এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • X | 103.*.*.* | ১৭ মে ২০২৬ ০৭:৪৬554410
  • "In revenge and in love, woman is more barbarous than man."
  • সবজান্তা | 119.*.*.* | ১৭ মে ২০২৬ ০৬:১৬554409
  • X:"পারভার্টিজম" এটা কি বস্তু? কে এই জিনিস চালু করেছিলেন?"
     
    এটা মনে হয় মানালীদেবীর ফ্রয়েডিয়ান স্লিপ। শ্রীমল্লারের প্রতি এমন বিশ্রী আক্রমণের কারণ কি কে জানে। তবে নিজেকে সংযত রাখার একটি প্রয়োজন আছে।
  • যদুবাবু | ১৭ মে ২০২৬ ০০:৫৫554408
  • @১৬ মে ২০২৬ ২২:৩০, আমারও। বিশেষত, ভাস্করের সাথে। উনি আমাদের-ই ওদিককার লোক শুনে বহুবার কল্পনা করেছি। ওঁকে নিয়ে একটা প্রবন্ধমত লিখেছিলাম, অবশ্য ওকে নিয়ে কম, নিজেকে নিয়ে বেশি। ওঁকে নিয়ে একসময় অবসেসিভলি পড়াশুনো করতাম, সেই কোথায় কাকে কী চিঠি লিখেছেন ইত্যাদি।
     
    আমার শখ ছিল "মিডনাইট ইন প্যারিস" গোছের সিনেমা বাংলায় বানাবো, এখানেই আগে বলেছি হয়ত। ঐ এক-ই ধাঁচা, শুধু টাইম মেশিনে করে ফিরে যাচ্চি সেই সময় যখন কফি হাউসে গেলে কমলবাবুকে দেখা যাবে হয়তো কোনো একদিন। এখনও সুপ্ত ইচ্ছে আছে একটা স্ক্রিপ্ট/গপ্পো লেখার, সময় নাই।
     
    গিনসবার্গ-ও অবশ্য খুবই প্রিয়। ওঁর একটা কথা আমি motto-র মত মেনে চলি, "Candor ends paranoia" ... বছর চারেক আগে নিউ ইয়র্কের ইস্ট-ভিলেজে গেছিলাম, ঐ ওয়াশিংটন স্কোয়্যার পার্কে যেখানে গিনসবার্গ দাঁড়িয়ে সেই হাউল আবৃত্তি করেছিলেন, সেইখানে বসেছিলাম গিয়ে। কী দুর্দান্ত জায়গা। ঐখানে একসময় গিনসবার্গ, গ্রিগরি করসো, জ্যাক কেরুয়াক এরা সব দাপিয়ে বেড়াতেন, ভাবতেই কেমন লাগে। রোমাঞ্চ হয়। সেই পার্কে ঢোকার মুখে কয়েকটা ছোটো লোহার চেয়ার-টেবিল রাখা, র‍্যান্ডম স্ট্রেঞ্জার লোকজন বসে দাবা খেলে, কেউ ফাঁকা থাকলে হাঁক দেয় গট আ গেম? আমিও গেলেই কারুর সাথে বসে এক দান দিই। খেলা শেষ করে একটা সিগারেট খাই। দেখি পায়রারা গুটগুট করছে। আলো পড়ছে গাছের ফাঁক দিয়ে। মনে হয় এই অন্ধকারের ওপারে অন্য একটা জীবন আছে। ওঁরা তার খোঁজ পেয়েছিলেন।
     
    সেইসময়ের একটা কোলাজ দিই। বলাই বাহুল্য, শাদাকালোগুলো গিনসবার্গ এট অলের। রঙিনগুলো আমার।

     
    (হুতোদা, কেকে বলেই দিয়েছেন। আমার-ও মনে হয়েছে ২২:৫২-এর পোস্ট ব্যক্তি-আক্রমণের (পি-এ) পর্যায়ে পড়ে। তবে, যাকে উদ্দেশ্য করে করা, সে আশা করি গায়ে মাখবে না।ব্যক্তি-আক্রমণ পাবলিক ফোরামের বৈশিষ্ট্য। ও কিছু করার নেই। তবে বড়ো/বুড়ো বলে উপদেশ দিই, যে পি-এ ইগনোর করাই শ্রেষ্ঠ উপায়, আর উত্তর-প্রত্যুত্তরের মধ্যে ঢুকে নিজের ডিগনিটি হারিও না।)
  • ওহে | 2405:*:*:*:*:*:*:* | ১৭ মে ২০২৬ ০০:৫৩554407
  • গিনসবার্গের বয়াটে কবিতা কোনটা ? অম বয়সে রং বদলাতে গেলে আরো একটু পড়াশোনা করতে হবে।
  • Manali Moulik | ১৭ মে ২০২৬ ০০:৪৩554406
  • প্লাস "গিন্সবার্গ মার্কা" বলে হোমোসেক্শুয়ালিটিকে অপমান করলেন সেটাও অত্যন্ত খারাপ লাগলো।
     
    আমি আন্তরিকভাবে হোমোসেক্সুয়ালিটির সপক্ষে। একবারও সেটা উল্লেখ করিনি। আমার কথার এরকম অপব‍্যাখ‍্যা করলে কিছু করার নেই। হোমোসেক্সুয়ালিটিকে কেন ক্রিটিসাইজ করবে কেউ? এটা বর্তমানে বৈধ ও স্বাভাবিক বিষয়। এই বিষয়টাই বিন্দুমাত্র আনা হয়নি। কথাটা কেন বলেছি জানেন? কাউকে রাত সাড়ে বারোটায় মেসেজ করে ভাট বকা বা বয়াটে কবিতা লেখার জন‍্য। সেটা আমার ব‍্যক্তিগত অভিজ্ঞতা থেকে হঠাৎ ঝাঁজটা ফিরে আসার ফল। আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী সকলের কাছে। এতোটা ড্রাষ্টিক প্রকাশ আমার উচিত হয়নি। জানি না কীভাবে, কেন মাথাটা গরম হয়ে গেলো। স‍্যরি।
  • X | 103.*.*.* | ১৭ মে ২০২৬ ০০:৩৩554405
  • কে কি পড়েছে না পড়েছে - এভাবে বোঝা সত‍্যিই মুশকিল এই পোস্ট ট্রুথ পোস্ট জিপিটি সময়ে - যাহোক, বিশ্বাসে মিলায় বস্তু
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৭ মে ২০২৬ ০০:৩২554404
  • হ্যাঁ, X এর এই কথাটা আমি লিখেও মুছে দিলাম। মানালি পারভার্শনকে পার্ভার্টনেস বলে আগে লিখেছিলেন, আজ পার্ভার্টিজম লিখেছেন। পার্ভার্টিজম সম্ভবত চালু নয় এমন শব্দ। তবে পারভার্টনেস আগে শুনিনি। এনিওয়েজ...
  • X | 103.*.*.* | ১৭ মে ২০২৬ ০০:২৯554403
  • "পারভার্টিজম" এটা কি বস্তু? কে এই জিনিস চালু করেছিলেন?
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৭ মে ২০২৬ ০০:২১554402
  • মানালির ২২ঃ৫২র পোস্টটা খুবই অপছন্দ করলাম। পৃথিবীতে কে কোন কারণে কার সাথে হৃদয়ের টান অনুভব করবেন সেটা তাঁর নিজস্ব ব্যাপার। এটাকে "গিন্সবার্গ মার্কা" ও "পারভার্টিজম" বলাটা অতিশয় খারাপ লাগলো। প্লাস "গিন্সবার্গ মার্কা" বলে হোমোসেক্শুয়ালিটিকে অপমান করলেন সেটাও অত্যন্ত খারাপ লাগলো। নিজের পড়াশোনার চাপে আপনার নিজের মেজাজ খারাপ হলে তার ঝাঁঝ অন্যদের নিতে হবে এইটা ঠিক মানা যাচ্ছেনা।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৭ মে ২০২৬ ০০:০৭554401
  • বাড়ীতে করলে জগৎ জানবে কেমন করে? কমলা সর্টস পরে ইউনির মাঠে করলে তবেই না ভালো কাজ হবে!
  • Manali Moulik | ১৭ মে ২০২৬ ০০:০৩554400
  • ক্ষমাপ্রার্থী। মাথাটা চড়ে গেছিলো।
  • র২হ | 2600:*:*:*:*:*:*:* | ১৬ মে ২০২৬ ২৩:৫৫554399
    • Manali Moulik | ১৬ মে ২০২৬ ২২:৫২
    • ...পারভার্টিজম আর ত‍্যাড়ামি যতো ! অসহ‍্য ন‍্যাকামো।
     
    মানালি, ব‍্যক্তিগত আক্রমণ বন্ধ করুন।
  • Manali Moulik | ১৬ মে ২০২৬ ২৩:৫২554398
  • বাড়িতেই করি
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৬ মে ২০২৬ ২৩:৩৮554397
  • আচ্ছা, বুঝলুম ২৩টা ২৭। গল্প না উপন্যাস। গল্প হলে বানানো বলা যেতো; যেহেতু উপন্যাস তাই বাস্তব। ধন্যবাদ।
    সকালে ইউনিতে শরীরচর্চা করতে যাচ্ছেন? অভ্যাসটি ভালো। এই কাড়িয়া ক্রমটিও যে প্রশংসনীয় কাজের লিস্টি তৈরী করছেন তাতে রাখতে পারেন।
  • Manali Moulik | ১৬ মে ২০২৬ ২৩:২৭554395
  • ওটা গল্প নয়। গিরীশচন্দ্র ঘোষের জীবনী নিয়ে মাতৃশক্তিতে প্রকাশিত একটি উপন‍্যাসে পড়েছিলাম। লেখকের নাম এখন মনে নেই। তবে ঘটনাটা বাস্তব।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৬ মে ২০২৬ ২৩:২৩554394
  • দেরিদা নেড়িদা বিষয়ে ঠিক আছে। তাবলে অতোবড়ো প্রতিষ্ঠানের মান্যিগণ্যি মানুষের নামেও গুল্প দেবেন?!
  • Manali Moulik | ১৬ মে ২০২৬ ২৩:১৮554393
  • অলে নেকুমনি গেরুয়া জামা কাপড় বানানো হয়ে গেছে?
     
     
    আগে থেকেই অনেক আছে। এবার আয়রন করে নেবো।
  • Manali Moulik | ১৬ মে ২০২৬ ২৩:১৬554392
  • না না ২৩: ০৪, ভীষণভাবে মাথাটা সটকে গেলো স্ক্রিনটা ওপেন করেই। একে সারাদিন পড়ছি আজকে তার মধ‍্যে দুটো ইন্টার্ণশিপ সেশন... এরকম জিনিস দেখলে খুব মাথা চড়ে যায়....প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
    সুভাষ মুখোপাধ‍্যায়...হ‍্যাঁ, নেরূদার সঙ্গে বাঙালীর পরিচয় করিয়ে দেওয়া পদাতিক কবি ! নাগরিক জীবনের জ্বলন্ত কথার স্রষ্টা ভাস্কর চক্রবর্তী ! যিনি স্বয়ং পেয়েছিলেন কমলকুমারের প্রশংসা! তাঁদের সঙ্গে নাকি হৃদয়ের টান..... তাও এপাং ওপাং স্টাইলের কবিতায়! আত্মপ্রচারের একটা লিমিট থাকে তো। স‍্যরি। দুজন কবিই খুব প্রিয় তাই বলে ফেললাম।
  • Manali Moulik | ১৬ মে ২০২৬ ২৩:১১554391
  • X : হ‍্যাঁ, স্মরণজিৎও পড়ি, ডিকন্সট্রাকশন ইন আ নাটসেলও পড়া আছে। ইয়েলো হার্ট আর লাতিন আমেরিকার সাহিত‍্য। আবার টেনিদা সমগ্রও বাড়িতে আছে। কী হয়েছে তাতে? স্মরণজিৎ পড়লে জাত যায়?
  • X | 103.*.*.* | ১৬ মে ২০২৬ ২৩:০৫554390
  • মানালি - এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না - আপনি আজকাল স্মরণজিত ছেড়ে খালি এসব বলছেন- নামও নিচ্ছেন না - পাছে বিদুষী হতে কিছু ব্রাউনি পয়েন্ট কাটা যায়! কথায় কথায় নেরুদা, দেরিদা ছুড়ে মারছেন এভাবে তো ভারি মুশকিল !
  • :)))) | 2a03:*:*:*:*:*:*:* | ১৬ মে ২০২৬ ২৩:০৪554389
  • এক নেকুর নেকু আরেক ন্যাকাকে ন্যাকা বলছে। হাহাহাহাহাহোহোহোহো
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৬ মে ২০২৬ ২৩:০২554388
  • তাই কি? ২২টা ৪৭? আরজিকরের তদন্ত করছেন না শুধু ""RG Kar-এর তদন্তে পুলিশি গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে"- এইটিই তো বলেছেন। যেমন নির্যাতিতার নাম বলেছিলেন কোনও অফিসার সেই ভুলের জন্য হাইকোর্টে ক্ষমাও চেয়েছেন তারপর আবার তাঁকে সাসপেন্ড করা -- এই সব আরকি!
    যাকগে, রাখাল মহারাজের গল্পের রেফারেন্সটি পেতে পারি?
  • ? | 2a03:*:*:*:*:*:*:* | ১৬ মে ২০২৬ ২৩:০১554387
  • অলে নেকুমনি গেরুয়া জামা কাপড় বানানো হয়ে গেছে?নাকি আগেই বানানো ছিল? তাপসি মালিকের কেসের কী হয়েছে? রিজওয়ানুর তালে ছুইছাই খেয়েছিল? মমদিদি ত এসেই সব কেস ওপেন করে পুলিশে সাসপেন করে শুরু করিছিল। রুনু গুহনিয়োগির প্রোমোশান হয়েছিল। বামফ্রন্ট আর মমদিদির চেয়ারে বসার সময় শেলেট পোস্কার ছিল। তুমার বিজেপির ত কালোই কালো।
  • Manali Moulik | ১৬ মে ২০২৬ ২২:৫২554386
  • পার্সোনালি মনে হয়, সুভাষ মুখোপাধ‍্যায় আপনার গিন্সবার্গ মার্কা অ‍্যাটিটিউড দেখলে ম‍্যানিফেষ্টো ছুঁড়ে মারতেন আর ভাস্কর চক্রবর্তী কমলকুমারের 'সুহাসিনীর পমেটম' একটা হার্ডকপি এনে চার্লস বুকোওস্কির কবিতা পড়তে পড়তে রাশিয়ান ড্রিংকস্ প‍্যাঁচ খুলে মাথায় ঢালতেন !!! পারভার্টিজম আর ত‍্যাড়ামি যতো ! অসহ‍্য ন‍্যাকামো।
  • Manali Moulik | ১৬ মে ২০২৬ ২২:৪৭554385
  • এই যে আর জি করের ফাইল ওপেন হলো, সচিবদের চিঠি ধরানো হচ্ছে, নারী নিয়ে উপমুখ‍্যমন্ত্রীর প্রতিশ্রুতি, সরকারী কর্মীদের ঘড়ি ধরে কাজ করানো, পাঁচটাকায় মাছভাত -- কেন ক্রিটিসাইজ করবো এগুলোকে বাবুমশাইরা? যদি এই ডিসিপ্লিন এরা ধরে রাখতে পারে (অবশ‍্যই বাঙালীর মর্যাদা রেখে ও সংস্কৃতিকে মান‍্যতা দিয়ে) তবে তো অবশ‍্যই ভালো।
  • Srimallar Speaks | ১৬ মে ২০২৬ ২২:৩০554384
  • কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে সামনাসামনি দেখা করার ইচ্ছে আজও থেকে গিয়েছে। কিন্তু সম্ভব নয়। এমনকী কবি ভাস্কর চক্রবর্তীর সঙ্গেও... কেমনযেন রক্তের টান অনুভব করি, এই দু’জন মানুষের সঙ্গে!...
  • তোপসে | 103.*.*.* | ১৬ মে ২০২৬ ২০:৩৯554383
  • Manali Moulik | ১৬ মে ২০২৬ ১৯:৩৭554381
  • হবেই তো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত