এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২২ জুন ২০২৬ ১৩:৪২556518
  • একে বলে ছলে বলে কৌশলে ক্ষমতা দখল, তারপর অ্যাজেণ্ডা স্থাপন। বিহারে হয়েছে, পরিস্থিতির অনেক কিছুর উন্নতির দরকার ছিল, তো নাকের বদলে নরুণের মত ক্লাস সেভেন পাস মুখ্যমন্ত্রী হয়েছে আর নীতিশের ছেলে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী যার নিজেরই স্বাস্থ্যের ঠিক নেই। মাইগ্রেন্ট লেবারদের জন্য কী বা হয়েছে, কাজের বাজার কী বা হয়েছে। ওসব কিছু হওয়ার সম্ভ্বব না, কিন্তু এরা ভোটে জেতার যাবতীয় বন্দোবস্ত করে রেখেছে, তারই অংশ হল, সুনার বাংলা, ভারত আবার জগৎসভায় ইত্যাদি। এখন তো ভোটার লিস্টও এদেরই দখলে।
     
  • অরিন | ২২ জুন ২০২৬ ১৩:৪০556517
  • ওহো, ব্রতীনের প্রশ্নটি আমি ধরতে পারিনি, খুব সম্ভব তুর্গেনেভের কোন লেখা আগে পড়বে জিজ্ঞাসা করছিল।
    সেটা না হলে যতুবাবু আর তারপর Altruism এর বইটা পড়তে বলব। যদুবাবুর লেখাটা পড়ার সময় একটি R বা যার যা language পছন্দ যেমন stata, sas, python খুলে প্রথম সেকশনের অঙ্কগুলো করে দেখতে পারেন, পড়ে আনন্দ পাবেন। অনেকদিন পরে Ya Perlman লেখাগুলো মনে পড়ে গেল। যদুবাবুকে অভিনন্তন ও ধন্যবাদ।
  • | ২২ জুন ২০২৬ ১৩:৩৫556516
  • ব্রতীন আছে দেখছি। রেজাল্প্ট বেরোনর পরে লিখেছিল বটে "শোনা যাচ্ছে বিস্কুট কারখানাটা আসছে"। কোত্থেকে শুনেছিল সে উত্তর জানা অবশ্য। লোকে এইসব খেয়েই যাচ্ছে।

  • | ২২ জুন ২০২৬ ১৩:৩৩556515
  • ভাতা বা স্কীম বা সামাজিক প্রকল্প, যেমন চলছে তেমন চলবে।

    ডিএ বাড়বে অক্টোবর থেকে আর শুন্যপদে নিয়োগ হবে। অর্থাৎ সরকারী স্পেন্ডিং। কত কী হয় দেখা যাবে।

    আর তো সব মোটামুটি হাওয়াবাজি, মেট্রো হবে, এয়ারপোর্ট হবে। পরের বারের বাজেটের সময়ে দেখা যাবে, কদ্দুর কী হল।

    কিন্তু চাকরি আর কাজের বাজার তৈরী, সেসবের কী হবে ? সেই বিস্কুট কারখানাটা কী হবে ? শিল্পর জন্য কী প্রয়াস ? জানা নেই।

    বোঝা যাচ্ছে, অর্থনীতি যা চলার চলবে, খুব ভাল DBT হচ্ছে বলে, আগে তো সব চুরি হত বলে। আর পলিটিকাল ব্যাপারট্যাপার, নাম বদল,্ক্ষমতা দখল এসব হুলিয়ে চলবে।

    শিক্সিতজনে খেয়েছিল, কালকেই গুগল আপিস খুলবে, সে গুড়ে চন্দন্নগর।

    জ্জয় পঃবঃ।
  • অরিন | ২২ জুন ২০২৬ ১৩:২৮556514
  • আগে যদুবাবুর পেপারটা পড়।
    তারপর বইটা পড়, ভাল লাগবে।
  • Bratin Das | ২২ জুন ২০২৬ ১৩:১৮556513
  • ধন্যবাদ
     
    কোন টা আগে পড়বো ?
  • X | ২২ জুন ২০২৬ ১২:৩২556512
  • @যদুবাবু - লিঙ্ক এর জন‍্য ধন‍্যবাদ - সময় নিয়ে পড়ে দেখতে হবে
  • manish | ২২ জুন ২০২৬ ১২:১৩556511
  • শ্যামাপ্রসাদ এর উপর বিশ্লেশন পড়লাম। অসাধারণ। ধন্যযোগ সৈকতকে। মানিষ .
  • :|: | ২২ জুন ২০২৬ ১১:৫৫556510
  • ১১টা ৪১: গুণ মানে মন শান্ত রাখার জন্য পতঞ্জলির সাজেশন ১/৩৩ নং যোগসূত্রে।

    maitri karuna muditopeksanam sukha duhkha punyapunya visayanam bhavanatas citta prasadanam
    “By cultivating attitudes of friendliness toward the happy, compassion for the unhappy, delight in the virtuous, and disregard toward the wicked, the mind-stuff retains its undisturbed calmness.”
  • যদুবাবু | ২২ জুন ২০২৬ ১১:৪৭556509
  • লজ্জার মাথা খেয়ে সে লেখাটারও লিংক দিয়ে যাই, যদিও এই আলোচনার সঙ্গে সম্পর্ক নেই। লম্বা লেখা, অল্প শিশি আছে, বোতল নেই। কেউ পড়লে জানাবেন। খুশি হইব। (আশা করি লিংক খুলবে।)
     
  • Manali Moulik | ২২ জুন ২০২৬ ১১:৪৫556508
  • @৮ঃ০৭ - তুর্গেনেভ পড়ুন -fathers and sons- খুবই মায়াময় লেখা
     
    একদম। সঙ্গে টরেন্টস্ অভ স্প্রিং পড়তে পারেন। প্রেম ও ট্র‍্যাজেডি জড়ানো এক অনন‍্য আখ‍্যান।
    ব্রতীন স‍্যার ভালো
  • যদুবাবু | ২২ জুন ২০২৬ ১১:৪১556507
  • X, আজ্ঞে সে আর বলতে। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ হিংসার আশ্রয় নিয়েছেন এমন উদাহরণ প্রচুর প্রচুর। হিংস্র কিছুই চাই না। অবশ্য চাই না বললেই বেশি হবে এও ঠিক। চারদিকে ক্রুয়েলটি এত ক্যাজুয়াল যে আঁতকে উঠি।
    আমার আগ্রহ দর্শনে।
     
    তবে এ নিয়ে আর কিছু বলার নেই। Kolmogorov কে নিয়ে একটি আর্টিকল লিখেছি কয়েকদিন আগে। তো ওঁকে নিয়ে এক ছাত্রের লেখা থেকে একটু টুকি -
     
    “In the country house where P. S. Alexandrov and A. N. Kolmogorov held their famous gatherings for many years, there was a seminar room with a blackboard. Several years after
    Kolmogorov’s death it had not been erased, and still had in his hand, in English, the motto:
     
    "MEN ARE CRUEL, BUT MAN IS KIND"
     
    আমিও ঐটি বিশ্বাস করি। ব্যক্তিমানুষের উপর আশা আছে।
     
    অরিনদা, আপনি তো এই বিষয়ে এক্সপার্ট। আমি বুঝেছি অন্যের দুঃখে দুঃখ পাওয়ার নাম করুণা, আর অন্যের আনন্দে আনন্দের নাম মুদিতা। চারটি মূল গুণ: মৈত্রী, করুণা, মুদিতা আর উপেক্ষা।
     
    @কেকে, ভবিষ্যতের দুপয়সার অপেক্ষায় রইলাম।
  • Bratin Das | ২২ জুন ২০২৬ ১১:৩৯556506
  • শ্রীমল্লার আমি তোমার থেকে অনেক সিনিয়র
     
    একটা কথা বলি .
     
    দেখো সবার জীবনে অনেক রকম
    সমস্যাও আসে সমাধান ও হয়
    যায়।
    কখন অল্প কষ্টে সমাধান হয়ে যায়। lঅনেক সময় অনেক এফর্ট লাগে .
     
    কিন্তু চেষ্টা করে যেতেই হবে .
     
    দেখো সব ভালো হবে .
     
    আমাদের সবার শুভেচ্ছ্য তোমার সাথে আছে
  • X | ২২ জুন ২০২৬ ১১:১২556505
  • @৬ঃ৪৫ যদুবাবু - বর্তমানে করুণা ভারতবর্ষে বেশ ভায়োলেন্ট টার্ন নিচ্ছে। বিশেষত জৈন কমিউনিটি বহু জায়গায় মাছ মাংসের বিক্রি বন্ধ করতে উঠে পড়ে লেগেছে- লেটেস্ট বেনারস এ প্রায় চারশো দোকান বন্ধ করা হলো। তা ছাড়া আমিষ খাবার কে ভিলিফাই করার চেষ্টাও চলছে বহু জায়গায়। এই হিংস্র করুণা যত কমে ততই ভালো।
     
    অন‍্যদিকে রাজনীতির ভাষাতেও হিংসা বাড়ছে - সংবেদনশীলতা কমছে। যদি ধর্মনিরপেক্ষ করুণা কিছু থাকে তবেই একমাত্র এর থেকে পরিত্রাণ সম্ভব
  • X | ২২ জুন ২০২৬ ১১:০৫556504
  • @৮ঃ০৭ - তুর্গেনেভ পড়ুন -fathers and sons- খুবই মায়াময় লেখা
  • পাঠক | ২২ জুন ২০২৬ ১০:২৩556503
  • আপনাদের সবাইকে উৎসাহ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। থেমে থেমে হোঁচট খেতে খেতে পড়েছি গোটা কুড়ি পাতা।একটা সুখের বিষয় হল কোন ফর্মুলা ডায়াগ্রাম বা গ্রাফ পাইনি। আমি অঙ্ক তে খুন কাঁচা, ওগুলো থাকলেই অস্বস্তি হয়।যে
    যাই হোক চেষ্টা করছি।
  • kk | ২২ জুন ২০২৬ ১০:১২556502
  • 'প্রাইস অভ অল্ট্রুয়িজম' নিয়ে আলোচনা চলুক, দরকার হলে টই খুলে চলুক। যদিও মন দিয়ে এখন পড়া হচ্ছেনা। কিন্তু সে পরে মেক-আপ করে নেওয়া যাবে। 'করুণা', কম্প্যাশন, মহাযানী কনসেপ্ট এইসব নিয়ে হয়তো আমার দু একটা ফুটো পয়সা আছে। সেও দেওয়া যেতে পারে পরে সুযোগ বুঝে।

    অন্য প্রসঙ্গে -- দ'দি ও ডিসিকে বিলম্বিত ধন্যবাদ জানিয়ে গেলাম।
  • শ্রীমল্লার | ২২ জুন ২০২৬ ০৯:২৯556501
  • সুপ্রভাত!
    আজও ফুল ফুটেছে। বৃষ্টিতে রাস্তাটাস্তা ভেজা। মেঘলা আকাশ। পাখি ডাকছে। ২১২৬ সালে এইসব শোনার কিংবা দেখার জন্য আমি আর থাকব না। কিন্তু সেইদিনও সকাল হবে। ফুল ফুটবে। মেঘ করবে। বৃষ্টি হবে। পাখি ডাকবে। আমার মতোই কেউ, কবিতা নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখবে হয়তো। হয়তো এই গুরুতেই লিখবে সে ২১২৬ সালে। হয়তো সে আমার লেখাও পড়বে...! হয়তো ভাববে, শ্রীমল্লার একজন কবি ছিল। ভাববে। ২১২৬ সালে।
  • অরিন | ২২ জুন ২০২৬ ০৯:২৪556500
  • Price of Altruism একটি বিশাল, এবং অসাধারণ বই।
    এক প্যারাগ্রাফে ধরতে গেলে লেখকের ভাষাতেই বলা ভাল,
    "“The sweeping tale of attempts at an “altruism code” invites to the stage spitting tadpoles and “free-riding” cuckoos; sacrificing slime molds, naked blind mole rats, horn-locked oryxes, dung flies, rabbit viruses, and the overabused stepchildren of man. It spans the globe from the far reaches of the Siberian Afar to the South American tropics, from the prairies of Indiana to the African plains. It traverses from Aristotle and Jesus and Aquinas through Hume and Adam Smith and Malthus; from John D. Rockefeller to John von Neumann, from World War I to Vietnam. It takes in the Manhattan Project, the invention of the transistor and computer, Bell Labs and IBM; and it embraces the burlesque theaters of Great Depression New York as well as the subversive cinemas of squat-infested seventies London. From Darwin to Kropotkin and Huxley, from Warder Clyde Allee to Vero Cope Wynne-Edwards; from J. B. S. Haldane, the “last man to know all there is to know,” to R. A. Fisher the Anglican apostle; from John Maynard Smith to Bill Hamilton to Bob Trivers; from Isak Preis to George Price; from nineteenth-century czars to mid-twentieth-century telepathists to biological mathematicians"
     
    কি শে নেই আর ডি সি রাও বাদ দিলে কার গল্প যে নেই, ;-)
     
    যদুবাবু চমৎকার introduction দিয়েছেন। এখানে একটা মামুলি বিষয যোগ করা যেতে পারে যে, মহাযানীরা করুণা বলতে compassion বোঝান, empathy ব্রহ্মবিহারের "মুদিতা" অবস্থা।
     
    যাই হোক, বইটা অবশ্যই পড়বেন।
  • Bratin Das | ২২ জুন ২০২৬ ০৮:০৭556499
  • আচ্ছা বুঝলুম মানালি। আমাকে আমার 'বাবা. পড়ার নেশা ধরিয়েছেন বাবা.
     
    তুর্গিনিয়েভ কমন পরে নি বাছা। ওনার লেখার বৈশিষ্ট্য নিয় একটু লিখো তো।
     
    ফাদার্স ডে তে বাপি কে রুমি উপহার দিলাম। বাপি আগে পড়েন নি। খুব খুশী।
  • dc | ২২ জুন ২০২৬ ০৮:০৬556498
  • আচ্ছা তাহলে আমার বুঝতে ভুল হয়েছিল।
  • যদুবাবু | ২২ জুন ২০২৬ ০৮:০০556497
  • আহা, আমি কিন্তু পরস্পরবিরোধী বলিনি, আমি বলতে চেয়েছি, ডারউইনিজ়ম এককভাবে ব্যাখ্যা করতে পারে না সম্ভবত, আরও কিছু একটু লাগে। ডারউইনের পরেও মডার্ন ইভোল্যুশনের চর্চা তো এই আপনি যা বলছেন এইসব যোগ করেছে। তবে, সেগুলোর বীজ-ও ডারউনিজ়মেই নিহিত এই অর্থে ভাবা যায়।

    আইএসআইতে জে বি এস হ্যালডেন ছিলেন বহুদিন। মার্ক্সিস্ট পপুলেশন জেনেটিসিস্ট। ওঁর এই নিয়ে আগ্রহ ছিল। হ্যালডেন সম্ভবত মহলানবিশের সাথে মতান্তর হওয়ায় আইএসয়াই ছেড়ে দেন, সেইটা আমাদের দেশের বিজ্ঞানচর্চার ইতিহাসে একটা ট্র্যাজেডি মনে হয়।
  • dc | ২২ জুন ২০২৬ ০৭:৪৯556496
  • সরি, প্রাইস অফ অলট্রুইজম।
  • dc | ২২ জুন ২০২৬ ০৭:৪৮556495
  • যদুবাবু, এমপ্যাথি আর সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট পরষ্পরবিরোধী নাও হতে পারে। আপনি যেমন লিখেছেন, অলট্রুইজম এর সাথে গ্রুপ সিলেকশানের সম্পর্ক নিয়ে বা মিরর নিউরন নিয়ে, এসব নিয়ে মাঝেমাঝে নানান লেখা পড়েছি, এসব নিয়ে অনেক অ্যাকাডেমিক কাজও হচ্ছে বলে জানি। একটা পেপার পড়ছিলাম, বহু প্রাচীন নোম্যাডিক ট্রাইবদের মধ্যেও, অনেক অনেক হাজার বছর আগে, বয়ষ্ক বা অসুস্থ মানুষদের জন্য কেয়ার করার প্রমান পাওয়া গেছে, যা কিনা অন্যান্য অ্যানিমালদের থেকে সেই সময়ে আমাদের ইভোলিউশনারি অ্যাডভান্টেজ দিয়েছিল। এমপ্যাথি, বা নিজেকে অন্যের ঘাড়ে ওপর চাপিয়ে দিয়ে দেখতে পারা, সেটা বোধায় আমাদের আদি সোশ্যাল নেটওয়ার্কিং এর সময়ে কাজে দিয়েছিল। আমার তো ​​​​​​​মনে ​​​​​​​হয় ​​​​​​​ভালোবাসারই ​​​​​​​আরেক ​​​​​​​নাম এমপ্যাথি :-)
     
    প্রাইস অফ এমপ্যাথি বইটা পড়িনি, সময় পেলে পড়বো।
  • যদুবাবু | ২২ জুন ২০২৬ ০৭:২৯556494
  • ঠিকই। এখন মনে হয় দিনের শেষে থিওরি নিজের মন ভুলানো খেলা। ব্যক্তিগত চিন্তাভাবনার একটা ফ্রেমওয়ার্ক দেয়, এই অব্দি। বাস্তবে কোনো assumption মেলে না।
     
    তবে আমি যা বুঝেছি অত কিসে কী হবে ভেবে লাভ নেই। জোরবা দি গ্রিক নামে একটা ঘ্যামা সিনেমা আছে। তাতে Zorba বলছে, "You think too much. That is your trouble. Clever people and grocers, they weigh everything."
     
    আমিও তাই ভাবনাচিন্তা মুলতুবি রেখেছি। নিজের খেয়ালে এটা ওটা পড়ি। চান্স পেলে বাজে বকি।
  • :|: | ২২ জুন ২০২৬ ০৭:১৪556493
  • নিষ্কাম কর্ম। এছাড়া পথ নাই। থিয়োরি করে হবে না। সেই যে কে যেন বললেন "আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া"। সেটা করার একমাত্র উপায় নিরন্তর নিষ্কাম কর্ম -- যেটা অই গানের রচয়িতা সমস্ত জীবন ধরে করে গেছেন।
  • যদুবাবু | ২২ জুন ২০২৬ ০৬:৪৫556492
  • @পাঠক, পড়ে ফেলুন। আমার খুব-ই ভালো লেগেছিল। অলট্রুইজ়ম বলুন, বা "করুণা", কোথা থেকে আসে এই ব্যাপারে প্রায়ই ভাবি।

    ভারতবর্ষের বিভিন্ন দর্শন যদি দেখেন, এক চার্বার্ক বাদ দিলে, প্রায় সবই বলে "শীল", অর্থাৎ এথিক্যাল জীবনদর্শনের কথা, নিজের পরিশুদ্ধি, নিজের উত্তরণ, নিজের যত্ন (একটু অতিসরলীকরণের দোষ হল)। অপরের কথা এই করুণার পথ ধরে আসছে, বৌদ্ধ ধর্মের মহাযানে। করুণা এমন যে নিজের মুক্তির কথা ভাববেই না, যতদিন না সবার দুঃখনিবৃত্তি হচ্ছে। যে পারবে সে-ই বোধিসত্ত্ব। মহাযানের একটা স্তম্ভ যদি করুণা হয়, অন্যটা শূন্যতা। আমার ধারণা এই ভাব পরে বৈষ্ণবপথে এসে ইভোলিউশন হয়ে হয়ে অহৈতুকী প্রেম।

    আমার ইন্টারেস্টের কারণ এই যে আমার মনে হয় যে এই করুণা /এম্প্যাথি - এইটেই একেবারে লোপাট পেয়েছে বলেই আমাদের এই অবস্থা। কেন লোপাট পেল এর উত্তর নেই সেভাবে, কিন্তু আমি ঐ বৌদ্ধ-মহাযান-তাত্ত্বিকদের পথ ধরে এসে চৈতন্য অব্দি পৌঁছতে চাই। মাঝেমাঝে টুকটাক এটাসেটা পড়ি।

    বিজ্ঞান-ও এর উত্তর খুঁজেছে নিজের মত করে। সার্ভাইভ্যাল অফ দ্য ফিটেস্ট তো এককভাবে অলট্রুইজ়মের ব্যাখ্যা করে না, তাহলে কী করে ব্যাখ্যা করা যায়? এর আলাপ অনেক দীর্ঘ। "গ্রুপ সিলেকশনে"র কথা বলেন কেউ কেউ, সহজে যার অর্থ, অলট্রুইস্টিক গ্রুপের সার্ভাইভাল সেলফিশ গ্রুপের থেকে বেশি। আবার মিরর নিউরোনের গল্প আছে।

    এই আলাপের একটি অধ্যায় জর্জ প্রাইস। ভদ্রলোক ফিজিক্যাল কেমিস্ট ছিলেন, পরে পপুলেশন জেনেটিক্স নিয়ে ইন্টারেস্টেড হন, তিনিও তার মত ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন altruism-কে, বিখ্যাত "প্রাইস ইকুয়েশন" দিয়ে। কিন্তু ভদ্রলোকের জীবন বড়োই মর্মান্তিক, নিজের তত্ত্বকে নিজের জীবন দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন সম্ভবত, নিজের সর্বস্ব বিলিয়ে দেন, শেষে আত্মহত্যা করেন কপর্দকশূন্য অবস্থায়। ঐ বইটির আধা সে জ্যাদা ওঁর জীবনী, বাকি আধা অলট্রুইজ়ম কোথা থেকে আসে তার বিজ্ঞানসম্মত উত্তর খোঁজা।

    পড়তেই পারেন, তবে, মাঝেমাঝে একটু স্লো লাগতে পারে, আবার না-ও লাগতে পারে। পড়লে এখানে বা টইতে জানালে আড্ডা মারা যাবে।
  • :|: | ২২ জুন ২০২৬ ০৬:১৪556491
  • ভাবা পেরাকটিস তো কোনও মহামতিই বলে গেছেন, বড়ো ক্যাপাসিটিওলাদের কোনও ছাড় দিয়েছেন বলে তো শুনিনি। তো ক্যাপাসিটি যেমনই হোক ভাবাটা দরকার। নইলে তালগোল পাকানো অনিবার্য। খেলা দেখার পর সময় পেলে ভেবে দেখতে পারেন। :)
  • পাঠক | ২২ জুন ২০২৬ ০৪:১৭556490
  • এখানে বই পড়া নিয়ে কথা হচ্ছে, প্রচুর পাঠক ও আসেন তাই একটা কথা জানতে এলাম। The Price of Altruism বইটা সম্পর্কে কোন পাঠ প্রতিক্রিয়া কেউ দেবেন?
  • অরিন | ২২ জুন ২০২৬ ০৩:৩২556489
  • "গোপাল পাঁঠা" (ছি ছি মহামতি শ্রী গোপাল মুখোপাধ্যায় মহাশয়) এর সাক্ষাৎকার
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত