এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌতুহলী | ১৪ নভেম্বর ২০২৬ ২০:১৪561390
  • চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও টেলিভিশন সম্প্রচারের সঙ্গে যুক্ত প্রবীর রায় প্রয়াত
  • অ্যাহ | ১৪ নভেম্বর ২০২৬ ১৭:৫২561389
  • অনেকদিন বাদে দেখতে এসে দেখি ভাটি এখন ন্যাকাপুষুতে ভরে গেছে। আগে ঝগড়ার চোটে কাক চিল দূরে থাক পিপড়ে পজ্জন্ত পালাত বটে কিন্তু এমন গ্যাদেগ্যাদে ন্যাকাপোনায় ভরে থাকত না। ইডিয়ট টাইপের ন্যাকা যত।
  • Bratin Das | ১৪ নভেম্বর ২০২৬ ১৭:২৩561388
  • আমাকে পিতাশ্রী সারা জীবনে একবারই রাম পেটানি দিয়েছিলেন .
     
    তখন 5 এ বা 6 এ ক্লাসে . বাপি কিছু ম্যাথ প্রবলেম দিয়ে বন্ধুর বাড়ি গিয়েছিলেন . বাপি র ফিরতে সময়ে লাগবে ভেবে একটা দুটো প্রবলেম করে বদমাইশি করতে লেগেছি . বাপি ফেরার পরে খাওয়া দাওয়া করে আবার ওগুলো করতে বললো . বাপি ঘুমোতেই আমি পাশের মাঠে ক্রিকেট খেলতে চলে গেলাম . বাপি বারবার ডাকতে ও আসি নি .
     
    বহুকাল আগে একটা ধনুক বানিয়েছিলাম সেটার ছিলা টা ছিল না। সেটা দিয়ে বেশ করে দু ঘা দিয়েছিলেন
  • Manali Moulik | ১৪ নভেম্বর ২০২৬ ১৩:২৯561387
  • আরে না না। বেশী নয়, তবে ঠিক টাইমে কল না করলে ঝাড় অবধারিত। তবে ওটা আমি কথাপ্রসঙ্গে কইলুম। নাহলে আমি ছোটো থেকে এত্তো বাধ‍্য আর সুইট শিশু যে কেউ কোনোদিন মারেনি আমাকে। বলা ভালো, তেমন কাজই করি না।
  • Srimallar | ১৪ নভেম্বর ২০২৬ ১২:৪৩561386
  • আজকের দিনটা বেশ মেঘলা স্বভাবে গোছানো। শহরে শীত শীত প্রস্তুতি। জগদ্ধাত্রী পুজোও সামনের সপ্তাহে। আপাতত শহর সেজে উঠছে। আমি ভাবছি, এমন সময়ে একা একা চুপচাপ ঘুমিয়ে পড়া ভালো আমার কাছে।
  • আবাল্যপ্রহৃত | ১৪ নভেম্বর ২০২৬ ১২:০৮561385
  • "পিটিয়ে ধোঁয়ায় মিশিয়ে দেবে" ইজ হিলারিয়াস। সংগ্রহ করলাম।
     
    @চিন্তিত বাংলা মারের কাছে ইরান আফগানিস্তান তুশ্চু। চিরুনিপেটা হয়েছেন কোনোদিন?
  • চিন্তিত | ১৪ নভেম্বর ২০২৬ ১১:৪৯561384
  • "বাড়ি থেকে পিটিয়ে ধোঁয়ায় মিশিয়ে দেবে।"
    কোথায় থাকেন? ইরান না আফগানিস্তান?
  • Manali Moulik | ১৪ নভেম্বর ২০২৬ ১১:৪০561383
  • বাড়ি থেকে পিটিয়ে ধোঁয়ায় মিশিয়ে দেবে। এইত্তো, KPLI তে প্রেজেন্টেশনের দিন ডেপুটি কমিশনারের স্পিচ, পরপর প্রেজেন্টেশন, প্রাইজ ডিষ্ট্রিবিউশন সব মিলিয়ে সন্ধ‍্যে ছ'টা বেজে গেছে। আর দোষটা আমার, আমি ওই প‍্যাক্ট সিডিউলের মধ‍্যে বাড়িতে ফোন করতে পারিনি। অতঃপর ক‍্যাব ধরে ঝাঁ করে ফেরা।
  • Bratin Das | ১৪ নভেম্বর ২০২৬ ০৮:৪৭561382
  • নিয়মিত স্কেডিউলে ফেরার চেষ্টা করো যো দি নাহলে শরীর খারাপ করবে
  • Bratin Das | ১৪ নভেম্বর ২০২৬ ০৮:৪৫561381
  • কেকে কে ব্রেশ ব্রেশ smiley
  • hmmm | ১৪ নভেম্বর ২০২৬ ০৬:০১561380
  • তবে বড় ফাইল টাইল তার দিয়ে নেওয়াই ভাল। ব্লুটুথে সময় নেবে।
  • hmmm | ১৪ নভেম্বর ২০২৬ ০৫:৫৯561379
  • ব্লুটুথ দিয়ে ফোন থেকে ল্যাপটপে ডেটা নিতে (বা উল্টোটায়) ডেটা প্যাক লাগে এই প্রথম শুনলাম। হয় অ্যাদ্দিন ফোন টোন ইউজ করিনি৷ আর নয়তো টেকনোলজি অ্যাত্ত এগিয়ে গেছে গত দুই দিনে যে আমরা পিছিয়ে পড়েছি।
  • Джошита | ১৪ নভেম্বর ২০২৬ ০৫:০৮561378
  • একটা বিশেষ ঘোষণা। আমার রাত দিন ওলোট পালট হয়ে গেছে কদিন যাবৎ। দিনে ঘুমোচ্ছি এবং রাতে জাগছি।
  • Джошита | ১৪ নভেম্বর ২০২৬ ০৫:০৫561377
  • বাপ্রে! কেকেদার পেটে পেটে অ‍্যাতো?
    আমি ভাবতাম গুডবয়।
  • kk | ১৪ নভেম্বর ২০২৬ ০৩:৪৬561376
  • কৌতূহলীর একটা পঁচিশকে পেটকাটা মুর্ধন্য ষ দিলাম। শুধু 'ভালো বই','ভালো সিনেমা', 'ভালো ম্যাগাজিন', 'ভালো' ইত্যাদি শিত্যাদিতেই চিন্তার খোরাক পাওয়া যায় কে বললো? তাছাড়া শুধু চিন্তারই খোরাক হলেই হয়ে গেলো তাই বা কেন? কল্পনার খোরাক লাগেনা? শ্রুম, পুরিয়া, বিশেষ বিশেষ তরল ও ধোঁয়াকার জিনিষ, এদের ব্রাত্য করলে হবে? অত শরীর বাঁচিয়ে করবেনই বা কী? সেই তো দু'দিন পর পথ দেখতে হবে। এই রঙ্গমঞ্চে যতদিন থাকার, অমন মিস গুডি টু শু'জ হয়ে থাকলে তো অনেক কিছুই মিস হয়ে যাবে।
  • তারকাটা | ১৪ নভেম্বর ২০২৬ ০২:২১561375
  • দৈনিক দেড় জিবি যন্তর থেকে ইন্টারনেট মারফত ওপর নীচ করার জন‍্য, নীলদাঁত আর বউয়ের চোখ (যন্তর থেকে যন্তরে চোখাচোখি) দিয়ে চালাচালি নিখরচায় গুঁড়ো মশলা এদিক ওদিক করা যায়।
  • তরমুজ | ১৪ নভেম্বর ২০২৬ ০১:৫৫561374
  • মানালি, কবিতাগুলো আমার বৌ এর জন্যই লেখা।
  • Manali Moulik | ১৪ নভেম্বর ২০২৬ ০১:৪৪561373
  • তারকাটা, নীলদন্তী বা স্ত্রী নয়ন সবই নেট বিনা ডেটে যেতে চায় না। আমার প‍্যাক হচ্ছে per day 1.5 GB। তাই USB টাই বেষ্ট অপশন।
  • Manali Moulik | ১৪ নভেম্বর ২০২৬ ০১:৪২561372
  • কৌতুহলীর ০১:২৫ সেকেন্ড করলুম।
     
    কিন্তু তরমুজ, আমার একটা প্রশ্ন আছে। এই যা সেবন করেছেন বললেন, বা সংশ্লিষ্ট আরো কিছু, বাড়িতে ফিরলে কী হয়? মানে জীবিত রাখে বাড়ির লোকজন?
    কিছু মনে করবেন না। জাষ্ট জিজ্ঞাসা এটা
  • তারকাটা | ১৪ নভেম্বর ২০২৬ ০১:৩৯561371
  • ফোন থেকে কম্পিউটারে ডাটা নিতে গেলে তার লাগবে কেন? বেতার দিয়েই করা যায়। নীল দাঁত, বউ আই এগুলো কোন কাজে লাগবে যদি সেই তার ছাড়া না করা যায়?। 
  • কৌতূহলী | ১৪ নভেম্বর ২০২৬ ০১:২৫561370
  • বেশ। অনেক ধন্যবাদ। আপনার পরামর্শ মাথায় থাকবে।
    শুধু একটা অনুরোধ। মদ্যপান, ধুমপান পুরো ছেড়ে দিন। না, এটা আমি কোন নীতিপুলিশির জায়গা থেকে বলছি না। এতে শরীরের ক্ষতি হয়, তার থেকে বড় কথা প্রচুর টাকা নষ্ট হয়। আবার ক্ষতিগ্রস্থ শরীরের চিকিৎসার জন্য আরও টাকা খরচ।
     
    সেই টাকায় বই কিনুন, ভাল ম্যাগাজিন সাবস্ক্রাইব করে পড়ুন, ভাল সিনেমা বা ওয়েবসিরিজ দেখুন সম্ভব হলে ঘুরে আসুন। এতে চিন্তার খোরাক পাবেন।
  • তরমুজ | ১৪ নভেম্বর ২০২৬ ০১:১৯561369
  • কৌতূহলী এই কবিতাটা আমি সত্যিই বাংলা খেয়ে লিখেছি। ..... বাংলা খেয়ে বাংলার অনুভূতি নিতে চেয়েছি, কবিতা চলে এল। আমার সবকিছু এভাবেই হয়। কোনকিছু করবো ভেবে করতে গেলে হয় না। নিজেকে ভাসিয়ে দিন।
  • তরমুজ | ১৪ নভেম্বর ২০২৬ ০১:১০561368
  • কোন কিছুই "সম্ভব" করার জন্য করি না, তাই সম্ভব হয়।
  • কৌতূহলী | ১৪ নভেম্বর ২০২৬ ০০:৫৩561367
  • তরমুজ, আপনার কাছে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে। আপনি এই বয়সে এত বিষয়ে ব্যুৎপত্তি কী করে অর্জন করলেন? জ্ঞান বিজ্ঞানের প্রায় সমস্ত শাখায়। রাজনীতি ইতিহাস থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সবেতে। আবার কবিতায়। আবার গানের লিরিক লিখে সুর করায়। আপনার তো বিশাল কিছু বয়সও না। এটা সম্ভব করলেন কীভাবে?
  • তরমুজ | ১৪ নভেম্বর ২০২৬ ০০:৩২561366
  • কৌতূহলী ঠিক বলেছেন।
  • কৌতূহলী | ১৪ নভেম্বর ২০২৬ ০০:২৬561365
  • তরমুজ | ১৪ নভেম্বর ২০২৬ ০০:০০
    দু একটা বানান ভুল আছে। যত্ন, নীলিমা, কুৎসিত। এগুলো ঠিক করে খেরোতে তুলে রাখুন কবিতাটা। ভাটিয়ালিতে দুদিন পরেই ডুবে যাবে।
  • তরমুজ | ১৪ নভেম্বর ২০২৬ ০০:০০561364
  • কবিতা: আজকের মাতাল
    কবি: শ্রীতরমুজ
     
    আজকে হয়ে গেছে একটু বেশি,
    কাঁচা ধেনো গলায় ....
    তুমি কোথা যাও সুন্দরী,
    এতটাও কুতসিৎ নই আমি।
    চেয়ে দেখো আমায় একবার ....
    আমি তোমার দিকেই তাকিয়ে আছি।
     
    কত সাহিত্য .... কত চোদাচুদি .....
    লেগে আছে খোকা আমার,
    দেবরাজ মাথায় বসে বাজায় ঘন্টা,
    আহা! সেকি বাহার।
     
    ছোড়া হচ্ছে কত ডিম,
    হচ্ছেনা শুধু অমলেট।
    ক্ষুধার্ত মানুষ ঋণাত্মক বুকে চেঁচায়,
    আমি বেঁচে আছি, বাঁচাও আমায়।
     
    যদিওবা মারি হ্যান্ডেল,
    বাড়িতে বসে দেখি প্যান্ডেল,
    তবুও জিজ্ঞাসী,
    কোথা যাও তুমি সুন্দরী ....
    চেয়ে দেখো, আমি তোমার দিকেই তাকিয়ে আছি,
    হতে পারি রাক্ষস, ভুত-প্রেত ....
    চেয়ে দেখো একবার,
    এতটাও কুৎসীৎ নই আমি,
    আমি তোমার দিকেই তাকিয়ে আছি।
     
    জত্নে ভরা তোমার সাদা দেহ,
    শুধু সাদা নয়, ওটা বৈভব।
    আমিও মিশতে চাই ওই সাদায়,
    কালো আমি, হতে চাই একটু ....
    মিশতে চাই .... তোমার নিলীমায়।
  • kk | ১৩ নভেম্বর ২০২৬ ১৯:১৬561363
  • রঞ্জনদা (১৩ই নভেম্বর,৭ঃ০০),
    কী বলে আর ধন্যবাদ দিই! গল্প লেখা ব্যাপারটায় একেবারেই সাহস নেই। তবে আপনার কথাগুলো অবশ্যই মনে রাখবো।

    ফুটিচার সাহেব (১৩ই নভেম্বর, ৪ঃ২০),
    বাঃ, এই তো আপনি। তাই তো, ঐ শারদাবকাশের কথাটা মোটে খেয়াল ছিলোনা! আমার আবার ছুটি আর কাজ! সে তো সেই সরু-মোটা তারে জড়িয়ে-পেঁচিয়ে আছে আর কী।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৩ নভেম্বর ২০২৬ ১৭:৪০561362
  • USB কেবল দিয়ে খুব সহজে ট্রান্সফার করা যায়, আরেকটা খুব ভালো সফটওয়ার হল লোকালসেন্ড। ইন্টারনেট ছাড়া ফোনে লোকাল ওয়াই ফাই হটস্পট ক্রিয়েট করে ফাইল ট্রান্সফার করা যাবে।
  • Джошита | ১৩ নভেম্বর ২০২৬ ১৭:১১561361
  • কালাচাঁদ নিধিরামকে মারিয়াছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত