এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | 2600:*:*:*:*:*:*:* | ০৯ মে ২০২৬ ০৬:১৬553900
    • শ্রাবণী | ০৯ মে ২০২৬ ০০:৩০
    • ... টই করে দে...
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০৯ মে ২০২৬ ০৪:১৯553899
  • ০০:৩০- ভালো আইডিয়া। আর সেই টইতে ভাটে লেখা অবজারভেশনগুলোও তুলে রাখলে সুবিধা।
  • পাঠক | 146.*.*.* | ০৯ মে ২০২৬ ০১:৩৭553898
  • একটা খুব বাজে অপাঠ্য লেখা ডিলিট করার জন্য লেখাটার নিচে কমেন্ট করে অনুরোধ জানিয়েছিলাম। কর্তৃপক্ষ মনে হয় আমার সঙ্গে একমত হয়ে ডিলিট করেছেন। ধন্যবাদ
  • শ্রাবণী | 2401:*:*:*:*:*:*:* | ০৯ মে ২০২৬ ০০:৩০553897
  • হুতো, কেন এত লিখছি কে জানে! টই করে দে, সেখানেই লিখব আজ এই রাতের কলকাতা এয়ারপোর্টের অভিজ্ঞতা। ভিআইপি সমাগমের চোটে ক‍্যাব ঢোকা বন্ধ করে সাধারণ জনতার হয়রানি। সাড়ে দশটা থেকে দাঁডিয়ে দশ মিনিটের রাস্তার বাড়ি বারোটায় ঢুকলাম।
    কাল লিখব
  • হেঁয়ালি | 150.*.*.* | ০৮ মে ২০২৬ ২৩:৩৮553896
  • মধ্যশিক্ষা পর্ষদের হিসাব বলছে, এ বারের মাধ্যমিকে ৯০ শতাংশের উপর নম্বর পেয়েছে মাত্র ১.৪৬ শতাংশ। ৫৫ শতাংশ পরীক্ষার্থীর নম্বরই ৫০ শতাংশের নীচে। এ বছর মাধ্যমিক পাশ করেছে ৭ লক্ষ ৮২ হাজার ৯৭০ পরীক্ষার্থী।
     
    এএ গ্রেড অর্থাৎ, ৯০-এর উপর নম্বর পেয়েছে ১৩,৮৯৫ জন পড়ুয়া (১.৪৬ শতাংশ)।
    এ প্লাস অর্থাৎ, ৮০-৮৯ নম্বর পেয়েছে ২৬৮২৩ জন (২.৮১শতাংশ)।
     
    ৯০-এর উপর নম্বর প্রাপ্তির দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থা গণিত, ভৌতবিজ্ঞান এবং ইংরেজির। তুলনায় ভূগোল ও জীবনবিজ্ঞানে বেশি সংখ্যক পরীক্ষার্থী ৯০-এর উপর নম্বর পেয়েছে।
  • Srimallar Speaks | ০৮ মে ২০২৬ ২২:২৫553895
  • গতকাল আমার পোস্ট করা একটা কবিতায় একজন কেউ মন্তব্য করেছিলেন, গুরুর কর্তৃপক্ষ সরিয়েও দিয়েছেন দেখলাম। আমি যখন দেখি, তার অনেক আগেই সম্ভবত মন্তব্যটা কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছেন। কী মন্তব্য ছিল, কে মন্তব্য করেছিলেন— সে বিষয়ে জানার বিন্দুমাত্র আগ্রহও আমার নেই। শুধু এটাই বলব, নিজের আমার যা-কিছু বলার, যেটুকু বলার, সেটুকু নিজের মতো ক’রেই ব’লে যেতে থাকব।
  • Tania Basu Dutta | ০৮ মে ২০২৬ ২১:৫৮553894
  • অভিনন্দন ! আমরা নতুন হেডমাস্টার পেয়ে গিয়েছি! এর সঙ্গে আমরা উপহার হিসেবে পেতে চলেছি "বাইরে" থেকে আনা প্রচুর আইপিএস মাস্টার দের ! এরপর যদি অলিভার টুইস্ট রা ঘুণাক্ষরেও বলে "প্লিজ স্যার, আই ওয়ান্ট সাম মোর" ডান্ডার বাড়ি মেরে একদম ঠান্ডা করে দেবে ! তাই তো এই আয়োজন ! অন্নপূর্ণায় ভাত মাছের ঝোল মেখে একহাতে খাওয়াতে খাওয়াতে অন্য হাতে কি সুন্দর সব গুছিয়ে নিলেন বলুন দেকি ! 
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৮ মে ২০২৬ ২১:৩৪553892
  • ওদিকে ট্রাম্প অ্যাডমিন অনেকগুলো ইউএপি ফাইল রিলিজ করেছে। এমনকি চাঁদ থেকেও নাকি অ্যাপোলো ১২ আর ১৭র অ্যাস্ট্রোনটরা ইউএপি দেখেছে! কি কান্ড!
     
    এখনই দ্রি কে দরকার ছিল।
  • lcm | ০৮ মে ২০২৬ ২১:২৫553891
  • ও ... অ্যাটেনবরো ... ওনারা ভাই ...
    বিবিসি দেখলাম একটা আর্টিকল করেছে -
  • albert banerjee | ০৮ মে ২০২৬ ২১:০৯553889
  • এবার // গুপী বাঘা ফিরে এলো // সিনেমাটা পরিবেশিত হবে।
  • albert banerjee | ০৮ মে ২০২৬ ২০:৫৮553888
  • মহামায়ন রিমেক করতে ইচ্ছা করছে। ভালো রে বাপু ঠিক বুজেছিল রবি বাবু আমি গোরার কথা বলছি আর সম্ভূ মিটার "যেটা নাই কোনো, । ........"//চাঁদ বণিকের pala//
    আর জয় বাবা নবারুণ জোট কাঙাল মালসাট দন্ড বায়স টুমি খবর পাৰে
  • r2h | 134.*.*.* | ০৮ মে ২০২৬ ২০:৫৫553887
    • শ্রাবনী | ০৮ মে ২০২৬ ১২:৫৮
    • ...
      প্রথম কথা এটা সত‍্যি যে খালি এই টাইপস জনতার ভোটে সরকার উল্টোয় নি। সমস্ত ফ‍্যাক্টর গুলি এক হয়ে উল্টেছে। তার মধ‍্যে "SIR" আছে, দুই ফেজ ভোট আছে, সেন্ট্রাল ফোর্স আছে, অ‍্যান্টি ইনকাম্বেনসি আছে।
      ...
      ভোট দিয়েছেন বেশ করেছেন, আবার দিন বার বার দিন, কিন্ত উন্নয়নের জন‍্যে, বাংলার ছেলেমেয়েদের ভবিষ‍্যতকে উজ্জ্বল করতে এগুলো বাদ দিন।
     
    একেবারে একমত।
    শ্রাবণীদির আপত্তি না থাকলে পোস্টগুলি একটা টই করে তুলবো? তথ্যভিত্তিক, প্রত্যক্ষ দেখা জিনিসপত্র, এগুলির সূত্র ধরে ভালো আলোচনা হতে পারে।
  • albert banerjee | ০৮ মে ২০২৬ ২০:৩৫553886
  • গান টা wink
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৮ মে ২০২৬ ২০:২৫553885
  • ডেভিড আর রিচার্ড দুই ভাই।
  • lcm | ০৮ মে ২০২৬ ২০:১৬553884
  • ডেভিড অ্যাটেনবরো ... মানে ... প্লানেট আর্থ ... বিবিসি ...
    আমার ওই আর একজন অ্যাটেনবরো (রিচার্ড) এর সঙ্গে গুলিয়ে যায় ...
  • lcm | ০৮ মে ২০২৬ ২০:১৪553883
  • এখন বলছে সারা দুনিয়ার প্রায় ৫.৬৬ বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ... কোনো ফর্মে ...
     
    ... with approximately 5.66 billion users globally in 2026, social media has become a primary driver of behavior, influencing how people consume information and perceive reality...
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০৮ মে ২০২৬ ২০:০৬553882
  • ডেভিড অ্যাটেনবরো'র খবরটাই এর মধ্যে বেস্ট! দারুণ একজন মানুষ।
  • lcm | ০৮ মে ২০২৬ ২০:০৫553881
  • ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার প্রভাবমুক্ত হওয়া কঠিন... এটা সময়ের একটা ব্যাপার... ভাষা, সংস্কৃতি, ভাবপ্রকাশের ভঙ্গিমা, কন্টেন্ট ... এসবের পরিবর্তন -- তা সর্বত্র কমবেশি প্রতিফলিত হবেই ...

    সবই কাল... মহাকাল... এর থেকে মুক্তি নাই...
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০৮ মে ২০২৬ ১৯:৫৯553880
  • একটা কথা লিখেই যাই। আমি ফ্রিডম অভ স্পীচে বিশ্বাসও করি আর হুঁ করতে গেলো গেলো আওয়াজ তোলা থেকেও বিরত থাকতে চেষ্টা করি। কিন্তু ইনক্লুসিভিটির সুযোগে একেক সময়ে গুরুতে এমন সব লেখার বন্যা বয়ে যায় যে সেগুলো খুবই ডিস্টার্বিং লাগে। হেট স্পীচ, অ্যানোনিমিটির সুযোগে ভায়োলেন্ট সব মন্তব্য, শংকর হালদার শৈলবালা কেন এ যূগের শ্রেষ্ঠ লেখক বা মহাপুরুষ, জাপানী তেল, এইসব লেখা দেখলে মনে হয় ফেসবুকের সাথে গুরুর কোনো তফাতই নেই। এবার আরেকটি ফেসবুক হওয়া গুরুর ঊদ্দেশ্য হলে অবশ্য আমার কিছু বলার নেই! গুপু ত্বরিৎকর্মাও, তাঁদের নিয়েও কোনো কমপ্লেন নেই। তবে ঐ আর কী। বহুদিন এই সাইটে আসছি, সেই সুবাদে নিজের মনে হওয়া জানিয়ে গেলাম।
  • r2h | 134.*.*.* | ০৮ মে ২০২৬ ১৯:২৮553879
  • ও, কাল কে একটা গুরুতে সেন্সর কমেন্ট ডেল এইসব নিয়ে বললেন। কর্তৃপক্ষ থেকে ওরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলে তাতে আমার অকুন্ঠ সমর্থন থাকলো। অন্তত গুরুর প্ল্যাটফর্ম থেকে কোন রকম চাড্ডিপনা ছড়াতে না পারার জন্য যা কিছু করা যায় করা হোক।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ০৮ মে ২০২৬ ১৯:২৪553878
  • আমার পোস্টটা ঠিক প্রেডিকশান না, প্যাটার্ন ম্যাচিং।
  • +=- | 168.*.*.* | ০৮ মে ২০২৬ ১৯:১১553877
  • পলিসি মেকার ? তারা কারা ?
  • r2h | 134.*.*.* | ০৮ মে ২০২৬ ১৯:০৩553876
  • কী করে ঠেকাতে হবে সেটা তো পলিসি মেকারদের খুঁজে বের করার কথা।
  • +=- | 168.*.*.* | ০৮ মে ২০২৬ ১৮:৪০553875
  • গুরুতে সবার প্রেডিকশন হেভি লাগে। কবে কোথায় কি হবে সবাই জানেন। কেবল কি করে ঠেকাতে হবে সেটা ছাড়া :) :)
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৮ মে ২০২৬ ১৮:৩৯553874
  • কংগ্রেসকে তরমুজ বলা যায়, কারন ওরা মধ্যপন্থায় বিশ্বাসী। কট্টর বাম বা কট্টর দক্ষিণপন্থী কোনটাই নয়। কংগ্রেস মাঝামাঝি। এবং ভারতের জন্য গুরুত্বপূর্ণ। কারন ভারত বৈচিত্রপূর্ণ দেশ। অতি দক্ষিণ বা অতি বাম। কোনটাই ভারতের ভৌগলিক পরিবেশ, অবস্থান, ও সমাজের জন্য সঠিক নয়।
  • . | ০৮ মে ২০২৬ ১৮:২৮553873
  • কংগ্রেস তাহলে কোনটা?
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৮ মে ২০২৬ ১৮:২৬553872
  • আর তরমুজ প্রতিকী ভাবে ব্যবহার করি। অর্থ হল উপরে দক্ষিণপন্থী কিন্তু ভেতরে বামপন্থী বা লাল।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ০৮ মে ২০২৬ ১৮:২৬553871
  • "একটা জিনিস খুব অদ্ভুত লাগে, এতকিছুর মধ‍্যেও এই শিক্ষিত সোমি বাঙালীদের অনেকের মধ্যে দেখি সব কিছুকে জাস্টিফাই করার বা নিজেই সবচেয়ে ঠিক প্রমাণ করার একটা আপ্রাণ চেষ্টা। এবং সেই চক্করে তারা এখন এসে লিখছে তারা ইসলামোফোবিয়া থেকে এদের সমর্থন করে এটা নাকি সম্পূর্ণ ভুল, বাম আর সেকুলার দের মিথ‍্যে প্রচার। আসলে তারা উন্নয়ন ও বিগত সরকারের অপশাসনের বিরূদ্ধে ভোট দিয়ে সরকার পাল্টেছে"
     
    চিন্তা নেই, এদেরকে বিজেপি টলারেট করবে না। গর্বিত হিন্দু আর গর্বিত চাড্ডি না হতে পারলে আরেসেস তাদের ছুঁড়ে ফেলবে, নো কমপ্রোমাইজ। বিজেপি যে পবতে সরকারে এলো, এরপর আস্তে আস্তে এই বাইনারিগুলো আত্মপ্রকাশ করবে আর সাধারন লোককে বেছে নিতে হবে - হয় তুমি ভেজ নাতো ননভেজ, হয় তুমি মুসলমানদের ঘৃণা করো নাতো ওদের তোষন করো, হয় তুমি সনাতনি নাতো তুমি গদ্দার। বিজেপি শাসিত আর সব রাজ্যেই মানুষকে এইভাবে বাছতে হচ্ছে, পবতেও শুরু হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত