এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.*.*.* | ১৩ এপ্রিল ২০২৬ ২২:১৪552302
  • আমার ধারনা ছিল এসব বিটকেল গান শুধু কোন কোন আশি নব্বইয়ের লোকেরা নস্টলজির তাড়নায় শোনে। আসলে দেখছি তা না।
  • Bratin | 2402:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ২২:০৮552301
  • কালকে নয় পরশু
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ২২:০৪552300
  • এই গানটা শ্রীমল্লারের জন্য
     
  • r2h | 134.*.*.* | ১৩ এপ্রিল ২০২৬ ২১:৪১552299
  • আমাদের বাড়িতে নববর্ষ উপলক্ষে উইকডের শোসন ট্রাফিক ইত্যাদি উপেক্ষা করে মহতী মক্ষিকাচক্র। তার জন্য বাড়ি ঘর দোর উঠোন ঝাড়া মোছা গোছানো এইসব চলছে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ২১:৩২552298
  • আচ্ছা, নববর্ষ আসছে জানতাম না তো! তাহলে দেখি, একটু মটন বিরিয়ানির ব্যবস্থা করলে হয়।
  • &/ | 107.*.*.* | ১৩ এপ্রিল ২০২৬ ২১:২৫552297
  • পয়লা বৈশাখ গুরুচণ্ডালির দোকানে কোনো বিশেষ কিছু হবে ?
  • &/ | 107.*.*.* | ১৩ এপ্রিল ২০২৬ ২১:২৩552296
  • শুভ নববর্ষ আগে আগে জানিয়ে দিই। নববর্ষে কী করবেন আপনারা ?
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ২১:১৮552295
  • আচ্ছা আপনারা রেড ডগের গল্প শুনেছেন? অস্ট্রেলিয়ার নর্থ-ওয়েস্ট কোস্টে একটা মাইনিং টাউন আছে, রেড ডগ সেখানে নিজের ইচ্ছেমতো ঘুরে বেড়াতো। টাউনের অনেক লোক তাকে চিনতো, কিন্তু সে কাউকে নিজের মালিক মনে করতো না। আনটিল একদিন এক বাস ড্রাইভারের সাথে তার দেখা হলো, তখন তার মনে হলো এইই আমার মালিক হবে। তারপর থেকে রেড ডগ সেই বাস ড্রাইভারের সাথেই থাকতে লাগলো। তাকে নিয়ে সিনেমাও হয়েছেঃ ​​​​​​​
     
  • Srimallar Speaks | ১৩ এপ্রিল ২০২৬ ২০:৫৮552294
     
    এই গান শুনতে শুনতে চোখ ভিজে যাচ্ছে...
    প্রিয় গান আমার!
  • Manali Moulik | ১৩ এপ্রিল ২০২৬ ১৯:২১552293
  • heartheart
  • Bratin Das | ১৩ এপ্রিল ২০২৬ ১৭:৪৫552292
  • আরে ব্রতীন দা বলবে। নো
    স্যার ট্যার
  • Manali Moulik | ১৩ এপ্রিল ২০২৬ ১৪:২৫552291
  • @ব্রতীন স‍্যার অবশ‍্যই এটা ভালো ব‍্যাপার।
    তবে সম্প্রতি ভীষণ ঝামেলা ফেস করছি। সিলেবাসের চাপ আর ইন্টার্নশিপ (নীলচাষ), NGO -এর কাজ...হিষ্ট্রি মাইনর জ্বালিয়ে মারছে। কোনো কম্পিটিটিভের প্রিপেরেশন নিতে পারছি না। মন অস্থির লাগছে। খালি মনে হচ্ছে কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। আরো অনেক কাজ করতে হবে। এক বন্ধু বলছে, অতিরিক্ত মেকানিক‍্যাল প্রেশার নেবার ফলে আমার স্পিরিচুয়াল সেল্ফটা ঘেঁটে গেছে। পল সিয়েরা আদ্দেক শেষ হয়েছে। ওরিয়ন বেল্ট আর গ‍্যালাক্সি সম্পর্কে একটা ব‍্যাপক বই কিনে পড়ে রয়েছে। পড়া হয়নি ইচ্ছা থাকলেও। সবই সমস‍্যাকর। ঘরে বাইরে শেষ। প্রেজেন্টেশন হলে তবে চতুরঙ্গ ধরবো।
  • Bratin | 2409:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ১৩:২৭552290
  • মানালি একদম
     
    মাঝে মাঝে আমি সোলো ট্যুর
    করি
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ১৩:২৪552289
  • এই বিজেপি সরকারের ভুলভাল অর্থনৈতিক নীতির জন্য, দেওয়ালে মানুষের পিঠ ঠেকে গেছে। তাই মানুষ রাস্তায় নেমেছে। মানুষের আর কিছু করার নেই। এই কথাগুলো আগে যখন বারবার বলা হয়েছিল, মানুষ তখন পাত্তা দেয় নি। এখন টের পাচ্ছে। ভারতের বেশির ভাগ মানুষ বুঝে গেছে, বিজেপির কি স্বাদ। এখন পশ্চিম বঙ্গের মানুষ বুঝতে চাইছে, বিজেপির কি স্বাদ। কিন্তু কেন্দ্রে বসে কেন্দ্র সরকার গোটা ভারত বর্ষকে কি স্বাদ চাখাচ্ছে, তা আবার বলা যাবে না। বলতে গেলে, "কেন্দ্র আলাদা, রাজ্য আলাদা"। যদিও দেশের অর্থনীতির মূল নির্ধারক কেন্দ্র সরকার। .........আমাদের আর কি। আমাদের যেমন চলছে তেমনই চলবে। বিজেপি আসলেও কিছু যায় আসে না। না আসলেও কিছু যায় আসে না। এখন বলছি, তখন বলব না। খুব বড়জোর হয়ত বাধ্য হয়ে বলব, বিজেপি অসাধারন কাজ করছে। কিন্তু মারটা সবার আগে তারাই খাবে, যারা বিজেপি বিজেপি করে নাচছে।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ১৩:০৮552288
  • ইউপির নয়ডায় বেসরকারি ক্ষেত্রের শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয় নিয়ে ব্যপক আন্দোলন চলছে। এর মধ্যে দিয়ে কয়েকটি বিষয় উঠে আসছে। যেমন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেসরকারি ক্ষেত্রের কর্মচারীদের প্রকৃত অবস্থা। যাদের লেখনিতে দক্ষতা আছে, এই বিষয়টি নিয়ে টই খুলতে পারেন। খুব গুরুত্বপূর্ণ। আর যারা ভাবেন আন্দোলন, ধর্মঘট মানেই অর্থনীতির উপর প্রভাব পড়ে। তাদের জন্যও গুরুত্বপূর্ণ শিক্ষা।
  • Manali Moulik | ১৩ এপ্রিল ২০২৬ ১২:৪২552287
  • জানি না কেন, একা থাকাটা আমার কাছে খুব এনজয়েবল্। কারণ বাইরের জগতের অনেক জিনিস আমার বোরিং লাগে। সেক্ষেত্রে ভিতরের জগত অনেক সুন্দর, রঙিন ও উচ্ছসিত। তবে জানি না এটা পলায়নবাদী মনন কিনা। অবশ‍্য কিছু স্বরচিত চরিত্রও গড়ে উঠেছে এভাবে। তাদের বৈচিত্র‍্যময় সঙ্গলাভও একটা বড়ো কথা। শ্রাবণ, রৌহিণেয়, আরণ‍্যক, বিশাখা, চন্দ্রপ্রভ, স্বর্ণকমল.... নিজের অনুভূতির মাটি নিয়ে খেলতে খেলতেই এদের গড়ে তুলি, আবার নতুনভাবে গড়ি আগের ত্রুটি মুছে।
  • Anindya Rakshit | ১৩ এপ্রিল ২০২৬ ১২:৩৭552286
  • আমাদের বিধানসভার বি জে পি প্রার্থী ভোট চাইতে বেরিয়েছে। এই প্রার্থীর প্রেক্ষাপট নানারকম নারীঘটিত ও আর্থিক কেচ্ছা-কেলেঙ্কারিসমৃদ্ধ। সঙ্গে অন্তত পনেরো জন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান। তাদের মধ্যে একে ৪৭ ওকে ৫৬ তাকে ৬৮ যথেচ্ছ বিতরণ করে দেওয়া হয়েছে। এছাড়াও, সকলের হাতে লাঠি আর ঢাল। একজন আই পি এসকেও সঙ্গে রাখা হয়েছে। এক জাওয়ানের হাতে ক্যামেরা। সে সমস্ত দৃশ্যের ভিডিও তুলছে। খুব সম্ভব, বড়কত্তাকে দেখাতে হবে। দুজন জাওয়ান দুটো রোল করা ব্যানার বইছে। কেউ বলছে ওগুলো প্রার্থীর ব্যানার, কেউ বলছে না না, ওগুলো নির্বাচন কমিশনের। ওতে নাকি 'নির্ভয়ে ভোট দিন' 'শান্তিতে ভোট দিন' ইত্যাদি লেখা আছে। এর পেছনে জনা চল্লিশেক সমর্থক চলেছ যাদের প্রতি দশজনের মধ্যে সাড়ে আটজন অবাংলাভাষী। এই প্রার্থী এই প্রথমবার ভোটে দাঁড়িয়েছে। জেতার সম্ভাবনাও শূন্য। কিন্তু বাতাবরণ যেরকম তৈরি করা হয়েছে শুদ্ধ সংস্কৃতে তাকে বলে 'VULGAR DISPLAY OF POWER'।
  • Bratin Das | ১৩ এপ্রিল ২০২৬ ১০:৩৮552285
  • আচ্ছা শুনে বাধিত
    হলুম লসাগু দা
     
    থেকে শিরোমণি যদি পুরাণ তুরাণ পড়লে হেব্ব্বি চাপ জীবনে
  • ~ | 103.*.*.* | ১৩ এপ্রিল ২০২৬ ১০:২৯552284
  • টইয়ের কোডিং এ কিছু একটা ঘেঁটেছে। পোস্ট করলে বোল্ড এ লেখা পড়ছে।
  • lcm | ১৩ এপ্রিল ২০২৬ ০৯:৪৭552283
  • আরে না না, গরুড় পড়ি নি ... এদিক ওদিকে শোনা চুটকি গপ্পো ...
  • Srimallar Speaks | ১৩ এপ্রিল ২০২৬ ০৯:১১552282
    • kk | 2607:fb91:4c1f:4fcc:5117:e9d6:1443:***:*** | ১৩ এপ্রিল ২০২৬ ০১:০৪552273
     
    কেকে, ‘আপনি’র বদলে ‘তুমি’ সম্বোধন করছি। তুমি আমাকে যে কথাগুলো বলেছ, সেগুলো রাত থেকে কয়েকবার প’ড়েছি। এখনও পড়লাম। তাহলে রাতেই লিখিনি কেন তোমার আমাকে বলা কথাগুলো’র জবাবে কিছু? আসলে, এই কথাগুলো’র জবাবে কী লিখতে হয়, তা আমার জানা নেই। এখনও জানা নেই। যেসমস্ত কিছুকে এতদিন পর্যন্ত আমার আয়ত্তের বাইরের ভেবেছি, তাদেরকে দূর থেকে অদৃশ্যভাবে স্পর্শ ক’রে গিয়েছি। কাছে যাইনি, গোপন এক জড়তাঅভ্যাসে। তোমার আমাকে বলা কথাগুলোও তেমনই। তেমনই ভেবেছিলাম। কিন্তু আমার মনে হয়েছে, মনে হচ্ছে— তুমি এমন কিছু বলেছ, যা আমাকে ভেতর থেকে বদলে দেবে এমনকী বাইরে থেকেও। তোমার কথাগুলো আমি প্রতিদিন প’ড়ব— যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন...
     
    নতুন দিনের শুভেচ্ছা!
  • Bratin Das | ১৩ এপ্রিল ২০২৬ ০৩:৫০552280
  • ISI কত মধুর স্বপ্ন টা গেল কই ? যেটা অভ্যু খুলেছিল?
  • Bratin Das | ১৩ এপ্রিল ২০২৬ ০৩:৪৬552279
  • পুরোনো বন্ধু মানে অতনু দা ও ASU 
    র প্রফেসর। আশুতোষে  
    আমার দু ব্যাচ সিনিয়র 
  • Bratin Das | ১৩ এপ্রিল ২০২৬ ০৩:৩৮552278
  • গরু গোরু হইলো ক্যামনে?
  • Bratin Das | ১৩ এপ্রিল ২০২৬ ০৩:৩৭552277
  • আমেরিকা বাসী রা কোথায় গেল ?
    একটু ভাটানোর ইচ্ছে ছিল
  • Bratin Das | ১৩ এপ্রিল ২০২৬ ০৩:৩৫552276
  • তুমি গরুড় পুরাণ ও পড়েছো? আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই
  • lcm | ১৩ এপ্রিল ২০২৬ ০১:১৯552275
  • সে তো গরুড়পুরাণ ... সেখানে গরুড় পাখি (গাড়ি) আত্মার টাইমলাইন নিয়ে কোশ্চেন করেছিলেন গাড়ির মালিক বিষ্ণু নারায়ণ কে ...
     
    গরুড় : আচ্ছা নারান স্যার - মরে যাবার সময় বডি ছেড়ে বেরিয়ে পরলোকে যেতে আত্মার কদ্দিন সময় লাগে স্যার, টাইমলাইন আর প্রসেসিং স্টেপগুলো একটু বলবেন প্লিজ ..
     
    নারায়ণ : মোটামুটি ৪৭ দিন লাগে ... মৃত্যু কাছে এসে গেলে প্রথমে কথা বলার ক্ষমতা হারিয়ে যাবে ... নো বোলচালস... নো বকবকস ... নো ভাট ... তারপর নিজের সারা জীবনকে যেন চোখের সামনে সিনেমার ফ্ল্যাশব্যাকের মতন দেখতে পাবি... এই সময় যমদূতের দুজন রিপ্রেজেন্টেটিভ আসবে ... এরা বেসিক্যালি এসেসর/ট্রান্সপোর্টার কাম ট্যুর অপারেটরও ... মরার পর এরা ১৩ দিন বাড়িতে থাকবে ... এরা বসে বসে হিসেবটা মিলিয়ে নেবে ... কতটা পাপ পুণ্য করেছে, কতটা শাস্তি হবে তার ফর্মুলায় ডেটা ভরবে ... আজকাল অবশ্য এআই মডেল লাগাচ্ছে ... ১৩ দিন বাদে শ্রাদ্ধ হয়ে গেলে এনারা আত্মা নিয়ে যমলোকের দিকে রওনা দেবেন ... এই রুটে একটা নদী পড়বে - বৈতরণী নদী - ওটা পেরোনো হেব্বি ঝামেলা ... ওটা পেরোতেই ৪৭ দিন লাগে .. যাদের পাপের স্কোর বেশি তারা এই নদী পেরোতে খুব ঝাড় খাবে- ঝড় বৃষ্টি ... যারা পুণ্যের পেপারে ভাল মার্কস পেয়েছে তাদের মোটামুটি স্মুদ জার্নি হবে, ফুরফুরে হাওয়া ... এসব গরুড়পুরাণ এর ম্যানুয়ালে ডিটেইলসে লেখা আছে ... পারলে পিডিএফ টা নামিয়ে নিস ...
     
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ০১:০৬552274
  • ১২ এপ্রিল ২০২৬ ২৩:৩৪
     
    আহা বয় জর্জ! কতদিন পর দেখলাম।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ০১:০৪552273
  • শ্রীমল্লার,
    তোমাকে একটা কথা বলি? এখন খুব কষ্ট পাচ্ছো তো? মনে হচ্ছে কষ্ট পেতে পেতে জীবন পাথর হয়ে আসছে। সত্যি কথাটা হলো, জীবন আরো অনেক কিছু নিয়ে আসবে। আরো অ-নে-ক কষ্টও আসবে। পাথর হয়ে যাওয়ার থেকেও বেশি কষ্ট হয় যখন জীবন "কিছুই না" হয়ে যায়। তো সেরকমও হয়তো হবে। তেমনিই আবার ভালোলাগা, ভালোবাসা, অবাক হওয়া, চমকে ওঠা, সমাদর, অনাদর সব আসবে। জীবনের একটা বড় ঊদ্দেশ্যই হচ্ছে আমাদের ইমোশনের পুরো স্পেক্ট্রামটা অনুভব করতে দেওয়া। বেশির ভাগ মানুষ শুধু ভালো অনুভূতিগুলো নিতে চায়, খারাপ অনুভূতিগুলো কিছুতেই ফীল করতে চায়না। কিন্তু আমাদের ফ্লেক্সিবল নিকের বন্ধু যেমন লিখেছেন, ঐ একাকীত্ব চেখে দেখা, তার সামনাসামনি করা, এগুলোর মধ্যে অনেক কিছু আছে। এগুলো কিন্তু কেউ পার্মানেন্ট নয়। এখন এসেছে, এখানেই বাসা বেঁধে রয়ে যাবে তা নয়। এরাও চলে যাবে। সমুদ্রের ঢেউ সরে গেলে যেমন বালির ওপর অনেক কিছু ফেলে রেখে যায়, তখন দেখবে এরাও কত কিছু রেখে গেছে। মানুষ সব সময় সুখকর অনুভূতির পেছনে দৌড়োয় বলে তাদের এগুলো চোখে পড়েনা। সাধারণত, জীবন অনেক বড় একটা খাতা। কতকিছু আসবে, কতকিছু যাবে। সবগুলোই একেকটা নতুন অভিজ্ঞতা। সবগুলো'র মধ্যেই একেকটা নতুন ছবি আছে। আমার নিজের এই কথাটা মনে হয় যে যত বেশি যন্ত্রনা অনুভব করার ক্ষমতা কেউ তৈরী করতে পারবে (প্র্য্যাকটিস লাগে এতেও, সহজ না), তার ভালোলাগা অনুভব করার ক্ষমতাও ততই গভীর হবে। তখন দেখবে একটা বৃষ্টির বিকেল, এক কাপ গরম কফি, কিম্বা হাতে বানানো একটা বিস্কুটের মধ্যেই কত অপরিসীম আনন্দ থাকতে পারে। ভালো চাকরি, বড় বাড়ি, নতুন গাড়ি, প্রচুর বন্ধু,নাম, যশ, এসব কিচ্ছুই লাগেনা, ঐ লেভেলের গভীর আনন্দ পাবার জন্য। আজ (এই আজটা একটা দিন থেকে একটা মাস, বছর যেকোনো ইউনিটই হতে পারে) খুব কষ্ট হচ্ছে। কিন্তু ও পার্মানেন্ট নয়। কষ্টটাকে যদি চেনো আস্তে আস্তে, দেখবে কত রকম ছবি আছে ওর মধ্যে, কত রকম সুর। পরে, ঢেউ সরে গেলে, বসেবসে সেইসব ঝিনুক, শাঁখের টুকরো গুলোও দেখবে। সেও এক অন্য রকম অনুভূতি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত