এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • X | 2402:*:*:*:*:*:*:* | ০৬ এপ্রিল ২০২৬ ২০:৩৭551911
  • @ab - এই ভাবানুবাদটি চমৎকার ও ন‍্যাকামিবর্জিত আরবান হয়েছে - মূল কাব‍্যের বক্তব্য অনেকটাই দক্ষিণী সিনেমার নায়ক এর কোর্টশিপ ফ‍্যান্টাসি সুলভ। তার চেয়ে আমার তো ভুসুকু ই ভালো।
  • albert banerjee | ০৬ এপ্রিল ২০২৬ ২০:৩৪551910
  • প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতী অঙ্গ মোর "


    ওয়াও! চন্ডীদাস।
    কিন্তু বিদ‍্যাপতির পদঝংকার আরো বেশী ভালো লাগে।yes
    কিন্তু আমি তো "প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর " এখানেই আমার ভাবনার সমাপ্তি করে ফেলি। ওই ছোট্টো পংতি কিন্তু তার কি আকুল আবিল মাথা ঘোরানো টান। যেন ........... জ্যেষ্ঠর দুপুরে সাপ খেলানো সুর। যেন প্রেমিকার সাথে অর্ধনারীশ্বর হবার আহ্বান. "দয়া করে শব্দ কোরো না / আমাদের পাপ ভেঙে যাবে "
  • albert banerjee | ০৬ এপ্রিল ২০২৬ ২০:১৬551909
  • তরমুজ | 42.108.***.*** | ০৬ এপ্রিল ২০২৬ ১৫:১৫
     
    তার ঠোঁট যেন লাল রঙের মদ,
    সমুদ্র ঢেউ খেলানো শরীরবিভঙ্গ ,
    আমার প্রিয়া, দারিনী আমার, অভিনবী রঙিন।
     
    হস্তিনিসুলভ তার চলার ভঙ্গি,
    মুক্তোর মতো ঝকঝকে তার দাঁত,
    বিদ্যুতের চমকের মতো চোখ ধাঁধনো ঝলমলে,
     
    নানা গয়নায় সে সাজে প্রতিবার,
    নতুন ভাবে মিলিত হতে আসে,
    প্রতিদিন প্রতিনিয়ত মন্থন করে আমার হৃদয়।
     
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ এপ্রিল ২০২৬ ১৭:৫৩551908
  • @মানালি, আচ্ছা, ধন্যবাদ।
  • Manali Moulik | ০৬ এপ্রিল ২০২৬ ১৭:২১551907
  • এটি গোবিন্দদাসের রাধিকার বর্ণনা। যে অপরূপার অধরে সুরঝংকার, অঙ্গে ছন্দে ছন্দে তরঙ্গ বহমান তার রূপক সৌন্দর্য বর্ণনা
     
     
     
    সমগ্র ব্রজরমণীদের মধ‍্যে যাঁর সৌন্দর্য মুকুটের শ্রেষ্ঠ মণিস্বরূপ বিরাজ করছে। কুঞ্চিত তাঁর মেঘবর্ণ কেশজাল, মনোমুগ্ধকর উপস্থিতি প্রেমরসের সঞ্চার করে। তাঁর বিলোল দেহবিভঙ্গ নবনব রূপে অনন‍্য মধুরমহিমায় ভক্তের হৃদয়কে বিমোহিত করে। তাঁর ছন্দময় সুরললিত পদক্ষেপ, নূপুরনিক্কণ শ্রীকৃষ্ণের নব অনুরাগে সঞ্চালিত ও তাঁর হৃদয়ে বিচরণকারী।
  • Manali Moulik | ০৬ এপ্রিল ২০২৬ ১৭:১৭551906
  • হ্যাঁ, আপনার থেকে জানার পরই শৌনকবাবুর গানগুলো শুনছি। সবচেয়ে মুগ্ধ করছে ওঁর গাওয়া নজরুলগীতি আর টপ্পা।
     
     
    নিশ্চয়ই। রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে বিভিন্ন রাগের সংযোগের গানগুলোও শুনে দেখবেন। অনন‍্যসাধারণ।
  • কৌতূহলী | 103.*.*.* | ০৬ এপ্রিল ২০২৬ ১৫:৪২551905
  • Manali Moulik | ০৬ এপ্রিল ২০২৬ ১২:৩৪
    • বাংলা গান নিয়ে আপনারা চিন্তিত নাকি? আমি তো এখন শৌনক চ‍ট্টোপাধ‍্যায়ের সুরে আকন্ঠ ডুবে গেছি। আপনারাও যান। মনপ্রাণ ভরে যাবে।
    এই যে আমি লাস্ট বেঞ্চ থেকে হাত তুললাম। হ্যাঁ, আপনার থেকে জানার পরই শৌনকবাবুর গানগুলো শুনছি। সবচেয়ে মুগ্ধ করছে ওঁর গাওয়া নজরুলগীতি আর টপ্পা।
     
    পুরনো বাংলা গান নিয়ে ঘাঁটি সময় পেলেই। এই যেমন হিমাংশু দত্তের একই সুরে তিনটে গান আছে, কালকে জেনে দারুণ ইন্টারেস্টিং লাগল। প্রাক স্বর্ণযুগ হিমাংশু দত্ত, রাইচাঁদ বড়াল, পঙ্কজ মল্লিক এঁদের নিয়ে জানতে খুব আগ্রহী।
  • Manali Moulik | ০৬ এপ্রিল ২০২৬ ১৫:৩৯551904
  • এটি গোবিন্দদাসের রাধিকার বর্ণনা। যে অপরূপার অধরে সুরঝংকার, অঙ্গে ছন্দে ছন্দে তরঙ্গ বহমান তার রূপক সৌন্দর্য বর্ণনা
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ এপ্রিল ২০২৬ ১৫:৩২551903
  • এ রকম কিছু?
     
    অর্থাৎ এই ধরনের কোন নাচের কথা বলা হচ্ছে? আমার তাই মনে হল। এছাড়া এই ধরনের কবিতা বেশি একটা বুঝি না। একটু বুঝিয়ে দিলে ভাল হয়।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ০৬ এপ্রিল ২০২৬ ১৫:২৪551902
  • এর অর্থ কী?
     
    এ রকম কিছু?
     
  • তরমুজ | 42.*.*.* | ০৬ এপ্রিল ২০২৬ ১৫:১৫551901
  • অধরসুরঙ্গিনী অঙ্গ তরঙ্গিনী
    সঙ্গিনী নব নব রঙ্গিনী রে।
    কুঞ্জরগামিনী মোতিমদশনী
    দামিনী চমক নেহারিণী রে
    আভরণধারিণী নব অভিসারিণী
    শ‍্যামর হৃদয়-বিহারিণী রে
    এর অর্থ কী?
  • Manali Moulik | ০৬ এপ্রিল ২০২৬ ১৪:৪৭551900
  • আওয়া
    আওয়ে
  • Manali Moulik | ০৬ এপ্রিল ২০২৬ ১৪:৪৩551899
  • প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতী অঙ্গ মোর "
     
     
    ওয়াও! চন্ডীদাস।
    কিন্তু বিদ‍্যাপতির পদঝংকার আরো বেশী ভালো লাগে।
    আবার ওনার ভাবশিষ‍্য গোবিন্দদাসের রচনাগুলি আরো ভালো।
     
    সুন্দরী রাধে আওয়া বনে
    ব্রজরমণীগণ মুকুটমণি
    কুঞ্চিতকেশিনী নিরুপমাবেশিনী
    রসআবেশিনী ভঙ্গিনী রে
    অধরসুরঙ্গিনী অঙ্গ তরঙ্গিনী
    সঙ্গিনী নব নব রঙ্গিনী রে।
    কুঞ্জরগামিনী মোতিমদশনী
    দামিনী চমক নেহারিণী রে
    আভরণধারিণী নব অভিসারিণী
    শ‍্যামর হৃদয়-বিহারিণী রে
  • albert banerjee | ০৬ এপ্রিল ২০২৬ ১৩:৪৬551898
  • দুটি চারটি ব‌ই আমরাও বেশি বৈ কম পড়িনি-
     
    কিছু নাম দিন্না পলি।
  • albert banerjee | ০৬ এপ্রিল ২০২৬ ১৩:৪২551897
  •  
     
    কেমন লাগলো জানাবেন।
  • albert banerjee | ০৬ এপ্রিল ২০২৬ ১৩:২৯551896
  • প্রেম কোথায়?
    "প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতী অঙ্গ মোর "
  • albert banerjee | ০৬ এপ্রিল ২০২৬ ১৩:২৩551895
    • একক | ০৫ এপ্রিল ২০২৬ ০৯:৫২551844
    • গ্রহ ধ্বংস করার কোনো ক্ষমতা আমাদের নেই। আমরা নিজেরা ধ্বংস হয়ে গেলেই যেটুকু যা ছোটখাটো ক্ষতচিহ্ন আছে গ্রহের, তাও সেরে যাবে। yes
  • Manali Moulik | ০৬ এপ্রিল ২০২৬ ১৩:১৬551894
  • নেকুমানালির মতো পিগমি মানসিকতার পিক মি পিগ আর দুটি দেখলুম না, বাবাঃ বাবা।
     
     
     
    ওম্মা !! পিগমি কী জানেন? এট্টা ডেমনের নাম! আর্সে গোয়েটিয়ায় দেখে নেবেন। প‍্যারাসেলসাসের ট্রিয়া প্রাইমাস আর ডেমনোলজির চর্চায় এদের নাম দেখা যায়। আলবেনিয়ার দিকে এখনো পাওয়া যায়।
  • b | 14.*.*.* | ০৬ এপ্রিল ২০২৬ ১৩:১৪551893
  • "সবার নিজের নিজের মতো লেখার স্বাধীনতা আছে,"
    ঠিকই। কিন্তু পাবলিক জায়গায় পোস্ট করলে কারণে বা অকারণে দু চাট্টে সমালোচনা আসবে। আবার দু চাট্টে সাপর্ট ও আসবে। সেই সব সমালোচনা আর সাপোর্টের আবার সাপোর্ট ও সমালোচনা দুই-ই আসবে। এইসব আর কি। চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ। বিশ্বাস না হয় জয়রামের মহিষকে জিজ্ঞাসা করুন। (আমিও নেম ড্রপ কল্লুম )
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৬ এপ্রিল ২০২৬ ১২:৪৬551892
  • কারুর পোস্ট যদি ভালো না লাগে তো ইগনোর করুন। মানসিকতা হ্যান ত্যান নিয়ে খোঁচা দেওয়ার কি আছে?
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৬ এপ্রিল ২০২৬ ১২:৪৪551891
  • ১২ঃ৩৭ এর পোস্ট একেবারেই কুরুচিকর। সবার নিজের নিজের মতো লেখার স্বাধীনতা আছে, মানালি যদি নানারকম বই লেখকের নাম লেখেন তো কি হয়েছে? যদি আপনাদের মনে হয় নেমড্রপিং করছেন, তাতেই বা কি আসে যায়? এর আগেও কয়েকটা এরকম নিক থেকে দেখেছি নেমড্রপিং এর অভিযোগ তুলে বাজে পোস্ট করা হয়েছে। খুব বিরক্তিকর ব্যপার।
  • প্রাডা, আরমানি, লুই ভিঁটোর গেঞ্জি বলছি | 14.*.*.* | ০৬ এপ্রিল ২০২৬ ১২:৩৭551890
  • নেকুমানালির মতো পিগমি মানসিকতার পিক মি পিগ আর দুটি দেখলুম না, বাবাঃ বাবা। একেই তো নেমড্রপিং করে চারদিকে মাখিয়ে রাখে, নাহয় দুটি চারটি ব‌ই আমরাও বেশি বৈ কম পড়িনি- কিন্তু এরকম ভ্যাদভ্যাদে হয়ে যাইনি। ভাগ্যিস!
  • Manali Moulik | ০৬ এপ্রিল ২০২৬ ১২:৩৪551889
  • বাংলা গান নিয়ে আপনারা চিন্তিত নাকি? আমি তো এখন শৌনক চ‍ট্টোপাধ‍্যায়ের সুরে আকন্ঠ ডুবে গেছি। আপনারাও যান। মনপ্রাণ ভরে যাবে।
  • Manali Moulik | ০৬ এপ্রিল ২০২৬ ১২:১৩551888
  • @ ব্রতীন স‍্যার, অনেক অনেক শ্রদ্ধা ও ধন‍্যবাদ জানবেন। আপনার প্রশংসা ও সাপোর্ট পাওয়া আমার কাছে সৌভাগ‍্যের থেকে অধিক। পড়ার ক্ষুদ্রতম অংশও সারাজীবনে স্পর্শ করা যায় না। আপনাদের মতো মানুষের আশীর্বাদ থাকলে এটাই চাই যে সারাজীবন আর সব কাজের সঙ্গে সঙ্গে যেন পড়াটাও চালিয়ে যেতে পারি।
     
     
    আর এই গেঞ্জিগুলোর কথা? বাড়িতে আমাদের ফিলিপস্ এর আয়রন ইউজ হয়, তাপটা কমিয়ে বাড়িয়ে ইস্ত্রি করে দিলেই ঠিক আছে। ভালো কাপড় নয়, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার ইম্পোর্টেডও নয়। হাওড়া হাটে ঢেলে বিক্রি হচ্ছে। উতল হাওয়ায় উড়ে ভাটে চলে এসেছে তারই দু একটা। নেভার মাইন্ড।
  • গেঞ্জি | 167.*.*.* | ০৬ এপ্রিল ২০২৬ ১০:১২551887
  • Hope my message is.loud and. clear
    Speak out in case u have found ant discrepancy..
     
    ওলে বাবা লে। কী দাপত লে বাবা।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৬ এপ্রিল ২০২৬ ০৯:০৪551886
  • আঅজ রাতে আর্টেমিস 2 এর ক্রু লুনার ফ্লাইবাই করবে। চাঁদের উল্টোদিকে যে এলিয়েন বেসগুলো আছে তার ফটো তুলে আনবে।
  • যদুবাবু | ০৬ এপ্রিল ২০২৬ ০৬:১১551885
  • @কেকে, আমারও। আমারও। শর্ট সার্কিট হয়ে গেছে। তবে কী না, হওয়ারই ছিল।
     
    "The struggle of man against power is the struggle of memory against forgetting"
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০৬ এপ্রিল ২০২৬ ০১:৫৭551884
  • অরণ্যদা,
    শর্ট টার্ম মেমোরী আমারও যা তা হয়ে যাচ্ছে! মনে হয় চারপাশের দুনিয়ায় এত ক্যালোরব্যালোর আর গুলিবারুদ যে মন, মাথা সব ঝালাপালা হয়ে যাচ্ছে!
  • aranya | 2601:*:*:*:*:*:*:* | ০৬ এপ্রিল ২০২৬ ০১:৪০551883
  • অনেক ধন্যবাদ, কেকে। বুড়ো বয়সে সব ভুলে যাই :-)
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০৬ এপ্রিল ২০২৬ ০১:৩৩551882
  • অরণ্যদা,
    অ্যাডভেঞ্চার হলো ayADave`Nchaar
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত