এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ৩০ এপ্রিল ২০২৬ ০৬:০৫553357
  • আহা ৫টা ২৪ দুটি রেগে যাওয়া আবার কী! দুটি যৌক্তিক ফাঁক :D
  • র২হ | 2601:*:*:*:*:*:*:* | ৩০ এপ্রিল ২০২৬ ০৫:২৪553356
  • তরমুজ খুবই রেগে গেছেন দেখছি, তবে ও কিছু না, ভোটের বাজার - একমাত্র গল গ্রাম টিঁকে থাকতে চাইছে- মাথা গরম হওয়ার কথাই শুধু না, একরকম উত্তেজনা থাকা রীতিমত বিধেয়ও। তবে ওই কথার ফাঁকে যেমন শালা বা অধিক কড়া কুবাক্য ফিলার, ডিসির উদাহরণ মত- তেমনই গরু।
    তবে তরমুজের দুটি রেগে যাওয়ায় যৌক্তিক ফাঁক আছে- কেউ বিজেপি হলে তো সে হরগিজ কোন বিপক্ষ মতাবলম্বীকে গরু বলবে না - সে তো সহোদর/া বলে বুকে টেনে নেওয়ার তুল‍্য।
    এবার কথা হল বিজেপির বাবা আরেসেস আর তস‍্য পিতা হিটলার মুসোলিনি- এমন একটা হিসেব করা যায়। ওদের টিউশন দেবেন না- কী শিখতে কী শিখবে।
     
    আর এই পাতায় কোন সোচ্চার কং সমর্থক আমি আগে কাউকে দেখিনি। শত ফুল বিকশিত হোক।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ৩০ এপ্রিল ২০২৬ ০৩:৪৯553355
  • ২২:৩২-এর ছড়াটা ভালো। নিয্যস একদিন পবর হাত নূতন ভোর আনতে পারবে, কিন্তু অনেকটা ধৈর্য চাই অধীর হলে হবে না। (পানটা খ্যাল করবেন)।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ৩০ এপ্রিল ২০২৬ ০৩:১৮553354
  • নানা ওটা আপনাকে বলেনি। অনেকে যেমন বলে, "কিছুতেই বাল আর কোনো মোহ নেই", সেরকমই "কিছুতেই গোরু আর কোনো মোহ নেই"।
  • তরমুজ | 42.*.*.* | ৩০ এপ্রিল ২০২৬ ০২:৩৬553353
  • শুধু স্যরিই নয়। আমি নিজেও খুব লজ্জিত।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ৩০ এপ্রিল ২০২৬ ০২:২৮553352
  • //আপনি কি আমাকে গরু বললেন? কাকে কি বলছেন তার সম্মন্ধে একটু ভাল করে জেনে নিন। আপনার বিজেপির বাবার বাবারাও আমার কাছ থেকে টিউশন নেয়। সমালোচনা করুন। কিন্তু এই সব না বলাই ভাল।//
     
    এছাড়া আমার এই কথায় যদি কারো খারাপ লেগে থাকে, তার জন্য স্যরি। আমি এতটাও খারাপ মানুষ নই।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ৩০ এপ্রিল ২০২৬ ০২:০৮553351
  • মানালির কোন টেনশন নিতে হবে না। আমি নিশ্চিৎ করছি। এ ছাড়া সাইট সাইটের মতই চলুক। গাম্বাট, চাড্ডিচাড্ডা, গরু, বলদ সবই থাক। সাহিত্য মতামত তার নিজের জায়গাতেই থাক। সেটাই ভাল।
  • তরমুজ | 42.*.*.* | ৩০ এপ্রিল ২০২৬ ০২:০২553350
  • //মনে হয় না আপনাকে গোরু বলেছেন। সাইটে এতো গাছগাম্বাট চাড্ডি থাকতে তাদের ছেড়ে আপনাকে ক্যানোওও বলবে?//
     
    ঠিক আছে কোন অসুবিধা নেই।
  • তরমুজকে | 2601:*:*:*:*:*:*:* | ৩০ এপ্রিল ২০২৬ ০১:৫০553349
  • মনে হয় না আপনাকে গোরু বলেছেন। সাইটে এতো গাছগাম্বাট চাড্ডি থাকতে তাদের ছেড়ে আপনাকে ক্যানোওও বলবে?

    বিজেপি এলে অ্যাকাডেমিকসের পথ ভালোভাবে খুলে যাবে দেখে আমিও ব্যোমকে গেছি। এটা মনে হয় সারকাজ়ম। অবশ্য আজকাল বোঝা যায় না।

    তবে, মানালির এই অ-কপট স্বীকারোক্তিটা ভালোই লাগল, "দেন আর চাড্ডিদের গাল দেবো না।" ... শাইনিং ও আত্মকেন্দ্রিক হওয়া দক্ষিণপন্থার প্রথম সোপান, তবে কিছুতেই কোনো দোষ নেই। যে কনগ্র্যাচুটা আগে জানাইনি, আজকে জানিয়ে গেলাম।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ৩০ এপ্রিল ২০২৬ ০১:৩৮553348
  • //কিছুতেই গোরু আর কোনো মোহ নেই। একটা ভালো সার্ভিস, প্রিয় বই, ফ্ল‍্যাটের নিউ রেনোভেশন আর প্রিয় গানগুলো পেলেই আমি ফিট।//
     
    আপনি কি আমাকে গরু বললেন? কাকে কি বলছেন তার সম্মন্ধে একটু ভাল করে জেনে নিন। আপনার বিজেপির বাবার বাবারাও আমার কাছ থেকে টিউশন নেয়। সমালোচনা করুন। কিন্তু এই সব না বলাই ভাল।
  • একক | ২৯ এপ্রিল ২০২৬ ২৩:২১553347
  • ওগুলো ওদের স্ন্যাকিং। আমরা যেমন ছড়িয়ে ছিটিয়ে একটু নাচোস খাই, চিপ্স খেয়ে প্যাকেটের মুখ সীল করিনা। সেইরকম।
     
    বুদ্ধিমান প্রাণিদের একটু স্ন্যাকিং করার প্রবণতা থাকে। এপ জাতীয় সবার মধ্যেই আচে :)
  • | ২৯ এপ্রিল ২০২৬ ২২:৫৭553346
  • *প্রাণীই
  • | ২৯ এপ্রিল ২০২৬ ২২:৫৬553345
  • কেকে,
    যে কোন অরাণীই মানুষের থেকে ভাল। নির্দ্বিধায়।
    তবে হনুমান মহা উৎপাৎ করে। গোলাপে কুঁড়ি এলেই কচিপাতা কুঁড়িসহ একেবারে মুড়িয়ে খেয়ে চলে যায়। ওদের হাত থেকে গাছ বাঁচানোর জন্য নানা বুদ্ধি খাটাতে হয়।
     
    আর বেড়াল তো কত রকমের পাখি খেয়ে খেয়ে গোটা স্পিসিজই হাওয়া করে দিয়েছে। এরাও খুব উৎপেতে।
  • সমরেশ মুখার্জী | ২৯ এপ্রিল ২০২৬ ২২:৫০553344
  • কেকে ২২:৩৬
     
    একদম সহমত। অতীতে টাটা কেনেল ক্লাবের একটা A3 সাইজের মতো রঙিন ছবি দেখেছিলাম। তাতে অনেক রকম কুকুরের ছবি ও নাম দেওয়া ছিল। তলায় বড় করে লেখা ছিল - Never say dog to a human - it's an insult to a dog.
  • | ২৯ এপ্রিল ২০২৬ ২২:৪৯553343
  • হাংরি (হাঙ্গার নয়) টাইড তো ফিকশান। ব্লাড আইল্যান্ড ঠিক আছে। এছাড়া মধুময় পালের মরিচঝাঁপির উপরে মরিচঝাঁপি- ছিন্ন দেশ ছিন্ন ইতিহাস বেশ ভাল কাজ। গুরুর বইটাও বেশ ভাল। এছাড়া পরিমল ভট্টাচার্য্যের অপুর দেশ বা ওর ইংরিজিটা Field Notes from a waterborn land এ মিরিচঝাঁপির প্রত্যক্ষদর্শীর বিবরণ আছে।
  • জ.স.ল | 134.*.*.* | ২৯ এপ্রিল ২০২৬ ২২:৪৯553342
    • Manali Moulik | ২৯ এপ্রিল ২০২৬ ২২:৪৪
    • ... সম্ভবতঃ নামটি সংশোধিত হতে পারে। অনিচ্ছাকৃতভাবে ত্রুটি হলে দুঃখিত। এছাড়া অমৃতবাজারের আর্কাইভগুলিও ভালো।...
     
    অ্যাঁ? সম্ভবত সংশোধিত মানে কী? গোড়া থেকেই তো ঐ নাম!
  • Manali Moulik | ২৯ এপ্রিল ২০২৬ ২২:৪৪553341
  • হ‍্যাঁ কেকে, সম্ভবতঃ নামটি সংশোধিত হতে পারে। অনিচ্ছাকৃতভাবে ত্রুটি হলে দুঃখিত। এছাড়া অমৃতবাজারের আর্কাইভগুলিও ভালো।
    আমি কলেজ লাইফটা এতো সুন্দর কাটাচ্ছি কিন্তু একবার স্কুল লাইফে একটি র‍্যাগিং সমস‍্যার শিকার হই। কিছু সমস‍্যার কারণে আমি ফাইভ-সিক্স পড়তে বাধ‍্য হয়েছি আন্দুল অঞ্চলের একটি সরকারী বালিকা বিদ‍্যালয়ে। সেভেনে এসে অ‍্যাডমিশন। নেহাৎ First rank ছাড়া দুটিবছর টসকায়নি তাই হয়ে যায়। তো এখেনে বেশ হোমড়া চোমড়া দুই বেশী পাকা ক্লাসমেট আমাকে একটি টিউশনে পাকড়াও করে বলে, গালাগালি জানিস?
    তখন গোরুর জোরে ছাড় পেয়ে গিয়েছিলাম। সেই থেকে গোরু আমার প্রিয় গালাগালি।
  • Jayanta Chatterjee | 2405:*:*:*:*:*:*:* | ২৯ এপ্রিল ২০২৬ ২২:৩৮553340
  • @এক্সিস - না আগে কোনোবার এক্সিট পোল কন্ডাক্ট করার উপরে কোনো ব্যান ছিলো না, শুধু পাবলিশ করার উপরে ছিলো | কিন্তু এবারে কন্ডাক্ট ওয়ার্ড টা অ্যাড হয়েছে - কন্ডাক্ট ও করা যাবে না |. - https://m.economictimes.com/news/politics-and-nation/assembly-elections-2026-ec-bans-exit-polls-from-april-9-to-april-29/articleshow/130082751.cms
     
    প্রদীপ গুপ্তা এই জন্যে বলেছে যে কালকে চেষ্টা করে দেখবে যদি করতে পারে তাহলে করবে - না হলে মানুষ যদি উত্তর না দেয় তাহলে পশ্চিমবঙ্গের এক্সিট পল করবে না |
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২৯ এপ্রিল ২০২৬ ২২:৩৬553339
  • হাংগার টাইড না হাংরী টাইড। মানালির মনে হয় গোরুদের ওপর খুব রাগ? ফ্রাস্ট্রেশন বোঝাতে, গালি দিতে ঐ বিশেষ প্রাণীর নাম বারেবারে নিয়েছেন! অবশ্য গালি দিতে হনুমান আর বলদও বলেছেন। তবে বলদ তো গোরুরই প্রকারান্তর হলো। আমার আবার খুবই মনে হয় যে হনুমান, গোরু, গাধা, ছাগল এদেরই মানুষ বললে খুব কড়ামতো গালি দেওয়া হবে। এই বেচারা পশুরা মানুষের থেকে অনেকই ভালো হয়।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৯ এপ্রিল ২০২৬ ২২:৩২553338
  • //বিজেপি এলে সরকারী চাকরি ও অ‍্যাকাডেমিকসের পথ ভালোভাবে খুলে যাবে।//
     
    এটাই শোনা বাকি ছিল। টা টা বন্ধুরা। সময় ফুরিয়েছে মনে হয়।
     
    "হাতেই শক্তি হাতেই জোর,
    হাতই আনবে নতুন ভোর।"
     
    আজ যে যেখানে যেটুকু সুবিধা পাচ্ছেন, সেটা কংগ্রেস সরকারের জন্যই। বিজেপি এসে বারোটা বাজিয়েছে। মনে রাখা জরুরী।
  • জ.স.ল | 134.*.*.* | ২৯ এপ্রিল ২০২৬ ২২:১৯553337
    • Manali Moulik | ২৯ এপ্রিল ২০২৬ ২১:৫৩
    • ... দীপ হালদারের blood island আর অমিতাভ ঘোষের hunger tide পড়লে মরিচঝাঁপির কেসটাও বোঝা যায়। ...
     
    এটা শুনে বেশ নিশ্চিন্তি মত লাগলো। মরিচঝাঁপি আমার কাছে এক ভয়াবহ ধাঁধা মনে হয়। সরকারি অপকর্ম তো আছেই কিন্তু তার বাইরেও নানা কিছু। কিন্তু বেশ বোঝা যাচ্ছে, এটা একট ভরসার কথা।

    প্রসঙ্গত, এই বইটা পড়েছেন কি? এখন অবশ্য আউট অফ প্রিন্ট বোধহয়।


    এখানেও ভালো আলোচনা হয়েছিলঃ
  • হেঁয়ালি | 49.*.*.* | ২৯ এপ্রিল ২০২৬ ২২:০৭553336
  • বিজেপি এলে সরকারী চাকরি ও অ‍্যাকাডেমিকসের পথ ভালোভাবে খুলে যাবে - এটা সেরা।
  • jsl | 134.*.*.* | ২৯ এপ্রিল ২০২৬ ২২:০১553335
    • Bratin Das | ২৯ এপ্রিল ২০২৬ ২০:৫৪
    • ...এত বছরে এরকম ভোট আগে দেখিনি
     
    হ্যাঁ, লক্ষ লক্ষ লোককে সরকারি ভাবে ভোট দিতে না দেওয়া- এমনটা তো সত্যিই আগে কখনও হয়নি বোধহয়।
  • Manali Moulik | ২৯ এপ্রিল ২০২৬ ২১:৫৩553334
  • বিজেপি এলে যদি সরকারী চাকরি ও অ‍্যাকাডেমিকস্ পথটা খুলে যায় ভালোভাবে, তাহলে মুক্তচিন্তা-গুস্তাভ ইয়ুং-কোকটিন-লিগাচেভ-কাফকা-ব‍্যোদলেয়ার-হু চিন থাও সব ছেড়ে দেবো। অতো ভেবেই বা হবে কী গোরু ?? আমি আর আমার বিএফ দুজনেই যদি দারুণ সার্ভিস পেয়ে যাই, দেন আর চাড্ডিদের গাল দেবো না। পিপির কীর্তি তো জ্ঞানত দেখছিই, আর জ‍্যোতিবাবু স্বয়ং রক্তলোলুপ সিদ্ধার্থশঙ্কর রায়ের সঙ্গে মন্ত্রীসভা শেয়ার করেছেন। দীপ হালদারের blood island আর অমিতাভ ঘোষের hunger tide পড়লে মরিচঝাঁপির কেসটাও বোঝা যায়। কিছুতেই গোরু আর কোনো মোহ নেই। একটা ভালো সার্ভিস, প্রিয় বই, ফ্ল‍্যাটের নিউ রেনোভেশন আর প্রিয় গানগুলো পেলেই আমি ফিট!
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৯ এপ্রিল ২০২৬ ২১:২৫553333
  • একুশটা সাত -- তবু আপনি প্লিজ মেজো খোকার ব্যাপারটা একটু দেখুন। তার মোটা ভাই বা উনিজির তো দিল্লীর গদি আছে -- এখানে তো দৌড়াবার ভালো মাঠটুকুও নাই!
  • | ২৯ এপ্রিল ২০২৬ ২১:০৭553332
  • ওরে গুপুরা বাংলা গবেষণা কেন্দ্রকে কেউ থামায়ায়ায়াওওও। স্প্যাম করে তো ভরিয়ে দিল।
  • যাঃ | 89.*.*.* | ২৯ এপ্রিল ২০২৬ ২১:০৭553331
  • এবারেও হল না। আশির নিচেই আটকে গেল। মমতা বেঁচে থাকতে বিজেপির আর কোনো চান্স নেই। আর মমতা টসকানোর অগে বিশ্বগরু টসকে যাবে। বিজেপি পরের লোকসভার চিন্তা করুক এখন থেকে। জনগণনার সঙ্গে সিএএ এনআরসির ক্যাও নামালে ওটাও বরং কংগ্রেস আর জোট কেড়ে নিতে পারে।
  • এক্সিস এক্সিট | 2401:*:*:*:*:*:*:* | ২৯ এপ্রিল ২০২৬ ২১:০৪553330
  • জয়ন্তবাবু যেটা বললেন, মানে এক্সিসের প্রদীপ গুপ্তার পয়েন্টটা ইন্টারেস্টিং। কিন্তু এটা কি প্রতিবারেই এরকম হয়, সেজন্য বাংলার প্রেডিকশন মেলে না, নাকি এবারে SIR এর আবহে লোকে আরোই কুলুপ আঁটছেন?
    এবিপি তে শুভময় মৈত্রও অনেকগুলো কারণ দেখালেন, কেন এবারের এক্সিট পোলের প্রেডিকশানে সমস্যা থাকবে।
    জি ও বলেছে, কাল দেবে, দেখা যাক।

    Exit Poll Results 2026: Why Pradeep Gupta's Axis My India will not release Bengal numbers for now

    Chairman & MD, Axis My India Pradeep Gupta.
    Chairman & MD, Axis My India Pradeep Gupta
    AI Quick Read

    AxisMyIndia, one of the most popular data intelligence agencies of the country, is releasing exit poll predictions for the states of Tamil Nadu, Kerala, Assam, and the Union Territory of Puducherry on Wednesday. However, veteran psephologist Pradeep Gupta, who is the chief of the organisation, has said that it will not be releasing exit poll figures for the West Bengal elections which concluded today.
    “Bengal's people are afraid to speak up, the exit poll for Bengal may not come. 60 per cent people did not speak up. We will try to speak with voters of second phase on Thursday,” Gupta told TV channels.
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৯ এপ্রিল ২০২৬ ২১:০২553329
  • আসামে এমনিতে বিজেপি ক্ষমতায় আসবে না। ব্যালোট পাল্টেই ক্ষমতায় আসবে। এমনিতে কংগ্রেস আসত। এবং বিপুল সংখ্যা গরিষ্ঠতায় আসত। এবং আসামে বিজেপির ফল পশ্চিমবঙ্গের চেয়েও খারাপ হত। সে জন্যই আসামের ভোট এত আগে করিয়ে ফেলে রাখা হয়েছে। এর মধ্যে ব্যালোট পাল্টানোর সময়টা নেওয়া হচ্ছে।....... দক্ষিণ ভারতে আগামী দিনের জন্য কংগ্রেস আরও শক্তিশালী হচ্ছে। এবং বিজেপি আরও দুর্বল হচ্ছে। সে জন্য উত্তর ভারতে বিজেপি ক্ষমতা ধরে রাখতে চাইছে। আর পশ্চিমবঙ্গে এমএলএ কেনা বেচা শুরু হলে প্রায় সব হিন্দু তৃণমূল এমএলএ বিজেপিতে পাল্টি মারবে। এবং মুসলিম এমএলএ রা কংগ্রেসে। এর সাথে কেরালায় বামেদের পতন হলে, ভবিষ্যতে কেরালা এবং অন্যান্য রাজ্যে বামেরা চিরকালের জন্য ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কারন একটা দল চালাতে তো খরচা হয়। সে টাকাগুলো আসে জয়ী রাজ্যগুলো থেকে। এবং পশ্চিমবঙ্গেও ব্যালোট নিয়ে নোংরামি হবে। আসামের চেয়ে কম হবে। কিন্তু হবে। ...... এ ছাড়া আমরা কেউই জ্যোতিষ নই, দেখা যাক কি হয়। এগুলো আমার মনে হল তাই বললাম। 
  • Bratin Das | ২৯ এপ্রিল ২০২৬ ২০:৫৪553328
  • / বালীতে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত