এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ২০ নভেম্বর ২০২৬ ২১:৪৩561541
  • বাহ্ এইতো অনেকগুলো নাম পাওয়া গেলো। মহেশ মনে পড়া উচিৎ ছিলো। তবে বৃহচ্চঞ্চু বা হেশোরাম হুশিয়ারের ডায়ারীকে এই লিস্টে রাখা যাবে কি ? লুব্ধক কার লেখা ?
  • Bratin | ২০ নভেম্বর ২০২৬ ২০:৫৭561540
  • একটি কুকুরের উপাখ্যান- তারাপদ রায়
  • Srimallar | ২০ নভেম্বর ২০২৬ ২০:৫১561539
  • বিশেষ এক পত্রিকার পক্ষ থেকে পেলাম এক সুখবর। পাঠানো দু’টি কবিতার মধ্যে একটি কবিতা প্রকাশের জন্য মনোনীত হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রক্রিয়ার জন্য ইমেলের মাধ্যমে যোগাযোগ ক’রে ফোন নম্বর চাওয়া হয়েছে, যাতে পত্রিকার তরফ থেকে সরাসরি যোগাযোগ করা যায়। নিঃসন্দেহে এক আনন্দের মুহূর্ত, যা আগামী দিনে আরও ভালো লেখার অনুপ্রেরণা জোগাবে।
  • kk | ২০ নভেম্বর ২০২৬ ২০:৪৫561538
  • আনন্দমেলা, শুকতারায় বেরোনো গল্পকে কি বাংলা সাহিত্যের মধ্যে ধরবেন? তাহলে কয়েকটা হলো :
    টম - সঞ্জীব চট্টোপাধ্যায়
    একটি কুকুরের উপাখ্যান - লেখকের নাম ভুলে গেছি
    কেয়া আর কাক - ঐ
    এছাড়া লীলা মজুমদারের অনেক গল্পই আছে, তার মধ্যে দুটো অন্তত বলি -- 'পাখি' আর 'বনবেড়ালের ছাঁ'। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'চিড়িকদাস'। ওঁর সেই বক্কেশ্বরী আর হিটলার নামের দুই টিয়া পাখীর গল্পটাও ছিলো, নাম ভুলে গেছি।

    ডিঃ -- আজ আমার ভুলন দিবস। অনেক কিছুই মনে পড়ছেনা!
  • হেঁয়ালি | ২০ নভেম্বর ২০২৬ ২০:২৭561537
  • মহেশ
    হেশোরাম হুঁশিয়ারের ডায়েরি
    অসমঞ্জবাবুর কুকুর
    বৃহচঞ্চু
    লুব্ধক
  • b | ২০ নভেম্বর ২০২৬ ২০:১২561536
  • জীবজন্তু নিয়ে বাংলা সাহিত্যের কিছু লেখা ভাবছিলাম। এগুলো মাথায় এলো
    ১। আদরিণী
    ২। কালাপাহাড়
    ৩। বুধির বাড়ি ফেরা
    ৪। শরতচন্দ্রের দেওঘরের স্মৃতি থেকে 'অতিথি '।
     
    এর মধ্যে ৩ নং টি স্বতন্ত্র, অন্যগুলোতে মানুষের অনুভূতি বা প্রতিক্রিয়া জড়িয়ে আছে। আপনারা এখানে যোগ করুন। ওপার বাংলার সাহিত্যে কিছু আছে ?
  • @মানালি | ২০ নভেম্বর ২০২৬ ১৯:৪৭561535
  • আপনাদের পার্সোনা শেখায় না? সুনীল গাঙ্গুলি আর নীললোহিত এক হলেও দুজনের লেখা আলাদা।
     
    মহাভারত বা চলন্তিকার লেখক আর এই গল্পের লেখকের পার্সোনা আলাদা। ব্যক্রি এক হলেও।
  • Manali Moulik | ২০ নভেম্বর ২০২৬ ১৯:৩৪561534
  • কেনওওওওওও?
  • মানালিকে | ২০ নভেম্বর ২০২৬ ১৯:১২561533
  • নামটা ঠিকই, তবে এই গল্পের ক্ষেত্রে ভুলই বলা যায়। কেন বলুন তো?
  • নিমাই | ২০ নভেম্বর ২০২৬ ১৮:৫৫561532
  • না না আপনকে অন্যের রোগ সারাতে হবে না। নিজে অগে মানসিক রোগের ডাক্তার দেখান গিয়ে।
  • Manali Moulik | ২০ নভেম্বর ২০২৬ ১৮:৫১561531
  • আমার যে অন‍্যরকম লাগে
     
     
    গল্পটার নাম 'রাতারাতি'। রাজশেখর বসু।
    নেমড্রপ করে গেলুম। হি হি
  • Джошита | ২০ নভেম্বর ২০২৬ ১৮:৩৮561530
  • যাইহোক একটা দুঃসংবাদ দিয়ে যাই।
    লম্বা সফরে বেড়াতে চললাম। টানা প্রায় এক দেড় মাস মতো চুটিয়ে ঘুরব আনন্দ করব।
  • রমিত চট্টোপাধ্যায় | ২০ নভেম্বর ২০২৬ ১৮:২৯561529
  • আমার যে অন্যরকম লাগে | ২০ নভেম্বর ২০২৬
     
    এই লেখাটা আরও তিনবার পড়লাম। টু গুড।
  • Джошита | ২০ নভেম্বর ২০২৬ ১৮:২৮561528
  • এ গভীর রোগ। সারানো আমার কম্ম নয়। চালিয়ে যাও।
  • রমিত চট্টোপাধ্যায় | ২০ নভেম্বর ২০২৬ ১৮:২৭561527
  • আমার যে অন্যরকম লাগে |
     
    ওফ! সাধু সাধু! কী দিলেন। পুরো যেন দেলখোশা কেবিনের ক্লাসিক মাটন কবিরাজি।
  • নিমাই | ২০ নভেম্বর ২০২৬ ১৮:২৩561526
  • @রমিত চট্টোপাধ্যায় | ১৯ নভেম্বর ২০২৬ ১৩:৪৭,
     
    "এই ধরণের কথা ঠিক তোমার থেকে এক্সপেক্টেড না। কারণ আমি কিন্তু তোমায় কোনো আক্রমণ করিনি। "
    সে কি মশাই! এতদিন ধরে গুরুতে আছেন, আর তার পরেও বলছেন আপনি ঐ ব্যবহার এক্স্পেক্ট করেন নি? উনি তো লোকজনকে সম্পূর্ণ বিনা প্ররচনাতে এবং কোনো কারণ ছাড়াই নিয়মিত আক্রমণ করে থাকেন। পাল্টা আক্রমণের মুখে পড়লে তখন বলেন ওনাকে সবাই নাকি হিংসা করে, উনি মেয়ে হয়ে প্রফেশ্যনলি দারুণ সফল হওয়ার জন্য মিসোজিনিস্ট মেন্টলিটি লালনকারি মেল শভিনিস্টরা ওনাকে নাকি সহ্য করতে পারে না।
     
    @হ্যাঁ | ১৯ নভেম্বর ২০২৬ ১৫:২৭,
    আপনি একেবারে পেরেকের মাথায় ঘা দিয়েছেন!
  • Dhuttor | ২০ নভেম্বর ২০২৬ ১৮:০৫561525
  • তেলমশলাহীন সুসিদ্ধ চীনা খাবার বিশেষ করে সুসিদ্ধ তেলমশলাহীন মাংস পেটরোগা বাঙালীর শরীর স্বাস্থ্যের জন্যে ভালোই হবে মনে করি l ট্যাংরায় ২০২৬ চীনা নববর্ষে সুসিদ্ধ বিফবলস খাবার অভিজ্ঞতা থেকে বললাম
  • %^ | ২০ নভেম্বর ২০২৬ ১৭:৪১561524
  • গতকাল এখানে একজন অথেন্টিক চাইনীজ খাবারকে 'অতি অখাদ্য', 'বিচ্ছিরি খেতে' এসব বলেছেন দেখলাম। সব চীনা খাবারকে 'অতি অখাদ্য' বলা রেসিস্ট স্লার হয়ত নয়, তবে এটা যিনি বলছেন ​​​​​​​তার জেনোফোবিক ​​​​​​​এবং ​​​​​​​কালচারাল ইনসেনসিটিভিটির ​​​​​​​পরিচায়ক।
     
     

    প্রত্যেকেরই খাবারের নিজস্ব পছন্দ থাকে। 'আমি ব্যক্তিগতভাবে চীনা খাবার পছন্দ করি না' বলাটা ব্যক্তিগত পছন্দের একটি কথা। কিন্তু হাজার হাজার বছরের ইতিহাস এবং অবিশ্বাস্য আঞ্চলিক বৈচিত্র্য থাকা একটি সম্পূর্ণ রন্ধনশৈলীকে ঢালাওভাবে 'অতি অখাদ্য' বলে উড়িয়ে দেওয়া হলো এক বিশাল জেনেরাইলেজেশান। ওনার এই মন্তব্য নিঃসন্দেহে সাংস্কৃতিক অবজ্ঞার পরিচায়ক। রন্ধনশৈলী এবং খাবার​​​​​​​দাবার ​​​​​​​জিনিসগুলো সংস্কৃতি এবং ঐতিহ্যর সাথে গভীরভাবে জড়িত। কেউ যখন চরম নেতিবাচকতা নিয়ে একটি বিশেষ সংস্কৃতির রন্ধনশৈলীর ঐতিহ্যকে বাতিল করে দেয়, তখন তা ঐ ব্যক্তির ল্যাক অফ ​​​​​​​এক্সপোজার, এথনোসেন্ট্রিজম, সংকীর্ণমনস্কতা ​​​​​​​এবং ​​​​​​​বায়াসকেই ​​​​​​​ইনডিকেট করে।

    আশ্চর্যের ​​​​​​​ব্যাপার ​​​​​​​যে সেই ​​​​​​​একই ​​​​​​​ব্যক্তি অন্যদেরকে জাতিভেদ এবং অন্য জাতকে ​​​​​​​হেয় ​​​​​​​করার ​​​​​​​অপরাধে অভিযুক্ত ​​​​​​​করে ​​​​​​​মরাল হাই গ্রাউন্ড নিয়ে ​​​​​​​থাকেন। কাম অন! Get off your high horse!
     
  • X | ২০ নভেম্বর ২০২৬ ১৬:৩০561523
  • ঠিক ঠিক - তা হলে কি এতোদিনে নেড়ী কে সত্যিই খুঁজে পাওয়া গেলো?
  • আমার যে অন্যরকম লাগে | ২০ নভেম্বর ২০২৬ ১৬:১৯561522
  • ঠিক এম্নি লাগেঃ
     
    গোবিন্দ। বস্ বস্, ফিফথ্‌ প্লেস পর্যন্তই ঢের, কি বল হে ছোকরা। আচ্ছা নেড়ী, তোর মতে আধুনিক লেখকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে?
     
    নেড়ী। যদি কঁতিনতাল অথর বল, তবে আঁরি মব্লাঁর কাছে কেউ দাঁড়াতে পারে না। আধুনিক উপোসী সাহিত্যের ইনিই সবচেয়ে বড় এক্স্‌পনেন্ট্‌। কেমন একটা করুণ বিশ্বলুট ভাব, যেন একটা দড়িছেঁড়া পিয়াসী বুভুক্ষা—ভারি মিষ্টি লাগে কিন্তু। আর এঁর ঠিক উল্‌টো হচ্ছেন জাপানী রেনেসাঁসের কবি সিমাৎসু ফুজিয়ামা। এঁর লেখায় যেমন একটা ঔদরিক ঔদার্য, যেন একটা পূর্তির পুলক, যেন একটা হৃষ্ট হ্রেষা—ভারি অবাক লাগে কিন্তু।
  • Joy | ২০ নভেম্বর ২০২৬ ১৫:১৮561521
  • @xyz -
     
    দুটো এক কিনা জানিনা, তবে কোন নেম-টা random আর কোনটা contextual, তার বিচার অবশ্যই ব্যক্তির উপর নির্ভর করছে।

    Different perspectives, I guess.
  • X | ২০ নভেম্বর ২০২৬ ১৪:৪৬561520
  • আমার তো এই আলোচনা দেখলেই গুড উইল হান্টিং এর এই সিন টা মনে পড়ে- খালি কে কি বলেছে তার রেফারেন্স দিলে সেটা পড়া আমার একটু মুশকিল হয় - যেন কেউ ইতিহাস পরীক্ষার খাতায় লিখেছে। যেন গুরুপাকে সব বদহজম হয়েছে। লেখা একটু মৌলিক হলেই পড়তে ভালো লাগে। না হলে সেই তোতার মত পেটের মধ্যে বিদ্যা খস্‌খস্‌ গজ্‌গজ্ করলে লাভ কি?
     
  • xyz | ২০ নভেম্বর ২০২৬ ১৪:১০561519
  • রেফারেন্স দেওয়া আর র্যান্ডম নাম ছুঁড়ে মারা এক নাকি?
  • ইন্টারেষ্টিং | ২০ নভেম্বর ২০২৬ ১৪:০২561518
  • বানান
  • Joy | ২০ নভেম্বর ২০২৬ ১৩:৫১561517
  • আমি বুঝতে পারছি না নেম-ড্রপিং নিয়ে এত সমস্যা কিসের? আমি তো মানালি কিংবা আরো বিভিন্নজনের দেওয়া রেফারেন্স বা থিওরি অনেকসময় জানতে পেরে সমৃদ্ধ হই, এমন কোনো ইন্টারেষ্টিং বই বা আর্টিকেল বা তত্ত্ব যা হয়তো আমি আগে শুনিনি, অথবা জানতাম না।

    জানতে পেরে আরো further research করতে পারি সেই বিষয়ে, আজকের ইন্টারনেট এর যুগে যা খুবই ইজি। সমস্ত বিষয় সহজলোভ্য করে ভাটের চ্যাটেই "Explain like I'm Five" করে সবাইকে বোঝাতে হবে, এমন দায় ও আবার এখানে রয়েছে নাকি?
  • Manali Moulik | ২০ নভেম্বর ২০২৬ ১৩:৪২561516
  • @জিলিপি
     
    ট্রোলিংকে আবর্জনা বললেন?
  • একক | ২০ নভেম্বর ২০২৬ ১২:৩১561515
  • কাঙ্ক ইজ পিওর লাভ :) লেভেল ই আলাদা :))
  • জিলিপি | ২০ নভেম্বর ২০২৬ ১২:২৫561514
  • কী যে বলেন, কঙ্কাবতী তো বড়ো প্রিয়। ওর নতুন সিরিজ এসেছে, কাঙ্ক অন সিনেমা। এই লেভেলে যেতে হলে এদের অনেক পরিশ্রম করতে হবে। জেনে ট্রল করা আর না জেনে পাতি ক্যাঁচর ম্যাচর করার মধ্যে বিশাল পার্থক্য। প্রিয় ভাট যে কবে এসব আবর্জনা মুক্ত হবে কে জানে।
  • ফিলোমিনা | ২০ নভেম্বর ২০২৬ ০৮:৪৬561512
  • আপনাদের, বিশেষ করে তরমুজ আর Duttor এর লেখা পড়লে আজকাল এটার কথা মনে হয়
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত