এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব‍ামুন চ‍্যাপস্ | ০৭ আগস্ট ২০২৬ ১৮:২০558651
  • // আরে ব‍ামুন চ‍্যাপস্ সামাজিক বিধিবিধান দিতো। ক্ষত্রিয় বা বৈশ‍্যরাও একঘরে হতে পারতো ওদের বিধানে। //
     
    এই ইতিহাসের তথ্য কোথা থেকে পেলেন? কয়েকটা রেফারেন্স দিন তো দেখি।
  • hihi | ০৭ আগস্ট ২০২৬ ১৬:১৯558648
  • albert | ০৭ আগস্ট ২০২৬ ১৬:১৩558647
  • //লোকসভায় অপছন্দের সোশ্যাল মিডিয়া পোস্ট, সরকারের হুকুমে 3 ঘন্টার মধ্যে উড়িয়ে দেওয়া হবে।// গুড ওয়ান আবার রিপোস্ট করতে হবে। টিট ফর ট্যাট।
    'ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে '
  • albert | ০৭ আগস্ট ২০২৬ ১৬:১০558646
  • //রায়ত উৎপাদন খাজনা দিয়ে ইচ্ছেমতো বাজারে বিক্রয়ের ক্ষমতা রাখতো। অন্যদিকে ইউরোপে ল্যান্ডলর্ড জন্মসূত্রে জমির মালিকানা ভোগ করতো। এবং ছোট ছোট মালিকানাধীন এলাকায় ল্যান্ডলর্ডদের নিজের স্বেচ্ছাচারী আইন চলতো। রাজার কেন্দ্রীয় আইন নয়।// একদম ঠিক কিন্তু তাতে কি প্রান্তিক মানুষদের খুব কিছু সুবিধা হয়েছিল? খাজনা না দিতে পারলে শাস্তি গুলোর রকম ফের হতে পারে কিন্তু পুরো ব্যবস্থা সবসময় কোনো ব্যক্তির খেয়াল খুশির উপর এবং মাঝে মাজেই ব্যক্তিগত স্বার্থের উপর নির্ভর করত। বিশেষ করে একে অপরের সাথে যুদ্ধ গুলো, তাতে নষ্ট হতো সাধারণ মানুষের মাল ও জান।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৭ আগস্ট ২০২৬ ১৫:০৮558645
  • নতুন বিল পাস হল লোকসভায় অপছন্দের সোশ্যাল মিডিয়া পোস্ট, সরকারের হুকুমে 3 ঘন্টার মধ্যে উড়িয়ে দেওয়া হবে। বিল পাসের আগে কোনো বিতর্কের সুযোগ দেওয়া হয়নি বিরোধীদের।
  • অয়নেশ | ০৭ আগস্ট ২০২৬ ১৪:৩২558644
    • albert | ০৭ আগস্ট ২০২৬ ১১:০৫558632
    • আর মোঘল সাম্রাজ্যের ভিত্তি ছিলো যে ব্যবস্থা তার সাথে ফিউডাল সিস্টেমের মূলগত পার্থ্যক খুববেশি নয়।
    পুরোটাই আলাদা ছিল। মুঘল আমলে শক্তিশালী রাজতন্ত্রের কেন্দ্রীভূত আমলাতন্ত্র অত্যন্ত উঁচুদরের ট্যাক্স সিস্টেম চালাতো। জাগিরদার বা মনসবদারের জমির মালিকানা ছিল না। শুধুমাত্র খাজনা তোলার অধিকার ছিল। রায়তের জমির অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা তাদের চূড়ান্তভাবে ছিল না। রায়ত উৎপাদন খাজনা দিয়ে ইচ্ছেমতো বাজারে বিক্রয়ের ক্ষমতা রাখতো। অন্যদিকে ইউরোপে ল্যান্ডলর্ড জন্মসূত্রে জমির মালিকানা ভোগ করতো। এবং ছোট ছোট মালিকানাধীন এলাকায় ল্যান্ডলর্ডদের নিজের স্বেচ্ছাচারী আইন চলতো। রাজার কেন্দ্রীয় আইন নয়। কৃষক মূলত সাবসিস্টেন্স ফার্মিং আর বাধ্যতামূলক খেদমজুরীর ওপর নির্ভরশীল ছিল। ফলে মুঘল আমলের রায়ত অনেক বেশি স্বাধীনতা ভোগ করতো। দুই জায়গার সিস্টেম মূলগত ভাবেই একদম আলাদা ছিল। মুঘল পতন হলে ব্রিটিশ এসে এই ব্যবস্থা পাল্টাতে থাকে। একক আরো ভালো করে বুঝিয়ে দেবেন, আমার দু পয়সা দিয়ে গেলাম।
  • Manali Moulik | ০৭ আগস্ট ২০২৬ ১৩:৫৫558643
  • তবে এবার লোকজন নিয়ে যাবো।
     
     
     
    সহমত। এই ফ‍্যাসিস্ত নিকৃষ্টতা আর দেখা যাচ্ছে না
  • albert | ০৭ আগস্ট ২০২৬ ১৩:৫২558642
  • আমি
    ানী
  • albert | ০৭ আগস্ট ২০২৬ ১৩:৫২558641
  • //ভালো থাকবেন ভাই।//
    চিন্তা নেই দিদি ানী যমের অরুচি। আর এই জোকার টার পতন না দেখে যাবো na
  • albert | ০৭ আগস্ট ২০২৬ ১৩:৩৫558640
  • ০৭ আগস্ট ২০২৬ ১৩:১২
    পরশুরাম ঋচীকের কথায় হত্যা ত্যাগ করেন। কিন্তু তিনি পৃথিবীর [ভারত হতে পারে ] রাজা হয়ে যান। যা তিনি কশ্যপকে দান করেন, যদিও কশ্যপ তা গ্রহণ করেন না কিন্তু অন্য বামুন রা তা ভাগ করে নেন[খণ্ডবায়ন ]। মহাভারত
    // অত‍্যন্ত দুঃসাহসের পরিচয় দিয়েছিলেন// মা বাচ্চা গুলো ওই ভাবে মার্ খাবে আর আমি চুপ করে দেখবো? তবে এবার লোকজন নিয়ে যাবো।
  • . | ০৭ আগস্ট ২০২৬ ১৩:২০558639
  • ভালো থাকবেন ভাই।
  • Manali Moulik | ০৭ আগস্ট ২০২৬ ১৩:১২558638
  • আরে ব‍ামুন চ‍্যাপস্ সামাজিক বিধিবিধান দিতো। ক্ষত্রিয় বা বৈশ‍্যরাও একঘরে হতে পারতো ওদের বিধানে। রাজাকে পাওয়ারে থাকার জন‍্য অ‍্যালায়েন্স রক্ষা করে চলতে হতো ব্রাহ্মণদের সঙ্গে। ইংল‍্যান্ডে পোপ আর রাজার লড়াইয়ের সঙ্গে এটা কিছুটা ডিফারেন্ট। রাজসূয় যজ্ঞে ব্রাহ্মণ হোত্রী বা উদ্গাতারা ঘোষণা করতেন, "দেখো প্রজাবৃন্দ, ইনি তোমাদের রাজা। যেভাবে সোমদেব আমাদের, ব্রাহ্মণদের রাজা।" তাকে প্রণতি ও আনুগত‍্য জানিয়ে আশীর্বাদ নিয়ে রাজা সিংহাসনে বসতেন। (রেফারেন্স : উপিন্দর সিং, History of ancient and early medieval India)
     
    অ‍্যালবার্ট স‍্যার ভালো আছেন জেনে ভালো লাগলো। অত‍্যন্ত দুঃসাহসের পরিচয় দিয়েছিলেন, যাইহোক, দ্রুত সুস্থ হয়ে উঠুন।
  • albert | ০৭ আগস্ট ২০২৬ ১২:৫৮558637
  • ট্র্যাংকুলাইজার
    ট্র্যাংকলুলাইজার
  • albert | ০৭ আগস্ট ২০২৬ ১২:৫৬558636
  • ০৭ আগস্ট ২০২৬ ১২:৫২
    একদম ফাইন। শুধু বেশি রাত জাগতে পারছি না। জাস্ট ট্র্যাংকলুলাইজার গুলো বন্ধ করতে হবে।
  • . | ০৭ আগস্ট ২০২৬ ১২:৫২558635
  • অ‍্যালবার্ট এখন কেমন আছেন?
  • albert | ০৭ আগস্ট ২০২৬ ১১:০৯558633
  • কিন্তু
    কী
  • albert | ০৭ আগস্ট ২০২৬ ১১:০৫558632
  • ০৭ আগস্ট ২০২৬ ০০:১৮ একদম ঠিক কিন্তু একজনসাধারণ মানুষ যার জীবন নির্ভর করে শুধু মাত্র রাজা বা ওই রকম কোনো কিম্ভুতের ইচ্ছার উপর নির্ভর করে, তার জন্য মনে হয় সব জায়গা এক ছিল। আর মোঘল সাম্রাজ্যের ভিত্তি ছিলো যে ব্যবস্থা তার সাথে ফিউডাল সিস্টেমের মূলগত পার্থ্যক খুববেশি নয়।
    আর "অবাধ যৌনাচারে ডুবে থাকা একটা জগত" পরশুরামের কথা ধরলে লজিকটা ধোপে টিকছে না।
    "পলিটিক্যাল পাওয়ার ক্ষত্রিয় আর কায়স্থদের। ইকোনমিক পলিসি বৈশ্যদের" এদের লিঙ্ক কী বামুনরাই ছিল।
  • বামুন চ‍্যাপস্ | ০৭ আগস্ট ২০২৬ ০২:২৭558631
  • সামাজিক ক্ষমতা আবার কী জিনিস? পলিটিক্যাল পাওয়ার ক্ষত্রিয় আর কায়স্থদের। ইকোনমিক পলিসি বৈশ্যদের। এদুটো ছাড়া অন্য কোনো ক্ষমতা দাঁড়ায়?
  • Manali Moulik | ০৭ আগস্ট ২০২৬ ০২:০৮558630
  • বামুন চ‍্যাপস্ নেতৃত্ব দেয়নি তো। বরং হাজার বিধিনিষেধে আরো জটিলতা তৈরী করেছে। আমি বলছি সামাজিক ক্ষমতা সব এই বামুনদের হাতে কুক্ষিগত ছিলো।
  • বামুন চ‍্যাপস্ | ০৭ আগস্ট ২০২৬ ০১:৪৯558629
  • কোন সামাজিক বিপ্লবে নেতৃত্ব দিল?
  • একক | ০৭ আগস্ট ২০২৬ ০০:৪৯558628
  • প্যাট্রিয়ারকি কথাটাও ইন্ডিয়ান কন্টেক্সট এ গোলমেলে। আমাদের পুরাণ প্যাট্রিয়ারকাল একথা বলা কটিন। অবাধ যৌনাচারে ডুবে থাকা একটা জগত, হঠাৎ থারটিন বিসির আসেপাশে এসে শ্রমণ কলচর দানা বাঁধতে শুরু কল্লো। সংসার ত্যাগ ফ্যাগ নিয়ে থিওরি ইত্যাদি। গোটা বুদ্ধিজম জুড়ে বৈদিক কলচরের সেক্সুয়াল ভ্যালু সিস্টেম থেকে বেড়োনোর আঁকুপাঁকু চেষ্টা। সেটা সর্বদা হাতে-পায়ে যৌনতা তাও নয়, প্রাণের অন্নময়তা অর্থেও। বুদ্ধ বারবার খিদের সঙ্গে লড়চেন। খাদ্য ব্যাপারটাও বুদ্ধের সঙ্গে লড়চে। তো আরকি, আইডিলজির গেজটাই পাল্টাচ্চে শ্রমণ কলচরে এসে। এই একই গোয়াল থেকেই আবার শঙ্কর। নারী নরকের দ্বার। ছুপা বৌদ্ধ শ্লা।
     
    তো, এইযে ভারতীয় নারীবিদ্বেষ, সেলিবেসি কাল্ট এগুলো মাচ মোর কম্পলেক্স দ্যান, ক্ষমতার জায়গা থেকে প্যাট্রিয়ারকাল গেজ।
     
    আমার কাছেও পুরোটা ক্লিয়ার না। শ্রমণ কলচরের অর্থনৈতিক ট্রিগার, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি বোঝার চেষ্টা করচি অনেক্ককাল যাবত।
  • Manali Moulik | ০৭ আগস্ট ২০২৬ ০০:২৩558627
  • কাস্ট সিস্টেম এমনভাবে পৃথগন্ন করে রেকেচে যে, যোদ্ধার যোগ্যতার চে জন্মের যোগ্যতাই এখানে মাপকাঠি। একলব্য ও নইলে নাইট হত। কর্ণ তো জমিজমা পেলো চাট্টি, কিন্তু সমাজ বা জন্মক্ষত্রিয় কেও তাকে নিজেদের লোক মানলে না।
     
     
     
     
    সহমত। এছাড়া ইউরোপে যখন নবজাগরণ আসছে সেখানে কিন্তু নব‍্য বুর্জোয়া সম্প্রদায়, মানে যারা ব‍্যবসা বাণিজ‍্যের মাধ‍্যমে শক্তিশালী হচ্ছে তাদের দ্বারাই নতুনের আলোটা এসেছে। অপরদিকে আমাদের বণিকসম্প্রদায় কিন্তু যথেষ্ট সমৃদ্ধ ও অর্থশালী ছিলো, অথচ সামাজিক বিপ্লবে তারা নেতৃত্ব দিতে পারলো না। সেটা বামুন চ‍্যাপস্ আগে থেকেই করায়ত্ত করে বসে আছে। যতো প‍্যার্টিয়ার্কাল ধারণার জনক এরা।
  • একক | ০৭ আগস্ট ২০২৬ ০০:১৮558626
  • ফিউডালিজমের গোড়ার কথাটে হলো, আমি তোমায় পোটেকশান দেবো তুমি আমায় জমি দেবে। এটা একটা আর্থসামাজিক বন্দোবস্ত, যেখান থেকে ইউরোপের নাইটহুড কলচর গড়ে উটচে। একটা বাপে খেদানো ছেলেও যোদ্ধা হয়ে নিজেকে প্রমাণ করে, রাজাগজার কাছ হতে, জমিনের অধিকার পাচ্চে। তাপ্পর সে আরও যোদ্ধা জোটাচ্চে, ওয়ারিয়র্স ক্ল্যান ইত্যাদি।
     
    ইদিকে, মানে সমুদ্দুরের এপারে এরকম ওয়ারিয়র্স ক্ল্যান কোথায়? কাস্ট সিস্টেম এমনভাবে পৃথগন্ন করে রেকেচে যে, যোদ্ধার যোগ্যতার চে জন্মের যোগ্যতাই এখানে মাপকাঠি। একলব্য ও নইলে নাইট হত। কর্ণ তো জমিজমা পেলো চাট্টি, কিন্তু সমাজ বা জন্মক্ষত্রিয় কেও তাকে নিজেদের লোক মানলে না।
     
    মিথলজি থাগ।
     
    এইযে তথাকথিত রাজপুত। এদের যারা সত্যিকার যুদ্ধু করেচে শত্রুর সঙ্গে তারা জল-অচল নীচু কাস্ট। তারা লড়ে মরে ভুষটু হয়ে গ্যাচে। কেও তাদের জমির অধিকার দেয় নি। আর যে পিলে রুগির মত ভুড়িদার আপার কাস্ট রাজপুত, তারা পয়সা দিয়ে ভাটকবিদের দিয়ে মিথ্যে শৌর্য বীর্যের গপ্প লিখিয়ে নিয়েচে নিজেদের নামে। আখুন সেসব থেকে বোম্বাইয়া সিনেমা হয়। ওয়ারিয়র্স ক্ল্যান ব্যাপারটা গড়েই ওঠেনি ইন্ডিয়াতে, কাস্ট সিস্টেমের বদান্যতায়। জমিদারি ব্যবস্থা ছিল, সেটাও ইউরোপীয় ফিউডালিজমের খাপের জিনিস না। অন্য সিস্টেম।
     
    ইন্ডিয়ান সিস্টেমের খারাবিকে আড়াল করার কথা হচ্চে না। কিন্তু সেটা আলেদা কম্পলেক্সিটি। ইউরোপের ইতিহাসের ভাষা দিয়েই তার ব্যখ্যা হবে এরম না।
  • Manali Moulik | ০৬ আগস্ট ২০২৬ ২৩:০২558625
  • ফিউডাল শব্দটা যায় না।
     
     
     
    সেমি - ফিউডাল তো বলাই যায়? মুঘল যুগের শেষদিকেও জমির গঠনগত ব‍্যবস্থায় ভূস্বামী বা সামন্তপ্রভুর সেভাবে ভূমিকা ছিলো না। তবে রাজশক্তি বা স্থানীয় স্বায়ত্তশাসনের কাছে কৃষকের একটা বন্দীত্ব থাকতোই।
  • একক | ০৬ আগস্ট ২০২৬ ২২:৪৪558624
  • ইন্ডিয়াতে ফিউডাল শব্দটা যায় না। ওসব টোকা ভাষা।
  • albert banerjee | ০৬ আগস্ট ২০২৬ ১৯:৪৮558623
  • //গনতন্ত্রের প্রতি যে ডিলিউসন আমাদের আচে, সেইটে এসেচে রাজতন্ত্রের সঙ্গে তুলনা করে।// ঠিক এখনো প্রায় প্রত্যেক মানুষের মধ্যে ফিউডাল মানসিকতা ঢুকে আছে। কোনো না কোনো ভাবে।
  • albert banerjee | ০৬ আগস্ট ২০২৬ ১৯:৩৯558622
  • ০৬ আগস্ট ২০২৬ ১৪:৫৬ থ্যাংক ইউ ডট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত