এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ২৫ আগস্ট ২০২৬ ১৯:২৮559126
  • লসাগুদার খবরটা, আমার ধারনা আমেরিকায় প্রবল অভিবাসী বিরোধী আবেগে ধুঁয়ো দেওয়া, এর পেছনে একটা বিপুল পরিমান জনতার কাজকর্মকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার পরিকল্পনা আছে। মানে র‌্যান্ডম কিছু না আরকি, যে এদিকে সারা গনজালেস খিস্তি করছে, ওদিকে লোকে মিস্তিরি দিয়ে কাজ করিয়ে পয়সা না দেওয়ার জন্য আইস ডেকে ধরিয়ে দিচ্ছে। পুরো জিনিসটাই একটা বিপুল পরিকল্পিত পরিবর্তনের অংশ। এবার সেসব হয়ে, আর কাজকর্ম করতে হবে না, এমন হলে তো ভালোই হত। কিন্তু 'হবে' না তা তো না।
  • r2h | ২৫ আগস্ট ২০২৬ ১৯:২৩559125
    • Manali Moulik | ২৫ আগস্ট ২০২৬ ১৪:১১
    • ... মানসিক সুস্থতা দরকার তাঁদের, যাঁরা এইগুলো লেখেন।
     
    কেন?
    মানে খুব ভালো লাগলো তা না, তবে এরকম কবিতা তো কতই আছে। সেসব কবিদের সবাইকে ডাক্তারের কাছে যেতে হবে?

    অবশ্য কে লিখেছে, ইমেল বা ব্যক্তিগত চ্যাটে পাঠিয়ে বিরক্ত করছে কিনা - সেসব একটা ব্যাপার হতে পারে। তবে তার জন্য ডাক্তার না, সাইবার হ্যারাসমেন্ট দপ্তর হয়তো সাহায্য করতে পারে।
    তবে তাই যদি হয়, আর এসব যদি খোলা পাতায় আসেই, তবে আরেকটু খোলাখুলি হলে বেশ একটু গসিপের উপাদান পাওয়া যায় আরকি। মানে এমনিতে এসব সিরিয়াস, তবে আপনাদের ব্যাপারটা বুঝতে পারছি না, অনেকদিন ধরে চলছে তো, এখনও একটা হেস্তনেস্ত হলো না? এমনিতে অবাঞ্ছিত আইডিপত্র ব্লক টকও করা যায় তো।
     
    আর যদি সেসব কিছু না হয়, তাহলে এটা নিশ্চিত করেই বলা যায় যে ইঁহিপিঁহি কবিতা লেখা আর নিমরাত্তিরে টপ মুডে লোককে খিস্তি করার মধ্যে প্রথমটা অনেক বেশি নির্দোষ কাজ।
  • lcm | ২৫ আগস্ট ২০২৬ ১৮:৩৬559124
  • কৌতূহলী | ২৫ আগস্ট ২০২৬ ১৮:২৫559122
  • তরমুজ আর মানালী দুজনেই ফিরে এসেছেন দেখে খুব ভাল লাগল। স্বাগত।
  • Manali Moulik | ২৫ আগস্ট ২০২৬ ১৪:১১559121
  • @অ‍্যালবার্ট স‍্যারকে আমি শ্রদ্ধা করি। হয়তো উনি চারিদিকের অবস্থা দেখে ক্রুদ্ধ হয়ে অনেককিছু বলে ফেলেন, যেটা একটু সংযত ভঙ্গিতে হতে পারতো, তা সবার হয় না। কিন্তু ওনার সাহস, স্পর্ধা ও সত‍্যনিষ্ঠা আছে। এটা লক্ষ‍্য করার ব‍্যাপার।
    অন্তত ওনার কোনো মানসিক সুস্থতার কথা বলা নিষ্প্রয়োজন।
    মানসিক সুস্থতা দরকার তাঁদের, যাঁরা এইগুলো লেখেন।
     
     
    //আমি জানতাম তুই আসবি
    আমি জানতাম ভালবাসবি
    তোকে জেনে ফেললেই সব শেষ,
    তাই সেভাবেই ভালবাসছি

    আমি জানতাম তুই আসবি

    এই শহর বড্ড ফ্যাকাশে
    তারা মুছে গিয়ে ফের দিন আসে
    তোর আসার খবর জানতাম,
    কোনও মিথ্যে ছিল না বাতাসে

    আমি জানতাম তুই আসবি
    আমি জানতাম ভালবাসবি

    তুই নিয়ে এলি বুকে হাওড়া
    তোর ঠোঁট বড় বেশি নির্ভুল
    তোকে খোলামেলাভাবে চেয়েছি,
    তুই অবসরে দিলি খুলে চুল

    তোকে জেনে ফেললেই সব শেষ
    কোনও মিথ্যে ছিল না বাতাসে
    তোকে সেভাবেই ভালবেসেছি,

    আজ ফিরে এলি তুই যেভাবে...//
  • অরিন | ২৫ আগস্ট ২০২৬ ১৩:৪৮559120
  • কুইজ:
    কয়েক দিন আগেই স্বাধীনতা দিবস গেল।
    দেখি কে প্রথম উত্তর দেন।



    এই গানটি, ভারতের স্বাধীনতা দিবস, আর আগাথা ক্রিস্টির লেখা গোয়েন্দা কাহিনি অবলম্বনে নির্মিত বাংলা চলচ্চিত্রের এক বিখ্যাত চরিত্রের মধ্যে কে/কি common?
     
    গুগল না করে উত্তর দিতে পারলে কথাই নেই।
  • তরমুজ | ২৫ আগস্ট ২০২৬ ১৩:৩০559119
  • এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি অনেকের সাথে কম্যুনিকেট করি। যারা গুরুতে পরিচিত নয়। তাদের সাথেও। এবং যাদের সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই। এটা হোয়াটসঅ্যাপ।
  • তরমুজ | ২৫ আগস্ট ২০২৬ ১৩:২১559118
  • হাউলিংকে আমি সাংস্কৃতিক অভিব্যক্তি হিসাবে ব্যবহার করতে চাইছি। ..... আমি এই সাইটে খুব একটা আসছি না। তবে যদি খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটে তখন এসে অবশ্যই নক করে যাবো। ..... আমি সাইটে আসি এবং পড়ি। কিন্তু অযথা বিতর্কের মধ্যে যেতে চাই না। সাধারন কিছু বিষয় অযথা হ্যাজ নামিয়ে লাভ নেই।
  • তরমুজ | ২৫ আগস্ট ২০২৬ ১৩:১৬559117
  • //তরমুজ | ২৫ আগস্ট ২০২৬ ০৩:৪৭559112//
     
    এটা আমার পোস্ট নয়।
  • ultodanga | ২৫ আগস্ট ২০২৬ ১০:১৯559116
  • দেখা যাক সামনের বইমেলায় গুচু গেটের সামনে স্টল পায় কিনা।
  • । । । । | ২৫ আগস্ট ২০২৬ ১০:০১559115
  • ১৫ বছরের সরকারী কোষাগার থেকে বেরোনো মাইনের অডিট করা সম্ভব? হলে কীভাবে, কোন পথে?
    কোন কোন সাংস্কৃতিক সেলিব্রিটিকে (বুদ্ধিজীবী বললে বেশি হয়ে যাবে?) কোন কোন ডিফাংট ডিপার্টমেন্টের ডিফাংট পদে অধিষ্টিত করে ঘরে বসে মাইনের নামে কত লাখ কত কোটি টাকা দেওয়া হয়েছে, আর সেই টাকা নিয়ে তারা সেই পদে বসে ঠিক কী কী কাজ করেছেন তা জানার অধিকার মা মাটি মানুষের আছে কি নেই?
  • Ranjan | ২৫ আগস্ট ২০২৬ ০৯:৩৬559114
  • দেখেছি l
    রবীন্দ্রনাথ के নিয়ে এরা অস্বস্তিতে ভোগ এ l প্রতি বছর কেউ না কেউ ( রাজনীতির লোক বা অভিনেতা, যেমন এই মাসে 'শক্তিমান ' মুকেশ वर्मा) চেঁচিয়ে ওঠে-- জনগণমন পঞ্চম জর্জ এর বন্দনা গান l
    কোন প্রতিবাদ হয় না l মিথ্যাচার এর শাস্তি হয় না l রাষ্ট্রের অপমান হয় না l
    2 আমার বক্তব্য তিনটি l
    2.1 Narional Song, Anthem, Flag এগুলো সম্ভবত সংবিধান সভা ঠিক করেছে -- কোনটা আগে গাওয়া হবে কতটা গাওয়া হবে l
    ---তাহলে কোন সরকার administrative fiat বা বিল পাশ করে এতে সংশোধন করতে পারে কি?
    2.2 Bande Mataram সমস্ত stanza গাইতে হবে, কিন্তু জনগণ মন পুরোটা নয় কেন?
    2.3 জনগণ মন নিয়ে ভুল এবং অপমানজনক মন্তব্য করলে শাস্তি হবে না কেন? এর জন্যে আইন পাশ করা হোক l বিল আনা হোক l
  • বিদ্রোহী | ২৫ আগস্ট ২০২৬ ০৮:১২559113
  • আমি তরমুজ, আমি হাউলিং,
    আমি ফ্যান্টাসি লিখি সে যেন স্বয়ং রাউলিং,
    আমার মাথা কিঞ্চিৎ আউলিং
    আমি ফাঁকা অরবিটে নেচে যাই, আমি মুক্ত লিনাস পাউলিং।
     
  • তরমুজ | ২৫ আগস্ট ২০২৬ ০৩:৪৭559112
  • আমি হাউলিং। আমি কিন্তু তরমুজ না। যদিও তরমুজ যেহেতু হাউলিং নিক থেকে আসছে, আমি মাঝে মাঝে তরমুজ নামে আসব। না এলে কংগ্রেস কিভাবে মোদির তরমুজ ফালাফালা করে দিচ্ছে, সেইটে আপনারা জানতে পারবেন না।
  • | ২৫ আগস্ট ২০২৬ ০১:০৩559111
  • রঞ্জনদা এই লেখাটা দেখেছেন ? বন্দে মাতরম নিয়ে যে আইন আনা হল সেটায় কিন্তু বলা নেই কোন ভর্শন গাইতে হবে কতখানি গাইতে হবে। কিন্তু যদি গাওয়া হয় তাহলে বাধা দেওয়া যাবে না, শুধু এইটুকু। ইভেন, কেউ চুপ করেও থাকতে পারে, সে অধিকারও তার আছে।

    https://www.thehindu.com/news/national/vande-mataramand-the-right-to-dissent/article71380935.ece&ved=2ahUKEwiAxbDU_7mWAxViSWwGHR5WKVQQFnoECCwQAQ&sqi=2&usg=AOvVaw20hxRCZ_5jVZtSLw1e_ek8

    পুরো ব্যাপারটাই তো ভাঁওতাবাজি আর গুণ্ডামি। সেও আবার বঙ্কিম - রবিকে লড়িয়ে দিয়ে।
  • Srimallar | ২৫ আগস্ট ২০২৬ ০০:৪২559110
  • আলবার্ট, আপনার রুচি আপনার ভাষাতেই প্রকাশ পাচ্ছে। আপনার মানসিক সুস্থতা জরুরি। সেরে উঠুন।
  • হাউলিং | ২৫ আগস্ট ২০২৬ ০০:৩৯559109
  • হাউলিং জনতা পার্টি
     
  • r2h | ২৫ আগস্ট ২০২৬ ০০:৩৬559108
    • hehe | ২৪ আগস্ট ২০২৬ ২৩:১০
    • এইবার হুতোর ডিফেন্স দেকুন।...
    • Manali Moulik | ২৪ আগস্ট ২০২৬ ২২:৫২
    • ... 'আমার জন্মাবধি এমন মুখ‍্যমন্ত্রী দেখিনি, আমার বাকি জীবন ওনাকে সর্বত্র অনুসরণ করবো...." বড্ড বেশী হয়ে গেলো না?
     
    না, ডিফেন্ড আর কি। ডিফেন্ড করার উপায় নেই। বাংলা ভাষার এই সময়ের সম্ভবত সবথেকে প্রভাবশালী- মানে কাব্যভাষা ও চিন্তা ইত্যাদির ওপর প্রভাব, কবির এহেন কথাবার্তা বলতে হয়েছে, এ খুবই দুঃখের। কিন্তু ডিফেন্ড আর কী করবো।

    বেশি তো হলৈ। তবে তার বদলে অপবিত্র জন্তুজাত পুত্র- এইটা টিপিক্যাল বিজেপি ট্রোলের টোন। তো আলবার্ট তো তা নন, তাই। এটা কোন চাড্ডি পেজ টেজ হলে অবাক হতাম না, প্রশ্ন, আপত্তি কিছুই করতাম না।
     
    এমনিতে জয়, শ্রীজাত- দুজনকেই গালমন্দ করা খুব সাধারন অভ্যাস। তবে আমি সর্বদা একটা জিনিস মনে রাখি, সিপিএমের দোর্দণ্ডপ্রতাপের কালে জয় সিপিএমকে চটাতে দ্বিধা করেননি। আবাপর আশ্রয়ও হারিয়েছেন, আরেকটু চেপেচুপে থাকলে হয়তো তা হতো না। ওটা না হলে হয়তো অনেক কিছু অন্যরকম হত। শ্রীজাত একদিকে হিন্দুত্ববাদী, একদিকে মুসলিম মৌলবাদী, তৃণমূলের শুরুর দিকে তৃণমূল - সবাইকে চটিয়েছেন। তাতে বাংলাদেশ ও কলকাতার অনাবাসী গোষ্ঠীই বড় অংশ - এই দুটি বৃহৎ বাজার হারিয়েছেন।
    এবার সকলেই দিনের শেষে সামান্য মরমনুষ্য, আমরা সবাই পদে পদে আপোস করি। ডিফেন্স কিছু না, কিন্তু বাংলা ভাষার তার কবি সাহিত্যিকদের নিজগুণে কদর করার ক্ষমতা নেই, এই দুঃখ কেবল।
  • r2h | ২৫ আগস্ট ২০২৬ ০০:২২559107
    • হাউলিং | ২৫ আগস্ট ২০২৬ ০০:০১
    • ... বর্তমানে আমি সাইটে আসছি না। কিন্তু ...
     
    সেদিন মধ্যরাতে ঘরে আলো দেখে মেয়েকে ডেকে বললাম, ওরে, ঘুমোসনি এখনও? ঘর থেকে উত্তর এল, হ্যাঁ, ঘুমিয়ে আছি তো। তাতে আমি বললাম, ঘুমিয়ে থাকলে উত্তর দিলি কী করে? তার অবশ্য উত্তর আসেনি, ঘুমের প্রমানস্বরূপ। ঐটা মনে পড়ে গেল।
  • হাউলিং | ২৫ আগস্ট ২০২৬ ০০:০৮559106
  • কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট:
     
    আম্রিকায় নাসা বনাম ভারতের ইস্রো ও তার বর্তমান নীতি। গবেষণার বদলে প্রভুদের জব ডাম্পিং - সামন্ত তান্ত্রিক ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতির উপর তার কুপ্রভাব।
  • হাউলিং | ২৫ আগস্ট ২০২৬ ০০:০১559105
  • আমি তরমুজ। বর্তমানে আমি সাইটে আসছি না। কিন্তু মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যায়। যখন সমাজের মধ্যে একটা বার্তা না দিয়ে থাকা যায় না। আমার মতে এই "হাউলিং" নিকটা যেকেউ কোনো গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জন্য ব্যবহার করতে পারে।
  • হাউলিং | ২৪ আগস্ট ২০২৬ ২৩:৫১559104
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত