এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bikarna | ১৫ অক্টোবর ২০২৬ ২৩:৫০560278
  • এদিকে যুক্তির মায়েরে  খালাম্মা বানায় দিচ্ছে! 
     
  • albert banerjee | ১৫ অক্টোবর ২০২৬ ২৩:৪৯560277
  • //তাহলে ইলেকশন কমিশন তো মরা মানুষের লিস্ট বের করে দিত,// বা ডেথসার্টিফিকেট গুলো নিয়েই কাজ সেরে যেতে পারতো সেটা করবেশি সোজা ছিল। জানেন রাস্তায় আর গাধা দেখতে পাই না আপনারও পান না সব গাধা গুলো উচ্চপদে আসিন হয়ে গেছে। টল পপি সিনড্রোম। যা ভারতে আমলাতন্ত্রকে শেষ করছে। সবগুলোই ইয়েস বস।
    আমি সমস্ত ইন্ডিপেন্ডেন্ট বডি দের কাছ থেকে শ্বেত পত্র দাবি করছি।
  • albert banerjee | ১৫ অক্টোবর ২০২৬ ২৩:৩৭560276
  • ১৫ অক্টোবর ২০২৬ ২৩:২৭yes​নিজের দেশের ব্যাপারে দেশের নাগরিক বললেও গায়ে ফোস্কা। ওদিকে আমিস্ব ব্যাপারে বলবো এটা ঠিক নয়। আর ডট ঠিক এই কারণের জন্য চাটটা খায়।
  • albert banerjee | ১৫ অক্টোবর ২০২৬ ২৩:৩২560275
  • //মৌলবাদীদের এটা কমন থিম// সরি রমিত এটা বানিয়া দের কমন থিম। শুধু ফ্যাশন ইন্ডাষ্ট্রিতেই এই ভাগ থাকার ফলে অনেক বানিয়া বিভিন্ন ধর্মের পোশাক বানিয়ে বেশ টাকা পিটছে। একটা লুঙ্গির দাম ১২০০০ টাকা ভাবা যায়।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৫ অক্টোবর ২০২৬ ২৩:২৭560274
  • আজ এই কারণেই ভারতে ইসলাম ধর্মাবলম্বী দের ভিলিফাই করা চলছে।
  • albert banerjee | ১৫ অক্টোবর ২০২৬ ২৩:২৭560273
  • জগনাথ বিশ্ববিদ্যালয় এটা তো বাংলাদেশের সমস্যা তাতে আমরা নাক গলাতে যাবো কেন? দেশে কি সমস্যা কম পড়িয়াছে? আবার হিউমান রাইট এর হাপু গাইতে বসবেন না
     
    হাপুর দুম হাপুর দুম হাপুর দুম
    হাসিনা কে নিয়ে এলো
    রহমান সৎ নাতি
    ইল্লে হাপু উল্লে হাপু
    ইল্লে হাপু উল্লে হাপু
    হাপুর দুম হাপুর দুম হাপুর দুম
    হাপুর দুম হাপুর দুম হাপুর দুম
  • রমিত চট্টোপাধ্যায় | ১৫ অক্টোবর ২০২৬ ২৩:২৬560272
  • যে কোনও রকম মৌলবাদীদের এটা কমন থিম, অন্যকে মেরে ছাড়া নিজের ধর্ম নাকি রক্ষা করা যায়না। তাই সারাক্ষণ একটা এনিমি খোঁজে।
  • albert banerjee | ১৫ অক্টোবর ২০২৬ ২৩:১৮560271
  • //উল্টোদিকেও লোক ও উঁচু জাত দেখলে পাকামো না মেরে জিজ্ঞেস করে নেয়।// yes​একমত ফিরোজ তুগলক ও বামুনদের কাছে জিজিয়া কর নিতেন না। বিন তুগলক ও তাই
  • X | ১৫ অক্টোবর ২০২৬ ২০:১০560270
  • এরা কি কলেজেই এই সব গরু মেরে ধর্মরক্ষা করতে চায়? মানে এ ছাড়া কি আর কোন পথ নেই ধর্ম পালন করার?
  • bikarna | ১৫ অক্টোবর ২০২৬ ১৭:০৬560269
  • এই যে দেখুন, জগনাথ বিশ্ববিদ্যালয়ে জেন জিদের কত সুন্দর মৌলবাদ বিরোধী কর্মসূচি!
    May be an image of text
  • X | ১৫ অক্টোবর ২০২৬ ১৫:৩০560268
  • @nope - এটা আরেকটা বড় ইস্যু - আপনি যেটা বলেছেন- সফটওয়্যার ব‍্যবহার করে সেন্ট্রালি নাম বাতিল করা হয়েছে- এবং বৈধ ভোটার দের নাম তুলতে দেওয়া হয়নি। এটা অ‍্যাপিল কোর্ট এর জাজ এরাও বলেছেন - যে ভোটার দের নাম লিস্ট এ এ‍্যাড করার পারমিশন ওদের দেওয়া হয়নি - আগে এটা পুরোটাই REO level অবধি পারমিশন থাকতো নাম যোগ করার বা বাদ দেওয়ার- এখন সেটাই তুলে দিয়েছে এই SIR এ।
     
    আর এই লজিকাল ডিসক্রিপেন্সি একক যেটা বলছেন - তারও সলিউশন বিশ বছর আগেও ছিল - আগরওয়াল/ gg এসব নিয়ে- এই নাম বাদ দেওয়া একদম প্ল‍্যানমাফিক
  • nope | ১৫ অক্টোবর ২০২৬ ১৪:৪০560267
  • না, এককবাবুর বক্তব্যটা ভুল। এটাই মোটামুটি মিডল ক্লাসের বক্তব্য যে টেকনোলজি ঠিক ভাবে ইউজ করা হয়নি। তা নয়। ওই মন্ডলের তিনরকম বানান একোমোডেট করতে ফাজি ম্যাচিং করলেও প্রব্লেম হতোই। লজিক্যাল ডিস্ক্রিপেন্সির জায়গায় স্ট্যাটিস্টিক্যাল ডিস্ক্রিপেন্সি তৈরী হত। এর একমাত্র সমাধান আগের সিস্টেম যেটা ছিল অর্থাৎ রিজিওনাল অফিসের হাতে ছেড়ে দাও। ফেডারেল প্রসেসে নিজ নিজ এলাকায় ওরা বৈধ ভোটার লিস্ট বানাবে। টেকনোলজির আওতায় আনতে চাওয়া মানেই সেন্ট্রালাইজ করা এবং বিপত্তি। দেশটা জটিল।
  • ক | ১৫ অক্টোবর ২০২৬ ১৪:২২560266
  • এবং, যা জানা ছিল, নেহা বোরার ভিডিও নিয়ে ভাজপা প্রেস কন্ফ করেছে। রা-গার প্ল্যান - বিদেশী শক্তি - বাংলাদেশ - অ্যানার্কি, সব মিলিয়ে ভাজপার যা লাইন সেসবই বলেছে। মোটামুটি, যারা ছবি আর ভিডিওটি ছড়িয়েছে, তাদের প্ল্যান সফল। এবার দেখা যাবে, নেহা বোরার বিরুদ্ধে একটা কেস ফাইল হবে।
  • একক | ১৫ অক্টোবর ২০২৬ ১৪:২০560265
  • ব্যানার্জি সিঙ্গল না দুটো এন ? চক্রবর্তী বি না ভি, এ না ও ? এঁয়াদের ক্ষেত্রে অতটা প্রব্লেম হয়না কেন এতো আলাদা বানান নিয়ে ঘুরে বেড়ানো সত্বেও ? কারণ এঁরা নামের ইংরিজি বানানটা বলে দেন সারাজীবন ধরে বারবার ব্যাংকে আধার এর লোককে যেখানেই যান। উল্টোদিকেও লোক ও উঁচু জাত দেখলে পাকামো না মেরে জিজ্ঞেস করে নেয়।
     
    একজন গ্রামের মানুষ বা গরিব মানুষের ক্ষেত্রে কানে মণ্ডল শুনলো, নিজেই বানান লিখে দিলো এটাই প্র্যাকটিস। এই করে একেক ডকুমেন্টে একেক বানান।
     
    এখন ব্যাপার হলো, এগুলো কোনো লজিক্যাল ডিস্ক্রিপেন্সি না। এই দুহাজার ছাব্বিশে বসে টেকনোলজি দিয়ে এর সমাধান সম্ভব। কিন্তু সেটা না করে টেকনোলজিকে কাজে লাগানো হয়েছে যাতে এরা বাদ পড়ে।
  • ক | ১৫ অক্টোবর ২০২৬ ১৪:১৯560264
  • এগুলো সব সুপ্রীম কোর্টের কেস। গত কয়েকদিনে দিল্লী হাই কোর্টেও ভুরি ভুরি কেস উঠেছে।
  • ক | ১৫ অক্টোবর ২০২৬ ১৪:১৫560263
  • ২০ শে জুলাইয়ের পুলিশী অত্যাচারের তদন্তর জন্য সুপ্রীম কোর্ট একটা কমিটি করেছিল। তার রিপোর্ট কবে বেরোবে জানা নেই।

    ইসির কাজ নিয়ে ৫ই অক্টোবর ওঠা কেসে সুপ্রীম কোর্ট নির্দেশ দিয়েছিল, পরবর্তী শুনানি ১২ ই অক্টোবরে তিন কমিশনারকে তাদের বক্তব্য জানাতে হবে। সে শুনানি বিশেষ কিছু হয়নি, মনে হয় ইসি সংক্রান্ত সব কেসের সুনানি ২৮শে অক্টোবর হবে।

    ১০ই অক্টোবর আর তার পরবর্তী সময়ের ঘ্টনা, বিরোধীদের মিছিল, তাদের সুপ্রীম কোর্টে যাওয়া, মারধর - ডিটেনশন, বিরোধীদের পিটিশন, তাদের বিপক্ষে পিটিশন, এসব মিলিয়ে ৩২ না ৪৬ টা কেস ফাইল হয়েছিল। আজ তার শুনানি ছিল, কোর্ট ডাইনে - বাঁয়ে নোটিস দিয়েছে, মন্তব্য করেছে !

    অতএব, সব মিলিয়ে কোর্টের হাতের বাইরে চলে যাবে, পরিস্থিতি। যেটা হয়ত করতে পারে, ইসি - র কাজ সংক্রান্ত কেসের শুনানি, জরুরী ভিত্তিতে করা, কিন্তু সেসব করতে করতেও আরো প্রতিবাদ হবে, আরো মারধর হবে, আরো কেস ফাইল হবে !

    ঝড়, ঝড়, ঝড় তৈরী হবে।
  • b | ১৫ অক্টোবর ২০২৬ ১৩:১৪560262
  • অজিরা কি খুব বিষভক্ত ? এই কদিন আগে একজন বিষাক্ত মাশরুম খাইয়ে কতজনকে টপকে দিলেন । আবার এখানে দেখছি শামুক মারার বিষ। একেবারে আগাথা কৃস্টির গল্প।
    https://www.bbc.com/news/articles/cmp3gnep35gko
  • হাতকাটা কাত্তিক | ১৫ অক্টোবর ২০২৬ ১০:২২560261
  • মরা মানুষ ভোট দেবে নাই বা কেন বে? বরাবর তো দেয়। এসব হীন চক্কান্ত ফুটিয়ে দেব।
  • X | ১৫ অক্টোবর ২০২৬ ১০:১৮560260
  • মজা বা ট্র‍্যাজেডি যাই বলুন- এই সব ডিসক্রিপেন্সির শিকার বেশি করে গ্রামের মানুষ- যারা লেখাপড়া জানেন না। আমার নিজের দেখা দু একটি কেস - আমাদের কুক বা পরিচারিকা কে হেল্প করতে গিয়ে যা দেখলাম-
    ১. মন্ডল নামের বানান - Mandal vs Mondal vs Mandol - আধার কার্ড ও এপিক কার্ড, ইত্যাদি তে বানান আলাদা - যেহেতু ডেটা এন্ট্রি অপারেটর রা করেছে বিভিন্ন সময়ে - এগুলো টিসি এসের সফটওয়্যার ডিসক্রিপেন্সি বলছে। মনে রাখবেন গ্রামাঞ্চলে মন্ডল নাম প্রচুর - অন্ততঃ আমি ভোটার লিস্ট থেকে যা দেখছি- উঃ বা দঃ ২৪ পরগনা র কিছু বুথে - আর সব ডিলিটেড।
    ২. ডকুমেন্ট বলতে স্ক‍্যানড ইমেজ - যাতে সার্চ করা কঠিন
    ৩. আমি ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট খুলে দিতে সাহায্য করতে গেছিলাম- লোকটি রিকসাচালক ও নিরক্ষর। ২০০২ এর লিস্টে নাম থাকায় নাম বাদ যায়নি - কিন্তু এখন প‍্যান কার্ড, আধার কার্ডের নামের বানান আলাদা আর এপিক কার্ড নতুন করে ঠিক না করলে আধার ঠিক হবেনা। প‍্যান কার্ড এ বাবার নাম ঠিক আছে- কিন্তু বাবা মারা গেছে বলে এপিক কার্ডে বাবার নাম আলাদা - কেউ বেশি বুদ্ধি লাগিয়ে মা এর নাম বসিয়ে দিয়েছে। ফলে এখন এপিক কার্ড আপডেট না হলে আর অ‍্যাকাউন্ট খুলতে পারছেন না ততদিন।
     
    সবই লজিকাল ডিসক্রিপেন্সি র নাম এ চলছে।
    ৪. কুক মেয়েটি এস আই আর এ বাদ পড়ে অন্নপূর্ণা ইত‍্যাদি টাকাও পাচ্ছে না। মুসলিম দের কথা তো ধরছিই না আপাতত।
     
    এতো দু একটা ঘটনা - একে দশ বারো কোটি দিয়ে গুন করে দেখুন
  • ভোটালয়ে জীবন্ত মানুষ | ১৫ অক্টোবর ২০২৬ ০৮:২৮560259
  • ধোর বাল ! তাহলে ইলেকশন কমিশন তো মরা মানুষের লিস্ট বের করে দিত, ল্যাঠা চুকে যেত এই, শালা কত জ্যান্ত লোককে মেরে ফেলল, আর এই বাল এয়েচেন মরা মানুষের লিস্ট নিয়ে ...
  • X | ১৫ অক্টোবর ২০২৬ ০৮:২৫560258
  • lcm | ১৫ অক্টোবর ২০২৬ ০৬:৫৫560256
  • ১৯৯৭-২০১২ এর মধ্যে যাদের জন্ম তাদেরকে বলা হয় Gen Z ( generation z ) পপুলেশন ...
    এখন ভারতে সবথেকে বেশি জেনজি পপুলেশন, হাফ বিলিয়ন ... no country has more young people... India's roughly 506 million aged 10–29 dwarf China's 336 million and outnumber the entire population of the United States. ...
    ২০৫০ সালে জেনজি দের বয়েস হবে ৩৮-৫৩ রেঞ্জে ...
  • Ranjan | ১৫ অক্টোবর ২০২৬ ০৬:৪১560255
  • আগামী সাধারণ নির্বাচনে জেন জীদের খুব বড়
    সংখ্যা ভোটার হবে l একটা অনুমান বলছে প্রায় 38 থেকে 40%..
    গত তিনটে নির্বাচনে নতুন ভোট দেয়া ছেলেমেয়েদের বেশির ভাগ ছিল কংগ্রেস বিরোধী l
    ওরা স্বপ্ন দেখেছিল এবং বিশ্বাস করেছিল আচ্ছা দিন আসছে l গত নির্বাচন থেকে স্বপ্নভঙ্গ শুরু l
    এখন দেখানো হচ্ছে 2047 সালে কী হবে!!!
    ততদিনে এদের যৌবন শেষ l
     
    এই would be ভোটারদের ভয়ে হঠাত তৈরি হয়েছে ফর্ম 6 এর লেজ দাদু ও ঠাকুরমা কবে কোথায় ভোটার ছিলেন এবং তার প্রমাণ l
    যাতে এরা আগামী দিনে ভোটে বাদ পড়ে l
  • ক | ১৫ অক্টোবর ২০২৬ ০৩:০৯560254
  • এবং, এখন, হুড়ো খেয়ে, ম্যানেজ দেওয়ার জন্য, পঃবঃ এ ইসি স্পেশাল উদ্যোগ নিচ্ছে যাদের নাম বাদ পড়ে গেছে তাদের নাম তোলার জন্য। কারণ, ইসির নাকি উদ্দেশ্য সবাইকে ভোটাধিকার দেওয়া ! এবং, দিল্লীতে বলা হয়েছে যে লজিকাল ডিসক্রিপেন্সির জন্য নাম বাদ গেছে যাদের তাদের কাগজ নিয়ে আসতে হবে না, বিএলওরা নিজেরাই বাড়ি বাড়ি যাবে। দু'দিন আগে পড়লাম, ইসি নাকি সেখানে অনেক লজিকাল ডিস্ক্রিপেন্সি সল্ভ করে ফেলেছে !

    অথচ বলা হয়েছিল, ইসি যা করছে সেসব ঠিক ভাবেই হচ্ছে। তাহলে এখন এসব দরদ দেখানো কেন !

    পঃবঃ এ ৪০০০ ইভিএম পুড়ে যাওয়া, সুব্রত বসু, মনোজ আগরওয়াল ইত্যাদি বুদ্ধিমান আইআইটিয়ান এবং ইসির অফিসারদের গভঃ এ পদ পাওয়া, এইসব জালিবাজি নিয়ে আর নাই বা বললাম।
  • ক | ১৫ অক্টোবর ২০২৬ ০২:৪২560253
  • ক্রোনোলজিটা বুঝতে হবে ঃ

    ১। বিহারে সার হল, অনেক কেস হল, বিরোধীরা ঝামেলা করল, কিন্তু ফল কিছু হল না। ভাজপা ফার্স্ট হয়ে গেল। অথচ কোন রোহিংগা পাওয়া গেল না, বিরোধীরা রোহিংগাদের মদত দেয়, সেটাই সাব্যস্ত হল।

    ২। নেক্স্ট পঃবঃ। আরো বড় পরিমাণে নাম কাটা গেল, আরো ঝামেলা হল, টিএমসি জামাতের সাপোর্টার প্রমাণিত হল, লোকে খুশী হয়ে সারকে সমর্থন করল, ভাজপা পঃবঃ বিজয় করল।

    ৩। সুপ্রীম কোর্ট রায় দিল, যে কেস বিহার সার এর সময়ে উঠেছিল যে ইসি যা করছে তা সাংবিধানিক। ইসির বক্তব্য সবঈ মেনে নেওয়া হল, শুধু বলা হল বিদেশী নাগরিকদের নাম পেলে ইসি যেন যে কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দেয়। সেসব পাওয়া গেল না, অতএব ইসি খুশী, নাম মাটা ছাড়া কোন কাজ নেই।

    ৪। অন্য রাজ্যে সার হল, ২০২৪ র লোকসভা ভোট আর বছরের শেষে বিধানসভার ভোটের মধ্যে মহারাষ্ট্রে ৪০ লাখ নাম ভোটার লিস্টে ঢুকেছিল, লোকসভা ভোটে খারাপ ফল করেও বিধনসাভাতে ভাজপা ও তার সহযোগীরা হুহা জিতে গেল, কিন্তু ২০২৬ এ ২ কোটি লোকের নাম ভোটার লিস্ট থেকে আবার কেটে ফেলা হল। কারণ নেক্স্ট লক্ষ্য ২০২৯।

    ৫। ইউপি, ২ কোটি নাম বাদ। এখন জানা যাচ্ছে ৮৬ হাজার নাম বাদ দেওয়া হয়েছে সফ্টওয়ার দিয়ে অটো জেনারেটেড রেকর্ড দিয়ে, সেসব রেকর্ডের সঙ্গে কোন কারণ যুক্ত করা হয়নি।

    ৬। দিল্লীতে প্রায় ৩০ - ৪০ % ভোটার বাদ পড়ল। এইসব মিলিয়ে, সব রাজ্য মিলিয়ে ১৩ কোটি হল। দিল্লীর ভোটার লিস্তের প্রেক্ষিতে সুপ্রীম কোর্টে কেস উঠছিল, challenged হত, হতে হতে, ইণ্ডিয়ান এক্সপ্রেস বোমা ফাটালি, যে পুরোটাই জালি, বেআইনি, ক্রিমিনাল কাজকর্ম।

    ৭। দেশের লোকে কী আর ভেতরে ভেতরে জানত না, যে ভাজপা জালি করে ভোটে জিতছে। অনেকদিন ধরেই তো লোকে ইসির ওপর আস্থা হারাগ্ছিল, এরকম সার্ভেও আছে, তো ১৩ কোটি নাম বাদ যাওয়া, খবরের কাগজের রিপোর্ট আর লোকের ধারণা, সব মিলিয়ে এখনকার পরিস্থিতি।

    মাথায় রাখবেন, জার্মানিতে গ্যাস চেম্বারের যে ব্যবস্থা তৈরী হয়েছিল তার সাথে আইবিএমের টেক সিস্টেম যুক্ত ছিক, এখানে, এখন ভারতে যা অবস্থা তার সাথেও কিন্তু সফ্টওয়ারই যুক্ত, সেটা দিয়েই যা খুশী করা হয়েছে, টিসিএস সেই বস্তুটি তৈরী করেছে।।
  • ক | ১৫ অক্টোবর ২০২৬ ০২:১৯560252
  • lcm, the plan was very much diabolical। ১৩ কোটিকে বাদ দিতে পারলে তার পরবর্তী ১৪ পুরুষকেও বাদ দেব, এই ছিল প্ল্যান। সেই জন্যই form 6 এর অনলাইন ফর্মে বদল করা হয় যেখানে বাপ - ঠাকুদ্দার নাম ভোটার লিস্টে আছে কিনা, নতুন যারা নাম তুলছে তাদের জানাতে হত।

    এর থেকে বড় শয়তানি মনে হয় না ভারতের হাজার হাজার বছরের ইতিহাসে ঘটেছে, দেশের লোকের সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা।
  • ক | ১৫ অক্টোবর ২০২৬ ০২:১৫560251
  • বাংলাদেশ দেখিয়ে ভাজপা ভারতে গত বিশ বছর ধরে রাজনীতি করেছে, শেখ হাসিনা বন্ধু হয়ে থাকলেও তখনো সেই রাজনীতি করেছে, এখন বাংলাদেশ সেই রাজনীতি ফিরিয়ে দিচ্ছে ? ভারতের ভেতরের অবস্থা দেখিয়ে সেখানকার প্রধান রাজনৈতিক শক্তিগুলো নিজেদের ক্ষমতা বৃদ্ধি করছে ? লোকেদের নিজেদের দিকে টানছে ?

    নিজের দিকে ফেরে যখন, সবই ফেরে। নেহা বোরার কথা নিয়ে ভাজপা পলিটিক্স করলে, ক্ষতি আবার কার, ভারতের লোকেরই। অবশ্য দেশের লোকের কথা কবেই বা তারা আর ভেবেছে !
  • lcm | ১৫ অক্টোবর ২০২৬ ০২:১৪560250
  • ভোটার লিস্ট ম্যানিপুলেট করে ভোটে জেতা... ইলেকশন কমিশনের ক্ষমতার অপব্যবহার... সরকারের পেটোয়া লোকজনকে ইলেকশন কমিশনে নিয়োগ... কোর্টকে প্রভাবিত করা... ইত্যাদি...
    -- এইসব অভিযোগের বাইরেও স্রেফ রাতারাতি ১৩০ মিলিয়ন মানুষ ভোটাধিকার হারালেন ... কি করে কতদিন বাদে ভোটাধিকার ফেরত পাবেন তার কোনো সঠিক দিকনির্দেশ নেই... এই বিশাল সংখ্যাটা ... the magnitude, the sheer volume ... এত মানুষ, এই ব্যাপারটা ...
  • ক | ১৫ অক্টোবর ২০২৬ ০২:০৮560249
  • আয়রনি হল, শেখ হাসিনা নয় ভারতে পালিয়ে এল কিন্তু যারা আশ্রয় দিল, তারাই এখন নড়বড় করছে। এবং আরো, তারেক রহমানকে ভারত সফর করাতে পারেনি এখনো। দীনেশ ত্রিবেদী দু'বেলা ঢাকা - দিল্লী যাতায়াত করলেও। বাংলাদেশ আর ভারতের বন্ধু নয় এবং না হলেও তারেক রহমান সেটা পাত্তা দিচ্ছে না। শেখ হাসিনা যদিও বলছে যে বিমস্টেক সামিটে না এসে তারেক রহমান ভুল করল ! কিন্তু তারেক রহমানও তো জানে, মোদীজীর অবস্থা ! তো এইসব ব্যাপারগুলো মাথায় রাখা ভাল, নেহা বোরার ভিডিওর প্রেক্ষিতে, কোন কথা কীভাবে ছাড়ানো হচ্ছে, কারা তার সুবিধে নেবে, কনস্পি মনে হতে পারে যদিও। ভারত ছিল এককালে এশিয়ার এই অংশে হাতি, এখন ইঁদুরে পরিণত হচ্ছে। যায় যখন সব দিক দিয়ে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত