এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Dhuttor | ০২ আগস্ট ২০২৬ ০৬:৪৪558351
  • তসলিমাকে নিয়ে একটা গল্প শুনেছি l ওনার কোনো একটা গল্পে উনি নারীকে মোল্লাতন্ত্র পুরুষতন্ত্রের বিরুদ্ধে উঠে পড়ে লড়তে আহবান করেছিলেন l তো এরপর ইউরোপ বা আম্রিকার কোনো একটা সম্মেলনে তসলিমা দেখেন যে একটি ছেলে তার সঙ্গে কথা বলতে চাইছে l ছেলেটিকে তসলিমা তার অনেক প্রোগ্রামেই এর আগে দেখেছেন l তো ছেলেটি বলে যে আপা আপনি তো পুরুষতন্ত্র মোল্লাতন্ত্র নিয়ে অনেক কিছু বললেন l আমি নিজে যশোরের (মতান্তরে খুলনা ) এক অতি প্রভাবশালী পীরের বংশের ছেলে l আপা আপনি যা বলেছেন মোল্লাতন্ত্র পুরুষতন্ত্র নিয়ে সব সব ঠিক l আপনি নারী হিসাবে এখন আমাকে ধর্ষণ করে প্রতিশোধ নিন l আমি ধর্ষিত হতে চাই আপনার কাছে আপা l তসলিমা হতবাক হয়ে যান l
  • r2h | ০২ আগস্ট ২০২৬ ০১:৩৩558349
  • আধুনিক বাংলা সাহিত্যের সঙ্গে সংযোগ আছে এমন কেউ জয় গোস্বামীকে গালাগাল দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেবে না। বাংলা সাহিত্যের সঙ্গে বিন্দুমাত্র যোগাযোগ আছে এমন কোন মঞ্চ থেকে জয় গোস্বামীকে নেমে যেতে হলে সেই মঞ্চ নিতান্ত অনর্থক। আর যারা জয় গোস্বামীকে গালাগাল দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেওয়াকে স্বতঃস্ফূর্ত খেপে যাওয়া বলে চালাতে চায়, তাদের নিয়ে কোন বক্তব্যই নেই।
  • Manali Moulik | ০১ আগস্ট ২০২৬ ২২:০৮558348
  • রবীন্দ্রসদনে তসলিমার মঞ্চে জয় গোস্বামী আসতেই ক্ষেপে লাল দর্শকরা
  • | ০১ আগস্ট ২০২৬ ২১:২৫558347
  • নির্মল পুরজা, নিমসদাই নামে পরিচিত, কারাকোরাম রেঞ্জেই ঘুমোলেন চিরকালের মত। আশঙ্কা ছিলই গত দুদিন ধরে, এখন কনফার্মড। একজন পর্বতারোহীর আদর্শ মৃত্যু বটে, তবু... নেটফ্লিক্সে 14 peaks Nothing is impossible ওঁরই কথা।
  • X | ০১ আগস্ট ২০২৬ ১৯:১৮558346
  • @১৭ঃ৩২ দ্বিচারী, বা নবারুণ যেমন বলেছেন - "তদুপরি অসহায়। " কালচার বিষয়ে আপন গন্ধে মাতোয়ারা কস্তুরীমৃগের মত - বা জাস্ট ডেলুলু
  • Manali Moulik | ০১ আগস্ট ২০২৬ ১৭:৫৯558345
  • /সেজন্য কোনো সরকারই এই পেটি বুর্জোয়া মধ্যবিত্ত শ্রেণিকে পাত্তা দেয় না। কারন তারা চরিত্রগত ভাবে দ্বিচারী।/
     
     
     
    বৈশাখের মধ‍্যদিনে রৌদ্রদাহে মুর্ছাতুর আমি
    চাহি মেঘ, চাহি ছায়া, চাহি বারিধারা
    সকলই আনিবে যবে মহামেঘ কালবৈশাখীর
    পাতার কুটিরে আমি হব দিশাহারা।
    (মধ‍্যবিত্তের বিপ্লববিলাস)
  • তরমুজ | ০১ আগস্ট ২০২৬ ১৭:৩৬558344
  • //এখানকার জেনজিরা ভাবুন, তারা কী খেয়ে এত এত জেনজির বাইরে রয়ে গেলেন।//
     
    ফ্যাসিবাদের নতুন তত্ত্বায়নের ফলে।
  • তরমুজ | ০১ আগস্ট ২০২৬ ১৭:৩২558343
  • সেজন্য কোনো সরকারই এই পেটি বুর্জোয়া মধ্যবিত্ত শ্রেণিকে পাত্তা দেয় না। কারন তারা চরিত্রগত ভাবে দ্বিচারী।
  • তরমুজ | ০১ আগস্ট ২০২৬ ১৭:২৮558342
  • লড়াই সেটাকেই বলা হয়। যা যে কোনো অবস্থায় অপরিবর্তিত থাকে। এক জায়গায় লড়াই আর জায়গা পাল্টালেই ধোলাই। এটাকে লড়াই বলা চলে না। এখন যারা বিজেপির ভক্ত। ক্ষমতার পরিবর্তন হলে, তারাই সবথেকে বড় বামপন্থী, গান্ধিবাদী হয়ে যাবে। তসলিমাও তার বাইরে নয়। এবং এটাকে কোনো লড়াই বলা চলে না।
  • Manali Moulik | ০১ আগস্ট ২০২৬ ১৭:২২558341
  • কথাটা মিথ‍্যে না। এখন আবার তেড়েমুষে রিজার্ভেশন পদ্ধতির পিছনে লেগেছে। সিয়ার ফ‍্যাসিস্ত টেন্ডেন্সি। আর কী হবে !!! দেখা যাক ২০৩১ শে কী আসে আবার! দুটো টার্মের বেশী এই গভর্নমেন্ট থাকবে বলে কেউই বিশ্বাস করে না! স্কলারশিপে হাজার ফ‍্যাকড়া বের করছে, সেনশাস, সেল্ফ এনুমারেশন.... ওহ!
     
    যা হয় হোক
    কমাদান্তেই একমাত্র সত‍্য।
  • তরমুজ | ০১ আগস্ট ২০২৬ ১৭:২১558340
  • //এই স্বপ্রোথিত হিন্দু মৌলবাদের বিরুদ্ধে যদি ওনার কলম আর না এগোয় তবে আমার পড়া তসলিমা হয়তো হারিয়ে গেছে।//
     
    সাধারন জ্ঞানের মাধ্যমে আপনার কি মনে হয়? ভবিষ্যতে তসলিমার কলম হিন্দু মৌলবাদের বিরুদ্ধে এগোবে?
  • | ০১ আগস্ট ২০২৬ ১৭:১৮558339
  • নতুনরা মৌলবাদের স্যাটা ভাঙছে, যেভাবে পারে। মোদীজীও অতীত, তসলিমাও passe, সে ব্যাপারে। তসলিমার ভিসার টিকি কোথায় বাঁধা ?
  • Manali Moulik | ০১ আগস্ট ২০২৬ ১৭:১১558338
  • বলছি তো। সবেরই মেরিটস্ অ‍্যান্ড ডিমেরিটস্ আছে। এই স্বপ্রোথিত হিন্দু মৌলবাদের বিরুদ্ধে যদি ওনার কলম আর না এগোয় তবে আমার পড়া তসলিমা হয়তো হারিয়ে গেছে। ক্লাস সেভেনে নির্বাচিত কলাম পড়া, তারপর লজ্জা, তারপর আমার মেয়েবেলা, নষ্ট মেয়ের গদ‍্য, ভালোবাসো? ছাই বাসো! ছোটোগল্প ইত‍্যাদি। সেক্ষেত্রে এদিকের হিন্দু মৌলবাদ বা নেতাজী সম্পর্কে কু-সম্ভাষণ, আজাদী শ্লোগানে ছাত্রছাত্রীদের ভয় দেখানো, রবীন্দ্রনাথ ঠাকুরকে মুছে ফেলার চেষ্টা এসব নিয়ে না বললে বোঝা যাবে একটা একপেশে বিরোধিতা হলো। সে আর কীই বা বলি ! কতোকিছুই তো হারিয়ে গেলো এইটুকু জীবনে.... আরো হয়তো হারাবে কতো ! সামনে কিছু পেলেই আঁকড়ে ধরতে তাই আর চাই না। হুড়মুড় করে ভেঙে পড়ে। শেষে দেখি হদ্দ বোকা হয়ে আমিই বসে আছি বালিভরা হাতে। সামনে অথৈ সমুদ্র।
  • | ০১ আগস্ট ২০২৬ ১৭:১১558337
  • নবারুণের সাবভারশনভক্তরা ঘাপটি মেরে এতদিন চুপ, সকল সাবভার্শন যখন রাস্তায় নেমে এল।

    এখন আবার তসলিমা ও মৌলবাদবিরোধিতা, লাইন এটাই, এই বঙ্গে।
  • | ০১ আগস্ট ২০২৬ ১৭:০৭558336
  • তসলিমা দেখবেন বাঙালী জাতিসত্ত্বার স্বার্থ ? হবে হয়ত, 'দেশ' যখন বলছে।

    আপাতত (ফেক) জ্যাঠামাশাইয়ের বাণী শুনুন।

    অথবা ভাবুন, ডিম কেন স্কুলে ফিরে এল।

    আর এখানকার জেনজিরা ভাবুন, তারা কী খেয়ে এত এত জেনজির বাইরে রয়ে গেলেন।
  • তরমুজ | ০১ আগস্ট ২০২৬ ১৬:৫৮558335
  • //সেই ওপার বাংলাতেই আবার মৌলবাদী সেন্টিমেন্টের জন‍্য কাউকে বিতাড়িত হতে হয়। এপারে তখন চাড্ডিদের শাসন তাই এই ডুয়েল ইক‍্যুয়েশন তো হবেই।//
     
    তার সাথে কূটনীতি বলে একটা বিষয় থাকে। মোদি কালে বাংলাদেশের প্রতি ব্যক্তি আয় ভারতের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। জাপান ভারতের থেকে আম আমদানি বন্ধ করে বাংলাদেশ থেকে আম আমদানি করছে। টেক্সটাইলে ভারতীয় উপমহাদেশে মোদিজীর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশ। ..... আর যদি শুধু মুসলিম মৌলবাদই সমস্যার কারন হয়। তাহলে তানিবানী মৌলবাদীদের কোন সরকার যেন সমর্থন করেছিল? তসলিমা তালিবানী মৌলবাদীদের সমর্থক! এটা তো জানতাম না।
  • Manali Moulik | ০১ আগস্ট ২০২৬ ১৬:৪৮558334
  • সে জন‍্যই মোদি গোদি ও চাড্ডিদের কাছে তিনি ব্রাত‍্য শুধু নন - বিপজ্জনক
     
     
     
    সহমত। বেলা ভাটিয়া বা সোনি সোরি বিষয়েও একই কথা প্রযোজ‍্য।
  • Manali Moulik | ০১ আগস্ট ২০২৬ ১৬:৪৬558333
  • অরুন্ধতী রায় আর তসলিমার ইন্টেলেক্ট পরস্পর তুলনা করলে আরো বেশী করে দুটো দেশের শোচনীয় মাইনরিটি মেজরিটি ডায়ালেক্ট ফুটে ওঠে। একটা বিস্ময় হলো, একদা বাঙালী জাতিসত্ত্বার স্বার্থে পূর্ব পাকিস্তানের থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্ম। সেই ওপার বাংলাতেই আবার মৌলবাদী সেন্টিমেন্টের জন‍্য কাউকে বিতাড়িত হতে হয়। এপারে তখন চাড্ডিদের শাসন তাই এই ডুয়েল ইক‍্যুয়েশন তো হবেই। তবু মৌলবাদের বিরুদ্ধে একটু সফলতা পেলেও আমি সেটাকে সফলতাই বলবো। গতকাল দেখলাম উনি বলছেন অন‍্যান‍্যদের স্বাধীনতার স্বার্থেও বলবেন। সেক্ষেত্রে হিন্দু মৌলবাদ এবং ফ‍্যাসিসমকেও সমালোচনার বাইরে রাখা যায় না। যথা বিহারের মন্ত্রীর মেয়েদের শিক্ষা বিষয়ে ও উত্তরপ্রদেশের রাজ‍্যপালের মেয়েদের আইএএস হওয়ার সম্পর্কে। নাহলে এইমুহূর্তের ফেবু ফেমিনিজম দেখে আমার স্বভাবতই মনে হয় একটা Compartmental complex তৈরী হওয়া ছাড়া কিছুই না। Institutional discrimination গুলো আলোচনা না করে, সামাজিক স্বার্থের প্রস্থচ্ছেদ এড়িয়ে গিয়ে একতরফা পুরুষবিদ্বেষ ছড়ানো একটা অবৈজ্ঞানিক ও অশিক্ষিত ব‍্যাপার।
  • তরমুজ | ০১ আগস্ট ২০২৬ ১৬:৪৫558332
  • শুধু তসলিমাই মহিলা নাকি? এসআইআরে যাদের নাম বাদ গেছে। যেসব হকারদের দোকান ভাঙা হয়েছে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। অনেকে অনাহারে রয়েছে। এসআইআর এবং হকার উচ্ছেদের জন্য কতো মানুষ পথে বসে গেছে। সুইটি বিবিরা মহিলা নয়? তসলিমা এগুলোর প্রতিবাদ করতে পারবেন তো? না শুধু নিজের আখের গোছাতে আর চাড্ডিপনা করতে এসেছেন। বিশেষ অ্যাজেন্ডা নিয়ে।
  • X | ০১ আগস্ট ২০২৬ ১৬:৩৯558331
  • @তরমুজ সাহিত্য গুণে তসলিমা অরুন্ধতীর ধারে কাছে আসেন না। তসলিমার বিদ্রোহ মূলত ব‍্যক্তিগত - কিছু টা মৌলবাদের বিরুদ্ধে একইভাবে। সেই তুলনায় অরুন্ধতী সমানে প্রান্তিক এর অধিকার নিয়ে আজো সবাই কে ইনস্পায়ার করে চলেছেন - সে জন‍্যই মোদি গোদি ও চাড্ডিদের কাছে তিনি ব্রাত‍্য শুধু নন - বিপজ্জনক
  • X | ০১ আগস্ট ২০২৬ ১৬:৩২558330
  • এসবই সম্ভবত আপনার পূর্বজন্মের সময়কালীন - তা আপনি না জানতেই পারেন
  • তরমুজ | ০১ আগস্ট ২০২৬ ১৬:৩২558329
  • প্রথম সারির দেশী চাড্ডি পত্রিকায় বেরিয়েছে তো!
  • X | ০১ আগস্ট ২০২৬ ১৬:৩১558328
  • @মানালি চট করে মিথ‍্যেবাদী বলে দিলেন। আমার বক্তব্য ছিল দেশ জুড়ে প্রতিবাদ এর কোন উল্লেখ না থাকার বিষয়ে- যেটা গোটা দুনিয়ার নিউজ মিডিয়া কভার করেছে গোদি মিডিয়া র বাইরে ও বিরুদ্ধে। তসলিমা র কিছু লেখা আমার ও পছন্দ বিশেষ করে মৌলবাদের বিরুদ্ধে। বুদ্ধবাবুর প্রতিবাদ আমরা করেছিলাম সেই সময়ে- আপনার কাছে প্রমাণ দেবার দায় নেই।
    তবে সত‍্যিই এতো দম থাকলে দেশ গত দশ বছর এও করতে পারতো। কলকাতা তেও অনেকে এই প্রতিবাদ এ সামিল হয়েছিল। খালি যারা গৈরিক সংস্কৃতি তে বিশ্বাসী - আকা চাড্ডি তারাই এই সময়ে মন দিয়ে সাহিত্য চর্চা করে গেছে দেখছি।
  • তরমুজ | ০১ আগস্ট ২০২৬ ১৬:৩০558327
  • মোদি সরকারের আমলে ভারত এমনিতেই বিদেশী শক্তির গোলাম হয়েছে। তসলিমাকে প্রোমোট করার অর্থ আরও বেশি সারেন্ডার। অন্য কোনো বিদেশী পত্রিকায় তসলিমাকে নিয়ে লেখা হচ্ছে না। কারন তসলিমা গুরুত্বহীন। এবং তসলিমা ভারতে একটা চাড্ডি টাইপ অ্যাজেন্ডা নিয়েই আসছে। সেই জায়গায় একটা লিবারাল মুখ হিসেবে অরুন্ধুতী রায়কে প্রোমোট করতে পারত। অরুন্ধুতী রায় তসলিমার চেয়ে অনেক বড় মানের লেখিকা। সারা বিশ্ব খ্যাত। এবং ভারতেই থাকেন।
  • তরমুজ | ০১ আগস্ট ২০২৬ ১৬:২১558326
  • //তৃণমূল জমানা এগিয়ে। কারন বাম জমানার বেশির ভাগটা কেন্দ্রে কংগ্রেস নিয়ন্ত্রিত সরকার ছিল।//
     
    এছাড়া আগামী দিনের জন্য সিপিএমের অ্যাজেন্ডা কি বলতে পারবেন? এবং সিপিএম যে অ্যাজেন্ডাগুলো প্রচার করে, সেগুলো বাঙালি সমাজের কাছে কতটা প্রয়োজনীয় বলে মনে হয়? এমনকি শহুরে শিক্ষিত মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্তদের কজন সিপিএমের প্রস্তাবগুলোকে গ্রহণযোগ্য বলে মনে করে? আর এই কারনেই প.ব. তে বামের ভোট একলাফে রামে যায়। মাঝখানে কংগ্রেসী টাইপের কোনো মধ্যপন্থী দলে না গিয়ে। কারন এই বাঙালি মধ্যবিত্ত শ্রেণি আজও কংগ্রেস ও গান্ধিকে বৃহত্তর শত্রু বলে মনে করে। এবং বিজেপি এই প্রচারগুলো করার জন্য বামেদের ফান্ডিং দেয়। এটা 34 বছরের সুশাসনের ফল। এদিকে সুভাষ চন্দ্রকে তোজোর কুকুর কিন্তু বামেরাই বলেছিল। আর সুভাষ চন্দ্র গান্ধিজীকে বলেছিলেন জাতির পিতা। এবং বামপন্থা ও ফ্যাসিবাদকে বৈশিষ্ট ও চরিত্রগত দিক থেকে একই ধরনের শক্তি বলে তিনি মনে করতেন। রামের সাথে বামের জোট নতুন কিছু নয়। স্বাধীনতার আগের জোট। সম্ভবত ভারত ছাড়ো আন্দোলনের সময় দুটি প্রধান শক্তি ব্রিটিশকে সহায়তা করে ছিল। এক ছিল আরএসএস এবং অন্যটি বামেরা। যা স্বাধীনতার পরেও অব্যাহত ছিল। যে বিষয়টা পরবর্তী কালে জয়প্রকাশ নারায়ন বুঝতে পেরে বাম রাজনীতি থেকে সরে এসে গান্ধিবাদী বাম রাজনীতির সঙ্গে যুক্ত হন। এবং গোবলয়ের রাজ্যগুলিতে গান্ধি ও মার্কসকে মিলিয়ে দেখার এই প্রবণতাটা মূলত জেপি আন্দোলন থেকেই ছড়ায়। যে জায়গায় প.ব. তে সিপিএম আগামী দিনে বিজেপির জন্য কিছু অন্ধভক্ত তৈরি করে রেখেছিল। কারন দুটোই আদর্শবাদী দল। মানুষ কেমন আছে? তাই দিয়ে এদের কোনো কাজ নেই। শুধু আদর্শ থাকলেই চলবে।
  • Manali Moulik | ০১ আগস্ট ২০২৬ ১৬:০৩558325
  • দেশ - কেন? প্রতিটা প্রথম সারির পত্রিকার একটা করে তসলিমা সংখ‍্যা বের করা উচিত। এতে তো আমি বুর্জোয়াভাবের কিছু দেখছি না। বরং কিছু পেঁচি গুন্ডার জন‍্য ওনাকে বিতাড়িত হতে দেওয়াটা সংশোধনবাদী দুর্বলতা। আর কতো মিথ‍্যে কথা বলবেন?
  • তরমুজ | ০১ আগস্ট ২০২৬ ১৫:৩৫558324
  • আমি তো কিছুদিন আগে এই ভাটেই বলেছি, যে তসলিমা বিজেপির এজেন্ট। এছাড়া একটা চাইনিজ কানেকশনও আছে। তখন বেশিরভাগ লোকে বিশ্বাস করেন নি। আস্তে আস্তে মিলাতে থাকুন। দেখুন মেলে কিনা।
  • তরমুজ | ০১ আগস্ট ২০২৬ ১৫:২৯558323
  • //দ্রব্যমূল্য বৃদ্ধির অর্থ‌ই তো মুদ্রামূল্য হ্রাস।//
     
    ঠিক মুদ্রামূল্য প্রচুর পরিমানে হ্রাস পেয়েছে। এখন ডলারের দাম 95.50 টাকা চলছে। অনেকে বলছে একশো হয়ে যাবে। আবকি বার একশো পার।
  • X | ০১ আগস্ট ২০২৬ ১৫:২৬558322
  • দেশের মত বুর্জোয়া পত্রিকার সব লাল রক্ত গেরুয়া হয়ে গেছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত