এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  রাজনীতি

  • সুনার বঙ্গালের অচ্ছে দিন

    চাক্ষিক
    আলোচনা | রাজনীতি | ০৮ মে ২০২৬ | ২৯৪০ বার পঠিত
  • সুনার বঙ্গালে অবশেষে অচ্ছে দিন সমাগত। অচ্ছে দিন ক্রমে মাস, তারপর বছর, এবং জীবনযৌবনহনুমান হবে। বিদ্যাপতির ভাষায়, "এখন তখন করি দিবস গোয়ায়লু দিবস দিবস করি মাসা। মাস মাস করি বরষ গোয়ায়লু ছোড়লু' জীবনক আশা"। তবে, আশা ছেড়ে দেওয়ার মত কিছুই হয়নি। কারণ ব্রেশট বলেছিলেন, আমাদের অচ্ছে দিনগুলিতে গান হবে? হ্যাঁ, আমাদের অচ্ছে দিনগুলি নিয়ে গান হবে। আর সুধীন্দ্রনাথ বলেছিলেন, "ভ্রান্তিবিলাস সাজে না দুর্বিপাকে।" অতএব, আসুন আমরা অচ্ছে দিনের উপযোগী অচ্ছে অচ্ছে ক্যালেণ্ডার অথবা ডায়েরি বানাই।


    পরিবর্তনের সঙ্গেই ধাক্কা স্বাস্থ্যসাথীতে।


    সংখ্যালঘুদের উন্নয়ন বিজেপির দায়িত্ব নয়


    বারাসাতে সিরাজের নামে উদ্যান ছিল। বিজেপি জেতার পর সেটাকে করে দিল শিবাজী উদ্যান।
     

    বুলডোজার নামলো কলকাতায়। 


    কঙ্কালীতলায় বিধর্মীদের প্রবেশ নিষেধ! দুধ-গঙ্গাজল দিয়ে বোলপুরের মন্দির শুদ্ধকরণ করে হোর্ডিং টাঙাল বিজেপি

    আশুতোষ কলেজ দখলের পর সেখানকার হলে বাংলার মনীষীদের  ছবিতে কপালে গেরুয়া তিলক কেটে দিল হিন্দুত্ববাদীরা। রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, বিদ্যাসাগর, মাদার টেরেসা কেউ বাদ গেল না
    সূত্রঃ https://www.facebook.com/reel/1633077977957178
     

    Violence continues across Kolkata pockets


    কৌশিক গাঙ্গুলীর রুদ্রকে গিফট



    সিধু প্রথমেই বলেন, “একটা পরিবর্তনের দরকার ছিল। শিল্পী হিসাবে নয়, সেটা এক জন নাগরিক হিসাবে মনে হয়েছে। ১৫ বছর একটি দলকে দেখলাম। খুব যে মুগ্ধ হয়েছি তা নয়, বরং নালিশ জমেছে। যারা এসেছে তাদের বিরাট সমর্থক, তা নয়। কিন্তু তাও আশা রয়েছে।”"
    https://www.anandabazar.com/entertainment/lagnajita-chakraborty-riddhi-bandopadhyay-and-sidhu-shared-what-they-expect-from-the-new-government-dgtl/cid/1685036

    শেষে, নিন একটা গান শুনুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দমদম বুলডোজার আক্রমণ | ৩১ মে ২০২৬ ২২:১৩747634




  • Annapurna Eligibility | ০১ জুন ২০২৬ ১৭:৪৬747637
  • https://www.facebook.com/share/r/1BmCP5Yga6/



    অন্নপূর্ণা যোজনা কারা পাবেন না?
    * ২৫ বছরের নিচে ও ৬০ বছরের ঊর্ধ্বে মহিলারা পাবেন না
    * স্থায়ী সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা পাবেন না
    * যেসব শিশুর সরকারি অনুমোদন বা নথিভুক্তি নেই, তাদের মায়েরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না
    * সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা - তাদের অভিভাবকরা - অনাপূর্ণা যোজনার সুবিধা পাবেন না
    * সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল/কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা - শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন পান, তারা পাবেন না
    * আয়কর প্রদানকারী মহিলা পাবেন না
    * SIR ভোটার তালিকা যাচাইয়ে মৃত, স্থানান্তরিত বা স্থায়ীভাবে নাম বাদ পড়া ব্যক্তিরা পাবেন না
    * একাধিক বিবাহ বা একাধিক পরিবারের তথ্য গোপন করলে সুবিধা বাতিল হতে পারে
    * বেআইনি পরিচয়ে আবেদনকারীদের আবেদন গ্রহণ করা হবে না

     
  • dc | ০১ জুন ২০২৬ ১৮:০৬747638
  • "যেসব শিশুর সরকারি অনুমোদন বা নথিভুক্তি নেই, তাদের মায়েরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না"
     
    কি কুৎসিত! এই হলো আরেসেসের আসল রূপ।
  • রমিত চট্টোপাধ্যায় | ০২ জুন ২০২৬ ১০:১০747646
  • অন্নপূর্ণা ভান্ডারের এক্সক্লুশন ক্রাইটেরিয়া যা করেছে এরকম ফার্স আগে কখনো দেখেছি কিনা ভাবতে ভাবতে মোল্লা নাসিরুদ্দিন এর একটা গল্প মনে পড়েছে।
     
    একজন লোক নাসিরুদ্দিন এর কাকার দর্জির দোকানে এসে বলছে আমাকে একটা জামা বানিয়ে দিন। তবে লাল রং চলবে না, আমার একটা লাল জামা আছে। সবুজ রং আর কালো রং কেমন একটা দেখায়। নীল রং আমার গিন্নির পছন্দ না। গোলাপি তো মেয়েরা পরে। হলুদ আর বেগুনি রং ক্যাটকেটে দেখতে। গেরুয়া, আকাশি এই রংগুলো আমার পছন্দ না। আর সাদা রং খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আপনি এইসব রঙের বাইরে যে কোনো রঙের জামা বানিয়ে দিন আমার রং নিয়ে কোনও বাছবিচার নেই। শুধু কবে নিয়ে যাব বলুন, একটু তাড়াতাড়ি লাগবে।
     
    তাতে নাসিরুদ্দিন বললেন এই জামা বানাতে আর কদিন লাগবে, আসুন না যেদিন খুশি। শুক্রবার তো সাপ্তাহিক ছুটি জানেনই। বুধবার আর রবিবার আমি একটু বাদশাহের দরবারে যাই, ওই দুটো দিন দোকান বন্ধ থাকে। তবে বাদশাহ যা দিলদার মানুষ, গেলেই এত খাওয়ান পেট আইঢাই হয়ে যায়। তাই বেস্পতিবার আর সোমবার দোকান খুলে উঠতে পারিনা। আবার বাজারহাটও না করলেই নয় তাই মঙ্গলবার আমায় বাজার যেতে হয়। আর আমার গিন্নি একটু এদিক সেদিক ঘুরতে ভালোবাসেন, শনিবার তাঁকে নিয়ে সেজেগুজে বেরোতে হয়। এর বাইরে যে কোনোদিন আসুন না, আপনার জামা একদম হাতে হাতে পেয়ে যাবেন।
  • dc | ০২ জুন ২০২৬ ১১:৩৮747647
  • সেই, এক্সক্লুশান বাই ডিজাইন। এটাই বিজেপি সব রাজ্যে করে।
     
    আর শিশুর সরকারি পরিচয় না থাকলে মা সাহায্য পাবেনা, এটা হলো টিপিকাল আরেসেস প্যাট্রিয়ার্কি।
  • যদুবাবু | ০৮ জুন ২০২৬ ০৯:২০747670


  • গভীর‌ রাতে হকার উচ্ছেদ অভিযান যাদবপুরে। স্টেশন চত্বরে একাধিক বেআইনি দোকান ও নির্মাণ বুলডোজ়ার দিয়ে ভাঙা হল। উচ্ছেদ অভিযান রুখতে সন্ধ্যা থেকে চলেছে বাম-কংগ্রেসের সম্মিলিত প্রতিবাদ। ভিড় ছিল স্থানীয়দেরও। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বসানো হয় ব্যারিকেড। আটক করা হয়েছে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য-সহ অনেককে। তাঁকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, “আমরা আছি। বেআইনি কাজ করছে রেল। আদালত ও আইনকে উপেক্ষা করে উচ্ছেদ করতে এসেছে তারা।” তাঁর দাবি, তাঁকে জোর করে বেআইনি ভাবে আটক করা হয়েছে। উচ্ছেদ ঘিরে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হন নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য-সহ অনেকে। জয়রাজের মাথা ফেটেছে বলে জানা গিয়েছে।
    পুলিশ ভ্যানে সৃজন ভট্টাচার্য।
    পুলিশ ভ্যানে সৃজন ভট্টাচার্য। — নিজস্ব চিত্র।
    রবিবার সন্ধ্যার পর থেকেই উত্তপ্ত ছিল যাদবপুরের ২১২ বাসস্ট্যান্ড লাগোয়া এলাকা। সেখানে আচমকা হকার উচ্ছেদের আশঙ্কায় উত্তেজনা তৈরি হয়। জমায়েতস্থলের অদূরে একাধিক বুলডোজ়ার রাখা ছিল। ঘটনাস্থলে ছিল কলকাতা পুলিশ, রেল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কয়েক ঘণ্টা পরেই উচ্ছেদ অভিযান শুরু হয়। একের পর এক দোকান ভাঙা হয় বুলডোজ়ার দিয়ে। লাঠিচার্জ করার অভিযোগও ওঠে।
    বুলডোজ়ারের সামনে শুয়ে চলছে প্রতিবাদ যাদবপুরে।
    বুলডোজ়ারের সামনে শুয়ে চলছে প্রতিবাদ যাদবপুরে। — নিজস্ব চিত্র।
    সন্ধ্যা থেকেই ঘটনাস্থলে ছিলেন সৃজন, ঊষসী চক্রবর্তী, কংগ্রেস নেতা সৌরভ প্রসাদ। কংগ্রেস ও বাম সংগঠনগুলি একজোটে প্রতিবাদ ও প্রতিরোধ করার চেষ্টা করে। উচ্ছেদ অভিযান আটকাতে বুলডোজ়ারের সামনেই শুয়ে পড়েন এক জন। বেশ কয়েক জন বুলডোজ়ারের উপরে দাঁড়িয়ে প্রতিবাদ‌ও করেন।
    কংগ্রেসের বিক্ষোভ।
    কংগ্রেসের বিক্ষোভ। — নিজস্ব চিত্র।
    উচ্ছেদ অভিযানের আগে সৃজন বলেন, “হকারদের এখানে বসে থাকাটা বেআইনি বলছেন যাঁরা, তাঁরাই যে ভাবে হকার উচ্ছেদ করছেন সেটাও বেআইনি। এই চত্বরে কমার্শিয়াল প্লট না দিয়ে পুনর্বাসন না করে উচ্ছেদ করা যাবে না— এই মর্মে যে রায়টি ১৯৮৮ সালের আছে, রেল সেটার সার্টিফায়েড কপি চেয়েছিল। গত মঙ্গলবার রেলের সঙ্গে পরিষ্কার কথা হয়েছিল। আগামী ৮ জুন কোর্ট খুলবে। কোর্ট খোলার পর ২১ দিন সময়ের মধ্যে আমরা সেই কাগজ রেলকে দিয়ে দেব। এর পরও কেন রেল কথার খেলাপ করছে জানি না।”
    ঘটনাস্থলে ঊষসী চক্রবর্তী।
    ঘটনাস্থলে ঊষসী চক্রবর্তী। — নিজস্ব চিত্র।
    ঊষসী বলেন, “এখানে হকার থাকা যদি বেআইনি হয় তা হলে আজকের উচ্ছেদটাও বেআইনি। আগের দিন নোটিস দেখিয়ে কথা হয়েছিল কোর্ট খুললে আমরা সার্টিফায়েড কপি দেব। তার পরেও এই উচ্ছেদটা আদালত আবমাননা করা হচ্ছে। এটার বিরুদ্ধে আমাদের তো দাঁড়াতেই হবে। এ ভাবে তো একটা রাজ্য চলতে পারে না। একটা আইন আদালতের ব্যাপার তো আছেই।”
    এলাকায় জমায়েত।
    এলাকায় জমায়েত। — নিজস্ব চিত্র।
    গত মঙ্গলবার রাতেও, হকার উচ্ছেদের আশঙ্কায় উত্তেজনা তৈরি হয় যাদবপুর স্টেশন এলাকায়। সে দিনও প্রতিবাদে শামিল হয়েছিলেন বাম নেতা ও কর্মীরা। তাঁদের অভিযোগ, স্টেশনের বাইরে দাঁড়িয়ে ছিল বুলডোজ়ার। তবে শেষমেশ মঙ্গলবার উচ্ছেদ হয়নি।
    এর আগে হাওড়া, শিয়ালদহ স্টেশন চত্বরে বেআইনি হকার ‘উচ্ছেদ’ করেছে রেল। কখনও আবার বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজ়ারও নামানো হয়। সূত্রের খবর, শিয়ালদহ, হাওড়া স্টেশন চত্বরে প্রায় ৫০০টি অস্থায়ী ঝুপড়ি এবং ছোট দোকান উচ্ছেদ করা হয়েছে। শুধু স্টেশন চত্বর নয়, হাওড়ার বিভিন্ন এলাকায় বহুতলের বেআইনি নির্মাণ ভাঙতেও বুলডোজ়ার চালানো হয়। রাতারাতি এই উচ্ছেদ অভিযানে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কারও দাবি, সকালে এসে দেখেন তাঁর দোকান আর নেই। আবার কেউ কেউ জানান, উচ্ছেদের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছোন। প্রায় সকলের মুখে একটাই অভিযোগ ছিল, রেল আচমকা উচ্ছেদ অভিযান চালায়।

    অন্য দিকে, হাওড়া ময়দান সংলগ্ন এলাকার রাস্তা এবং ফুটপাতে আর পসরা নিয়ে বসতে পারবেন না মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। মঙ্গলাহাটের ব্যবসায়ী সংগঠনের নেতাদের হাওড়া থানায় ডেকে জানিয়ে দেন হাওড়া সিটি পুলিশের কর্তারা। এ-ও জানান রাজ্য সরকারের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে।
    Hawker Eviction
  • | ০৮ জুন ২০২৬ ১১:১৮747672
  • কোন্নগর রেলবাজার মোটামুটি সাতের দশকের শেষ দিকে গড়ে উঠতে থাকে। আটের দশকের মাঝামাঝি কি তার কিছু পরে পাশের জলাভূমি বুজিয়ে আদর্শনগর। আদর্শনগর মূলত বিহারিদের ঘরবাড়ি। সেখানে কিচ্ছু হবে না লিখে দেওয়া যায়। রেলবাজারে ৯ তারিখ পর্যন্ত সময় দিয়ে উঠে যেতে নোটিশ দিয়েছিল। গতকাল শুনলাম গতরাত থেকে সবাই রাতে বাজারেই থাকবেন প্রতিরোধ করতে। বামপন্থী নেতা কর্মীরাও থাকছেন।
    গতকাল যাদবপুরের পরে কী হবে জানি না। না ভুল বললাম, জানি কী হবে। হ্যাঁ এখানেও কল্যাণ ব্যানার্জী আর তার দলবলের টিকির দেখাও নেই।
  • :|: | ০৮ জুন ২০২৬ ১১:৩৭747673
  • কিন্তু কল্যাণ ব্যানার্জির দলের লোকেরা তো সামান্য কয়েকজনই আছেন। সবাইই তো প্রায় জেলে। যারা বাইরে তাঁরা তো ডিমের ঘায়ে (মতান্তরে পাথরে) আহত। ইনক্লুডিং কল্যাণ মদন ই: প্র:। কার আসার আশা করা হচ্ছে? তৃণ (ঋ)?
  • | ০৮ জুন ২০২৬ ১১:৪৫747674
  • এক তো কল্যান তো সিটিং এমপি। কল্যান বা তার চেলাদের সবাই বাইরে। কেউই জেলে নয় ডিমফিমও তেমন খায় নি।
    দ্বিতীয়ত মানুষের পাশে থাকার জন্যই নাকি এঁয়ারা রাজনীতি করেন। তা ৪১% ভোট পেয়েও সেই পাশে থাকার নমুনা দেখা যাচ্ছে না। এই বিধানসভাতেও কল্যানের ছেলে ভোটের হিসেবে দ্বিতীয়। সে লালটুস এই নিয়ে কোর্টের দিকেও যায় নি।
    তৃতীয়ত ২০০১ এ মম৯ব্যান আর তৃণমূল এর চেয়ে ঢের খারাপভাবে হেরেছিল। তখন দিব্বি এগিয়ে এসে প্রতিবাদ করতে দেখা যেত। এখন ১৫ বছরের ক্ষমতার মদ এমনই নেশা চড়িয়েছে যে মাল্লু না পেলে আর রাস্তায় নামা যাবে না।
  • Prithwish Roy | ০৮ জুন ২০২৬ ২১:২২747676
  • *বুলডোজার অভিযানে পড়ে রইল শুধু 'ভয়'*

  • Prithwish Roy | ১০ জুন ২০২৬ ১৯:৪৬747681
  • *ভরসা করেছিলাম ... বুলডোজার পেয়েছি*

  • Prabhas Sen | ১২ জুন ২০২৬ ১২:৪০747686
  • রবীন্দ্র সদন এর নাম ও পাল্টানো হোক। বদলে নাথুরাম ভবন বা ঐ জাতীয় কিছু করা যেতে পারে!
  • গরীবের পাশে বিজেপি | ১৩ জুন ২০২৬ ০৯:০৯747688
  • শুনুন, কী বলছেন। এঁরা সবাই বিজেপিকেই ভোট দিয়েছিলেন। সুনার বঙ্গালের জন্য।
     
    গরীবের পাশে বিজেপি কেমনভাবে আছে দেখুন।
     
  • এবার জুটমিল | ১৩ জুন ২০২৬ ১২:৫৬747690
  • অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার হাজিনগরের ঐতিহ্যবাহী নৈহাটি জুটমিল। কাঁচা পাটের অভাব ও মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে কর্তৃপক্ষ মিলের গেটে 'সাসপেনশন অব ওয়ার্কস' বা কাজ বন্ধের নোটিস ঝুলিয়েছে। এর জেরে প্রায় ৩,০০০ থেকে ৪,০০০ শ্রমিক রাতারাতি কর্মহীন হয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। তাদের দাবি নতুন সরকার আসার পরে তাদের রুটি রুজি বন্ধ হয়ে গেলো কীভাবে?
  • সীমান্ত সংবাদ | ১৩ জুন ২০২৬ ১৪:২৬747691
  • বেশ। আন্তর্জাতিক খবরেও এসে গেল। আমাদের গোদী মিডিয়ার হেলদোল নেই।
    সীমান্তের ভিডিওগুলি আশা করি দেখছেন, ছোটখাটো চ্যানেল, রিলে আসছে। চোখে দেখা যায়না, যা চলছে।
    আবার সেই নিয়ে কিছু বর্বর বাঙালির উল্লাসও চলছে!
     
    India’s West Bengal pushes out Muslim Bangladeshis
    Thousands of Muslim Bangladeshis have been detained or deported under West Bengal’s new BJP government. Al Jazeera’s Ava Warriner explains why critics fear the campaign could deepen religious tensions and test due process protections.
    ভিডিওটি নীচের লিংকে।
     
    https://www.aljazeera.com/amp/video/newsfeed/2026/6/12/indias-west-bengal-pushes-out-muslim-bangladeshis#amp_tf=From%20%251%24s&aoh=17813402476752&csi=1&referrer=https%3A%2F%2Fwww.google.com
  • নদীবাঁধ উচ্ছেদ | ১৩ জুন ২০২৬ ২২:০৮747694
  • হঠাৎ করে মাথাভাঙ্গা শহরে বাঁধ সংলগ্ন বাসিন্দাদের উচ্ছেদের কথা বলে গেছে। তাও আবার বাড়ি এসে জানায়নি, নোটিস টোটিস কিছুই ধরায়নি। রাস্তায় যেসব বাসিন্দাদের পেয়েছে, জানিয়ে গেছে। এ কি মগের মুলুক নাকি একুশে আইন প্রবর্তিত হয়েছে!
     
    ফেসবুক থাকলে শুনে ফেলুন। ইউটিউবে আছে কিনা দেখিনি।
     
  • এবাত টোটো | ১৩ জুন ২০২৬ ২৩:১৫747695
  • টোটো চালক, হকার এরা প্রান্তিক গরীব মানুষ। বিজেপি ছক কষেই এদের ভাত কাড়ছে। পরে হয়তো আবার ফাঁদে ফেলে গেরুয়া ঝান্ডা বেঁধে তাদের নিয়ে আসবে।
    যেমন তৃণমূলের ডাকাত লম্পটরা আদি সনাতনী হয়ে গেছে।
    মূল রাস্তায় যদি টোটো না চলে তবে গলির মধ্যে কে চড়বে টোটোয়? স্টেশন বাসস্ট্যান্ড হাসপাতাল সরকারি দপ্তর হাট বাজারের মতন জায়গায় যদি টোটো চলতে দেওয়া না হয় তাহলে নতুন করে কয়েক লাখ বেকারের ভাত কাড়বে বিজেপি।
    শিলিগুড়ি শহর সহ বহু এলাকায় ইতিমধ্যেই যা শুরু হয়েছে। টোটো চালকরা এর আগে ১৫ হাজার টাকা রেজিষ্ট্রেশন ৫ হাজার টাকা ইনস্যুরেন্স ফিজ দিয়ে এক লাখি গাড়ি নিয়ে বাঁচতে নেমেছেন, অনেকের আবার নিজের গাড়িও না রোজ পাঁচশো টাকা মালিককে দেওয়ার শর্তে গাড়ি চালান। এই গরীবদের ওপর এত জুলুম, সরকারটা তো সদ্য জন্ম নিল!

    - জয়দীপ সরকার

    অর্জুন সিং এর বক্তব্য শুনুন:
    https://www.facebook.com/share/v/1CWbSxMqaq/
  • | ১৩ জুন ২০২৬ ২৩:২৮747696
  • অন্যরা ইন্টারভিউ করে ফেলেছে, স্টারানন্দ পিছিয়ে পড়েছে, তাই সিপিএমের ১মাত্র বিধায়ককে নিয়ে তারা মীরা ভট্টাচার্যর কাছে চলে গেছে। আশার বাণী শোনার জন্য।

    এও থাকুক। পুরোন ও নতুন সিপিএমের নতুন সরকারের কাছে আশ্বস্ত হওয়ার দাবী সমেত।



     
  • :|: | ১৪ জুন ২০২৬ ০২:৫৬747697
  • দেখুন, ২৩:২৮, মীরা ভট্টাচার্যই বলুন অথবা আরজিকরের কাকিমা, দুজনেই পার্সোনাল লসের সঙ্গে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বকে একীভূত করে দেখেছেন। সেই জন্য আরজিকরের কাকিমা, মমতার মুখ্যমন্ত্রীত্ব চলে যাওয়াতেই তাঁর নিজের বিচার পাওয়া হয়ে গেল বলে মনে করছেন এবং একইভাবে ২০১১-র পরাজয়ের গ্লানি মীরা ভুলতে চাইছেন আজকের মমতার গদি হারানো দেখে। সেজন্য এনাদের দোষ দিয়ে লাভ নাই। ব্যক্তিস্বার্থ থেকে জনস্বার্থে উত্তরণ অতো সোজাও কিছু না।
  • প্রতিশ্রুতি এবং | ১৪ জুন ২০২৬ ১০:৩১747699
  • বাহহ।
     
    যাহোক সুনার বঙ্গালের প্রতিশ্রুতিসমূহ আর তার কী কী কীভাবে পালন হল, শুনুন।
  • লীলা বিলা | ১৪ জুন ২০২৬ ১১:৪৫747701
  • রাস্তা আটকে কোনওরকম কর্মসূচি তা সে ধর্মীয় হোক কিংবা অন্য কোনও কর্মসূচি আয়োজন করার ক্ষেত্রে বিজেপি সরকারের নিজেদের ঘোষিত নীতিই এবার প্রশ্নের মুখে! এ-ব্যাপারে সরকার মুখে যা বলছে সেটাই ঠিক? নাকি অনুষ্ঠানের ধরন ও অংশগ্রহণকারীদের সম্প্রদায়ভিত্তিক পরিচয় অনুযায়ী সরকারের অবস্থান বদলে যায়? আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে সেই প্রশ্নই নতুন করে সামনে চলে এসেছে।
    মাত্র কয়েকদিন আগেই প্রশাসনের তরফে যুক্তি দেওয়া হয়েছিল, রেড রোডে বৃহৎ জমায়েত হলে যান-চলাচল ব্যাহত হবে, সাধারণ মানুষের অসুবিধা হবে এবং গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘক্ষণ বন্ধ রাখা সম্ভব নয়। সেই যুক্তি দেখিয়েই কলকাতার ঐতিহ্যবাহী ইদের নামাজকে রেড রোড থেকে সরিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। সরকারের বক্তব্য ছিল, জনস্বার্থ এবং ট্রাফিক ব্যবস্থাপনাই সর্বোচ্চ অগ্রাধিকার। কিন্তু সেই একই সরকার এখন আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে রেড রোডেই প্রায় ৩০ হাজার মানুষের জমায়েতের আয়োজন করছে। শুধু তাই নয়, ভোর থেকে কয়েক ঘণ্টা ধরে চলবে অনুষ্ঠান, থাকবে নিরাপত্তার কড়াকড়ি, যান নিয়ন্ত্রণ এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রশাসনিক ব্যবস্থা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যে যুক্তিতে ইদের নামাজ সরানো হল, সেই যুক্তি যোগ দিবসের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না কেন?

    সমালোচকদের অভিযোগ, এটি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক পছন্দ-অপছন্দের প্রতিফলন। তাঁদের দাবি, একদিকে একটি ধর্মীয় সম্প্রদায়ের বহু বছরের ঐতিহ্যবাহী সমাবেশকে ‘ট্রাফিক সমস্যা’র কারণ দেখিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে, সরকারের পছন্দের কর্মসূচির জন্য একই জায়গা উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। ফলে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।
    আসলে বিজেপির রাজনীতির কেন্দ্রে দীর্ঘদিন ধরেই সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভাজনের অভিযোগ রয়েছে। রেড রোড বিতর্ক সেই অভিযোগকে আরও উসকে দিল। বিজেপি সরকারের কাছে প্রশ্ন, ‘ইদের নামাজে রাস্তা আটকালে মানুষের অসুবিধা হয়, কিন্তু যোগ দিবসে হয় না— এমন যুক্তি কি কেউ বিশ্বাস করবে?’
    বিষয়টি এখন শুধুমাত্র অনুষ্ঠানস্থল নির্বাচন নিয়ে নয়। প্রশ্ন উঠছে রাষ্ট্রের আচরণ নিয়ে। কোনও একটি সম্প্রদায়ের ক্ষেত্রে এক ধরনের নীতি এবং অন্য ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নেওয়া হলে তাকে কি প্রশাসনিক সিদ্ধান্ত বলা যায়, নাকি তা রাজনৈতিক পক্ষপাতের পরিচয়? আন্তর্জাতিক গুরুত্ব থাকলেই কি সমান সুযোগ ও সমান অধিকারের নীতি বদলে যায়? নাকি রেড রোডের নিয়মও এখন অনুষ্ঠানের রাজনৈতিক পরিচয় দেখে নির্ধারিত হচ্ছে? প্রশ্ন একাধিক— উত্তর নেই।
     
    - সংগৃহীত
  • রানিং হকারদেরও! | ১৪ জুন ২০২৬ ১২:১৭747703
  • ৪০০-১২০০ টাকা ফাইন করছে! মানুষ যাবে কোথায়?
     
    https://www.facebook.com/share/r/1D53begkeH/
  • স্মার্ট মিটার | ১৪ জুন ২০২৬ ১৩:৪৩747705
  • *স্মার্ট মিটারের ভয়াবহ বিপদঃ*
    *কেন প্রতিরোধ করা উচিত ?*
    *বর্তমান বিদ্যুৎ আইন মোতাবেক এটি কি বাধ্যতামূলক ?*
    *প্রকল্প কখনো বাধ্যতামূলক হতে পারে কি ?*
    *RDSS (রিভাম্ড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম)- একটি প্রকল্প।*
    *কি বলছেন গ্রাহক আন্দোলনের নেতা ABECA এর রাজ্য সাধারণ সম্পাদক শ্রী সুব্রত বিশ্বাস ?*
    https://www.facebook.com/share/v/1AbzPv23YK/
  • ইলেক্ট্রিক শক | ১৪ জুন ২০২৬ ১৪:৪৮747707
  • নতুন সরকারের আবার আরেকটা মাস্টার স্ট্রোক

    ২৬ জুলাই ২০২৪, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি কলকাতায় CESC-র সদর দফতর (ভিক্টোরিয়া হাউস) এর সামনে বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেন এবং CESC-কে ১৫ অগস্ট ২০২৪-এর মধ্যে বিদ্যুতের শুল্ক বৃদ্ধি প্রত্যাহার করার আল্টিমেটাম দেন।
    আর আজ ১৪ই জুন ২০২৬, খবরে দেখলাম বিদ্যুত মাশুলে ১৫-১৮% শুল্ক বৃদ্ধি করতে চলেছেন বিদ্যুৎমন্ত্রী যশস্বী শুভেন্দু অধিকারি জি।
    শক্ লাগা?
    PPB
  • গণমিডিয়া | ১৬ জুন ২০২৬ ০৭:৩৪747711
  • তাহলে ওই কথাই রইলো, নারী সুরক্ষা সুনিশ্চিত করতে বিজেপিকে ভোট দিন,
    হাওড়া পাঁচলার জুজরসাহ তৃণমূলের পঞ্চায়েতে প্রধান, নাম মন্দিরা গায়েন, তাকে হেনস্থা করা হয়েছে, মাথায় ডিম ফোটানো হয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়েছে, এবার ক্লাইম্যাক্স, পুলিশ এসে তাকেই নিয়ে থানায় আটকে রেখেছে, এই যে এখনও পোস্ট করছি সেই সময় অব্দি, কাল নাকি মন্দিরা কে আদালতে পেশ করা হবে, বিজেপি খুশি গল্প শেষ।
    তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আছে সেটা আমার জানা নেই West Bengal Police যদি দয়া করেন তাহলে জানতে পারবো।

    reel: https://www.facebook.com/reel/1653140555956224
    OP: Debraj Bhattacharjee
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন