এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ২১:২৮552121
  • ওপেন কোর্সওয়্যারও আছে। শিখতে চাইলেই হলো।
  • lcm | ১০ এপ্রিল ২০২৬ ২১:২২552120
  • আজকাল এত গাইডেন্স - ইউটিউব থেকে খান অ্যাকাডেমি... সাঁতারের স্ট্রোক, স্ট্রিং থিওরির মারপ্যাঁচ, পেরেকে হাতুড়ি মারার টেকনিক - সব কিছুর ইন্সট্রাকশনাল ভিডিও ... এখনই তো সেল্ফ লার্নিং এর স্বর্ণযুগ...
  • যদুবাবু | ১০ এপ্রিল ২০২৬ ২১:২১552119
  • ঐ তো ফুটবল খেলার পরপরই। মাঠের পাশে পুকুর। laugh
  • | ১০ এপ্রিল ২০২৬ ২১:০৪552118
  • তাহলে সরল সাঁতারু সাঁতারটা কাটবে কখন?
  • যদুবাবু | ১০ এপ্রিল ২০২৬ ২০:৫১552117
  • @ ১০ এপ্রিল ২০২৬ ১৮:১৫

    করা তো যায়ই, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না বছর পাঁচেক ধরে মাস্টার্স পড়ানো, অথবা, সেমিস্টারে দুটো পড়ানো যথেষ্ট বলে মোট সিলেবাই অর্ধেক করে দেওয়া যায় না, বা শুধু এপ্লায়েড বা শুধু থিওরির দিকে নিয়ে যাওয়াও সম্ভব না। কারণ হয়তো এই যে উচ্চশিক্ষা "প্রতিষ্ঠানগুলির" প্রথম লক্ষ্য ক্রেডেনশিয়ালিজ়ম। তা ছাড়া, ওয়ার্ক ফোর্সের তো রকমফের আছে - আমার ডেটাবেস ম্যানেজমেন্ট পড়তে ভালো না-ই লাগতে পারে, কিন্তু আমি চাইবো রিগোরাসলি শেখানো হোক কারণ কারুর হয়তো ঐটাই চাকুরিতে কাজে লাগবে, আবার তার হয়তো এক্সপেরিমণ্টাল ডিজাইনের কচকচি জঘন্য লাগে, অথচ আমার ঐ দিয়েই চলবে ... এই সব। ("আমার" মানে আমার নয়, ইন জেনারেল, আমার ইচ্ছে করতো পড়াশুনো ছেড়ে নাটকের দল খুলতে, সে অন্য গপ্পো।)

    সে যাই হোক, আমার বয়সে সিনিক্যাল হওয়াই স্বাভাবিক। অল্প বয়সে সরল সাঁতারুর মত সকালে ক্লাসে যাবে, বিকেলে ফুটবল পেটাবে, রাত্রে গ্যালাখ্যালা করবে ইত্যাদি। আমরা অবশ্য খুচরো-খাচরা রাজনীতিও করতাম - যদিও তখন মনে হয় ছাত্র-রাজনীতি একটু অন্যরকম ছিল, "অন্যরকম" মানে বেটার নয়, জাস্ট অন্য রকম। কে জানে?!
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ১৯:৫১552116
  • ইডিপাস কমপ্লেক্স, ইলেক্ট্রা কমপ্লেক্স নিয়ে ভাটে আগেও আলোচনা হয়েছে। অ্যান্ডর ইডিপাস ও জোকাস্তার ভারতীয় নাম দিয়েছিলো 'হৃদিপাশ' আর 'যোগাস্থা'। আচ্ছা, অ্যান্ডর গেলো কোথায়? বেশ কদিন দেখছিনা।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ১৮:৩২552115
  • আপনার অবস্থা বুঝতে পারছি, ছাত্রজীবন মানেই এই - পড়া আর পড়া। যদুবাবুর মতো মাস্টারমশাইরাই এর জন্য দায়ী laugh
     
    তবে ঐ আরকি, উপায় নেই, চোখকান বুঁজে কোনরকমে পাশ করে বেরিয়ে যান, পরের ব্যাচকে গল্প করতে পারবেন। য়ুটুব ভিডিও তো অনেক আছেই, অংকের বেশীর ভাগ বিষয়ে অনেক ওয়েবসাইটও আছে। উইশ ইউ অল দ্য বেস্ট :-)
  • Dc কে | 14.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ১৮:২২552114
  • হ্যাঁ ওই তালেই আছি। ঠ্যাং মচকে আর যে করেই হোক, এ দেয়াল না টপকালে চলবে না। এই বিভীষিকা আমি আর রিপিট করতে চাই না।
  • হ্যাঁ এইবার | 14.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ১৮:১৫552113
  • একটু অবসর পেলাম, গুছিয়ে লিখি। আসলে সমস্যা যেখানে, একটু সময় নিয়ে পড়লে, মানে অন্তত একটি সেমেস্টার জুড়ে শুধু এই পেপারটিই বা খুব বেশি হলে আরেকটি পেপার রাখা যায় তার সাথে আর কোনো শিক্ষক ভালোভাবে পড়ালে(যেমন যদুবাবু বলেছেন একটু ওই ইতিহাসের গল্প বলে, ছবি এঁকে অ্যাবস্ট্রাক্ট জিনিসকে বাস্তবের মাটিতে এনে) মেজার থিওরি আয়ত্ত করা অসম্ভব না অন্তত সাধ্যের মধ্যে চলে আসে। এই তো দোলের সময় মিড সেম পরীক্ষার পর এক সপ্তাহ ছুটিতে শুধু ওই ইউটিউবে, তরমুজ যে চ্যানেলের লিঙ্ক দিয়েছেন, ওখানে ভিডিও গুলো দেখে নোট নিচ্ছিলাম আর শিখছিলাম, এমন কিছু শিশিবোতল মনে হচ্ছিল না, ন‌ইনিতালের নতুন আলুর মতোই নরম লাগল। আবার তারপর ক্লাস শুরু হয়েছে আবার হুলুস্থুল পড়ে গেছে। আর তার মধ্যে এতোগুলো পেপার- কোথায় স্টোকাস্টিক পড়বো, না ডেটা সায়েন্সে এসভিডি, নেল্ডার মীড, কে মীনস অ্যালগোরিদম পড়বো (আমাদের হাতে করে থিওরি প্রয়োগ করে দেখাতে হয় থিওরিটা পড়ে যে কতোটা বুঝেছি, নেল্ডার মীডে সিম্পলেক্স এঁকে ম্যানুয়ালি করতে হয়), না কম্পিউটিং এ em algo, gradient algo র থিওরি পড়ব প্রবলেম কষব, না ইনফারেন্সে সাফিসিয়েন্সি পার্টিশন, র্্্যান্ডমাইজড এস্টিমেটর সব পড়ব- সব মিলিয়ে পঞ্চরথীর পঞ্চশর বর্ষণে শরশয্যা প্রাপ্তির দশা হয়েছে। তার সাথে আবার আলাদা করে প্লেসমেন্ট সাইকেলের জন্য প্রস্তুতি আছে। আর সর্বোপরি যিনি পড়াচ্ছেন, তিনি ভালো গবেষক হতে পারেন, কিন্তু পড়ানোর মান প্রশ্নাতীত নয়।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ১৮:০৬552112
  • এটা আমাদের হিন্দুত্ব। তাই গো-বলয়ের হিন্দুত্ব, আমাদের হতে পারে না। এবং গান্ধিজীর আধ্যাত্ম সাধনা(বা দেহ সাধনা), এক রকম ভাবে বাঙালিদেরই আধ্যাত্ম সাধনা।
     
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ১৭:৩৪552111
  • @ওডিপাস কমপ্লেক্স, এই ধরনের তত্ত্ব আমাদের দেশীয় দেহতত্ত্ব সাধনার মধ্যেও রয়েছে।
     
    "ডিম্বর ভিতর কে বা ছিল,
    বাহির হইয়া কারে দেখিল"
  • Bratin Das | ১০ এপ্রিল ২০২৬ ১৭:২৫552110
  • তাই বাকি রে ??
     
    ওয়েট আমেরিকায় সকাল হতে দে
     
     
     
     
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ১৭:২৫552109
  • এই ধরনের সিনেমা দেখতে বা সাহিত্য চর্চা করতে কি কেউ পছন্দ করেন?
     
    Oedipus complex, in psychoanalytic theory, a desire for sexual involvement with the parent of the opposite sex and a concomitant sense of rivalry with the parent of the same sex; a crucial stage in the normal developmental process. Sigmund Freud introduced the concept in his Interpretation of Dreams (1899). The term derives from the Theban hero Oedipus of Greek legend, who unknowingly slew his father and married his mother; its female analogue, the Electra complex, is named for another mythological figure, who helped slay her mother.
     
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ১৬:১৪552108
  • একটা মিউজিক শুনুন
     
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ১৪:০৭552107
  • ভারতীয়দের পৌষ্টিক সমস্যা ও খাদ্যাভ্যাস
     
  • প্লিজ | 2401:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ১৩:৪৯552106
  • থাম্বেন না। চালায়ে যান। হেব্বি লাগে।
  • X | 103.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ১৩:৩৬552105
  • @১২ঃ৪৯ সৈকত বেশ কাজের ছেলে বলেই মনে হয়েছে - যেটুকু পড়েছি - AOC র টিমে ছিলেন- সুভাষ বসুর মুখ দেওয়া টি শার্ট পড়েছিলেন বলে জায়নিস্ট লবি নাzি বলে গাল পাড়ায় পোস্ট ছেড়ে দেন
  • হোহোহোহো | 2620:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ১৩:২৫552104
  • জবরদস্তি বই গছিয়ে আবার কতলোক পড়েছে ফাটাচ্চে!laugh ঠিকানা দাও পাটিয়ে দিচ্চি, দেখা কর বই দিচ্ছি করে ঘাড়ে চেপে বই দিয়ে আবার অনেকে পড়েচে! নাছোড় হ্যাংলা লজ্জাও নেই বলচে আবার।
  • Bratin Das | ১০ এপ্রিল ২০২৬ ১৩:০৫552103
  • তাহলে আমার বই টা কাৰ পিতা লিখে দিল ভাই ?
     
    ওটা গুরুর প্রচুর লোক পড়েছে
     
    সাহস থাকলে নিজের নামে লেখ
     
    নাহলে তোর পুরো ডিটেলস একটু পরে পাবলিশ করছি
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ১২:৫০552102
  • *এরকমই হাবুডুবু খাচ্ছিলাম
  • lcm | ১০ এপ্রিল ২০২৬ ১২:৪৯552101
  • স্যান ফ্রানসিস্কো থেকে ইউএস কংগ্রেসে ভোটে দাঁড়াচ্ছেন - সৈকত চক্রবর্তী ... এটা ছিল প্রাক্তণ স্পিকার ন্যান্সি পেলোসি-র সিট (ডিস্ট্রিক্ট ১১), গত নভেম্বরে ন্যান্সি ঘোষণা করেন যে আর ভোটে দাঁড়াবেন না ...
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ১২:৪৩552100
  • @অ্যালবার্ট,
     
    "বাক্সের ভিতর একটি বস্তু আছে। বাক্সটাকে খুললে, বস্তুটির অস্তিত্ব থাকে না। বাক্সটি বন্ধ করলে, বস্তুটির অস্তিত্ব ফিরে আসে। সেটা বোঝা যায়, বাক্সের ওজন বেড়েগেছে, সেটা দেখে। বস্তুটি তখনই অস্তিত্বশীল, যতক্ষণ বাক্সটি বন্ধ থাকে। আর তার কারনে বস্তুটির কোন উপযোগিতাও নেই।"

    থিয়রেমটা কী?
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ১২:৩৮552099
  • যিনি মেজার থিওরি নিয়ে হাবুডুবু খাচ্ছেন, তাঁকে একটা কথা বলতে পারি। গ্র‌্যাজুয়েশান করার সময়ে আমিও একটা সাবজেক্ট নিয়ে এরকমই হাবুডু খাচ্ছিলাম, প্রায় সাপ্লি খাওয়ার মতো অবস্থা হয়েছিল। তো একদিন প্রফের কাছে গিয়ে জিগ্যেস করলাম, স্যার এটা তো আমার দ্বারা হচ্ছেনা, আপনি কিছু একটা করুন। প্রফ আমাকে বলেছিল, দেখো অনেক সময়ে সামনে দেয়াল উঠে যায়। যদি সরাসরি দেয়ালটা টপকাতে না পারো, তো চেষ্টা করো পাশ কাটিয়ে যেতে। আমিও কোনরকমে সি পেয়ে পাশ করে গেছিলাম।
     
    আপনাকে শুভেচ্ছা রইল, আর পারলে একটা বোরোলিন কিনে নেবেন, এইসব ওঠাপড়া যাতে সহজে গায়ে না লাগে :-)
  • albert banerjee | ১০ এপ্রিল ২০২৬ ১২:৩৫552098
  • "হিসেব যে আদালতে জমা দেয়ার, সেখানেই দেব।" দিস ভাই dc তাই দিস। মহাস্টেবার বাচ্ছা এই তা খুঁজে পেলি ?
  • albert banerjee | ১০ এপ্রিল ২০২৬ ১২:২৯552097
  • না আমার মনে হচ্ছে। মনে হলে আমিকিকরতে পারি
  • কিছু হ‌ওয়া না হ‌ওয়ার প্রসঙ্গে | 202.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ১২:২৯552096
  • রবীন্দ্রনাথের একটি গান আছে, ওইটিই আমার জীবনের মূলমন্ত্র:-
     
    নাহয় তোমার যা হয়েছে তাই হল।
    আরো কিছু নাই হল, নাই হল, নাই হল।
    কেউ যা কভু দেয় না ফাঁকি
    সেইটুকু তোর থাক্‌-না বাকি
    পথেই না হয় ঠাঁই হল॥
    চল্‌ রে সোজা বীণার তারে ঘা দিয়ে
    ডাইনে বাঁয়ে দৃষ্টি তোমার না দিয়ে।
    হারিয়ে চলিস পিছনেরে,
    সামনে যা পাস কুড়িয়ে নে রে-
    খেদ কী রে তোর যাই হল॥
     
    বাকি কি হল আর না হল, তার হিসাব তো তোকে দাখিল করব‌ না রে আধা মানুষ আধা বট। সে হিসেব যে আদালতে জমা দেয়ার, সেখানেই দেব।
     
     
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ১২:২৫552095
  • অ্যালবার্ট ব্যানার্জি, আমি নিজের নিকে লিখি, অন্য নামে লিখিনা।
     
    আরেকটা কথা, আপনি বোধায় খেয়াল করেছেন, আমি আপনাকে ইগনোর করি। আপনিও আমাকে ইগনোর করলে ভালো হয়। আগাম ধন্যবাদ।
  • albert banerjee | ১০ এপ্রিল ২০২৬ ১২:১৬552094
  • ওই মানে মানে পাশ করার‌ই‌ চেষ্টা করছি আপাতত। তোর জন্য ওটাই ঠিক তুই ভাই পাস্ টাস কর EMI এ মাল কেন তোর্ দ্বারা মনে হচ্ছে বেশি কিছুহবে না। আমার কেমন যেন মনে হচ্ছে তুই dc অন্য নামে লিখছিস।
  • বোতীন আরেক জিনিস | 202.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ১২:১৩552093
  • নিজে তো একটি লাইন শুদ্ধ বাংলায় বা ইংরাজিতে টাইপোহীন ভাবে অর্থপূর্ণ ভাবে সামঞ্জস্য বজায় রেখে লিখতে গণ্ডদেশ আরক্তিম বা পীতবর্ণ ধারণ করে, আবার উপদেশের বহর দেখে হেসে বাঁচি নে। কত রঙ্গ দেখাবি টিয়ে, তুলসীতলায় প্রদীপ দিয়ে।
  • ভাই বাল(এর)আঁট(ই) | 202.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ১২:০৫552092
  • এতো ছিঁড়ে ছিঁড়ে আঁটি বাঁধিস না, চারদিকে উড়ছে-এমন কচ্ছিস যেন কলমগোরভ ওপর থেকে নেমে এসে তোকে মেজার থিওরির পক্ষে স‌ওয়াল জবাব করার জন্য ফি দিয়ে গেছেন। আমি মেজার থিওরি পড়ার বা পড়ানোর চর্চার বিপক্ষে ন‌ই, কিন্তু সবাইকে জোর করে পড়াতেই হবে নাহলে স্ট্যাটিসটিক্স নিয়ে পড়াশোনাই ষোল আনা মাটি এটার বিরুদ্ধে। যার ইচ্ছা আছে, সে ইলেক্টিভ হিসাবে নিয়ে পড়ুক না, যাদের ইচ্ছে নেই, আর এ তো হামের টিকার মতো জরুরি জিনিস না যখন, তাদের পড়ানোর দরকার নেই, তারা অন্য কিছু ইন্ডাস্ট্রি উপযোগী স্ট্যাটের জিনিস শিখুক। আরেকটু বিশদে পরে লিখছি। যদুবাবুর কথাগুলোর পরিপ্রেক্ষিতেই লিখব, আর হ্যাঁ ওই মানে মানে পাশ করার‌ই‌ চেষ্টা করছি আপাতত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত