এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা   বিজ্ঞান ও প্রযুক্তি

  • অনুবাদ প্রকল্প - রুশ - কল্পবিজ্ঞান (ও শিশু সাহিত্য)

    সোমনাথ দাশগুপ্ত
    আলোচনা | বিজ্ঞান ও প্রযুক্তি | ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৬৯১৮ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • সোভিয়েত লিটারেচার মান্থলি পত্রিকার ইংরেজি সংস্করণ বেশ কয়েকটা কল্পবিজ্ঞান সংখ্যা প্রকাশ করেছিল। কিছু চিলড্রেন / জুভেনাইল সংখ্যাও। সেসব আর্কাইভ করার চেষ্টা চলছে। একে একে লিংক দেওয়া হবে। চেষ্টা করছি দুটো করে লিংক দেওয়ার। হাই কোয়ালিটি (HQ - বড় ফাইল সাইজ) ও লো কোয়ালিটি (LQ - মোবাইলে ডাউনলোড উপযোগী ছোটো ফাইল সাইজ)। অন্যান্য সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত ইংরেজি কল্পবিজ্ঞান গল্প সংকলনের লিংক ও দেওয়া হবে আস্তে আস্তে। অনুবাদের জন্যেই। কোনো উপন্যাস অনুবাদ করার টার্গেট এখুনি রাখা হচ্ছে না, যেহেতু তা অত্যন্ত সময়সাপেক্ষ।
     
    এই টই-এর উদ্দেশ্য এগুলোকে বাংলায় অনুবাদ করে ফেলা, কালেকটিভ প্রচেষ্টায়। লিংক থেকে ফাইল নামিয়ে দেখে, যে গল্প বা প্রবন্ধটা যিনি অনুবাদ করতে চান, টইতে সঙ্গে সঙ্গে মন্তব্য করে জানান। যিনি আগে যে লেখা অনুবাদের জন্য বুক (ইচ্ছে প্রকাশ) করবেন, অন্যেরা সেটি বাদে অন্যগুলি করার ইচ্ছে জানিয়ে বুক করতে পারবেন। অ্যাসাইনমেন্ট আগে করা টাইমস্ট্যাম্পের মন্তব্যের পরিপ্রেক্ষিতেই হবে। একসঙ্গে একাধিক লেখাও বুক করতে পারেন।
     
    অনূদিত গল্পগুলি অনলাইনে রাখা হবে, না বই হিসেবে প্রকাশ করা যাবে, নাকি দুটোই, তা পরে যথেষ্ট অনুবাদ জমলে সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করা যাচ্ছে যাঁরা অনুবাদ করবেন, তাঁদের কোনোটাতেই আপত্তি থাকবে না। থাকলে অবশ্যই জানিয়ে দেবেন। বাংলা অনুবাদের কপিরাইট অনুবাদকের থাকবে। অনুবাদের জন্য কোনো সাম্মানিক দেওয়া সম্ভব হচ্ছে না। বই প্রকাশ হলে সমস্ত অনুবাদক এক কপি বই পাবেনই, কিন্তু দাম অলাভজনকভাবে সীমিত রাখার উদ্দেশ্যে রয়ালটিজনিত অর্থ দেওয়া সম্ভব হবে না। অনুবাদক চাইলে যখন খুশি অন্য যে কোনো সংকলনেও তাঁর অনূদিত গল্প ছাপতে পারেন। আলাদা করে জানানোরও প্রয়োজন নেই, তবে জানালে ভালো লাগবে। অনুবাদ হয়ে গেলে সেগুলি sndg.chme জিমেল এ পাঠাবেন।

    পুরোটাই ইংরেজি থেকে বাংলায় অনুবাদের প্রকল্প। সরাসরি রুশ থেকে বাংলায় অনুবাদ করতে চাইলে আলাদাভাবে জানাবেন। সেক্ষেত্রে যেসব লেখা এমনকি ইংরেজিতেও কখনও অনুবাদ করা হয়নি সেসব লেখা খুঁজে অ্যাসাইন করা যাবে। এর আগে ২০১৭-র ডিসেম্বরে কল্পবিশ্বের ওয়েবজিন-এ একটা সংখ্যা (২য় বর্ষ ৪র্থ সংখ্যা) করা গেছিল। দেখতে পারেন। তবে সেখানে সেই পত্রিকার নিয়মিত বিভাগ ইত্যাদি ছিল বলে শুধুমাত্র সোভিয়েত কল্পবিজ্ঞান সংখ্যা সেটা হতে পারেনি। ওখানে অনুবাদ হয়ে যাওয়া লেখাগুলি যাতে আবার অনুবাদের জন্য বুক না হয়, সেটা বর্তমান পর্যায়ে খেয়াল রাখার। সংখ্যাটির লিংক রইল। ডানদিকে সূচিপত্র আছে। একটা কমিকস পরে আসায় পরের সংখ্যায় প্রকাশিত হয়।
     
    নিচে দুটো পত্রিকার লিংক রইল।
    "ক্র্যাবস ইন দ্য আইল্যান্ড" করতে হবে না।
    "অম্বা" অলরেডি বুকড।
     
     
     
    2.a) Soviet_Literature_1988_12 অনলাইন-এ borrow করে পড়া যাবে https://archive.org/details/soviet-literature_1988_12
     
     
    ২ নং বইতে সূচিপত্র শেষ পাতায়।
     
    শিশু সাহিত্য অনুবাদ নিয়ে এই টইতেই পরে কথা হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 172.*.*.* | ১৭ এপ্রিল ২০২৫ ২৩:৩৭744667
  • সোমনাথ,
    জীবনে এখন একসঙ্গে অনেক কিছু সাউথে যাচ্ছে। অ্যালিসের অনুবাদ শুরু করেছিলাম। 'ভূমিকার বদলে' আর 'উল্টোপাল্টা নম্বরে ফোন করলে পরে' পুরো হয়েছে। 'ব্রন্টি' অর্ধেক হয়েছে। আমি বলেছিলাম প্রথম বইটা পুরোই করবো, কিন্তু এখন আর তো এগুলো নিয়ে বসতে পারছিনা। অন্য কেউ যদি করতে চান তো করতে পারেন।
  • sndg | 103.*.*.* | ১৯ এপ্রিল ২০২৫ ০০:০১744669
  • প্রথম বইটা তুমি করছ আর দ্বিতীয় বইটা দীপ্তেন্দা করছে। সময় যতই লাগুক। তৃতীয়টা দীপ্তেন্দা আর চতুর্থটা তুমি। এভাবেই ভেবেছি। ইংরেজিতে এই চারটেই হয়েছে।
    এভাবে ভাবার কারণ, লেখার ক্রনোলজি দেখলে প্রথম বইয়ের পর চতুর্থটা (রাস্টি ফিল্ড মার্শাল) লেখা হয়েছে।
    ওদিকে দ্বিতীয় আর তৃতীয় গল্পতে একটা কমন দারুণ লাভেবল ক্যারেকটার আছে গ্রোমোজকা। গল্পের ঘটনা পরম্পরায়ও দ্বিতীয় আর তৃতীয় পরপর ঘটছে।
    গোটা বই একজনই করলে পড়ার সময় কন্টিনিউটি থাকে, নইলে একই বইয়ের বিভিন্ন চাপ্টার পড়তে হোঁচট খেতে হবে, ভাষায়, লেখার টান এ, অ্যাপ্রোচে। প্রথমটা অন্তত কোরো। চতুর্থটা যদি একান্তই না করতে পারো, তখন অন্য অপশন ভাবতে হবে।
    রাশিয়ান থেকে ইংরেজিতে হয়নি যেগুলো, সেগুলো যোষিতাদি এবং অন্য রাশিয়ান জানা জনতাকেই হাত লাগাতে হবে।
    এগুলো ছাপার জন্য অনুমতিটতি যোগাড় করার ব্যপার আছে, কিন্তু ওয়েবে রাখতে সে সমস্যা নেই।
  • sndg | 103.*.*.* | ১৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৩০746366
  •  
    লেখক পরিচিতি ১৫ পাতা নিয়েছে। শেষ পৃষ্ঠা সংখ্যা ৩৬৩
     
    এত অবধি কাজটা একটা পরিণতি পেল। বাদবাকি অনুবাদ্গুলো হয়ে গেলে এরকম আরও কিছু হতে পারে বলে মনে হয়। এই কাজটার সঙ্গে জড়িয়ে থাকা সকলকে শুভেচ্ছা।
  • Debasis Bhattacharya | ১৮ ডিসেম্বর ২০২৫ ০০:০৯746369
  • খুবই সুসংবাদ। বহুউউউ দিন পরে থ্রেডে ফিরে সত্যিই অত্যন্ত আনন্দ পেলাম!
  • Ranjan Roy | ১৮ ডিসেম্বর ২০২৫ ০১:১০746370
  • এই প্রকল্পটির মস্তিষ্ক অনুজপ্রতিম সোমনাথ দাশগুপ্তকে ভালোবাসা আর জাদুই ঝাপ্পি!
  • kk | 2405:*:*:*:*:*:*:* | ১৮ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৯746373
  • এই সুন্দর প্রজেক্টটাকে সফল করার জন্য আমি সোমনাথকেই প্রচুর বাহবা, ভালোবাসা আর ইয়া বড় একটা ফ্রুটকেক দিলাম।
  • কৌতূহলী | 103.*.*.* | ১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৫০746380
  • সোভিয়েত সায়েন্স ফিকশন ১ কি আগে বেরিয়ে গেছে?
  • sndg | 45.*.*.* | ০৯ এপ্রিল ২০২৬ ২৩:৩৫747217
  • চারজন কিছু গল্পের অনুবাদ পাঠিয়েছেন। বাকিরা যা করবেন বলেছিলেন এখনও শেষ করে ওঠার উৎসাহ আছে কিনা জানিনা। মূলত এ আই বা গুগুল ট্রান্সলেটের অনুবাদ ব্যবহার করার যা আগ্রহ দেখা যাচ্ছে তাতে এত নিবিড় মানবীয় অনুবাদ আর করার দরকার আছে কিনা কে জানে। কিংবা অন্যভাবে ভাবলে এই গুগুল ট্রান্সলেটের যুগে ভালোবাসার জায়গা থেকে করা এই অনুবাদগুলোই হতে পারে আমাদের অযান্ত্রিক প্রতিরোধ।
     
    প্রকাশকের আগ্রহের বিষয়ে আর জানি না।
  • sndg | 2402:*:*:*:*:*:*:* | ১১ এপ্রিল ২০২৬ ০৯:৪৪747234
  • ---  "নাইন মিনিটিস" - হেনরিক অলতোভ, Trans. Eve Manning, SL81 #3/396: 181-86 (7.b) এর অন্য আরেকটা অনুবাদ আছে ড্রাইভে রাখা বইতে, Trans. Roger DeGaris, World's Spring 48-60 (W)
     -- এইটা কি কেউ নিয়েছিলেন? &/ পড়েছিলেন? 
     
    আরেকটা, বিখ্যাত ক্লাসিক
     'হার্ট অভ দ্য সারপেন্টস' - ইভান ইয়েফ্রিমফ্‌
    -- এটাও কি &/ একবার পড়ে দেখবেন করা যায় কিনা?
     
     
     'প্রেসড ফর টাইম' - মিখাইল পুখভ 
    বাবুই কি করছেন? চোখে পড়লে একটু হাত তুলে যাবেন?
  • sndg | 223.*.*.* | ১২ এপ্রিল ২০২৬ ১৩:৫৭747245
  • স্ট্যাটাস আপডেট করলাম অনেকদিন পর। যা দেখতে পাচ্ছি, যেগুলো হয়ে গেছে, আর যেগুলো এখন প্রসেসিং-এ আছে, আর যা কল্পবিশ্বে করা ছিল এবং লেখকেরা অন্য প্রকাশনা থেকে বই করতে অরাজি হবেন না, সেগুলো (অন্তত ৮টা এরকম তো আছেই) মেলালে আরামসে দুটো বই হয়ে যায়।
    একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ করা যাচ্ছে। সুমন 'দ্বিশতবর্ষজয়ন্তী' করার সময় দেখেছিল, প্রজ্ঞাদি 'দ্য চেজ' করতে গিয়ে আবার দেখেছে, ইংরেজি অনুবাদে মূল রাশিয়ান গল্প থেকে অ্যাডহক শব্দ, লাইন, প্যারাগ্রাফ এমনকি পাতা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাই মূল রাশিয়ান টেকস্টটা খুঁজে নিয়ে মিলিয়ে দেখে নেওয়া যেতে পারে যে কনটেন্ট কিছু ইংরেজি অনুবাদে বাদ পড়েছে কিনা।
     
    ১) 'আ ফ্লাওয়ার ইন আ র‍্যাকস্যাক' -- সের্গেই স্মির্নফ - চৈতী রহমান। হয়ে গেছে।
    ২) 'অন ফ্রাইডে অ্যাট অ্যাবাউট সেভেন' -- ল্যুদমিলা কাজিনেৎস্ - চৈতী রহমান। হয়ে গেছে।
    ৩) 'দ্য ফোর্স অভ লাইফ' - দ্‌মিত্রি বিলেনকিন -- প্রজ্ঞা পারমিতা। হয়ে গেছে।
    ৪) 'দ্য চেজ' - ভ্লাদিমির মিখানফ্‌স্কি -- প্রজ্ঞা পারমিতা। হয়ে গেছে।
    ৫) 'ওয়ানস ইন দ্য লাইফ অভ অ্যাটলাস' - লিওনিদ পানাসেন্‌কো -- প্রজ্ঞা পারমিতা। হয়ে গেছে।
    ৬) 'দ্য ফার্স্ট নাইট ব্যাক' - ভিক্তোর আস্তাফিয়েফ্ (নভেলেট, ৩১ পাতা) - প্রতিম দাস। হয়ে গেছে। (Victor Astafiyev এই নামটা আগের আমার পাঠানো লিস্টে ছিল না। যো-দি একটু বাংলা বানানটা চেক কোরো)
    ৭) 'অন দ্যাট আনইয়ুজুয়াল ডে' - খোজিআকবর শাইখভ -- প্রজ্ঞা পারমিতা করছেন।
    ৮) 'দ্য মডেস্ট জিনিয়াস' -- ভাদিম শেফনার (ছোটোগল্প, ১৩ পাতা) - চৈতী রহমান করছেন।
    ৯) 'ফাইভ স্পুনফুলস অব এলিক্সির' - আর্কাদি ও বরিস স্ত্রুগাদ্‌স্কি (নভেলেট, ৩৩ পাতা) - অদিতি কবির করছেন
    ১০) 'দ্য অকশন' - রুসলান সাগাবালিয়ান -- শ্রাবণী সেনগুপ্ত করছেন।
    ১১) 'মাদারস ভয়েস' - ভাসিল বেরেশ্‌নোই -- শ্রাবণী সেনগুপ্ত করছেন।
    ১২) 'এ ক্যানভাস ফর সিকুইরোজ' - লিওনিদ পানাসেন্‌কো -- শ্রাবণী সেনগুপ্ত করছেন।
    ১৩) 'প্রেসড ফর টাইম' - মিখাইল পুখভ - বাবুই করছেন। (অনুবাদ কিছুটা এগোলে একটা ইমেল করে রাখবেন, অনুবাদকদের ইমেল গ্রুপে যোগ করে নেবো।)
    ১৪) 'ইন্সপিরেশন' - ভিক্তোর কোলুপায়েফ্‌ - মহাশ্বেতা বা দেবজ্যোতি করবেন।
    ১৫) 'হোয়েন কোয়েশ্চেনস আর আস্কড' - আনাতোলি দ্নি‌‌‍য়েপ্রফ -- দেবাশিস্ ভট্টাচার্য করবেন।
    ১৬) 'এ ডুয়েলার ইন টু ওয়ার্লডস' - গেনাদি গোর (নভেলেট, ৩৭ পাতা) - চৈতী রহমান শুরু করেছিলেন ২০১৮তে, অনলাইন রুশ টেকস্ট থেকে। উনিই শেষ করবেন পরে। (Russian science fiction, 1968 বই থেকে)
    ১৭) 'হার্ট অভ দ্য সারপেন্টস' - ইভান ইয়েফ্রিমফ্‌ -- &/ এটা পড়ে দেখবে একবার?
    ১৮) 'নাইন মিনিটিস' - হেনরিক অলতোভ, Trans. Eve Manning, SL81 #3/396: 181-86 (7.b) এর অন্য আরেকটা অনুবাদ আছে ড্রাইভে রাখা বইতে, Trans. Roger DeGaris, World's Spring 48-60 (W) --- &/ এটা পড়ে দেখবে একবার?
    ১৯) 'এ ভিজিটর ফ্রম আউটার স্পেস' গল্পের শেষের ফুটনোট -- বুকড।
    ২০) 'স্পনটেনিয়াস রিফ্লেক্স' - আর্কাদি ও বরিস স্ত্রুগাদ্‌স্কি (২৫ পাতা) -- বুকড।
    ২১) 'ইনফ্রা ড্রাকোনিস' - গেওর্গি গুরেভিচ্ (২২ পাতা) -- বুকড।


    বাকি থাকছে
    8.b) থেকে --
    30-40 · Temponauts · Vladimir Zayats; translated by Tamara Zalite · ss
    45-56 · The Authoritative Voice · Lyubov Lukina, Evgeni Lukin; translated by Eve Manning · ss
    57-66 · The World’s Last War · Vladimir Pokrovsky; translated by Robert Daglish · ss
    67-79 · A Difficult Case · Boris Rudenko; translated by Monica Whyte · nv
    80-89 · It Happened on the Isle of Man · Anatoli Melnikov; translated by Jesse Davies · ss
    97-110 · Wayside Station · Valentina Solovyova; translated by Robert Daglish · ss
    111-119 · Black Silence · Yuri Glazkov; translated by Margaret Tate · ss
    120-131 · Replicas · Nikolai Blokhin; translated by Evgeni Filippov · ss

    কেউ উপরের এই ন-টা গল্পের কিছু করতে চাইলে এখানে জানান। রঞ্জনদা আর দীপ্তেন্দা দুটো করে? রমিত আগ্রহ জানিয়েছিলে। এটা দেখতে পারো। --> 'ব্ল্যাক সাইলেন্স' এগুলোর মধ্যে সবচেয়ে ছোটো আর ইয়ুরি গ্লাজকভ-এর একটা গল্প আগে পড়েছি, কল্পবিশ্বের জন্য প্রতিম দাস করেছিলেন (৭।ঝ।) 'শান্ত গ্রহ', ছিটকে দেওয়ার মতো গল্প; তাই এটা নিয়ে আগ্রহ আছে।
     
    এগুলো হয়ে গেলে ড্রাইভে রাখা সংকলন গ্রন্থগুলি থেকে অনুবাদ শুরু করা যাবে।

    (৭) কল্পবিশ্ব ওয়েব - ডিসেম্বর, ২০১৭ - ইস্যু - ৮, দ্বিতীয় বর্ষ চতুর্থ সংখ্যা
    ৭।ক। দ্বিশতবর্ষজয়ন্তী – কির বুলিচেভ -- সুমন চট্টোপাধ্যায়
    Bulychev (Bulichev), Kirill (Kir) (pseud. of Igor Mozheiko - Tr. Yvonne Howell, Chtenia Mag, 2015, Vol. 8, No. 2, Issue 30 (Spring), reprint: Red Star Tales: A Century of Russian and Soviet Science Fiction, pub: Russian Life Books, 2015
    ৭।খ। নিরুদ্দেশের উদ্দেশ্যে – আনাতলি দ্‌নেপ্রভ - সুপ্রিয় দাস
    Dneprov (Dnieprov), Anatoly (pseud. of A.P. Mitskevitch) - ``The World in Which I Disappeared'' (1962). LDA 11-26; ISF 82-92 WS 61-75 (as ``The World in Which I Vanished'')
    ৭।গ। মানুষ কি? – আইগর রশোকোভতস্কি - সুপ্রদীপ্তা মণ্ডল
    Rosokhovatsky, Igor - ``What Is Man?'' Trans. William Kendall. SL82 #1/406:93-103, ১৯৯০ তে এ. এন. প্যানাসাইয়েভা-র ইংরেজি অনুবাদে ‘অ্যান্ড ম্যান ক্রিয়েটেড সাইহোম’ নামক রসোখোভাৎস্কি-র গল্প সংকলনেও এটি অন্তর্ভূক্ত ছিল
    ৭।ঘ। চিত্রক – ভ্যাচেস্লাভ রিব্যাকভ - অঙ্কিতা
    Rybakov, Vyacheslav (1954- ). ``The Artist.'' Trans. Eve Manning. SL84 #2/431:121-27; ToB 278-92. Trans. হোলি স্মিথ. ডেভিড ডি কম্বস সম্পাদিত কম্বস প্রেস প্রকাশিত ‘দ্য আল্টিমেট আননোন’ পত্রিকা, শীত সংখ্যা, বসন্ত সংখ্যা ১৯৯৭, অনু: Ralitsa Raitcheva
    ৭।ঙ। আপদ – ভ্যালেন্টিনা জুরাভ্লিয়োভা - দীপ ঘোষ
    Zhuravlyova (Zhuravleva), Valentina - ``The Pest'' (1967). WQA 102-14; and as ``The Brat,'' in AM 31-40. "Hussy" tr. Arthur Shkarovsky, মীর প্রকাশনার ‘এভিরিথিং বাট লাভ’ (১৯৭৩)
    ৭।চ। অভিবাদন-আলেকজান্দ্র কুপ্রিন - সোনালী সেনগুপ্ত
    Kuprin, Alexander I. - ``A Toast'' (``Tost,'' 1906). PRSF 182-84.।
    ৭।ছ। সভ্যতার সূচনা – রোমেন ইয়ারোভ - পিউ ফাদিকার
    Yarov, Romen (Romain). ``The Founding of Civilization.'' RSF68 195-201; OWOS 133-40; ISF 108-13. Trans. differ
    ৭।জ। মঙ্গলগ্রহী- আলেকজান্ডার কাজানসেভ - তিতাস বেরা
    Kazantsev, Alexander - ``The Martian.'' SSF 135-50; VOS 149-62
    ৭।ঝ। শান্ত গ্রহ – য়ুরি গ্লাজকভ - প্রতিম দাস
    Glazkov, Yuri - ``The Mirror Planet'', ‘Star Peace’, Raduga, 1988, . Trans. Graham Whittaker. In When -the Music's Over, ed. Lewis Shiner. NY: Bantam Spectra, 1991. 98-102
    ৭।ঞ। একটি অ-সাধারণ ঘটনা – গেন্নাদি গোর - চৈতী রহমান
    Gor, Gennady S - An Unusual Case (1966), Harry Harrison Ed. Ultimate Publishing Co., Inc. pub. "Amazing Stories" Mag. Dec, 1967, Tr. Stanley Frye
    ৭।ট। একটি উপন্যাসের প্লট – ইলিয়া ভারশাভস্কি - ঋতুপর্ণা চক্রবর্তী
    Varshavsky, Ilya. - ``Plot for a Novel.'' NSSF 15-27.
    ৭।ঠ। অদৃশ্য আলো – আলেক্সান্দর বেলিয়ায়েভ - অদিতি কবির
    Belayev (Beliaev, Belyaev), Alexander (Aleksandr) - ``Invisible Light'' (1938). RSF 19-30; SL84 #2/431:169-79. Trans. differ
     
     
    কির বুলিচিয়েভ-এর 'অ্যালিস' সিরিজ

    কির বুলিচিয়েভ-এর 'অ্যালিস দ্য গার্ল ফ্রম আর্থ' নামক চারটে বইয়ের সংকলন গ্রন্থ থেকে

    kk করছেন প্রথম বই 'দ্য গার্ল টু হুম নাথিং উইল হ্যাপেন'

    এর গল্পগুলি:
    A1) 'ইন প্লেস অভ এ ফোরওয়ার্ড' (Вместо предисловия) - হয়ে গেছে।
    A2) 'অন দ্য ডায়ালিং অভ রান্ডম নাম্বার্স' (Я набираю номер) - হয়ে গেছে।
    A3) 'ব্রন্টি' (Бронтя) - অর্ধেক হয়েছে।
    A4) 'দ্য টুটেকস' (Тутексы)
    A5) 'শুশা দ্য টিমিড' (Застенчивый Шуша)
    A6) 'অ্যাপেরিশন অভ দ্য নাইট' (Об одном привидении)
    A7) 'দ্য মিসিং গেস্টস' (Пропавшие гости)
    A8) 'আওয়ার ম্যান ইন দ্য পাস্ট' (Свой человек в прошлом)

    দীপ্তেন্দা করছেন দ্বিতীয় বই
    A9) 'অ্যালিসেস ট্রাভেলস' (ПУТЕШЕСТВИЕ АЛИСЫ)

    তৃতীয়
    A10) 'অ্যালিসেস বার্থডে' (ДЕНЬ РОЖДЕНИЯ АЛИСЫ)

    চতুর্থ
    A11) 'রাস্টি ফিল্ড মার্শাল' (РЖАВЫЙ ФЕЛЬДМАРШАЛ)
    বই দুটি আপাতত বাকি থাকছে।

    পরের বই

    যোষিতা করবেন মূল রুশ ভাষা থেকে সরাসরি বাংলায় অনুবাদ, যা আগে এমনকি ইংরেজিতেও অনূদিত হয়নি।
    A12) 'ওয়ান হানড্রেড ইয়ার্স অ্যাহেড' (Сто лет тому вперед)

    তার পরের বইগুলি নিয়েও পরিকল্পনা আছে। প্রকাশককে তার আগে লেখকের উত্তরাধিকারীদের থেকে অনুমতি নিতে হবে বই করার। অনলাইনে অলাভজনকভাবে অনুবাদ রাখার অবশ্য কোনো প্রতিবন্ধকতা নেই। তাই অনুবাদের কাজ চলতে থাকবে।
     
    আর একটা আলোচনা আছে বই করা নিয়ে। আগেরবার বই করার জন্য লেখা জমা হয়ে যাওয়ার পরই দেখা গেল উৎসাহে ভাঁটা পরে গেল এবং বইপ্রকাশ হওয়া পর্যন্ত আর নতুন অনুবাদ হল না। সম্ভবত প্রকাশের অনিশ্চয়তা একটা কারণ। কিন্তু আমার মনে হয় বিষয়টাতে অর্থনৈতিক দিক ঢুকে যাওয়ায় কিছু সমস্যা হল। কারণ প্রকাশক কাউকে সরাসরি টাকা আর কাউকে (যারা বাইরে অন্য দেশে আছেন) ইবুক বা অন্য কিছু প্রোডাক্ট অফার করলেন। আবার হয়তো নেহাত ভালোলাগা বা ইচ্ছে থেকে করা কাজের কমার্শিয়ালাইজেশন একটু সমস্যা তৈরি করল মনের মধ্যে। আমি যেমন আমার নাম বইতে একেবারেই রাখতে চাইনি, কিন্তু প্রকাশক বাজারে বইটাকে কারো অন্তত একক দায়িত্বে রাখতে চাইলেন। হতে পারে পুরোটাই অমূলক ভাবনা, অনুবাদগুলো বই হিসেবে প্রকাশে কেউই একটুকুও অখুশি হননি। হতে পারে ব্যক্তিগত নানা সমস্যায় আমি নিজে অ্যাকটিভলি ডাকাডাকি করা বন্ধ করে দিলাম, সেটাও একটা কারণ। সঠিক জানিনা, তবে সবাই চাইলে একটা আলোচনা হতেই পারে এ নিয়ে। বই যা হয়েছে, কোয়ালিটি নিয়ে আমি খুশিই বলা উচিত। লেখক আর অনুবাদকদের ছবি দেওয়া গেলে আরেকটু খুশি হতাম। অনুবাদের মান নিয়ে প্রকাশকের তরফে মূল লেখার সঙ্গে মিলিয়ে কোনো চেক বা আলাদা করে অনুবাদকদের সাথে আলোচনা হয়েছে বলে জানিনা। প্রুফ চেকিং পুরোটা আলাদা করে হয়েছে বলেই শুনেছি। শেষের পরিচিতি অংশটা বাদে বাকি বইতে সেটাও আমি দেখিনি। তবে পরিচিতি নিয়েই তিন চারবার কমেন্ট করা, সেগুলো ইনকর্পোরেট করা, আবার চেক করা, আবার কমেন্ট - এসবের মধ্যে দিয়ে গেছি। এরা ধৈর্য ধরে বারে বারে পুরোটা করেছেন।
     
    তবে প্রথম থেকেই লক্ষ্যটা বই ছিল না। লক্ষ্য ছিল সোভিয়েত কল্পবিজ্ঞানের আগাপাশতলা অনুবাদগুলো করে ফেলা। সেটা এখনও আছে।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১২ এপ্রিল ২০২৬ ১৯:৫৩747247
  • সোমনাথ,
    আপডেট দিয়ে ভালোই করলে। আমি 'অ্যালিস' এর যে কাজ শুরু করেছিলাম তা শেষ করতে চাই তাতে সন্দেহ নেই। তবে সময় লাগবে। অনেক কিছুই ঘেঁটে আছে। আমার ধারণা ওর জন্য কোনো তাড়াহুড়ো নেই। কাজেই আমি ধীরে সুস্থ্যে করে ফেলতে পারবো হয়তো। বইয়ের কমার্শিয়ালাইজেশন নিয়ে লিখেছো। এইখানে আমার ব্যক্তিগত মনে হওয়াটা জানিয়ে রাখি। আমি এই অনুবাদ গুলো করি পুরোপুরি নিজের ভালোলাগা থেকে। তা বইয়ের আকারে প্রকাশিত হলো বা অন্য কোনো ভাবে কমার্শিয়ালাইজড হলো কিনা সে নিয়ে আমার কিছু সমস্যা বা অসমস্যা (এই শব্দটা এক্সিস্ট করেনা যদিও) নেই। যে সময় বা শ্রম দিলাম তার বদলে আমি কিছুই আশাও করিনা। কাজেই জীবন পারমিট করলে আমি অনুবাদ করবো। কেমন তো?
  • sndg | 150.*.*.* | ১২ এপ্রিল ২০২৬ ২৩:০৭747248
  • kk,
    yes yes
  • dd | 49.*.*.* | ১৩ এপ্রিল ২০২৬ ০৯:১২747253
  • ওমনাথ,
    এতো গুলো লিং, এতো লিস্টি, সব গুলিয়ে যায়।

    ঐ temponauts আরThe authoritative voice, এই দুটো অনুবাদ করতে হবে তো? ঠিক আছে।

    ঐ লেখা দুটোর ইংরেজি ভার্শন কোথায় আছে?
    হাইলি গন্ডোগোল।
  • sndg | 103.*.*.* | ১৩ এপ্রিল ২০২৬ ১০:২৪747255
  • দীপ্তেন্দা,
    ইমেলে পাঠালাম ফাইলটা।
  • Ranjan | 2402:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ১৫:৪০747262
  • এই তিনটে আমি করছি l
    1 The World's Last War.
    2 A difficult Case.
    3 It happened in the Isle of Man.
     
     
    আর কেউ এই তিনজনের দিকে নজর দেবে না l
    বলে রাখলাম हाँ l
  • sndg | 114.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ১৭:৩৫747322
  • ১) 'আ ফ্লাওয়ার ইন আ র‍্যাকস্যাক' -- সের্গেই স্মির্নফ - চৈতী রহমান। হয়ে গেছে।
    ২) 'অন ফ্রাইডে অ্যাট অ্যাবাউট সেভেন' -- ল্যুদমিলা কাজিনেৎস্ - চৈতী রহমান। হয়ে গেছে।
    ৩) 'দ্য মডেস্ট জিনিয়াস' -- ভাদিম শেফনার -- চৈতী রহমান। হয়ে গেছে।
    ৪) 'দ্য ফোর্স অভ লাইফ' - দ্‌মিত্রি বিলেনকিন -- প্রজ্ঞা পারমিতা। হয়ে গেছে।
    ৫) 'দ্য চেজ' - ভ্লাদিমির মিখানফ্‌স্কি -- প্রজ্ঞা পারমিতা। হয়ে গেছে।
    ৬) 'ওয়ানস ইন দ্য লাইফ অভ অ্যাটলাস' - লিওনিদ পানাসেন্‌কো -- প্রজ্ঞা পারমিতা। হয়ে গেছে।
    ৭) 'দ্য ফার্স্ট নাইট ব্যাক' - ভিক্তোর আস্তাফিয়েফ্ (নভেলেট, ৩১ পাতা) - প্রতিম দাস। হয়ে গেছে। (Ночь космонавта - Victor Astafiyev Виктор Астафьев Виктор Петрович Астафьев এই নামটা আগের পাঠানো লিস্টে ছিল না। যো-দি একটু বাংলা বানানটা চেক কোরো)
    ৮) 'অন দ্যাট আনইয়ুজুয়াল ডে' - খোজিআকবর শাইখভ -- প্রজ্ঞা পারমিতা করছেন।
    ৯) 'ফাইভ স্পুনফুলস অব এলিক্সির' - আর্কাদি ও বরিস স্ত্রুগাদ্‌স্কি (নভেলেট, ৩৩ পাতা) - অদিতি কবির করছেন
    ১০) টেম্পোনটস - ভ্লাদিমির জায়াৎস -- দীপ্তেন্দা করছেন।
    (Темпонавты — так их назовут - Vladimir Zayats Владимир Заяц Заяц Владимир Аполлинариевич)
    ১১) দ্য অথরিটেটিভ ভয়েস - ল্যুদোভ লুকিনা, এভগেনি লুকিন -- দীপ্তেন্দা করছেন।
    (Право голоса - Lyubov Lukina Любовь Лукина (в девичестве – Белоножкина, по происхождению – фроловская казачка) ও Evgeni Lukin Евгений Лукин Евгений Юрьевич Лукин)
    ১২) দ্য ওয়ার্লডস লাস্ট ওয়ার - ভ্লাদিমির পোকরোভস্কি -- রঞ্জন রায় করছেন।
    (Самая последняя в мире война - Vladimir Pokrovsky Владимир Покровский Владимир Валерьевич Покровский)
    ১৩) এ ডিফিকাল্ট কেস - বরিস রুদেঙ্কো -- রঞ্জন রায় করছেন।
    (Трудный случай в практике - Boris Rudenko Борис Руденко Борис Антонович Руденко
    ১৪) ইট হ্যাপেনড অন দ্য আইল অভ ম্যান - আনাতলি মেলনিকভ -- রঞ্জন রায় করছেন।
    (Происшествие на острове Мэн - Анатолий Сергеевич Мельников)
    -------------------------------(যো-দি ১০ থেকে ১৪ একটু লেখকের নামের বাংলা বানানগুলো চেক কোরো, এই নামগুলো আগের পাঠানো লিস্টে ছিল না। )
    ১৫) 'দ্য অকশন' - রুসলান সাগাবালিয়ান -- শ্রাবণী সেনগুপ্ত করছেন।
    ১৬) 'মাদারস ভয়েস' - ভাসিল বেরেশ্‌নোই -- শ্রাবণী সেনগুপ্ত করছেন।
    ১৭) 'এ ক্যানভাস ফর সিকুইরোজ' - লিওনিদ পানাসেন্‌কো -- শ্রাবণী সেনগুপ্ত করছেন।
    ১৮) 'প্রেসড ফর টাইম' - মিখাইল পুখভ - বাবুই করছেন। (অনুবাদ কিছুটা এগোলে একটা ইমেল করে রাখবেন)
    ১৯) 'ইন্সপিরেশন' - ভিক্তোর কোলুপায়েফ্‌ - মহাশ্বেতা বা দেবজ্যোতি করবেন।
    ২০) 'এ ডুয়েলার ইন টু ওয়ার্লডস' - গেনাদি গোর (নভেলেট, ৩৭ পাতা) - চৈতী রহমান শুরু করেছিলেন ২০১৮তে, অনলাইন রুশ টেকস্ট থেকে। উনিই শেষ করবেন পরে। (Russian science fiction, 1968 বই থেকে)
    ২১) 'হোয়েন কোয়েশ্চেনস আর আস্কড' - আনাতোলি দ্নি‌‌‍য়েপ্রফ -- দেবাশিস্ ভট্টাচার্য করবেন। (নভেম্বরের আগে নয়)
    ২২) 'হার্ট অভ দ্য সারপেন্টস' - ইভান ইয়েফ্রিমফ্‌ -- &/ এটা পড়ে দেখবে একবার করার মতো কিনা?
    ২৩) 'নাইন মিনিটিস' - হেনরিক অলতোভ, Trans. Eve Manning, SL81 #3/396: 181-86 (7.b) এর অন্য আরেকটা অনুবাদ আছে ড্রাইভে রাখা বইতে, Trans. Roger DeGaris, World's Spring 48-60 (W) --- &/ এটা পড়ে দেখবে একবার করার মতো কিনা?
    ২৪) 'এ ভিজিটর ফ্রম আউটার স্পেস' গল্পের শেষের ফুটনোট -- বুকড।
    ২৫) 'স্পনটেনিয়াস রিফ্লেক্স' - আর্কাদি ও বরিস স্ত্রুগাদ্‌স্কি (২৫ পাতা) -- বুকড।
    ২৬) 'ইনফ্রা ড্রাকোনিস' - গেওর্গি গুরেভিচ্ (২২ পাতা) -- বুকড।

    বাকি থাকছে
    8.b) থেকে --
    97-110 · Wayside Station · Valentina Solovyova; translated by Robert Daglish · ss
    111-119 · Black Silence · Yuri Glazkov; translated by Margaret Tate · ss
    120-131 · Replicas · Nikolai Blokhin; translated by Evgeni Filippov · ss

    কেউ উপরের এই তিনটে গল্পের কিছু করতে চাইলে এখানে জানান।
     
    রমিত আগ্রহ জানিয়েছিলে। এই দ্বিতীয় গল্পটা দেখতে পারো। --> 'ব্ল্যাক সাইলেন্স'। প্রথমত, এটা এগুলোর মধ্যে সবচেয়ে ছোটো আর দ্বিতীয়ত, য়ুরি গ্লাজকভ-এর একটা গল্প আগে পড়েছি, কল্পবিশ্বের জন্য প্রতিম দাস করেছিলেন (৭।ঝ।) 'শান্ত গ্রহ', ছিটকে দেওয়ার মতো গল্প; তাই এটা নিয়ে আগ্রহ আছে। সূচিপত্রে এই গল্পটা রয়েছে য়ুরি গ্লাজকভ-এর এমন একটি বইয়ের প্রকাশকের ঘোষনা: This book of science fiction by cosmonaut Yuri Glazkov is primarily devoted to space themes. It includes both warning stories about the potential consequences of the militarization of space and science fiction novellas.(নজরটান আমার) এই হাইলাইটেড থিমটাই কল্পবিজ্ঞান ছোটগল্পের জঁর হিসেবে ওঁর হাতে অসম্ভব আকর্ষক লাগছে আমার।
     
    কির বুলিচেভ-এর 'অ্যালিস' সিরিজ

    কির বুলিচেভ-এর 'অ্যালিস দ্য গার্ল ফ্রম আর্থ' নামক চারটে বইয়ের সংকলন গ্রন্থ থেকে

    kk করছেন প্রথম বই 'দ্য গার্ল টু হুম নাথিং উইল হ্যাপেন'

    এর গল্পগুলি:
    A1) 'ইন প্লেস অভ এ ফোরওয়ার্ড' (Вместо предисловия) - হয়ে গেছে।
    A2) 'অন দ্য ডায়ালিং অভ রান্ডম নাম্বার্স' (Я набираю номер) - হয়ে গেছে।
    A3) 'ব্রন্টি' (Бронтя) - অর্ধেক হয়েছে।
    A4) 'দ্য টুটেকস' (Тутексы)
    A5) 'শুশা দ্য টিমিড' (Застенчивый Шуша)
    A6) 'অ্যাপেরিশন অভ দ্য নাইট' (Об одном привидении)
    A7) 'দ্য মিসিং গেস্টস' (Пропавшие гости)
    A8) 'আওয়ার ম্যান ইন দ্য পাস্ট' (Свой человек в прошлом)

    দীপ্তেন করছেন দ্বিতীয় বই
    A9) 'অ্যালিসেস ট্রাভেলস' (ПУТЕШЕСТВИЕ АЛИСЫ)

    তৃতীয়
    A10) 'অ্যালিসেস বার্থডে' (ДЕНЬ РОЖДЕНИЯ АЛИСЫ) (দীপ্তেন করলে ভালো হয়)

    চতুর্থ
    A11) 'রাস্টি ফিল্ড মার্শাল' (РЖАВЫЙ ФЕЛЬДМАРШАЛ) (kk করলে ভালো হয়)

    এভাবে ভাবার কারণ, লেখার ক্রনোলজি দেখলে প্রথম বইয়ের পর চতুর্থটা (রাস্টি ফিল্ড মার্শাল) লেখা হয়েছে।
    ওদিকে দ্বিতীয় আর তৃতীয় গল্পতে একটা কমন দারুণ লাভেবল ক্যারেকটার আছে গ্রোমোজকা। গল্পের ঘটনা পরম্পরায়ও দ্বিতীয় আর তৃতীয় পরপর ঘটছে।

    পরের বই

    যোষিতা করবেন মূল রুশ ভাষা থেকে সরাসরি বাংলায় অনুবাদ, যা আগে এমনকি ইংরেজিতেও অনূদিত হয়নি।
    A12) 'ওয়ান হানড্রেড ইয়ার্স অ্যাহেড' (Сто лет тому вперед)
     
    এটা আগে করার কারণ দীপ্তেন্দার অনুবাদ করা "ইন্ডিয়ার জন্য দুটি টিকিট" গল্পের মুল খুদে চরিত্রদুটির সঙ্গে এ গল্পে অ্যালিসের দেখা হবে।
     
    তার পরের বইগুলি করলে মূল রুশ ভাষা থেকে করতে হবে, কারণ সেগুলো এমনকি ইংরেজিতেও অনুবাদ এখনও হয়নি। প্রকাশককে তার আগে লেখকের উত্তরাধিকারীদের থেকে অনুমতি নিতে হবে বই করার। অনলাইনে অলাভজনকভাবে অনুবাদ রাখার অবশ্য কোনো প্রতিবন্ধকতা নেই। তাই অনুবাদের কাজ চলতেই পারে।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ১৯:২৪747326
  • "A11) 'রাস্টি ফিল্ড মার্শাল' (РЖАВЫЙ ФЕЛЬДМАРШАЛ) (kk করলে ভালো হয়)"
     
    ঠিক আছে সোমনাথ। আগে প্রথমটা শেষ হোক। একটু অ্যামিবা গতিতে চলছে আর কী। তবে পরিস্থিতি বদলাতেও তো পারে!
  • sndg | 43.*.*.* | ২৬ এপ্রিল ২০২৬ ২৩:৩৩747344
  • সোভিয়েত লিটারেচার পত্রিকাগুলো থেকে যেটুকু বুক করা বাকি আছে নভেল, নভেলা আর ছোটগল্প মিলিয়ে
     
     
    Soviet Literature [#5(239) 1968]
    3-54 · Cor Serpentis · Ivan Efremov; translated by Vladimir Talmy · na 1961, as “The Heart of the Serpent”
    74-90 · Six Matches · Arkadi & Boris Strugatsky; translated by Leonard Stoklitsky · ss 1961
    134-137 · Hullo, Parnassus! · Valentin Berestov; translated by Vladimir Talmy · vi [*]

    Soviet Literature [#1(406) 1982]
    8-36 · From Beyond · Arkadi & Boris Strugatsky; translated by Winifred Greenwood · nv
    40-64 · On Course · Pavel Amnuel; translated by William Kendall · nv
    78-92 · Kangaroo · Vladimir Firsov; translated by Eve Manning · nv

    Soviet Literature [#2(431) 1984]
    6-37 · The Desire Machine · Arkadi & Boris Strugatsky; translated by Monica Whyte · nv
    38-71 · A Total Mystery · Vadim Shefner; translated by Monica Whyte · na
    130-147 · Shelter · Boris Rudenko; translated by Monica Whyte · nv

    Soviet Literature [#6(447) 1985]
    4-29 · A Curse and a Blessing · Vitali Babenko; translated by Alice Ingman · nv
    97-110 · Wayside Station · Valentina Solovyova; translated by Robert Daglish · ss [*]
    111-119 · Black Silence · Yuri Glazkov; translated by Margaret Tate · ss [*]
    120-131 · Replicas · Nikolai Blokhin; translated by Evgeni Filippov · ss [*]
    132-166 · Flashback from the Future · Alexander Khlebnikov; translated by Clive Liddiard · na

    Soviet Literature [#12(465) 1986]
    41-92 · The White Dress of Cinderella · Kir Bulychev; translated by Clive Liddiard · na
    98-125 · The Lure of Earth · Dmitri Bilenkin; translated by Clive Liddiard · nv
    131-155 · First Contact · Vladimir Mikhanovsky; translated by Diana Turner · nv
    160-175 · The Ballarat Burglary · Anatoli Melnikov; translated by Jesse Davies · nv

    Soviet Literature [#12(477) 1987]
    138-171 · Atants · Georgi Gurevich; translated by Richard Hainsworth · na

    Soviet Literature [#12(489) 1988]
    6-45 · The Encounter · Vitali Babenko; translated by Irina Sokolov · na
    81-116 · A Tale of True and False Friendship · Arkadi & Boris Strugatsky; translated by Clive Liddiard · na
     
     
    'নাইন মিনিটিস' - হেনরিক অলতোভ, Trans. Eve Manning, SL81 #3/396: 181-86 (7.b) এর অন্য আরেকটা অনুবাদ আছে ড্রাইভে রাখা বইতে, Trans. Roger DeGaris, World's Spring 48-60 (W) [*]
  • Chaity Rahman | ২৭ এপ্রিল ২০২৬ ০২:১৩747346
  • Wayside Station ও Replicas শুরু করছি।
  • sndg | 150.*.*.* | ০১ মে ২০২৬ ২২:১৭747396
  • Dmitriy Bilenkin এর Nothing But Ice গল্পের (ড্রাইভে রাখা AL) The Uncertainty Principle বইতে আছে Trans. Antonia W. Bouis) আর একটি ইংরেজি অনুবাদ পাওয়া গেছে Yuriy Lapitskiy এর কলমে, ২০০৪-২০০৫ এ করা। এখানে : https://yuriybrisk.narod.ru/ice/ice_eng.htm
    কেউ এটা করলে দুটো ইংরেজি অনুবাদই দেখে নিতে পারেন।
     
     
    আপডেট
    ৯) 'ফাইভ স্পুনফুলস অব এলিক্সির' - আর্কাদি ও বরিস স্ত্রুগাদ্‌স্কি (নভেলেট) - অদিতি কবির। হয়ে গেছে।
    এবং
    ২৭) ব্ল্যাক সাইলেন্স - ইয়ুরি গ্লাজকভ - রমিত চট্টোপাধ্যায় করছেন
    ২৮) ওয়েসাইড স্টেশন - ভ্যালেনতিনা সলোভিয়েভা - চৈতি রহমান করছেন
    ২৯) রেপ্লিকা'স - নিকোলাই ব্লখিন - চৈতি রহমান করছেন
     
    নতুন পিডিএফ বই আপলোড
    আরও কিছু আগের না পাওয়া বই আপলোড করা গেল। আগের ফোল্ডারেই রাখা হল। অর্থাৎ এখানে
    https://drive.google.com/drive/folders/1hOVFMWgkNYa8SmEzLb1DYLm4q1i1Q0Gz?usp=drive_link
     
    EU) Plutonia, Obruchev (Obroutchev), Vladimir A.
    Foreign Languages Publishing House, Moscow, 1957 Trans. Fainna Solasko.
    [রাদুগা আর ক্রাইটেরিয়ন সংস্করণ আগে আপলোড হয়েছে (BC)]
     
    EV) VOS A Visitor from Outer Space. Trans. Violet L. Dutt.
    Moscow: Foreign Languages Publishing House, 1961. Contents apparently identical to Soviet Science Fiction তবে এখানে কাজানৎসেভ-এর গ্রহান্তরের আগন্তুক গল্পটার নিচে একটা বিশাল ফুটনোট আছে, যা SSF-এ নেই।
     
    বাকি রইল ২০০১ সালে Fredonia Books রিপ্রিন্ট করে, ২০৪ পাতা (হার্ড কপি সন্ধানে আছে, তবে প্রয়োজনীয় নয়)
     
    EW) JATW Journey Across Three Worlds
    Trans. Gladys Evans, with an introduction by G. Gurevich. Moscow: Mir Publishers, 1973
    এর জন্য যে গল্পটা আটকে ছিল "The Two'' -- Gansovsky, Sever, JATW 285-302
     
    EX) Sons of the Mammoth -- Waldemar Bogoras
    Trans. Stephen Graham. NY: Cosmopolitan Book Corp., 1929.
    এটা হাথিট্রাস্টের ডিজিটাইজ করা কপি জিপ ফাইল। শুধু টেকস্টটুকু আছে। নিশ্চিতভাবেই মেসিনের ওসিয়ার করা টেকস্ট তাই ভুলভ্রান্তি থাকা সম্ভব। অ্যানা'স আর্কাইভ থেকে পাওয়া। আর্কাইভের ডোমেন পালটে যেতে পারে। ওদের উইকিপিডিয়া পাতা দেখে চালু ডোমেন দিয়ে রিপ্লেস করে নিতে হবে। হাথিট্রাস্টে এই বই এখনও ফুল ভিউ অপশনে রয়েছে। সেখান থেকে অরিজিনাল স্ক্যানড পাতাগুলো দেখা যাবে।
     
     
    EY) A Meeting Over Tuscarora And Other Adventure Stories -- Ivan A Yefremov
    London: Hutchinson [1946]. Short-story collection, Trans. M. & N. Nicholas
    বইটা গুরুত্ব অন্য অনুবাদ হিসেবে আর, ভূমিকা ও মুখবন্ধ ছাড়া আর একটা মাত্র গল্পের জন্য।
    7 • Preface • essay by uncredited (লাগবে)
    9 • Introduction • essay by Efremov (পড়তে হবে, পরের বইয়ের থেকে আলাদা কিনা)
    13 • A Meeting Over Tuscarora • short story (লাগবে না)
    38 • The Lake of the Mountain Spirits • short story (লাগবে না)
    54 • In the Steps of the Ancient Miners • short story (প্রয়োজন)
    84 • Allergorkhoy-Khorkhoy (The Monstrous Worm) • short story (লাগবে না)
    100 • Bare Mountain Beneath the Moon • short story (লাগবে না)
     
    এটা হাথিট্রাস্টের ডিজিটাইজ করা কপি জিপ ফাইল। শুধু টেকস্টটুকু আছে। নিশ্চিতভাবেই মেসিনের ওসিয়ার করা টেকস্ট তাই ভুলভ্রান্তি থাকা সম্ভব। অ্যানা'স আর্কাইভ থেকে পাওয়া। আর্কাইভের ডোমেন পালটে যেতে পারে। ওদের উইকিপিডিয়া পাতা দেখে চালু ডোমেন দিয়ে রিপ্লেস করে নিতে হবে। হাথিট্রাস্টে আর এই বই ফুল ভিউ অপশনে নেই।
     
    EZ) Russian Science Fiction Literature And Cinema : A Critical Reader
    সম্পাদনা ও ভূমিকা : অনিন্দিতা ব্যানার্জি
     
    না পাওয়া বইয়ের একটা
    Stories -- Ivan A Yefremov -- Trans. O. Gorchakov. Moscow: Foreign Language Publishing House (1954). Eight stories (এটা তেমন দরকার নেই, কারণ গোটাটাই বাংলায় আছে রাশিয়ায় বসে করা শুভময় ঘোষের অনুবাদে।) আগের পাতায় লিং দিয়েছিলাম, https://lucknowdigitallibrary.com/publications/stories একটা ইমেল দিয়ে ফ্রি রেজিস্টার করলেই পড়তে পারবেন অনলাইনে। এখানে একটা পিডিএফ আপলোড হচ্ছে তবে সেটা ডাউনলোড করার অপশন নেই, অনলাইন পড়তে হবে। জাভা জানা কেউ ডাউনলোড করার উপায় ক্র্যাক করতে পারলে জানাবেন। এই বই হাথিট্রাস্টেও আছে। সাধারণ পাবলিকের জন্য ফুল ভিউ অপশন দেখাচ্ছে না তবে স্ক্যান করা ডিজিটাল কপি আছে, লাইব্রেরি থ্রু লগ ইন করলে পাওয়া উচিত। এগুলো নামাতে পাইথন জানা লোক প্রয়োজন। কেউ পারলে চেষ্টা করে দেখবেন।
     
    এছাড়াও রইল ঐতিহ্য প্রকাশিত হাসান খুরশীদ রুমী সম্পাদিত রাশিয়ান সায়েন্স ফিকশন গল্প সিরিজের শেষ তিনটে বই। এগুলো সবই পরিমার্জন ও সম্পাদনা চলছে, নতুনভাবে প্রকাশ করা হবে। এদেশের কোনো প্রকাশক বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে যৌথ প্রকাশ করার কথাও ভাবতে পারেন।
     
    ঐতিহ্য প্রকাশিত রাশিয়ান সায়েন্স ফিকশন গল্প - ৩
     
    ঐতিহ্য প্রকাশিত রাশিয়ান সায়েন্স ফিকশন গল্প - ৪
     
    ঐতিহ্য প্রকাশিত রাশিয়ান সায়েন্স ফিকশন গল্প - ৫
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন