এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • X | ২৫ অক্টোবর ২০২৬ ০০:৪১560790
  • @রঞ্জন'দা অনেক ধন‍্যবাদ - শুরু করলাম
  • Ranjan Roy | ২৪ অক্টোবর ২০২৬ ২৩:২২560789
  • @X
    তিন পর্ব टीजर তুলে দিলাম
  • albert banerjee | ২৪ অক্টোবর ২০২৬ ১৯:৪২560788
  • //সর্বশেষ মানুষটি, শুনলো, দরজায় করাঘাত - //
    জানি বলতে হবে না ঝাঁপা মাল কিন্তু এক্সপিরিমেন্ট করার লোভ সামলাতে পারলাম না। এখন সব চেয়ে ছোট গল্প ৫ অক্ষরের।
  • albert banerjee | ২৪ অক্টোবর ২০২৬ ১৯:১৭560787
  • ২৪ অক্টোবর ২০২৬ ১৯:১২
    সেকেন্ড করলাম
  • albert banerjee | ২৪ অক্টোবর ২০২৬ ১৯:১৬560786
  • ২৪ অক্টোবর ২০২৬ ১৩:৪৪
    এতো বুঝে লিখতে গেলে লেখক বেচারা মারা যাবে। সাভারকর নিয়ে লিখতে ইচ্ছা গেছে লিখেছেন। পর্বেনকি পর্বেন্না আপনার ভাবনা। ব্যস কথা মিটে গেল, কারোর সাভারকরকে পছন্দ না হতেও পারে, কিন্তু ভারতের ইতিহাস থেকে সাভারকরের নাম মুছে দেওয়া সম্ভব নয়। এবং তা উচিত ও নয়। Hindutva: Who Is a Hindu?, Six Glorious Epochs of Indian History, এই বই তো আমার কাছেই আছে।
  • X | ২৪ অক্টোবর ২০২৬ ১৯:১২560785
  • অসাধারণ রঞ্জনদা - হেমিংওয়ে বড় প্রিয়। দু এক পাতা টিজার কি দেওয়া যেতে পারে গুরু তে?
  • কৌতূহলী | ২৪ অক্টোবর ২০২৬ ১৭:১৪560784
  • আপনারা যারা ন্যাশনাল লাইব্রেরীতে যান, তাঁরা একটা বিষয় বলতে পারবেন? ন্যাশনাল লাইব্রেরীতে বসে বই পড়তে হলে কোন বইয়ের পাতার ছবি তুলতে দেন ওঁরা?
  • গল্প হলেও সত্যি নয় | ২৪ অক্টোবর ২০২৬ ১৪:০৭560783
  • "ন‍্যাপকিনটা হাতে নিয়ে নীল, অতল, গভীর জলের দিকে তাকিয়ে রইলেন হেমিংওয়ে। তারপর ধীরে ধীরে লিখলেন, ছয়টি শব্দ।

    ফর সেল, বেবি'স শ‍্যু, নেভার ওর্ন

    সৃষ্টি হলো পৃথিবীর সবচেয়ে ছোটো গল্পের।"

    ""For sale: baby shoes, never worn." is a six-word story. Versions of the story date back to the early 1900s, and it was being reproduced and expanded upon within a few years of its initial publication.[1][2]
    The story is popularly misattributed to Ernest Hemingway; this is implausible, as versions of the story first appeared in 1906, when Hemingway was 7 years old, and it was first attributed to him in 1989, almost 30 years after his death.[1][৩]
    "
    ( https://en.wikipedia.org/wiki/For_sale:_baby_shoes,_never_worn )

    "Certain anecdotes about notable figures continue to be told and retold as true — whether they actually are true or not — because they so perfectly encapsulate quintessential aspect of the persons they're told about. One such anecdote clings to author Ernest Hemingway, a tale of a six-word-long story he supposedly authored that, in its terseness, seems to be a perfect encapsulation of not just Hemingway's economic writing style but also of the man himself"
    ( https://www.snopes.com/fact-check/hemingway-baby-shoes/ )
     
    "Allegedly, the story was a result of a $10 bet among Hemingway and several writers at a lunch spiced with wordplay. Hemingway asked each of his colleagues to place a $10 wager, and in return, he would match it. His task was to create this shortest of stories.
    The only problem is, Hemingway probably never wrote it.
    Or if he did, the story wasn’t entirely his invention. Similar “ads” have been recorded as early as 1906. According to the Quote Investigator, an earlier version of this minimal sentence was “For Sale, Baby Carriage, Never Used,” published in a newspaper section called Terse Tales of the Town.
    Whether this was a bad joke or someone’s sad memory, we will never know.
    There are also two other versions written years before the supposed Hemingway bet was placed. One of them was an essay by William R. Kane, about a certain “wife who has lost her baby.” It was published in 1917, by the title “Little Shoes, Never Worn.”
    The “carriage” version was repeated in 1921, appearing in a column written by Roy K. Moulton, which held an ad attributed to an anonymous real-life character simply called Jerry:
    There was an ad in the Brooklyn “Home Talk” which read, “Baby carriage for sale, never used.” Would that make a wonderful plot for the movies?"
    ( https://www.thevintagenews.com/2017/09/24/for-sale-baby-shoes-never-worn-tracing-the-history-of-the-shortest-story-ever-told/ )
     
    তারপর তো এই গল্প।
  • তরমুজ | ২৪ অক্টোবর ২০২৬ ১৩:৪৪560782
  • @রঞ্জন বাবু, আপনি এই পর্যন্ত এখানে যা বললেন তার থেকে এই প্রশ্ন দুটো গুরুত্বপূর্ণ।
     
    //১.১ কেন এই বই?
    ১.২ সাভারকর চর্চার প্রাসঙ্গিকতা//
    এই প্রশ্নে স্যাটিসফাই হলে বই পড়ার আগ্রহ তৈরি হত।
  • Manali Moulik | ২৪ অক্টোবর ২০২৬ ১২:৫৪560781
  • //Hemingway সাহেবের For Whom The Bell Tolls বাংলায় অনুবাদ করেছি l বিশাল বই l একবছর লেগেছে l//
     
     
     
    অসাধারণ রঞ্জন স‍্যার। আপনার প্রতিটি কাজ অনন‍্যসাধারণ।
    আর্নষ্ট হেমিংওয়ে প্রসঙ্গে একটি অপূর্ব ঘটনার কথা মনে পড়ছে। পড়েছিলাম এটা। কিউবায় কাস্ত্রো রেজিম শুরু হবার পর একটি ফিশিং কম্পিটিশনে এক ইয়টে ভেসেছেন ফিদেল ; চে এবং হেমিংওয়ে। উনি নোবেল পুরস্কার পেয়েছেন ১৯৫৪ সালে (যদি ভুল না হই)। দীর্ঘ সময় ধরে মাছ উঠছে না, তখন ফিদেল বললেন হেমিংওয়েকে, "তা কী এমন লেখো, একটা গল্প এক্ষুনি লিখে দেখাও তো!" হেমিংওয়ে অবাক। "আরে, এখানে কী করে লিখবো ? খাতা, নোটবুক কোনোকিছুই আনিনি। কীভাবে হবে?"
    প‍্যাকেজড্ খাদ‍্যের পাশে থাকা একটা হাতমোছার পেপার ন‍্যাপকিন এগিয়ে দিয়ে চে বলেছিলেন, "সে লিখতে জানলে এখানেও লেখা যায়!"
    ন‍্যাপকিনটা হাতে নিয়ে নীল, অতল, গভীর জলের দিকে তাকিয়ে রইলেন হেমিংওয়ে। তারপর ধীরে ধীরে লিখলেন, ছয়টি শব্দ।
     
    ফর সেল, বেবি'স শ‍্যু, নেভার ওর্ন
     
    সৃষ্টি হলো পৃথিবীর সবচেয়ে ছোটো গল্পের। ছয়টি শব্দকে ভেবে দেখলে সুদীর্ঘ প্রেক্ষাপট ও গল্পের বুননে দেখা যায়। কোনো সন্তানসম্ভবা মা তার অনাগত শিশুর জন‍্য ছোট্ট জুতো কিনেছিলেন। তা আর কারো পরা হয়নি। কেন? শিশুটি কি পৃথিবীতে আসতে পারেনি? অনেক সূত্রে গল্পটিকে টেনে বড়ো করা যায়। কিন্তু এটা হেমিংওয়ে সাহেবের লেখা ছয় শব্দের পৃথিবীর ক্ষুদ্রতম গল্প। (কোথায় গিয়ে এরই একটা রিনরিনে আত্মীয়তার অনুষঙ্গ বেজে ওঠে কমলকুমারের 'লাল জুতো' গল্পে) যাইহোক, ফিদেল উচ্ছ্বসিত হয়ে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ দশ ডলার তাঁকে উপহার দেন আর মহাবিপ্লবী চে গ‍্যেভারা জড়িয়ে ধরেন বুকে।
    এই অনন‍্য সাহিত‍্যিক প্রসঙ্গে এই ঘটনাটা লিখতেই হলো। বড্ড বেশী মন ভালো করা।
  • Ranjan | ২৪ অক্টোবর ২০২৬ ১২:২২560780
  • তরমুজ
    সবগুলো নিয়েই ওই বইটিতে কথা বলা আছে l
    এখানে আর पुनरावृत्ति করছি না l
    টের পাচ্ছি অনেক বুড়ো হয়েছি l এনার্জি কমে গেছে l
     
    এল সি এম
    কী আর করা!
    "অল্পে তুষ্ট হবে দামোদর শেঠ कि'"?
     
    2. আরেকটা কাজ করেছি l Hemingway সাহেবের For Whom The Bell Tolls বাংলায় অনুবাদ করেছি l বিশাল বই l একবছর লেগেছে l
    চারটে খণ্ড করতে হয়েছে l
    প্রথম খণ্ড বইমেলায় বেরোচ্ছে l অন্য প্রকাশন l
  • lcm | ২৪ অক্টোবর ২০২৬ ১২:০৫560779
  • দেখো কান্ড !! রঞ্জনদা দামোদরবাবুর জীবনী লিখে বই আকারে প্রকাশ করছেন... এরপরে কি তাহলে অন্য দামোদরবাবুর বইও আসছে ...
  • তরমুজ | ২৪ অক্টোবর ২০২৬ ১০:৪৮560778
  • গান্ধি জাহাজের পটহোল দিয়ে পালায় নি। তবুও গান্ধি মহাত্মা। গান্ধির সাথে রবীন্দ্রনাথ, মার্কস, আম্বেদকর, পেরিয়ার, সুভাষচন্দ্র, লেনিন, মাও এদের তুলনা হতে পারে। .... বরং সভারকরের রাষ্ট্রচিন্তা বনাম নেহেরুর রাষ্ট্রচিন্তা, এর তুলনামূলক আলোচনা হতে পারে।
  • তরমুজ | ২৪ অক্টোবর ২০২৬ ১০:১৮560777
  • //১.১ কেন এই বই?
    ১.২ সাভারকর চর্চার প্রাসঙ্গিকতা//
     
    এছাড়া আপনার সূচিপত্র থেকে পাওয়া এই দুটো প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর পেলে ভাল হত।
  • তরমুজ | ২৪ অক্টোবর ২০২৬ ১০:১৫560776
  • //তারপর ইংরেজ সরকারের পেনশন কে পেতেন--গান্ধীজি না সাভারকর-- সে বিষয়ে দস্তাবেজি তথ্য। নেতাজি ও সাভারকর পরস্পরকে কী চোখে দেখতেন তার দস্তাবেজ।
    আমি খুশি হব কেউ আমার তথ্যের বা বিশ্লেষণের ভুল দেখিয়ে দিলে।//
     
    সভারকর সুভাষচন্দ্রের আজাদহিন্দ ফৌজের বিরুদ্ধে এবং ব্রিটিশের সমর্থনে বিপুল সংখ্যক সেনা পাঠিয়ে ব্রিটিশের বিরুদ্ধে সুভাষচন্দ্রের যুদ্ধ দমন করেছিল, এ নিয়ে সুভাষচন্দ্রের কী মত ছিল?
     
    গান্ধির সাথে সভারকরের তুলনা কোন মেরিটে হতে পারে? অর্থাৎ ভারত তথা পৃথিবীতে যে যে বিষয়ের উপর গান্ধির অবদান আছে, সভারকরের কোন কাজ বা অবদান সেই সব বিষয়ে গান্ধিকে ছাপিয়ে গেছে বলে মনে হয়েছে?
  • kk | ২৪ অক্টোবর ২০২৬ ০১:১৫560775
  • ব্রতীন, থ্যাংকিউ। হ্যাঁ শীর্ষেন্দুর অনেক গল্পেই অঙ্কের বা অঙ্কের মাস্টারমশাইয়ের বেশ বড় ভূমিকা আছে তো।
  • Bratin Das | ২৪ অক্টোবর ২০২৬ ০০:৫২560774
  • /আমাদের
  • Bratin Das | ২৪ অক্টোবর ২০২৬ ০০:৫১560773
  • কেকে স্কারলেট খুব ভালো লাগলো . আমাকে ছোট বেলা টা কেমন শীর্ষেন্দু ময় ছিল মনে আছে ?
     
    "বুরুন তুমি অংকে তেরো " বা "অংক টা এবার প্রাণ পেয়ে গেছে .." smiley
  • @সাভারকারপ্রেমীজনতা | ২৩ অক্টোবর ২০২৬ ২৩:৪২560772
  • রঞ্জনবাবুর ১৯:০৩ এর পয়েন্ট ধরে এটাও লেখার যে লেনিনের সঙ্গেও সাভারকারের কখনোই দেখাসাক্ষাৎ হয়নি। হেজিওগ্রাফিকে আর কাল্পনিক গালগল্পের সঙ্গে ইতিহাস চর্চার একটি তফাত রয়েছে।
  • albert banerjee | ২৩ অক্টোবর ২০২৬ ২৩:১৬560771
  • Ranjan Roy | ২৩ অক্টোবর ২০২৬ ১৬:৪৯yes
  • albert banerjee | ২৩ অক্টোবর ২০২৬ ২৩:১২560770
  • //যৌনতার ব্রম্ভচর্য নিয়ে আপনার মতামত কী ?//
    আমি ১৪ বছর বয়স থেকে যৌন কার্যকলাপ করেছি এবং হস্তমৈথুন ও তার অংশ ছিল। বিপরীত লিঙ্গের সাথে সমবেত ভাবেও হস্তমৈথুন করেছি। এতে আমার মনে হয় নি কোনো খারাপ কাজ করেছি। ব্রম্ভচর্য এর কথা না বলাই ভালো কারণ বীর্যধারণ শব্দটা শুনলেই মনে হয় "যা বাবা হাতে ফেলে বসে থাকবো নাকি? "
    ভালো বাসুক ভালো বাসি "প্রতি অজ্ঞ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর " কিন্তু বেশ কয়েকটা শেষ স্টাডি থেকে বলছি হস্তমৈথুনের বেশি ব্যবহার নরমাল লাইফকে ডিস্ট্রাব করে কারণসব জায়গার কফিসিয়েন্ট অফ ফ্রিকশন সমান নয়।
    এবং ঠিকঠাক এডুকেশন না পেলে মনের মধ্যে বিভিন্ন ফেটিশ এবং ফ্যান্টাসি জন্ম নিতে পারে। এর ফলে ডিপ্রেশন আস্তে পারে বা পার্টনারের কাছ থেকে দাবি বেশি হয়ে যেতে পারে।
     
    যদিও আগে একটা ন্যাচারাল এডুকেশন ছিল সেটা এখন নেই।
  • Ranjan Roy | ২৩ অক্টোবর ২০২৬ ২০:৪৮560768
  • মানালি
    শিওর।
  • kk | ২৩ অক্টোবর ২০২৬ ২০:৩৬560767
  • ও রমিত,
    তোমাকে বলার ছিলো যে স্কারলেট গল্পে ছবিটা ভারী লাগসই হয়েছে। ওখানে লিখতে ভুলে গেলাম। এখন আর নিজের লেখার সুতো টেনে তুলতে ইচ্ছে করছে না!
  • তরমুজ | ২৩ অক্টোবর ২০২৬ ২০:১৪560766
  • //সারা পৃথিবীজুড়েই সমাজ গড়ে উঠেছে, একই সঙ্গে যৌনতাকে কেন্দ্র করে এবং যৌনতাকে আড়াল করে।//
     
    আরো ভালো করে বললে, সমাজ গড়ে উঠেছে একই সাথে যৌনতার উপর ভিত্তি করে এবং যৌনতার উপর বিধিনিষেধ আরোপ করে।
  • Manali Moulik | ২৩ অক্টোবর ২০২৬ ২০:০৫560765
  • বাহ্ বাহ্ রঞ্জন স‍্যার। আমি নেবোই বইটা। নাম জানাবেন প্লিজ প্রকাশিত হলে?
  • কৌতূহলী | ২৩ অক্টোবর ২০২৬ ১৯:৪৪560764
  • আপনি ভারী চমৎকার বলেন তো তরমুজ। কী করে পারেন !!!
  • তরমুজ | ২৩ অক্টোবর ২০২৬ ১৯:৪৩560763
  • //যৌনতার ব্রম্ভচর্য নিয়ে আপনার মতামত কী ?এসব আদেও বিজ্ঞানসম্মত?//
     
    জীবনে স্পর্শ গুরুত্বপূর্ণ। একটা শিশু তার মাকে প্রথম চেনে স্পর্শের মাধ্যমে। বিজ্ঞানী ল্যাবে গবেষণা করে স্পর্শের মাধ্যমে ( অর্থাৎ ইন্টেলেকটুয়াল স্পর্শ)। জীবনের মূল হল স্পর্শ। তাই অস্পৃশ্যতা একটা ঘৃণ্যতম অপরাধ। সেটা ফিজিকাল অস্পৃশ্যতা হোক বা ইন্টেলেকটুয়াল (অর্থাৎ বিশেষ সম্প্রদায়ের প্রতি ঘৃণা)। .... আমরা যাকে যৌনতা বলে মনে করি। তার একটা বড় অংশ হল স্পর্শ। আমরা বেশিরভাগ সময়ে স্পর্শের সাথে যৌনতাকে মিশিয়ে ভুল করে থাকি। যা মানুষ সমাজ ও মনুষ্যত্বকে পিছিয়ে দেয়।
  • তরমুজ | ২৩ অক্টোবর ২০২৬ ১৯:১১560762
  • @কৌতূহলী, ... অন্যরকম যৌনতা। ... যৌনতা নিয়ে সমাজের বাধ্যবাধকতার বাইরে বেরিয়ে আসা। ... এটা প্রকৃতিবাদীরাও করে থাকে। উদ্দেশ্য হল পৃথিবী বা প্রকৃতিকে অন্যরকম দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা। .... যেহেতু যৌনতার মধ্যে দিয়ে জীবনের সূত্রপাত। তাই ঐ বিষয়টাকে আড়াল না রেখে, বরং উপভোগ করে এটা বোঝা যে যৌনতা এমন কিছু বিশেষ বস্তু নয়। অন্য অনেক কিছুর মত একটা সাধারন প্রাকৃতিক কাজ। যা শুধু মানুষ নয় কুকুর বেড়াল সবাই করে। .... মনের মধ্যে এই বোধ যখন তৈরি হবে, তখন পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। কারন সারা পৃথিবীজুড়েই সমাজ গড়ে উঠেছে, একই সঙ্গে যৌনতাকে কেন্দ্র করে এবং যৌনতাকে আড়াল করে। যা মানুষকে প্রকৃতির থেকে বিচ্ছিন্ন করেছে।
  • Ranjan Roy | ২৩ অক্টোবর ২০২৬ ১৯:০৩560761
  • @ ;)
    আপনি বলেছেন--আপনি হরীন্দ্র শ্রীবাস্তবের বইটা পড়েছেন? উনি পরমানন্দকে প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছেন?
     
    --দেখুন, ওনার লেখা পড়ি নি। কিন্তু ওনাকে কোট করে সম্পতের লেখা পড়েছি। উনি কী বলেছেন সেইসূত্রে জানি।
     
    আমার বক্তব্যঃ
     
    ১ ইতিহাস চর্চায় কেবল যা খুশি দাবি করলেই হয় না। ভেরিফায়েবল তথ্য সূত্র দিতে হয়। কিন্তু ওদের বক্তব্য অন্য ভাবে যাচাই করা যায়। এইজন্য কারণ, সম্পত বা হরীন্দ্র শ্রীবাস্তব কেউ ওই সময় জন্মান নি। অর্থাৎ ওদের ডেটা প্রাইমারি নয়, শোনা কথা। যেমন আপনি আমি শুনেছি।
     
    ক) ওঁরা বলছেন পণ্ডিত পরমানন্দের কথা। অর্থাৎ ঝাঁসিওয়ালে পরমানন্দ। তাঁর জীবনী সার্চ করলেই জানা যায় তখন তিনি স্কুলে পড়া বালক মাত্র। আর জীবনে কখনও লণ্ডন যান নি। ওনার সাভারকরের সংগে দেখা আন্দামানের জেলে, অনেক পরে। আমার প্রথম নোট এবং তথ্যসূত্র দেখুন।
     
    খ) এই নিয়ে কথা ওঠায় গান্ধীজি শংকররাও দেবকে একটি চিঠি লিখে জানিয়ে দেন যে সাভারকরের সংগে লন্ডনে একবারই দেখা হয়েছিল, ১৯০৯ সালের বিজয়াদশমী অনুষ্ঠানে। আমার নোট দেখুন।
    গ) সাভারকরের সবচেয়ে প্রামাণ্য গবেষণাভিত্তিক এবং অনেক মারাঠি ডকুমেন্ট ভিত্তিক ইংরেজিতে লেখা জীবনীটি হোল টাইমস অফ ইন্ডিয়ার প্রাক্তন ডেপুটি এডিটর বৈভব পুরন্দরের। ওটাই আমার লেখার মূল আকর গ্রন্থ। মারাঠিদের চোখে সাভারকরের স্থান আমাদের চোখে নেতাজির মত।
    তবু তিনি প্রচলিত লোককথা যাচাই করে দেখেছেন। তিনিও একই মত পোষণ করেন--যে ওই কাহিনীটি সত্য নয়।
    ঘ) সবচেয়ে বড় কথা, গান্ধীজির সবচেয়ে কড়া বিরোধী এবং সমালোচক সাভারকর নিজে কোথাও এই ঘটনার কথা বলেন নি। এমন দাবি করেন নি। সত্যি হলে সাভারকর এমন সুযোগ ছেড়ে দিতেন?
     
    সবশেষেঃ
    এবার আপনিই বলুনঃ যে ঘটনার কথা গান্ধীজি চিঠি লিখে অস্বীকার করেছেন, যে ঘটনা নিয়ে কখনও সাভারকর কোন উল্লেখ করেন নি----সেটা কেউ বিনা তথ্যপ্রমাণ বিনা সূত্র উল্লেখ করে কোথাও লিখে দিয়েছে বলে মেনে নিতে হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত