এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিং | ২৪ আগস্ট ২০২৬ ০৮:২৮559062
  • এই চেঞ্জটা সম্ভবত সরলা দেবীর করা। সরকারি ভার্সনেও তাই আছে।
  • Ranjan Roy | ২৪ আগস্ট ২০২৬ ০৮:২৭559061
  • না না। কর্তৃপক্ষ বলতে যাঁদের অনবধানে বন্দে মাতরম এর প্রচারিত ভার্সনে এই ছোট্ট কিন্তু মারাত্মক ভুল হয়ে আছে তাঁরা।
    গুরু বাঙালি। কাজেই আঁতে ঘা লাগলে এই দাবিটি তুলবে সেটাই আশা। একই সংগে 'জনগণমন'কে পেছনের সারিতে ঠেলে দেয়া উচিত নয়। ওরও সবকটি স্তবক গাইতে হবে--তবে না!
    আর লজ্জা পাওয়ার আছে। কারণ আমি হরিদাস পাল। আমার ক্ষ্যামতার বাইরে গিয়ে অনেক বড় বড় কথা বললাম- তাই।
  • গান | ২৪ আগস্ট ২০২৬ ০৮:২২559060
  • কোন কর্তৃপক্ষ? গুরুর? উহারা কী করিবে? পূর্ণ সমর্থন জানান ভালো কথা, এতে লজ্জার কী আছে?
  • Ranjan Roy | ২৪ আগস্ট ২০২৬ ০৮:১৩559059
  • সমস্ত গুরু ও চন্ডালিদের আমার কিন্তু কিন্তু করে মাথা টাথা চুলকে সলজ্জ নিবেদনঃ
     
    আমি মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত প্রতিষ্ঠানে রাষ্ট্রগীত "বন্দে মাতরম" সবক'টি স্তবক গাওয়ার নির্দেশকে পূর্ণ সমর্থন জানাই। কিন্তু একটা কথা-- ঋষি বঙ্কিম আনন্দমঠে যেমন লিখেছেন তেমনটি গাইতে হবে। একটা শব্দও বদলানো চলবে না। যেমনঃ
    তৃতীয় স্তবকে মূলে আছেঃ
    "সপ্তকোটি কন্ঠ কলকল নিনাদ করালে।
    দ্বিসপ্তকোটি ভুজৈর্ধৃত খরকরবালে "।
     
    কিন্তু যে ভার্সন হিন্দি বলয়ে প্রচারিত হচ্ছে তাতে একটি মারাত্মক ভুল আছে। সপ্তকোটি কন্ঠকে বদলে লেখা হচ্ছে গাওয়া হচ্ছে--কোটি কোটি কন্ঠ!
    বঙ্কিমের লেখাতে কাটাকুটি ঠিক নয়। কারও অধিকার নেই। আমি তাই মূল ভার্সন গাইছি। সবাই তাই গাইবেন আশা করি। মানে যেমনটি আমরা স্কুলে শিখেছি, যেমনটি আনন্দমঠে লেখা আছে।
     
    ২ দেখুন, "জনগণমন"তে কি আমরা কলম চালাই? "পঞ্জাব-সিন্ধু-গুজরাট-মারাঠা"তে উল্লিখিত সিন্ধু আজ পাকিস্তানে। ভারতে ওই নামে কোন রাজ্য নেই। আরে নেই তো নেই। তার জন্যে কি আমরা সিন্ধু শব্দ কেটে বাদ দিয়েছি?
    তাহলে ঋষি বঙ্কিমের লেখায় কেন কাটাকুটি কেন কলম চালানো?
    আমার মনে হয় এতা অনিচ্ছাকৃত ভুল।
    তাই মাননীয় সমস্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
     
    ৩ আর একই সংগে নিবেদনঃ জনগণমন রাষ্ট্রীয় স্তোত্রের সবকটি স্তবক গাওয়া হোক। বন্দে মাতরমের মত। কংগ্রেস ফালতু বাওয়াল করছে।
    অন্ততঃ বাঙালীরা এই অনিচ্ছাকৃত ভুল সংশোধনে সক্রিয় হবেন এই আশা।
    ভুললে চলবে না--নেতাজি সুভাষ জনগণমনের সরল হিন্দি অনুবাদ "সব সুখ চৈন" করিয়ে সুর অবিকৃত রেখে সেটিকে আজাদ হিন্দ ফৌজের রাষ্ট্রগীত করেছিলেন।
    আমরা যেন অবহেলা না করি।
  • kk | ২৪ আগস্ট ২০২৬ ০৭:৩০559058
  • পাবলিকেশন সংক্রান্ত কার্টুন গুলো তুমূল! এই সুবাদে মনে হলো মানালি তাঁর পোস্টে 'পাবলিকেশন' বলতে কাদের কথা বলছেন? অ্যাকাডেমিক ব্যাপারের ক্ষেত্রে কোনো পিয়ার রিভিউড জার্নালে পেপার বেরোনো বা সাহিত্যের ক্ষেত্রে কোনো পরিচিত পত্র-পত্রিকায় লেখা বেরোনো কিম্বা সেই লেভেলেরই পরিচিত প্রকাশকের থেকে বই বেরোনো? আবার আমাদের পাড়ার অমিয়ভূষণ কাকু ক্লাবের দেওয়াল পত্রিকায় লেখা বেরোনোকে বলতেন পাবলিকেশন। সুমিতা বৌদি নিজের পয়সায় কবিতার বই ছাপিয়েছিলেন, নিজেকে বলতেন 'পাবলিশড লেখক'।
  • বয়:সন্ধি নিয়ে একটা প্রশ্ন | ২৪ আগস্ট ২০২৬ ০৭:০৫559057
  • বয়:সন্ধিতে কি বয়সে কিছুটা বড় নারীদের প্রতি ছেলেদের একটা আকর্ষণ থাকে? নাকি এটা ব্যতিক্রম?
  • যদুবাবু | ২৪ আগস্ট ২০২৬ ০৫:৪০559056
  • এই বয়ঃসন্ধি, অর্থাৎ অ্যাডোলোসেন্স কিন্তু টেকনিক্যালি ১০-১৯ বছর বয়সে।

    পাব্লিকেশন থাকলে কী হয় শুনে একটা নিউ ইয়র্কারের কার্টুন মনে পড়ল।



    উপরেরটা অবশ্য ১৯৬৬ সালের কার্টুন। এখনকার অবস্থা অনেকটা এইরকম (এটা ১০ই আগস্ট, ২০২৬-এর, নিউ ইয়র্কার।)

     
  • সনাতন | ২৪ আগস্ট ২০২৬ ০২:৪৩559055
  • কেকেকে ধন্যবাদ জানাই।

    মানে ধন্যবাদ আর কী বলি, এইসব নিয়ে আমার প্রবল দ্বিধা আছে, উদ্দীপনা, হেই সামালো, আনন্দ - এইসব ভাগ করে নেওয়ার মূল্য আছে, বিষাদ বা বেদনা ভাগ করা জায়েজ কিনা, এইসব নানাবিধ। 'বড় কথা বড় ভাব' তো কিছু না।
    তবে কিনা মানবজাতির যৌথ চেতনায় কত কী গতায়াত করে। তো সেইসবের অংশভাগে একরকম আনন্দ।
  • r2h | ২৪ আগস্ট ২০২৬ ০২:০৬559054
    • Manali Moulik | ২৩ আগস্ট ২০২৬ ২৩:০৯
    • সে কথা নিরর্থক। বর্তমান প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীবর্গের প্রবণতা হলো, জব হয়েছে, সেভিংস হয়েছে সব হয়েছ‍ে। এবার একটু ইন্টেলেক্ট আবহাওয়া চাই।
     
    কোন কথা নিরর্থক? আজকাল সব প্রতিষ্ঠিত বুদ্ধিজীবিরা 'জব' করেন বুঝি? অবশ্য তাই হওয়ার কথা সুনীল শক্তি শংখ ঘোষ জয় সবাইই তো চাকরি বাকরি করতেন। উদীয়মান, সম্ভাবনাময়, যশপ্রার্থীদের কথা আলাদা, 'প্রতিষ্ঠিত' বললেন কিনা, তাই জিজ্ঞেস করি।
     
    • ... আমরা সবচেয়ে বড়ো অসৎ নিজের কাছে। নিজেকে নিয়ৃ সংশয় ও ঝামেলা আমার এখানেই। ...
     
    আর, এই 'আমরা'-টা কারা? মানে ধরুন এই গৌরব বা অগৌরবের বহুবচনে আমি তো নেই, আপনার সঙ্গে আর কে কে আছেন, তা নিয়ে কৌতূহল আরকি।

    এবার ধরুন অসততা কত প্রকার ও কী কী তা নিয়ে তো চল্লিশ নম্বরের প্রবন্ধ লেখা যায়। আবার ছোট খাটো মিথ্যে বা নিজেকে চোখ ঠারা- ওসব আবার অত সিরিয়াসলি নেওয়ারও কিছু নেই।

    এই যেমন ধরুন না কেন ভৌমিকদের বাড়ির ভুতো সেবার আমাকে রাস্তায় ল্যাঙ মেরে ফেলে দিয়ে ল্যাবেঞ্চুষ কেড়ে নিয়ে বক দেখিয়ে চলে গেল। আমি সরাসরি কাউকে কিছু বলতে পারলাম না, পাছে লোকে আমাকে ঘ্যানঘ্যানে বলে। তো আমি শনিবার স্কুলের কালাচারাল ক্লাসে একটা দীর্ঘ প্রবন্ধ লিখে পাঠ করলাম, বর্তমান যুগে উগ্র বস্তুমুখী পণ্যায়নের প্রচারের কুফল স্বরূপ বয়ঃসন্ধিকালীন বালকদের নৈতিক পতন ও সমাজবিচ্ছিন্ন প্রবৃত্তির প্রকাশ- এবং ভাবলাম ভুতো এবার খুব শায়েস্তা হবে। এসব না করে ভুতোকে খুব কষে গালাগাল দিয়ে দিলে বা হেডস্যারের কাছে নালিশ করলেই কিন্তু হয়ে যেত।

    তো এইটা স্লাইট গোলমেলে কিন্তু অসততা বলা যায় না।
  • Srimallar | ২৩ আগস্ট ২০২৬ ২৩:৪০559053
  • র২হ | ২৩ আগস্ট ২০২৬ ২২:৩২
    • “তবে কিনা ব‍্যক্তিগত হাসি রাগ অভিমান ঝগড়া আপোসও তো সমাজবিচ্ছিন্ন কিছু না। আমার কাছে বড় ব্যাপার কোন রচনা সৎ ও নিজস্ব কিনা। আর ভাষা গঠন এইসব। জীবনানন্দ যতদিন রবীন্দ্রনাথের ধাঁচে উচ্চ আদর্শের দেশাত্মবোধক কবিতা লিখেছেন ততদিন তেমন কিছু হয়নি। নিজের ভাষায় বনের ধারে ক‍্যাম্প পেতে অমর হয়েছেন। তো ওইসব আরকি।”
     
     
    সম্পূর্ণ একমত র২হ
    আমার মনের কথাই লিখেছেন! সেই কারণে ধন্যবাদ জানালাম...
  • Manali Moulik | ২৩ আগস্ট ২০২৬ ২৩:০৯559052
  • সে কথা নিরর্থক। বর্তমান প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীবর্গের প্রবণতা হলো, জব হয়েছে, সেভিংস হয়েছে সব হয়েছ‍ে। এবার একটু ইন্টেলেক্ট আবহাওয়া চাই। সেই বুদ্ধদেব বসুর 'রবীন্দ্ররচনাবলী' গল্পটার মতো। পাবলিকেশন থাকলে কেবল জীবনে প্রতিষ্ঠিত না, বরং একটু সাংস্কৃতিক ও পড়াশোনযুক্ত মানুষ বলে পরিচয় পাওয়া যায় আপনবৃত্তে। আর অপরদিকে হয় যেটা, বয়ঃসন্ধির চিলুবিলু উঠলে লোকের ইনবক্সে গিয়ে কিঞ্চিৎ বকে আসা, নারী কবি (কবির আবার লিঙ্গবৈষম‍্য হয়!) খুঁজতে প্ল‍্যাকার্ড দিয়ে বেড়ানো।
    ওই যে বললাম, আমরা সবচেয়ে বড়ো অসৎ নিজের কাছে। নিজেকে নিয়ৃ সংশয় ও ঝামেলা আমার এখানেই। যাক, জীবনচর্যার সঙ্গে যার মিল থাকে না, তার চর্বিতচর্বণ করা অনুচিত। বাগাড়ম্বর আরো যন্ত্রণা বাড়ায়। কিছুই আর ভালো লাগে না।
  • র২হ | ২৩ আগস্ট ২০২৬ ২২:৩২559051
  • মানালি, বুঝেছি আর দুই টিপ সোশ্যাল কন্টেন্ট থাকলে আপনার মনোমত হয়। তবে আবারও- একে তো এসব কঠিন তত্ত্ব আমি বুঝিও না, রুচিও নাই, আর যত বয়স বাড়ছে তত তত্ত্ব কথার থেকে বেশি ব‍্যক্তিগত সম্পর্কগুলিকে বেশি বেশি দামি বলে মনে হচ্ছে। অন‍্যদিকে এসব নিয়ে কথা বলার অধিকারীও আমি নই, কারণ আমার নিজের পদ‍্যেরই মূল উপজীব্য হল কিশোর বয়সের প্রেম আর মধ‍্যবয়সের মর্মপীড়া। আমি ইন ফ‍্যাক্ট অবাকই হলাম এই প্রশ্ন আমাকে করায়, কারন আমি তো আসামীর কাঠগড়াতে আছি। অবশ্য উত্তর আধুনিক কবিতা আমি লিখি না সে একটা বিষয়।
     
    তবে কিনা ব‍্যক্তিগত হাসি রাগ অভিমান ঝগড়া আপোসও তো সমাজবিচ্ছিন্ন কিছু না। আমার কাছে বড় ব্যাপার কোন রচনা সৎ ও নিজস্ব কিনা। আর ভাষা গঠন এইসব। জীবনানন্দ যতদিন রবীন্দ্রনাথের ধাঁচে উচ্চ আদর্শের দেশাত্মবোধক কবিতা লিখেছেন ততদিন তেমন কিছু হয়নি। নিজের ভাষায় বনের ধারে ক‍্যাম্প পেতে অমর হয়েছেন। তো ওইসব আরকি।
  • Manali Moulik | ২৩ আগস্ট ২০২৬ ২১:৩৩559050
  • ধন‍্যবাদ কেকেদা। খুব ভালো লাগলো আপনার অনুভবটি পড়ে।
  • kk | ২৩ আগস্ট ২০২৬ ২১:০৩559049
  • মানালি (১৪ঃ৪৩),
    বেশ। আপনার চিন্তন, আপনার অনুভব জানলাম। দুঃখের বিষয় কবিতা, তার ফেলে আসা ছায়া, তার আধুনিকতা পরবর্তী ডাইনামিক্স এসব নিয়ে আলোচনা করার পক্ষে আমি মোটেই সঠিক লোক নই। আমার কবিতা পড়ার গণ্ডীও সীমিত আর বোঝারও। মাথার মধ্যে কোথাও কোনো ব্লক আছে যার জন্য কবিতার ভেতর অব্দি আমি ঢুকতে পারিনা, স্পষ্ট করে বুঝতেও পারিনা। আমি শুধু ইমোশন ছুঁতে পারি। সনাতন কবির তাপ্পি মারা বিষাদ ছুঁতে পারি। ব্যস ঐটুকুই।আপনার পোস্টেও (আর আগে একদিন স্বর্গবাসীর কবিতায়) বেশ কিছু ইমোশন আমার রেডারে ধরা পড়েছিলো। একটা ভারী, ধূসর, ধাতব অথচ চকচকে নয়, গলায় ব্যথা করার ধরণের ইমোশন। আপনাকে পেট্রোনাইজ করার বা জ্ঞান দেবার কোনো রকম ইচ্ছে নেই। শুধু বলি, আমি হলে এই ইমোশনকে বসে লক্ষ্য করতাম। এর গতি, প্রকৃতি, তরঙ্গদৈর্ঘ্য, এর চলাচল, সব লক্ষ্য করতাম। কনফিউশনের ঢেউ এসে সব ভাসিয়ে নিয়ে যাবার সময় একটু সচেতন থাকতে চেষ্টা করতাম যেন কোথাও একটা কোনো নোঙর থাকে। আপনার "নিজে নিজেকে নিয়ে নিশ্চিত" না হবার আর 'নিজে বলে কেউ আছে কিনা' এই সংশয় দুটো খুব ভ্যালিড লাগলো। অনেক ভাবা যায় এই নিয়ে। যথার্থ কোয়েস্ট হতে পারে এই দুটো চিন্তা।
  • সমকালীন কবিতা | ২৩ আগস্ট ২০২৬ ২০:১১559048
  • দুধের দাম
    শ্রীজাত
    ------------------
    চারটে কাপড়, তিনটে থালা।
    সংসারও নয়। সরঞ্জাম।
    দোষের মধ্যে পেটের জ্বালা।
    রোজ জোটে না দুধের দাম।

    রাস্তা তবু নোংরা করি
    আগুন জ্বালে নাছোড় স্টোভ —
    এ-যুদ্ধ তো বরাবরই
    আমার খিদে, তোমার ক্ষোভ।

    তবুও থাকি, তবুও বাঁচি
    ব্যর্থ হলেও, মনস্কাম।
    সময় দিয়ে জীবন চাঁছি...
    দু'এক ফোঁটা দুধের দাম।

    শহর হবে ফুটফুটে খুব
    ফরসা, নরম, পরিষ্কার।
    আমরা যারা বড্ড বেকুব
    হারালে পায় হদিশ কার...

    ঠিকানা নেই আমার কোথাও,
    কেউ জানে না আমার নাম।
    সময় বলে, মাদুর গোটাও...
    পথ কেড়ে নেয় দুধের দাম।

    আমার মতো অসংখ্য মুখ
    দুঃসময়ের আপনজন
    গরিব মেঘে বৃষ্টি জমুক
    ব্যথায় ভারী মায়ের স্তন...

    ফুটপাথে মানচিত্র আঁকি
    ভারত আমার মায়ের নাম।
    এখন অনেক হিসেব বাকি...
    কে মেটাবে দুধের দাম?
  • দর্শক | ২৩ আগস্ট ২০২৬ ১৭:০৭559047
  • কুঘো তো তিনো নামের লালবাতি জ্বালিয়ে পার্টিতে তালা লাগিয়ে তবে দম নেবে। শুধু দেখে মজা লাগে যদ্দিন কুঘো অ্যাকটিভ, তার পরিচিতরা অ্যান্টিতিনো কিছু লিখতে তদ্দিন একইরকম ভয়ে থাকছে। সরকার বদলে গিয়েও এদের লাভের লাভ কিছুই হল না। আর রাগা একজন বার অন্তত প্রধানমন্ত্রী না হয়ে রিটায়ার করবে না।
  • দর্শক | ২৩ আগস্ট ২০২৬ ১৭:০০559046
  • না না আদর্শ বাল বিদ্যালয় অত্যন্ত বাজে লেগেছে। পঞ্চায়েত সিজন ৪ এর চেয়েও বাজে। গোল্ডির ইতিহাস -- ও কী জিনিস? পুরোটাই মোটাদাগের ছ্যাবলামির চূড়ান্ত। লজিকের মাথামুণ্ডু নেই। সাঁতারের এপিসোড ও আদ্যন্ত বেকার। ইনফ্লুয়েন্সার এপিসোড আরও বকোয়াস। বায়োলজি ম্যাম কী বিকট বাজে। কে কে মেননকে কীইই বাজে দেখতে লেগেছে। শেখর হোমের চেয়েও বাজে। সব মিলিয়ে শেষ পর্যন্ত কিছু কিছু ভালো মোমেন্ট থেকে যায়, চাউমিন ইত্যাদি ওটুকুই। প্রচণ্ড কৃত্রিম লেগেছে, একেবারেই অর্গ্যানিক নয়।
  • @যদুবাবু | ২৩ আগস্ট ২০২৬ ১৫:১৪559045
  • ট্রোলিং সহ্য করে পলিটিক্সে লেগে থাকায় কে এগিয়ে থাকবে? রাগা না কুঘো?
    তবে এদের ল ন্ডের সাইজ নিয়ে ট্রোলিং হয়নি।
  • Manali Moulik | ২৩ আগস্ট ২০২৬ ১৪:৪৩559044
  • @হুতোদা,@কেকেদা
     
    কাল কাজের চাপে লিখতে পারিনি। আসলে বাংলা উত্তর আধুনিক কবিতা বলতে আমি পোষ্ট-মর্ডাণ ধারাকেই বুঝিয়েছি। এক্ষেত্রে সমকালীন কন্নড়, তামিল বা মালায়লম রচনার ক্ষেত্রেও যে শান্তরসের সঙ্গে অধিকার পাই বাস্তব দর্শনের, তা যেন আত্মপ্রবঞ্চনায় বাংলা কবিতা হারিয়ে ফেলছে কতোকটা। সে আমি অগ্নি 4.5 জেল পেন দিয়ে আগ্নেয় ধুমধাড়াক্কা ছোটাতে বলছি না, ওতে শব্দ বেশী কিন্তু আমার পাশের ফ্ল‍্যাটে আগুন লাগলে তখন আত্মদর্শন আমার কাছে বিলাসিতাই মনে হয়। আসলে আত্মদশ ন আর বাস্তব সচেতনতা তো আলাদা নয়। সেই চিরকালীন হেগেল আর মার্ক্সের 'Conciousness' আর 'mind' এর বিতর্ক। গাছ আগে না বীজ আগে। তবে আমার মতো অগা এক্ষেত্রে ফিজিক্সের দুটো সরল সমীকরণের কথা বোঝে। অপসারী আলোকবিন্দু -- যাতে অজস্র সমাজ - অর্থনীতি - রাজনীতির আলোকধারা এসে মিলিত হলো আর অভিসারী আত্মবিন্দু যা থেকে হাজার রশ্মিতে বিচ্ছুরিত হলো বিভিন্ন ধারণার নানা বর্ণের রূপ। আর জীবনচর্যার সঙ্গে কবিতা হোক, কথা হোক তার সামঞ্জস‍্য রাখতে না পারলে নিজের কাছে ছোটো হয়ে পড়তে হয়। তখন বাধ‍্য হয়ে লড়াই ক্ষ‍্যাপার মতো ছায়া দীর্ঘ করতে বসতে হয়। তার অর্থই অস্তাচলে যাবার সময় এসে গেছে। অথচ বুঝতে পারি না কর্তব‍্য কী ! নির্জনে বসে তর্জমা করা? দুর্জন সঙ্গ বিবর্জিয়া? জানি না। 'অনিলা স্মরণে' কমলকুমারের একেকটি লাইন তো অনতিক্রম‍্য, "পঞ্চদশীর স্তনবৃন্ত কন্টকিত" শিহরণ ! আমার খালি মাথায় জুড়ে বসে স্তনবৃন্ত ছিন্নভিন্ন হয়ে যাওয়া আরণ‍্যকাদের কথা। ওরা সবাই রাক্ষসকুলের রমণী। সন্দীপনের অধ‍্যাপক আইভি সোমের বুকতরঙ্গে যে লাল নৌকা দেখেছিলেন, তা ডুবে যায় বুটের লাথিতে মরদ হারানো আর আর্ত সন্তানশোকে। অথচ সে তরঙ্গশীর্ষের গাণিতিক হিসাব আমি জানি না। যতোবার তখন মেঘমল্লারে শুনতে যাই পীযুষকান্তি সরকারের কন্ঠস্বর, কণিকা বন্দ‍্যোপাধ‍্যায়ের রবীন্দ্রসঙ্গীত, প্রমিতা মল্লিকের অপরূপ ভানুসিংহের পদাবলী (আমার সবচেয়ে প্রিয় অ‍্যালবাম) সবই ঝাপসা কুয়াশায় হারিয়ে যায়। সেই কুয়াশা ভেদ করে জাটিঙ্গা নামে এক অখ‍্যাত গ্রামে ঘুমঘুম ভোরে একচোখা আলোর দিকে চক্রাকারে ঘুরতে ঘুরতে এসে মরে পাখির দল। এ আজব কান্ডে অলৌকিক খোঁজে গ্রামবাসী। আর কর্পোরেশনের হলুদ চোখের দৈত‍্য ধীরে ধীরে ঘুমে ঢলে, আমার ঘুম না হওয়ার যন্ত্রণা শেষ হয়। এই হয়তো আমার একটা মুখস্থ অবস্থার রূপ। হতে পারে মাথার সমস‍্যা। বা অন‍্যকিছু। আমি নিজেও নিজেকে নিয়ে নিশ্চিত নই। যদি অবশ‍্য ' নিজে' বলে কিছু থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত