এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ২১ এপ্রিল ২০২৬ ২৩:২৪552785
  • সাঙাত কুড়ি আম গেঞ দুলৗড় আমা,
    সৗরি জিবন রে আম গেঞ সালা মেয়া।
    সাঙাত কুড়ি আম গেঞ দুলৗড় আমা,
    সৗরি জিবন রে আম গেঞ সালা মেয়া।
    রোরোড় লান্দা আমা মোন রে গে তাহেন,
    সৗরি দুলৗড় আমা মোন রে গে তাহেন।
    সাঙাত কুড়ি আম গেঞ দুলৗড় আমা,
    সৗরি জিবন রে আম গেঞ সালা মেয়া।
    সাঙাত কুড়ি আম গেঞ দুলৗড় আমা,
     
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ২৩:২২552784
  • ১২:৩৫-এর নাম্বারড লিস্টের কবিতার নাম্বারড রিভিউ জনহিতার্থে --
    ১। কালকে সকালে খাবো দৈ দিয়ে মেখে মুড়ি
    সাথে থাকবে আম মস্ত এক ঝুড়ি।
    এইখানে কবির কাব্য প্রতিভার সঙ্গে স্বাস্থ্য সচেতনতার অপূর্ব মিলন হয়েছে। তিনি ঝুড়ি ভর্তি আম সঙ্গে রাখছেন দৃষ্টি সুখের জন্য কিন্তু ডায়বেটিসের কথা ভেবে খাবার জন্য প্লেটে নেবার থেকে পাঠককে দূরে রেখেছেন।
    ২। গভীর জলে তিমির গোপন যাতায়াত
    কোন চালে মাছের দল হবে কুপোকাত?
    এইখানে কবি জালের বদলে চাল শব্দটি ব্যবহার করে অন্য মাত্রা দিয়েছেন যেটি কলির পাঠকদল টাইপো ভেবে ঝট করে পেরিয়ে না গেলে আখেরে লাভবান হবেন কারণ সবাই জানেন পুরোনো চাল ভাতে বাড়ে!
    ৩। আগ্নেয়গিরির অগ্ন্যুতপাতে থরথর কাঁপে দেশ
    আকাশে বাতাসে বিঠোফেনের গভীর ও চিকন রেশ
    এখানেও কবি কেশ বলতে গিয়ে দ্বিধান্বিত হয়ে কম্পিত হস্তে রেশ লিখেছেন তা বোঝা কঠিন না। তাই তাঁকে এই স্বল্প পরিসরে শালীনতার পাঠ দেবার জন্য কুর্নিশ।
    ৪। গরমে কাহিল কুকুর বেড়াল কাঠবিড়ালির দল
    তাহারই মাঝে প্রেমে পড়িতেছে যুবক যুবতী সকল।
    এবং পশুপ্রেম! আহা!
    সব শেষে এটিই বলার যে বারবার পড়ুন এবং গরমে কাহিল জনতাকে ডেকে ডেকে পড়ান।
  • . | ২১ এপ্রিল ২০২৬ ২৩:১৮552783
  • অভিজ্ঞতা তাই বলে।
  • albert banerjee | ২১ এপ্রিল ২০২৬ ২৩:১৬552782
  • "ঝুলিয়ে রাখলে সে ছেলে সুবিধের না।" কেন?
  • . | ২১ এপ্রিল ২০২৬ ২৩:০৮552781
  • মানালি তুমি তোমার পছন্দের মানুষটিকে সরাসরি প্রোপোজ করে ফ‍্যালো। মার্ক্স কি হেগেলবাবু এসব ব‍্যাপারে হেল্প করতে পারবে না। তোমাকে হয় সেই ছেলে গ্রহণ করবে, নয় রিজেক্ট করবে। ঝুলিয়ে রাখলে সে ছেলে সুবিধের না। গ্রহণ করে তোমার কাজ হয়ে গেল, রিজেক্ট করলে তুমি বুঝে গেলে যে সে তোমাকে চায় না।
    আর মার্ক্স হেগেলের জ্ঞানের পরীক্ষা দিয়ে যদি প্রেমের ক‍্যান্ডিডেট লিস্টে প্রথম হতে চাও, তবে সাবধান। কাল পরশু তোমার চেয়ে বেশি মার্ক্স হেগেল জানা মেয়ে তোমাকে লেঙ্গি মেরে তোমার প্রেমিককে তুলে নেবে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ২৩:০৭552780
  • দেখেছো কান্ড - আপনার পোস্ট পড়ে যেটুকু বুঝতে পারলাম, তাতে মনে হয় শুধু একটা প্রোজেক্ট করার জন্য নিউক্যাসল যাওয়া বোধায় খুব একটা ভ্যালু ফর মানি ব্যাপার হবে না। বিশেষত, প্রোজেক্ট ডেসক্রিপশানও খুব নভেল না, যে আপনি সিভিতে আলাদাভাবে হাইলাইট করতে পারবেন (যদি না বিগ ডেটা অ্যানালিটিক্স ধরনের কিছু হয়)। তবে এগুলো বেশ কিছুটা পার্সোনাল ডিসিশান। আপনি আপনার কোন চেনাশোনা প্রফের সাথে বিশদে আলোচনা করে দেখুন।
  • albert banerjee | ২১ এপ্রিল ২০২৬ ২৩:০১552779
  • বেশ করে চুরি তো করে না। একটু পড়ে একটু প্রশ্ন করে "Normal love isn't interesting" এবার বলতে হয় ডিফাইন love অ্যান্ড আলসো ডিফাইন Normal love। এরা কি সোশাল ক্রিয়েশন যদি তাই হয় তাহলে এগুল কন্ট্রাক্ট মাত্র। তাতে প্রতি অঙ্গের জন্য প্রতি অঙ্গ কাঁদে না। "আমরা দেখা করব - নিঃশব্দ বিশাল মাঠে। নিঃশব্দ রাতে আর কোনো নাম থাকবে না। বাধা থাকবে না। শুধু থাকবে দুই আগুন। মিলিত। এক।” এটা বেশিক ইনস্টিংক্ট নয় পরম কাব্য। ওটা আনতে হয় না ওটা আসে এবং কোনো মালকোষের মতো চটুল রাগে নয়। এইভাবে
     
     
    আমাঃ দুলৗড় রে নুনৗঃ সিঁবৗিল,
    মোন রেঞাঃ লান্দা আম গেম অৗগুই।
    সৗগিঞ খন আম দ হেনাঃ মেয়া,
    মোন তিং রে হঁ আম গেম তাহেনা।
     
    মাদলে বলে ওঠে : ধিতাং ধিতাং ধি ধি তাং / ধিতাং ধিতাং ধি
    ধিতাং ধিতাং ধি ধি তাং / ধিতাং ধিতাং ধি
     
     
    তোমার ভালোবাসায় এতো মাধুর্য, আমার মনের হাসি তুমিই নিয়ে আসো। দূরে কোথাও তুমি রয়েছো, তবুও আমার মনে তুমিই মিশে আছো।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ২২:৫৭552778
  • //হেগেল - মার্ক্স - কাফকা - নীটসে যা জানেন না, ছাপার অক্ষরগুলো যা লিখতে পারেনি তা কোনো সর্বশ্রেষ্ঠ জ্ঞানী (যিনি আমাদের ভাষায় ঈশ্বর) সৃজন করে দিয়েছেন একটি মনুষ‍্যদেহে।//
     
    হেগেল-মার্কস যে সর্বশ্রেষ্ঠ কথা বলেছেন, এমনটা অন্তত আমি মানি না। মার্কস যা বলে গেছেন, সেটা বর্তমান দিনে হয়ত উপযোগী। কিন্তু কোন দর্শন কোন কিছুর শেষ কথা হতে পারে না। কারন দর্শন পরিবর্তনশীল। যেমন মনে করুন আপনি বিশ্বাস করেন, ঈশ্বর আছে। অন্য দিকে আমি বিশ্বাস করি না, যে ঈশ্বর আছে।..... এ ক্ষেত্রে আপনার টাও বিশ্বাস, আমার টাও বিশ্বাস। কারন আপনি প্রমান করতে পারেননি যে ঈশ্বর আছে। আবার আমিও প্রমান করতে পারিনি যে ঈশ্বর নেই। সুতরাং দর্শন মানেই দ্বন্দ্ব। যে দর্শনে দ্বন্দ্ব নেই, সেটা দর্শনই নয়। সেটা বিজ্ঞান। অতএব দর্শনের ক্ষেত্রে যদি কেউ ইলিউশন তৈরি করতে চায়। তাহলে সেই দর্শনের মধ্যে থেকে একটা দ্বন্দ্ব তত্ত্ব বের করতেই হবে। আর যদি সেটা না হয়, তাহলে ল্যাবে পরিক্ষা নীরিক্ষা করে এক মহান বৈজ্ঞানিক আবিষ্কারকে বিশ্বের দরবারে প্রস্তুত করা হোক।
  • . | ২১ এপ্রিল ২০২৬ ২২:৫৬552777
  • মানালি তুমি বোরিং শব্দটা বলো নি।
    কিন্তু তোমার পোস্টগুলোয় যা সব লিখেছ, সেগুলো তো মারাত্মক বোরিং ব‍্যাপার স‍্যাপার। পড়াশুনোর ব‍্যাপার স‍্যাপার, তারপর গিয়ে শুদ্ধি টুদ্ধি। এরকম করলে কোনও ছেলে পটবে? যত পন্তেল ছেলেই হোক না কেন, শুদ্ধি টুদ্ধি শুনলেই তো ভড়কে যাবে। প্রেমিক কি ধর্মগুরু? নাকি সাধুবাবা?
    কোথায় চিঠি চালাচালি করবে, মিষ্টি মিষ্টি মেসেজিং, চুমু টুমু খাবে, ছাতা নিয়ে ঘুরতে বেরিয়ে নিরালা খুঁজবে, মানে এই বয়সে যেটা স্বাভাবিক। তা নয়, বোরিং বোরিং সব পড়াশুনোর টপিক এবং শুদ্ধি। শুদ্ধি কেন দরকার, নিজেরে কি অশুদ্ধ মনে হয়? মানে আমরাও তো প্রচুর প্রেম করেছি লাইফে, হতে পারি মা মাসির বয়সি, কিন্তু যত বুড়োই হই না কেন, সেই কালিদাসের কাল বলো কি মহাভারতের যুগ ( মহাভারত যদিও আমার পড়া বই নয়, অল্প একটু আধটু পড়া) হোক, প্রেমের অনেকটাই তো শারিরীক আকর্ষণ এর ব‍্যাপার, বাকিটা মন। পরবর্তীতে ব‍্যালেন্সটা উল্টে যেতে থাকে। কিন্তু মোটা মোটা পুঁথি এবং তত্ত্ব টত্ব থাকলে আমার হিসেবে প্রেম বাপ বাপ করে পালাবে। ছেলে হোক বা মেয়ে কিছুতেই পটবে না।
  • রমিত চট্টোপাধ্যায় | ২১ এপ্রিল ২০২৬ ২২:৫১552775
  • আমার মনে হয় ইমোশনাল টিনএজার কে ইমো টিন লিখতে গিয়ে এমোটিন লিখেছে।
  • একক | ২১ এপ্রিল ২০২৬ ২২:৪৯552774
  • "আর বাড়িয়ে বলব না। এই তালতলারই আমার এক দার্শনিক বন্ধু একদিন বলেছিলেন যে এমেটিন ইনজেকশন নিলে মানুষ নাকি হঠাৎ অত্যন্ত স্যাঁৎসেঁতে হয়ে যায়, ইংরিজীতে যাকে বলে 'মডলিন'- তখন নাকি পাশের বাড়ির বিড়াল মারা গেলে মানুষ বালিশে মাথা গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। "
     
     
     
    -- এসব ভুলে গেলে চলবা ?? :(
  • প্যালারাম | ২১ এপ্রিল ২০২৬ ২২:৪০552773
  • পাতাদুয়েক আগে, @একক,
    'এমেটিন'? সে আবার কী বস্তু? এমেটিক তো বিবমিষা উদ্রেক করে জানতাম, এটা কি কোনো গুরু-শর্টকাট?
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ২২:৩৯552772
  • //ছন্দ, সুর, যুক্তি আর ব‍্যক্তিত্বের এমন একটা আবহ তৈরী হয় যে সেটাকে ভেদ করে কোনো ব‍্যক্তিস্তরে পৌঁছানোই কঠিন হয়।//
     
    এগুলোকে বলা হয় ইলিউশন। ইলিউশন তৈরি করা, গুরুদেব দের অনেক পুরোন ট্রিক।
  • albert banerjee | ২১ এপ্রিল ২০২৬ ২২:৩৭552771
  • " বামেদের হল আর্বান নক্সাল"yes
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ২২:৩৫552770
  • //সে সত‍্যি মানুষকে বদলে দিতে পারে। বিশুদ্ধতার দিকে নিয়ে যেতে পারে। সেই কনফুসিয়াসের বর্ণনামতো মিডিয়েটর।//
     
    আপনি যা বর্ণনা দিলেন। তাতে আমার মনে হচ্ছে উনি আর এস এস এর লোক। ঐ রকম হলে কিন্তু সাবধান। বামেদের হল আর্বান নক্সাল, এবং আর এস এস এর হল আর্বান গুরুদেব।
     
    আমার পরিচিত এক জন আর এস এস এর লোক আছে। তিনি পেশায় ডাক্তার। তার এক ভাই আছে। সে বেকার। যিনি ডাক্তার তিনি তো আর এস এস এর নীতি মত বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই সুযোগে তার বেকার ভাই বিয়ে করে ফেলেছে। এখন দাদার কর্তব্য হল, টাকা আয় করা। এবং ভাইয়ের সংসার চালানো।
  • albert banerjee | ২১ এপ্রিল ২০২৬ ২২:১৮552769
  • আমি দেখতে পাচ্ছি কোনো একজন মিষ্টি মেয়ে তার প্রেমিকের সাথে বেরিয়েছে। মেয়েটার হাতে টাকা সব টাকা।
    ছেলে টা যা কিনছে মেয়েটি তার দাম মেটাচ্ছে।
    প: বই গুলো আনিয়ে রাখিস।
    ম: এমাসেই লাগবে?
    প : কোন কোথা বলছে না। বেরহয়ে গেল।
    বই এলো প নিযে চলে গেলো। বললো ১ মাস পরে কল করবি। বই গুলো পড়ে নি .
    মেয়েটা তাকিয়ে আছে তার ঘরের তার বিছানায় তার প্রেমিকের ছড়িয়ে রাখা বই নোট এর উপর। এ গুলো কি গুছিয়ে রাখবে। না বাবা ৭ বা ৮ দিন পরে ফিরে যদি বই না পায় তাহলে আবার কি করবে কি জানে। আমার সব কাজে তো ব্যাচারা এগিয়ে আসে। কিন্তু ৭ তা দিন।
     
    বাস্তবের সাথে মিল থাকলে তা কাকতালীয় মাত্র।
  • lcm | ২১ এপ্রিল ২০২৬ ২২:১১552768
  • বলছে ভোটের দুদিন আগে থেকে বাইক চালানো যাবে না... তাই শুনে একজন দেখলাম লিখেছে - যে ভোটের ২৪ ঘন্টা আগে থেকে প্রত্যেক ফ্যামিলিতে স্বামী-স্ত্রী, বাবা-মা-ভাই-বোন কেউ কারোর সঙ্গে কোনো কথা বলবে না... কথা বলে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করলে অ্যারেস্টেড হবে... বাড়তি ফোর্স এসে গেছে ...
  • lcm | ২১ এপ্রিল ২০২৬ ২১:২৪552767
  • "Normal love isn't interesting. I assure you that it's incredibly boring." — Roman Polanski
     
    "Real love is very quiet, very still. It's boring. Love is deep and calm, and constant. It is not that dramatic."
  • Manali Moulik | ২১ এপ্রিল ২০২৬ ২১:১৯552766
  • ডট দি, না না প্রেম বোরিং কে বলেছে? আমি কখন বললাম সেকথা?
  • lcm | ২১ এপ্রিল ২০২৬ ২১:১১552765
  • পিকলু ঠাকুমাকে জিগ্গেস করল -- ঠাম্মা, এবারের ভোটে কে জিতবে, মমতা না মোদী, তোমার কি মনে হচ্ছে?

    ঠাম্মা বললেন -- দুজনার ছবিই তো টিভিতে দ্যাখত্যাসি... কানে ভালো শুনি না... দুজনায় আঙ্গুল উঁচাইয়া কি সব কয়... কিন্তু কথা হইল একজন তো আমাগো দ্যাশের প্রধানমন্ত্রী, আর অন্যজন হইল আমাগো রাজ্যের মুখ্যমন্ত্রী... হেইডা কি ব্যাপার...

    পিকলু বলল -- ঠাম্মা, দিনকাল পাল্টেছে, এখন লড়াই হয় পিএম এর সঙ্গে সিএম-এর... দুজনাই মিনিস্টার...
  • গুপু | 14.*.*.* | ২১ এপ্রিল ২০২৬ ২০:৩২552763
  • ভালো কথা বললাম মানালিকে, সহ্য হল না। যাকগে যাঃ, মরুকগে। আমার কি? উফ, জগৎসংসার যেন দিন দিন পাল্লা দিয়ে ন্যাকা হচ্ছে।
  • সুকি-কে | 14.*.*.* | ২১ এপ্রিল ২০২৬ ২০:২৩552762
  • ওইটাই, আমাদের পরিবারের অমন অবস্থা নয় যে দু আড়াই লাখ এরকম ঝপ করে খরচা করতে পারবে, সে আমাকে সবাই যতোই বলুক "তুই টাকাপয়সার চিন্তা করিস না", আমার তো চিন্তা হয়‌ই আর মা বাবার গাঁটের কড়ি, আমার নিজেরো নয়, খরচা করে প্রজেক্ট করতে যেতে আমার গায়ে লাগছে সত্যি বলতে। নিউক্যাসল দেখলাম কিউএস র্যাঙ্কিংয়ে ১৩৭, কিন্তু তা দিয়ে আর কত কি ই বা বুঝতে পারব। সুপারভাইজার দেখলাম ওখানেই পড়াশোনা করে ওখানেই অধ্যাপনা করছেন, বেশ তরুণ বয়স্ক‌ই লাগলো, আমার দাদার থেকে হয়তো একটু বড়ো।
  • . | ২১ এপ্রিল ২০২৬ ২০:২০552761
  • মানালির লেটেস্ট পোস্ট পড়ে আমি ব‍্যোমকে গেছি।
    প্রেম এত বোরিং জিনিস?
  • সুকি | 49.*.*.* | ২১ এপ্রিল ২০২৬ ২০:০২552760
  • দেখেছো কাণ্ড | 2409:40e3:4079:bd01:8000::***:*** | ২১ এপ্রিল ২০২৬ ১৭:৫৫552758
     
    আপনার প্রশ্নের উত্তরে আমার মতামত শেয়ার করছি, ইংল্যান্ড মোটামুটি চেনা বলে; যদিও মতামত খুবই সিম্পল।
     
    আপনার অর্থনৈতিক অবস্থা আমার জানা নেই। যদি ২.৫ লাখ টাকা শুনে আপনাকে দুবার না ভাবতে হয় তাহলে, তাহলে বিলেত ঘুরে আসুন (যদিও নিউক্যাসেল বিশাল সুন্দর কিছু নয়, তবে স্কটল্যান্ডের কাছেই কিনা, সেটা বড় সুন্দর)। প্রোজেক্ট করাটা বড় ব্যাপার নয় - ঘোরা তো হবে!
     
    গাঁটের পয়সা খরচ করে প্রোজেক্ট করার কথা ভাবলেই গায়ে কাঁটা দেয় আজকাল!
  • পুনশ্চ | 2409:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ১৭:৫৭552759
  • দুটো টাইপো আছে
    ডজন ডজন*
    প্রতি বছরই*
     
    আর আরো কিছু খাবারের নাম জুড়তে ভুলে গেছি- ক্যারামেল পপকর্ন, ব্লুবেরি চিজকেক, লেমন টার্ট ইত্যাদি।
  • দেখেছো কাণ্ড | 2409:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ১৭:৫৫552758
  • যে কথাটা বলতে এসেছিলাম, সেটাই ভুলে যেতাম-
    একটি প্রজেক্টে ডাক পেয়েছি
     
    Statistics: The 12th Man: Do Fans Actually Help Sports Teams Perform Better?
    (Capacity – 2 students)
    Supervisor – Dr. Joseph Matthews; Joe.Matthews@ncl.ac.uk
    “Home field advantage” is one of the most commonly used ideas when trying to assess how well a
    competitive sports team is likely to do in an upcoming game, supposedly playing at your home
    stadium in front of your own fans will spur you on to perform better than if you were at your
    opponent’s stadium in front of their fans. The goal of this project is to use data and statistical
    modelling to ask: is this actually true? Do teams get a boost from playing at home, and if so, do all
    teams get the same boost or does it vary?
    Later, we’ll then consider games which had home field advantage but without crowd support, e.g.
    when games had to be played in empty arenas due to the Covid-19 pandemic to ask: How much do
    fans specifically contribute? Can we identify which team’s fans give them the biggest boost to
    performance.
     
    কিন্তু এই প্রজেক্টে কাজ করতে হলে আমায় প্রচুর কাঠখড় পুড়িয়ে জুলাই মাসে ইংল্যান্ডে নিউক্যাসল ইউনিতে যেতে হবে। এরা প্রতিবছ্র‌ই আমাদের ইউনির ম্যাথ ডিপের সাথে সামার রিসার্চ এক্সচেঞ্জ প্রোগ্রাম করে, এবারেও করেছে, ১২টা প্রজেক্টে ৬ জনের অ্যালোকেশন ছিল, তিনজনকে নিয়েছে শেষমেষ। কিন্তু মোটামুটি ২-২.৫ লাখ টাকা মতো মালকড়ি ঢালতে হবে, এই প্রজেক্টে কাজ করতে যাওয়ার জন্য, আর কোনো পয়সা টয়সা পাওয়ার ব্যাপার নেই কারো কাছ থেকে, খালি নিজের ট্যাঁক থেকেই গচ্চা দিতে হবে। আবার আমাকে ভিসা পাসপোর্ট সব করাতে হবে, পাসপোর্ট আমার আছে কিন্তু ১৫ বছর বয়সের সুতরাং রিনিউ করাতে হবে। তো এত ঝক্কি পোয়ানোর কি কোনো মূল্য আছে এই প্রোগ্রামের জন্য? এই নিয়ে দ্বিধায় আছি আপাতত। এর আগে কখনো কোনো প্রজেক্টে কাজ করিনি কোথাও, কলেজে ডিসার্টেশন ছাড়া।
  • Manali Moulik | ২১ এপ্রিল ২০২৬ ১৭:৩২552755
  • এর মানে এটা নয় যে তারা যোগ্যতার দিক থেকে অনেক বেশি বা কম। যোগ্যতার সাথে এসবের কোন সম্পর্ক নেই।.
     
     
     
    না তরমুজদা। সে সত‍্যি মানুষকে বদলে দিতে পারে। বিশুদ্ধতার দিকে নিয়ে যেতে পারে। সেই কনফুসিয়াসের বর্ণনামতো মিডিয়েটর। সে যাই হোক, এগুলো দেখবেন কোথাও গিয়ে একটা আত্মবীক্ষণের সুযোগ করে দেয়। নিজেকে বোঝা আর নিজের ত্রুটিগুলোকে আবিষ্কার করার। সেখানে ওই আপনি যা বললেন তার স্থান থাকে না। ছন্দ, সুর, যুক্তি আর ব‍্যক্তিত্বের এমন একটা আবহ তৈরী হয় যে সেটাকে ভেদ করে কোনো ব‍্যক্তিস্তরে পৌঁছানোই কঠিন হয়। একেকজনকে দেখলে মনে হতে পারে এরকম। যে এ আমার সকল দর্শনের আকর। হেগেল - মার্ক্স - কাফকা - নীটসে যা জানেন না, ছাপার অক্ষরগুলো যা লিখতে পারেনি তা কোনো সর্বশ্রেষ্ঠ জ্ঞানী (যিনি আমাদের ভাষায় ঈশ্বর) সৃজন করে দিয়েছেন একটি মনুষ‍্যদেহে। তখন নিজের যন্ত্রণা কমে যায়। আবার তাকে ব‍্যক্তিরূপে না দেখার খেদও থাকে না। কারণ সবরকম সৌন্দর্যের মধ‍্যে সে মিশে যায়। সেটা হতে পারে খেলার মাঠে নেমে আসা গোধূলি, কোনো দূরের বাড়ি থেকে ভেসে আসা রবীন্দ্রসঙ্গীত, মা বাবার একটা সপ্রশংস হাসি বা সন্ধ‍্যেয় এককাপ চা নিয়ে বসার মধ‍্যে।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ১৬:০৪552754
  • যারা দক্ষিণ ভারতীয় সংগিৎ পছন্দ করেন, তাদের জন্য
     
     
     
     
     
     
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত