এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২২ এপ্রিল ২০২৬ ১২:০৮552815
  • "একখানা বড় লার্জ ইন্ডাস্ট্রি হলে গোটা রাজ্যের ইকনমি পাল্টে যায় - সেটা একটা মিথ টাইপের ব্যাপার"
     
    একদম ঠিক। গোটা রাজ্যের ইকনমি পাল্টানোর জন্য বেশ কিছু বড়ো ইন্ডাস্ট্রি লাগে, যেমন মহারাষ্ট্র অন্ধ্র তামিল নাড়ুতে হয়েছে।
  • সিএস | 103.*.*.* | ২২ এপ্রিল ২০২৬ ১২:০৬552814
  • আর এখন তো দেশে পুঁজি বলতে আদানির। দক্ষিণ আর পশ্চিমের ৪-৫ টি রাজ্য বাদে, শুধুই আদানির ওপর যারা নির্ভর করে না (তাও তো গুজরাটে অনেক কিছুই এখন আদানির), অন্য রাজ্যে পুঁজি বলতে আদানির আর কিছু কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকারের বলতে ইউপিতে মিসাইল তৈরীর কারখানা করা (তার পেছনে কাজ তৈরীর থেকে রাজনৈতিক অ্যাজেণ্ডা বেশী) আর অন্য জায়গায়, যেমন পূর্ব ভারতে আদানি বা ঐরকম বড় গ্রুপ। উড়িষ্যাতে তো গত কয়েকদিন আদিবাসে অঞ্চল বেদান্তকে জমি দেওয়া নিয়ে আন্দোলন হচ্ছে, আসামে এমনি এমনি লোকজনকে উচ্ছেদ করা হচ্ছে না, ঐরকম বেশী লপ্তে জমি দেওয়ার অবস্থা তৈরী করা হচ্ছে। সেখানে তো আদিবাসী অঞ্চলেই প্রায় একটা জেলাকেই আদানি গ্রুপের কাউকে নামমাত্র দামে জমি দেওয়া হচ্ছিল, হাইকোর্টে কেস উঠেছিল, হাইকোর্ট অবাক হয়েছিল, তারপর কী হল আর জানা যায় না !
  • lcm | ২২ এপ্রিল ২০২৬ ১২:০২552813
  • বড় ইন্ডাস্ট্রি ছেড়ে SME (ক্ষুদ্র ও মাঝারি) সাবসিডিয়ারি শিল্প দিয়েও অনেক স্টেবল অর্থনৈতিক অবস্থা তৈরি করা সম্ভব -
    SMEs (Small and Medium-sized Enterprises) are, in many aspects, more valuable than large industries regarding job creation, economic resilience, and innovation, acting as the primary engine for employment growth....
  • lcm | ২২ এপ্রিল ২০২৬ ১১:৫৭552812
  • একখানা বড় লার্জ ইন্ডাস্ট্রি হলে গোটা রাজ্যের ইকনমি পাল্টে যায় - সেটা একটা মিথ টাইপের ব্যাপার... যদি তাই হত, তাহলে একটা জামশেদপুর পুরো বিহারের চেহারা পাল্টে দিত, বা, একটা ভিলাই পুরো মধ্যপ্রদেশের ইকনমি গড়ে দিত...
  • সিএস | 103.*.*.* | ২২ এপ্রিল ২০২৬ ১১:৫৭552811
  • কিন্তু ব্যাপার হল (আবার এসব কেন লিখি), সিঙ্গুর বা নন্দীগ্রাম, বড় শিল্প, সেসবই তো গ্রামের জমি নিয়েই করতে হত। ফলে গ্রামের লোকের ওপরই চাপ তৈরী হত, যেখানে মানুষ বেশী। ফলে উল্টো চাপ, প্রতিবাদ সেখান থেকেই তৈরী হয়েছিল। আর দেখবেন, আগের সেন্সাস অনুযায়ী তামিলনাড়ুর জনঘনত্ব ৫০০+ আর পঃবঃ এর ১০০০+ মত। এই দ্বিগুণ জনঘনত্ব আরোই বাধা তৈরী করবে অনেক অনেক জমি নিয়ে শিল্প তৈরী করতে। করতে গেলে সেরকম জায়গায় যেখানে হাঁদা প্রান্তর, কিন্তু তার জন্য ক্যাপিটাল লাগবে কারণ রাস্তা আর অন্য ইনফ্রা তৈরী করতে হবে। ফলে এরকম হয়ত, ক্যাপিটাল আনার জন্যই ক্যাপিটাল লাগবে ! সমস্যা এখানেও তৈরী হবে। মূল কথা হল, পঃবঃ কিছুমাত্র প্রকৃত শিল্পায়ন করতে গেলে অনেক অনেক অনেক ভাবনাচিন্তা ও শ্রম করতে হবে। ২০১১ এর পরিবর্তনের আমলে এসব কথা বলা হত, টিএমসি বলত, কিন্তু কার্যক্ষেত্রে কিছুই করেনি।
  • সিএস | 103.*.*.* | ২২ এপ্রিল ২০২৬ ১১:৫০552810
  • ঠিক। সেই জন্যই সিপিএম কোনদিনই পঃবঃ - এ আর ফিরবে না !
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২২ এপ্রিল ২০২৬ ১১:৪০552809
  • কিন্তু পবতে এই ক্রাইসিসটা এতো পুরনো, মানে বহু দশকের পুরনো, যে ফসিলাইজড হয়ে গেছে। কোন দাদুদের আমলে সিটুর জঙ্গি ট্রেড ইউনিয়নিজমের ফলে পব থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল বা ফ্লাইট অফ লার্জ ইন্ডাস্ট্রি হয়েছিল, সে আর ফিরে আসেনি। আর তারপর দিদি টাটাবাবুকে তাড়িয়ে সেটা আরোই পাকা ব্যবস্থা করে দিয়েছে। তাই পব এখন লার্জ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশান স্টেট হিসেবে প্রথম দশেও নেই।
  • lcm | ২২ এপ্রিল ২০২৬ ১১:১৯552808
  • এটা একটা ক্রাইসিস... দীর্ঘদিনের এবং গ্লোবাল ক্রাইসিস... মিডল ক্লাস ভার্সেস ওয়ার্কিং ক্লাস... হোয়াইট কলার ভার্সেস ব্লু কলার.. দু পক্ষেরই টিকে থাকার লড়াই আছে ... অনেক ক্ষেত্রে এদের ইন্টারেস্ট অ্যালাইনড হচ্ছে ... কিন্তু কখনও পরস্পরবিরোধী হচ্ছে ...
  • . | ২২ এপ্রিল ২০২৬ ১১:১৭552807
  • সমরেশ মুখার্জী | ২২ এপ্রিল ২০২৬ ০০:৪৪
    চন্দ্রিলের শর্ট ফিল্মের বক্তব্যের দিকটা এক, এবং সিনেমা বানানোর ব্যাপারটা আরেক, মানে সিনেমা তো ঠিক অডিও গল্পপাঠ নয়, কিন্তু ব্যাপারটা সেইরকম হয়ে গেছে। যেন জোর করে কিছু ডেটা ভরে দেওয়া হচ্ছে শ্রোতাদের (দর্শক শব্দটা এক্ষেত্রে নিষ্প্রয়োজন) কানে। চন্দ্রিল এত বাজে সিনেমা কেন বানায়? এত বাজে করে বানানোর জন্যও বিশেষ ট্যালেন্টের দরকার।
  • সিএস | 103.*.*.* | ২২ এপ্রিল ২০২৬ ১১:০২552806
  • এসব লেখা পড়ি আর ভাবি, লোকজন ফোরামে ফোরামে চড়ে না বেরিয়ে ছাপা আবাপটাও পড়লে পরিস্থিতি সম্বন্ধে ধারণা তৈরী করতে পারে।

    আর, এ তো আগেও লিখেছি, টিএমসি জমানা সিপিএম জমানাকেই মিমিক করছে। আগের জমানাতেও গ্রামের বেশী সমর্থন, পুঁজির অভাব অতএব কাজের অভাব কিন্তু একসময়ে সেই সমর্থনকে ধরে রাখার জন্যই শিল্পায়নের তাগিদ ও পতন। ক্রমশঃ টিএমসি হয়ত, এবারের ভোটের পরে আরো বেশী করে সেই ক্রাইসিসের দিকে এগোবে।
  • lcm | ২২ এপ্রিল ২০২৬ ১১:০০552805
  • ০৫:১৭ তে সাইটে-এন্ড-সাউন্ডে দেওয়া সত্যজিৎ রায়ের ইন্টারভিউ পড়ছিলাম ... সেখান থেকে একটা প্রশ্নের উত্তরে - -
  • সিএস | 103.*.*.* | ২২ এপ্রিল ২০২৬ ১০:৫১552804
  • মৈত্রীশ ঘটকের আজকের আবাপে লেখা, কেন পঃবঃ -এ গ্রামের লোকেরা তুষ্ট আর শহরের লোকেরা রুষ্ট, তুলনামূলকভাবে।

    https://www.anandabazar.com/editorial/essays/west-bengal-is-gradually-moving-away-from-the-transformation-needed-in-industry-urban-employment-and-productivity-that-could-bring-about-real-development-prnt/cid/1682173

    ঠিক যা গ্রামাঞ্চলের পরিবারগুলিকে সাহায্য করছে, তাতেই শহরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন— বড় মাপের শিল্পায়নের অনুপস্থিতি। যে রাজ্যে দ্রুত শিল্পায়ন হয়েছে, সেখানে নগরাঞ্চলে আয় বাড়ায় খাদ্যপণ্যের দামও চড়েছে। পশ্চিমবঙ্গে সেই চাপ না থাকায় খাবারের দাম কম থেকেছে। এতে লাভ হয়েছে গ্রামীণ পরিবারগুলির— তাদের খরচের সিংহভাগই যায় খাদ্যে। কিন্তু শহরের পরিবারগুলি, যাদের চাহিদার বিন্যাস আরও বৈচিত্রপূর্ণ, তারা এই সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন।

    .....

    সব মিলিয়ে যে ছবি দাঁড়ায়, তার মধ্যে একটি মৌলিক অন্তর্দ্বন্দ্ব নিহিত আছে। কৃষির বাইরে কর্মসংস্থান ক্ষীণ, আয় কম, দক্ষতাহীন শ্রমিকরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন— অথচ গ্রামীণ জীবনযাত্রার মান তুলনামূলক ভাবে উন্নত। যে কাঠামোগত রূপান্তর তামিলনাড়ু, কর্নাটক বা গুজরাতকে কর্মসংস্থানের ইঞ্জিনে পরিণত করেছে, তা পশ্চিমবঙ্গে হয়নি। কিন্তু, গ্রামে যে ভারসাম্য তৈরি হয়েছে, তা কাঠামোগত সংস্কারের জরুরি প্রয়োজনটাকে আড়াল করে রাখছে। গ্রামের মানুষ এতটাও বিপর্যস্ত নন যে, পরিবর্তনের জন্য তীব্র চাপ তৈরি হবে— অথচ শিল্পে, শহরের কর্মসংস্থানে, উৎপাদনশীলতায় যে রূপান্তর দরকার, যা সত্যিকারের উন্নয়ন আনতে পারত, তা থেকে রাজ্য ক্রমশ দূরেই সরে যাচ্ছে।
  • প্যালারাম | ২২ এপ্রিল ২০২৬ ০৭:৫০552803
  • @একক, এঃহে! না মাইরি, এক্কেরে মনে নেই। ছুডুকালের পড়া কিছুই বিশেষ মনে নাই। দেখি, আবার যদি একবার মুজতবা পড়া যায়...
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২২ এপ্রিল ২০২৬ ০৭:১২552802
  • :|: রিভিউটা ব্যাপক হয়েছে laugh​একটাই কথা অ্যাড করার আছে, ২ আর ৩ নং কিন্তু একটু পলিটিকাল, ঐ শংকরবাবুর অনুকরনে।
     
    সমরেশবাবুর দেওয়া সিনেমাটা দেখলাম, দুর্দান্ত!
  • ফুটকি | 2405:*:*:*:*:*:*:* | ২২ এপ্রিল ২০২৬ ০৭:০৫552801
  • কেউ মানালি কে পুরোনো হ হ পা প্রে পড়িয়ে দিন না। ওই পাতা ঘুরে এলে এমন হতাশ প্রেম চাঙ্গা হয়ে যাবে। গুরুতে এইসব ই তো মণিমুক্তো ছিল।
     
    আমি বহুদিন বাদে এসে এখনো সড়গড় হতে পারিনি। নইলে তুলে আনতাম পুরোনো টই।
  • ebong satyajit | 135.*.*.* | ২২ এপ্রিল ২০২৬ ০৫:১৭552800
  • বুনুয়েলের সংগে সত্যজিৎ রায় নাকি মেক্সিকোর এক হোটেলে দিনপনেরো ছিলেন। তেনাদের দেখা হত ব্রেকফাস্টের টেবিলে। কিন্তু গোদার সংক্রান্ত বুনুয়েলের একটি উক্তি ছাড়া মানিকদা কিসুই বলে যাননি।
     
    হ্যাঁ, ভালো কথা, মানিকদা, মিস্টার রিয়েলিজম রে, নাকি একস্টারমিনেটিং এঞ্জেল দেখে মুগ্ধ। এ কী রে ভাই!
     
     
    And Buñuel?
    Unfortunately I have not seen the best. I’ve seen The Exterminating Angel [1962], which I think is quite brilliant. At every point you suspect it’s going to collapse, but somehow he manages to create conviction and carry you on… I met Buñuel, incidentally, two years ago. We were staying in the same hotel in Acapulco. For about 15 days he and I were the first to arrive at the breakfast table. He is a very early riser, like me. Very interesting to talk to. He was a tremendous admirer of Pather Panchali.
    But he can’t hear?
    Very deaf and very anti-Godard, I found him. He said, “I’ll give him two years more, he is just a fashion.”
  • lcm | ২২ এপ্রিল ২০২৬ ০৪:৩৭552799
  • সকালে পোলানস্কির কোটেশন দিলাম .. বিকেলে এই ছবিটা এল ... ১৯৬৬ বার্লিন ... রোমান পোলানস্কি কিছু একটা খাচ্ছেন, সত্যজিৎ রায় মনোযোগ সহকারে দেখছেন ... কিন্তু কি খাচ্ছেন ... সানগ্লাস খাচ্ছেন না শিওর ... এবার সোশ্যাল মিডিয়া আমাকে সানগ্লাসের অ্যাড ছুঁড়বে ...
  • albert banerjee | ২২ এপ্রিল ২০২৬ ০১:১০552798
  • "আমি সেই একা চিনি, আমার একা তার একার সাথে মিলে যায়, মিলেমিশে একাকার, দুই নিঃসঙ্গ আগুন একসঙ্গে জ্বলে, জ্বলতে জ্বলতে তৈরি করে শিখা, যার নাম ভালোবাসা, কিন্তু ভালোবাসা বললে ছোট হয়, ভালোবাসা একটি শব্দ, আর এটা শব্দের বাইরে, এটা রক্তের গুঞ্জন, হাড়ের কম্পন, ত্বকের নিচে জমে থাকা লাবণ্য, যা ফেটে বেরোতে চায়"
  • X | 2402:*:*:*:*:*:*:* | ২২ এপ্রিল ২০২৬ ০১:০৬552797
  • মানালির চিত্তবৈকল‍্য বর্ণনা দেখে ঠিক প্রেম মনে হচ্ছে না - বরং ODC মনে হচ্ছে। হেগেলের জীবনী ও শ্রী ঠাকুরের জবানীর গুরুপাকে জীবন কুম্ভীপাকে গেছে মনে হচ্ছে- এত দর্শন কপচিয়ে কি আর সত‍্যি প্রেম হয়? এতে বরং সেই রূপ সনাতন গোস্বামী আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা নিয়ে কি সব অসভ‍্য কথা বলেছিলেন সে সবের চান্স বেড়ে যায়।
     
    আমি তো সেই দশ বছর আগে এক্সিট র‍্যাম্পে রিয়ারভিউ মিররে কার চোখ দেখে প্রায় সিগনাল মিস করছিলাম- ভাবলে মন ভালো হয়ে যায়।

    "তোমার মুখের দিকে তাকালে এখনো আমি সেই পৃথিবীর /সমুদ্রে নীল, দুপুরের শূন্য সব বন্দরের ব্যথা, বিকেলের /উপকন্ঠে সাগরের চিল, নক্ষত্র, রাত্রির জল, যুবাদের /ক্রন্দন সব– শ্যামলী, করেছি অনুভব।"
  • সমরেশ মুখার্জী | ২২ এপ্রিল ২০২৬ ০০:৪৪552795
  • dc ২১ এপ্রিল ২০২৬ ২৩:২৮
    সচরাচর এখানে কিছু বলিনা, কিন্তু আপনার ঐ ২৩:২৮এর কবি বলেছেন পড়ে মনে হলো আবৃত্তির পর চন্দ্রিলের ব্রতকথা‌-ও দেখে নিলে ভালো হয়
     
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২২ এপ্রিল ২০২৬ ০০:৪০552794
  • এই না না, আমি প্রেমে পড়া নিয়ে বলিনি! একদম না! ঐ প্রথম প্রেমের টিদিং প্রবলেম সমূহের কথা বলছিলাম। প্রেমে পড়ার জন্য তো যেকোনো বয়সই সঠিক বয়স।
  • X | 2402:*:*:*:*:*:*:* | ২২ এপ্রিল ২০২৬ ০০:৩৪552793
  • @kk চালশে পড়ে গেলে কি আর প্রেমে পড়তে নেই? এ তো ভয়ঙ্কর কথা - অবশ‍্য শাস্ত্রে বলেছে men age like whiskey..
  • Manali Moulik | ২২ এপ্রিল ২০২৬ ০০:২৮552792
  • আপনি যা বর্ণনা দিলেন। তাতে আমার মনে হচ্ছে উনি আর এস এস এর লোক।
     
     
     
    এ বাবা একদমই নয়। আর এস এস এবং যে কোনো ধর্মীয় সাম্প্রদায়িক দল থেকে অবশ‍্যই আলাদা। এসব চাড্ডিদের ক্ষেত্রে একেবারেই সহনশীল নয়। তবে মূল কনটেক্সট যেমন যদি বলেন ঔপনিষদিক ধর্মের ধারণা বা আমাদের পুরুষ ও প্রকৃতির সাযুজ‍্য, ইসলামদের সুফি সাধনা ও কবিগুরুর অজস্র সৃষ্টিতে তার প্রভাব বা মুত্তাজিলা সম্প্রদায়ের আমাদের প্রাচীন চার্বাকদের মতো একটা যুক্তিবাদী ব‍্যাপার আছে সেগুলোকে উল্লেখ করেন বা শ্রদ্ধা করেন। ওসব চাড্ডি আগাছার সংস্রব দেখলেই কেটে পড়া উচিত। তেমন কিছু নয়।
     
    ডট দি, খুব সুন্দরভাবে বললে। ভালোবাসা জানবে। কিন্তু কিছু বিষয় বাস্তবে অসম্ভব হয়। সবদিক থেকেই। কারণ দিনের শেষে আমরা কেউ Individuals entity বা isolated island নই। সেই আর কী.......
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২২ এপ্রিল ২০২৬ ০০:২২552791
  • :|: | ২১ এপ্রিল ২০২৬ ২৩:২২
    অনবদ্য রিভিউ, আহা, জুড়িয়ে গেল প্রাণ! yes
  • albert banerjee | ২২ এপ্রিল ২০২৬ ০০:০৯552790
  •  
    আজকের কাজ
    - মহিনের ঘোড়া
  • albert banerjee | ২১ এপ্রিল ২০২৬ ২৩:৩৫552789
  • "প্রেম আরেক দিক" যা বলেছেন সকাল থেকে খুনসুটি করবো একব্রাশে দাঁত মেজে বিছানায় কফি আর পোঁদ উল্টে সিনেমা দেখা। ডোম করে লাফিয়ে উঠে বাইকনিয়ে বেরহয়ে যাওয়া মোবাইল ঘরে লেগেগেল তর্ক খাবার হলেই হবে। বেত লাগলো ওম্যান টপ ওর ম্যান টপ ভাঁড় মে যাক পরে থাকে একটা শব্দ আমি ভালোবাসি।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ২৩:২৮552788
  • সেজন্যই তো কবি বলেছেন, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই। উরি উরি বাবা উরি বাবা গো!
  • albert banerjee | ২১ এপ্রিল ২০২৬ ২৩:২৬552787
  • "অভিজ্ঞতা তাই বলে।" যদি সময় চায় নিচের গানটির মতন।
  • একক | ২১ এপ্রিল ২০২৬ ২৩:২৬552786
  • এইটে আমিও মনে করি।
     
    লেখা জোকা গান বাজনা পয়সা ফয়সা সব একদিন। প্রেম আরেক দিক। প্রেম মানে : অমনি নেবো কিনে। ট্যাঞ্জিবল ভ্যালুএশন করেচ কি মরেচ।
     
    অমনি কিনে নেওয়ার দম থাকতে হবে। বাকি সব নেসেসারি কিন্তু সাফিসিএন্ট নয়। অবশ্যই এটা সর্বজনগ্রাহ্য কোনো থিওরি না। যার যেমন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত