এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ০৬ নভেম্বর ২০২৬ ২১:১৫561120
  • হঠাৎ আমার ভয় হচ্ছে। যেকোনো মুহূর্তে
    তোমার আমার প্রতি ভালোবাসা শেষ হয়ে যেতে পারে...
    একটা মাত্র ভুলের কারণে একটা দালান ধসে পড়তে পারে— কে জানে, আমি,
    যে কিনা তাঁর আনন্দের জন্য একটি প্রাসাদ হতে চাই,
    আমার মধ্যে কী কী ভুল থাকতে পারে?
    আর যা একবার ভেঙে যায়,
    তা আবার জোড়া লাগানোর মতো মানুষও খুব কম।
    — অন্যমনস্ক হয়ে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াই,
    সর্বত্র কেবল উদ্বেগ।
    আহা, যদি তাঁর সেই হাসিটা
    দেখতে পেতাম!
    আমার ভালোবাসা, যে আমাদের ভালোবাসার ঘর
    ভেঙে ফেলবে,
    আমার ভালোবাসা, সে একজন নারীকে হত্যা করবে!
  • albert banerjee | ০৬ নভেম্বর ২০২৬ ২১:০৮561119
  • আমার প্রিয়তমা ! তুমিই আমার জীবন!
    আমি আমার দেহ, মন, সবকিছু তোমার কাছে সমর্পণ
    করেছি—আমার পরিবার, চরিত্র, জাতি এবং সুখ্যাতি।
     
    সবাই আমাকে চরিত্রহীন বলছে,
    কিন্তু তাতে আমার কোনো কষ্ট হয় না।
    তোমার খাতিরে আমি সানন্দে এই কলঙ্ক ধারণ করব।
     
    আমি পবিত্র না অসৎ, তা একমাত্র তুমিই জানো;
    ভালো-মন্দের বোধ আমার লোপ পেয়েছে।
    তোমার চূড়ান্ত আবেগের ক্ষণস্থায়ী মুহূর্ত আমার সকল পাপ ও পুণ্যের আবাস।
  • Джошита | ০৬ নভেম্বর ২০২৬ ১৭:৪৩561118
  • রিসেন্টলি নানান রকমের খাবারের দোকানে অভিযান চলছিলো না? খবরে পড়েছিলাম। ট্র্যাশ খুঁজে খুঁজে ফেলে দেওয়া হচ্ছিলো। এই গল্পের বই ইন্ডাস্ট্রিতে ট্র্যাশ আরও বেশি। ট্র্যাশের নতুন নতুন মাইলফলক কে কে প্রতিষ্ঠা করবে, সেই নিয়ে এদের মধ্যে প্রতিযোগিতা। একবার কোলককাতার বইমেলায় গিয়ে দেখলাম একজন চুপটি করে দাঁড়িয়ে একটু খোলা মত জায়গায়। ট্র্যাশ রাইটার, সামনাসামনি কিন্তু একটু তফাৎ থেকে দেখলাম। তিনি ভিড়ের জন্য অপেক্ষা করছিলেন। এর পরেই একজন দুজন করে ওঁকে ঘিরে ধরতেই দেখলাম কনফিডেন্স পাচ্ছেন। তারপরে কিছু দেখা গেল না, আরো কিছু লোকজন এসে ওনাকে ঢেকেই ফেলল ভিড় দিয়ে।
  • Джошита | ০৬ নভেম্বর ২০২৬ ১৭:৩০561117
  • lcm | ০৬ নভেম্বর ২০২৬ ১৪:১৬

    কোথায় আছেন লসাগুবাবু? বাংলা গপ্পো উপন্যাস পড়া ছেড়েছি দুদশকেরো বেশি। রচনাবলীর উৎপাত কি কম ? ছুঁড়ো টু বুড়ো সকলেই পাল্লা দিয়ে লিকে চলেছে। এ এক মারাত্মক ছোঁয়াচে রোগ, মহামারীর দ্রুতিতে ছেয়ে ফেলেছে বাঙালির নিউরোন।
  • Manali Moulik | ০৬ নভেম্বর ২০২৬ ১৪:৫৮561116
  • মানালী | ০৬ নভেম্বর ২০২৬ ১৩:৪৫561112
     
    আরে না না। আমি তুচ্ছ মানুষ, বড়ো কারো সমালোচনা করার যোগ‍্য নই। নিজের একশোটা সমস‍্যা নিয়ে জর্জরিত। চোখে পড়ে খারাপ লাগলো, তাই এই সার্কেলে সাহস করে বললাম।
    ওনার লেখা অনলাইনে সার্চ করলে অনেক ওয়েবসাইটেই পাবেন। শঙ্খিনী, প‍্যান্টি বা অন‍্যান‍্য লেখাগুলো তো খুবই পরিচিত।
  • XYZ | ০৬ নভেম্বর ২০২৬ ১৪:৪৮561115
  • আরে উনি না। ওই যিনি অঘোরে ঘুমিয়ে শিব টাইপ্স হাবিজাবি হিস্টোরিকাল ফিকশন লেখেন। বইমেলায় বাউন্সার নিয়ে অটোগ্রাফ দেন।
  • lcm | ০৬ নভেম্বর ২০২৬ ১৪:১৬561114
  • দেবারতি ... মানে, কবি দেবারতি মিত্র (মনীন্দ্র গুপ্ত-র সহধর্মিনী) ... তিনি মারা গেছেন না ? ... আর তিনি তো এসবে ...
  • XYZ | ০৬ নভেম্বর ২০২৬ ১৩:৫৩561113
  • সঙ্গীতা, তিলোত্তমা মজুমদার, অভীক সরকার, অধীশা সরকার, দেবারতি -- এরা সকলেই ইন্টেলকচুয়াল সেলের মেম্বার, পুরনো পাপী। আপনি অ্যাদ্দিনে চোখে মেলে চাইলেন?
  • @মানালী | ০৬ নভেম্বর ২০২৬ ১৩:৪৫561112
  • ওনার লেখার প্রতিবাদ করে লিখুন তাহলে। ওনার কোন লেখা এখানে পোস্ট করে সমালোচনা করুন বা আলোচনার সূত্রপাত করতে পারেন। আমি অন্তত এই ভদ্রমহিলার কোন লেখা পড়িনি। ইনি কি বিষয়ে লেখেন?
  • Manali Moulik | ০৬ নভেম্বর ২০২৬ ১৩:৩৭561111
  • সে ঠিক আছে, যেকোনো ব‍্যক্তি বা লেখকের নিজস্ব পোলিটিক‍্যাল ষ্ট‍্যান্ড বা মতাদর্শ আলাদা আলাদা হতেই পারে। কিন্তু সেই একই ঢঙে 'ককরোচ, দিমাগী নকশাল, দেশদ্রোহী' এসব বলা বা একটা Fascist philosophy র পক্ষে যুক্তি সাজানো......ঠিক নিতে পারছি না।
  • XYZ | ০৬ নভেম্বর ২০২৬ ১৩:১৮561110
  • সঙ্গীতা হঠাৎ ৪ঠা মে বদলাননি। অনেক দিন ধরেই বিজেপি ইন্টেলেকচুয়াল গোষ্ঠীর সদস্য। শুধু ইনি নন, আরো লোকজন আছে। কয়েকজন এপাড়া ওপাড়ায় পরিচিতও।
  • @মানালী | ০৬ নভেম্বর ২০২৬ ১৩:১৭561109
  • "আমার বেশ ভালোই লাগতো কয়েকটা লেখা। এখন ফেবুতে সম্পূর্ণরূপে ভাজপা সাপোর্টার পোষ্ট করেন। কিছু জিনিস খুব অস্বস্তি ধরায়"
     
    উগ্র দক্ষিণ পন্থী কেউ একদিনে হয় না। তাদের সমর্থকরাও ঐ একই পদার্থ।
  • Manali Moulik | ০৬ নভেম্বর ২০২৬ ১২:৪৯561108
  • সঙ্গীতা বন্দোপাধ‍্যায়কে লেখিকা হিসাবে কেমন লাগে আপনাদের? আমার বেশ ভালোই লাগতো কয়েকটা লেখা। এখন ফেবুতে সম্পূর্ণরূপে ভাজপা সাপোর্টার পোষ্ট করেন। কিছু জিনিস খুব অস্বস্তি ধরায়।
    ৪ ঠা মের পর থেকে শিল্পী ও সাহিত‍্যিকদের (সবাই নন) এই দক্ষিণপন্থা ঘেঁষা মানসিকতার কারণ?
  • Bratin Das | ০৬ নভেম্বর ২০২৬ ০৯:৫৭561107
  • সুপ্রভাত গুরু
  • তরমুজ | ০৬ নভেম্বর ২০২৬ ০১:২২561106
  • একটা গান শুনুন
     
  • Джошита | ০৫ নভেম্বর ২০২৬ ২১:৫৪561105
  • এতো শুধু ট্রেলর।
  • Manali Moulik | ০৫ নভেম্বর ২০২৬ ১৮:১৭561104
  • টইতে তুলে দেবেন যোষিতাদি। সোভিয়েত শিক্ষাব‍্যবস্থার বর্ণনা পড়ে আমি সত‍্যি অভিভূত।
  • Джошита | ০৫ নভেম্বর ২০২৬ ১৬:২৭561103
  • বই ফই কিনতে হবে না। বইয়ে বিশেষ কিসু নেইও তেমন।
    এখানেই দিয়ে দেবো। ভাটেই।
  • কৌতুহলী | ০৫ নভেম্বর ২০২৬ ১৫:৪৮561102
    • Xকে | ০৫ নভেম্বর ২০২৬ ০৯:১৫561095
    • যোষিতা দশ বছর রাশিয়ায় ছিলেন ১৯৮৫ তে প্রথম গিয়েছিলেন। ওনার লেখা বেশ কিছু বই আছে পড়ে দেখুন। শুধু স্টুডেন্ট নন, প্রচুর অভিজ্ঞতা। মনে হয় না বাংলায় ওনার মত করে আর কেউ লিখেছে। বইগুলো পড়ুন।
    এই বিষয়ে ওঁর লেখা কী কী বই আছে আর কোন প্রকাশনা একটু বলবেন প্লিজ? সাবেক সোভিয়েত নিয়ে আমার আগ্রহ আছে (ভাল মন্দ মিশিয়েই)
  • X | ০৫ নভেম্বর ২০২৬ ১৪:২২561101
  • @৯ঃ১৫ ধন‍্যবাদ - চাগ্রির গল্প পড়ে মনে হয়েছিলো নব্বইয়ের দশকের গোড়ার কথা- তাই জানতে চেয়েছিলাম। সাবেক রাশিয়ায় অনেক কিছুই ভালো ছিল- বিশেষত শিক্ষায়। ম‍্যাথস্, ফিজিক্স এসব তো খুবই ভালো ছিল। আমার একজন রাশিয়ান কলিগ মহিলা আমায় বলেছিলেন মিউজিক অ‍্যাপ্রিসিয়েশন এরও ক্লাস হতো। আমি শুধু পোস্ট গ্লোবালাইজেশন ইন্ডিয়াতে যেমন আমূল পরিবর্তন এসেছে- রাশিয়া তে সেটা কতটা লাস্ট ত্রিশ পয়ত্রিশ বছরে একই ভাবে এসে থাকতে পারে সেটাই বলছিলাম
  • Bratin Das | ০৫ নভেম্বর ২০২৬ ১৩:২৪561100
  • / আইটি আইটি পা পা
  • Bratin Das | ০৫ নভেম্বর ২০২৬ ১৩:২৪561099
  • যো দির "আইটি আইটি পা পারে " বেশ ভালো লেগেছে
  • রমিত চট্টোপাধ্যায় | ০৫ নভেম্বর ২০২৬ ১১:০৪561097
  • একটা শর্ট ফিল্ম দেখুন। তিন জন লোক, তারা টেকনোলজি তত বোঝেনা কিন্তু যুদ্ধ জারি করেছে এ আই এর বিরুদ্ধে। বেশ ভালো লাগল।
    জয়েন দা হিউম্যান সাইড।
  • Dot | ০৫ নভেম্বর ২০২৬ ০৯:২২561096
  • @০৮ : ৪৬, ওহ এতো স্বর্গ l একজন দুই কামরার ফ্ল্যাটে থাকা ভেতো বাঙালীর কাছে এতো স্বর্গ l কত্ত জায়গা এতে l
  • Xকে | ০৫ নভেম্বর ২০২৬ ০৯:১৫561095
  • যোষিতা দশ বছর রাশিয়ায় ছিলেন ১৯৮৫ তে প্রথম গিয়েছিলেন। ওনার লেখা বেশ কিছু বই আছে পড়ে দেখুন। শুধু স্টুডেন্ট নন, প্রচুর অভিজ্ঞতা। মনে হয় না বাংলায় ওনার মত করে আর কেউ লিখেছে। বইগুলো পড়ুন।
  • X | ০৫ নভেম্বর ২০২৬ ০৮:৪৫561093
  • যোশিতা অনুমান করি কলেজ লেভেলের পড়াশোনার জন্য রাশিয়া গেছিলেন স্কলারশিপ নিয়ে - সামান্য কৌতূহল - যেহেতু আপনি লিখছেন। তবে গ্লাসনস্ত এর পরে নিশ্চয়ই অনেক বদল এসেছে। সেদিন এই শর্টস টা চোখে পড়লো-
  • নিয়েত নিয়েত | ০৫ নভেম্বর ২০২৬ ০৭:৩৫561092
  • ভাটিয়ালিটা সোভিয়েত প্রোপাগান্ডায় পরিনত হয়েছে।
  • Джошита | ০৫ নভেম্বর ২০২৬ ০৭:২৪561091
  • প্রত‍্যেক ঘরে পড়ার টেবিল, চেয়ার, খাবার টেবিল।
    রান্নাঘরেও অন্ততঃ দুটো জলের কল ও বেসিন। বড়ো টেবিল, বাসনকোসন রাখার জন‍্য, বিভিন্ন কাজের জন‍্য সারফেস। এছাড়া কাচাকুচির ঘর এবং অনেক ক্ষেত্রে সেখানে ওয়াশিং মেশিন।
     
    গেল পোস্টে এগুলো বাদ পড়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত