এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • qwerty | ১৩ নভেম্বর ২০২৬ ১৭:০৭561360
  • আজকাল অনেক ফোনই বি টু সিয়ের বদলে আসে সি টু সি কেবল নিয়ে। সি টু সি কেবল হলে ল্যাপিতে সি-টাইপ পোর্ট লাগবে। একটু পুরোনো ল্যাপিতে সি-টাইপ পোর্ট নাও থাকতে পারে।
  • একক | ১৩ নভেম্বর ২০২৬ ১৬:৪৭561359
  • ফোন চার্জের কেবলটাই তো ইউএসবি। গুঁজে দেখুন ডেটা আর চার্জ দুটো অপশন দেবে। ডেটা সিলেক্ট করলেই ওটা ডেটা কেবল হিসেবে কাজ করবে।
  • Manali Moulik | ১৩ নভেম্বর ২০২৬ ১৬:৩১561358
  • USB cable নিতে হবে। আপাতত গৃহে নেই। তবে সহজ প্রসেস এটাই। দেখছিলাম।
     
    আপলোগোকো বহুতই সুক্রিয়া। আতে হুয়ে ছট্ পূজা মে পট‍্যাটো চিপস্, ব্রাউনিস্ আউর হট চকোলেট দুঙ্গি। ব্রাউনিস্ যিসলোগোকো আচ্ছে নেহি লাগতে হ‍্যায়, উন সভিকো কফি ফ্লেভারড্ পেষ্ট্রি মিলেগা। নমস্তে!
  • দ | ১৩ নভেম্বর ২০২৬ ১৪:২৩561357
  • হুঁ ইউএসবি কানেক্ট করে সিলেক্ট অল - কপি - পেস্ট।
    আমি লিখতে লিখতে অরিনের পোস্ট এসেছে সসেটা না দেখেই পোস্ট করেছিলাম। মানালি লিখেছেন কিনা ডেটা প্যাক ফুরিয়ে যাচ্ছে তাই।
  • ওদিকে | ১৩ নভেম্বর ২০২৬ ১৪:১২561356
  • অরিন | ১৩ নভেম্বর ২০২৬ ১৪:১০561355
  • মানালী তো "গুচ্ছের" পিডিএফ লিখেছে আর ছোট স্ক্রীনে দেখলে চোখের কি না কি হবে :-), পড়ে মনে হল একসঙ্গে অনেক ফাইল ট্রান্সফার করলে কিছুটা স্পেস বাঁচবে। অবশ্য দ যেমন লিখেছেন ফাইল কপি করলেও চলে।
    Windows হলে scrcpy ব‍্যবহার করুন, নাহলে WSL দিয়ে scp secure copy এখানে দেখুন
     
  • দ | ১৩ নভেম্বর ২০২৬ ১৩:৫২561354
  • খামোখা ডেটা ট্রান্সফার করবেন কেন? হয় কুইক শেয়ার ইউজ করে পাঠান নয়ত আরো সহজ হল ইউএসবি কেবল দিয়ে মোবাইলকে পিসিতে লাগিয়ে কপি পেস্ট করে দিন।
  • অরিন | ১৩ নভেম্বর ২০২৬ ১৩:৪৯561353
  • WhatsApp এ থাকলে desktop থেকে সরাসরি ডেস্কটপে ট্রান্সফার করা যায়।
    আর আপনার মোবাইলের ডিভাইস স্টোরেজে থাকলে মোবাইলকে PC র সঙ্গে usb দিয়ে কানেক্ট করে সরাসরি ট্রান্সফার করুন। আইফোন আর ম্যাক হলে এমনিতেই iCloud দিয়ে ট্রান্সফার করুন। আইফোন আর লিনাক্স বা FreeBSD হলে kdeconnect দিয়ে একই WiFi কানেকশান দিয়ে ট্রান্সফার করুন। তবে সরাসরি মোবাইল ফোন আপনার ডেক্সটপে একটা USB cable দিয়ে যুক্ত করে সরাসরি ফাইল ট্রান্সফার করতে পারেন। আরো অনেক উপায় আছে বিশেষ করে Terminal এর মাধ‍্যমে, চাইলে সে সব নিয়ে লেখা যায়। তবে সরাসরি কেবল দিয়ে ফাইল ট্রান্সফার করাটাই সবচেয়ে সহজ।
  • Manali Moulik | ১৩ নভেম্বর ২০২৬ ১৩:১৯561352
  • গুচ্ছের পিডিএফ (যাহা যাহা মোবাইলে আছে ) নতুন ল‍্যাপটপে transfer করার পদ্ধতি কী? কেউ জানাবেন একটু। পেনড্রাইভে তোলা নেই। মোবাইলে অ‍্যাক্রোব‍্যাট বা ফাইল ষ্টোরেজে আছে। ছোটো স্ক্রিনে পড়লে আর চোখের দশা দেখতে হবে না। Whats app chat ল‍্যাপটপে ট্রান্সফার করে নিলে কি খোলা যাবে? কারণ ফাইল ট্রান্সফার বারবার আটকে যাচ্ছে নেটওয়ার্ক প্রবলেমে (আমার Airtel ) আর কাজ শুরু করতে না করতেই ' your 90% data is consumed!!" crying
  • দ | ১৩ নভেম্বর ২০২৬ ১২:৪৪561351
  • এদিকে মাইক্রোসফট তো দড়াম করে পড়ে গেছে। আউটলুক কোপাইলট কিস্যু চলছে না। শুক্রবার দেখে পড়েছে তাই লম্বা উইকেন্ড পেয়ে গেছে সবাই।
  • xyz | ১৩ নভেম্বর ২০২৬ ১১:১৭561350
  • Calibre দিয়ে পিডিএফ টু ইপাব ফরম্যাট নষ্ট হয়ে যায়।
  • অরিন | ১৩ নভেম্বর ২০২৬ ১০:৫৭561349
  • পিডিএফক্র‍্যাফ্ট দেখে মনে হল খুবই কাজের জিনিস, যদিও আমি ব‍্যবহার করিনি।
     
    আমি পিডিএফ ডকুমেন্ট পড়লে এ‍্যাপল preview, নাহলে evince, okular ব্যবহার করি, এই app গুলোতেই যা annotate highlight করার করি, আর extract করতে বলে poppler, বা pymupdf ব‍্যবহার করি annotation দেখার জন‍্য। iPad এ পড়ার জন‍্য আমি Goodreader app দিয়ে পড়ি।
     
    এই অ্যাপগুলো এমনিতে ভাল, তবে ঐ আর কি।
  • পিডিএফ বিষয়ক | ১৩ নভেম্বর ২০২৬ ০৮:৪৩561348
  • পিডিএফকে ক্যালিব্রে দিয়ে রিকনভার্ট করুন, বেশ কয়েকটা রিডার ফর্ম্যাটে, গ্যালাক্সি-কোবো-হ্যানলিন-অ্যাপল সবচেয়ে চোখের জন্য আরাম যেটা সেটা বেছে নিন, আর অরিন কী নতুন যে ওপেনসোর্স পিডিএফক্র্যাফ্ট টা দেখেছেন? এই সেদিন এল, সম্পুর্ণ এআই দিয়ে বানানো, প্রতি সপ্তাহে আপডেট হচ্ছে। এডিটিং এর জন্য দুর্দান্ত জিনিস। অ্যাডোবি অ্যাক্রোব্যাটের বাজার ধ্বসিয়ে দিচ্ছে এর মধ্যেই।
     
    পিডিএফক্র্যাফ্ট ছাড়াও ফিল্ম ক্র্যাফ্ট, আর্ট ক্র্যাফ্ট, (অ্যাডোবি ইলাস্ট্রেটর/ফটোশপের ফ্রি বিকল্প) একটা পুরো ১৭টা টুলস এসে গেছে ওই গেটক্র্যাফ্ট থেকে
    https://getartcraft.com/apps/pdfcraft
  • Ranjan Roy | ১৩ নভেম্বর ২০২৬ ০৭:০০561347
  • Kk
    তোমার লেখা নিয়ে অমিত চ্যাটার্জি কী বলেছেন দেখ, গুরুত্বপূর্ণ l
     
    নাই বা হল কল্প বিজ্ঞান, তোমার গল্পটি দারুণ l বিশেষ বিভাগের আওতায় এল কিনা তা নিয়ে চিন্তা না করে এমন আরো লেখ l
    তোমার কল্পনা ও কলম দুটোই শক্ত পোক্ত l
     
    অনুরোধ-- গল্প লেখা বন্ধ কর না l
  • ব্রতীন দাসকে | ১৩ নভেম্বর ২০২৬ ০৬:০১561346
  • ১৪:১৯ কে জিজ্ঞেস করছি, রামায়ণের কোন রামায়ণের কথা বলছেন? শ তিনেক আছে কি না।
     
     
    আপনি কি ৩০০ টার সব পড়েছেন আর এরা কোন বা কোন কোন ভার্সনের ভিত্তিতে বায়স্কোপ তুলেছে?
  • :|: | ১৩ নভেম্বর ২০২৬ ০৪:২০561345
  • তেইশটা সাতাশ-- আহা! শারদাবকাশ তো বরাবরই কালীপূজা-ভাইফোঁটার পর শেষ হয়। আপনার পুজোর ছুটির কাজ কেমন হলো?
  • অরিন | ১৩ নভেম্বর ২০২৬ ০০:০৬561344
  • পিডিএফ আমারও ভাল লাগে না। প্রিন্ট করে পড়লে এক রকম, না হলে স্ক্রীনে লেখকগুলো ভাল করে ফ্লো করে না, তারপর যতগুলো অ‍্যাপ আছে নোট নেওয়া, হাহলাইটিং এগুলো আরো সিমলেস হওয়া উচিত। ছোট স্ক্রীনে পিডিএফ পড়া মারাত্মক অত‍্যাচার।
  • অরিন | ১২ নভেম্বর ২০২৬ ২৩:৫৯561343
  • কৌতূহলী, পিডিএফ কোবো তে এমনিতে অবশ‍্যই পড়া যায়। পড়া যায়, নোট নেওয়া যায় পিডিএফের তো নানান রকমের ফরম‍্যট আছে, তাই আপনি " koreader " ব‍্যবহার করে পড়তে পারেন।
  • kk | ১২ নভেম্বর ২০২৬ ২৩:২৭561342
  • ফুটিচার সাহেব অনেকদিন আসছেন না। ডিসি, অরণ্যদা, অ্যান্ডর, কেউই আসছেন না। কী জানি কেমন আছেন সব!
  • কৌতূহলী | ১২ নভেম্বর ২০২৬ ১৯:৪৮561341
  • অরিন | ১২ নভেম্বর ২০২৬ ১৪:১৫
    অরিনবাবু, কোবো তে পিডিএফ ইনসারট করে পড়া যায়?
    বা এরকম কোন ই বুক রিডার আছে, যেখানে ব্যাকলাইট এফেক্ট নেই, পিডিএফ ইনসারট করে পড়া যায়?
    এখনও আমার কাছে এরম কোন ই বুক রিডার নেই, কিন্তু কিনব, তাই জিজ্ঞেস করছি
  • তরমুজ | ১২ নভেম্বর ২০২৬ ১৯:৪৪561340
  • একদিন রামায়ন দেখতে গেছিলাম। একঘন্টা পর হল থেকে বেরিয়ে গেছি। ..... আর্টের কাজ একদম ভালো হয়নি। স্ক্রিপ্ট খুবই দুর্বল। দেখে মনে হয়েছে যে ভারতীয় গ্ল্যাডিয়েটর টাইপ কিছু করতে চেষ্টা করছে, কিন্তু অসঙ্গতিপূর্ণ কাজ। এছাড়া আর্টে রাজা রবী বর্মার কোন ছাপ দেখতে পাওয়া যায় নি। আর্ট পশ্চিমী ধাঁচে করা হয়েছে বলে রাজা বর্মার ফিউসনটা আশা করেছিলাম। এবং আর্ট ও স্ক্রিপ্টে কোন রোম্যান্স ও মেলোড্রামা বা মহাকাব্যের কাব্যিক বিষয়টাকে খুজে পাইনি। .... এমন একটা বাস্তবকে দেখাতে চেষ্টা করেছে যেটা অবাস্তব। মনে ভক্তিও নেই। সুতরাং এক ঘন্টার বেশি সময় থাকার কারন খুজে পাই নি।
  • Onusondhani | ১২ নভেম্বর ২০২৬ ১৯:২২561339
  • আচ্ছা পুরোনো ইলেক্ট্রনিক জিনিসপত্র যদি নিলাম করতে চাই তাহলে কাদের সঙ্গে যোগাযোগ করবো বলতে পারবেন ?
  • দ | ১২ নভেম্বর ২০২৬ ১৮:৫৮561338
  • আমি পিডিএফ পড়ি না। ভাল লাগে না। তাই বলতে পারবো না। আমার পেপারহোয়াইট। ইপাব মোবি আর azw3 সাপোর্ট করে।
    কিন্তু পিডিএফ পড়তে গারদ ভাঙতে হবে কেন?
  • রমিত চট্টোপাধ্যায় | ১২ নভেম্বর ২০২৬ ১৮:৫১561337
  • আচ্ছা এখনকার কিন্ডলে বুঝি পিডিএফ এমনিতে পড়তে দেয়না? আমার বেশ পুরনো কিন্ডল তাতে দিব্যি পড়া যেত তো। গারদ ভাঙা ছাড়াই। তবে দুঃখের কথা একজনের হাত থেকে পড়ে যাওয়ার পর থেকে সেটা দেহ রেখেছে।
  • দ | ১২ নভেম্বর ২০২৬ ১৭:০৯561336
  • x,
    পিসিতে কিন্ডল ফর পিসি ইন্সটল করুন। বই অটো সিঙ্ক হবে। হলে পরে পিসি থেকে drm ব্রেক করবেন।
  • দ | ১২ নভেম্বর ২০২৬ ১৭:০৭561335
  • আমার কিন্ডল আরো কিছু বছর আরামসে চলবে। একেবারে অচল না হুয়া অবধি আমি ইলেকট্রোনিক্স জিনিঢপত্র বাতিল করি না। ইওয়েস্ট যতটুকু কমানো যায় আর কি।
     
    যখন বদলাবো তখন ঠিক সব পছন্দের বই ট্রান্সফার করেই নেবো। laugh জেলব্রেক ইত্যাদি তো ছোটবেলার অভ্যেস laugh DRM লক ভাঙার টুলগুলো কিছুদিন বাদে বাদে আমাজন আটকে দেয়। কদিন বাদেই আর একটা নতুন টুল আসে। তাই ভাঙার দরকার হলে তখন খুঁজে নিই।
     
    ক্যালিব্রে খুব কাজের জিনিষ। নানান কাজে লাগে।
     
    তবে হ্যাঁ লিবজেন, জেডলিব ইত্যাদি সংজ্ঞানুযায়ী পাইরেটেড বই রাখে। মাঝে মাঝেই ব্লকড হয়, ডোমেন শুদ্ধ ব্লক হয়ে যায় আবার নতুন ডোমেন নিয়ে ফেরত আসে।
  • X | ১২ নভেম্বর ২০২৬ ১৭:০৫561334
  • Joy - post jailbreak কি কিন্ডল থেকে অ‍্যামাজন স্টোরে লগিন করতে পারছেন? নাকি ল‍্যাপটপ এ ডাউনলোড করে DRM সরাতে হবে?
  • Joy | ১২ নভেম্বর ২০২৬ ১৪:২২561333
  • এখানে যারা যারা কিন্ডল ব্যবহার করেন, তারা jailbreak করে দেখতে পারেন। আমার দশ বছর পুরনো কিন্ডল টা কে custom firmware ফ্ল্যাশ করে আমাজন এর কবল থেকে বের করে এনেছি। তাতে গোটা এক্সপেরিয়েন্স টাই বদলে গিয়েছে।
    Amazon's control over the Kindle device's ecosystem is pretty much tyrannical. They can ban your account anytime, often without proper explanation, which means you lose all your digital purchases. Plus, you have to convert to their trash DRM format to read anything. It literally makes no sense to not be able to read PDF or EPUB (the most common e-book formats) just because Amazon is hungry for money, as the Kindle is natively capable of it. Jailbreaking solves all that.
  • Bratin Das | ১২ নভেম্বর ২০২৬ ১৪:১৯561332
  • রামায়ণ বহুবার পড়া
    সেরকম বিরাট কোন বিচ্যুতি চোখে পড়ে নি
  • অরিন | ১২ নভেম্বর ২০২৬ ১৪:১৫561331
  • দ, kobo তে গ্রাফিক্স নভেল অবশ্যই পড়া যায়, কারণ kobo তে cbz ফাইল পড়া যায় | ম্যাপ দেখতেও অসুবিধে হবার কথা নয় |
    kindle থেকে kobo বা epub ফরম্যাটে পড়তে গেলে calibre ব্যবহার করুন, করে কনভার্ট করে নিন,
     
     
    পুরনো আমাজন kindle এর ফাইল পড়তে অসুবিধে হবে না যেগুলোর DRM নেই,
     
    যেগুলোর DRM আছে, সেগুলোর জন্য DEDRM নামে একটি প্লাগিন আছে
     
     
    এইটা দিয়ে বই থেকে DRM বাদ দিয়ে দিন | calibre এ ইন্সটল করে নেবেন |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত