এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • জয় | ১০ অক্টোবর ২০২৬ ১৩:৪৩560006
  • দ ধন‍্যবাদ। দেখলাম। এদের সাহসকে কুর্নিশ! নব্বই শতাংশ কলম যখন রাজার সভাসদ হয়ে গেছে! তবে বদলাচ্ছে। এদের হাত ধরেই
  • জয় | ১০ অক্টোবর ২০২৬ ১২:৪০560005
  • হক্কথা ব্রতীন! মনে হচ্ছে তানাশাহীর শেষের শুরু
  • Bratin Das | ১০ অক্টোবর ২০২৬ ১২:০৩560004
  • এভাবে একটা স্বতস্ফুর্ত আন্দোলন কে দমাতে পারবে?
     
    " বিধির বাঁধন কাটবে তুমি এমন ই শক্তিমান? "
  • Dhuttor | ১০ অক্টোবর ২০২৬ ১১:৩৮560003
  • ধ্রুবঃ রাঠী গ্রেফতার l পশ্চিমবঙ্গের একমাত্র আরশোলা, বাঁকুড়ার আব্দুল অন্ডাল এয়ারপোর্ট থেকে গ্রেফতার l
  • Bratin Das | ১০ অক্টোবর ২০২৬ ০৭:৪২560002
  • হমম লেখাটা খুব ভালো লাগলো অমিতাভ দা
  • Bratin Das | ১০ অক্টোবর ২০২৬ ০৭:৪১560001
  • পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের শুরু!
    শুভ মহালয়া
  • X | ১০ অক্টোবর ২০২৬ ০১:৩৪559999
  • জনপথ - কর্তব‍্যপথ ক্রসিং থেকে চার কিমি রেডিয়াস জুড়ে ইন্টারনেট বন্ধ কাল রাত দশটা অবধি। এটা আগে কাশ্মীরে, মণিপুরে করে মোটাভাই হাত পাকিয়েছে। তখন অবশ্য দেশের বেশিরভাগ লোক বেশ হয়েছে বলেছিল !
     
    গত সপ্তাহে ইন্ডিয়ান অ‍্যাপল অ‍্যাপ স্টোর থেকে bitchat সরিয়ে নিয়েছে- যেটা নেট ছাড়া ব্লুটুথের থ্রু মেসেজিং করা যেত ডিসেন্ট্রালাইজড ভাবে
  • তরমুজ | ০৯ অক্টোবর ২০২৬ ২৩:০২559998
  • দেশে অভুতপূর্ব ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।
  • তরমুজ | ০৯ অক্টোবর ২০২৬ ২২:৫৯559997
  • দিল্লিতে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। দেখে মনে হচ্ছে মোদি শাহ সহ আরো অনেকেরই স্থান গদি থেকে সোজা গারদে হতে চলেছে। দিল্লিকে সেনা ছাউনিতে পরিনত করা হয়েছে। এর ফলে জেনজিরা যদি কৃষক আন্দোলনের মত দিল্লি বর্ডারকে ঘিরে আন্দোলন শুরু করে, তাহলে মোদি শাহ শেষমেষ একটা সেনা এনকাউন্টার করতে পারে। অর্থাৎ সেনার হাতে বিষয়টা তুলে দিতে পারে। এবং তারা যদি চায় যে সেনারা জেনজিদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করুক। তাহলে ভারতের দায়িত্বশীল সেনা সেরকম কিছু করবে বলে আমার মনে হয় না। বরং রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির পরামর্শক্রমে মোদি শাহ জ্ঞানেশসহ আরো অনেকে অ্যারেস্ট হয়ে যেতে পারে। ..... রাহুল গান্ধি সহ বিরোধীরা ইতিমধ্যেই রাষ্ট্রতির সাথে দেখা করে এসেছে। এবং প্রধান বিচারপতির গলায়ও অন্য সুর শোনা যাচ্ছে। এদিকে চিরাগ পাসওয়ানের গলায়ও অন্য সুর। ..... সম্ভবত কেজরিওয়াল বলেছিল এই সরকার 2027 পার করতে পারবে না। আর দিল্লিতে 2029 ভোটের আগে যদি সরকার পড়ে যায়। তাহলে পশ্চিমবঙ্গ সহ অন্য অনেক রাজ্যেই কার্যকাল পূরণ হওয়ার আগে সরকার পড়ে যাবে। কারন পুরোটাই গ্যাস বেলুন। একদিকে লিক হলেই পুরোটা চুপসে যাবে।
  • দ | ০৯ অক্টোবর ২০২৬ ২২:২৮559996
  • না কৌশিক। ট্রাভেল উইত কৌশিকের। বাংলায় ট্রাভেল ব্লগারদের মধ্যে একমাত্র এনারই ১ মিলিয়ন সাবস্ক্রাইবার।
  • ক | ০৯ অক্টোবর ২০২৬ ২০:০৩559994
  • ওঁয়ারা সবাই কখন থেকে বাঙ্কারে ?
  • দ | ০৯ অক্টোবর ২০২৬ ১৯:৪০559993
  • এতদিন দেখতাম সরকারের বিরুদ্ধে বা সরকারি কোন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লোকে ট্রেন বাস বন্ধ করত। এতখানি বয়সে এই প্রথম দেখলাম বিরোধীদের প্রতিবাদ আটকাতে সরকার ট্রেন বাস মেট্রো বন্ধ করেছে। কি আজব!
    একজন লিখেছেন দেখলাম
    গাড়ি বন্ধ করে দিয়ে আরশোলারে রুখি
    গুন্ডা বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি?
  • Manali Moulik | ০৯ অক্টোবর ২০২৬ ১৯:৩৭559992
  • রেজিনগরের বাই ইলেকশনে একটা বুথের মোট ভোটারসংখ‍্যা 772 জন। সেখানে নাকি ভাজপা পেয়েছে 909 টি ভোট। কী বলা হবে? কাকে বলা হবে? তবু আলোর পথে আস্থা রাখি।
  • Manali Moulik | ০৯ অক্টোবর ২০২৬ ১৯:৩৫559991
  • X - মুখ বন্ধের কোনো প্রশ্নই নেই। যা চলছে তা কদাকার ও গণতন্ত্র বিরোধী। গোদি মিডিয়া যতোই বিরোধীদের চক্রান্ত বলে চেপে দেওয়ার চেষ্টা করুক, গণতান্ত্রিক পরিসর দিন দিন সঙ্কুচিত হচ্ছে আর ভণ্ডরা পক্ষ্মবিস্তার করছে এতো বলাই যায়। দিল্লী অঞ্চলে অনেকগুলো মেট্রো ষ্টেশন শাট ডাউন করছে কালকের জন‍্য। এমনিতে ব‍্যক্তিগতভাবে আমি রাজনীতি থেকে যোজনমাইল দূরে থাকি কিন্তু ফ‍্যাসিস্তরা ভয় পেয়েছে এই গণপ্রতিরোধে এটা বলাই যায়।
  • দ | ০৯ অক্টোবর ২০২৬ ১৯:২৬559990
  • আরে পুণে থেকে আসছিল বাচ্চারা, এমপিতে ট্রেন দাঁড়াতে পুলিশ ঢুকে ট্রেন থেকে টেনে নিয়ে ডিটেন করেছে। এদিকে দিল্লিতে ট্রেন ঢুকতেই পারবে না। দীপকে, দাস আর রাঙ্কা খ্যা খ্যা করে হাসছে আর বলছে চাচু টাইম ট্যু টাইম বিপি চেক করাতে রহনা। ওদিকে ধ্রুব রাঠীকে আসতে দেখে এক বাঙালি।ট্রাভেল ব্লগারের হেব্বি জ্বলেছে দেখলাম।
     
    কিন্তু বাচ্চাগুলোর জন্য ভয় লাগছে। এই মোশা তো ২০০২ এ হাত পাকানো খুনে।
  • X | ০৯ অক্টোবর ২০২৬ ১৯:১৪559989
  • যখন নিজের দেশে হাজারে হাজারে ছেলেমেয়ে গণতান্ত্রিক অধিকারের জন‍্য স্বৈরাচার এর বিরুদ্ধে দিনের পর দিন লড়ে যাচ্ছে, মার খাচ্ছে সেখানে মুখ বন্ধ রেখে চে নিয়ে লাফালাফি করলে কি বলা যায়?
  • ক | ০৯ অক্টোবর ২০২৬ ১৮:১০559988
  • ৫০ বছর আগের এমার্জেন্সির সময়ে ট্রেন নাকি খুব সময়মাফিক চলত।

    এবারের এমার্জেন্সিতে ট্রেনই বন্ধ। এবং ট্রেন - গাড়ি - বাসে যাতায়াতও বন্ধ।
  • Manali Moulik | ০৯ অক্টোবর ২০২৬ ১০:৪২559986
  • *দিবস
  • Manali Moulik | ০৯ অক্টোবর ২০২৬ ১০:৪২559985
  • আজ চে গ‍্যেভারার শহীদ দিবহ
  • Bratin Das | ০৯ অক্টোবর ২০২৬ ০৬:৩২559984
  • সুপ্রভাত গুরু
  • Bratin Das | ০৯ অক্টোবর ২০২৬ ০০:১৩559983
  • অটোজ নাকি?
  • Manali Moulik | ০৮ অক্টোবর ২০২৬ ২৩:০০559982
  • ঠিক
  • a2z | ০৮ অক্টোবর ২০২৬ ২২:১০559981
  • টেস্ট
  • Bratin Das | ০৮ অক্টোবর ২০২৬ ২১:০৮559980
  • কৌতহলী র ১৯ :৫১ সাথে সম্পুর্ন একমত
  • কৌতূহলী | ০৮ অক্টোবর ২০২৬ ১৯:৫১559978
    • Manali Moulik | ০৮ অক্টোবর ২০২৬ ১৬:০৮559972
    • একা তো আমরা চিরকাল কৌতুহলী, সবাই থাকলেও কী হয়?
    হ্যাঁ, ঠিক। তবে স্কুলজীবন থেকেই একাকিত্বের দিনগুলো সলিল চৌধুরী, সত্যজিৎরায়, উত্তমকুমার, মান্না দে,হেমন্ত মুখোপাধ্যায় এঁদের সৃষ্টির সাথে কাটিয়েছি বলে আমার একাকিত্বের সঙ্গী এঁরাই।
     
    কিছুদিন আগে মিঠু মুখারজি চলে গেলেন। মনে হল এক ডানপিটে পাড়াতুতো দিদিকে হারালাম।
     
    নানা পাটেকর, ওম পুরী, নাসিরুদ্দিন শাহ, এঁরা সিনেমায় একটা নতুন ধারার জন্ম দিয়েছিলেন, এঁদের প্রায় প্রত্যেকেরই অভিনয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল, কিন্তু সেই অর্থে নায়কোচিত না হলেও অভিনেতা হিসাবে উঁচুদরের ছিলেন। ওম পুরী তো অনেকদিনই চলে গেছেন। নানা পাটেকরের প্রয়াণ মানে একটা যুগের অবসান।
  • Bratin Das | ০৮ অক্টোবর ২০২৬ ১৯:২১559977
  • ওকে মানালি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত