এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:*:*:*:*:*:*:* | ২০ এপ্রিল ২০২৬ ০৬:৫৮552663
  • বিখ্যাত একটা শের ছিল - সাকি যদি সুরা পরিবেশন করে, তাহাই স্বর্গ, এইরকম কিছু . বেশ কয়েকজনের বংগানুবাদ পড়েছিলাম।
  • r2h | 134.*.*.* | ২০ এপ্রিল ২০২৬ ০৬:৫২552662
  • আমাদের বাড়িতে একটা পাৎলা কতিপয় ফর্মার ক্ষীণতনু বই ছিল - চৌকো আকৃতির দুই রঙে ছাপা মলাট খসখসে পাতা, তার নাম শের শায়েরী গীত গজল। তখনও হিন্দি ভাষার বঙ্গবিজয় সুদূর, আম বাঙালী উর্দু হিন্দি হিন্দুস্তানি কিছু জানে না। বইতে বাংলা হরফে উর্দু শের ছিল, আর তার বাংলা পদ্যে অনুবাদ। তেমন উচ্চমার্গের কাব্য তেমন ছিল বলে মনে পড়ে না, বা হয়তো যেগুলি মনে আছে সেগুলিই ওঁচা। তো তাতে শেষ তিন না পাঁচপাতার একটা ন্যানোডিক্শনারি মত ছিল, শব্দার্থতালিকা। যেমন জাম মানে কী, সাকী মানে কী, এইসব। এই প্রসঙ্গে মনে পড়লো, সুরা ও সাকি নামে বেশ নাম করা কোন কবির একটা খৈয়ামের অনুবাদ আছে না?
  • ar | 100.*.*.* | ২০ এপ্রিল ২০২৬ ০৬:৩৪552661
  • এইটা শুনুন!!

    "আউর ফির রাহো মে বিখরে থে হাzআরো নগমে।
    মেইন ওহ নগমে তেরী আওয়াz কো দে আয়া থা।।"



    ভয়ে আছি, চাড্ডিরা যেন আবার ঊর্দু ভাষার সর্বনাশ না ক'রে বসে!!
  • যদুবাবু | ২০ এপ্রিল ২০২৬ ০৩:১৯552660
  • মির্জা গালিব সিরিয়েল আমি স্কুলে পড়ার সময় টিভিতে হত। উঃ কী ভালো লাগত। ওই শুনেই প্রেম। তারপর একটা খুব অখ্যাত কোনো পাতলা নিউজপ্রিন্টের ম্যাগাজিনে একজনের অপূর্ব প্রবন্ধ পড়ি গালিবকে নিয়েই। লজ্জার ব্যাপার যে সেই প্রবন্ধে পড়া অনেককিছু মনে রয়ে গেছে, খালি ম্যাগাজিন আর প্রবন্ধকারের নাম ছাড়া। :(
  • r2h | 134.*.*.* | ২০ এপ্রিল ২০২৬ ০২:৫১552659
  • ভিরকুটে মানে হল এইরকম আরকিঃ
     
    শুনে সরকারমশাই মাথা নেড়ে বললেন, “দেখেছ! ওরা ভেবেছে আমায় ঠকাবে। আমি দেখেই ভাবছি অমন ভিরকুটি দেওয়া প্যাখনা হাসি—এ আবার কার ছবি।”


    আমার ধারনা এর সঙ্গে ভ্রূকুটির কিছু সম্পর্ক থাকবে!

    উর্দু - বুঝি বলা যাবে না, ঐ মোটামুটি ধরতে পারি বলা যায়। পড়ার সময় তো সমস্যা নেই, মানে দেখে নেওয়া যায়, আজকাল নেটে তো সবই। আর শোনার সময়, না বোঝা শব্দ মনে থাকলে পরে দেখে নেওয়া। এমনিতে উর্দুর প্রতি আগ্রহ তো সিরিয়েল সিনেমা দেখে, আমাদের অনেকরই হয়তো, মির্জা গালিব, বাহাদুর শাহ জাফর, নিকাহ পাকিজা উমরাওজান। গমনের রাত ভর যেমন, তারপর ছায়া গাঙ্গুলির কিছু অসম্ভব প্রিয় গানের মধ্যে জিহালে মিশকিন মকুম তগাফুল। ঐগুলি একটু মানে টানে দেখতে দেখতে কিছু শব্দ।
    কালকের কবি ব্যাখ্যা করে দিচ্ছিলেন, জমায়েত বাঙালিপ্রধান ছিল। নিজের কবিতাও পড়লেন, আর ফৈয়াজ আহমেদ ফৈয়াজ, মীর তকি মীর ইত্যাদি। এসেনশিয়াল প্রেমের কবিতা ছাড়া সমাজ ধর্ম রাজনীতি বিষয়ে অত্যন্ত স্পষ্ট, মুক্ত ও রেফ্রেশিং বক্তব্য। বেশ কিছু ইন্টারেস্টিং কথাবার্তা হল, পরে বলবো 'খন।
  • যাক | 2405:*:*:*:*:*:*:* | ২০ এপ্রিল ২০২৬ ০০:৫৩552658
  • ঝালমুড়ির দোকানের ছেলেটা - যদি না আজকের জন্যই তাকে বসানো হয় - নতুন বয়াম, প্যাকেট, চকচকে ও পুরো ভর্তি, পেল তো ! শুধু ক্যামেরাম্যানকে ভেতরে ঢুকে কোণায় গিয়ে বসতে হয়েছে।
  • Srimallar Speaks | ২০ এপ্রিল ২০২৬ ০০:৫০552657
  • মাথায় ‘মাথার’ হবে।
  • Srimallar Speaks | ২০ এপ্রিল ২০২৬ ০০:৪৮552656
    • যদুবাবু | ২০ এপ্রিল ২০২৬ ০০:২৭
    • কী আর করা যাবে....
     
     
    যাইহোক, চুপ ক’রে ব’সেছিলাম। শ্রীজাত’র এই কবিতাটা মাথায় মধ্যে ভেসে উঠলো....
     
     
    সুপ্রিম কোর্ট
    শ্রীজাত

    অপরাধ আজও ছোট হয়ে যায় বয়সের সম্মানে –
    আইন যে কত নির্ভীক, সেটা সুপ্রিম কোর্ট জানে।

    নাবালক রড কিচ্ছু জানে না, শুধু ঢুকে যাওয়া ছাড়া
    নিঝুম শহরে শেষ বাসে ফেরে, আইনের শিরদাঁড়া।

    কতই বা হবে, ষোল বা সতেরো? আহা রে দুধের ছেলে
    ধর্ষণ ক’রে সামান্য খুন। তাকে কি মানায় জেলে?

    অন্ধকারের বানান হয় না। সমাজের নেই ক্ষতি।
    প্রতিটি ঘৃণাই ধর্ষকদের সন্তানসন্ততি।

    তারা ভাল থাক, তারা বড় হোক ন্যায়নিষ্ঠার দেশে
    আমার জীবনে ধর্ষণ আসে খবরের অভ্যেসে।

    পাতা মুড়ে রাখি, মাথা মুড়ে রাখি, তাকাই না কোনও দিকে
    প্রিয় ভগবান সেলাই মেশিন দিয়েছেন বন্দিকে।

    বোনা হোক তবে নোনা ইতিহাস প্রণামের সন্ধানে...
    আইন যে কত নিষ্পাপ, সেটা সুপ্রিম কোর্ট জানে।
  • যদুবাবু | ২০ এপ্রিল ২০২৬ ০০:২৭552655
  • @হুতোদা, দাঁত তো ছরকুটে বসে, না? ভিরকুটে কী একই না অন্যরকম ব্যদানভঙ্গি? অথবা, ক্যাফেতে ভিড় দেখে দাঁত ছরকুটে = ভিরকুটে।
     
    সেই উর্দূ কবির ব্যাপারে আরও একটু বলো শুনি। কিছু পড়লেন নিজের কবিতা? তোমরা কী উর্দূ শুনে বুঝতে পারো? আমার অনেক অপূর্ণ শখের একটা এই একটা ভাষা একটু শেখা। পড়তে শেখা, লিখতে শেখা, বলতে শেখা।
     
    আর, এই বাবা @শ্রীমল্লার এখানে অনেকরই ফেসবুক নেই। আমারও সদ্য নেই হয়েছে। যদিচ সেটা ইচ্ছেকৃত নয়।
     
    তাই দূর থেকেই তোমার বন্ধুকে হাততালি দিলাম। শোনা গেলো না।
  • Srimallar Speaks | ২০ এপ্রিল ২০২৬ ০০:১৩552654
  • নতুন প্রজন্মের একজন নতুন সঙ্গীত শিল্পীর গান শুনুন। আমার বন্ধু’র গান শুনুন। বন্ধু’র এই গানটা আমার অন্যতম প্রিয়। আপনারাও শুনুন। লিঙ্ক নীচে দেওয়া থাকল:
     
  • Srimallar Speaks | ১৯ এপ্রিল ২০২৬ ২২:৪৩552653
  • হেঁয়ালি | 2406:7400:10c:6e43:78f2:e584:1b51:***:*** | ১৯ এপ্রিল ২০২৬ ২২:৪১552651
     
    ঠিক কথা হেঁয়ালি! এমন মানুষের সংখ্যাও কম নয়....
  • র২হ | 2600:*:*:*:*:*:*:* | ১৯ এপ্রিল ২০২৬ ২২:৪৩552652
  • কাল রাতে একটা খুব ইন্টারেস্টিং মক্ষিকাচক্রে গেছিলাম। সেখানে করাচি থেকে একজন উর্দু ভাষার কবি অতিথি ছিলেন।
     
    আর তারপর গদ‍্যমতন ভোজ‍্যের আয়োজন যা ছিল তার কথা বলতে গেলে মন উদাস হয়ে যায়।
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ১৯ এপ্রিল ২০২৬ ২২:৪১552651
  • Srimallar Speaks | ১৯ এপ্রিল ২০২৬ ২২:১৯
     
    বাড়িতে থেকেই সারাদিন পরিশ্রম করেছেন এরকমও বহু মানুষ আছেন
  • Bratin | 2409:*:*:*:*:*:*:* | ১৯ এপ্রিল ২০২৬ ২২:৩৯552650
  • আমি আজ ইডেনে গিয়াছিনু
     
    তাই তাই বিলম্ব!!!
  • র২হ | 2600:*:*:*:*:*:*:* | ১৯ এপ্রিল ২০২৬ ২২:৩৯552649
  • আমি একটা কফিখানায় দাঁত ভিরকুটে বসে আছি দেড় ঘণ্টা ধরে। আরও দেড় ঘন্টা বসে থাকতে হবে। সেই সুযোগে ইদবোশেখির ব‍্যাকলগ ক্লিয়ার করছি। ভেবেছিলাম আপিসের কাজ করবো কিন্তু ভিপিএন কানেক্ট হচ্ছে না। সে ভালোই হয়েছে অবশ্য কিন্তু তার মানে সন্ধ‍্যেবেলা বসতে হবে।
  • Srimallar Speaks | ১৯ এপ্রিল ২০২৬ ২২:১৯552648
  • kk | 2607:fb91:4c1f:4fcc:21ac:cd0a:7aa:***:*** | ১৯ এপ্রিল ২০২৬ ২২:০৮552646
     
    তবে কেকে কী জানো, আমার মতো কেউ কেউ (ভুল বলছি, অসংখ্য মানুষ আছেন) সারাদিন পরিশ্রম ক’রে রাত্রে বাড়ি ফিরেছেন, এমনও আছে....
  • ঝালমুড়ি | 2406:*:*:*:*:*:*:* | ১৯ এপ্রিল ২০২৬ ২২:১০552647
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৯ এপ্রিল ২০২৬ ২২:০৮552646
  • রবিবারের বাজারে আর কাকে পাবে? কেউ মাংসভাত খাচ্ছে, কেউ তাসের আড্ডায় বসেছে, কেউ হালফিলের সিনেমা দেখছে, কেউ ভোটের আলোচনায় গরম হয়ে উঠে হাঁসফাঁস করছে :-)
  • Srimallar Speaks | ১৯ এপ্রিল ২০২৬ ২২:০৪552645
  • ভাটিয়ালি এত নীচে প’ড়ে আছে!!!!! আসুন আড্ডা দিই, কোথায় সবাই???
  • Manali Moulik | ১৯ এপ্রিল ২০২৬ ১৪:৩৭552644
  • @কৌতুহলী, তেমন কিছু নয়। spotify তে গিয়ে শোনা যাবে
  • কৌতূহলী | 115.*.*.* | ১৯ এপ্রিল ২০২৬ ১৩:৫৮552643
  • এটায় বোধহয় লগ ইন করে শুনতে হয়।
  • Manali Moulik | ১৯ এপ্রিল ২০২৬ ১২:৫৪552641
  • ' আমি নারায়ণ সান্যালকে দেখেছি''। ওখানে ওঁর বইয়ের পূর্ণ তালিকা দেওয়া আছে। সাল ক্রোনোলজি ধরে ধরে। ওটা ধরে ধরে সব বই জোগাড় করে ফেলুন, সিংহভাগ পিডিএফ পেয়ে যাবেন। বাকি কিনে নিতে
     
     
     
    হ‍্যাঁ। ওনার লেখনী আমার অপূর্ব লাগে। প্রায় অনেকগুলিই পড়েছি এবং আরো পড়ার ইচ্ছে আছে।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১৯ এপ্রিল ২০২৬ ১২:১৯552640
  • হেমন্ত আছে তো! মান্না দের নাম ভুলে গেছিলাম, তবে আমার প্লেলিস্টে আছে। অ্যায় মেরি জোহরা জবীন কি না থেকে পারে? :-)
  • কৌতূহলী | 115.*.*.* | ১৯ এপ্রিল ২০২৬ ১১:৪৪552638
  • @Bratin Das | ১৯ এপ্রিল ২০২৬ ০০:৪১
    ডিসি বাবুর লিস্টে মান্না হেমন্ত দুজনেই নেই।
    আমার বাংলা গানের শিল্পীদের পছন্দের তালিকায় মান্নাবাবু সবার আগে থাকবেন। তারপর হেমন্ত, শ্যামল মিত্র, মানবেন্দ্র, অখিলবন্ধু, এঁরা। কিন্তু হিন্দি গানে কিশোরকুমার আর মহম্মদ রফি বেস্ট।
     
     
    @মানালী
    নারায়ণ সান্যালের বই আমি একধারসে পড়া শুরু করেছিলাম এম এস সি করার সময়। প্রায় ৮০% বই পড়েছিলাম। কিছু এখনও পড়া বাকি আছে। একটা বই আছে নারায়ণ সান্যালকে নিয়ে লেখা। '' আমি নারায়ণ সান্যালকে দেখেছি''। ওখানে ওঁর বইয়ের পূর্ণ তালিকা দেওয়া আছে। সাল ক্রোনোলজি ধরে ধরে। ওটা ধরে ধরে সব বই জোগাড় করে ফেলুন, সিংহভাগ পিডিএফ পেয়ে যাবেন। বাকি কিনে নিতে পারেন।
  • Manali Moulik | ১৯ এপ্রিল ২০২৬ ১১:০৪552637
  • নারায়ণ সান‍্যালের সব বই মোটামুটি শেষ করার ইচ্ছে আছে। একটা বড়ো অংশ হয়েছে
  • Manali Moulik | ১৯ এপ্রিল ২০২৬ ১১:০৩552636
  • মানালি, সিনেমার নাম লালকুঠি
     
     
    কোন বিষয়ের উপর @ব্রতীন স‍্যার?
  • Bratin Das | ১৯ এপ্রিল ২০২৬ ০০:৫৮552635
  • আচ্ছা নারায়ণ সান্যাল নিয়ে একে khaan টইপত্তর ছিল
    না ?
  • Bratin Das | ১৯ এপ্রিল ২০২৬ ০০:৫৩552634
  • এখন কাটি
     
    শুভ রাত্রি
    শুভ দিন
     
    ইত্যাদি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত