এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • @kk | ২৩ নভেম্বর ২০২৬ ০২:০১561631
  • kk | ২৩ নভেম্বর ২০২৬ ০১:৪০
     
    আপনি যে ধৈর্য্য ও ভদ্রতার সাথে উত্তর দিয়েছেন, তাকে আমি সম্মান করি। আমার কিছু বোঝার ভুল হয়েছিল, সেই জন্যে ক্ষমাপ্রার্থী।
  • @মানালি | ২৩ নভেম্বর ২০২৬ ০১:৪৭561630
  • কোটেশন নিয়ে আপত্তির ব্যাপারটা ঠিক "বাস্তবের আগুন" বনাম বই-পড়া বিদ্যে নয়, বরং নিজে ভাবনা-চিন্তা করা বনাম অন্যের কথা আউড়ে চলা। নিজের ভাবনা-চিন্তার দৈন্য ঢাকতে বিভিন্ন বইয়ের কথা বলে চলাটা বিরক্তির উদ্রেক করে, বিশেষত যখন মাঝে মাঝে বইয়ের নাম বা অন্য কোনো টার্ম লিখতে ভুল করেন, আর শুধরে দিলে কুযুক্তি দিয়ে নিজেকে জাস্টিফাই করেন (এখুনি মনে পড়লো কোলেরিক/কলেরিক লেখার বদলে "ক্লোরেলিক" না কী একটা লিখেছিলেন, আর ধরিয়ে দেওয়ার পর বললেন, ওটাই না কি ঠিক বাংলা বানান বলে জানতেন)। আলোচনার সময় একটু অ্যাকাডেমিক অনেস্টি বজায় রাখলে লোকে হয়তো কম বিরক্ত বোধ করবে।
  • kk | ২৩ নভেম্বর ২০২৬ ০১:৪০561629
  • @মেধা?,
    আপানাকে একটা কথা বলবো? কোথাও হয়তো বুঝতে কিছু ভুল হচ্ছে, আমার এমন কোনো ঊদ্দেশ্য নেই যে কেউ কিছু বললে তার বিরুদ্ধে ফতোয়া জারি করবো কিম্বা বেছেবেছে কাউকে হাততালি দেবো বা ধুইয়ে দেবো। এরকম আপনার মনে হয়েছে তা বুঝতে পারছি, কিন্তু সেটা সত্যি নয়। ভাটেই আমি অনেকবার বলেছি যে সবারই নিজের মত প্রকাশের অধিকার আছে। সেই জন্য বেশির ভাগ সময়ে আমি চুপ করেই থাকি। এখানে অনেকের অনেক কথা আমার মতের সাথে একেবারেই যায়না। কিন্তু সেগুলো বলে তর্ক করলাম, সেটা আমি খুব বেশি করি না। এবার যতই হোক, আমি একটা সাধারণ মানুষ ছাড়া তো কেউ নই? ঐ মধ্য বা নিম্নমেধা গ্রুপেই ধরে নিন। কাজেই কখনো কখনো দুটো ভালোলাগা মন্দলাগা প্রকাশ করলাম সেরকমটা হয়। আপনার পোস্টে এটা বারেবারে দেখেছি যে আপনি ভাবেন আমি বিশেষ ভাবে যোষিতাদিকে সবেতে "ছাড় দিই", অন্যদের বেলায় তা করিনা। এটা ঠিক ওরকম নয়। অন্য সব ভাটুরেদের মতই যোষিতাদি'রও কিছু জিনিষ আমার ভালো লাগে, কিছু জিনিষের সাথে মতের মিল হয়না। যে বিশেষ পোস্টের পর থেকে আপনার এই ধারণাটা বেশি পোক্ত হলো, সেই পোস্টের পরেও বলেছিলাম, আজও একই কথা বলছি -- সেদিন খুব বেশি রকম এ অন্যকে ধারালো কথা বলা চলছিলো, সেই জিনিষটা আমার খারাপ লেগেছিলো,ইররেস্পেক্টিভ অভ কে বলছেন। সেটাই বলেছিলাম। আপনি ধরেই নিলেন শুধুমাত্র যোষিতাদি'কে সাপোর্ট করাটাই আমার ঊদ্দেশ্য। অনেক আগে, একটা সময়ে এলেবেলে আর দীপের মধ্যে খুব গালিগালাজ চলতো। সেই সময়েও বলতাম এগুলো একটু কম করলে হয়না? কিন্তু কোনো কারণে হয়তো সেটা আপানার এখন মনে নেই। ভাটে অনেক মতবাদের চর্চা হয়, অনেক তর্কবিতর্ক চলে। আমার মনে পড়ছেনা কোনো সময়েই আমি খুব বেশি সংখ্যক তর্কে ভাগ নিয়েছি বলে। কোনো রকম ব্যজস্তুতি বা কথার মারপ্যাঁচে না গিয়ে সত্যি কথা বলি, আমার অত গভীর জ্ঞান বা পড়াশোনা আছে বলে আমি মনে করিনা। আর নিজের ব্যক্তিগত জীবনে প্রত্যেকদিন এত সব রাক্ষস-খোক্কসের সাথে যুদ্ধ করতে হয় যে তারপর আর তর্কে জড়িয়ে পড়তে ইচ্ছে বা উৎসাহ থাকেনা। আপনার মতামত আপনার নিজস্ব, সেটা তো আমি ম্যানিপুলেট করতে পারবো না, চাইও না। কিন্তু আমার নিজের দিকটা খুলে বললাম। যদি একটু ধৈর্য্য ধরে পড়েন তো অ্যাপ্রিশিয়েট করবো। দিনের শেষে, আমার কাছে গুরু একটা এমন প্ল্যাটফর্ম যেখানে পাঁচটা মানুষের কথাবার্তা শোনা যায়, কিছু ভালো লেখা পড়া যায় (খারাপ লেখাও পড়া যায়), নানা মানুষের সাইকোলজি প্যাটার্ন দেখা যায়। এর মধ্যে একে আমি মস্ত ভালোবাসি, গলা জড়িয়ে ধরি, ওকে মস্ত খারাপবাসি, দেখলেই ফতোয়া জারি করি এরকমটা করার মত সিরিয়াস ভাবে আমি এখানে আসিনা। এই আর কী।
    ভালো থাকবেন। নমস্কার নেবেন।
  • মানালীকে | ২৩ নভেম্বর ২০২৬ ০১:৩৩561628
  • মানালীকে: এ সব নিয়ে এত ভেবে লাভ নেই। কোট করার হলে করবেন, তার সঙ্গে একটা কনটেক্সট দেবেন। ভাটিয়ালিতে খুব একটা গুরুগম্ভীর কথা কেউ সাধারণত লিখত না। তার জন‍্য অন‍্য কতগুলো লিঙ্ক রাখা আছে বলে জানি। মেধা নিয়ে মাথা ঘামিয়ে কি হবে, অন্তত এখানে? প্রকাশ হলে ভাল, এইটুকুই।
  • AH | ২৩ নভেম্বর ২০২৬ ০১:৩০561627
  • তবে এখনকার ভাটে তিক্ততাই বেশি - শু-বা দের আমি ত্রুবাদুর যিনি লিখেছিলেন তিনিও আর সেরকম লেখেন না। তবু একটা পুরুনো লেখা পড়ুন। ডাক্তারের কথা হচ্ছিল না, তাই মনে পড়ল? https://www.guruchandali.com/comment.php?topic=28720&page=1

    একটু হাল্কা গল্প চাইলে অভ্যুর সেই টইগুলো খুঁজুন। রামকিষ্ণ মিশনের হোস্টেলের গল্প
  • Manali Moulik | ২৩ নভেম্বর ২০২৬ ০১:১৬561626
  • আহা, সবই তো বুঝলাম কিন্তু কোটেশন নিয়ে এতো চাপ কেন? স্বাভাবিকভাবে কোনো বক্তব‍্যকে শক্তিশালী করতে কোনো উক্তি বা বইপত্রের নাম ব‍্যবহার করলে তা বিরক্তিকর হয়? তা হতে পারে। হুতোদার কমেন্ট পড়ে আমার মনে পড়লো সুনীল বসুর একটা কবিতার লাইন,
    --- "ওহে, লোকটা কি রান্না হয়েছে? যে তোমার সঙ্গে বিদ‍্যের জাহাজ উল্টে কথা বলছে?"
    তো বাস্তবের আগুনে, দুঃখের নোনতায়, যন্ত্রণার ঝালে সুসিদ্ধ হয়ে রান্না হওয়া পর্যন্ত অনেকেই আকাঁচা থেকে যায়।
    বাকি নিম্নমেধায় তো আছিই। ও আর কী বলবো।
  • পুরোনো | ২৩ নভেম্বর ২০২৬ ০১:১৫561625
  • নিন পুরোনো একটা টই পড়ুন ইচ্ছে হলে https://www.guruchandali.com/comment.php?topic=9417&page=1

    দেখবেন এটাও ভাটের মতো, খানিকটা ইন্ট্যার-অ্যাকটিভই ছিল।
  • @তিনজন | ২৩ নভেম্বর ২০২৬ ০০:৫৯561624
  • দেখুন যে কোন পাবলিক ফোরামে নানান রকমের আলাপ আলোচনা হবে, সব সকলের মনোমত হবে এর কোন মানে নেই। তবে সাধারণ ভাবে একটা স্তর থাকলে ভাল হয়। যেমন যে কোন আড্ডাতেই নানা রকমের মতামত পেশ হয়। মেধার ব‍্যাপারটা হয়ত ততটা বড় কথা নয়, কিন্তু ঐ আর কি। মানে একটা বড় ঢেউ এলে সব নৌকোকে একযোগে তুলে দেয়, এও সেই রকম। এই ব‍্যাপারগুলোকে অগ্পাহ‍্য করা যেতেই পারে।
  • তিনজন | ২৩ নভেম্বর ২০২৬ ০০:৫৪561623
  • সেইযে তিনজন ফিট করা ছিল। ওরা বলত, "ঠাকুরমশায়, ঠাকুরমশায়, আপনার কাঁধে.... কী সাংঘাতিক! "
  • r2h | ২৩ নভেম্বর ২০২৬ ০০:৫৩561622
  • দুর। এবার ভুলভাল কথা হচ্ছে।
  • @মেধা? | ২৩ নভেম্বর ২০২৬ ০০:৪৯561621
  • "মেধার আর কি দেখছেন এখন? ২০০৩ থেকে ২০০৭ কি ২০১০ পর্যন্ত যারা নিয়মিত লিখত তাদের দেখেছেন"
     
    খবরদার এ সব কথা লিখবেন না। দেখলেন না ফতোয়া জারি হয়ে গেল, নিম্নমেধা হলে অসুবিধের কি আছে? যা তা লিখুন, কয়েকজনকে ফিট করে রাখুন হাততালি দেবার জন‍্য, সব চাঙ্গা সি!
  • মেধা? | ২৩ নভেম্বর ২০২৬ ০০:৪৫561620
  • মেধার আর কি দেখছেন এখন? ২০০৩ থেকে ২০০৭ কি ২০১০ পর্যন্ত যারা নিয়মিত লিখত তাদের দেখেছেন? শুধু মাধ্যমিক উচ্চমাধ্যমিকে স্ট্যাণ্ড আর জয়েন্ট আই আই টি নয়, নামকরা ডাক্তার থেকে হার্ভাডের প্রফেসর হয়ে বড় সাংবাদিক - সব ছিল।
  • @r2h | ২৩ নভেম্বর ২০২৬ ০০:৪৪561619
  • "তবে মেধা... এইটা নিশ্চিত নই। মানে আমি যেমন ধরুন মার্কামারা নিম্নমেধার লোক"
    মধ‍্যমেধার লক্ষণ আর মধ‍্যমেধা এক জিনিস কে বলল?
    Dunning Kruger syndrome এ ভোগা লোকেরা একে অন‍্যকে সমর্থন করবে এইটাই তো স্বাভাবিক।
  • r2h | ২৩ নভেম্বর ২০২৬ ০০:৪১561618
  • আরেকটা জিনিস হয়, উদ্দেশ্য। যেমন ধরুন আমার জীবনের মোক্ষ হল আড্ডা। ভাটে যত আজাইরা কথা হয় ততই আমার ফুর্তি। কেউ কেউ থাকেন যাঁদের অহৈতুকী আড্ডায় মন নেই, তারা খালি ঋদ্ধ হওয়ার ছুতো খোঁজেন। সেক্ষেত্রে একটু অন্যরকম হয়।
    এমনিতে সেটা হয়তো জিনিস ভালো, ওরকম হলে আমিও হয়তো আজ একটা জজ ম্যাজিস্টার হতাম, এমনকি আমার বইও বিক্রি হত। কিন্তু সে আর কী করা যাবে।
  • মধ্যমেধা বা নিম্নমেধা | ২৩ নভেম্বর ২০২৬ ০০:৪০561617
  • পরস্পরের পিঠ চাপড়ানি গুরুর একটা রোগ, সেই যবে থেকে নীল বেড়ালেরা স্টেথোস্কোপ পরে ঘুরে বেড়াতো সেই সময় থেকেই। দেখেন না এই পুরোনো দু তিন জন রেসিডেন্ট অন্য সব ব্যাপারে সেন্সিটিভ হয়েও কেমন যোষিতাকে ছাড় দিয়ে চলেন, অথচ দীপ জাতীয় কেউ হলে ধুইয়ে দিতে ছাড়েন না, বা অন্ততঃ চুপ করে থাকেন? এমনিতেই সোস্যাল মিডিয়া হয়ে অখাদ্য জিনিসের প্রশংসায় ভরে গেছে চার দিক।
  • কেকেকে | ২৩ নভেম্বর ২০২৬ ০০:৩৬561616
  • নানা, নিম্নমেঘা বা মধ্যমেধা হলে অসুবিধে কেন হবে, ওনারাই তো আসল, এ কি কথা? যত অসুবিধে তো উচ্চ মেধা নিয়ে, তাই না?
  • kk | ২৩ নভেম্বর ২০২৬ ০০:৩০561615
  • মধ্যমেধা বা নিম্নমেধা হলে অসুবিধা কী আছে? উচ্চমেধার লোকরা ছাড়া আর কেউ কথা কইতে পাবেনা?
  • r2h | ২৩ নভেম্বর ২০২৬ ০০:২৪561614
  • হ্যাঁ, নোট টাইপ, বিরক্তিকর, ঠিকই। সমঝদারীর, তাও ঠিক।

    তবে মেধা... এইটা নিশ্চিত নই। মানে আমি যেমন ধরুন মার্কামারা নিম্নমেধার লোক। আলমা ম্যাটার শিক্ষাগত যোগ্যতা চাকরি বাকরি, সবেতেই ব্যাপারটা প্রতিফলিত। কিন্তু ঐটুকু বুঝতে তো এমন কিছু মেধার দরকার হয় বলে মনে হয় না।
    বয়স ইত্যাদি ফ্যাকটরের যুক্তিতে আমি এখনও স্টিক করেই আছি।

    আর একটা জিনিস হল, গুরুতে তো দুই দশক হয়ে গেল নীপা সপা মিলিত ভূমিকায়। একাধিক লোকের মানসিকতা অবস্থান দর্শন পরিবর্তন হতে দেখেছি, লেখার ধার ও ভার কেমন ভাবে পরিনত হতে থাকে দেখেছি।
    তো ঐসব আদান প্রদান খুবই দরকারি। চেপে না গিয়ে নিজের কথা বলা, লেখা।
    অজ্ঞানতার অসূয়া- সত্যি বলতে কি সমালোচনাকে অজ্ঞানতার অসূয়া ভাবার মত গরল আর কিছু হয় না।
    এইবার একটা জিনিস হয়, সমালোচক বিদ্রূপ করলেন কেন, ভদ্র ভাষায় কি সমালোচনা করা যায় না- এইসব বলে অনেকে রাগ টাগ করেন। সে করতেই পারেন, তবে তাতে নিজের কোন উপকার হয় না আরকি। নিজের উপকার হওয়ার উদ্দেশ্য যদি থাকে। ব্রহ্মজ্ঞান হয়ে গিয়ে থাকলে ওসব না ভাবলেও চলেঃ)
  • Xকে | ২২ নভেম্বর ২০২৬ ২৩:৫৬561613
  • সহনশীলতা বাড়াতে হবে না, চাটুকারী মন্তব‍্য না করলেই হল। মানালী বলে নয়, এখানে যারাই প্রবন্ধ লেখেন তাদের সকলেরই এই ধরণের অন‍্যের লেখা বিনা critical reading এ মেনে নেওয়ার রোগ আছে। আপনি কতজনের ওপর বিরক্ত হবেন? ব‍্যাপারটা বয়সের নয়, সমঝদারীর। এগুলো মধ‍্য বা নিম্নমেধার লক্ষণ, এ নিয়ে রাগ করে লাভ নেই।
  • X | ২২ নভেম্বর ২০২৬ ২৩:৩৫561612
  • r2h এর সাথে সহমত- আমাদেরও সহনশীলতা বাড়াতে হবে। মুশকিল হচ্ছে কিছু লেখা পড়ে সেই ছেলেবেলার নোট টাইপ মনে হয় - কোটেশন দিলে বেশি মার্কস হবে - এই রকম। ব‍্যাপারটা এখন বেশ বিরক্তিকর পর্যায়ে চলে গেছে- যদি না ভবিষ্যতে এগুলো পেপার পাবলিকেশন হিসেবে দেখানো যায়- তাহলে শুধু নিজের মতটিকে নিজের ভাষায় প্রকাশ করতে পারলেই ভালো হয়। বিনীত অনুরোধ- এটা শুধুই অজ্ঞানতার অসূয়া নয়
  • Srimallar | ২২ নভেম্বর ২০২৬ ২৩:৩৪561611
  •  
    ভালোবাসা জেনো! ভালো থেকো...
  • Джошита | ২২ নভেম্বর ২০২৬ ২৩:৩১561610
  • ২২ নভেম্বর ২০২৬ ২২:৩১
    আর বলিস না, বেরোনোর জন‍্য বটুয়ায় টাকা ভরতে গিয়ে খেয়াল করলাম এক গোছা ডলারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। কাল সব ব‍্যাংকে গিয়ে বদলে আনতে হবে।
    এই এক ঝামেলা, কড়কড়ে ঝকঝকে নতুন নতুন নীল রিবনওয়ালা ডলার চাই। নইলে ভাঙানো যাবে না।
    লম্বা বেড়ানোর প্ল‍্যান। প্রচুর ক‍্যাশ লাগবে।
    আশা করি বুঝে গেছিস কোন মুলুকে চললাম।
  • Dhuttor | ২২ নভেম্বর ২০২৬ ২২:৪৮561608
  • @মানালী //২২ নভেম্বর ২০২৬ ২২:১৮561604
    এবার ক্রিসমাসে স্বাদবদল!
    ডবল গোরুর রোষ্ট। বিফ আলেকজান্দ্রিয়া। অটোমান রেসিপিতে ষ্টেক।
    ওয়াঁদের দেখিয়ে দেখিয়ে খাবো// অসাধারণ l এগুলো কোথায় কোন restaurant এ পেলেন ?
  • r2h | ২২ নভেম্বর ২০২৬ ২২:৪৭561607
  • সেদিন রামায়ণ দেখে এলাম। প্রত্যাশা কিছু ছিল না, তবে কৌতূহল ছিল। আর চাড্ডিরা রেগে গেছে বলে আরোই।

    প্রচুর ভিএফেক্স ইত্যাদি। আগেকার দিনে সিনেমাওলাদের টাককড়ি কম ছিল, রামায়ণ মাত্রেই দারা সিং গাল ফুলিয়ে হনুমান, সে একরকম। এখন তো তোদের বাপু এত টাকা, হলিউডের ছাঁট মনস্টারগুলিকে পাইকারি দরে কিনে অসুর বলে চালিয়ে দেওয়ার কী দরকারটা ছিল? একটু নতুন কিছু বানানো যেত না? এই রনবীর কাপুরকে কাটিয়ে দিয়ে একটু একটু সস্তা নায়ক নিলেই তো কত টাকা বেঁচে যেত। কুবের শৌখিন লোক মানলাম তা বলে তার সৈন্যরাও কোঁচা দেওয়া নীল ধুতি পরবে? কস্টিউমের কথা তো বলেই লাভ নেই, রাক্ষসীরা সব খোলামেলা আর অযোধ্যার রাজপরিবারে সব যেন সেলাই দিদিমনি। আর এই সাই পল্লবীর মেকাপ, ওঁকে সুহাসিনী নামে ডাকলে ক্ষতি হতো না। এমন ফর্সা রাম বানানোরই বা কী দরকার ছিল কে জানে।
    সেকালের পোশাক আশাক স্থাপত্য যুদ্ধাস্ত্র এইসব নিয়ে ডিডির সঙ্গে কনসাল্ট করলে বরং ভালো হত।
    অবশ্য সিনেমাওলারা খুব কালোচিত বাস্তবোচিত কিছু বানাতে চেয়েছেন, এমন নিশ্চয় না। লোকে খাবে কী তা ওঁরা ভালো বোঝেন।
    যুদ্ধ বিগ্রহে ম্যাজিক একটু কমিয়ে একটু বাস্তবোচিত যুক্তিগ্রাহ্য জিনিসপত্র, এইসব করলে কী চমৎকারই না হবে এসব গল্প থেকে সিনেমা। এই প্রসঙ্গে আটের দশকে শ্যাম বেনেগালের তৈরি টিভি সিরিয়েল ভারত এক খোঁজ মনে পড়ে।

    তবে আমার চমৎকার লেগেছে রাবণকে দিয়ে শুরু করা ও একেবারে সাদা কালো ভিলেন না বানানোর ব্যাপারটা। এইটা খুবই ভালো।
    গল্প তো মোটের ওপর বহুল প্রচলিত পপুলার ভার্সন, এটা মেকস সেন্স।

    আর অভিনয়- না, অভিনয় কেউ করেননি। সবাই মুখস্থ ডায়ালগ বলে গেছেন শুধু। আজকাল তো বোধহয় মুখস্থও করতে হয় না।
  • Bratin Das | ২২ নভেম্বর ২০২৬ ২২:৩১561606
  • আমরা তো যাদুপুর বলি .
     
    হুতো ভালো লিখেছো smiley
     
    যো দি ভ্রমণের গল্প বোলো। এবার কোন মুলুকে ?
  • r2h | ২২ নভেম্বর ২০২৬ ২২:২৪561605
  • আচ্ছা, নেমড্রপিং নিয়ে রাগারাগি করছে অনেকে। কিন্তু একে কি সহি নেমড্রপিং বলা যায়? নেমড্রপিং হবে এইরকম, সেবার তো তারপর আমি বললাম বাপু গদাই, এই যে তুমি ক্যামেরাটা এরকম করে লাগাচ্ছো, এ তো ঠিক হচ্ছে না, ও, গদাই মানে তোমরা যাকে গদার বলে চেনো আরকি। বা সে গেলবার মানিকদার সঙ্গে দীঘা যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, উনিই, তারপর শোনো না কী হল। এইসব হল নেমড্রপিং।

    এমনিতে আড্ডায় লোকে অন্য লোকের নিজের কথা, মতামত, এইসব শোনার আকাঙ্খা নিয়ে আসে, কবি বলেছেন অমুক, সুতরাং তুসুক হল বিজ্ঞান - এইসব না। কথার তোড়ে রেফারেন্স আসে, রেকমেন্ডেশন আসে, সে উমদা। তবে বক্তার বয়স অভিজ্ঞতা পাচন ক্ষমতা পার্সোনা এইসবও তো দেখতে হবে। আপনাদের কি কম বয়সে ইচ্ছে করতো না, বড়োদের মাঝে একটু জ্ঞান ফ্লন্ট করি? কেউ কেউ হাঁ হাঁ করে উঠবেন, বলবেন আমি তো কুড়ি বছর বয়সেই ব্রহ্মজ্ঞান কব্জা করে পরমহংস হয়ে গেসলাম, কক্ষনো এইসব করতাম না। তাঁদের বলবো, তাহলে এই বছর তিন চার পাঁচেক বয়সে পিছিয়ে গিয়ে দেখুন। কখনো না কখনও তো জ্ঞান ফ্লন্ট করার বাসনা ছিল। জাহির লিখলাম না, জাহিরটা একটু বেশি কটূ। ফ্লন্ট ব্যাপারটায় একটু ঝলমলে ব্যাপার আছে। আর এমনিতে আর পাঁচটা জাগতিক জিনিসের তুলনায় পুস্তক তালিকা ফ্লন্ট করা ভালো।
    আবার সচেতন ফ্লন্টও না, মানুষের নিজের বক্তব্য, দর্শন, মতামত তৈরি হতে তো সময় লাগে, তো ঐ সময়টুকু দিতে হবে। কী একটা ব্যাপার আছে, প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায়, এই বৈদিক টৈদিক যুগে আরকি, স্নাতক হওয়ার আগে পর্যন্ত শুধু অন্য লোকে এতদিন কী বলে গেছেন সেই সব পড়বে ও তা নিয়ে চর্চা করবে; স্নাতক হলে, অর্থাৎ শিক্ষা সমাপ্ত করে গুরু মাথায় এক গামলা জল ঢেলে দিলে, তারপর গিয়ে নিজের মতামত প্রকাশ ও চর্চা করার অধিকার জন্মালো। তো ঐ আরকি, ঐ সময়টা দিতে হবে। আসলে গুরুতে তো খুব কম বয়সী লোকজনকে দেখার অভ্যেস আমাদের কারও হয়নি, তাই ওতে বিরক্ত লাগছে।
    আমারও উহা নাইভ ও অন্তঃসারশূণ্য মনে হয়, কিন্তু রাগ করার উপায় নেই, ঐটা স্বাভাবিক ব্যাপার।।

    প্রকৃত মেজাজ খারাপ হয় এমপিকে নানান নিকে হ্যাজ নামাতে দেখে। আজকাল তো মনে হচ্ছে নিজের সঙ্গে নিজে একাধিক নিকে কথপোকথনও শুরু করেছেন।
    কিন্তু সে কী আর করা যাবে।

    আরও কী কী যেন বক্তব্য ছিল, দাঁড়ান একটু ভেবে নিই।
  • Manali Moulik | ২২ নভেম্বর ২০২৬ ২২:১৮561604
  • এবার ক্রিসমাসে স্বাদবদল!
     
    ডবল গোরুর রোষ্ট। বিফ আলেকজান্দ্রিয়া। অটোমান রেসিপিতে ষ্টেক।
    ওয়াঁদের দেখিয়ে দেখিয়ে খাবো
  • Srimallar | ২২ নভেম্বর ২০২৬ ২২:০৭561603
    • kk | ২২ নভেম্বর ২০২৬ ২২:০১561602
    • ....শ্রীমল্লারের কবিতা ছাপা হচ্ছে? বাঃ, কোথায়? এই খবরটা মিস করে গেছি মনে হচ্ছে! যাই হোক, অভিনন্দন নিও।
    • ....
     
    • Srimallar | ২০ নভেম্বর ২০২৬ ২০:৫১561539
    • বিশেষ এক পত্রিকার পক্ষ থেকে পেলাম এক সুখবর। পাঠানো দু’টি কবিতার মধ্যে একটি কবিতা প্রকাশের জন্য মনোনীত হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রক্রিয়ার জন্য ইমেলের মাধ্যমে যোগাযোগ ক’রে ফোন নম্বর চাওয়া হয়েছে, যাতে পত্রিকার তরফ থেকে সরাসরি যোগাযোগ করা যায়। নিঃসন্দেহে এক আনন্দের মুহূর্ত, যা আগামী দিনে আরও ভালো লেখার অনুপ্রেরণা জোগাবে।
     
    ‘আরও আনন্দ’ থেকে ইমেল করেছে।
  • kk | ২২ নভেম্বর ২০২৬ ২২:০১561602
  • শ্রীমল্লারের কবিতা ছাপা হচ্ছে? বাঃ, কোথায়? এই খবরটা মিস করে গেছি মনে হচ্ছে! যাই হোক, অভিনন্দন নিও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত