এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | 119.*.*.* | ২৬ মে ২০২৬ ০৩:২৯554830
    • আহ টইপো--
      কোন ছাঁকনিতে জল থেকে দুধ ছেঁকে নেওয়া যায় জানতে মঞ্চায়।
  • অরিন | 119.*.*.* | ২৬ মে ২০২৬ ০৩:১০554829
  • অন্তত Calvin Cycle এর উল্লেখ টুকু করলে এই ইকুয়েশনটিকে আরেকটু শিক্ষণীয় করে তোলা যেত। হতে পারে প্রশ্ন হিসেবে trick question করার চেষ্টা হয়েছে।
  • অরিন | 119.*.*.* | ২৬ মে ২০২৬ ০৩:০২554828
  • "কোন পণ্ডিতরা NCERT-এর টেক্সটবইগুলো লেখেন কে জানে? আর কোন পণ্ডিতপ্রবরের দল সেগুলো প্রুফরীড করেন সেটাই বা কে জানে? আদৌ প্রুফরীডিং বলে কিছু করা হয় না বোধ হয়"
     
    Proofread না peer review? Proof read করে আর কি হবে, ঐ ভুল থেকে যাবে। যিনি এই equation টি লিখেছেন তাঁর সাধারণ বুদ্ধিটুকু নেই। এ সেই মোদীর (a+b) square এ 2ab কোথা থেকে হয় তাই নিয়ে অপার বিস্ময়ের মত।
  • @syandi | 51.*.*.* | ২৬ মে ২০২৬ ০২:৫৯554827
  • ফটোসিনথেসিস তো ইনঅর্গানিক কেমিস্ট্রি নয়, বায়োসায়েন্সে ইকুয়েশনগুলোকে সিমপ্লেস্ট ফর্মে রিডিউস না করে বাইপ্রোডাক্টগুলো এক্সপ্লিসিটলি দেখাতে রেখে দেওয়া হয়। ফটোসিনথেসিসে জল কেবল লাগে না, কেলভিন সাইকেলের বাইপ্রোডাক্ট হিসেবে জল তৈরিও হয়। ফলে ওই ১২-৬ ইকুয়েশনটাই কমপ্লিট ইকুয়েশন। তবে কেউ রিডিউস করে লিখলে আর কি-ই বা করার?
  • syandi | 185.*.*.* | ২৬ মে ২০২৬ ০২:২৭554826
  • স্যরি, লিংক দিটে গিয়ে ছড়িয়েছি
     
  • syandi | 185.*.*.* | ২৬ মে ২০২৬ ০২:২৪554825
  • কোন পণ্ডিতরা NCERT-এর টেক্সটবইগুলো লেখেন কে জানে? আর কোন পণ্ডিতপ্রবরের দল সেগুলো প্রুফরীড করেন সেটাই বা কে জানে? আদৌ প্রুফরীডিং বলে কিছু করা হয় না বোধ হয়। NCERT একটা সর্বভারতীয় সংস্থা, আর তার টেক্সটবুকের এইরকমের দৈন্যদশা! একটা নমুনা দেখুন এখানে:

    https://iili.io/CJLmA8P.png

    সমীকরণের ডানদিক আর বামদিক দুইদিকে কমন কিছু থাকলে সেগুলো ক্যানসেল হয়ে যায়—এটা ক্লাস সিক্স-সেভেনেই শেখানো হয়। অথচ NCERT- এর কেমিস্ট্রি বই-এ ফটোসিন্থেসিসের ইকোয়েশানে ডানদিকে ছয় অণু আর বামদিকে বারো অণু জল রেখে দেওয়া হয়েছে। একটা সর্বভারতীয় সংস্থা যার বই পড়ে সারা দেশের কোটিকোটি ছেলেমেয়ে তাদের বই এর এই অবস্থা। হয়ত টিচাররাও এটাই পড়ায় আর বলে এই ইকোয়েশানটাই পরীক্ষার খাতায় লিখতে।
     
  • syandi | 185.*.*.* | ২৬ মে ২০২৬ ০২:০০554824
  • @Manali Moulik | ২৫ মে ২০২৬ ২১:০২,
    "NCERT এর ইতিহাস বইতে বিকৃতি ঘটেছে এটা সত্য................................................."
     
    আজ্ঞে না, এইটা অর্ধসত্য। কারণ শুধু ইতিহাস নয়, NCERT- এর কেমিস্ট্রি বইতেও বিকৃতি ঘটেছে। হয়তবা অন্যান্য সাবজেক্টেও বিকৃত তথ্য পরিবেশন করা হচ্ছে। বছর’দুই আগে ভাইঝির ক্লাস টেনের কেমিস্ট্রি বইতে চোখ বুলিয়ে বোমকে গেছিলাম। সেখানে খুব কায়দা করে ভেজিটেরিয়ান ফুড হ্যাবিটকে মহিমান্বিত করে আপার কাস্ট উত্তর ভারতীয়র dietary habit চাপিয়ে দেওয়ার একটা সুন্দর চেষ্টা করা হয়েছে। এখানে দেখুন:


    সমস্ত প্রাণীজ ফ্যাটকে ঢালাওভাবে আনহেলদি বলে দাগিয়ে দেওয়া হল, যেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বলে কিছু হয় না বা হলেও সেটা মাছ জাতীয় প্রাণীজ সোর্স থেকে পাওয়া যায় না। উল্টোদিকে আবার সমস্ত উদ্ভিজ্জ ফ্যাটকে ঢালাওভাবে হেলদি বলে ছাপার অক্ষরে ছাত্রছাত্রীদের কাছে জানিয়ে দেওয়া হল, যেন নারকেল তেল বা পাম কার্নেল তেল অতিশয় ভাল স্বাস্থের জন্য।
     
  • syandi | 223.*.*.* | ২৬ মে ২০২৬ ০০:২২554823
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ২১:৩৬

    আপনি আশ্চয্য কল্লেন মশায়। 'পিরিয়ডিক টেবিল' এ- 'পিরিয়ড'-এর মত অতি অসইব্য় কথা আছে। এইসমস্ত অসইব্য় কথাবাত্তা আমাদের কোমলমতি ছেলে-মেয়েরা শিখে গেলে অকালে পেকে যাবে না? আমরা সেক্স বলে কোন নোংরা জিনিস যে হয় তা শেখাবনা, শেখালে ভারতীয় সংস্কৃতি গোল্লায় যাবে। আমাদের উনিজি কোন সেক্সপ্রডাক্ট নন, একেবারে ননবায়োলজিক্যাল। এমনকি আমাদের দেশের ময়ূর-ময়ূরীও ঐসব নোংরা কাজ না করে চোখের জল ব্যবহার করে বংশবিস্তারের জন্য।
  • a | 124.*.*.* | ২৬ মে ২০২৬ ০০:২০554822
  • নবনীতা দেবসেন মেয়েদের ভার্সানগুলো নিয়ে বিস্তৃত কাজ করেছেন
    --—
    এগুলো কোথয় পড়া যায়? পিডিএফ পাওয়া যাবে কি?
     
    আর মানালি ম্যাডাম ভুলেও শবনম পড়তে যাবেন না, o জিনিস পড়লে অভিঘাত কাটাতে বছরখানেক লেগে যাবে
  • Manali Moulik | ২৬ মে ২০২৬ ০০:০১554821
  • আমরা কিন্তু জিওগ্রাফিতে হ‍্যারি হেসের 'সমুদ্র পাত সঞ্চরণ তত্ত্ব' পড়ছিলাম, তখন প্লেট টেকটনিক আসপেক্ট আর নতুন ম‍্যাগমা উঠে আসার সঙ্গে সঙ্গে পূর্বতন পাতের কনভেয়ার বেল্টে নিমজ্জন বিষয়টার সঙ্গে সঙ্গতি রেখেছিলাম রূপকের মাধ‍্যমে,
    "বসুধা যশোদার স্নেহধারা উথলায়
    কাল রাখাল নাচে থৈ তাথৈ।"
  • Manali Moulik | ২৫ মে ২০২৬ ২৩:৪২554820
  • নবনীতা দেবসেন মেয়েদের ভার্সানগুলো নিয়ে বিস্তৃত কাজ করেছেন।
     
    'সীতা থেকে শুরু' বেশ গুরুত্বপূর্ণ একটা।
     
    ব্রতীন দা, অবশ‍্যই ওগুলো পড়ার ইচ্ছে রইলো। সঙ্গে আখতারুজ্জামান ইলিয়াসের 'খোয়াবনামা' আর সাবিত্রী রায়ের 'ত্রিস্রোতা'। দেখি কতোটা পারি।
  • Bratin Das | ২৫ মে ২০২৬ ২৩:১৭554819
  • মানালি, ভালো আছি। আপাততঃ ইউনিভার্সিটি পরীক্ষা চলছে।তাই ক্লাস ট্লাসের বালাই নেই। গার্ড
    দেওয়া চলছে।
     
    দেশে-বিদেশে বেশ ভালো।সাথে ওনার লেখা চাচাকাহানী পড়তে পারো। আর অসম্ভব মিষ্টি একটা উপন্যাস হল "শবনম"। মাস্ট রিড।
  • | ২৫ মে ২০২৬ ২৩:১৭554818
  • ar,
    পোস্ট আদবানি হ্যাঁ। কিন্তু তার আগে রাজীব গান্ধী রামমন্দিরের তালা খোলার অপকর্মটা করেছিলেন। এর আগে যদি দেখেন দেখবেন সঙ্ঘ কখনো সেভাবে ফোরফ্রন্টে আসতে পারছে না। গান্ধীহত্যার পাপ ওদের দীর্ঘদিন তাড়া করেছে। ভেতরে ভেতরে কাজ চালিয়ে গেছে স্কুল ইত্যাদি দিয়ে। এরপর টিভিতে রামায়ণ মহাভারত, আদবানি ইত্যাদি করে করে ২০০২। আগে পোস্ট বাবরি মুম্বাই পোগ্রমের পর শ্রীকৃষ্ণ কমিশানের রিপোর্ট যখন শিবসেনা রিজেক্ট করে কংগ্রেস সেটা নিয়ে চাপ তৈরী করে নি। বিরোধীরাও না। তো এইগুলো সবই ধীরে ধীরে এই বিদ্বেষ বিল্ড আপ করেছে।
    গোটা ভারতে রামায়ণের একাধিক ভার্সান প্রচলিত। নবনীতা দেবসেন মেয়েদের ভার্সানগুলো নিয়ে বিস্তৃত কাজ করেছেন। টিভির ওই রামায়নের পর সেই বৈচিত্র‍্যময় ভার্সানগুলোও পেছনে চলে গেছে। এখন সম্ভবত নবনীতার মত গবেষণা করলে দেশদ্রোহী ট্যাগ লেগে যাবে। জেল টেল হওয়াও বিচিত্র নয়।
     
    রাকৃমি নিয়ে ডিটেল লেখা দেখি নি ঠিকই।
  • Manali Moulik | ২৫ মে ২০২৬ ২২:৫৯554817
  • সৈয়দ মুজতবা সিরাজের।।... থুড়ি থুড়ি, সৈয়দ মুজতবা আলি। ভুল করে মিসটেক।
  • Manali Moulik | ২৫ মে ২০২৬ ২২:৫১554816
  • ব্রতীন দা,
     
    রিসেন্টলি কমলকুমার ধরলাম। আর সঙ্গে কিনে রেখেছি 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা সিরাজের। তিস্তাপারের বৃত্তান্ত এইসব ইন্টারনালের ঝঞ্ঝাট মিটে গেলে ধরবো।
    আপনি কেমন আছেন?
  • ar | 96.*.*.* | ২৫ মে ২০২৬ ২২:৩৯554815
  • কথা যখন হচ্ছে তখন বলি। সেই ছোটবেলা থেকে অনেক রকম ওরা-আমরা দেখলাম, শুনলাম। কিন্তু এখনকার মতন শিক্ষিত ভারতীয় তথা বাঙ্গালীর মনে প্রকট অ্যান্টি-মুসলিম সেন্টিমেন্ট আমার ছেলেবেলায় দেখেছি বলে মনে পরে না। এইটা মনে হয়, পোষ্ট- আদবানী রথ ফেনোমেনন! আমাদের ইতিহাস (আর ইচ্ছিক আরবী) পড়াতেন মৌলবী স্যার, হিন্দি আর সংস্কৃত পড়াতেন ভট্টচার্য স্যার। সহপাঠীদের অভিভাবকরা এদের দুজনের সাথে দুরকমের ব্যবহার করেছেন বলে মনে হয় না।

    আরো একটা ব্যাপারে এখনো অবধি সেই রকম কোন লেখাপত্তর দেখি নি। সেইটা হল, বেলুড় মঠ তথা রাকৃমির সম্পূর্ণ চাড্ডি-করণ বা চাড্ডি-আত্তীকরণ। ওন-্ক্যামেরা ঘুষ নেওয়া ক্রিমিন্যালকে মিশনের মহারাজরা গলায় মালা দিয়ে সাদরে অভ্যার্থনা জানালেন। যে ক্রিমিন্যালের ঘোষিত শপথ ছিল যে ক্ষমতায় এলে আমরা ইতিহাস থেকে "বাবর, হুমায়ুন আর আকবরের নাম মুছে দেব"---
    বাঙালী মননে চাড্ডি -পার্টির এর থেকে বড় ভ্যালিডেশ্যন আর হয় না। প্রকারান্তে, মেনে নেওয়া হল বা রাকৃমির সিল দেওয়া হল যে, "য্ত মত তত পথ" নয়। কিছু কিছু মত আর কিছু কিছু পথ হল সহি পথ!!! এই চেষ্টা "গোয়ালকর" বা "আদবানী" অনেক বছর আগে করেছিলেন, কিন্তু তখন স্বামী অখন্ডানন্দ বা স্বামী রঙ্গনাথানন্দ হতে দেন নি।
     
  • Manali Moulik | ২৫ মে ২০২৬ ২২:০৯554814
  • @Dc, দ দি সহমত।
    এশিয়ান মাইগ্রেশন নিয়ে বলবো উপিন্দর সিং তো বটেই, মরিয়ম উইটজেল, রোমিলা থাপার (যারা হিষ্ট্রি বানান জানে না তারাও এনার সমালোচনা শিখেছে, যাগ্গে), মর্টিমাল হুইলারের ষ্টাডি দ্রষ্টব‍্য। এটার সবচেয়ে ভালো প্রুফ হাতে হাতে এসেছে এখন এনসিয়েন্ট ডিএনএ রিসার্চে। এখন মনে হয় কেন যে ১৫৭৫ এ ফিলিপ্পো সাসেত্তি সংস্কৃত স্ক্রিপ্ট পেলেন আর কেনই বা পন্ডিতমহলে ভাষার সাদৃশ‍্য নিয়ে হ‍্যাজাতে গেলেন! অপরদিকে জার্মানির রোমান্টিক ন‍্যাশানালিজমের যোগ তো আছে, এঁয়ারাও তাই বলেন। ইন্দো-ইউরোপীয়ান ল‍্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে রেসিয়াল জাজমেন্টে আসাটাকে স্বয়ং ম‍্যাক্সমুলার 'গাধামো' বলেছিলেন।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৫ মে ২০২৬ ২১:৪৮554813
  • দিল্লির রাইসিনা বেঙ্গলি স্কুলও নাকি দিল্লি সরকার তুলে দেওয়ার চেষ্টা করছে, সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলের অনুদান বন্ধ করে দিয়েছে। স্কুলের নাকি অনেক জমিজমা আছে সেসবে জমি হাঙরদের চোখ পড়েছে।
     
    স্কুলের পরিচালন কমিটি 2005 সালে 2 কোটি টাকা লোন নিয়েছিল, সেটা নাকি তারা শোধ দিতে পারেনি, এখন সুদে আসলে বেড়ে 12 কোটি হয়ে গেছে। সেটাকেই ইস্যু করে সরকার হাত সরিয়ে নিচ্ছে। স্কুলের একটা মাইনরিটি রিজার্ভেশন স্ট্যাটাস ছিল সেসবও কেড়ে নিয়েছে।
  • | ২৫ মে ২০২৬ ২১:৪৬554812
  • শমীক ভশ্চাজ্জি একটা গাধাটে পিস নামিয়েছেন রাখিগড়ি নিয়ে। অবশ্য এরিয়ান মাইগ্রেশান অস্বীকারাটা চাড্ডিদের পুরোন থিওরি।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ২১:৪৫554811
  • তাও মানালির বা আমার মেয়ের জেনারেশানের ভাগ্য ভালো যে ইস্কুলে এগুলো পড়তে পেরেছে। এর পর তো গণেশের প্লাস্টিক সার্জারি আর বিশ্বগরুর কুমীর অ্যাডভেঞ্চার!
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ২১:৪৩554810
  • শুধু পিরিয়ডিক টেবিল না, থিওরি অফ ইভোলিউশানও বাদ গেছে। কারন ওসব ব্যাদে নাই।
  • | ২৫ মে ২০২৬ ২১:৩৮554809
  • আরে হ্যাঁ ঠিক। ব্রিটিশরা থাকলে নকশাল আন্দোলন হতেই পারত না এটা তো আমিও শুনেছি। ভুলেই গেসলাম।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ২১:৩৬554808
  • ২১:৩১ -- সিকি কথা! পিরিয়ডিক টেবিল বাদ? পিরিয়ডিক টেবিল কি দোষ করল?
  • Manali Moulik | ২৫ মে ২০২৬ ২১:৩৪554807
  • X সহমত। এখন বহু গবেটও বামপন্থী হচ্ছে। কিন্তু লজ‍্যিক‍্যালি যুক্তিজ্ঞান, শিক্ষার সঠিক লেভেল ছাড়া হয়তো বামপন্থী হওয়া যায় না। আমার একেবারেই ব‍্যক্তিমতামত এটি।
  • X | 103.*.*.* | ২৫ মে ২০২৬ ২১:৩১554806
  • মানালি - কোথায় আছে যে বামপন্থী হলেই পড়াশুনো থাকবে - আর গবেট হলেই ভাজপা - এটা তো অর্থহীন - আপনি নিজেও সম্ভবত এভাবে ভাবেন না। কিন্তু গত বারো বছরে দেশে বা ভাজপার রাজ্যে পড়াশুনো বা চাকরির ব‍্যাপক উন্নতি হয়েছে- এরকম তো কোথাও দেখিনি। cbse থেকে ডারউইন, পিরিয়ডিক টেবল, টিপু সুলতান সব বাদ পড়েছে বা পড়ছে - ইতিহাস পাল্টে দেওয়া হচ্ছে- তো এসবের পরেও যে আপনি ভাবছেন এরা শিক্ষার উন্নতি করবে এটাই আশ্চর্য। এক ধরনের মিডিওক্রিটি কে আর এক রকম দিয়ে রিপ্লেস করার বেশি আশা তো দেখছি না।
  • ar | 96.*.*.* | ২৫ মে ২০২৬ ২১:২৩554805
  • ওরে বাবা!! জরুরী অবস্থা সুপার লাইক করা কাকু জেঠুরা বেশ পাড়া আলো করেই ছিলেন। তেনাদের বাবা কাকারা আবার খুব ব্রিটিশ-্ভক্ত ছিলেন!!! ব্রিটিশরা থাকলে নকশাল হত না, এই গোছের একটা কথা খুব শুনতে পেতাম!!
  • X | 103.*.*.* | ২৫ মে ২০২৬ ২১:১২554804
  • @dc কংগ্রেস প্রোটেস্ট করছে NEET র দুর্নীতি নিয়ে - পেট্রোল পাম্পে গাঁধিগিরি করে মেলোডি চকলেট দিচ্ছে লোকজনকে - সাথে মুমকিন হ‍্যায় স্লোগান। তো টিভিতে দেখাচ্ছে না। আমার তো মনে হয়- পোস্ট ২৬, কংগ্রেস পশ্চিমবঙ্গে উঠে এলে ভালোই হয়। দ-দির মতো জরুরি অবস্থা দেখিনি ঠিকই, তবে সেভাবে দেখলে কোন রাজনৈতিক দলই এখন নেই- যারা স্বৈরাচার চালায়নি। কাঁটা দিয়ে কাঁটা তোলা ছাড়া উপায় কি?
  • Manali Moulik | ২৫ মে ২০২৬ ২১:১১554803
  • ছাকনি ওটার জন‍্য একটিমাত্র আছে। রাজহংসের মুখ। একটা নাটকের প্রচেষ্টা করেছি তো এই নিয়ে গুচতেই। খুব একটা সাড়া পেলুম না বলে সর্টে সেরে দিলুম যে!
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ২১:১০554802
  • আহ টইপো--
    কোন ছাঁকনিতে জল থেকে দুধ ছেঁকে নেওয়া যায় জানতে মঞ্চায়।
  • Manali Moulik | ২৫ মে ২০২৬ ২১:১০554801
  • একদম চতুষ্কোণ। যতোটা ভার লাঘব হয় আর কি.....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত