এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৭ এপ্রিল ২০২৬ ০০:১০552542
  • @স্যান্ডি, এটা একটা নতুন জুমলা। দেশের অর্থনীতির বারোটা বেজে যাচ্ছে, এম এন সি র কর্মীরা রাস্তায় নেমে ভাঙচুর করছে। সে সব থেকে নজর ঘোরাতে এই সব প্ল্যান্ট করা হয়।.... আর না হলে বুঝতে হবে, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পর থেকেই সে রাজ্যে হিন্দুরা খতরে মে চলে আসে।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৭ এপ্রিল ২০২৬ ০০:০৩552541
  • অ্যালবার্ট ব্যানার্জি ও তরমুজকে একটা অনুরোধ করছি। আপনারা অন্য কারুর পোস্টের কিছু অংশ তুলে এনে তারপরে যখন নিজেদের উত্তর লেখেন, তখন ঐ কোট করা অংশটা কোনো ভাবে চিহ্নিত করে দিলে ভালো হয়। কোট-আনকোট মার্ক ব্যবহার করতে পারেন, কিম্বা আইটালিক্স বা বোল্ডও ইউজ করা যায়। এটা না করলে অনেক সময়েই বুঝতে অসুবিধা হয় যে সেটা আপনারই বক্তব্যের অংশ কিনা। সব সময় তো পিছিয়ে গিয়ে সব পোস্ট পড়ে এসে তারপর নতুন পোস্ট গুলো দেখা হয় না। তখন একটু কনফিউশন হয় আর কী!
  • তরমুজ | 42.*.*.* | ১৭ এপ্রিল ২০২৬ ০০:০২552540
  • @অশীন দাসগুপ্ত, ইতিহাসের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক তো অবশ্যই আছে। কিন্তু ইতিহাসের সঙ্গে দর্শনের সম্পর্ক কি আদৌ আছে? যেমন, ইতিহাস নথিবদ্ধ করে পৃথিবীতে কখন, কোন্ সময়ে, কোন্ দর্শনের আবির্ভাব হয়েছিল। এবং সমাজে তার কী প্রভাব পড়েছিল।.... এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। সমাজে ঘটে যাওয়া একটি ঘটনা, এবং সমাজে তার প্রভাব। ঠিক ভুল নির্বিশেষে। অর্থাৎ এর মধ্যে কোন এথিক্স কাজ করছে না। এথিক্স আবার মানুষের অনুভূতির সঙ্গে জড়িত। যেমন, কোন একটি কাজকে আমার ভুল কাজ বলে মনে হচ্ছে। কিন্তু অন্য কোন লোকের সেই একই কাজকে ঠিক বলে মনে হচ্ছে। যেমন আমি আর এস এস এর নীতির বিরোধী, কিন্তু অনেকেই আছেন যারা আর এস এস এর নীতির সমর্থক। এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত নীতিটি ঠিক না ভুল, এই সিদ্ধান্তে একটা বৈজ্ঞানিক ফলাফল উঠে না আসে। যেমন আর এস এস এর নীতির ফলে দেশে যদি অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে। তখন আমি সেই অর্থনৈতিক বিপর্যয়ের তথ্য তুলে ধরে বলব, আর এস এস এর নীতি ভুল ছিল। সুতরাং এটি একটি বৈজ্ঞানিক ফলাফল।...... অতএব দর্শনের অর্থ বোঝার কাজ কি আদৌ কোন ঐতিহাসিক কাজ?
  • syandi | 212.*.*.* | ১৬ এপ্রিল ২০২৬ ২৩:৫১552539
  • নাসিকের TCS অফিসে এইচ আর, ম্য়ানেজারদের একটি গ্রুপ অফিসে বসে কনভার্সান টু ইসলাম র‍্যাকেট চালাচ্ছিল। ইয়ং নন-মুসলিম মেয়েরা বিষেশত যারা আন্ডারপ্রিভিলেজড ব্য়াকগ্রাউণ্ড থেকে তারা ছিল এদের সফট টার্গেট। কনভার্ট হতে রাজী না হলে অনেকক্ষেত্রে সেক্সুয়্য়াল হ্য়ারাসমেন্টও ছিল এদের বিশেষ অস্ত্র। অফিসে এইরকম কান্ড দিনের পর দিন ঘটল অথচ অফিস কতৃপক্ষ কোন স্টেপ নিল না—এটা জাস্ট ভাবা যায় না। ভারতীয় আইটি কোম্পানীগুলোতে কি এথিক্যাল প্র্যাকটিসের এই অবস্থা?
  • Manali Moulik | ১৬ এপ্রিল ২০২৬ ২৩:২৬552538
  • হীরাকাঁচের মূল প্রসঙ্গটি মূল্যবোধকেই নতুনভাবে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে অসাধারণ।yes
     
     
    ধন‍্যবাদ।
    @অমিতাভ দা, ওই অভ‍্যেস আর কী... তাও স্প‍্যানিশ শেখাটা এখন অতিশয় irregular হয়ে গেছে। academic চাপ আর বাকিসব আর কী...
  • albert banerjee | ১৬ এপ্রিল ২০২৬ ২৩:১৮552537
  • আহা ঐ বাস্তব নিয়ে এই মুহুর্তে আমার তেমন আগ্রহ নেই। আমার কথা হল এই যে কাপিতালিস্টরা সব বলছে কলকাতায় কেন বিনিয়োগ করবে, কিন্তু বিনিয়োগ তো করছে লোকে। হুলিয়ে করছে। লাভ হয় বলেই করছে নিশ্চয়।yes
  • অশীন দাশগুপ্ত | 49.*.*.* | ১৬ এপ্রিল ২০২৬ ২৩:১৪552536
  •  
     
  • albert banerjee | ১৬ এপ্রিল ২০২৬ ২২:৪৮552535
  • হীরাকাঁচের মূল প্রসঙ্গটি মূল্যবোধকেই নতুনভাবে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে অসাধারণ।yes
  • albert banerjee | ১৬ এপ্রিল ২০২৬ ২২:৩৯552534
  • ছিপ পড়ছে মাছ উঠবে তো? sad
  • Srimallar Speaks | ১৬ এপ্রিল ২০২৬ ২০:৪৮552533
  • আপনাদের কারও নাটকের দল আছে এখানে? অথবা, কোনও নাট্যকর্মী আছেন এখানে?
  • Srimallar Speaks | ১৬ এপ্রিল ২০২৬ ২০:৪৪552532
  • আজকের দিনটা মেঘে মেঘে অন্ধকার হ’য়ে পাতলালাজুক হাওয়ায় কেটে গেল......... আপনাদের খবর কেমন?
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৬ এপ্রিল ২০২৬ ২০:৩৪552531
  • হ্যাঁ পুষ্যি নেবে, তারপর কালো হুলোর হুঙ্কারে ঘুম ভেঙে যেতে থাকবেlaugh
  • X | 2402:*:*:*:*:*:*:* | ১৬ এপ্রিল ২০২৬ ২০:২৪552530
  • @r2h একে অবশ্যই পুষ‍্যি নিন আর নাম দিন টুথলেস। মাঝে মধ্যে একটু ছবি / খবর শেয়ার করবেন
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৬ এপ্রিল ২০২৬ ১৯:৫৬552529
  • Manali Moulik | ১৬ এপ্রিল ২০২৬ ১৯:১৯
    স্যরটা ছাড়ো। দা মারতে পারো, না মারলেও ভালই চলবে। আমারও নিয্যস আপনি বলা উচিত ঠিল। কিন্তু উচিত কাজ আর সব সময় করা হয় না।
     
    ভাষা শেখা বিপুল ধৈর্য্যের কাজ - কুর্নিশ।
  • Manali Moulik | ১৬ এপ্রিল ২০২৬ ১৯:৫৬552528
  • আর যদি কোন মেয়ে চায় যে আপনি তাকে গান শুনিয়ে প্রপোজ করুন।
     
     
     
    বাহ্। এরকম মেয়েরা খুব Aesthetic হয় তো! আমি ব‍্যক্তিগতভাবে অনেক কন্ঠশিল্পীর সঙ্গীত ও ব‍্যক্তিত্বে infatuated. বাস্তবে বা হাতের নাগালে এরকম কোনো প্রেমিক-প্রেমিকার মধ‍্যে হলে তো যাকে বলে অচিন্তনীয় মিষ্টি ব‍্যাপার।
  • কৌতূহলী | 115.*.*.* | ১৬ এপ্রিল ২০২৬ ১৯:৫১552527
  • //আর আপনি যদি ছেলে হন। আর যদি কোন মেয়ে চায় যে আপনি তাকে গান শুনিয়ে প্রপোজ করুন। তাহলে আমার মনে হয়, মেয়েটির ব্যক্তিত্ব ছেলেমানুষি। প্রত্যেক মানুষের আলাদা আলাদা কোয়ালিটি থাকে। যার যেটা ভাল তার পক্ষে সেই বিষয়টা নিয়ে এগনোই ভাল। অন্য কারোর কোন চাহিদার জন্য নিজেকে পরিবর্তন না করাই ভাল।//
     
    না না কোন মেয়ে চায়নি। আমিই চাইছি। হ্যাঁ আমি ছেলে।
  • Manali Moulik | ১৬ এপ্রিল ২০২৬ ১৯:১৯552526
  • ঠিক @অমিতাভ স‍্যার। একটু ভুল লিখেছি এটি।
    আমার স্প‍্যানিশ শেখার উদ্দেশ‍্য ছিলো সান্তা ক্লারা বা অ‍্যাল্তা গ্রাসিয়ার উদ্দেশ‍্যে একটি প্রেমের চিঠি লেখা। এখনো ভোকাবুলারি চলছে, এরপর পার্টস্ অফ স্পিচ হবে। তারপর লেখাজোখা .........
  • r2h | 134.*.*.* | ১৬ এপ্রিল ২০২৬ ১৯:১১552524
  • ভাষাশিক্ষা নিয়ে কথা হলে আমার মাইন্ড ইওর ল্যাঙ্গোয়েজ টিভি সিরিয়েলের কথা মনে হয়। ঐটা একটা, মাঝেমাঝেই একটা দুটো এপিসোড ইউটিউব খুলে দেখে নিই!
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১৬ এপ্রিল ২০২৬ ১৯:০২552523
  • আমি জানি বুয়েনোস ন্যাচোস। মানে ভালো চিপস।
  • Manali Moulik | ১৬ এপ্রিল ২০২৬ ১৮:৫০552522
  • বুয়েনোস নোচেস মানে শুভ রাত্রি।
    বুয়েনোস দিয়াজ হচ্ছে সুপ্রভাত
    কোমো এস্তাস? কেমন আছেন? ইগুয়েলেমিন্তে মানে Likewise
    পোরভিয়েরো = প্লিজ
    সান মারতিন দে লো আন্দিস = রেঞ্জ অফ আন্দিজ মাউন্টেন
    হাস্তা লা ভিক্তোরিয়া সিয়েম্প্রে = এভার অনওয়ার্ড টু ভিক্টরি
    মি অ‍্যমোর = আমার প্রেম
    তারপর লো সিয়েন্তো হচ্ছে স‍্যরি।
    শিখছি শিখছি।
    'তে অ‍্যামো কমাদান্তে ' দিয়ে শুরু করেছিলাম, এখন কতোগুলো হয়েছে দেখেছেন??
  • r2h | 134.*.*.* | ১৬ এপ্রিল ২০২৬ ১৮:২৯552521
  • বুয়েনাস নোচেস। হাবলা এসপানোল?

    আরেকটা কথা আমি জানি - কেদে কোদে কোন্দুক্তা। মানে হল কোড অফ কন্ডাক্ট।
  • Manali Moulik | ১৬ এপ্রিল ২০২৬ ১৮:১৮552520
  • মানালীম্যাডাম, আপনার লেখাটা সময় নিয়ে পড়তে হবে, শুরুর দিকটা পড়ে বেশ ইন্টারেস্টিং লাগল। পড়ে অবশ্যই মতামত দেব।
     
     
     
    থ‍্যাঙ্কিউস্।
     
    আমি একজনকে ইম্প্রেস করবো বলে স্প‍্যানিশ শিখে চলেছি....কিন্তু দুর্ভাগ্য হলো .....যাগ্গে !
  • r2h | 134.*.*.* | ১৬ এপ্রিল ২০২৬ ১৮:০৮552519
  • পাড়ার হাঁস দম্পতির ছানা হয়েছে। সকালে দেখ্লাম মা বাবার কড়া তত্ত্বাবধানে টলোমলো করে পুকুরধারে ঘুরে বেড়াচ্ছে। মজার জিনিস লক্ষ্য করলাম, ঘাসের ওপর ছানাগুলির পালকে রোদের আলো পড়ে একেবারে হলদেটে সবুজ মত দেখায়, দূর থেকে একেবারে ক্যামোফ্লাজ।

    এদিকে এ পোষ্যপদের উমেদার হয়েছে সম্প্রতি। টুকটাক ট্রিট দেওয়া হয়, কিন্তু, এই বিড়াল বনে গেলে বনবিড়াল হয় জানি, কিন্তু বনবিড়াল বাড়ি এলে ঘরবিড়াল হয় কিনা জানি না, তাই দরখাস্ত এখনও বিবেচনাধীন।
     
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৬ এপ্রিল ২০২৬ ১৭:৩৮552518
  • @সেন্ট্রাল মার্কেট,
     
    বদ্ধ মাথার আবাল মোরা, চাইনা আমরা ভাত,
    হাতে নিয়ে শুধু চেখে দেখ একবার, লাড্ডুর কত স্বাদ।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১৬ এপ্রিল ২০২৬ ১৭:৩১552517
  • এইটা দেখুন। একজন আরেকজনকে ইম্প্রেস করার জন্য পোর্তুগিজ শিখেছে, আর অন্যজন ইংরেজি শিখেছে। কেউই পুরোটা ঠিকমতো শিখতে পারেনি, কিন্তু কাজ চলে গেছে। অন্য একজনের জন্য নিজেকে পাল্টানো, সেই হলো জীবনের আসল মানে।
     
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১৬ এপ্রিল ২০২৬ ১৭:২১552516
  • "আমি এমনভাবে যত্ন করে গানটা ওঁকে শোনাতে চাইছি, যাতে ওঁর হৃদয়ের তন্ত্রীতে গিয়ে আঘাত করে"
     
    বাঃ এ তো খুব ভালো ইচ্ছা! মন দিয়ে গান শিখুন আর তার পর শোনান, আপনার এফর্টের মূল্য অবশ্যই পাবেন। তবে একটু ভালো দেখে কোন গান শোনাবেন, এ তুমি কেমন তুমি টাইপের উদ্ভট গান শোনাবেন না :-)
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৬ এপ্রিল ২০২৬ ১৭:১৯552515
  • @সেন্ট্রাল মার্কেট, প্রথমে নয়ডা তার পর মিরাট। এই সব লোকেরাই রাম নবমীতে উতপাৎ করত। মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াত। বলত গ্যাসের দাম পাঁচ হাজার হলেও বিজেপিকে ভোট দেব।.... যদিও আমি ঈশ্বর বিশ্বাস করি না। তবুও আজকে বলতে ইচ্ছা করছে, ভগবান যা করে ভালোর জন্যই করে।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৬ এপ্রিল ২০২৬ ১৭:০৯552514
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৬ এপ্রিল ২০২৬ ১৭:০৭552513
  • উত্তর প্রদেশের মিরাটের সেন্ট্রাল মার্কেট। কোথাও কোন মুসলিম বাড়িতে বুলডোজার চললে এই সেন্ট্রাল মার্কেটে লাড্ডু বিলি করা হত। এখন এদের নিজেদের দোকান এবং বাড়িতে বুলডোজার। দেখুন সেই ছবি এবং বিজেপি সমর্থক সেই সব ব্যবসায়ীদের বক্তব্য।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত