এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | ২৩ আগস্ট ২০২৬ ০১:২২559013
  • তাই তো। এটা বাস্তবিক ছায়ায় বসে চিন্তা করার মত কূট প্রশ্ন।
    ব‍্যর্থতা বলা যাবে না, তবে ছোট মাত্রাযর সাময়িক বিফল আশা বলা যেতে পারে।
    আবার আনারসের রস আর নারকোলের জল দিয়ে জবাফুলের চা ঐ সাময়িক বিফল আশাকে তামাদি করে দেবে এ কথাও মোটামুটি নিশ্চিত করে বলা যায়।
  • Manali Moulik | ২৩ আগস্ট ২০২৬ ০১:২১559012
  • @হুতোদা @Kk দা
     
    বাংলা উত্তর আধুনিক কবিতা কি অন্তর্মুখী হয়ে পড়েছে? বলা ভালো কবিতা নিজের থেকেই নিজে সরে যাচ্ছে সত‍্যের থেকে পালাতে গিয়ে। এ একরকমের শব্দের অ‍্যানিমিয়া বলা যায় কি?
  • kk | ২৩ আগস্ট ২০২৬ ০১:০৫559011
  • হুতোর উদাহরণ থেকে তাহলে তো দেখছি 'যা ভেবেছিলাম চমৎকার সব কাণ্ড হবে তা হলো না' এমনটা হওয়াকেই বলে ব্যর্থতা বা বিফলতা। এই যেমন একটু আগেই আমি ভাবছিলাম তোফা একখানা ডেট-ওয়ালনাট কেক খাই। কিন্তু সেসব কিছুই হলোনা, এখন বসে একটা শুকনো অ্যাপ্রিকট চুষছি। এও তাহলে একরকম ব্যর্থতা বা বিফলতা? নাঃ, যাই মনের দুঃখে একটু আনারসের রস আর নারকোলের জল দিয়ে জবাফুলের চা খাই গে!
  • হেঁয়ালি | ২৩ আগস্ট ২০২৬ ০১:০২559010
  • শ্রীমল্লার মনে হয় সফলতা-নিষ্ফলতা পড়েননি
  • r2h | ২৩ আগস্ট ২০২৬ ০০:৪৬559009
  • এ তো সোজা হিসেব। এ যে ধরুন আমি ভাবলাম রাধিকা সাংবাদ প্রকাশ হওয়া মাত্র কলকাতা ডুবুডুবু ও বঙ্গসমাজ ভেসে যাবে, যাবতীয় বিদ্বজ্জন হাপুস নয়নে মূর্চ্ছা যাবে, সরকার বাহাদুর কিংখাবের মলাটে সংস্করণ বের করবে, তার বদলে তিন কপি বই বিক্রি হল, এ হল ব্যর্থতা। তবে আমি বিফলতা বলতে বেশি ভালোবাসি। এই প্রসঙ্গে মনে পড়লো, আমাদের হ্যাংলা বেড়ালের অনুভূতি নিয়ে শংখ একটা এক লাইনের রবীন্দ্রসঙ্গীত বানিয়েছিল- নীরব ভাষা বিফল আশা। ভাষা অবশ্য নীরব ছিল না, তবে ওটুকু কবির স্বাধীনতা।
    তবে এ অবশ্য সংজ্ঞা হল না, উদাহরণ হল। এই প্রসঙ্গে মনে হল কাল একটা সিরিজ দেখছিলাম, তাতে এক হিন্দি শিক্ষক মেয়েদের নাম রেখেছে সংজ্ঞা আর ক্রিয়া। তাতে এক পদার্থবিদ্যার শিক্ষিকা অবাক হয়ে বলেছে- আপনি মেয়েদের নাম রেখেছেন নাউন আর ভার্ব?
    তো কানেটিকাটে আমাদের পরিচিত তামিল পরিবারের ছেলের নাম সাহিত (সাহিত্য আরকি)। তাতে গুরমিত আংকেল বলেছিলেন, মাদ্রাজিদের যত কাণ্ড। ছেলের নাম রেখেছে লিটারেচার।

    তবে সেসব কোন কথা না। যাবতীয় বিফলতা সত্বেও সুখে এবং হাস্যমুখে থাকাটা হল মোক্ষ।
  • Srimallar | ২৩ আগস্ট ২০২৬ ০০:৪০559008
  • এই সুযোগে, তোমার লেখা পুঁচকে একটা গদ্য পড়ার সুযোগ হল.... সত্যিই ভাল বড় সুন্দর গদ্য লেখো....
  • kk | ২৩ আগস্ট ২০২৬ ০০:৩৮559007
  • না রে ভাই। এসব জিনিষ বুঝতে পারাটা খুবই জরুরী। সাফল্য, ব্যর্থতা, জিত, হার, আনন্দ, লক্ষ্য, কোনটা কী তা না বুঝলে বড় মুশকিল। এই তো সেদিন বারান্দায় হাওয়ার মধ্যে বসে বসে গ্রীষ্মকালের খুব পা টিপেটিপে চলে যাওয়া দেখতে দেখতে হঠাৎ মনে হলো জীবনের এইসব 'ছোট ছোট আনন্দ' কতই না মিষ্টি। তখুনি প্রশ্ন আসে তাহলে বড় বড় আনন্দ কোনগুলো? আমি অনেক ভেবেও বার করতে পারলামনা কোনগুলো আসলেই 'বড় বড় আনন্দ'! যতই ভাবি ঘুরেফিরে গোলোকধাঁধার মত সেই এক জায়াগাতেই এসে দাঁড়াই আর দেখি লোকে যাকে বড় আনন্দ বলে তা শুধুই কেরিয়ার আর পয়সা রিলেটেড! কিম্বা এমন কিছু, যা হলে লোকে ভালো বলে, নাম করে, দুটো বাহবা পাওয়া যায়! তখন আবার প্রশ্ন, এ কী সত্যি নাকি?
    এদিকে আমার কৌতূহল আবার খুবই বেশি। সব সময় প্রশ্ন এসে মনে ভিড় করে। এবার "বয়স হলে কেতাব খুলে জানতে পাবো সমস্তই' ব্যাপারটা আছে তো ঠিকই। কিন্তু কেতাবে তো আর সব পাওয়া যায়না। তাই একে ওকে জিজ্ঞেস করি আর কী।
  • Srimallar | ২৩ আগস্ট ২০২৬ ০০:২৩559006
  • পারোও বটে কেকে smiley
  • kk | ২৩ আগস্ট ২০২৬ ০০:২০559005
  • আবার মুশকিলে ফেললে। তাহলে তো 'জেতা' কী আর 'হারা' কী তাও জিজ্ঞেস করতে হয়!
  • Srimallar | ২৩ আগস্ট ২০২৬ ০০:১১559004
  • বারবার চেষ্টা ক’রে হেরে যাওয়া.... ( ০০:০৬)
    ২৩:৫৬-এর জবাবে বলার চেষ্টা করেছি।
    (২৩:৫৯)
  • kk | ২৩ আগস্ট ২০২৬ ০০:০৬559003
  • ব্যর্থতার সংজ্ঞাটাই বা কী?
  • lcm | ২২ আগস্ট ২০২৬ ২৩:৫৯559002
  • সফল কবিতা লেখক ... কেকের মতন আমিও জানতে চাই এই সফলতার সংজ্ঞা কী ...
  • Srimallar | ২২ আগস্ট ২০২৬ ২৩:৫৬559001
  • জানা নেই কেকে।
    শুধু এটুকু জানি, আমি সত্যিই ব্যর্থ...
    যদি জানতাম, ‘সফল’ কবিতা লেখক কীভাবে হতে হয়, তাহলে সম্ভবত আমি আর নিজের ব্যর্থতা নিয়ে হতাশায় ভুগতাম না....
  • kk | ২২ আগস্ট ২০২৬ ২৩:৫২559000
  • শ্রীমল্লার,
    দেখলাম টইতে লিখেছো তুমি একজন 'ব্যর্থ' কবিতা লেখক। কী হলে কেউ 'সফল' কবিতা লেখক হয়?
  • Srimallar | ২২ আগস্ট ২০২৬ ২৩:৪৪558999
  • অগ্রজদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, গুরুতে আমিই খুব সম্ভবত প্রথম কোনও কবিতা লেখক— যে কবিতাকে ছাড়া, কবিতা ছাড়া জীবনে আর দ্বিতীয় কিছু ভাবেনি...
     
    কবিতার জন্য অনেককিছু ছেড়েছি.... ভাবতে ভাল লাগে এই ভেবে যে, বাকী জীবনটাও কবিতার সঙ্গেই কাটিয়ে দেবো...
  • . | ২২ আগস্ট ২০২৬ ১৪:০৯558998
  • অ‍্যালবার্ট,
    পথের মধ‍্যে এখন শোপিন বিমানবন্দরে হঠাৎই ওয়াইফাই পেয়ে জানাচ্ছি ১৯৮২।
    সামনে বিশাল যাত্রাপথ এবং ইন্টারনেট থাকবে না।
  • albert banerjee | ২১ আগস্ট ২০২৬ ২০:৩২558997
  • //বাংলা দ্বিতীয় পত্রে দ্রব‍্যমূল‍্যবৃদ্ধি এবং মূদ্রাস্ফীতির ওপরে কুড়ি নম্বরের প্রশ্ন // কোন বছর?
  • albert banerjee | ২১ আগস্ট ২০২৬ ২০:২৮558996
  • এ কেলো করেছ
  • সবর্ণ শ্রেণীর প্রতিনিধি | ২১ আগস্ট ২০২৬ ১৯:২৩558995
  • https://www.facebook.com/reel/2126277357922353
    কেন্দ্র সরকারের সবর্ণ শ্রেণীর প্রতি বঞ্চনার প্রতিবাদে .
    নিচু জাত গুলো মাথায় ওঠার প্রতিবাদে..
  • কেউ নই বাবা কেউ নই | ২১ আগস্ট ২০২৬ ১৮:৩৯558994
  • অন্নপূর্ণার টাকা না পেয়ে হাবড়া পুরসভাতেও বিক্ষোভ দেখান মহিলারা। তাঁরা কটাক্ষ করে বলেন, ‘‘অন্নপূর্ণা যোজনার নাম বদলে ‘ঢুকেছে কি ঢোকেনি’ রাখুন।"
  • একক | ২১ আগস্ট ২০২৬ ১২:৫১558993
  • মেনটেন্যান্স এ পয়সা বেশি। ডাক্তাররা মেন্টেন্যান্স ইঞ্জিনিয়ার। তারওপর সো কল্ড কনশাস মেশিনারি। দুমদাম পার্টস চেঞ্জ করা বা স্ক্র্যাপ করে দেওয়ার সিন্ নেই। সেটা হলে ডাক্তারদের কেও পুছতো না। বা যদ্দিন না হচ্ছে, যোগ্যতার চে রোজগার বেশি।
  • albert | ২১ আগস্ট ২০২৬ ১০:১১558992
  • //ফিজিক্স কিন্তু ইঞ্জিনিয়ারিং এর চেয়ে অনেক শক্ত সাবজেক্ট// প্রত্যেক সাবজেক্ট ই শক্ত এবং সমানভাবে দরকারি তবে হ্যাঁ সহজে টাকা কমাতে গেলে ইঞ্জিনিয়ারিং বেটার অপশন। ডাক্তারি আরো ভালো।
  • পাঠক | ২১ আগস্ট ২০২৬ ০৯:৩০558991
  • আপনার লেখা বই কীভাবে সংগ্রহ করা যায়। আপনার চাকরি জীবন নিয়ে পড়ছিলাম সাইটেই। ভালো লাগল।
  • . | ২১ আগস্ট ২০২৬ ০৩:৫৮558990
  • আজ থেকে আবার ছুটি নিয়েছি দু সপ্তাহের জন‍্য। বেড়াতে চললাম বেশ দূরে। বারোটা টাইম জোন পেরিয়ে দক্ষিণ সাখালিনস্ক।ভ্লাদিভাস্তোক বা কামচাৎকা থেকেও দূরে, উত্তর কোরিয়া থেকেও উত্তরে এবং আরও পূর্বে। এখানে রেল লাইন নেই, বাসও যায় না। সম্পূর্ণ পাণ্ডববর্জিত একটা জায়গা।
    এ সফর সহজ হবে না। তবে হাল ছাড়ছি না।
  • . | ২১ আগস্ট ২০২৬ ০৩:৪১558989
  • আমার উচ্চমাধ্যমিকের বাংলা দ্বিতীয় পত্রে দ্রব‍্যমূল‍্যবৃদ্ধি এবং মূদ্রাস্ফীতির ওপরে কুড়ি নম্বরের প্রশ্ন এসেছিল কাল্পনিক সংলাপ। তখন প্রবন্ধ রচনা অথবা চিঠি অথবা কাল্পনিক সংলাপ এই তিনটির মধ্যে যে কোনও একটি লিখতে হতো। চিঠি লিখতে চাইতো অনেকেই সময় কম লাগে এবং নম্বর বেশি পাওয়া যায় বলে। আমি কাল্পনিক সংলাপ লিখেছিলাম গদ‍্যে নয়,পদ‍্যে। আমাদের সীট পড়েছিল বালিকা শিক্ষা সদন নামের একটি হিন্দি মাধ্যম স্কুলে। ঐ স্কুলে উচ্চ মাধ্যমিক দেবার আগেও আমি গেছি মায়ের সঙ্গে আমার জন্মের আগে। প্রত‍্যেক দিন পরীক্ষা কেন্দ্রে ঢুকবার সময়ে এক অদ্ভুত অনুভূতি হতো। মনে হতো এই বাড়িরই যে সমস্ত ক্লাসরুমে মা যখন পড়াতো আমার জন্মের ঠিক আগে, সেই ক্লাসরুমেরই কোনও এরটাতে বসে আমি পরীক্ষা দিচ্ছি?
    প্রত‍্যেক দিন প্রথম পত্রের পরীক্ষার পরে টিফিনের জন‍্য যে সময়, তখন সব পরীক্ষার্থিনীর বাড়ি থেকে কেউ না কেউ আসত। আমার জন‍্য কারো আসার কথা নয়, মা তখন অসম্ভব অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না। আমি নীচে নামতাম না তাই। একদিন একজন মেয়ে আমায় চেঁচিয়ে ডাকছে — নীচে যা তোর মা এসেছে!
    ফিজিক্স এর প্রথম পত্র অসম্ভব কঠিন এসেছিল, খুব বাজে পরীক্ষা দিয়েছি। মা এসেছে শুনে অবাক হয়ে নীচে নেমে দেখি চাতালে অন‍্য মায়েদের সঙ্গে টিফিন নিয়ে মা বসে আছে। আমার বন্ধু চৈতালির মায়ের সঙ্গে গল্প করছে। জানা গেল চৈতালির মা ও আমার মা ইস্কুলে ক্লাসমেট ছিল। কত সব কথা মনে পড়ে। আমি চেঁচামেচি করছি, তুমি কেন এসেছো, তোমার সাতদিন আগে পেটে অপারেশন হয়েছে, তোমার হাঁটা বারণ। কে কার কথা শোনে, সন্দেশ জল কচুরি এই সমস্ত খেতে দেওয়া হলো আমাকে। আমি কাঁদছি, আমি নির্ঘাত সেকেন্ড ডিভিশন পাবো, বা কম্পার্টমেন্টাল হবে, পরীক্ষা খুব খারাপ হয়েছে। আর মা এবং চৈতালির মা সেই শুনে খুব হাসছে আর বলছে ধুর ধুর এসব পরীক্ষা কি আর আসল পরীক্ষা, এসব পরীক্ষা কোনো পরীক্ষাই নয়, ... এই সমস্ত নানান কথা। সেইদিন মনে হয়েছিল ছেলে ভুলোনো সান্ত্বনা দিচ্ছে। আসলে তো তা নয়।
     
  • কেরোসিনতেলওয়ালা | ২১ আগস্ট ২০২৬ ০৩:৩৬558988
  • ফিজিক্স বা ইঞ্জিনিয়ারিং কোনোটাই পড়ি নি বলে কমেন্ট করলাম না
  • . | ২১ আগস্ট ২০২৬ ০২:২৭558987
  • ফিজিক্স কিন্তু ইঞ্জিনিয়ারিং এর চেয়ে অনেক শক্ত সাবজেক্ট।
  • syandi | ২১ আগস্ট ২০২৬ ০০:১৭558986
  • hehe | ২০ আগস্ট ২০২৬ ০১:৩৫,
    দেখুন কেউ আই আই টি থেকে ফিজিক্স পড়লেই  ছেদো মাল হয়ে যায় এমনটি নাও হতে পারে। অনেক ষ্টুডেন্ট যারা আই আই টি এন্ট্রান্স টেস্টে ভাল র‍্যাংক করে ফিজিক্স পড়ে ইনজিনিয়ারিং পড়ার অপশন থাকা সত্ত্বেও। তারা এটা করে সাধারণত ফিজিক্স সাবজেক্টের প্রতি ভালবাসা থেকেই। উদাহরণ অনেকেই আছে। রাজেশ গোপাকুমার আই আই টি এন্ট্রান্স টেস্টে গোটা দেশে ফার্স্ট র‍্যাংক করেও আই আই টি কানপুরে ইন্টিগ্রেটেড BS-MS-এ ভর্তি হন ফিজিক্সে। প্রসঙ্গত রাজেশ গোপাকুমার হলেন কবি বিষ্ণু দের নাতজামাই। আমি এগুলো বললাম বিপ্পালকে ডিফেণ্ড করার জন্য নয়, বরং আপনার 'ফিজিক্স পড়লেই ছেদো মাল' এই অতিসরলীকরণকে নাকচ করার জন্য।
  • syandi | ২০ আগস্ট ২০২৬ ২৩:৫৫558985
  • Manali Moulik | ২০ আগস্ট ২০২৬ ০১:০০,

    হ্যাঁ, ওঁর একটা সবজান্তা ভাব আছে। উনি ওঁর নিজের মতামত প্রতিষ্ঠা করতে গিয়ে অনেকক্ষেত্রেই মনগড়া এবং ভুল তথ্য দিয়ে থাকেন। উনি ভুল ইনফরমেশান দেন একেবারে ইচ্ছা করেই এবং উনি এটা করেন ওনার মতামত প্রতিষ্ঠা করার উদগ্র বাসনা থেকেই। ওনাকে এই ভুল তথ্যের ব্যাপারে চেপে ধরলে উনি কোন উত্তর দেন না।
  • albert banerjee | ২০ আগস্ট ২০২৬ ২১:০৬558984
  • "বাক্‌সিদ্ধা গার্গী" 
    বা 
    একটি ইনফ্লেশন হরর ফিকশন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত