এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | 2402:3a80:1963:d658:178:5634:1232:***:*** | ০৩ এপ্রিল ২০২৬ ০১:৪০551699
  • ঠক ঠক!!
  • &/ | 151.14.***.*** | ০৩ এপ্রিল ২০২৬ ০১:৩৯551698
  • রমিতের আঁকা ছবির জবাব নেই। অসাধারণ হয়েছে। সুযোগ পেলে এ টীশার্ট আমিও একটা সংগ্রহ করে আলাদা করে শোপীস এর মতন রেখে দেবো। ঃ-)
  • রমিত চট্টোপাধ্যায় | ০৩ এপ্রিল ২০২৬ ০১:৩৩551697
  • কেকে আর এককের জন্য একখান করে অবশ্য ফিরি দেওয়া হবে।  
  • রমিত চট্টোপাধ্যায় | ০৩ এপ্রিল ২০২৬ ০১:৩১551696
  •  
    কোনো কারণে জেমিনি আমার আঁকা ছবির হাতখানা বদলে দিয়েছে। এখানেও হ্যাল খেয়ে যায় ব্যাটা!   
  • রমিত চট্টোপাধ্যায় | ০৩ এপ্রিল ২০২৬ ০১:২৯551695
  • একটা লিমিটেড এডিশন ভাট স্পেশাল টি শার্ট পাওয়া যাচ্ছে কে কে অর্ডার দেবেন জলদি দিন !
     
  • &/ | 151.14.***.*** | ০৩ এপ্রিল ২০২৬ ০১:১৪551694
  • সিনেমাহল এ গিয়ে দেখা সিনেমা হাতে গোনা, দেশে চলচ্চিত্রমে গিয়ে দেখা। একটা অতীব ছোটোবেলায়, মায়ের কোলে বসে দেখা, অতি আবছা মনে পড়ে বিরাট বিরাট ছবি চলে বেড়াচ্ছে দেখে শিহরিত, ভীত। স্ক্রীনে যখন এরোপ্লেন দেখাচ্ছে তখন এমন চিৎকার দিলাম যে বাবা ঝট করে কোলে নিয়ে হলের বাইরে বিস্কুটের দোকানে চলে গেল। সেসব গল্প পরে শোনা, নিজের প্রত্যক্ষ স্মৃতি তেমন কিছু নেই, শুধু ইয়াব্বড় খোঁপাওয়ালা এক মহিলার ছবি স্ক্রীনে চলে বেড়াচ্ছে এরকম মনে পড়ে। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ০৩ এপ্রিল ২০২৬ ০১:০৮551693
  • ঘোষমশাইয়ের সমস্ত সিনেমাই দেখেছি ইউটিউবে। বিরাট সুবিধে হল পজ করে রাখা যায়, মিনিমাইজ করে রাখা যায়। গানের জায়্গাগুলো ফিরে ফিরে গিয়ে শোনা যায় ঃ-)
  • r2h | 134.238.***.*** | ০৩ এপ্রিল ২০২৬ ০০:৫৪551692
  • কাল ঋঘোর সিনেমা নিয়ে কথা হচ্ছিল; আমার আবার সচকা আর হীরের আংটি খুব ভালো লেগেছিল। এই দুটি সিনেমাই দেখেছিলাম হলে, হীরের আংটি গড়িয়ার পদ্মশ্রীতে, সে তখনও এখনকার মত মরকুটে হয়নি, তবে বড় বড় মাল্টিপ্লেক্স বলে কী একটা ব্যাপার আছে এমন শোনা যায়; আমরাও সিনেমা দেখতে ধর্মতলা বা ভবানীপুর যাই সচরাচর। নাকি একটা দুটো মাল্ট্প্লেক্স অলরেডি কলকাতাতেও আছে তখন? ঠিক মনে নেই। আর সচকা দেখেছিলাম গ্রেটার নয়ডার বিপুল মাল্টিপ্লেক্সে, ততদিনে সিঙ্গল স্ক্রিনের নাভিশ্বাস উঠে গেছে। এই প্রসঙ্গে মনে হল দিল্লিতে কিন্তু তখনও কিছু সিঙ্গল স্ক্রিন রমরম করে চলতো, সে সবে হলে কিছু মারদাঙ্গার হিন্দি ছবি দেখেছি। তো ঐ সচকাতে হাতে গুনে জনা দশেক লোক গুটিগুটি।
  • একক | ০৩ এপ্রিল ২০২৬ ০০:৩৫551691
  • ওহে বিহঙ্গম তুমি কিসের আশায়
    বসিয়াছ উচ্চডালে সুন্দর বাসায়।
     
    ব্রাহ্মীর বড়া খান। একটু বেসন আর কালোজিরে সেঁকে মাখবেন।
  • &/ | 151.14.***.*** | ০৩ এপ্রিল ২০২৬ ০০:৩০551690
  • 'আহা যদি থাকত তোমার ল্যাজের উপর ডানা
    উড়ে গেলেই আপদ যেত, করত না কেউ মানা',
    কোথায় যে পড়েছিলাম এই অনবদ্য লাইনগুলো সে আর মনে পড়ে না। লাইন দুটো লুপে গুনগুনিয়ে যাচ্ছি। ঃ-)
  • Manali Moulik | ০৩ এপ্রিল ২০২৬ ০০:১৫551689
  • টাইপো হয়েছে
  • &/ | 107.77.***.*** | ০২ এপ্রিল ২০২৬ ২৩:৪৬551688
  • কঙ্কাবতীর  কঙ্কতিকা  বলে  একটা  কিছু  লেখা  উচিত  ছিল  জটায়ুর।  :)
  • :|: | 2607:fb90:bd09:dbdd:da0:8f04:c465:***:*** | ০২ এপ্রিল ২০২৬ ২৩:২৫551687
  • অর্বাচীন কঙ্কতিকা। 
  • Manali Moulik | ০২ এপ্রিল ২০২৬ ২৩:২০551686
  • একক দা বড্ড সত‍্যি কথা বলেছেন। একদিন সত‍্যি  সবকিছুই তো হারাবে। এই অস্থায়ীত্বের ধারণা অপূর্ব প্রকাশ পেয়েছে অরুণাচলের কবি Mamang Dai -এর একটি কবিতায়, (Voice of the Mountain) তাই মাঝে মাঝে মনে হয়, রমাপদ চৌধুরীর সেই উপন‍্যাসটির নামের মতোই জীবন "এই পৃথিবী পান্থনিবাস।" শুধু যখন চেকআউট করে চাবি হ‍্যান্ডওভার করতে হবে, কেউ যেন বলতে না পারে  যে এই বোর্ডারটা খারাপ ছিলো। চারপাশের মানুষগুলোকে যতোটা ভালো রাখা যায়, যতোটা নিজের কর্তব‍্য করা যায় ও নিজের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখা যায় -- সেটাই চেষ্টা। জীবনদীপের তেল বিতর্কে হুহু করে পোড়ানোর তো প্রশ্নই নেই, শিখা তার সর্বদাই কম্পমান। কালিও জমছে সলতের মুখে। জীর্ণ পাঁচিলের ইঁট, বনতুলসী আর কালকাসুন্দির ঝোপে জোনাকির আলোয় আলো মিলিয়ে মিটমিট করে সেই প্রদীপ বুকের কয়েকবিন্দু তেলে তার হেমন্তের হিম পড়েছে। কবেকার বৃদ্ধ তেঁতুলগাছ সেই আলো দেখে আর্বাচীনের প্রতি স্নেহে পাতায় কাঁপন ধরিয়ে হাসে। পান্না-সবুজ পুকুরের জলে তরঙ্গ ওঠে, আর তার বুদ্বুদ ছুঁতে ভরসা হয় না। এই বুঝি দেখবো যা ভেবেছিলাম তা ভুল। ভারসহ হলেই বুদ্বুদ অথৈ জলে মিলিয়ে যাবে। তখন শত খুঁজেও তাকে পাওয়া যাবে না। হয়তো অতলে নাগকন‍্যার কাছে সে আছে, যে সোনার কঙ্কটিকায় আঁচড়ায় মেঘবরণ চুল। তাই নিজের নিঃশব্দ কক্ষটিই ভালো। নিজেকে নিয়ে সেখানে বসা যায়। বাকিটা ব‍্যক্তিগত।
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:1000::***:*** | ০২ এপ্রিল ২০২৬ ২৩:০২551685
  • আর সাড়ে এগারো ঘন্টা পরে ট্রান্স লুনার ইন্জেকশান। 
  • :|: | 2607:fb90:bd09:dbdd:da0:8f04:c465:***:*** | ০২ এপ্রিল ২০২৬ ২২:৫৬551684
  • কিন্তু হাওয়ায় নাকি ভাসছে চড্ডা চাড্ডি হয়ে যাবে। 
  • ar | .***.*** | ০২ এপ্রিল ২০২৬ ২২:৩২551683
  • @২১ঃ৪৭
    চাড্ডি এসেছে চাড্ডি থেকে!!!
    অথঃ- আর এস এস কথা!!
  • একক | ০২ এপ্রিল ২০২৬ ২২:১০551682
  • *মাধ্বী 
     
    ধুরধুর
  • :|: | 2607:fb90:bd09:dbdd:da0:8f04:c465:***:*** | ০২ এপ্রিল ২০২৬ ২১:৪৭551681
  • যিনি শুভ বিবাহ সিনেমার লিঙ্ক দিলেন তিনি বেড়াতে চলে গেছেন ঠিকই তবু তাঁকে ধন্যবাদ জানাতে এলুম। আগে দেখিনি বইটি। খুবই ভালো লেগেছে। এমনিতেই অবশ্য তৃপ্তি মিত্রকে ভালো লাগে। বিষয়ের দিক থেকে বলার এই যে -- বারো থেকে বাইশের মধ্যে বয়েস হলে একবার দেখা উচিৎ। 
    দ্বিতীয়ত একটি জিজ্ঞাসা: চড্ডা থেকে চাড্ডি এসেছে নাকি উল্টোটা? 
  • একক | ০২ এপ্রিল ২০২৬ ২১:৪২551680
  • কী সব বানান লিখেচি। সারা সন্ধে মাদ্ধীপান তদুত্তর একদল তিরখুটে জ্যাজিস্ট।  উফফ। 
  • lcm | ০২ এপ্রিল ২০২৬ ২১:০৬551679
  • এ তো সেই...

    লেখকঃ লেখা আমার কাছে আর আসে না....
    বন্ধু-১ঃ কেন আসবে, লাস্ট টাইম যখন এসেছিল, তুই তিন কাপ চা খেয়েছিলি, একটারও পয়সা দিস নি...
    বন্ধু-২ঃ ধুর! ও শ্রীলেখার কথা বলছে না, তুই বুঝতে পারিস নি, ও রেখার কথা বলছে...
    বন্ধু-৩ঃ আর এই কালাটাকে নিয়ে হয়েছে মুশকিল ....
  • kk | 2607:fb91:4c8e:c9c3:90a6:1162:4e4f:***:*** | ০২ এপ্রিল ২০২৬ ২১:০৬551678
  • ভাই, এই দুনিয়ায় সবকিছুকেই কোনো না কোনোদিন হারাতে হবে। স-অ-ব কিছুকে। কাজেই ভয় পেয়েও কোনো লাভ নেই, অমোঘকে। আবার ভয় পাওয়ায় কোনো ক্ষতিও নেই। সে এমন কিছু খারাপ জিনিষ নয়। ভালো, ভয় পাওয়াও ভালো।

    এককের 'ইন্সেকিউরুটি' টার্মটা বড়ই ভালো লাগলো। সব রুটির থেকে বেশি লোক কতৃক খাদিত --ইন্সেকিউরুটি।
  • &/ | 151.14.***.*** | ০২ এপ্রিল ২০২৬ ২১:০২551677
  • কিট্টু লাহিড়ী পেয়ে গেলাম বেশ কিছু। আহা সেই কবিতার বইয়ের নাম 'অর্ধচন্দ্র' , অতি অপূর্ব আইডিয়া। ঃ-)
  • একক | ০২ এপ্রিল ২০২৬ ২০:৫৭551676
  • * কোনো
  • একক | ০২ এপ্রিল ২০২৬ ২০:৫৭551675
  • ওগুলো বেকার ইন্সেকিউরুটি। " লেখা"বলে কোথাও কোথাও নো সত্বা নেই।  " লিখছি " এই ভ্রম থেকে " লেখাচ্ছে " এই  ভ্রমের জন্ম হয়। 
     
    একটা কালো ব্ল্যাকবোর্ডের মাঝ দিয়ে চকের দাগ কেটে দিলে,  দ্বন্দ।  নইলে বাল। ওই ব্ল্যাকবোর্ড পেতে আমি ঘুমাই রোজ। লেখা আবার কী। 
  • Srimallar Speaks | ০২ এপ্রিল ২০২৬ ১৯:৩৯551674
  • প্রায়ই লেখা আমাকে নিয়ে খ্যালে... এই যে ভয় হয়, আর যদি কোনওদিন লেখা না আসে আমার কাছে! তখন কী হবে? ভয় হয়, লেখাকে হারিয়ে ফেলার!... 
  • কেটি মেলুয়া | 2402:3a80:1989:c8ea:578:5634:1232:***:*** | ০২ এপ্রিল ২০২৬ ১৮:৫০551673
  • কৌতূহলী | 103.249.***.*** | ০২ এপ্রিল ২০২৬ ১৮:৪৬551672
  • এই গানটার সুর হেমন্তবাবুর নিজের। গীতিকার আর একজন স্টলওয়াট। বিমলচন্দ্র ঘোষ
  • Srimallar Speaks | ০২ এপ্রিল ২০২৬ ১৮:০৭551671
  • গান শুনুন
     
     
     
  • তরমুজ | 2409:40e0:4e:4334:8000::***:*** | ০২ এপ্রিল ২০২৬ ১৭:১৭551670
  • @শ্রীমল্লার, অসংখ্য ধন্যবাদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত