এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hutum | 135.*.*.* | ০৯ মে ২০২৬ ২২:০৬553930
  • হ্যাঁ মানে এতই বিখ্যাত কবিতা যে ভাটে না দিলেও হয়। শিক্ষিত বাঙালির আইকিউ কমে গেল নাকি?
  • Tania Basu Dutta | ০৯ মে ২০২৬ ২২:০৬553929
  • My government connect নামে কোনো অ্যাকাউন্ট এ অ্যাড হয়েছে আপনাদের হোয়াটসআপ নম্বর ?
  • ।, | 2001:*:*:*:*:*:*:* | ০৯ মে ২০২৬ ২১:৩০553928
  • এ যে মানে কী অসভ্য অভ্যাস, যেখানে হোক, যত সিরিয়াস কথার মাঝেই হোক, কোনো ভ্যালু অ্যাডিশন করার না থাকলেও, আহা, কী গো কেমন আছো, মানে বাই ডেফিনেশন খেজুর, কবে এলে, কতদিন থাকছ, চলো একদিন দেখা করি, মানে একেবারে বোধশূন্য গায়ে পড়া, এ যে কী প্রচণ্ড বিরক্তিকর, দিনের পর দিন, মানে কিচ্ছু বক্তব্য না থাকাটাকেও পার্সোনালতম স্পেস দিয়ে মেকাপ করা, যা হোয়াটস্যাপ করলে হয়, মেসেঞ্জারে হয়, ফোনে হয়, সেটাকে টেনে হাটের মাঝে, বিষয় থেকে সরে, আলোচনা থেকে সরে, কী গো, মানে, কী আর বলব, কিছুই বলার নেই তবু উপস্থিতি জানান দিতে কিছু একটা লিখে পোস্ট করতেই হয়, সে যে কী অসহ্য জাস্ট কহতব্য নয়।
  • Manali Moulik | ০৯ মে ২০২৬ ২১:১৭553927
  • পিপির দুর্গাঙ্গন আর হলো না!
  • কুমীর | 2001:*:*:*:*:*:*:* | ০৯ মে ২০২৬ ২০:৪০553926
  • সরকারের পয়সায় জগন্নাথ মন্দিরের ডিজনী পার্ক বানালে সেটা গুরুতে ধর্মমোহ নয়।
  • সিএস | 2401:*:*:*:*:*:*:* | ০৯ মে ২০২৬ ২০:০৯553925
  • সুব্রত গুপ্ত, ইসি অফিসার, লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক ব্যাপারটির দায়িত্বে ছিলেন, শুভেন্দুর মুখ্য উপদেষ্টা হয়েছেন। স্বাভাবিক, ভেতরের জিনিস ওনার থেকে কে বেশী জানে ?
  • Ranjan Roy | ০৯ মে ২০২৬ ১৯:৩৪553924
  • 13.33
    Damayanti
    Good suggestion.
    বুক করলাম l অবশ্যই পেপার back.
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৯ মে ২০২৬ ১৯:১৩553923
  • প্রসূন আচার্য সিনিয়র জার্নালিস্ট, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক বিশ্লেষন করেন। তাই সবার কাছে অনুরোধ রইল ওনার চ্যানেলটি সাবসক্রাইব করার জন্য। এই সময়ে এই রকম স্বাধীন মিডিয়ার পাশে দাড়ানো উচিৎ।
  • Bratin Das | ০৯ মে ২০২৬ ১৯:০৮553922
  • b দিনকাল কেমন কাটছে?
  • Manali Moulik | ০৯ মে ২০২৬ ১৯:০৩553921
  • হেই চ‍্যাড!!! smiley
  • b | 14.*.*.* | ০৯ মে ২০২৬ ১৮:২৫553919
  • "কোটেশান মার্ক না দিলেও শিক্ষিত বাঙালির বুঝে যাবার কথা।"
    এ হল ঐ চৌত্রিশ বছরের ফল।
  • Bratin Das | ০৯ মে ২০২৬ ১৬:৩৭553918
  • আমাদের পাড়ায় আর দেখি
    না মানালি .
     
    আরেক টা ব্যাপার আমাদের পাড়ায় 24 টা বাড়ি। আগে দু একটা বাদে সব বা'ম্গালি ছিল
    এখন বেশী বাড়ি ভাড়া পাবার লোভে মাড়োয়ারী, বিহারী দের বাড়ি ভাড়া দিচ্ছে।
     
    স্বাভাবিক ভাবে ওরা এসবে অনাগ্রহী
  • চ্যাড | 2a03:*:*:*:*:*:*:* | ০৯ মে ২০২৬ ১৪:৩১553917
  • নবান্নের নাম পাল্টে রাম-ভবন করা হবে। কারণ নবান্ন নামটা 'নবাবের অন্ন' থেকে এসেছে। নতুন পশ্চিমবঙ্গে এসব নবাব-টবাব চলবে থাকবে না।
  • | ০৯ মে ২০২৬ ১৩:৩৪553916
  • *খুবই বিখ্যাত কবিতা
  • | ০৯ মে ২০২৬ ১৩:৩৩553915
  • হ্যাঁ ধর্মমোহ রবীন্দ্রনাথের খুবই নিখ্যাত কবিতা। এতটাই বিখ্যাত যে কোটেশান মার্ক না দিলেও শিক্ষিত বাঙালির বুঝে যাবার কথা।
     
    তরমুজ আগে মনে হয় পুস্তক বিশ্বাস নামে লগিন করে লিখতেন। খেরো টেরোও আছে।
     
    রঞ্জনদাকে একটা বইয়ের সাজেশান দেবার ছিল। The Emperor who Never Was : Dara Shukih in Mughal India - Supriya Gandhi. Zl8bএ পেয়ে যাবেন। অ্যাকাডেমিক ইতিহাসের বই। কিন্তু ভাষাটা সুন্দর।
  • Manali Moulik | ০৯ মে ২০২৬ ১৩:০৯553914
  • কেন ব্রতীনদা? রবীন্দ্রজয়ন্তী যথেষ্ট পরিমাণে হয়। স্পেশালি নাচ, গান বা আবৃত্তি সংস্থার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে তো বটেই। আজ ও আগামীকাল অনুষ্ঠানের ব‍্যস্ততা আছে আমাদের। crying
  • Ranjan Roy | ০৯ মে ২০২৬ ১২:২৯553913
  • সে কি ! "ধর্মমোহ" তো রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা !
  • Bratin Das | ০৯ মে ২০২৬ ১১:৪০553912
  • মরেচে!!
     
    সঞ্জীব বাবু সেই কবে বলে গেছেন "প্রতিভা আর চুলকুনি কখনো চাপা থাকে না " wink
  • hutum | 135.*.*.* | ০৯ মে ২০২৬ ১১:৩৬553911
  • জয়ন্তবাবু, স্বয়ং রবীন্দ্রনাথ এ কবিতা লিখতে পারলে গর্বিত হতেন। ভাটে আরও কবিতা দিন। পড়ে মুগ্ধ হৈ।
  • Jayanta Chatterjee | 2405:*:*:*:*:*:*:* | ০৯ মে ২০২৬ ১০:৪৭553910
  • ধর্মমোহ

    ধর্মের বেশে মোহ যারে এসে ধরে
    অন্ধ সে জন মারে আর শুধু মরে।

    নাস্তিক সেও পায়ে বিধাতার বর,
    ধার্মিকতার করে না আড়ম্বর।
    শ্রদ্ধা করিয়া জ্বালে বুদ্ধির আলো,
    শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো।
    বিধর্ম বলি মারে পরধর্মেরে,
    নিজ ধর্মের অপমান করি ফেরে,
    পিতার নামেতে হানে তাঁর সন্তানে,
    আচার লইয়া বিচার নাহিকো জানে,
    পূজাগৃহে তোলে রক্তমাখানো ধ্বজা, --
    দেবতার নামে এ যে শয়তান ভজা।

    অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা,
    বর্বরতার বিকারবিড়ম্বনা
    ধর্মের মাঝে আশ্রয় দিল যারা
    আবর্জনায় রচে তারা নিজ কারা। --

    প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি,
    মহাকাল আসে লয়ে সম্মার্জনী।
    যে দেবে মুক্তি তারে খুঁটিরূপে গাড়া,
    যে মিলাবে তারে করিল ভেদের খাঁড়া,
    যে আনিবে প্রেম অমৃত-উৎস হতে
    তারি নামে ধরা ভাসায় বিষের স্রোতে,
    তরী ফুটা করি পার হতে গিয়ে ডোবে --
    তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে।

    হে ধর্মরাজ, ধর্মবিকার নাশি
    ধর্মমূঢ়জনেরে বাঁচাও আসি।
    যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে
    ভাঙো ভাঙো, আজি ভাঙো তারে নিঃশেষে --
    ধর্মকারার প্রাচীরে বজ্র হানো,
    এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো।
  • হুতোম ২০২৬ | 42.*.*.* | ০৯ মে ২০২৬ ০৯:১৩553909
  • রবীন্দ্র জয়ন্তী হচ্ছে তো, রবীন্দ্র সরোবরেই তো শুনলাম লালপাড় শাড়ি পরে "এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার" গান হচ্ছে দর্শক বিশেষ নেই। আজকে যাদের সূর্যোদয়ের দিন তারা সব হ‍্যা হ‍্যা করে চীৎকার করতে করতে পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। একটু পরে আমার ৭২ বছরের পিসতুতো দাদা যে গেরুয়া পার্টির জয়ে গদগদ আমাকে মেসেজ করল, রবীন্দ্র নাথকে শত শত "নমন" বলে।
    ২৫শে বৈশাখ ==:২২শে শ্রাবণ
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০৯ মে ২০২৬ ০৮:৫১553908
  • কী সুন্দর এই ভিডিওটা!
  • Bratin Das | ০৯ মে ২০২৬ ০৮:৪৫553907
  • রবীন্দ্র জয়ন্তী আমরা ব্যক্তিগত উদ্যোগে পাড়া তেই করতাম ছোট বেলায়
     
    এখন কার ছেলেপিলে দের করতে দেখি না .
    বাজে কাজের জন্যে তাদের সময় কোথায় ?
  • Bratin Das | ০৯ মে ২০২৬ ০৮:৩৯553906
  • শ্রাবণী ডি এখন কলকাত্তায় নাকি ? কেমন আছো গো ?
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ মে ২০২৬ ০৮:২১553905
  • এইটা দেখুন। হান্ড্রেড ইয়ার্স অন প্ল্যানেট আর্থঃ
     
     
     
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ মে ২০২৬ ০৮:০৮553904
  • এবার পবতে মহা ধূমধাম করে ঈদ পালন করা হবে, তখনই রবীন্দ্র জয়ন্তী, বংকিম জয়ন্তী, বিদ্যাসাগর জয়ন্তী সব একসাথে পুষিয়ে দেবে।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০৯ মে ২০২৬ ০৮:০৪553903
  • শ্যামাপ্রসাদ জয়ন্তীতে পুষিয়ে নেবে। সিন্তার কিসু নাই!
  • র২হ | 2600:*:*:*:*:*:*:* | ০৯ মে ২০২৬ ০৭:৫৯553902
  • ও, ভালো খবর, এবার পবতে নাকি সরকারি রবীন্দ্র জয়ন্তী হচ্ছে না, রবীন্দ্র সদনেও।
     
    তা ভালো, ডাবল স্ট‍্যান্ডার্ড কমলো একটু।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ মে ২০২৬ ০৭:৪৫553901
  • ইউ২ এর সেই বিখ্যাত লাইনটা মনে পড়লোঃ উই থট দ্যাট উই হ্যাড দ্য অ্যানসার্স; ইট ওয়াস দ্য কোয়েশ্চেনস উই হ্যাড রং :-)
     
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত