এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | ২৪ নভেম্বর ২০২৬ ১৫:৩২561721
  • ছাগু সবজায়গায় চাড্ডি খুঁজে পায়!
    ছাগু ভদ্রভাষা বোঝেনা!
    ছাগুর একমাত্র দাওয়াই কামাল পাশা!
  • Manali Moulik | ২৪ নভেম্বর ২০২৬ ১৫:২৭561720
  • বেশ। ধন‍্যবাদ অরিনদা। ভিডিওটি পেয়ে সাহায‍্য হলো। আমরা মূলতঃ ধরতে চাইছি Phenomenology and consciousness এর দিকটাই।
  • Джошита | ২৪ নভেম্বর ২০২৬ ১৫:২৭561719
  • ঐ জিমিস কিচেনের প্রায় অপোজিটেই মদ টদ খেয়ে একবার বেশ রাতের দিকে রাস্তার ওপরে বমি করে ফেলেছিলাম। খুবই বাজে অভিজ্ঞতা। শেয়ার করলাম।
  • Джошита | ২৪ নভেম্বর ২০২৬ ১৫:২৪561718
  • থুড়ি লোয়ার সার্কুলার রোড হবে, ফ্রিস্কুল স্ট্রিট না।
  • Джошита | ২৪ নভেম্বর ২০২৬ ১৫:২২561717
  • জিমিস কিচেনের নতুন দোকানটা কোথায়? ফ্রিস্কুল স্ট্রিটেরটা তো অর্ধ শতাব্দীর বেশি পুরোনো।
  • Джошита | ২৪ নভেম্বর ২০২৬ ১৫:১৩561716
  • ঘরে বানিয়ে ফ্যালো অটোমান খাদ্য।
    কোনটে বানাবে সেইটে ঠিক করো।
    কাবাব টাবাব ঘরেই বানানো সম্ভব, তবে মিষ্টান্ন অতীব কিটকিটে মিষ্টি, যেমন বাকলাভা। তেসালোনিকি থেকে দুমাস আগে একগাদা নিয়ে এসেছি, এখনও শেষ করতে পারলাম না।
  • ?! | ২৪ নভেম্বর ২০২৬ ১৪:৪৮561715
  • Manali Moulik | ২৪ নভেম্বর ২০২৬ ১৩:২৮
    অটোমান টার্কিশ রেসিপিগুলো......মানে ব‍্যাপক। যদিও অলিপাব ছাড়া অন‍্য রেস্তোরাঁয় আমি খুঁজে পাইনি এইসব...
     
    Manali Moulik | ২৪ নভেম্বর ২০২৬ ১৪:১০
    @Dhuttor, অলি পাবে অটোমান রেসিপি সেভাবে পাবেন না।
  • অরিন | ২৪ নভেম্বর ২০২৬ ১৪:৩৯561714
  • মানালী, আপনার "Phenomenology এর সঙ্গে বৌদ্ধদর্শন, নাগার্জুনের তত্ত্ব আর কবিগুরুর আধ‍্যাত্মবাদ (সঙ্গে অবশ‍্যই এই সংক্রান্ত কবিতাগুলি) নিয়ে একটি পেপার কো-অথরিং করার কথা"
     
    পেপারে কি লিখবেন সেইটা তো ঠিক বোঝা গেল না। বৌদ্ধ ধর্মকে অনেক ভাবে দেখা যায়, এর একটা soteriological দিকও আছে তো, phenomenology খুবই যথাযথ, তবে তার কিছু সীমাবদ্ধতা আছে, এটা মনে রাখা যেতে পারে, এবং বিশেষ করে যেহেতু নাগার্জুনের শূন্যবাদ মনে হয় লিখতে চাইছেন, David Chalmers এর Hard Problem of Consciousness দেখতে পারেন,
     
     
    এ সবই আপনার লেখা পড়ে যা বুঝলাম তার ভিত্তিতে লিখলাম। আমি যে বুঝেছি এরকম দাবী করতে পারব না, :-)
  • Manali Moulik | ২৪ নভেম্বর ২০২৬ ১৪:৩৭561713
  • Bratin দা, জিমিস্ কিচেন দেখতে পারেন। এছাড়া ক‍্যাফে অনেক নতুন নতুন হয়েছে।
     
     
    তরমুজ, মানছি না মানবো না। নভেম্বর বিপ্লব ও কালীপুজো এবারে একসঙ্গে পড়েছিলো, একই তারিখে। তো সেইসম্পর্কে অর্ক মুখার্জীর নতুন রিলিজ হওয়া গানটা শুনেছেন? জয়রাজ ভট্টাচার্য্য ওনার ফেসবুক ওয়াল থেকে শেয়ার করেছিলেন। আর নৃমুন্ডমালিনী মায়ের আরাধনা, চণ্ডালসহ সাম‍্য, প্রাকৃতজনের ক্রোধের মূর্তির প্রকাশ মায়ের মধ‍্যে ---
    "ওঁ মহামেঘঘোরাঃ মুক্তকেশী চতুর্ভুজাং
    কালীকাঃ দক্ষিণাং নৃত‍্যাং মুন্ডমালাবিভূষাতাং"
     
    বঙ্গের রঘু ডাকাত ও রবিনহুড গাথা এরসঙ্গে সম্পৃক্ত। আপনি এখানে চাড্ডিগিরি পেলেন কোথায়?
  • Bratin Das | ২৪ নভেম্বর ২০২৬ ১৪:২৬561712
  • কলকাতায় কিছু নতুন খাবার দোকানের ঠেক বলুন তো মিসেস এর জন্মদিনে চমক দেবো
  • তরমুজকে প্রশ্ন | ২৪ নভেম্বর ২০২৬ ১৪:২৩561711
  • সাধক বামাক্ষ্যাপা চাড্ডিগিরি কীভাবে হয়?
  • তরমুজ | ২৪ নভেম্বর ২০২৬ ১৪:১৯561710
  • **** তরমুজ
  • তরমুড | ২৪ নভেম্বর ২০২৬ ১৪:১৮561709
  • //সাধক বামাখ্যাপা দেখেই ওখানের খেটে যাবো l//
     
    আমার আগের আশঙ্কাটাই ঠিক প্রমানিত হচ্ছে। চাড্ডিগিরির বিপরীতে আরেকটি পাল্টা চাড্ডিগিরি। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ পেল এক চাড্ডিময় সমাজ। এবং আরএসএস সফল হল।
  • Manali Moulik | ২৪ নভেম্বর ২০২৬ ১৪:১০561708
  • @Dhuttor, অলি পাবে অটোমান রেসিপি সেভাবে পাবেন না। Hünker Begéndi (একধরণের lamb stew) এসব তুরস্কের হোটেলে পাবেন। তবে অলিপাবে বিফ ষ্টেক (with Chateaubriande) পাবেন। এছাড়া কলকাতায় বিফ কোথায় পাওয়া যাবে জানি না। আমি নিজে কখনো খাইনি জিনিসটি। কিন্তু বন্ধুরা খুব ভালোবেসে খায়।
  • তরমুজ | ২৪ নভেম্বর ২০২৬ ১৩:৫০561707
  • //কিন্তু সেটা হিন্দিতে অনুবাদ ছিল "সব সুখ চ্যান"।//
     
    সব সুখ চ্যান নয়, শুভ সুখ চ্যান।
  • তরমুজ | ২৪ নভেম্বর ২০২৬ ১৩:৪৬561706
  • //আর যেটুকু অংশ জাতীয় সংগীত সেটা এতটাই নাউন হেভি বাংলা শব্দ গুলো ঢাকা পড়ে যায়।//
     
    ভারতের জাতীয় সংগীত বাংলা ভাষায়। জাতীয় গান হিসাবে প্রথম গ্রহণ করেছিলেন সুভাষচন্দ্র। কিন্তু সেটা হিন্দিতে অনুবাদ ছিল "সব সুখ চ্যান"। পরে দেশ স্বাধীন হলে নেহেরু বাংলা গানের প্রথম অংশকেই জাতীয় সংগীত হিসাবে স্বীকৃতি দেয়। তখন থেকে নাম হয় "জন গণ মন"। রবীন্দ্রনাথ রচিত পুরো গানটার নাম হল "ভারত ভাগ্যবিধাতা"। এবং গানটা অসাধারন। জাতীয় সংগীত বলে নয়, গান হিসাবেও অসাধারন।
  • Bratin Das | ২৪ নভেম্বর ২০২৬ ১৩:৪৬561705
  • লাস্ট কয়েকদিন ধরে এই লোকটাকে নিয়ে পুরোপুরি ডুবে আছি।

    ফেসবুকে কিছু রিল দেখেছিলাম একটা সিনেমার, ইতিহাসেও পড়েছিলাম সালাদিনকে আটকে দেওয়া বল্ডউইনের কথা কিন্তু লোকটা অতটা স্ট্রাইক করেনি মাথায়। কিন্তু একজনের পোস্ট দেখে একটু ঘাটাঘাটি করার ইচ্ছা হলো।

    জেরুজালেমের রাজা বল্ডউইন, ইতিহাস যাকে চেনে চতুর্থ বল্ডউইন নামে।

    মাত্র নয় বছর বয়সে ছেলেটার কুষ্ঠ ধরা পড়েছিল। বন্ধুদের সাথে চিমটি দেওয়া চিমটি দেওয়া খেলছিল সে। একে অন্যের চিমটি খেয়ে সবাই ব্যথায় চেঁচাচ্ছিল শুধু একজন ছাড়া। তার কোনো ব্যথা লাগছে না। অবাক হয়ে সে নিজের মাস্টার মশাইয়ের কাছে দৌড়ে গেলো। কারণ জানতে চাইলো। মাস্টার কারণ কিছুই বললেন না, শুধু তার কাঁধে হাত রেখে বলেছিলেন তোমায় অন্যদের থেকে অনেক শক্ত হতে হবে বাবা।

    সে অবশ্য হয়েছিল সে। বর্বর জেহাদী বাহিনীর সামনে জেরুজালেমের শক্ত দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল, যতদিন বেঁচে ছিল ততদিন।

    তবে সবকিছু কখনোই এত সহজ ছিল না। সে কুষ্ঠরোগী। এমন এক রোগ, যার কোনো চিকিৎসা ছিল না। রোগ মানেই বাধ্যতামূলক যন্ত্রণাদায়ক মৃত্যু। আর সেটা ছিল মধ্যযুগ, মানুষ বিশ্বাস করত এই রোগ নাকি পাপের শাস্তি। ৯ বছর বয়সের একটা বাচ্চা শুনলো সে পাপের শাস্তি পেয়েছে, সে অভিশপ্ত।

    কেউই চায়নি অভিশপ্ত একজন পবিত্র ভূমির সিংহাসনে বসুক। নিজের কাছের মানুষদের কাছেই ঘৃণিত ছিল সে।

    কিন্তু বল্ডউইন জানতো যে সে সবার থেকে আলাদা তাই অন্যদের মত করে জীবন কাটানো তার ভাগ্যে নেই। নিশ্চয়ই তাকে নির্দিষ্ট কোনো দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। যারা সাধারন না, তাদের অসাধারণ হিসেবেই পৃথিবীতে পাঠানো হয়। তাই সে পড়ত, সারাদিন পড়ত। ইতিহাস, দর্শন, যুদ্ধবিদ্যা সবকিছু। নিজেকে তৈরি করত ভবিষ্যতের জন্য।

    খুব বেশিদিন অপেক্ষা করতে হলো না তাকে। তার মাত্র ১৩ বছর বয়সে বাবা মারা গেল। কাঁধে এসে পড়ল পুরো একটা রাজ্য। দরবারের ভেতর দলাদলি আর ঘৃণা। কুষ্ঠরোগী রাজাকে মানতে পারছে না কুসংস্কারে আবদ্ধ অভিজাতরা, প্রজারা। অন্যদিকে রাজ্যের বাইরে হিংস্র নেকড়ের মতো এগিয়ে আসছে সালাদিনের বিশাল বাহিনী, জেরুজালেম দখল করবে তারা। আর শরীরের ভেতরে প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে সবকিছু। বিশাল দুই হাত বাড়িয়ে ক্রমাগত ডেকে চলেছে মৃত্যু।

    ১৩ বছরের একটা বাচ্চা। সিংহাসনে বসে সবকিছু সামলাচ্ছে। নিজের বোন আর ধাত্রী ছাড়া কেউ তাকে পছন্দ করে না। এদিকে একে একে হাতের আঙুল গেল। পায়ের আঙুল গেলো। মুখে ক্ষত ফুটে উঠল। ক্রমাগত নিভে আসছে চোখের জ্যোতি। থাবা জোরালো করছে কুষ্ঠ।

    তবু যে দিন যুদ্ধের ডাক এল, তিনি পিছিয়ে যাননি।

    ১৬ বছরের তরুণ সে। খবর এলো সীমান্ত দিয়ে ঢুকে পরেছে সালাদিন। সৈন্যসংখ্যা ২৬ হাজার। এদিকে তার মূল বাহিনী তখনো উত্তর সিরিয়ায়। তাঁর হাতের সামনে আছে কয়েকশ মাত্র নাইট। তাদের নিয়েই নেমে পরলো যুদ্ধে। কারণ জেরুজালেম বাঁচাতে হবে।

    এতদিন ধরে পড়ে চলা সামরিক বিদ্যা কাজে লাগালো সে। বাচ্চা একটা ছেলের সাড়ে তিনশ নাইটের হাতে বিধ্বস্ত হল ইউরোপ ত্রাস সালাদিনের বিশাল বাহিনী। সালাদিন নিজে প্রাণে বাঁচল উটের পিঠে চেপে পালিয়ে।

    দ্বিতীয়বার আবার ডাক আসলো ৫ বছর পরে। সালাদিন অবরোধ করেছে কোরাক। মুস, লিমদের স্বাভাবিক ন্যায় নীতি অনুসারে বল্ডউইনের বোনের বিয়ের দিনেই আক্রমণ করা হয়েছে দুর্গ। যাতে খুশির দিনে আনন্দ উল্লাসে ব্যস্ত দুর্গবাসী প্রতিরোধ করার সুযোগ না পায়।

    বল্ডউইন ততদিনে কুষ্ঠের আক্রমণে অর্থব প্রায়। শরীর পচে গেছে। চোখের দৃষ্টি পুরোপুরি চলে গেছে, দেখতে পান না তিনি। উপরের ঠোঁট পচে গিয়ে কথা বলার ক্ষমতা প্রায় হারিয়েছেন। হারিয়েছেন হাঁটার ক্ষমতাও। অভিজাতরা মতামত দিলো সালাদিনের সাথে সমঝোতা করে নিতে।

    রাজি হলেন না বল্ডউইন। হাঁটতে পারেন না, চোখে দেখতে পারেন না। পালকিতে চড়ে চললেন সৈন্যদের সঙ্গে যুদ্ধে।

    এই স্বর্গীয় প্রতিভাকে সহ্য করা সম্ভব হলো না সালদিনের পক্ষে। অবরোধ তুলে নিয়ে ফিরে গেলো নিজের রাজ্যে। পরের বছর আবার চেষ্টা করলো কিন্তু আবার একইভাবে ব্যর্থ হলো হাঁটতে না পারা, পালকিতে চড়ে সৈন্যদের সঙ্গে যুদ্ধ করতে আসা অন্ধ রাজার সামনে।

    ভাবতেই অবাক লাগে। বাচ্চা একটা ছেলে। যার নিজের শরীরই প্রতিদিন তাঁকে ছেড়ে যাচ্ছিল, তিনিই অন্যদের ছেড়ে যেতে রাজি হননি। তিনি বিয়ে করেননি। সন্তানও ছিল না। জানতেন, তাঁর হাতে সময় বেশি নেই। তবু শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি আগলে রেখেছিলেন তাঁর মানুষদের, তাঁর শহরকে, তাঁর ধর্মকে।

    কিন্তু ইতিহাস অন্য কিছু চাইছিল। ফলে ১১৮৫ সালে, মাত্র ২৪ বছর বয়সে, চুপচাপ ঈশ্বরের কাছে চলে গেলেন বল্ডউইন।

    ফলাফল, মাত্র দুই বছর পর জেরুজালেম দখল করে নিল মুসলিমরা।

    যতবার পড়ছি এনাকে নিয়ে, শুধু একটা কথাই মনে হচ্ছে কিসের এক্সকিউজ আমাদের?

    সামনে নির্মম মৃত্যু, পচে যাওয়া শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে একটা বাচ্চা ছেলে লড়ে গিয়েছিল নিজের মানুষদের জন্য, নিজের দেশ - ধর্ম - জাতির জন্য।

    একটা মানুষ কিসের জন্য লড়াই করে? নিজের ভালো ভবিষ্যতের জন্য। নিশ্চিত অকাল মৃত্যু ছাড়া তাঁর অন্য কোনো ভবিষ্যৎ ছিল না। প্রেয়সীর জন্য - পরিবারের জন্য। তাঁর কোনো প্রেয়সী - পরিবার - সন্তান কিছুই ছিল না। নিজের মানুষদের জন্য। তাঁর আশেপাশের মানুষেরাই তাকে অভিশপ্ত ভাবতো। কেউ তাকে নিজের ভাবতো না।

    কিন্তু তারপরেও সে লড়াই করে গিয়েছিল, শুধুমাত্র কর্তব্যের খাতিরে।

    আমরা সামান্য কষ্টেই ভেঙে পড়ি। সামান্য অবহেলা বা অপ্রাপ্তিতেই অভিমান করে দূরে সরে যাই। কিন্তু এই একই পৃথিবীতেই একজন মানুষ ছিলেন, যাঁর কাছে প্রতিটা দিনই ছিল যন্ত্রণার, তবু তিনি প্রতিদিন উঠে দাঁড়িয়েছেন, কারণ তাঁর ওপর ভরসা করে ছিল হাজারো মানুষ।

    গীতায় উল্লেখিত সেই নিষ্কাম কর্মের এমন পারফেক্ট উদাহরণ বোধহয় খুব কমই দেখা যায়।

    কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন।
    মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোহস্ত্বকর্মণি॥
    শ্রীমদ্ভগবদ্গীতা ২.৪৭

    অর্থ - কর্মে তোমার অধিকার, কখনোই তার ফলে নয়। কর্মফল যেন তোমার কর্মের উদ্দেশ্য না হয় এবং কর্ম না করার প্রতিও যেন তোমার আসক্তি না থাকে।
    Collectd.
  • জৈমিনি | ২৪ নভেম্বর ২০২৬ ১৩:৪০561704
  • চেতনা, শূন্যতা ও 'জীবনদেবতা': ফেনোমেনোলজি, বৌদ্ধদর্শন, নাগার্জুনের মধ্যমক তত্ত্ব এবং রবীন্দ্রনাথের আধ্যাত্মবাদের এক তুলনামূলক পাঠ
     
    সারসংক্ষেপ: এই প্রবন্ধে পাশ্চাত্য ফেনোমেনোলজি (বিশেষত এডমন্ড হুসার্ল ও মরিস মের্লো-পন্টির চিন্তাধারা), বৌদ্ধদর্শনের প্রতীত্যসমুৎপাদ ও অনাত্মবাদ, আচার্য নাগার্জুনের মধ্যমক তত্ত্ব ও শূন্যতা (Śūnyatā), এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মবাদ ও 'মানুষের ধর্ম'-এর মধ্যে এক দার্শনিক ও নান্দনিক সংলাপ অনুসন্ধান করা হয়েছে। চেতনার অভিপ্রায়গত কাঠামো (Intentionality), অস্তিত্বের আন্তঃনির্ভরশীলতা এবং রবীন্দ্রনাথের কবিতায় নিহিত উপলব্ধির রূপগুলোকে পাশাপাশি রেখে দেখানো হয়েছে কীভাবে শূন্যতার তত্ত্ব এবং সৃজনশীল পূর্ণতার চেতনা একই অস্তিত্বগত অভিজ্ঞতার ভিন্ন দুই পাঠ হয়ে ওঠে।

    ১. ভূমিকা: অভিজ্ঞতার তীরে দার্শনিক মিলন
    দর্শন ও কবিতা যখন মানব-অভিজ্ঞতার গভীরে প্রবেশ করে, তখন প্রচলিত তাত্ত্বিক বিভাজনগুলো শিথিল হতে শুরু করে। পাশ্চাত্য ফেনোমেনোলজি (Phenomenology) মানুষের চেতনায় বস্তুর আবির্ভাব বা অভিজ্ঞতার কাঠামোকে বিশ্লেষণ করে। অন্যদিকে বৌদ্ধদর্শন—এবং বিশেষত নাগার্জুনের মধ্যমক দর্শন—কোনো বস্তুর স্বতন্ত্র, অপরিবর্তনীয় সত্তা বা 'স্বভাব' (Svabhāva)-কে অস্বীকার করে শূন্যতা ও প্রতীত্যসমুৎপাদের মাধ্যমে বাস্তবতার স্বরূপ ব্যাখ্যা করে। এই দুই ধারা থেকে খানিকটা ভিন্ন সুরে, কিন্তু গভীর অন্তর্দৃষ্টিতে রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মবাদ অভিজ্ঞতাকে দেখেন আনন্দ, সম্পর্কের সেতু এবং 'মানুষের ধর্ম'-এর মধ্য দিয়ে—যেখানে সীমাবদ্ধ অস্তিত্ব অসীমের সাথে সংযুক্ত হয়।
    এই প্রবন্ধের মূল লক্ষ্য হলো—চেতনার গঠন, শূন্যতার দার্শনিক তাৎপর্য এবং রবীন্দ্রনাথের কবিতায় প্রতিফলিত আধ্যাত্মিক উপলব্ধির যোগসূত্রগুলো উদ্ঘাটন করা।

    ২. ফেনোমেনোলজি ও বৌদ্ধদর্শন: অভিজ্ঞতা ও অনাত্মবাদের সেতুবন্ধ
    এডমন্ড হুসার্ল ফেনোমেনোলজিকে দাঁড় করিয়েছিলেন "স্বয়ং বিষয়গুলোর কাছে ফিরে যাওয়া" (Zu den Sachen selbst) এই স্লোগানের ওপর। এর মূল কথা হলো—চেতনা কখনো শূন্য বা বিষয়হীন নয়; চেতনা সর্বদা কোনো কিছুর প্রতি অভিপ্রায়যুক্ত (Intentional)। পরবর্তীতে মরিস মের্লো-পন্টি এই চেতনাকে দেহগত ও পৃথিবী-সংলগ্ন (embodied and situated in the lifeworld) হিসেবে দেখিয়েছেন, যেখানে দ্রষ্টা ও দৃশ্য পরস্পরের সাথে গভীরভাবে জড়িয়ে থাকে।
    বৌদ্ধদর্শনের মূল ভিত্তি হলো প্রতীত্যসমুৎপাদ (Dependent Origination)—অর্থাৎ কোনো কিছুই স্বয়ংসম্পূর্ণ বা বিচ্ছিন্নভাবে উৎপন্ন হয় না; সবকিছুই কারণ ও শর্তের পারস্পরিক নির্ভরতায় উদ্ভূত হয় ও বিলীয়মান হয়। এর সাথে যুক্ত অনাত্মবাদ (Anattā) দেখায় যে 'আমি' বা স্থায়ী আত্মা বলে কোনো অপরিবর্তনীয় সত্তা নেই; বরং মানসিক ও ভৌত উপাদানগুলোর এক নিরন্তর প্রবাহই অভিজ্ঞতা তৈরি করে।
    ফেনোমেনোলজি যখন অভিজ্ঞতার ধরণ ও চেতনার কাঠামোকে বর্ণনা করে, তখন বৌদ্ধদর্শন সেই অভিজ্ঞতার গভীরে থাকা স্থায়ী সত্তার ভ্রমকে প্রশ্ন করে। উভয় ধারাই প্রচলিত নাটুকে বা জড়বাদী অতীন্দ্রিয়বাদকে এড়িয়ে জীবন্ত অভিজ্ঞতার দিকে তাকায়।

    ৩. নাগার্জুনের মধ্যমক তত্ত্ব ও শূন্যতা (Śūnyatā)
    আচার্য নাগার্জুন তাঁর মূলমধ্যমককারিকা (Mūlamadhyamakakārikā)-য় বৌদ্ধদর্শনের এই ধারাকে চূড়ান্ত দার্শনিক তীক্ষ্ণতায় নিয়ে যান। তাঁর মতে, জগতে কোনো কিছুরই নিজস্ব, স্বাধীন ও অপরিবর্তনীয় সত্তা বা স্বভাব নেই। যেহেতু সবকিছুই পরস্পরনির্ভর (প্রতীত্যসমুৎপন্ন), তাই সবকিছুরই প্রকৃত স্বরূপ হলো শূন্যতা (Śūnyatā)।
    এখানে 'শূন্যতা' মানে নিছক নেতিবাচক শূন্যস্থান বা নাস্তিবাদ নয়। নাগার্জুন স্পষ্ট করেন:
    • শূন্যতা মানে স্বতন্ত্র সত্তার অনুপস্থিতি, বাস্তবতার অনুপস্থিতি নয়।
    • শূন্যতা ও প্রতীত্যসমুৎপাদ পরস্পর অভিন্ন—কারণ কোনো কিছুর নিজস্ব স্থায়ী সত্তা না থাকাই সম্ভব করে তোলে তার পরিবর্তন, সম্পর্ক ও পারস্পরিক নির্ভরশীলতা।
    • তিনি পরমার্থ সত্য (Ultimate Truth) ও সংবৃতি সত্য (Conventional Truth)-এর মধ্যে ভারসাম্য রেখে 'মধ্যমক' বা মধ্যপন্থা অবলম্বন করেন, যাতে অস্তিত্ববাদ বা চরম নাস্তিবাদের কোনোটিতেই পতিত হতে না হয়।
    ফেনোমেনোলজির ভাষায় যদি আমরা দেখি, কোনো বস্তু বা ধারণা কেবল একক ও বিচ্ছিন্ন 'সারবস্তু' হিসেবে হাজির হয় না; তা সর্বদা এক সম্পর্ক ও অর্থের জালের ভেতরেই অর্থবহ হয়ে ওঠে।

    ৪. রবীন্দ্রনাথের আধ্যাত্মবাদ ও 'মানুষের ধর্ম'
    রবীন্দ্রনাথ ঠাকুর কোনো প্রাতিষ্ঠানিক বা শুষ্ক তাত্ত্বিক দার্শনিক ছিলেন না; তাঁর আধ্যাত্মবাদ ছিল জীবনঘনিষ্ঠ, সৃজনশীল ও অনুভূতিপ্রবণ। বৌদ্ধধর্মের করুণা, মৈত্রী ও অহংকার ত্যাগের আদর্শ তাঁকে গভীরভাবে স্পর্শ করেছিল। কিন্তু তাঁর দর্শনে 'শূন্যতা' বা 'বৈরাগ্য' নিছক সংসারবিমুখতায় গিয়ে থামে না—বরং তা রূপ নেয় সীমার মাঝে অসীমের প্রকাশ এবং আনন্দময় সৃজনশীলতায়।
    রবীন্দ্রনাথের মতে:
    • মানুষের ভেতরে এক 'উদ্বৃত্ত' (Surplus) বা অসীম সত্তা রয়েছে, যা তাকে ক্ষুদ্র 'আমি' বা অহংকারের গণ্ডি ছাড়িয়ে বিশ্বমানবের সাথে যুক্ত করে।
    • দুঃখ বা ত্যাগ এখানে নিছক শূন্যতা নয়; বরং অহংকারের খোলস ছাড়িয়ে বৃহত্তর সম্পর্কের ও আনন্দের দিকে উত্তরণের পথ।
    • জগৎ ও জীবনকে তিনি দেখেন এক জীবন্ত সম্পর্ক ও ছন্দের ক্ষেত্র হিসেবে—যেখানে চেতনা প্রকৃতি ও মানুষের সাথে সংলাপে মিলিত হয়।
    তুলনার ক্ষেত্রফেনোমেনোলজিনাগার্জুনের মধ্যমক দর্শনরবীন্দ্রনাথের আধ্যাত্মবাদমূল প্রস্থানবিন্দুচেতনার অভিপ্রায়গত অভিজ্ঞতা ও জীবনজগৎপ্রতীত্যসমুৎপাদ ও স্বভাবের শূন্যতাজীবন্ত অনুভূতি, সম্পর্ক ও 'মানুষের ধর্ম'
    'আমি' বা সত্তার ধারণাঅভিজ্ঞতার কাঠামোয় সক্রিয় ও দেহ-সংলগ্ন চেতনাস্থায়ী, স্বাধীন 'স্বভাব' বা আত্মার অনুপস্থিতিক্ষুদ্র 'আমি' অতিক্রম করে বৃহত্তর 'মানুষ'-এ উত্তরণ
    শূন্যতা ও পূর্ণতার অবস্থানপ্রাকৃতিক পূর্বানুমান স্থগিত করে (Epoché) মূল অভিজ্ঞতায় ফেরাশূন্যতাই সবকিছুর সম্ভাব্যতা ও নির্ভরশীলতার ভিত্তিসীমার মাঝে অসীমের প্রকাশ ও আনন্দময় পূর্ণতা

    ৫. কবিতায় উপলব্ধির রূপ: রবীন্দ্রনাথের নির্বাচিত পঙ্‌ক্তি ও বিশ্লেষণ
    রবীন্দ্রনাথের কাব্যে চেতনার স্বরূপ, অহংকারের বিলোপ, শূন্যতার গভীরতা এবং সীমা-অসীমের মিলন বারবার ফিরে এসেছে। নিচে এই ভাবনার সাথে সংগতিপূর্ণ কয়েকটি প্রসিদ্ধ কবিতার পঙ্‌ক্তি ও তার দার্শনিক তাৎপর্য আলোচনা করা হলো।
    ১. সীমা ও অসীমের সম্পর্ক (সোনার তরী / নৈবেদ্য / বলাকা চেতনা)
    "সীমার মাঝে, অসীম তুমি বাজাও আপন সুর।
    আমার মধ্যে তোমার আলো তাইতো এমন মধুর।"

    এখানে অসীম কোনো বিমূর্ত, দূরবর্তী শূন্যতা নয়; বরং তা 'সীমা'-র ভেতরেই সুর ও আলোরূপে ধরা দেয়। ফেনোমেনোলজির দৃষ্টিতে এটি অভিজ্ঞতার সেই মুহূর্ত, যেখানে বিমূর্ত সত্তা জীবন্ত অনুভূতির রূপ পরিগ্রহ করে।
    ২. অহংকারের বিলোপ ও শূন্যতার শান্তি (বুদ্ধদেব / নৈবেদ্য / পরিশেষ চেতনা)
    বৌদ্ধদর্শনের ত্যাগ ও অহংকার-নিরোধের ভাবনা রবীন্দ্রনাথের কবিতায় এসেছে শান্তি ও করুণার রূপে। বুদ্ধজন্মোৎসব কবিতায় তিনি লেখেন:
    "এস দানবীর, দাও ত্যাগকঠিন দীক্ষা—
    মহাভিক্ষু, লও সবার অহংকারভিক্ষা।
    লোক লোক ভুলুক শোক, খণ্ডন কর' মোহ..."

    নাগার্জুনের দর্শনে মোহ বা ভ্রম হলো বস্তু ও আত্মাকে স্থায়ী ও স্বতন্ত্র বলে আঁকড়ে ধরা। রবীন্দ্রনাথের এই পঙ্‌ক্তিতে সেই 'মোহ' খণ্ডন এবং 'অহংকারভিক্ষা' গ্রহণের আহ্বানই শূন্যতার ভেতর দিয়ে করুণা ও মুক্তির দিকে যাত্রার ইঙ্গিত দেয়।
    ৩. গতি, পরিবর্তন ও অনিত্যতার ছন্দ (বলাকা / পুরবী চেতনা)
    নাগার্জুনের প্রতীত্যসমুৎপাদ দেখায় যে স্থিতিশীলতা একটি ভ্রম; সবকিছুই নিরন্তর পরিবর্তনের ও সম্পর্কের প্রবাহে বাঁধা। রবীন্দ্রনাথের বলাকা চেতনায় গতি ও প্রবাহই জীবন ও সত্যের লক্ষণ:
    "নদী চলে যায়, ধারা—
    কত না রঙে, কত না ঢঙে, কত না রূপে হারা।"

    এখানে রূপের পরিবর্তন ও ক্ষয় কোনো নাস্তিক্যবাদী শূন্যতা নয়, বরং চলমান অস্তিত্বের এক গভীর ছন্দ—যেখানে প্রতিটি মুহূর্ত পূর্ববর্তী ও পরবর্তী মুহূর্তের সাথে যুক্ত।
    ৪. শূন্যতা ও পূর্ণতার দ্বান্দ্বিকতা (শেষ লেখা / আরোগ্য চেতনা)
    জীবনের শেষ পর্বে রবীন্দ্রনাথের কবিতায় শূন্যতা ও পূর্ণতার প্রশ্ন আরও গভীর ও সংযত রূপ নেয়:
    "রূপ-নারায়ণের কূলে
    জেগে উঠিলাম,
    জানিলাম এ জগৎ
    স্বপ্ন নয়।"

    বৌদ্ধদর্শনের 'সংবৃতি' ও 'পরমার্থ'-এর তর্কের বিপরীতে রবীন্দ্রনাথ এখানে জগৎকে 'স্বপ্ন' বা নিছক মায়া বলে উড়িয়ে দেন না; বরং কঠোর সত্য ও বেদনার মুখোমুখি দাঁড়িয়েও জগৎকে বাস্তব ও জীবন্ত হিসেবে গ্রহণ করেন।
    ৬. উপসংহার
    ফেনোমেনোলজি, নাগার্জুনের মধ্যমক দর্শন এবং রবীন্দ্রনাথের আধ্যাত্মবাদ—তিনটি ধারার উৎস ও ভাষা ভিন্ন হলেও এগুলোর কেন্দ্রে রয়েছে মানুষের অভিজ্ঞতা ও বাস্তবতার স্বরূপ অনুসন্ধান। ফেনোমেনোলজি দেখায় কীভাবে চেতনা জগৎকে ধারণ করে; নাগার্জুন দেখান কীভাবে কোনো কিছুই স্বতন্ত্র ও স্থায়ী নয় বলেই সবকিছু সম্পর্ক ও শূন্যতায় উন্মুক্ত; আর রবীন্দ্রনাথ তাঁর কবিতায় সেই উন্মুক্ততাকেই রূপ দেন ভালোবাসা, করুণা ও সৃজনশীল পূর্ণতায়। ফলে শূন্যতা এখানে নিছক অভাব নয়—বরং এক গভীর সৃষ্টিশীলতার অবকাশ, যেখানে মানুষ নিজের ক্ষুদ্র সীমা ছাড়িয়ে বৃহত্তর সত্যের মুখোমুখি দাঁড়ায়।
  • Dhuttor | ২৪ নভেম্বর ২০২৬ ১৩:৩৭561703
  • @মানালী, অলিপাবে অটোমান টার্কিশ রেসিপি ? কোনটা বলুন তো, সাধক বামাখ্যাপা দেখেই ওখানের খেটে যাবো l
  • Manali Moulik | ২৪ নভেম্বর ২০২৬ ১৩:২৮561702
  • অটোমান টার্কিশ রেসিপিগুলো......মানে ব‍্যাপক। যদিও অলিপাব ছাড়া অন‍্য রেস্তোরাঁয় আমি খুঁজে পাইনি এইসব... আবার থাকতেও পারে। বিপুলা এই কলকাতার কতোটুকুই বা জানি!
    অবাক হয়ে ভাবি মাহিদেভ্রান সুলতানা কী খেয়ে অতো গ্ল‍্যামার লাভ করেছিলেন! অবশ‍্য তুর্কি, কাজাখ, তুর্কমেনিস্তান এই অঞ্চলের নারী পুরুষ সবাই অবিশ্বাস্য সুন্দর হয়
  • xyz | ২৪ নভেম্বর ২০২৬ ১৩:১০561701
  • এর সঙ্গে একটু পারসিক পাকপ্রণালী, একটু অটোমান সেকুলারিজম, নৈসর্গবাদ আর একটু এজেন্টিক এআই মিশিয়ে ফেলতে পারলেই...
  • Manali Moulik | ২৪ নভেম্বর ২০২৬ ১২:৪৬561700
  • Young economist convention হবে। আয়োজন চলিতেছে।
    Phenomenology এর সঙ্গে বৌদ্ধদর্শন, নাগার্জুনের তত্ত্ব আর কবিগুরুর আধ‍্যাত্মবাদ (সঙ্গে অবশ‍্যই এই সংক্রান্ত কবিতাগুলি) নিয়ে একটি পেপার কো-অথরিং করার কথা। টাইম করে বসছি, রিসেন্টলি সেইসূত্রে পড়তে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের 'সাধনা' বইটা। এটা আগে পড়া ছিলো না। আশ্চর্য ভালোলাগায় মনটা ভরে গেলো। যেমন অভিসার কবিতাটা বহুবার আবৃত্তি করেছি, কিন্তু এতো নতুন অনুভব এগুলো পড়ার পর খুঁজে পেলাম যা আগে পাইনি। বুদ্ধের করুণা, মুদিতা, ক্ষণিকবাদ বা নাগার্জুনের নিশ্বভাব সবই একটা কবিতায় সমহিত। এটাও বৌদ্ধকাহিনী অবলম্বনে লেখা যদিও। নারায়ণ সান‍্যালের 'সুতনুকা একটি দেবদাসীর নাম' এ এই কবিতা ও বৌদ্ধকাহিনীর রেফারেন্স আলাদা পেয়েছিলাম। যাই হোক, অরিনদা থাকলে, মানে আপনার অমূল‍্য সময় থেকে সামান‍্য একটু খরচ করে যদি এই টপিকে আমায় একটু হেল্প করতে পারেন তো কৃতজ্ঞ থাকবো। আপনার সময়মতো একটু কমেন্টটায় দৃকপাত করবেন। ধন‍্যবাদ। (প্রণামের ইমোজি)
  • রমিত চট্টোপাধ্যায় | ২৪ নভেম্বর ২০২৬ ১১:৫০561698
  • চাড্ডি রা তো কথায় কথায় ফুল বন্দে মাতরম গাইতে বলে, আমাদের উচিত এবার থেকে পাল্টা ফুল জনগণমন গাইতে বলা।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৪ নভেম্বর ২০২৬ ১১:৪৮561697
  • আসলে বেশিরভাগ লোকজন পুরো গানটা শোনেনি জীবনে তাই ফুল ভার্শন বললে স্বীকার করতে হয় গানটা যে আদতে এত বড় সেটাই আগে তারা জানতো না। আর বেশিরভাগ জায়গায় এমন জানা গানা মানা স্টাইলে বাজায় অনেকে বোধহয় বুঝতেই পারেনি কোনোদিন আসল গানটা বাংলাতেই লেখা। আর যেটুকু অংশ জাতীয় সংগীত সেটা এতটাই নাউন হেভি বাংলা শব্দ গুলো ঢাকা পড়ে যায়। এসব মিলিয়েই সম্ভবত Original Bengali ভার্সন কথাটার উত্থান প্লাস এটা আরো বেশি ক্লিকেবল শব্দবন্ধ
  • বি-কে | ২৪ নভেম্বর ২০২৬ ১১:৪১561696
  • Original Bengali version কথার মানে কি? জনগণমন গানের অন‍্য কোন ভাষায় অন‍্য কোন ভার্সন আছে নাকি? এটা তো জানা ছিল না। আরেকটু বলুন তো।
  • b | ২৪ নভেম্বর ২০২৬ ১১:৩০561695
  • আচ্ছা এই গানটা বোধ হয় লোকে হুমড়ি খেয়ে শুনতো সৃজিতের কোনো একটা সিনেমার পরে। তখন ফেসবুকে খুব ঘুরতো "janaganamana original bengali version:. বাঙালীরাও হুলিয়ে শেয়ার করতেন। দু একজনের ভুল ধরাবার পরে তাঁদের রাগ দেখে কে !
  • ছবি | ২৪ নভেম্বর ২০২৬ ১১:৩০561694
  • ২৪ নভেম্বর ২০২৬ ১১:২৬ পোস্টে ছবিগুলো কেন এলো না দাদা? ক্লিক করলে তো ঠিক জায়গায় যাচ্ছে!
  • লেজেন্ড | ২৪ নভেম্বর ২০২৬ ১১:২৮561693
  • দ্বিতীয় লেজেন্ড : আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন রবিঠাকুর রচনা করেন রাজা পঞ্চম জর্জের উদ্দেশে। এদের যুক্তি এই প্রকার :
     
    (১) জনগণমন-অধিনায়ক তারতভাগ্যবিধাতা একজন রাজা (কারণ রাজাই তো জনগণের ভাগ্যনির্ণয় করেন)।
    (২) পঞ্চম জর্জ রাজা।
    অতএব জনগণমন-অধিনায়ক ভারতভাগ্যবিধাতা স্বয়ং পঞ্চম জর্জ।
     
    কুয়োট এরাট ডেমনস্ট্রাভুম (g. E. D.)। আমেন আমেন। সুশীল পাঠক, অবধারিত হোন, যে দল এ-লেজেডের বিষবৃক্ষ রোপণ করেছিল তারা সেটা সত্য জানা সত্ত্বেও সজ্ঞানেই করেছিল। এরা জ্ঞানপাপী। এবং এরা বিলক্ষণ অবগত ছিল, সমসাময়িক বিশ্বাসভাজন শ্রদ্ধেয় গুণীজ্ঞানীরা এই কিম্ভূতকিমাকার থিয়োরিকে দলিলদস্তাবেজ, প্রমাণপত্র, সাক্ষীসাবুদ, যুক্তিতর্ক দ্বারা নস্যাৎ ধূলিসাৎ তো করবেনই, তদুপরি করলারি বা ফাউ হিসেবে আরও প্রমাণ করে দেবেন, এই বিষবৃক্ষরোপণকারীরা হস্তীমূর্খ রামপন্টক (কন্টক থেকে কাটা, পন্টক থেকে পাঠা– জ্ঞানবৃদ্ধ রসসিদ্ধ সুনীতি উবাচ)। কিন্তু এ-দলের চর্ম কাজিরাঙার গণ্ডারবিনিন্দিত বৰ্মসম স্কুল। তাই আমার যখন একদা চর্মরোগ হয় তখন আমার সখা ও শিষ্য চর্মরোগ-বিশেষজ্ঞ ড. লি আমাকে সলা দেন, আপনি পরনিন্দা আরম্ভ করুন। চামড়াটি গারের মতো হয়ে যাবে। গণ্ডারের চর্মরোগ হয় না।
    তাই যখন অধুনা খবরের কাগজে দেখতে পাই শ্রীযুক্তা ইন্দিরাকে জনগণমন অধিনায়িকারূপে উল্লেখ করা হয়েছে তখন আমি রীতিমতো শঙ্কিত হই। আজ ইন্দিরা, কাল জ্যোতিবাবু, পরও আপনার মতো নিরীহ পাঠককে হয়তো জনগণমন-অধিনায়ক বলে বসবে, অর্থাৎ পরমেশ্বরের পর্যায়ে তুলে দেবে। কিন্তু এ পয়েন্টটি থাক।
     
    কিন্তু প্রশ্ন এই, জাতীয় সঙ্গীতটি ইংরেজিতে অনুবাদ করে পঞ্চম জর্জকে শোনালে কি হিজ ম্যাজেস্টি আপ্যায়িত হতেন মোটেই না।
     
    আইস পাঠক! গানটি বিশ্লেষণ করহ।
     
    ভারতভাগ্যবিধাতা যে তিনি, সেকথা শুনে রাজা নিশ্চয়ই মনে মনে শুকনো হাসি হাসতেন। তিনি বিলক্ষণ জানেন, তিনি তার মাতৃভূমি ইংলন্ডেরও ভাগ্যবিধাতা নন। তাঁর আপন ভাগ্যই নির্ণয় করেন তাঁর (হ্যাঁ তারই- মশকরা আর কারে কয়?) প্রধানমন্ত্রী পার্লামেন্টের চুড়োয় বসে। তিনি অবশ্য তখন জানতেন না যে তার যুবরাজ রাজা হবার পর যখন এক এড়িকে (লগ্নচ্ছি = ডিভোর্সড় = তালাকপ্রাপ্তা) বিয়ে করতে চাইবেন তখন তার (!) প্রধানমন্ত্রী তাকে কানটি ধরে দেশ থেকে বের করে দেবেন। এবং তার নাতনি যখন রানি হবেন তখন তার স্বামী রানা (রাজার স্ত্রীলিঙ্গ রানি কিন্তু রানির স্বামী যদি রাজা না হন তবে রানি শব্দ থেকে পুংলিঙ্গ নির্মাণ করে রানা শব্দ ব্যবহার করা হয়। তাই রানি এলিজাবেথের স্বামী রাজা নন, তিনি রানা) ডুক অ এড়া ভিখিরির টোল-খাওয়া মাখনের টিন হাতে করে পার্লামেন্ট বাড়ির সামনে এসে হাঁকবেন দুটো চাল পাই না, আর গেরস্তু-গিন্নি প্রধানমন্ত্রী বাড়ির দরজা এক বুড়ো আঙুল ফাঁক করে (অবশ্য অষ্টরম্ভা দেখিয়ে বিরক্তকণ্ঠে বলবেন ঘরে চাল বাড়ন্ত। প্রধানমন্ত্রী মুসলমান হলে বলবেন, ফিরি মাঙো–অর্থাৎ অন্য বাড়ি যাও।
     
    এর পর যখন অনুবাদক চারণ বলবে, হুজুরকে জনগণ ঐক্যবিধায়ক বলা হয়েছে তখন তিনি বহুযুগসঞ্চিত রাজগৌরব প্রসাদাৎ তার ঠা ঠা করে অট্টহাস্য করার অদমনীয় উচ্ছলাচরণ দমন করে মনে মনে মৃদু হাস্য করে বলবেন, বটে! আমাদের নীতি আমাদের ধর্ম ডিভাইড অ্যান্ড রুল দ্বিধা করে সিধা রাখো। আর এ প্রাইজ ইডিয়ট বলে কী? আমি নাকি ঐক্যবিধায়ক। হোলি জিজস!
     
    এর পর চারণ কাচুমাচু হয়ে বলবে, হুজুর মধ্যিখানের প্যারা খুঁজে পাচ্ছিনে। দুসরা কপি এখুনি এল বলে। ইতোমধ্যে শেষ প্যারাটি অনুবাদ করি। রাজা আমনে শুনতে শুনতে হঠাৎ খাড়া হয়ে বসবেন। কী বললে? পূর্ব গিরিতে রবি উদিল? রবি তো রবীনডর ন্যাট ট্যাগোর– দ্যাট নেটিভ?
    চারণ সভয়ে বলবে, এজ্ঞে হ্যাঁ। কারণ একথা তো বিলকুল খাঁটি যে রবি কবি পূর্বদেশে, প্রাচ্যে জন্মেছেন, পূর্ব উদয়গিরিভালে তিনি রাজটীকা।
    রাজা জর্জ তো রেগে টঙ। কী, কী-আস্পদ্দা। কাউকে যদি পূর্বদেশে, ভারতে উদয় হইতেই হয় তবে সে হব আমি। তার পর গরগর করে বলবেন, ভাইসরয়টাকে বলে গে, পুবের মণিপুর পাহাড়ের উপর সিংহাসন যেন পাতা হয়। আমি যেখানে উদিত হব। আশ্চর্য, এত বড় একটা ফশন ডংকিগুলো বেবাক ভুলে গেছে। চিফ অব্‌ প্রটোকল মাস্টার অব সেরিমনিজকে এক্ষুনি ডিসমিস কর।
     
    ইতোমধ্যে মিসিং দুই প্যারা এসে গেছে। অনুবাদক তো ভয়ে কাঁপছে। অনুবাদ করে কী প্রকারে শেষটায় ভয়ে না নির্ভয়ে ইত্যাদি ফরমুলা কেতাদুরস্ত করে বলল, হুজুর, কবি বলছে, আপনি চিরসারথি, আপনি শখ বাজাচ্ছেন (হে চিরসারথি তব…শঙ্খধ্বনি বাজে)।
    রাজা তো রেগে টঙ। ক্রোধে জিঘাংসায় বেপথুমান হয়ে হুঙ্কারিলেন, কী! এত বড় বেআদবি, বেইজ্জতি বেত্তমিজি! এ তো লায়েসা মাজেস্টাস (laesa majestas)। হিজ ম্যাজেস্টিকে অপমান। অবশ্য নেটিভটা লাতিন লায়েসা মাজেষ্টাস জানে না। কিন্তু এটাও কি জানে না, এর চেয়ে শতাংশের একাংশ অপরাধ করেও, কোনও কোনও স্থলে না করেও ব্রিটিশ রাজে লক্ষ লক্ষ লোক ফাঁসি গেছে।
     
    অসহ্য অসহায়। আমাকে বলছে সারথি। মোটর ড্রাইভার। আমার বাবা এডওয়ার্ড যখন ইহজগতের স্বপ্নাতীত অকল্পনীয় সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম ডেমলার গাড়ি নিয়ে তাঁর কাজিন কাইজারকে বার্লিনে দেখতে যান তখন কাইজার বিস্ময়ে অভিভূত ছোট বাচ্চাটার মতো নাগাড়ে সাড়ে-তেরো ঘণ্টা গাড়িটার পালিশের উপর হাত বুলিয়েছিলেন। বাবা সঙ্গে নিয়ে গিয়েছিলেন একটা গাড়ির জন্য বারোটা ড্রাইভার। আর আজ আমাকে রাজাকে বলছে আমি মোটরড্রাইভার, ফোর। আমার আস্তাবলে ক-শো ড্রাইভার আছে তার খবর আমার প্রাইভেট সেক্রেটারি পর্যন্ত জানে না। আর আমি নাকি ওহ্।
     
    তার পর বিড়বিড় করে যেন আপন মনে বললেন, আর বলছে কী, আমি নাকি চিরসারথি। আমি চিরকাল ড্রাইভার থাকব। পার্মেনেন্ট পোস্ট। আমার প্রমোশন তক হবে না। আমি এমনই নিষ্কমা চোতা রদী ড্রাইভার! হোলি মৈরি– হ্যাঁ, নেটিভরা মাইরি বলে বটে–আমি যদি এ লোকটাকে আমার রোলসের চাকায় বেঁধে না, আগে তো বলডুইনের এজাজৎ চাই। ড্যাম বলডুইন! আর আমি শাঁখ বাজাই। পল্টনের বিউগলে ফুঁ দি। ছি ছি।
     
    চারণ আবার সভয় নির্ভয় করে নিয়ে বলল, হুজুরকে বলেছে স্নেহময়ী মাতা।
     
    এবারে রাজা লক্ষ দিয়ে সিংহাসন ত্যাগ করলেন। অবশ্য অন্য কারণও ছিল।
     
    সিংহাসনে কোচের মতো স্প্রিং থাকে না। থাকে পাতলা একখানি কুশন। কংগ্রেসের সম্মানিত সিডিশাস মেম্বার ভারতীয় ছারপোকার পাল সেখানে বাসা বেঁধে হুজুরের কোমলাঙ্গে তখন ব্যাংকুয়েট পরবের মাঝখানে।
     
    কম্পিত কণ্ঠে রাজা বললেন, আমি এখুনি ফিরে যাচ্ছি দেশে। সব সইতে পারি। কিন্তু আমি মা, আমি স্ত্রীলোক! বুঝেছি লোকটার ইনসলেন্স। বলতে চায়, কূটনৈতিক কারণে, রাষ্ট্রের কল্যাণের জন্য–rasion d tat– আমি মাগী হওয়া সত্ত্বেও মেকডনান্ড বলডুইন আমাকে মন্দার বেশে সাজিয়েছে। আমি আসলে মেনি, ওরা আমাকে পরিয়েছে হুলোর ছদ্মবেশ।
     
    কাঁপতে কাঁপতে রাজা কার্পেটে বসে পড়লেন। প্রায় কান্নার সুরে বললেন, সেদিন শিকারের সময় এক নেটিভ শিকারি বলেছিল, এক আসামি নাকি দারোগাকে বলেছিল, হুজুর, আমার মা বাপ। দারোগা নাকি বলেছিল, বাপ হতে পারি, কিন্তু আমাকে মা বলছিস কেন? আমি কী স্যারি (শাড়ি পরি। শিকারি আমাকে বলেছিল, হুজুর, আসামি যদি শুধু বাপ বলত তবে দারোগা ছেড়ে দিত। মা বলেছিল বলে সেশনে সোপর্দ করল। ফাঁসি হল। … দারোগাকে মেনি বলাতে সামান্য দারোগা ফাঁসিকাষ্ঠে চড়াল। আর আমি ইংলন্ডেশ্বর, অ্যান্ড অব্‌ দি ডমিনিয়নস বিওন্ড দি সিজ, ডিফেন্ডার অব ফেথ, এপারার অব্ ইন্ডিয়া। আর এই শেষেরটা কী কারসিকতা! আমি কি বকিংহম পেলেসে নিভৃতে পেটিকোট পরি, ঠোঁটে নখে আলতা মাখি!
     
    ওহ! অসহ্য অসহ্য!
     
    তার পর রাজা কোর্ট-গেজেট প্রকাশ করলেন, ওই নেটিভ টেগোরের গান আমার উদ্দেশে লেখা নয়।
  • লেজেন্ড | ২৪ নভেম্বর ২০২৬ ১১:২৬561692
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত