এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৬ এপ্রিল ২০২৬ ০০:২০553056
  • এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি, পৃথিবীর ইতিহাসে এটা কি কোন অর্থনৈতিক কারনে হয়েছে? অর্থাৎ বিজ্ঞানের উন্নতির জন্য কি অর্থনীতি দায়ী?
  • albert banerjee | ২৬ এপ্রিল ২০২৬ ০০:১৯553055
  • //ডেমোক্রেসি অ্যাট ওয়ার্ক: এ কিওর ফর ক্যাপিটালিজম// এইটাএকবার ট্রাই করতে পারেন
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৬ এপ্রিল ২০২৬ ০০:১৮553054
  • @অ্যালবার্ট, এবার যদি আমি শিক্ষা, চিকিৎসা, বিনিয়োগ বন্ধ করে দিই, তাহলে কি অর্থনীতি বন্ধ হয়ে যাবে? যখন আধুনিক শিক্ষা, গবেষণা, বিনিয়োগ ছিল না। তখন কি কোন অর্থনীতি বা অর্থব্যবস্থা ছিল না?
  • albert banerjee | ২৬ এপ্রিল ২০২৬ ০০:১৭553053
  • // ‘ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডম’// ইটা কেমন?
  • albert banerjee | ২৬ এপ্রিল ২০২৬ ০০:১৩553052
  • আয়, ব্যয়, সঞ্চয়বিনিয়োগ। প্রথমে একজন ব্যক্তি তার দক্ষতা[?১ ], শ্রম [?২ ]বা মূলধনের বিনিময়ে আয় করে। এই আয় থেকে প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্য[৩ ], বাসস্থান[৩ ], শিক্ষা[৩ ] ও চিকিৎসা[৩ ] বাবদ ব্যয় করা হয়। ব্যয়ের পর যা অবশিষ্ট থাকে, তা সঞ্চয় হিসেবে জমা হয়। এই সঞ্চয়কে ব্যাংকে রাখা, শেয়ারবাজার[৪ ], সঞ্চয়পত্র বা ব্যবসায়[৪ ] পুনর্বিনিয়োগ করলে তা ভবিষ্যতে আরও আয় তৈরি করে[৫ ]। এভাবেই চক্রটি সম্পূর্ণ হয় – আয় থেকে ব্যয়, ব্যয় থেকে সঞ্চয়, সঞ্চয় থেকে পুনরায় আয়।[৫ ]
    ১ যার কোনো মাপকাঠি নেই
    ২ প্রত্যেক শ্রমের ভ্যালু একনয়
    ৩ এই গুলো প্রচন্ড পরিবর্তনশীল
    ৪ মোটামুতো ভাব জুয়া
    ৫ ছেলে ভুলানো গল্প
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৬ এপ্রিল ২০২৬ ০০:০৫553051
  • @অ্যালবার্ট, আপনি কলেজ স্ট্রীটে যান। দোকানদারকে বলুন স্নাতক প্রথম বর্ষের অনার্স লেভেলের ইকোনমিক্সের যে বইটা সব থেকে ভাল চলছে ও আপডেটেড। সেই বইটা কিনে পড়া শুরু করুন। আপনি যেগুলো বললেন সেগুলো আদ্যি কালের বদ্যি যুগের বই। ওই গুলো অনুসারে আধুনিক অর্থনীতি চলে না। আগে টেক্সট বই কিনে, অর্থনীতি বলতে কী বোঝায়? সেই সব ধারনা পড়ুন।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ২৩:৫৮553050
  • //আপনারা এত হা হুতাশ করবেননা প্লিজ।
    জনগণকে বোকা ঠাওরাবেন না। গণভোটে ভাল সরকারই আসবে আশা করা যাচ্ছে।//
     
    ঠিক যেমন 2014 তে এসেছিল। তার পর রিপিট রিপিট রিপিট।..... সে জন্য মাঝে মধ্যে হা হুতাশ করতে হয়। হা হুতাশ করার এই গুনটা মানুষেরই আছে। এবং মানুষ একটি উন্নততর প্রাণী।
  • albert banerjee | ২৫ এপ্রিল ২০২৬ ২৩:৫৮553049
  • DISCONNECTED. ( Experimental Film )
    ভালোলাগলো
  • albert banerjee | ২৫ এপ্রিল ২০২৬ ২৩:৫৩553048
  • তরমুজ | 2409:40e0:5d:7ebf:8000::***:*** | ২৫ এপ্রিল ২০২৬ ২৩:৪৮
    দি থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস’ (১৭৫৯) বা অ্যান ইনকোয়ারি ইনটু দি নেচার অ্যান্ড কজেস অফ দি ওয়েলথ অফ নেশনস’ (১৭৭৬) থেকে আরম্ভ করব
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ২৩:৫৩553047
  • আয়চক্র অর্থনীতির সব থেকে বেসিক বিষয়। যে কোন প্রথম বর্ষের বইতে পাবেন। কিন্তু আয়চক্র ভাল করে বুঝতে গেলে পুরো অর্থনীতিটাই পড়তে হবে। মোটামুটি স্নাতক স্তর পর্যন্ত।
  • . | ২৫ এপ্রিল ২০২৬ ২৩:৫২553046
  • আপনারা এত হা হুতাশ করবেননা প্লিজ।
    জনগণকে বোকা ঠাওরাবেন না। গণভোটে ভাল সরকারই আসবে আশা করা যাচ্ছে।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ২৩:৪৮553045
  • @অ্যালবার্ট, অর্থনীতির গ্র্যাজুয়েশনের যে কোন বই কিনে পড়তে আরম্ভ করুন। আপনি যেগুলো লিখেছেন প্রত্যেকটাই ভ্যালিড প্রশ্ন। কিন্তু অর্থনীতির গভীর জ্ঞান না থাকলে, বিষয়গুলি ঠিক ধরতে পারবেন না। আপনি যদি সরকারের কাছে এই প্রশ্নগুলিই করেন। তাহলে সরকারের অর্থনীতিবিদেরা কিছু না কিছু বলে আপনাকে চুপ করিয়ে দেবে। কারন এই প্রশ্নগুলোর প্রত্যেকটারই কিছু না কিছু উত্তর আছে। কিন্তু যদি অর্থনীতির গভীর জ্ঞান থাকে, তাহলে সেটা করতে পারবে না। প্রথমে স্নাতক স্তর থেকে শুরু করুন। তার পর আস্তে আস্তে উপরে উঠুন। আর যে কোন বিষয়কে রপ্ত করার জন্য আমি সব সময় টেক্সট বই পড়া ভাল বলে মনে করি।
  • albert banerjee | ২৫ এপ্রিল ২০২৬ ২৩:২৯553044
  • //আপনি অর্থনীতির আয়চক্র ভাল করে পড়ুন।// কোনো রেফারেন্স বই বলবেন কি?
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ২৩:২৬553043
  • //বোর্ড অফ রেভেনিউ সব নিয়ে হাজার হাজার এক্সপেরিমেন্ট করেও কোনো দুর্নীতিমুক্ত শাসন গড়তে পারেননি।//
     
    হ্যাঁ, সে জন্য আমাদের কর্তব্য চোর তাড়িয়ে ডাকাতদের আনা।
  • Manali Moulik | ২৫ এপ্রিল ২০২৬ ২৩:২৫553042
  • দধিভ্রমে চুন গলাঃধকরণ করেছি একবার আমরা।
    এবার বিজেপির দিকে যদি বঙ্গবাসী ঝোঁকে, আত্মঘাতী ভুল করবে। অলরেডি সোশ‍্যাল প্ল‍্যাটফর্মে ধর্মাধর্ম বিভাজন চরমে। অনেকের প্রতিক্রিয়া দেখেও তাক লেগে যাচ্ছে।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ২৩:২৩553041
  • //এইসময় বেশ কিছু মৌলিক প্রশ্ন চলে আসে, যার উত্তর ভারতীয় গণতন্ত্র ও অর্থনীতির প্রহসন মনে হয়।//
     
    আপনি অর্থনীতির আয়চক্র ভাল করে পড়ুন।
     
     
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ২৩:১৮553040
  • //দেখেছেন তো কমিশনের হাতে প্রশাসন আসতেই চিটিংবাজ সুদীপ্ত সেন কেমন জামিন পেয়ে গেল। অপেক্ষা করুন আরো অনেক কিছু আসছে।//
     
    রাত দখলের মামনিরা যে সব তত্ত্ব দিচ্ছল। তাতে এর পর সঞ্জয় রাইও জামিন পেলে অবাক হব না। পার্থ, মদন, অনুব্রত সবাই তো জেলের বাইরে( বিজেপির তত্ত্বাবোধানে)। এর পর বিজেপি এলে সবাই একে বারে বেকসুর খালাস হবে। তিনুদের যত কয়লা মাফিয়া, বালি মাফিয়া, তোলাবাজ, তারাই তো আজ বিজেপির নেতা। এর সাথে এন আর সি, এস আই আর, দাঙ্গা, ডিটেনশন ক্যাম্প এগুলো ফ্রী গিফ্ট।
  • | 103.*.*.* | ২৫ এপ্রিল ২০২৬ ২৩:১৮553039
  • ভিতরের পাতায় এবারের আনন্দ পুরস্কার-এর বিচারকদের নাম ও ছবি দিয়েছে। সেইটে মজার।
  • Manali Moulik | ২৫ এপ্রিল ২০২৬ ২৩:১৫553038
  • বিজেপি তো দলবদলু দেরই দল।
     
     
     
    সহমত। তরমুজদা। আপনার পুরো পোষ্টটির সঙ্গেই সহমত। এই যে 'অপারেশন লোটাস'-এ রাঘব চাড্ডা, স্বাতী মালিওয়ালসহ পুরো AAP এর রাজ‍্যসভার এমপিদের দল বিজেপিতে গেলো সেটা উল্লেখ‍্য। বাই চান্স যদি ক্ষমতায় আসে তাই হবে। যেমন ২০১১ তে বামফ্রন্টের ভরাডুবি হতে ফুটো জাহাজ থেকে এইধরণের লোকজন উঠে পড়েছিলো সবুজ নৌকোয়। আমার নিজের দেখা, তারা আগের থেকেও বেশী ফুলেফেঁপে উঠেছে। কিছুই না জানেন তো, এ জিনিস চলছে সেই ওয়ারেন হেষ্টিংসের আমল থেকে। তিনি তো আমিনি কমিশন, বোর্ড অফ রেভেনিউ সব নিয়ে হাজার হাজার এক্সপেরিমেন্ট করেও কোনো দুর্নীতিমুক্ত শাসন গড়তে পারেননি। কোড কর্ণওয়ালিশ এনেও কর্ণওয়ালিশ সাহেব ব‍্যর্থ হলেন কোরাপশন তাড়াতে। আর স্বাধীনতার পরের কথা আর বলে লাভ নেই। criminalisation of politics বহুদিন ঘটে গেছে।
  • albert banerjee | ২৫ এপ্রিল ২০২৬ ২৩:০৫553036
  • প্রশ্নগুলির অবসান হয়নি
    এইসময় বেশ কিছু মৌলিক প্রশ্ন চলে আসে, যার উত্তর ভারতীয় গণতন্ত্র ও অর্থনীতির প্রহসন মনে হয়
    ১. 'উন্নয়ন'-এর সংজ্ঞা কে নির্ধারণ করবে? যাদের জীবন ও জীবিকাকে 'উন্নয়নের ব্যয়' হিসেবে গণ্য করা হচ্ছে, তাদের ভোট ও কণ্ঠস্বরই বা গণতন্ত্রে কতটা মূল্যবান?
    ২. কর্পোরেট লাভ ও সামাজিক ন্যায়বিচার – এই দুটি অগ্রাধিকারের মধ্যে ভারসাম্য রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত করবে? অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি নাগরিকদের একটি বৃহৎ অংশের জন্য অনিশ্চয়তা ও বঞ্চনা বয়ে আনে, তাহলে তার টেকসইতাই বা কোথায়?
    ৩. আদিবাসীদের ভূমি ও বন অধিকার রক্ষার বিষয়টি কি শুধুই 'পরিবেশ সংরক্ষণ' বা 'সাংস্কৃতিক সংরক্ষণের' বিষয়, নাকি এটি একটি মৌলিক গণতান্ত্রিক ও ন্যায়বিচারের প্রশ্ন?
    ৪. কৃষি ও কৃষিজীবীরা কি ভারতের অর্থনীতির মেরুদণ্ড, নাকি তারা একটি 'রূপান্তরাধীন' খাত, যার বিলোপই লক্ষ্য?
    জানিনা কোন বা* আসবে কিন্তু উত্তর কোথায়?
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ২৩:০৩553035
  • //তিনুদের ভোট কাটল বা কাটল না তা দিয়ে সাধারন মানুষের কি হবে? বিজেপি তো দলবদলু দেরই দল। আর সে সব দলবদলু যাদের ক্রাইম রেট হাই। বিজেপি আসলে কি হবে? যে তোলাবাজ এতদিন তিনুদের হয়ে তোলা তুলত সেই তখন বিজেপির হয়ে তুলবে। যে কাটমানি এতদিন তিনুদের ঘরে যেত, একই কাটমানি তখন বিজেপির ঘরে যাবে। উন্নততর তিনু। কারন সারা ভারতে সেটাই হয়েছে। শশী থারুর মোদিজীকে এই নিয়ে একবার বলে ছিলেন। 'মোদিজী গেম চেঞ্জার নয়, মোদিজী নেম চেঞ্জার।' আর কাটমানি বিজেপির ঘরে গেল না তিনুদের ঘরে গেল, তাতে আমার বা* ছেড়া গেল।//
     
    তবে কেউ যদি ভাবে নতুন সুযোগে আমরাও তোলাবাজীর সুবিধা নেব। তাদের উদ্দেশ্যে বলি, লাভ নেই। কারন তিনুরা তখন উন্নততর তিনু হয়ে কেলিয়ে পাট করে দেবে। ঠিক আসামের মতই। কারন ওদের সুসংগঠিত পেশি শক্তি আছে। তোলা তুলতে গেলে আগে কেলাকেলি শিখতে হবে। দেখেছেন তো কমিশনের হাতে প্রশাসন আসতেই চিটিংবাজ সুদীপ্ত সেন কেমন জামিন পেয়ে গেল। অপেক্ষা করুন আরো অনেক কিছু আসছে।
  • . | ২৫ এপ্রিল ২০২৬ ২৩:০৩553034
  • শ্রীমল্লারের জন‍্য এই গান
     
  • albert banerjee | ২৫ এপ্রিল ২০২৬ ২২:৫৯553033
  • ২৫ এপ্রিল ২০২৬ ২২:৪৪ yes
  • Srimallar Speaks | ২৫ এপ্রিল ২০২৬ ২২:৫৭553032
  • একক, আমার Old Monk খুব প্রিয়। মাসে দু’বার খাই। এই যা....
  • একক | ২৫ এপ্রিল ২০২৬ ২২:৫৪553031
  • পারলে সিগারেট বিড়ি খাওয়া ছাড়ুন। ওতে জিভের স্বাদকোরক ভোঁতা হয়ে যায়। তখন আর ভালো মদের প্রকৃত স্বাদ পাওয়া যায়না।
  • Srimallar Speaks | ২৫ এপ্রিল ২০২৬ ২২:৪৯553030
  • না। ইনকাম যথেষ্ট বেড়েছে। কিন্তু খরচ করি না যথেচ্ছভাবে.... আর আমাকে বাড়িতে কোনও টাকা দিতে হয় না। আগে প্রতিদিনে একশো টাকা যেত সিগারেটের পেছনে। এখন এক পাতা/ প্যাকেট বিড়ি কিনি। দেড় দিন চ’লে যায়।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ২২:৪৬553028
  • টাকা জমিয়ে/বাঁচিয়ে বড়োলোক হওয়া যায় না। ইনকাম বাড়ানোই ঠিকঠাক উপায়।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ২২:৪৪553027
  • হুঁ। ঠিক ২২টা ৩৭: জ্যোতিষের বদলে জ্যোতিষ্কে আস্থা রাখুন।
  • Srimallar Speaks | ২৫ এপ্রিল ২০২৬ ২২:৪১553026
  • যদুবাবু, আপনার সঙ্গে সহমত! তবে আমি হাত দেখাতে যাইনি....... আমাকে পাঠানো হয়েছিল ওঁর বাড়িতে একজনের মারফত, বিশেষ এক কাজে...
     
    তবে আমি এখন টাকার নেশায় বুঁদ হ’য়ে আছি। রোজগার করছি, কিন্তু খরচ করছি কম। টাকা জমাচ্ছি, বাঁচাচ্ছিও বলতে পারেন....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত