এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ১৩ মে ২০২৬ ১৩:৪০554140
  • তানিয়া দেবী কে অন আ সিরিয়াস নোট এটুকুই বলতে চাই, যে এটা মনে হচ্ছে অ্যাকিউট অ্যাংজাইটির সিম্পটম। অবহেলা করবেন না এটা।
  • Manali Moulik | ১৩ মে ২০২৬ ১৩:২৮554139
  • খালি মনে হয়, কোনদিন কাকভোরে শুনবো নন্দন চত্বর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একাডেমী আর নেই। .গুঁড়িয়ে ধুলো হয়ে পড়ে রয়েছে। ..
     
     
     
    না.......... কোথায় আবৃত্তি করবো আর কোথায় প্রেম করবো তাহলে ?????
     
    আর বই ছাড়া চলছে না চলবে না। সৈয়ত মুজতবার 'দেশে বিদেশে' অর্ডার দিয়েছি।
  • . | ১৩ মে ২০২৬ ১৩:২৩554138
  • ১৩ মে ২০২৬ ১৩:১৮

    এইটে পড়ে মিস্টার আকাশ কুসুম বাবুর কথা মনে পড়ে গেল। মানে মিঃ কালাশনিকভ আর কি (নবারুণ পশ্য)।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ১৩:১৯554137
  • //একস্ট্রিম রাইট এবং এক্সট্রিম লেফটের মধ্যে তো কোনও ফারাক থাকার কথাও না প্র্যাকটিকালি।//
     
    এই কথা সুভাষ চন্দ্র বসুও বলেছিলেন।
  • Tania Basu Dutta | ১৩ মে ২০২৬ ১৩:১৮554136
  • খালি মনে হয়, কোনদিন কাকভোরে শুনবো নন্দন চত্বর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একাডেমী আর নেই । .গুঁড়িয়ে ধুলো হয়ে পড়ে রয়েছে। .....এইসব হাবজিগাবজি মনে হয় . মেয়ে টা কে গল্পের বই না পড়িয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি জোর করে। ...হ্যাঁ এই অপরাধ টা আমি বেশ কিছুদিন ধরেই করে চলেছি .
     
    নাটক দেখলে মন টা ভালো বোধ হয় . তাই ফেরারী ফৌজ, টিনের তলোয়ার আর বসন্তের বজ্রনির্ঘোষ - টিকিট এর বন্দোবস্ত করেছি।
     
    টিনের তলোয়ার নিয়ে একটা প্রতিবেদন লেখার ইচ্ছে রইলো।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ১৩:১৭554135
  • এবং এই সিপিএম রা পরবর্তী কালে বিজেপির চেয়েও বড় সনাতনী হবে। কারন "চেনা বামুনের পৈতে লাগে না"। যেমন আমি হিন্দু, এটা প্রমান করার জন্য আমাকে গলায় রুদ্রাক্ষের মলা পরে, কপালে তিলক কেটে কাপালিক সাজার প্রয়োজন হয় না। কিন্তু বিজেপি-মূখী বামেদের ও তৃণমূলীদের নিজেকে প্রমান করার সেই দায় আছে।
  • . | ১৩ মে ২০২৬ ১৩:১৩554134
  • একস্ট্রিম রাইট এবং এক্সট্রিম লেফটের মধ্যে তো কোনও ফারাক থাকার কথাও না প্র্যাকটিকালি।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ১৩:০০554133
  • এমনকি নাস্তিক মঞ্চ টাইপ কিছু সংগঠনের সাথে আর এস এস-এর যোগ আছে। কারন আমি আগে কিছুদিন ঐ সংগঠনের সাথে যুক্ত ছিলাম। পরে বেরিয়ে আসি। এই সিপিএম, নাস্তিক মঞ্চ টাইপ সংগঠনের রিসোর্সগুলো প্রায় সব একই। এবং এখন এদের কোন রাজ্যে কোন সরকার নেই। তাই বিজেপি নির্ভরতা আরও বাড়বে। এবং একটা সময় পর বিজেপির সঙ্গে মিলিয়ে যাবে। এই কথাগুলো আগেও বলেছিলাম।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ১২:৫১554132
  • সিপিএম ও রোদ্দুর রায় টাইপ কিছু অতিবাম কিন্তু বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। এটা যত তড়াতাড়ি বিজেপি বিরোধীরা বুঝবে, তাদের পক্ষে ততই ভালো। সে জন্যই বিভিন্ন রাজ্যে, অন্যান্য বামপন্থী দলগুলি কংগ্রেসের সঙ্গে হাত মেলাচ্ছে। কারন বামেরা নিজেরাও জানে তারা কোন দিন পুঁজিপতিদের সমর্থন পাবে না। তাই অর্থব্যবস্থার সেই সব সুবিধা পাওয়ার জন্য। তারা দক্ষীনপন্থী বা মধ্যপন্থী দলগুলোর হাত ধরছে। এই ভাবে একদিন সিপিএম বিজেপির সাথে মিলিয়ে যাবে। আস্তে আস্তে দেখবেন সিপিএম পার্টি অফিসে বিজেপির পতাকা ঝুলছে।..... আর সিপিএমের সঙ্গে অন্য কোন দলের জোট করার অর্থ হল বিজেপির হাত শক্ত করা।
  • . | 194.*.*.* | ১৩ মে ২০২৬ ১২:২১554131
  • ১৩ মে ২০২৬ ১০:২৫
    এটা তুমুল ছিলো
  • | ১৩ মে ২০২৬ ১২:১০554130
  • ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী, পরকলা প্রভাকর। পরকলা তো ২০২৪ এর অন্ধ্র ইলেকশান পুরোটাই ইভিএম জালি বলেছিলেন। রাগাকে গ্রেপ্তার করলেও করতে পারে তবে পরকলাকে করবে না এটা নিশ্চিত।
     
    সোনম ওয়াংচুকদের লাইনেই আরো দুজন কেজরিওয়াল আর মনীশ শিশোদিয়া। এদেরও দীর্ঘকাল আটকে রেখে ছেড়েছে। কেসে দাখিল করতে পারে নি। কেজরিকে নিয়েও তো ভাটে কত কি দেখেছিলাম মনে হচ্ছে।
     
    ফ্যাসিস্ট রেজিমে এভাবেই কাজ করে। কয়েকজন মোটামুটি প্রমিনেন্ট লোককে জেলে রাখে যাতে বাকীরা ভয়ে মুখ না খোলে। যতটা সময় পারে আটকে রাখে। তারপ সংখ্যাগুরু এবং আন্তর্জাতিক পরিচিতি থাকলে ছাড়তে বাধ্য হয়। নাহলে জাস্ট আটকে রাখে। ইতোমধ্যে কিছু গুল্প সাজিয়ে আইটিসেল মার্কেটে ছাড়ে। শিক্ষিত গাড়োলের দল হইহই করে প্রচার করে যায়। ব্যাস জনমত তৈরী। এবার গোলি মারো শালেকো। গোলি মারো সংবিধান আইন সবকো।
  • পুরনো খার | 2402:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ১২:০৫554129
  • এদের গর্গর সঙ্গে পুরনো খার। মেরে না দেয়। এ তো মশাই টোটালিটারিয়ানিজম এর চূড়ান্ত |
  • lcm | ১৩ মে ২০২৬ ১১:৫০554128
  • বলছে -
    "During the election period, Chatterjee repeatedly questioned the functioning of EVMs and raised doubt over the counting process. He publicly asked why certain EVMs were reportedly malfunctioning during counting despite being sealed and secured overnight.He also claimed that the EC had ‘certain plans later in the day'. On social media, he urged voters to carefully check the VVPAT slips before leaving the polling booths," an EC source said.
     
    কিন্তু এটা তো যে কেউই বলতে পারে, অনেকে হয়ত বলছে বা সন্দেহ প্রকাশ করেছে .. এটা বলার জন্য কাউকে অ্যারেস্ট করা ... এ তো ... ইয়ে ... মানে ...
  • | 103.*.*.* | ১৩ মে ২০২৬ ১০:৫১554127
  • আগে ট্যাগটা লাগিয়ে দিতে হবে। তাহলে তক্ক উঠবে, মাফিয়া, অন্ধকার জগত ইত্যাদি। তখন ট্যাগ পাকাপাকি করতে আরো সুবিধে। টুকরে টুকরে গ্যাং -এর ভিডো, চ্যানেলে চ্যানেলে তার প্রচার, এগুলো মনে রাখবেন। মিথ্যে দিয়েই পলিটিক্সটা তৈরী করা হয়েছে। বিজেপি পঃবঃ -এ ক্ষমতায় এলেও, পরবর্তীতে বাংলা - বাঙালী রাজনীতির হয়ত একটা জায়গা আছে। তো সেটাকে ডিসক্রেডিট করতে হবে। ২৪ রাউণ্ড গুলির খবর সেইটি করার মাধ্যম। কোথাও কিছু না থাকুক, পুলিস এ নিয়ে কিছু না বলুক, কিন্তু এইটিই প্রচার হবে।
  • | 103.*.*.* | ১৩ মে ২০২৬ ১০:৩৮554126
  • প্রথম থেকেই রটিয়ে দেওয়া হয়েছে ২৪ রাউণ্ড কার্তুজ পাওয়া গেছে, সব রিপোর্টেই এই খবর। তো, 'অগণতান্ত্রিক' ব্যাপারটি এইভাবেই তৈরী করা হয়েছে। দেখছেন না, গর্গ চ্যাটার্জী কে এই বলে এখানে লিখে, কিছু পরে, তাই নাকি কার্তুজ পাওয়া গেছে, এই লেখা পড়ছে ? রাজনীতি কী, বাংলার বাল ঠাকরে কিনা, ঋত্বিকের বক্তব্য ওসব নিয়ে তক্ক করে কী লাভ ? কপিবুক তো একই। উমর খালিদ, সোনাম ওয়ংচুক ইত্যাদি। অপছন্দের মুসলমান হলে জেহাদি, হিন্দু হলে দেশদ্রোহী / আর্বান নকশাল, বাঙালী হলে কি বিচ্ছিন্নতাবাদী ? খেলাটা বুঝবেন।
  • lcm | ১৩ মে ২০২৬ ১০:২৫554125
  • আমার এক তুতো ভাই আছে... সে রেগুলার ডায়েরি লেখে... পুলিশে কাজ করে...
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ০৯:৩৯554124
  • আমি লিখি না, রিপোর্ট লিখেই সময় পাইনা, ডায়েরি কখন লিখবো? আপাতত এই মাসের শেষের দিকে ভালপারাই বা কোদাইকানাল যাবার প্ল্যান বানাচ্ছি। মেয়ে কি একটা প্রোজেক্ট কর্ছে, সেটা শেষ হবে ২৪, চেন্নাই ফিরবে ২৫, ওদিকে বৌ এর ইস্কুল খুলবে ১ জুন, এই উইন্ডোর মধ্যে ঘুরে আসতে হবে। মা আর র‌্যাবিটের দেখাশোনার ব্যবস্থা করতে হবে। এসব নানান কনস্ট্রেন্ট নিয়ে এলপি সল্ভ করতে হবে, এসব করতে গিয়ে আর কিছু করার সময় নেই।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ০৯:১৫554123
  • ব্রতীন,
    ডায়েরী লেখা বলতে যদি প্রোফেসর শংকু'র মত লেখা বলো, মানে -- "অমুক তারিখ, আজ এই এই হলো", এমনি যদি হয় তো লিখিনা। কিন্তু আজকাল যাকে 'জার্নালিং' বলে অভিহিত করা হয় সেই জিনিষটা আমি করি। মানে যখন যা মনে আসে সেসব একটা খাতায় উজাড় করে লেখা। গত ৭ বছর টানা করে আসছি। খাতার পর খাতা ফুরিয়ে যায়। ইমোশন্যাল প্রসেসিংয়ের জন্য এটা খুব দরকারি একটা মেথড। পরশুরাম যদিও মেনশন করেননি। তবু ঐ তালিকায় আরেকটা "টাইপ" জুড়ে দিতে পারো -- স্ক্রু ঢিলা।
  • Manali Moulik | ১৩ মে ২০২৬ ০৯:১১554122
  • তোমরা কেউ ডায়েরি লেখো ?
     
     
    আমি লিখি। তবে নিয়মিত নয়। দু-একদিন ছাড়া ছাড়া। মাথায় যা আসে তাই। অবশ‍্য আমি আপনার উল্লিখিত তিনটের কোনোটাই নই। আমি ল‍্যাদ-সর্বস্ব প্রাণী।
  • Bratin Das | ১৩ মে ২০২৬ ০৮:৫৯554121
  • তোমরা কেউ ডায়েরি লেখো ?
     
    পরশুরামের মতে তিন ধরণের লোক ডায়েরি লেখে
     
    ভাবুক
    হামবড় ( আ )
    কর্মবীর
     
    আমি মনে হয় তৃতীয় শ্রেনী
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ০৮:৫২554120
  • ওদিকে প্রতি বছর নিয়ম করে নিট পিজি আর ইউজির পেপার লিক হচ্ছে। এসব তুচ্ছ ব্যপার নিয়ে বিশ্বগরুর চিন্তা করার সময় নেই।
  • r2h | 134.*.*.* | ১৩ মে ২০২৬ ০৬:৪৩554119
  • সত্যি বলতে কী একটা হাস্যকর ঊণঅভিযোগের ছুতোয় একটা লোককে গ্রেপ্তার করলে সেই লোক কেন মন্দ - তা না বললে যদি ঐ লোকের অপছন্দের কাজকে লেজিটিমেসি দেওয়া হয়, তাহলে একই ভাবে এক্সট্রা জুডিশিয়াল কার্যকলাপের শর্তহীন প্রতিবাদ না করতে পারল সরকারের এক্স্ট্রাজুডিশিয়াল কাজের ধারাকেই সমর্থন করা হয়।
  • r2h | 134.*.*.* | ১৩ মে ২০২৬ ০৬:০০554118
  • হুঁ, গর্গকে সমর্থন করা না করা তো ব্যক্তিগত ব্যাপার অবশ্যই। আমারও মনে হয় না বাংলা পক্ষ খুব কাজের কিছু করেছে, ঐ গুটকাখোর টোর বলে কী হবে, বড় জায়গায় কিছু করেনি, করতে পারেনি, নাকি করার চেষ্টাই করেনি জানি না। সচেতনতা বিষয়ে কিছু করে থাকতে পারে, কাজ হয় এমন জায়গায় দরাদরি করতে পারতো কিনা জানি না।
    আবার এসব বিষয়ে ময়দানে নেমেই যা করার করতে হয়, এক কালে তো সুনীল এট আলও সাইনবোর্ডে বাংলা নিয়ে পথে নেমেছিলেন, শুধু তত্ত্ব করে আর কী হয়। জায়গামত দরাদরি করার জায়গায় বাংলাপক্ষ ছিল কিনা জানি না।

    এক্স্ট্রা জুডিশিয়ারি গ্রেপ্তারটা নিয়েই বক্তব্য। গণতন্ত্র, বিচারবিভাগের দায়িত্ব, পুলিশের প্রসেস - ঐসব থাকা উচিত মনে করলে গ্রেপ্তারটা প্রতিবাদযোগ্য, সে যেই হোক, তার সঙ্গে আমি একমত হই বা না হই।
  • :/ | 158.*.*.* | ১৩ মে ২০২৬ ০৫:৫২554117
  • r2h | 134.*.*.* | ১৩ মে ২০২৬ ০৫:২০554114
    ঐ যুক্তিতে এনকাউন্টার, পালা বলে পেছন থেকে গুলি, মণিপুর বাস্তারে সেনাহাহিনি- সবই সমর্থনযোগ্য হয়ে যায়।
     
    না, না, আপনার যুক্তিতে ফাঁক আছে। আমি গর্গকে সমর্থন করব না বলেছি। গর্গকে ক্যালালে পুলিশকে সমর্থন করব বলিনি। রোদ্দূর রায় আলাদা কেস। রোদ্দূর এক্সট্রাজুডিশিয়াল কিছু করেনি, অবাঙালিদের নির্যাতন করেনি, গুন্ডামি করেনি। বাকস্বাধীনতা নীতি রোদ্দূরকে ডিফেন্ড করবে।
     
    একটা সহজ জিনিস বলুন। আজ পর্যন্ত কাউকে দেখেছেন মাওবাদীদের খোলাখুলি সমর্থন করতে। শেষ পর্যন্ত গিয়ে সব্বাই বলে ওদের পন্থাটা সমর্থন করিনা। সেম কেস নকশালদের। মাতাল ঋত্বিক পর্যন্ত স্ক্রিনে নকশালদের সমর্থন করতে পারলেন না। তোমাদের পন্থা ভুল বলে-টলে কাটিয়ে দিলেন। অর্থাৎ যে মুহূর্তে আপনি মাফিয়া জগতে পা দিলেন (এখানে রূপকার্থে মাফিয়া, আবার সত্যি বলতে আইনজগতের বাইরে সব সিস্টেম মাফিয়া নিয়মেই কাজ করে), সেই মুহূর্ত থেকে সিস্টেমের ভেতরে থাকা কেউই আপনাকে সমর্থন করবে না। গর্গ যদ্দিন বুলি ঝাড়ছিল ঠিক ছিল, বাংলা পক্ষ সরাসরি গুন্ডামি শুরু করা মাত্র গর্গ অন্ধকার জগতে পা দিয়েছে। এবার অন্ধকার জগতের নিয়মে ওর পরিণতি স্থির হবে। আগেই বলেছি, সত্যি যদি বাংলার বাল ঠাকরে হয়ে ওঠে, ভয় খেয়ে চলব। সমর্থন করার প্রশ্নই ওঠেনা।
  • r2h | 134.*.*.* | ১৩ মে ২০২৬ ০৫:২৭554116
  • একটা লোক আইনের বিচার পাচ্ছে কি পাচ্ছে না, একটা ঠিকঠাক রাষ্ট্রে তার জন্য জনতার নৈতিক সমর্থনের দরকার হওয়ার কথা না। যে যুক্তিতে জঘন্যতম অপরাধে অভিযুক্তেরও আইনী সহায়তা ও সংবিধান অনুযায়ী বিচার প্রাপ্য। রোদ্দুর রায়ের গ্রেপ্তারিতে তাবৎ বাংলা বাজার কেবল খিল্লি করেছিল। নৈতিক সমর্থন টমর্থনের কথা লোকে ভাবেইনি, শুধু বাঁ* চাঁদ উঠেছিল গগনে নিয়ে চর্চা করেছে।
    তার মানে ব্যাপারটা সমর্থনযোগ্য কিছু তো হয়ে যায় না।

    এই ব্যাপারে গর্গকে নৈতিক সমর্থনের মূল্য নিতান্ত কম। কিন্তু প্রিসিডেন্স হিসেবে জিনিসটা ভয়ানক।
  • r2h | 134.*.*.* | ১৩ মে ২০২৬ ০৫:২২554115
  • এই উত্তরাধিকারী হিসেবে পরিবারের লোক - এ জিনিস যে কী ক্ষতিকর। রাজনৈতিক উত্তরাধিকারে পারিবারিক সম্পর্ক থাকার কথা না।
    কংও ঐ করে ডুবলো।

    অবশ্য ডুবলে পরে নানান কারন মনে হয়।
  • r2h | 134.*.*.* | ১৩ মে ২০২৬ ০৫:২০554114
  • ঐ যুক্তিতে এনকাউন্টার, পালা বলে পেছন থেকে গুলি, মণিপুর বাস্তারে সেনাহাহিনি- সবই সমর্থনযোগ্য হয়ে যায়।
  • :/ | 158.*.*.* | ১৩ মে ২০২৬ ০৪:৫৩554113
  • ওইজন্যই তো শিবসেনার কথা বল্লুম। এক্সট্রাজুডিশিয়াল। মাফিয়াগিরিতে একবার নাবলে তুমি নৈতিক সমর্থন চিরকালের মতো হারালে। ওই দুনিয়া চলে ডগ ইটস ডগ নিয়মে। এবার বাল ঠাকরে হয়ে বেরিয়ে এসো, তোমাকে ভয় খেয়ে চলবো। জেলে পচে মরলে ভুলে যাব। সেটা আলাদা ​​​​​​​কথা।
     
    নাহ, মদন-মুকুল ছিল একটু দূরের অরবিটে। ভেবে দেখবেন হঠাৎ ভাইপোকে দরকার পড়ল কেন মমতার? কারণ এ আমার উত্তরাধিকার এটা প্রোজেক্ট করার দরকার ছিল। নইলে ওই মদন-মুকুলের দ্বন্দ্বে দল কবেই ফৌত হয়ে যেত। মমতাকে কুর্নিশ বাঘবন্দী খেলায় এতদূর এগোনোর জন্য, একজন মহিলা রাজনীতিবিদ হিসেবে কাজটা নিঃসন্দেহে কঠিন ছিল। বিজেপির উত্থান না ঘটলে মমতা আরও এগোতেন।
  • r2h | 134.*.*.* | ১৩ মে ২০২৬ ০৪:১৯554112
  • একটি লোক বা তার দল বা তার বক্তব্যকে সমর্থন করা, আর এক্স্ট্রাজুডিশিয়াল হুমকিমূলক গ্রেপ্তারের মধ্যে তফাত আছে।

    তফাতটা এমনকি, সূক্ষ্মও না, খুবই স্থূল।

    মদন মুকুল পার্থ অনুব্রত সুজিত -এরা কেউ মমতার ক্ষমতার বৃত্তে ছিল না, এইটা বেশ নতুন খবর।
  • :/ | 158.*.*.* | ১৩ মে ২০২৬ ০৩:৩৪554111
  • তবে এসেই যেভাবে তুলে নিল, বোঝা গেল নেহাতই চুনোপুটি। কৈ, ভাইপোকে তুলুক দেখি। মমতার ক্ষমতাবৃত্তে হাত দেওয়ার সাহস নেই। সেখানে সেটিং করা আছে। গর্গ যদি সত্যি সেটিং ছাড়া খেলতে নেমে এরেস্ট হয়ে থাকে, তাহলে বেচারাকে গাম্বাট ছাড়া কিছুই বলবো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত