এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঢাকাঢুকি আড্ডা

    Abhyu
    অন্যান্য | ১৬ এপ্রিল ২০১৩ | ১৭৮২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সনাতন | ১৪ নভেম্বর ২০২৫ ০৮:১১746179
  • হুইস্কি বিরিয়ানি নানাবিধ অসৈরন চিজ
    পাকস্থলির ভেতর হুঢ়যুধ্হ করচে
    বাইরে থেকে সে বোঝা যায় না
    নোয়াপাতি ভুঁড়িন্শনত সুস্থির

    নিকোটিন অতীতচারনা মৃত মৃত বন্ধু স্বজন
    হ্রইতপিন্ডে চিলুবিলু করতেছে বেবাক যেমন
    বোঝা যায় না বাইরে থেকে
    কবুতরের মতন ম্রিয়মান ছাতি
    তাতে দশক জানান দেয় দৃশ্যমান
    বাইরে থেকে বোঝ্হা যায় না

    মাথার ভেতর
    পুরাতন পুরাতন
    পাণ্ডুলিপি মটখরা হয়ে আছে
    কেবলই মনের মাঝে
    সময় ফুরিয়ে এল
    সময় ফুরিয়ে এল
    বাক্যবন্ধে সুরের বিহনে গেল
    বৃথা দিনমান
    আলুথালু টেরি দেখে বোঝার উপায় নেই

    কত কী ভিতরে হয়
    বোঝার উপায় নেই

    তোমার নিকটে যেতে দেরি হয়ে যেতে থাকে
    দেরি হয়

    তোমার নিকটে যেতে দেরি হয়, মনে হয় শোক হলে
    প্রবল দ্রোহসা হলে
    প্রবল রাত্রি হলে, শীত হলে, গ্রীষ্ম হলে।
    তোমার নিকটে যাই, আলুথালু নদীর কিনারে বসে

    কত কী ছাপিয়ে দিই
    কত কী দখিনা সমীর।
  • নৈশ/ আমাকে তুই আনলি কেন, ফিরিয়ে নে | | ১৭ জুলাই ২০২৬ ০৮:০০748035
  • মনে হয় এ ধরনী আমার পিছনে কেন
    বেবাক হারামজাদা পকেটমারের দল
    নিছক শত্রুতা করে অনর্থ্ক হরেক দুঃখ পসরা
    হাতের নাগালে পেলে চুলের মুঠিটি ধরে নাহক চাপাটি
    কী আর খতেন দেবো বাবুলোক সকলই জানেন।

    ইমেল টিমেল সব জমা ও খরচ
    সিধুপান, খোঁয়াড়ি ও ইঁদারায় ছায়া
    চারিদিকে কেবল মৃত্যু আর কেবল অভাব
    কেবল কেবল শুধু দুয়েকটি আধুলি ও নয়া
    ভিখারির চাকা গাড়ি বেয়ারিং বল
    ফিরিয়ে নিলি না কেন, শক্তির জরাসন্ধ সভ্যতার রেল
    আমাদের অলিতে গলিতে ছিল দেওয়ালের টিকটিকি
    তন্ময় যুবকের লাশ, লেভেল ক্রসিঙে।

    টিট্টিভ পাখি ডাকে, বদমাইশ কাঠবেড়ালিরা
    পাখির খাবার গুলি খেয়ে যায়, আপাতত তা'দিগকে হুড়ো দিই
    তোমার নিকটে আর হয়তো হবে না যাওয়া
    আধোঘুমে মনে হয় অসার অসাড়,
    রাষ্ট্রবিপ্লব, রাজদ্বার - ইহাতে কী হবে আমার,
    আমি না থাকিলে আর কী মানে এ জগৎ বাহার।
  • সনাতন | ১৬ আগস্ট ২০২৬ ০৯:৩৭748203
  • এই জোড়া তাপ্পি জীবন কাটাতে কাটাতে
    এদিক থেকে নতুন একটা শিশু আসে তো ওদিক থেকে টুক করে জনৈক বৃদ্ধ খসে যায়
    বৃদ্ধই বা কী বলি, ছোটবেলার বন্ধুর সন্ততি দেখলমম উকুলিলি বাজিয়ে বাজিয়ে রবিগান গাইতে গাইতে
    সময় চলে যায় কেবল সময় চলে যায়
    জোড়া তাপ্পি দিতে ফিতে গ্যাটিস মেরে মেরে
    পাংচার সারিয়ে গিট্টু মেরে তাপ্পি ফিতে টাক সেলাই

    শেষ মেষ দেখি আমাদের দুঃখগুলিও তাপ্পি মারা
    পার্টি শার্টি মক্ষিকা চক্র,
    কালো জলে মাঝে মাঝে ভেসে থাকে দুঃখগুলো বিষন্ন দ্বীপ
    মধ্যরাতে ঘরে ফিরে মদ্যরাতে যাবতীয় জমা টিউকল

    তাপ্পি মারা কেবলই তোমার থেকে দূরে
    রয়ে সয়ে লিখি মধ্যরাতের চিঠি
    তাপ্পি মারা জীবন কাটাতে কাটাতে
    তাপ্পি মারা বিষাদের দ্বীপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন