এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ২৪ এপ্রিল ২০২৬ ১৪:১২552935
  •  
    SIV = গাধার .............. ?ভালো ভালো স্পেশাল ইমিগ্র্যান্ট ভিসাno তবে এই স্টেপ হলে আবার জেনোসাইড হবে।
  • albert banerjee | ২৪ এপ্রিল ২০২৬ ১৩:০৯552933
  • আমার Fuzzy Prediction হলো
    (TMC) ৭৪ — ৮৪ মুর্শিদাবাদ এবং মালদায় ভালো ফলের সম্ভাবনা।
    (BJP) ৬৬ — ৭৬ উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে শক্তিশালী প্রত্যাবর্তন।
    বাম-কংগ্রেস অন্যান্য ০২ — ০৬ মুর্শিদাবাদের কিছু পকেটে প্রভাব ফেলতে পারে।
    শুধু কালকে।
    Variables 1. Voter Turnout 2.Anti-Incumbency 3. Polarization 4. List Revision
     
    Degree 1. 0.92+ 2.0.6 3.0.8 4. -0.5
  • | ২৪ এপ্রিল ২০২৬ ১২:৫৬552932
  • ভাজপা লোকের অভাব পোষাচ্ছে বিকট জগঝম্প ড্রাম আর বিট দেওয়া ডিজে মিউজিকে। আমাদের এখানে দাঁড় করিয়েছে একটা জালি বুড়োকে। মালটা একবার বলে কম্যান্ডো ছিলাম একবার বলে RAW তে ছিলাম। সৈকত সেই নিয়ে ব্যপক খিল্লি করেছিল। দেওয়ালে প্রথম ছবি দিল গলায় কেফিয়া জড়ানো। সেই নিয়ে চাট্টি খিল্লি হবার পরে কিছু ছবি সরিয়েছে। তো গত সপ্তাহে হঠাৎ একদিন রাত নটার পরে ওই উৎকট জগঝম্প বাজনা বাজিয়ে টোটোয় চেপে গেল। মোটামুটি ১১০ ডেসিবেলে বাজছিল। পরে পাড়ায় শুনলাম টোটোর বাইরে আর তিনটে লোক হাঁটছিল। আর গোটা দুই এসইউভি ছিল যাতে আদর্শনগর এলাকার বিহারিতে ভর্তি।
     
    কাল ভিডিও দেখলাম রিপাবলিকের সাম্বাদিক তাড়া খেয়েছে। ওই যে দেখিয়েছিল সব নাকি SIR এর ভয়ে বর্ডার টপকে চলে গেছে। এবারে কাল যেই গেছে লোকেরা ধরেছে ক্যাঁক করে।
     
    আমাদের কর্ণেল ঘন্টাদা নেহাৎ স্টুডিও ছেড়ে বেরোন না। নাহলে ওনাকেও ধাওয়া করত।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ১২:৫৪552931
  • এবং নির্বাচন পরবর্তী ঘাপলা হবে কি না। সেটা নির্ভর করবে কিছু বেসরকারি ও কিছু সরকারি সংস্থার সাথে বিরোধীদের সাট গাটের স্থিতির উপর। জ্ঞানেশ গুপ্তা ইসি র মাথা, তাই বলে এটা ভাবা ঠিক হবে না। যে অন্যান্য আমলারা জ্ঞানেশের কথায় ওঠে বসে। হয়ত ওঠ বস করে, সেটা বিজেপির জন্য। কিন্তু এই চক্রব্যুহ থেকে বেরনোর জন্য বা কিছু পাওয়ার জন্য, সবাই তো ফাঁক ফোকর খুজতেই থাকে। দেখা যাক কি হয়। কিন্তু বিজেপি এমন এক পরিস্থিতি তৈরি করেছে। যেখানে সৎ ভাবে লড়াই করে ক্ষমতায় আসার সুযোগই চলে গেছে। তৃণমূলও পঃবঃ তে ভাল প্রশাসন দেয়নি। কিন্তু মনে রাখতে হবে, এরা এসেছিল কিন্তু সৎ ভাবেই। কিন্তু বিজেপি ক্ষমতাতেই আসে অসৎ ভাবে। সে জন্য সাধারন মানুষের প্রতি, এমন কি নিজের দলের নেতা কর্মীদের প্রতিও কোন দায়বদ্ধতা নেই।
  • সিএস | 103.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ১২:৪৫552930
  • এখন আবাপে হিসেব দেখছি, ১৫২ টায় মোট ভোটার ৩ কোটি ৬০ লাখ, ভোট পড়েছে প্রায় ৯৩%। মোটামুটি ২০২১ র তুলনায় ২১ লাখ বেশী ভোট, প্রায় ৬.৫% তফাত !

    এবং ২০২১ এ মোট ভোটার ছিল ৩ কোটি ৭৮ লাখ, অর্থাত ভোটার কমেছে ৪.৭% কিন্তু জনগণ তাকে পেরিয়ে গিয়ে ভোট ফেলেছে তার থেকে বেশী !

    গত কয়েকদিন কয়েকজনকে বলেছিলাম, দলটা থাকে কিনা দেখুন। ৬% ভোট বেশী পড়লে, খুবই সম্ভব সেটা হওয়ার।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ১২:৩৮552929
  • পঃবঃ তে যে রকম ভোট হয়েছে আশা করা যায় বিজেপির দিকে যাবে না। কিন্তু 29 থেকে 4 তারিখের মধ্যে কি ম্যাজিক হবে সেটাও ভাবার বিষয়। আসামে ও কেরালায় সেই কবে ভোট হয়েছে। এখনও রেজাল্ট বেরোয় নি। সেখানেই বা কি অবস্থা কে জানে। যদি নির্বাচন ঠিক ঠাক হয় ও নির্বাচন পরবর্তী ঘাপলা না হয়। তাহলে চার রাজ্যেই বিজেপি হারতে চলেছে।
  • albert banerjee | ২৪ এপ্রিল ২০২৬ ১২:২১552928
  • অনুরাগ ঠাকুর মঙ্গলবার মাছ খেয়েছে। এই টা যে কি কাল করবে সেটা বুঝতে পারছে না জয় বাঙালি কাঠি এতবাসর ঘরে ছেন্দা গো।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ১২:১৮552927
  • সিএস, হ্যাঁ।
     
    "এডিএমকের নিজের একটা বেস আছে, agenda আছে, ভাজপা এফেক্টে সেসবের কতখানি ক্ষতি হয়, সেটা দেখার"
     
    এখানে একটা ইন্টারেস্টিং ব্যপার হয়েছে। বিজয় খুব পপুলার হয়েছ, দুটো কেন্দ্রে দাঁড়িয়েছে, সেই দুটোতেই হাই ফার্স্ট টাইম ভোটারদের টার্নআউট দেখা গেছে। এবার দুয়েকজনের কাছে শুনলাম যে বিজয় ডিএমকে আর এডিএমকে দুদিক থেকেই হয়তো ভোট কেটেছে, কিন্তু এডিএমকের থেকে বেশী কেটেছে, কারন তামিল প্রাইড ইস্যু। অর্থাত ডিএমকে নিজের বেস থেকে ভোট তো ঠিকই পাবে, কিন্তু যারা কমিটেড অ্যান্টি-ডিএমকে, তারা বিজয়কে ভোট দিয়েছে। তামিল নাড়ুতে এরকম আগেও নাকি হয়েছে।
     
    তবে এসবই জানা যাবে রেজাল্ট বেরনোর পর।
  • সিএস | 103.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ১২:১১552926
  • TN এ তো ভাজপা আর এডিএমকে জোট, আর সেখানে ভাজপা মনে হয় ছোট ছেলে। কিন্তু ডিলিমিটেশন আর ভাজপার প্ল্যান আর Tamil Pride এইসব ইস্যু হবে, সেই সব ইস্যুকে whipping stick হিসেবে ভাজপার বিরুদ্ধে ব্যবহার হবে এবং সেই পথে এডিএমকের দিকেও। কিন্তু এডিএমকের নিজের একটা বেস আছে, agenda আছে, ভাজপা এফেক্টে সেসবের কতখানি ক্ষতি হয়, সেটা দেখার।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ১২:০৮552925
  • "আমার কোন সন্দেহ নেই যে এটা ভাজপার দিকে যাবে না, এবারের ভোট প্রায় পুরোটাই SIR কেন্দ্রিক এবং মাছ - ভাত কেন্দ্রিক (অর্থাত, বাংলা - বাঙালী কেন্দ্রিক, এবং এই দুটো দিকই যুক্ত)"
     
    সিএস এর সাথে তামিল নাড়ুর ভোট মিলে যাচ্ছে। এখানেও স্যার আর ডিলিমিটেশানের গল্প, যদিও তামিল নাড়ুতে স্যার নিয়ে ট্রাইবিউনাল অনেক কম হয়েছে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ১২:০৭552924
  • এই লেখাটা খুব ইন্টারেস্টিং মনে হলোঃ
     
     
    বিশেষ করে এই জায়গাটাঃ
     
    Then comes the SIR factor, and here, too, simplification is dangerous. The Election Commission's Special Intensive Revision removed nearly 91 lakh names from Bengal's rolls, shrinking the electorate sharply. A cleaner roll can mechanically raise turnout percentage, and post poll reporting explicitly notes the Bihar precedent after SIR, where turnout also climbed. But SIR is not just arithmetic; it is psychology and politics. There are scenarios in which deletion-related anger can work against the BJP, especially where families feel wronged, and Bihar offered examples of BJP losses in districts where SIR hit hardest. So, yes, SIR can inflate turnout as a percentage. But it can also alter trust, resentment, mobilisation and narrative, all at once.
     
    মোটামুটি এরকম একটা ভিউ অনেকের কাছ থেকে পাচ্ছি। ডিএমকে স্যার আর পার্লামেন্টের ডিলিটেশান নিয়ে জোর প্রচার চালিয়েছে, সেইজন্য কেউ কেউ মনে করছে বেশী টার্নআউট হয়েছে কারন তামিলরা বিজেপিকে শিক্ষা দিতে চাইছে। দেখা যাক রেজাল্ট কি হয়।
  • albert banerjee | ২৪ এপ্রিল ২০২৬ ১২:০২552923
  • সিএস | 103.99.***.*** | ২৪ এপ্রিল ২০২৬ ১১:৫৫yes​ঠিক আছে।
  • albert banerjee | ২৪ এপ্রিল ২০২৬ ১১:৫৯552922
  • কুৎসিত | 146.196.***.*** | ২৪ এপ্রিল ২০২৬ ১১:২০
    YAVIS?
  • albert banerjee | ২৪ এপ্রিল ২০২৬ ১১:৫৫552920
  • তরমুজ | 2409:40e0:0:50e1:8000::***:*** | ২৪ এপ্রিল ২০২৬ ১১:২০
    নাজুক নাজুক
  • সিএস | 103.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ১১:৪২552919
  • লিংকটা এডিটরে ঘাঁটছে, registered trademark symbol এসে যাচ্ছে, browser এ খুলে, ঐ জায়গায় ® বসিয়ে নিতে হবে।
  • সিএস | 103.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ১১:৩২552917
  • গতকাল আবাপের এক রিপোর্টে পড়লাম, ১৫২ টা সীটে ২০২১ এ ভোট পড়েছিল ৩কোটি ১৪ লক্ষ, এবার ৩ কোটি ২৪ লক্ষ। মোটামুটি গড়ে, প্রতি সীটে সাড়ে ছয় হাজার বেশী ভোট বা সব মিলিয়ে ৩% বেশী ভোট। এই ৩% বেশী না কম ? আমার ধারণা যথেষ্ট এই বৃদ্ধি, রেজাল্ট এদিক ওদিকে হয়ে যায় এতে।

    কথা হল, এই ৩% কোন দিকে যাবে ? আমার কোন সন্দেহ নেই যে এটা ভাজপার দিকে যাবে না, এবারের ভোট প্রায় পুরোটাই SIR কেন্দ্রিক এবং মাছ - ভাত কেন্দ্রিক (অর্থাত, বাংলা - বাঙালী কেন্দ্রিক, এবং এই দুটো দিকই যুক্ত), অতএব হয় টিএমসি -র দিকে যাবে আর নয় যেখানে কং বা সিপিএম স্ট্রং, কিছু করে উঠতে পারবে সেদিকে যাবে। তো মোটমাট এই বেশী ভোট হয় পুরোটাই টিএমসিকে সাহায্য করবে অথবা কং - সিপিএম-্কে কিছু সীট দিতে। আরো কথা হল, এই ১৫২ টায়, ২০২১ এ টিএমসি নাকি পেয়েছিল ৯২, ভাজপা ৫৯ মত। এখান থেকে ভাজপার বাড়ার কোন কারণ নেই, বরং কমবে। এও শোনা যাচ্ছে যে ভাজপা নাকি ২২,০০০ বুথে এজেন্ট দিতে পারেনি, সে যদি সত্যি হয় তাহলে তো মোট বুথের ৫০%। সংখ্যাটা কিছু কম হলেও, এটাই আসল চিত্র যে ভাজপার সংগঠন নেই। এবং এই অবস্থা ভাজপার থেকে বেশী কেউ জানে না, সেই জন্যই SIR, সেই জন্যই EC আর AJP র সঙ্গে জোট ঐসব ঘাটতি পোষাবার চেষ্টা, পুষিয়ে চোখে ধুলো দিয়ে পেছন দিয়ে জেতার চেষ্টা।

    EC র সাইট থেকে নীচের লিংক, ভোট % এর তথ্য।

    https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2255010®=3&lang=2?

    কিন্তু এও পুরো নয়, provisional লেখাই আছে। এর মানে ঐ ১০ লাখ বা ৩% আরো বাড়তে পারে। এও দেখবেন, মেয়েদের ভোট পুরুষদের থেকে বেশী আছে, এবং এখনো সেরকম পরিস্থিতি নেই যে মেয়েদের ভোট হঠাৎ করে ভাজপার দিকে ঘুরে যাবে।
  • কুৎসিত | 146.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ১১:২০552916
  • মনোবিজ্ঞানে একটা কথা আছে যে যারা অসুন্দর, গুছিয়ে কথা বলতে পারে না, বুড়ো ইত্যাদি ইত্যাদি, তাদের কথা সুন্দর, গুছিয়ে কথা বলতে পারে ইত্যাদি দের তুলনায় মনোচিকিৎসাকরা কম শোনেন, একটা bias থাকে। একটা শব্দ সম্ভবত QUOID অন্যটা মনে পড়ছে না গুগল করে পেলামনা। কেউ একটু জানাবেন। প্রায় ৪৫ বছর আগে Morgan এর বইতে পড়েছিলাম। বইটা নেই গুগল করে পাচ্ছি না
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ১১:২০552915
  • 'গোপন প্রেম গোপনে রাখিবি,
    সেই তো আসল কাজ।
    সাপের সমূখে ভেকেরে নাচাইবি,
    তবেই তো রসিক রাজ।'
  • albert banerjee | ২৪ এপ্রিল ২০২৬ ০৯:৪৫552913
  • কোনো এক জন কে
    "বলো কী বলব, আদালত, কিছু বলবে কি এরপরও?
    – ‘যাও, আজীবন অশান্তি ভোগ করো!’"
  • albert banerjee | ২৪ এপ্রিল ২০২৬ ০৯:৩১552912
  • | 14.139.***.*** | ২৩ এপ্রিল ২০২৬ ১৪:২২
    ইটা খনি
  • b | 14.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ০৯:২০552910
  • ভোটের কী হল ?দাদা না পিসি ? কি বলছে জনগণ ?
  • সমরেশ মুখার্জী | ২৪ এপ্রিল ২০২৬ ০৯:১৫552909
  • অনেকের অভিনন্দন ও অভিমত দেখলাম। এবার হয়তো কেউ একটা নম্বরী-কবিতার মতো একটি তালিকা-শলা দিয়ে বলবেন - প্রেম সম্পর্কে দু'একটি কথা যা আমি জানি। অথবা হঠাৎ ভাটমঞ্চে ডিসিমশাই এসে বলবেন - বেশ, শেষবেশ হয়েছে তো, তাহলে নিন, এখন একটা গান শুনুন। তো ডিসিমশাই দিলেন না বলে পিসেমশাই এই উপলক্ষে একটি গান দিলেন...
     
  • . | ২৪ এপ্রিল ২০২৬ ০১:২৫552908
  • এবার মানালিকে হাল্কা করে একটু জ্ঞান দি।
    এখন প্রেমের প্রোপোজাল গৃহীত হবার পরেই শুরু হবে কঠিন টাইম, এটা খেয়াল রেখো। প্রেম মেনটেইন করার পেছনে একটা বড় পরিমান টাইম যাবে। মন কষাকষি স্টেজ আসবে, আবার ফুর্তির প্রাণ বোটানিক্যাল গ‍ার্ডেনও হবে। পড়াশুনোয় এর প্রভাব পড়বেই।
  • . | ২৪ এপ্রিল ২০২৬ ০১:২০552907
  • ২৪ এপ্রিল ২০২৬ ০০:৩১
    সেক্সিস্ট কমেন্ট।
     
  • প্রেম ও খ্রাপ রেজাল্ট | 165.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ০১:১৭552906
  • --- কোনোদিন কোনো নারীজাতিকে প্রেমে পড়ে রেজাল্ট খ্রাপ কত্তে দেখি নি।
     
     
    সি কি কতা? তবে যে সবাই বলে প্রেমে পড়ে রাধা সমাজ-সংসারের পরীক্ষায় রাশি রাশি ফেল করত? অরণ্য প্রবাদ যাকে বলে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত