এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 2401:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ১৯:৩৮554230
  • ভাল স্টেপের আর একটা উদাহরণ হল যে এতগুলো রাজ্যের ভোটে বিজেপির কোন মুসলমান প্রার্থী নেই, পঃবঃ - এও ছিল না। অনেকদিন ধরেই তারা লোককে বোঝাতে চেষ্টা করছে যে তাদের তারা চায়না, অথচ লোকে সেটা বোঝেই না। তো এবার, সংখ্যালঘু দফতরটা তুলে দিয়েছে, কাকেই বা মন্ত্রী করবে কিন্তু সংখ্যালঘু উন্নয়ন মিশিয়ে দিয়েছে আদিবাসী উন্নয়নের সঙ্গে এবও সব মিলিয়ে একটাই দপ্তর। বোঝাই যাচ্ছে যে এসব ভেন্টিলেশনমুক্তি, আদিবাসীদের মধ্যে বিজেপির অনেক ভোট আর মুসলমানদের মধ্যে কোন ভোট নেই।

    কার যে মুক্তি আর যে হাঁসফাঁস, পড়াশোনা করা লোকজন যে সেটা বুঝবে, সে আশাও মিলিয়ে গেছে।
  • r2h | 134.*.*.* | ১৪ মে ২০২৬ ১৯:১৫554229
  • আ ছি ছি, বিরোধিতার জন্য বিরোধিতা করবেন না, ঠাকুর পদ্মফুল থেকে পাপ দেবে!
  • | 2401:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ১৯:১৩554228
  • এ মাসের শেষের দিকে বকর ঈ'দ আসছে আর গতকাল একটা সরকারি নির্দেশ বেরিয়েছে যা অনুযায়ী মোটামুটি কুরবানি নিষিদ্ধ। আর যদিও বা করতে হয় মোটামুটি কাটমানির ব্যবস্থা হয়েছে, অনুমতি নিতে হবে ইত্যাদি। তো হিসেব করে এসব করা তো হচ্ছে না, সবঈ ভেন্টিলেশন থেকে রাজ্য আর মানুষকে বার করার জন্য।
  • | 2401:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ১৮:৫১554227
  • দিনের পর দিন পড়ে গেলাম, একজন কলেজ পড়ুয়া মেয়ে কলকাতা শহরে একা কোথাও যেতে পারে না, বইমেলাতেও নয়, কলেজের অন্যদের সাথেও নয় ! অথচ সেও জানে রাজ্য ছিল ভেন্টিলেশনে। এবার সে থেকে পঃবঃ "মুক্তি" পেয়েছে, সেই জন্য হাঁফ কেটেছে ? মানালি তো আবার প্রাইভেট চে গ্যেভারাইস্ট, জানা উচিত এগুলোই হল "শ্রেণীস্বার্থর" চিহ্ন। সিপিএম নেই তো কী হল, শ্রেণী যে উঠে গেছে সে তো নয়।
  • | 2405:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ১৮:১৯554226
  • তিলজলাতে ব্রিটানিয়ার মল আর রাইটার্সের তলায় ডিম - পাঁউরুটির স্টল (যথোচিত বৈধ ভাবে), এই দুটোই করা বাকি আছে।
  • ফুটকড়াই | ১৪ মে ২০২৬ ১৮:০৮554225
  • কেকে, কাজের জন্য এখন দুতিন বছর গুরুতে অনিয়মিত লেখা হবে। তবে গুরুতে আপনার গল্পপাঠ আরো শুনতে চাই।
  • | 2405:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ১৮:০৭554224
  • শিক্ষিতজনের এই এক "একদম সাধারণ মানুষ" ! যে যত পড়ে আর রোজগার করে সে তত সাধারণ। আর যে যত পড়ে সে তত নিজে সাধারণ থাকে আর অন্যদের মধ্যে এলিটত্ব খোঁজে। দুদিন আগে মানালি ফ্যাসিস্ট রেজিমে হাঁপিয়ে উঠছিল, আজ সাধারণ হয়ে গেল।
  • r2h | 134.*.*.* | ১৪ মে ২০২৬ ১৮:০৪554223
  • তরমুজবাবু কি ভাবছেন আপনার কথা শুনে বিজেপি ভাতা বন্ধ করে দেবে, তাতে লোকে রাগ করে বিজেপিকে হারিয়ে দেবে, আর কং আরও বেশি ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জিতে যাবে? হাহা, বুদ্ধি ভালো, কিন্তু বিজেপি কি আর গুরুতে লেখা কথা বিশ্বাস করবে?
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ১৮:০৪554222
  • দরকার হলে সাবসিডি দিয়ে শিল্প আনুক। কিন্তু ভুলভাল ভাতায় টাকা খরচ সহ্য করা যাবে না।
  • r2h | 134.*.*.* | ১৪ মে ২০২৬ ১৮:০৩554221
    • Manali Moulik | ১৪ মে ২০২৬ ১৭:১৪
    • বিজেপি তো ভালো ভালো ষ্টেপ নিচ্ছে।
     
    হ্যাঁ হ্যাঁ সে তো বটেই। গাল দেওয়ার জন্য গ্রেপ্তার, ইলেকশন কমিশনের সমালোচনার জন্য গ্রেপ্তার, বুল্ডোজার চালিয়ে 'ওদের' বাড়ি ভেঙে দেওয়া- এসব তো খুবই ভালো কাজ।
    পলিটিকেল সাইন্স আর ইন্টারন্যাশনাল রিলেশন্সেও তো বোধ হয় বিভিন্ন দেশ কালে এইরকম কত ভালো ভালো কাজ হয়েছে আর তাতে মানবজাতির কী কী উপকার হয়েছে ঐ নিয়ে পড়ানো হয়।
    আর ঐসব নিট ব্যাপম ইত্যাদি- ও অন্য বিজেপি।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ১৮:০১554220
  • ভাতা কখনই ভাল সিদ্ধান্ত হতে পারে না। ভাতা না বন্ধ করা হলে বিজেপি নেতাদের নিয়ে রাস্তায় নামতে হবে।
  • . | ১৪ মে ২০২৬ ১৭:৩৭554219
  • একদম @মানালি
  • Manali Moulik | ১৪ মে ২০২৬ ১৭:১৪554218
  • বিজেপি তো ভালো ভালো ষ্টেপ নিচ্ছে। আমি একদম সাধারণ একটা মানুষের Perspective থেকে বলছি। কেবল বিরোধিতার জন‍্য বিরোধিতা করা নয়, দেখি এবার কী হয় ভবিষ‍্যতে। লক্ষ্মী ও সরস্বতী উভয়েই তো পদ্মাসনা, যদি আমাদের রাজ‍্যটা এবার ভেন্টিলেশন কন্ডিশন থেকে বেরোতে পারে।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ১৫:৪৫554217
  • বৈদেশিক মুদ্রা সোনা এগুলো দিয়ে দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা বোঝা যাবে না। কারন এগুলো সবই ডেরিভেটিভ। আসল সমস্যাগুলো কোথায় হচ্ছে? এই ভিডিয়োটা দেখুন কিছুটা আইডিয়া পাবেন। এগুলো টেকনিক্যাল জিনিস।
     
  • lcm | ১৪ মে ২০২৬ ১৩:১৬554215
  • তেল আমদানি করতে বৈদেশিক মুদ্রা লাগে...
    বাইরে থেকে সোনা আমদানি করতেও বৈদেশিক মুদ্রা লাগে...
    বিদেশে বেড়াতে গেলেও বৈদেশিক মুদ্রা খরচ হয়...

    বৈদেশিক মুদ্রার ভান্ডার তেল কেনার জন্য বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য অন্য খরচ বন্ধ করার প্রস্তাব - একটি টেম্পোরারি সল্যুশন...

    যেটা দরকার সেটা হল আরও অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন... ভান্ডার বাড়ানো... রপ্তানি বাড়ানো... রপ্তানি বাড়ছে না তা নয়, কিন্তু যথেষ্ট পরিমানে বাড়ছে না ... ওদিকে আমদানি বেড়েই চলেছে... আমদানি-রপ্তানির গ্যাপ বেশি... যা রপ্তানি করে আয় হয়, তার থেকে অনেক বেশি খরচা হয় আমদানি করতে গিয়ে... এই ট্রেড ডেফিশিট ব্যালান্স করা কঠিন কাজ.... এখন যা ফরেন রিজার্ভ আছে (৭০০ বিলিয়ন ডলার) তাতে ১০-১১ মাসের মতন ইম্পোর্ট চালিয়ে যাওয়া সম্ভব (যদি না তেলের দাম আরও বাড়ে, সেক্ষেত্রে ... আরও কম সময়) ... রপ্তানি রাতারাতি বাড়ানো মুশকিল...
     
    সরকার অনেক কিছুর খরচ কমাতে বলছে - কিন্তু ডিফেন্স স্পেন্ডিং কন্ট্রোল করার কথা বলছে না.. পৃথিবীর মধ্যে যে সব দেশ বাইরে থেকে যুদ্ধাস্ত্র কেনে, সেই খরচের লিস্টে ভারত ওপরে ... সব যুদ্ধাস্ত্রই যে ফরেন রিজার্ভ থেকে কেনে তা নয়, কিন্তু একটা অংশ এর পিছনে যায় ...
     
    India Foreign Reserve March ⁠2026 (USD)
    ---------------------------------------------------------
    Foreign ​currency assets : 563,245
    Gold :130,017
    SDRs : 18,720
    Reserve Tranche Position : 4,828
    ----------------------------------------------------------
    Total : 716,810
  • lcm | ১৪ মে ২০২৬ ১২:০৪554213
  • অ্যালবার্ট,
    তুমি একটা কাজ করতে পারে... লেখাগুলোকে একটু দেখে ধীরেসুস্থে এডিট করতে পারো... মানে, দেখো - এআই অ্যাসিস্টেড কন্টেন্টে তো অসুবিধের কিছু নেই... কিন্তু পুরোটা (বা বেশির ভাগটা) কাট-পেস্ট হলে তখন তোমার নিজের লেখার স্টাইলটা তাতে প্রতিফলিত হবে না, মানে তুমি যেন কলম ধরে রেখেছ কিন্তু সেটা অটোমেটিক্যালি চলছে, তোমার মস্তিষ্কের তাতে বিশেষ ভূমিকা থাকছে না ... আর, ওভারঅল যে কনটেন্টটা তৈরি হচ্ছে সেটা পড়তে গেলে একটু বোরিং হয়ে যায়... তুমি নিজে এডিট করলে আরও ইন্টারেস্টিং করে তুলতে পারবে...

    এই যেমন, আগের পোস্টটার কিছুটা আমি একটি এআই ডিটেক্টরে (HumaLingo) চালালাম, সেখানে এরকম রিপোর্ট দিচ্ছে...



    এখানে, এই রিডেবিলিটি ২০% - এটা সমস্যার... মানে ওই পাঠকের কাছে একটু বোরিং হয়ে যেতে পারে... মানছি এই অ্যানালিসিসও একটি এআই ইঞ্জিনই করছে, কিন্তু একটা লজিক আছে...

    তো, একটু ভেবে দেখো...
  • Manali Moulik | ১৪ মে ২০২৬ ১১:১৮554212
  • আপনাকে আমার অসংখ‍্য ধ‍ন‍্যবাদ স‍্যান্ডিদা। আপনার কথামতো সিভি বানিয়ে অনেক উপকার পেয়েছি।
  • albert banerjee | ১৪ মে ২০২৬ ১০:৫০554211
  • নাৎসি জার্মানির ক্ষমতায় উত্থান ও শাসন প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে কার্যকরী অস্ত্র ছিল তাদের সুপরিকল্পিত প্রচারণা। এই দায়িত্ব পালনের জন্য ১৯৩৩ সালে জোসেফ গোয়েবলসকে ‘জনউজ্জীবন ও প্রচারণা মন্ত্রী’ নিযুক্ত করা হয়। নাৎসি প্রচারণার মূল লক্ষ্য ছিল গণমনস্তত্ত্বকে কাজে লাগিয়ে একনায়কতান্ত্রিক শাসনের প্রতি জনসমর্থন সৃষ্টি করা।
    মূল কৌশলসমূহের বিশ্লেষণ
    ১. বড় মিথ্যা কৌশল (The Big Lie Technique):, ক্ষুদ্র মিথ্যার চেয়ে বৃহৎ মিথ্যা অধিক বিশ্বাসযোগ্য। এই কৌশলের অধীনে ইহুদিদের জার্মানির সব অর্থনৈতিক ও সামাজিক সমস্যার একক কারণ হিসেবে চিহ্নিত করা হয়। বারবার এই মিথ্যা প্রচার করলে এক পর্যায়ে তা জনমনে সত্য বলে গেঁথে যায়।
    ২. পুনরাবৃত্তির নীতি: “Ein Volk, Ein Reich, Ein Führer” (এক জাতি, এক রাষ্ট্র, এক নেতা) - এই স্লোগানটি পত্রিকা, বেতার, পোস্টার ও জনসভায় হাজার বার উচ্চারিত হয়। গণযোগাযোগের প্রতিটি মাধ্যমকে ব্যবহার করে একই বার্তা এতবার প্রচার করা হতো যে সমালোচনামূলক চিন্তা করার সুযোগ দূর হয়ে যেত।
    ৩. একক শত্রু সৃষ্টি (Scapegoating): ইহুদি, কমিউনিস্ট ও ভার্সাই চুক্তিকে ‘শত্রু’ হিসেবে চিহ্নিত করে জনরোষকে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত করা হয়। এর ফলে জার্মান সমাজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমে আসত এবং একটি কৃত্রিম ঐক্য সৃষ্টি হতো।
    ৪. ফিউরার কাল্ট (ব্যক্তিপূজা): হিটলারকে অতিমানবীয়, অপরাজেয় ও ঈশ্বরপ্রদত্ত নেতা রূপে উপস্থাপন করা হতো। তার ছবি ও ভাষণের পোস্টার সর্বত্র টাঙানো থাকত। তাকে ‘জার্মানির মুক্তিদাতা’ আখ্যা দেওয়া হতো, যা একধরনের ধর্মীয় ভক্তিতে রূপ নেয়।
    ৫. আবেগের শোষণ: যুক্তি ও বাস্তবতার চেয়ে ভয়, ঘৃণা, গর্ব ও আশার মতো আবেগকে অধিক গুরুত্ব দেওয়া হতো। গণসমাবেশে দৃশ্য-শ্রাব্য উপকরণ, প্রদীপ্ত অনুষ্ঠান ও আবেগঘন বক্তৃতার মাধ্যমে জনতার যুক্তিবিবেককে স্তব্ধ করে দেওয়া হতো।

    নাৎসি প্রচারণা কৌশল আধুনিক গণযোগাযোগের অন্ধকার দিকটিই উন্মোচিত করে। বড় মিথ্যা, পুনরাবৃত্তি, শত্রু চিহ্নিতকরণ, ব্যক্তিপূজা ও আবেগের কারসাজি—এই পাঁচটি স্তম্ভের ওপর ভর করেই হিটলার জার্মান জনতাকে একটি ধ্বংসাত্মক যুদ্ধে ঠেলে দিয়েছিলেন। এই ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে গণমাধ্যমের স্বাধীনতা ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি কতটা গুরুত্বপূর্ণ। যেকোনো প্রচারণাই যখন সত্য ও যুক্তির স্থলে আবেগ ও পুনরাবৃত্তিকে অস্ত্র করে, তখনই তা নাৎসি জার্মানির মতো বিপর্যয় ডেকে আনে।
    আজকের দিনে কিছু মনে হচ্ছে কি?
  • ar | 96.*.*.* | ১৪ মে ২০২৬ ০৫:০০554209
  • Jalpaiguri: দলীয় কার্যালয়ে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার BJP কর্মী
    Woman physically assaulted: স্থানীয় এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, "মানসিক ভারসাম্যহীন মহিলাকে রাস্তা থেকে নিয়ে গিয়ে ধর্ষণ করছেন। তারপর পালানোর চেষ্টা করছিলেন অভিযুক্ত। আমরা তাঁর কঠোর শাস্তি চাই।"

    https://tv9bangla.com/west-bengal/jalpaiguri/a-woman-allegedly-physically-assaulted-in-jalpaiguri-bjp-worker-arrested-1287374.html
  • degree | 153.*.*.* | ১৪ মে ২০২৬ ০১:৪৪554208
  • Please note there is no undergraduate Degree in International Relations. Jadavpur University offers a 4-year B.A. in Political Science (Honours) with a strong focus on international relations, managed by the Department of International Relations.
  • syandi | 122.*.*.* | ১৪ মে ২০২৬ ০১:৪৩554207
  • অনেক অনেক ধন্যবাদ, মানালি!
  • Manali Moulik | ১৪ মে ২০২৬ ০১:৩৪554206
  • হ‍্যাঁ স‍্যান্ডিদা। আমি যতোদূর জানি অ‍্যাপ্লাই করা যায়। তাও আরেকবার জেনে বলবো। যদি সেই সাবজেক্টে দখল থাকে এবং এন্ট্রান্সের প্রস্তুতি নেওয়া থাকে তো অ‍্যাপ্লাই করাই যায়। কম্পারেটিভ লিটারেচারে তো যায়ই। কারণ ওটার জন‍্য নির্দিষ্ট কোনো ষ্ট্রিম তো আর 12 লেভেলে থাকে না। আমার চেনা দুটো দাদা সায়েন্স থেকে CL এ গেছে।
  • syandi | 122.*.*.* | ১৪ মে ২০২৬ ০১:১৭554205
  • মানালি, আপনার ডিপার্টমেন্টে অর্থাৎ International Relations - এ কি ক্লাস টুয়েলভ পর্যন্ত সায়েন্স পড়েও যাওয়া যায়? অ্যাডমিশান কি হায়ার সেকেন্ডারিতে মার্কসের ভিত্তিতে হয় নাকি অ্যাডমিশান টেস্ট হয়? আমার এক বন্ধুর মেয়ে ক্লাস টুয়েলভ পর্যন্ত সায়েন্স পড়েছে, কিন্তু হায়ার সেকেন্ডারিতে রেজাল্ট ভাল করে নি (80% মত পেয়েছে)। ওর জন্যই এই ইনফর্মেশান দরকার। এছাড়া যদি ক্রাইটেরিয়াতে না আটকায় তাহলে যাদবপুরে Economics বা Comparative Literature - এও অ্যাপ্লাই করবে। এই ডিপার্টমেন্টগুলোতে অ্যাডমিশানের ব্য়াপারেও তথ্য দিলে ভাল হয়।
  • Manali Moulik | ১৪ মে ২০২৬ ০০:৪৮554204
  • @Syandi হ‍্যাঁ বলুন। যেটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন বেরোয়নি এখনো। বিভিন্ন ছাত্রসংগঠনগুলো help desk নাম্বার দিয়ে দিয়েছে। যেটা দেখে সেটা হচ্ছে HS এর নম্বরের উপর 50% অ‍্যান্ড এন্ট্রাসে কেমন রেজাল্ট হলো সেটা। দুটো মিলিয়ে তারপর র‍্যাঙ্ক আসার ব‍্যাপারটা। খুব শীঘ্রই হতে চলেছে। নোটিফিকেশনে আর ওয়েবসাইটে চোখ রাখতে হচ্ছে। আমার কয়েকজন জুনিয়রও দেবে এবার। ইদিকে আমাদের ফোর্থ সেমেষ্টার আসছে। সঙ্গে ইন্টার্ণশিপ, জব সার্চ, প্রেজেন্টেশন নিয়ে উলুতপুলুত অবস্থা।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৪ মে ২০২৬ ০০:৩১554203
  • যারা রাজনীতিতে আগ্রহী তাদেরকে কয়েকটা টিপস।
     
    গায়ের চামড়া মোটা করতে হয়, প্রচুর ধৈর্য থাকতে হয়, ও সঠিক সময়ের অপেক্ষা করতে হয়।
  • syandi | 122.*.*.* | ১৪ মে ২০২৬ ০০:২৪554202
  • মানালিকে একটা তথ্য়ের ব্যাপারে জিজ্ঞাসা করার ছিল আপনাদের ইউনিভারসিটিতে অ্যাডমিশান সংক্রান্ত ব্য়াপারে।
  • syandi | 122.*.*.* | ১৪ মে ২০২৬ ০০:২২554201
  • কদবেল টীকা! ভাল বলেছেন কিন্তু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত