এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ০৪ মে ২০২৬ ২১:০৮553567
  • মানে ধরুন, গিওরগে লুকাচের সঙ্গে তুলনামূলক আলোচনা করার মত একটা প্রবন্ধ লিকেচেন উতপল দত্ত??
     
    উতপল আমাদের ক্ষুদ্রত্বের নিরিখে অনেক বড় ফিগার, তাই নাম নিলুম। কিন্তু, উদিকে ওঁয়ারা যেমন ক্রিটিকাল থিওরির ভিত তয়ের করে দিচ্চেন, সেরকম ডিসাইসিভ কাজ কই??
     
    মুগ্ধতা থেকে সরে এসে ভাবা জরুরি।
  • বটে | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২১:০৮553566
  • যেটুকু আছে সেটুকুও মুছে গেলে কিছুই ছিলনা এটাই অকাট্য ধ্রুবসত্য হয়ে দাঁড়ায়। গাদা রাজনৈতিক অরাজনৈতিক পত্রিকা দীর্ঘদিন ধরে নিয়মিত প্রকাশিত হয়ে এসেছে পশ্চিমবাংলায় তাতে গাদাকোটি প্রবন্ধ লেখা হয়েছে। না পড়েই বলে দেওয়া খুব সহজ যে তাতে কিছুই সারবত্তা ছিল না। পড়াটা আর পড়ার জন্যে হাতের কাছে রাখাটাই আসল কাজ।
    খুব সফল বাদ দিলেও, একটা সামান্য দুর্বল বামমনস্ক গল্প উপন্যাস এর ও একটা ইমপ্যাক্ট আছে পাঠকের মনে, একটা তুচ্ছ প্রবন্ধেরও একটা এনগেজমেন্ট আছে। সেটুকুও না থাকলে তো আলোচনার বিষয় হিসেবে পড়ে থাকে মন্দির, রাম-হনুমান-বৈদিক বিজ্ঞান, মুসলিম টেররিজম পাকিস্তান আর হিন্দু খতরেমে হ্যায়।
  • একক | ০৪ মে ২০২৬ ২১:০২553565
  • আন্তর্জাতিক মার্ক্সিয় সাহিত্যের সম্ভারে ভ্যালু এড করবে জ্যোতি বসুর আত্মজীবনী??
     
    ঠিকাচে, হোক না, বাছাবাছি শুরু হলে, আরেকবার মূল্যায়নটাও হয়ে যাবে। আর, এখন তো বাম অতীত। কাজেই এটাচমেন্ট কম। কতটুকু ভাবিকালে তুলে রাখার যোগ্য, দেখা যাক। আরকাইভিং এর নামে মাছি মারা, যা পেলুম স্ক্যান করে তুলে দিলুম, এসব না হলেই হলো।
  • Manali Moulik | ০৪ মে ২০২৬ ২০:৫৬553564
  • বাংলায়, সিরিয়াসলি, কতটুকু মৌলিক ও সংরক্ষণযোগ্য? আছে হয়তো।
     
     
     
    চিন্তা, জলার্ক পত্রিকার কাজ।
    আগের যুগে কাজী নজরুল ইসলাম ও মুজফফর আহমেদের নেতৃত্বে পত্রিকা, লাঙল, ইত‍্যাদি। উৎপল দত্তের প্রবন্ধ, অবনী মুখার্জীর কিছু কাজ। দেবব্রত বিশ্বাসের চিঠিপত্র, মানিক বন্দ‍্যোপাধ‍্যায় ও গোপাল হালদারের পারস্পরিক আদানপ্রদান। প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব বসুর বহু রচনা, জ‍্যোতি বসুর আত্মজীবনী, "যতোদূর মনে পড়ে।" সুধীর করণ, দিব‍্যেন্দু পালিত, শৈবাল মিত্র, সৌরেন বসু, ইলা মিত্রের লেখাসমগ্র, দেশব্রতী ও দেশহিতৈষীর সব পুরোনো সংখ‍্যা, সরোজ দত্ত - মৌলিক রচনা ও অনুবাদ, পুষ্পময়ী বসুর রাশিয়ান সাহিত‍্য অনুবাদ, বিজন ভট্টাচার্য্যের সময়কেন্দ্রিক নাটক, অমলেন্দু চক্রবর্তীর রচনা এগুলি নেই?
  • :/ | 15.*.*.* | ০৪ মে ২০২৬ ২০:৫৩553563
  • এনেবিসি কি এবার হিন্দিতে হচ্ছে? মিস ক্যালকাটার ভাইটাল স্ট্যাটস তো জানা হয়ে গেল।
  • :/ | 15.*.*.* | ০৪ মে ২০২৬ ২০:৫২553562
  • Tania Basu Dutta | ০৪ মে ২০২৬ ২০:৩৫553556
    মানুষ বড়ো সোহাগ করে পিছনে আছোলা বাঁশ টা ন্যায় . বাশঁ কেন ঝাড়ে এসো ........
     
    হ্যাঁ, মানুষ এনাল সেক্স ট্রাই করতে ভালোবাসে। বামপন্থায় আবার সোডোমি বারণ। এ বিষয়ে ক্যাথলিক চার্চের সঙ্গে উনারা একমত।
  • r2h | 165.*.*.* | ০৪ মে ২০২৬ ২০:৫১553561
  • হ্যাঁ, সে হচ্ছে, মানে এনেবিসি যদি হয় তাহলে স্টলও হচ্ছেঃ)
  • :+- | 168.*.*.* | ০৪ মে ২০২৬ ২০:৫০553560
  • ইয়ে মানে একটা জিজ্ঞাস্য ছিল। NABC তে গুরুর স্টল কি হচ্ছে এখনো ? তাহলে একটু কুশল মঙ্গলালাপ করে আসা যেত। এতো ভালো ওকেশন. সহজে পাওয়া যায়না কিনা।
  • একক | ০৪ মে ২০২৬ ২০:৪৭553559
  • সে তো হলো, কিন্তু আন্তর্জাতিক মার্ক্সিয় সাহিত্যের যা সম্ভার, সেই আরকাইভে ভ্যালু এড করার মত সত্যি কিছু বা কতটুকু আচে, এই বাংলা বাম সাহিত্যের সম্ভারে? ধরুন কেরল আর তামিল বামঘেঁষা লেখকদের ও নিলুম।
    অনুবাদ অনুবাদ বাদ্দিলে, মৌলিক বাম লেখা কদ্দুর?
     
    হ্যাঁ, কিছু সলিড চিঠিপত্র আচে যোশির, ডাঙ্গের এরকম কিছু সিনিয়র লোকজনের, যেখান থেকে অতীতের বাম রাজনৈতিক রূপরেখা ধরা পড়ে। সে জিনিস ইংরেজিতে অলরেডি সংরক্ষিত।
     
    বাংলায়, সিরিয়াসলি, কতটুকু মৌলিক ও সংরক্ষণযোগ্য? আছে হয়তো।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২০:৩৭553558
  • যাই হোক, এই বাজারে সবাই গান শুনুন।
     
  • বুঝতে হবে | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২০:৩৭553557
  • সোভিয়েত ইউনিয়ন আমলের বইপত্র বর্তমান রাশিয়ান সরকার দোকান বাড়ি লাইব্রেরি থেকে এনে জড়ো করে করে পুড়িয়েছে যাতে নতুন প্রজন্মের কোনো পিছুটান না থাকে। সিপিএম এখনও যদি বাম সাহিত্য ও তাত্ত্বিক বিতর্কের ঐতিহ্য বাঁচানোর পথে না হাঁটে -- ভোট কাড়াকাড়ির রাজনীতির অংশ হয়ে আর পাঁচটা দলের একজন হয়েই থেকে যেতে হবে। পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করে সাংস্কৃতিক কার্যকলাপের মধ্যে দিয়েই সংগঠন তৈরি করতে ও বাড়াতে হবে। তা না করে টিভি চ্যানেলের বিতর্কে আর ফেসবুক মিম বানানোর প্রতিযোগিতায় অংশ নিয়ে আর রাস্তায় দশ কুড়ি জনের মিছিলে স্লোগানিং করে সংগঠন বাড়বে না। এদিকে সর্বত্র, অনুকূল থেকে রাম ঠাকুর, ইসকন থেকে বালক ব্রহ্মচারী, হনুমান থেকে শনি মন্দির গীতা পাঠ থেকে শিবপুজো সর্বত্র প্রতি সপ্তাহে ভিড় উপচোচ্ছে মিটিং মিছিল মাইকিং সংগঠন আলাদা করে করতে হচ্ছে না।
  • Tania Basu Dutta | ০৪ মে ২০২৬ ২০:৩৫553556
  • মানুষ বড়ো সোহাগ করে পিছনে আছোলা বাঁশ টা ন্যায় . বাশঁ কেন ঝাড়ে এসো ........
     
    এবার আমরা একটা মিষ্টি নিরাপদ রাজ্য পাবো . গদি আমাদের বাংলা কে নিজের মতো গড়েপিঠে নেবেন .
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২০:৩৩553555
  • দ দি, সেরকম তো আরেকজন ছিল, সেই ডাক্তার! আমি অনেকদিন ধরেই সন্দেহ করেছি laugh
  • | ০৪ মে ২০২৬ ২০:২৮553554
  • আমার কূট সন্দেহ হচ্ছে তরমুজের পরিবারের সম্ভবত বর্গায় জমি গেছিল। নাহলে জোট পরবর্তী কঙ্গুদের এত ক্ষ্যাপা সাধারণত দেখা যায় না।
  • r2h | 165.*.*.* | ০৪ মে ২০২৬ ২০:২৪553553
  • দুর্নীতি ইস্যু নিয়ে বিজেপির জয়ে আশাবাদীদের কথা শুনে মনে হয় তাদের নাম বিপিন। ত্রিপুরায় বসত বাড়ি, জমি বিক্রি করতে গেলে, কন্ট্রাকটিং টেন্ডারে স্থানীয় নেতার কাট উত্তরোত্তর বর্দ্ধমান!
  • r2h | 165.*.*.* | ০৪ মে ২০২৬ ২০:২১553552
  • আর এই কং নিয়ে তর্মুজের আবেগ দেখে এক চক্ষে জল আর আরেক চক্ষে পানি আসে। কং সরকার আমি দেখেছি ত্রিপুরাতে। সুধীর মজুমদার, সমীর বর্মন, সন্তোষ মোহন দেব।
    আজ যে কংগ্রেসের এই অবস্থা, তার পেছনে শিখ বিরোধী দাঙ্গা, শাহ বানো, অযোধ্যার তালা খোলা, সফদর হাশমি হত্যা- কী নেই?
  • × | 51.*.*.* | ০৪ মে ২০২৬ ২০:১৯553551
  • সংরক্ষণ করে কী হবে? ঐসব আবর্জনা তো ভুল প্রমান হয়েছে। নইলে মমতা বন্দ্যোর উত্থান ঘটতো না আর বিজেপিও আসতো না।
     
    বরং নতুন প্রজন্ম নতুন থিওরি লিখুক। সাহিত্য লিখুক।
  • r2h | 165.*.*.* | ০৪ মে ২০২৬ ২০:১৮553550
  • ঠিক। এই জিনিসটা মূলধারার মিডিয়া বলবেই না।

    সেদিন একজন বলছিল - সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের চ্যানেলে কে নাকি বলেছে মিডিয়া কী করবে, কিছু বললে সরকারি বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে, তাহলে মিডিয়া চলবে কী করে, মিডিয়া বেচারা, আগে তো এমন হতো না, আগে কী সুন্দর দিন কাটাইতাম।

    ত্রিপুরার কথা মনে হল, দৈনিক সংবাদ- বাম সরাকেরে সঙ্গে বিরোধের ফলে বছরের পর বছর সরকারি বিজ্ঞাপন পায়নি, আদালতে গেছে, বছরে পর বছর মামলা চলেছে। কিন্তু সাংবাদিকতার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। বাম গিয়ে কং জোট সরকার আসার পেছনে দৈনিক সংবাদের বড় ভূমিকা ছিল। এবং তারপর কং জোট সরকার নিজের দাঁত নখ বের করার পর দৈনিক সংবাদ কং সরকারের বিরুদ্ধে লিখতে শুরু করলো- তাদের পতনের পেছনেও দৈনিক সংবাদের বড় ভূমিকা ছিল।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২০:১৮553549
  • "এবং তার সঙ্গে লক্ষ লক্ষ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া - এই কথাটা মনে হয় বারবার বলা উচিত।"
     
    অবশ্যই। প্রচুর ক্যালকুলেট করে স্যার করানো হয়েছে, সে তো অনেকেই লিখেছেন। বেশ কিছু সিট মনে হয় এই করে এদিক ওদিক হয়েছে।
     
    "আর যে বিষবৃক্ষ রামমন্দিরের তালা খুলে পুঁতেছিল কংগ্রেস তার মূল্য গোটস উত্তর ভারতকে চোকাতে হচ্ছে।"
     
    একমত। শুধু রামমন্দিরের তালা খোলাই না, বাবরি মসজিদ ধং্স করার পুরো এপিসোডটা পুরোপুরি মিসম্যানেজ করেছে।
  • Manali Moulik | ০৪ মে ২০২৬ ২০:১৩553548
  • বামসাহিত্য সংরক্ষণ করুন।
     
     
    ঠিক বলেছেন। কিছুটা আছে। সব সংরক্ষণ করা প্রয়োজন
  • r2h | 165.*.*.* | ০৪ মে ২০২৬ ২০:১৩553547
    • তরমুজ | ০৪ মে ২০২৬ ২০:০৫
    • ...বিহার, উ প্র, ম প্র সাংঘাতিক নিরাপদ।
     
    না, নিরাপদ নয়। এবং তার জন্যই এইসব ইস্যুতে ভোট পড়েছে- এমন ভাবার কারন দেখি না।
    আর তাই, তৃণমূল কেন হারলো- তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিজেপি কেন জিতলো - সেটা ভাবা, আর সেই প্রসঙ্গে, বিদ্বেষের রাজনীতিতে সাবস্ক্রিপশনের কথা।
  • | ০৪ মে ২০২৬ ২০:১২553546
  • প্রচুর ২৭ লক্ষের ন্যায্য ভোটাধিকার কেড়ে নেওয়া আর বিভিন্নভাবে ভয় দেখানো এটাও।
  • মার্জিন | 103.*.*.* | ০৪ মে ২০২৬ ২০:১২553545
  • ভবানীপুরে ১৬/২০ রাউন্ড শেষে মমতা ৫৬৩ ভোটে পিছিয়ে
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২০:১২553544
  • পঃবঃ হারছে তার কারন পঃবঃ লোকেরা বেশি বুদ্ধিমান তাই। কংগ্রেসের পর থেকে পঃবঃ হেরেই চলেছে। আজকেও হেরেছে। আজকে কিছু বিজেপি লিডারদের সঙ্গে কথা বলছিলাম, 'এবার তো পঃ বঃ তে সাংঘাতিক উন্নয়ন হবে।' তারা বলল, 'দেখি কতদূর কি হয়।' নিজেদের দলের প্রতিও সেটুকু কনফিডেন্স নেই।
  • ক্রাইসিস পয়েন্ট | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২০:১২553543
  • বামসাহিত্য সংরক্ষণ করুন। অবিলম্বে। পত্রিকা ও গ্রন্থ। জীবীত বর্ষীয়ান নেতাদের দিয়ে থিয়োরি ক্লাস রেকর্ড করুন। ইউটিউব টেলিগ্রাম আর্কাইভ এর পাশে অ্যাপ তৈরি করে বাম সাহিত্য, বিতর্ক, তাত্ত্বিক পরিসর গত ৭০-৮০-৯০ বছরের অন্তত সুরক্ষিত করুন। পার্টির তরফে চার পাঁচশ ছেলে মেয়ে ফোনক্যামেরা হাতে লাইব্রেরিগুলো চষে ফেললেই যথেষ্ট। দুই থেকে ছয় মাসের মধ্যে এই কাজটুকু আগে শেষ করুন বাংলা ও ইংরেজি ভাষায়। সব ফেলে পুড়িয়ে নষ্ট করে ফেলার আগে যতটুকু সম্ভব বাঁচান। এই কাজটুকু যে কত জরুরি আগামী ৫-১০-১৫ বছর পরে বুঝবেন, যখন আর কিছু করার থাকবে না।
     
    মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে খান স্যার, ফিজিক্সওয়ালা অলখ পান্ডে, মোশন, ভাইব্র‍্যান্ট, মডেল ফলো করুন। টেকনোলজিতে মন দিন।
  • r2h | 165.*.*.* | ০৪ মে ২০২৬ ২০:১১553542
    • dc | ০৪ মে ২০২৬ ২০:০৩
    • ... তিনোরা হেরেছে ম্যাসিভ করাপশানের জন্য আর হয়তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশানের ব্যর্থতার জন্য, ...
     
    এবং তার সঙ্গে লক্ষ লক্ষ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া - এই কথাটা মনে হয় বারবার বলা উচিত।
  • | ০৪ মে ২০২৬ ২০:০৭553541
  • বাংলাদেশ ২.০ হওয়াটা ইসলামোফোবিয়া বাড়াতে সাহায্য করেছে। ফলে ভোট কনসোলিডেটেড হয়েছে। সেটাও একটা কারণ।
     
    কংগ্রেসের জিতে আসা লোকেদের নিয়ে খুব বেশী আশা না করাই ভাল। বেশি টাকা পেলেই সটকে পড়বে। আর যে বিষবৃক্ষ রামমন্দিরের তালা খুলে পুঁতেছিল কংগ্রেস তার মূল্য গোটস উত্তর ভারতকে চোকাতে হচ্ছে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২০:০৭553540
  • র২্হ, আমি এই দুটো কারন আন্দাজে বললাম। ইন্ডাস্ট্রিয়ালাইজেশানের কারনটা বললাম এইজন্য, যে অন্য যেকোন স্টেটে তিনো বা সিপিএম এর মতো অ্যান্টি-লার্জ-স্কেল-ইন্ডাস্ট্রি পার্টি এমনিতেই হারবে। তামিল নাড়ু, কেরল, কর্ণাটকা, অন্ধ্র, মহারাষ্ট্র ইত্যাদিতে সব কটা পার্টি ইনভেস্টর ফ্রেন্ডলি। তবে এই কারনগুলো পবতে সঠিক কারন কিনা জানিনা।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২০:০৫553539
  • //তার সঙ্গে পব কেমন পিছিয়ে পড়ছে, পব কেমন অনিরাপদ, পব কেমন বসবাসের অযোগ্য - এবং সেসব কারনে বিজেপির জয়, আর তার সঙ্গে বিজেপিশাসিত অন্য রাজ্যগুলির তুলনামূলক - এসবও।//
     
    বিহার, উ প্র, ম প্র সাংঘাতিক নিরাপদ।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২০:০৩553538
  • ওয়েলফেয়ার স্কিমের কোন বিকল্প নেই, কারন ইন্ডিয়ার সব রাজ্যে সব পার্টি ওয়েলফেয়ার স্কিম সাপোর্ট করে। বিশ্বগরু থেকে বিজয়, স্ট্যালিন, সব্বাই নানারকম ওয়েলফেয়ার স্কিমের কথা বলে। তিনোরা ওয়েলফেয়ার স্কিম দিয়ে কোন ভুল করেনি।
     
    আমার মনে হয় তিনোরা হেরেছে ম্যাসিভ করাপশানের জন্য আর হয়তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশানের ব্যর্থতার জন্য, অর্থাত চাকরির সুযোগ না অরতে পারার জন্য (তবে আমি পবর পলিটিক্স একেবারেই ফলো করিনা, কাজেই ভুল হতে পারি)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত