এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মার্জিন | 103.*.*.* | ০৪ মে ২০২৬ ২৩:২৪553597
  • *সিপিএম ট্রোল/সাপোর্টাররা
  • . | ০৪ মে ২০২৬ ২৩:২৪553596
  • যা বুঝলাম সকলেই চাড্ডি।
  • মার্জিন | 103.*.*.* | ০৪ মে ২০২৬ ২৩:২২553595
  • তৃণমূল হারায় সবথেকে বেশি খুশি হয়েছে সিপিএম। এমনকী বিজেপিও এত খুশি নয়।
  • r2h | 165.*.*.* | ০৪ মে ২০২৬ ২৩:২১553594
  • ওল্ড সিপিয়েমদের, জনমত তো দূরের কথা, সামান্য সোজা কথায় দুয়েক লাইন বুঝতেই মহা অসুবিধে দেখি। তৃণমূলের বিচ্যুতি আর খোঁজার কী আছে, পুরোটাই বিচ্যুতি। এক গাদা চোর ছ্যাঁচর ছিল।
    কিন্তু তার পরেও বিজেপির জিতে যাওয়া দুঃখের ও আতংকের। তৃণমূলের হেরে যাওয়া নিয়ে দুঃখের কিছু নেই, কিন্তু বিজেপির জয় বিপদের।
    আর অপপ্রচার করে হারিয়ে দিল - সেরকমও কিছু না। কিন্তু রত্না দেবনাথ ও কোংকে জেতানোর জন্য সেসময়ের অপপ্রচার, নারায়ণ ডাক্তার এট আল- এদের ভূমিকা স্বীকার না করতে চাইলে কী আর করা। রত্না দেবনাথের উল্টোদিকে তো কলতান ছিলেন, তাই না? খুবই ভালো এবং সম্ভাবনাময় প্রার্থী ছিলেন তো।
    • An Old CPM | ০৪ মে ২০২৬ ২৩:০৯
    • ... সেন্ট্রাল ফোর্সের আওতায় ঘটা সুষ্ঠু ভোট তো এসআইআর দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। ...
    আর এইটা মজার।
    সিপিআইএম পার্টি থেকে রাজ্য সম্পাদকের যে অফিসিয়াল বিবৃতি বেরিয়েছে, তার মূল কন্টেন্টের শুরু, অর্থাৎ দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম লাইনটাই এসআইআর সংক্রান্ত।
    তবে নব্য ওল্ড সিপিয়েমরা পার্টি লাইনের রেয়াৎ করেন না, সেটা অনেক দিন থেকেই দেখছি।
  • | ০৪ মে ২০২৬ ২৩:১৯553593
  • আহা এত সব সাহসী পোস্ট অথচ নিজের নামে লেখার মুরোদে কুলোচ্ছে না। সেই টিপিকাল ট্রেনে বাসে ঊঠে হাত চালিয়ে মাংসখন্ড টেপার চেষ্টা।
    আসলে পাবলিক ট্রান্সপোর্টে চড়া বন্ধ হয়েই হয়েছে মুশকিল। হাত চালাতে নেটই ভরসা।
  • lcm | ০৪ মে ২০২৬ ২৩:১৬553592
  • কিন্তু এবিপিআনন্দ তে শুভময় মৈত্র বাবুর কথা মিলল না... উনি বলছিলেন যে পশ্চিমবঙ্গে প্রত্যকবার যারা যেতে তারা দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে জেতে, এবারে তেমন হবার সম্ভাব্না কম... কিন্তু এবারেও তো তাই হল...
  • :( | 51.*.*.* | ০৪ মে ২০২৬ ২৩:১১553591
  • বই সৈকত কুমীর সৈকত কারোরই আজকে দেখা পাওয়া যাবে না মনে হয়। স্যাড লাগে।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২৩:১১553590
  • এখন টাকার দাম 95.30 চলছে।
  • An Old CPM | 51.*.*.* | ০৪ মে ২০২৬ ২৩:০৯553589
  • আচ্ছা গুরুতে সেই দুহাজার এগারো সালে যারা বামেদের শিকড়হীনতা, দুর্বল সংগঠন ও ঔদ্ধত্য নিয়ে চাট্টি বক্কা দিতেন, সেই সব শেয়ালেরা কি আজকে কবিতা পড়তে ব্যস্ত? না, আপনারা নিশ্চয়ই তৃণমূলের ত্রুটিবিচ্যুতি নিয়ে চাট্টি বক্কা দেবেন। মানে এই সেন্ট্রাল ফোর্সের আওতায় ঘটা সুষ্ঠু ভোট তো এসআইআর দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। আপনাদের বক্কার অপেক্ষায় আছি হে গুরুগণ!
  • গোলবালকর | 2001:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২৩:০৬553588
  • আপনাদের এই গলা জড়িয়ে কান্নাকাটি দেখতে বেশ লাগছে কিন্তু। সিপিএম একসময় বুদ্ধিজীবীদের দিয়ে বলাত বামফ্রন্ট সরকারকে চোখের মণির মত রক্ষা করতে হবে। পরে সেই তারাই তো চোর পিসীর দলে ভিড়ে গেল। আপনারা পিসীর জন্য সেই রোল এই পনেরো বছর প্লে করেছেন। শোক কেটে গেলে কজন গেরুয়া পরেন দেখতে হবে।
     
    একজন আবার বললেন আরজিকর নিয়ে অপপ্রচার করে হারিয়ে দিল। পাল্টা প্রচার করতে আপনাদের কে মানা করেছিল? চেষ্টা তো করেছিলেন। সেই নোংরা পোস্টগুলো তো এই সাইটে এখনো জ্বলজ্বল করছে। দেড়শ গ্রাম বীর্য্য থেকে কোন নোংরামি বাদ দিয়েছিলেন? সিপিএমও বলত, লোককে বোঝাতে পারিনি। নেকুপুষু যতসব।
     
    ভুবনের মাসীদের শেষ অবধি ভুবনের ফাঁসি দেখতে হয়। সিপিএম দেখেছিল। এখন আপনারা দেখলেন।
     
    আপনাদের ওই সম্পাদক দেখুন গিয়ে, হয়তো এর মধ্যেই শুভেন্দুর সাথে লাইন করছে।
  • :) | 2605:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২৩:০১553587
  • বিজেপি বাংলায় জিতে গেল, পৃথিবী এখনো রসাতলে গেল না?
    দুই সৈকতের বারফাট্টাই কখন শুরু হবে? রাজ্যসুদ্ধ লোককে ইস্লামোফোবিক দাগিয়ে হাহাকার হবে না?
  • albert banerjee | ০৪ মে ২০২৬ ২৩:০০553586
  • // গোসাপ রেঁধে ছবি দে!// এটা অর্ডার না রিকোয়েস্ট?
  • মোলো যা | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২২:৫৫553585
  • আপ এর উত্থানও ওইরকমই। কয়েক বছরে গদিলাভ। তারপর? ব্যক্তিগত ক্যারিসমায় ওই কয়েক বছর টানা যায়। দক্ষিণের অনেক বড় স্টারেরাই ক্যারিসমা ভাঙিয়ে সফল রাজনীতি করেছে। মমতার উত্থানও ওই ব্যক্তিগত ক্যারিসমায়। এই ত ১৫ বছরের স্থায়িত্ব। তা দিয়ে বামপন্থী আন্দোলনেরই বা কী আর রাজনীতিরই কী? আর বিজয় কি নিজেকে বামপন্থী বলেছে নাকি যে চেয়ার উল্টোবে? দুপেগ স্কচ পেদিয়ে তুলনা করতে বসলে হাতি আর রাঙাআলু সবই তুলনীয় লাগে। আপনি বরং আদানি আম্বানির জীবনী পড়ুন আপনার যা বস্তুবাদী মোক্ষ।
  • :) | 51.*.*.* | ০৪ মে ২০২৬ ২২:৪৮553584
  • কি রে এলবার্ট, আজকে গোসাপ খাবি না? বাঙালির এই দুর্দশার দিনে মাছভাত সাঁটলি নাকি ? গোসাপ রেঁধে ছবি দে!
  • X | 103.*.*.* | ০৪ মে ২০২৬ ২২:৪৩553583
  • @২১ঃ২৪ the hindu বা https://thewire.in পড়তে পারেন। নিরপেক্ষ ঠিক নয় - কিন্তু সরকার বিরোধী- ভালো অ‍্যানালিসিস। এছাড়া রিপোর্টার্স কালেকটিভ, caravan magazine - এদের reportage বেশ ভালো।
  • ওহো | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২২:২৩553581
  • আরে তাই তো। খুড়ো মারা গেলে ভাইপোদের সর্বাগ্রে উচিত বাড়ি ঘর যে অবস্থায় আছে বুলডোজ করে প্রোমোটার ডেকে পাঁচতলা আবাসন বানানোর বরাত দিয়ে নিজের চারতলার দক্ষিণখোলা ফ্ল্যাটটা নিশ্চিত করা। মানে বস্তুবাদী সবাই যা করে আর কি।
    ও বাড়ির দিকে পিছন ফিরে তাকানোর কোনো মানেই হয় না আজকের দিনে। খুড়ো যে কপর্দকশূন্য নি:স্ব ছিল এ তো সকলেই বলে থাকে। চোখ বুজে বিশ্বাস করাই তো উচিত।
  • albert banerjee | ০৪ মে ২০২৬ ২২:২১553580
  • আত্মপ্রতিকৃতি
  • r2h | 165.*.*.* | ০৪ মে ২০২৬ ২১:৫০553579
    • একক | ০৪ মে ২০২৬ ২১:১১
    • আরে এখানে ভোট জেতা নিয়ে কথা হচ্চে না।

      খুড়ো মারা গ্যাচেন এই নিশ্চিত হয়ে ভাইপোরা খুড়োর খড়ম - ছাতা- পেতলের তোরঙ্গ এইসব হাটকাচ্চে :))
     
    হ্যাঁ ঃ)))
  • r2h | 165.*.*.* | ০৪ মে ২০২৬ ২১:৪৭553578
  • ভোটে জেতা টেতা দূর অস্ত, আর কী কখন কবে - ইত্যাদি আরকি। বিরোধি দল হিসেবে তৃণমূল কেমন করবে ভাবছিলাম, তারপর মনে হল কচুপোড়া করবে, কটা লোক তৃণমূলে থাকে সেটাই দেখার এখন। আর বাম কং তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে কতকাল হল। এই আরজিকর ইস্যু নিয়ে হাজার গণ্ডা ভুয়ো খবর টবর ছড়িয়ে পেনেটিতে বিজেপির সিট পাকা করে দিল।
  • সার বাস্তারা | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২১:৪৫553577
  • বিজেপি মহাকরণ থেকেই মহাকার্য চালাবে।
     
    অর্থাৎ মমতা আরএসএস এর কেয়ারটেকার মুখ্যমন্ত্রী ছিল, ওই সাহেব আসবে ধুলো টুলো ঝেড়ে ফেলে উপযোগী করতে হবে, তো নবান্ন তে অফিস করে দিয়েছিল। পশ্চিমবঙ্গে ধুলো তো কম ছিল না, যুক্তিবাদী, বামপন্থী, প্রগতিশীল ইত্যাদি। সময় লাগলো।
     
    আর সবাই ভাবছে সাহেব নিশ্চয়ই শুভেন্দু, কি জানি, স্বপন দাশগুপ্ত হলে অবাক হবেন না।
  • Tania Basu Dutta | ০৪ মে ২০২৬ ২১:৪৩553576
  • Thank you ডিসি, একক, lcm
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২১:৩৬553575
  • প্রতি ইলেকশানের আগে আজকালে একদল বুজি চিঠি লিখতো, এবারের ইলেকশানে সিপিএমকে জেতাতেই হবে, নাহলে পৃথিবী রসাতলে যাবে laugh
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২১:৩৪553574
  • আমি ছোটবেলায় পড়তাম স্টেটসম্যান, আর তারপর টেলিগ্রাফ। খোরাক পড়ার জন্য মাঝে মাঝে পড়তাম আজকাল, আর স্পেশাল খোরাক ছিল গণশক্তি, মাসে একদুবার হয়তো পাড়ার গণশক্তির দেয়ালে চোখ বুলাতাম। এখন পড়ি দ্য হিন্দু। টাইমসটা কেমন যেন ঢপের পেপার মনে হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসও ঠিকঠাক।
  • একক | ০৪ মে ২০২৬ ২১:২৮553573
  • ইয়েলো পেজেস বাদে কেউ নিরপেক্ষ নয়। তবে ইপির আবার সবই ক্যারেক্টর। ফ্যাক্টস নাই।
  • lcm | ০৪ মে ২০২৬ ২১:২৬553572
  • হেডলাইনগুলো সব একসঙ্গে দেখুন ... বেছে বেছে "পড়ুন", দেখার বা শোনার কিছু নাই ...
  • Tania Basu Dutta | ০৪ মে ২০২৬ ২১:২৪553571
  • ছোটো থেকে স্টেটসম্যান খবরের কাগজ টাই পড়ে এসেছি . শেষের দিকে মনে হচ্ছিলো খুব বায়াসড হয়ে যাচ্ছে . যদিও ওদের পার্সপেক্টিভ সেকশন টা মন্দ লিখতো না .
     
    এখন টাইমস অফ ইন্ডিয়া ইনস্টল করেছি .
    একটা ভালো নিরপেক্ষ নিউসপেপার হবে এরম কেউ বলতে পারবেন প্লিজ
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২১:১১553570
  • মাইরি তাই দেখছি laugh
  • একক | ০৪ মে ২০২৬ ২১:১১553569
  • আরে এখানে ভোট জেতা নিয়ে কথা হচ্চে না।
     
    খুড়ো মারা গ্যাচেন এই নিশ্চিত হয়ে ভাইপোরা খুড়োর খড়ম - ছাতা- পেতলের তোরঙ্গ এইসব হাটকাচ্চে :))
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২১:০৯553568
  • ধুর বাল এই মার্স্কীয় সাহিত্যটা আবার কোথাকার হাঁসজারু?!? laugh​সাহিত্য সংরক্ষন করে ভোট জিতবে? তার থেকে বিজয়, স্ট্যালিন, কে সি ভেনুগোপাল ইত্যাদিদের কেস স্টাডি করুন।
     
    তবে হ্যাঁ, আমারও মনে হয় এবারই সিপিএম এর লাস্ট চান্স ছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত