এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.*.*.* | ০১ এপ্রিল ২০২৬ ০০:৩২551519
  • এটা একদম বাঁধিয়ে রাখার মত, 'চোরেদের শুধু শাগরেদ হয়। পন্থা হয় না।' ঃ-) একেবারে। চোরেদের একটাই কথা, চুরি করো, ধরা পোড়ো না। অবশ্য পড়লেই বা কী? তখন বলবে ওটা ডাকাতি ছিল। ( ওই যে এত এত জেলে যেত ওরা চুরির জন্য, আবার সবাই বেরিয়েও গেল টুপ টাপ করে করে? )
  • একক | ০১ এপ্রিল ২০২৬ ০০:১৯551518
  • অকস্মাৎ এলাহাবাদ এক্সিবিশন :/
  • &/ | 151.*.*.* | ০১ এপ্রিল ২০২৬ ০০:১৭551517
  • একবার এক ফেবুগ্রুপে তুমুল ধুন্ধুমার লেগেছে। কারণ সেখানে কেউ একজন পোস্ট দিয়েছেন, নীরদ সি চৌধুরী নাকি ইংরেজের স্পাই ছিলেন। নেতাজী সুভাষের দলের সব কার্যকলাপ নাকি ইংরেজের কাছে রিপোর্ট করতেন। সুভাষ গোপনে গোপনে যাই প্ল্যান করেন, সব ফাঁস হয়ে যায়! কী করে হয়? শেষে বুঝলেন। তখন পালিয়ে অন্য দেশে চলে গিয়ে ... সে তো আপনারা জানেননই।
    রেফারেন্স টেফারেন্স একেবারে হুড় হুড় করে লিঙ্ক টিঙ্ক দিয়ে তুমুল যুদ্ধ চলেছিল। নীরদ সি ওই কারণেই নাকি ইংরেজের কাছে পুরস্কৃত হয়ে তাদের দেশে স্থান পান।
  • &/ | 151.*.*.* | ০১ এপ্রিল ২০২৬ ০০:০৮551516
  • ভেবে দ্যাখো কেকে, একটা শিক্ষাব্যব্স্থার বিরাট এক অংশ ঝাড়া মুখস্থের উপরে দাঁড়িয়ে। ঝেড়ে মুখস্থ করে পরীক্ষার খাতায় নামানো। না কোনো ভাবনাচিন্তা, না কোনো প্রশ্ন করার অভ্যাস। জ্যামিতি ট্যামিতিতে অঙ্কে টঙ্কে তবু কিছু কিঞ্চিৎ কষে দেখানো প্রমাণ ট্রমাণ ইত্যাদি ব্যাপার থাকে, বাকী সে সাহিত্য বলো, ইতিহাস বলো, ভূগোল বলো, এমনকি বিজ্ঞানের কিছু বিষয়ও, যেমন কেমিস্ট্রি, জুলজি, বোটানি ইত্যাদি---একেবারে দুলে দুলে মুখস্থ করো ওগরাও। বিজ্ঞানের বিষয়গুলোতে তবু আনুষঙ্গিক ল্যাবওয়ার্ক কিছু থাকে বলে তবু হাতেকলমে কিছু করার থাকে।
    এই তোতাকাহিনি থেকে হয়ত কোনো কোনো দেশে বেরিয়ে গেছে, আমাদের দেশে সেই ট্রাডিশন...
  • &/ | 151.*.*.* | ০১ এপ্রিল ২০২৬ ০০:০০551515
  • ঈশ, কতকাল আগে দাড়িদাদু 'তোতাকাহিনি' লিখেছিলেন। আহা, সেই ট্র‌্যাডিশন ....
  • &/ | 151.*.*.* | ৩১ মার্চ ২০২৬ ২৩:৫৯551514
  • বিশ্বকবি আর বিশ্বনিন্দুকে দেখা হল। আর যায় কোথায়! তুমুল লেগে গেল। ঃ-)
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২৩:৫০551513
  • আসলে বাচ্চাদের তো স্কুলের অভ্যেস থেকে বেরোতে একটু সময়ও লাগে। কেউ শিখেছে রচনা খটোমটো ভাষায় না লিখলে নম্বর পাওয়া যাবেনা। কেউ শিখেছে পাঠ্যবইয়ের বাইরেকার যত রেফারেন্স থাকবে প্রশ্নের উত্তর তত দিদিমণির পছন্দ হবে। কেউ আবার ভাবে যে অদ্ভুত বানানে লিখলে ভারী 'চমকপ্রদ' হবে। পরীক্ষক বেজায় ইম্প্রেসড হয়ে বেশি নম্বর দেবেন। রাস্তা চলতে চলতে চলতে চলতে তখন অন্য রকম সব বাঁক দেখা দেয়। অনেক কিছুরই আর দাম থাকেনা। আন্য অনেক কিছুর আবার দাম চোখে পড়ে।
  • Manali Moulik | ৩১ মার্চ ২০২৬ ২৩:৪৭551512
  • @রমিত চট্টোপাধ‍্যায়, সহমত। শেষ প্রশ্নের কমলের কথাটা বললেন।
  • Manali Moulik | ৩১ মার্চ ২০২৬ ২৩:৪৬551511
  • এইখানে একটা প্রশ্ন। বাঙালী ছাড়া অন্য কোনো ভাষাভাষীরা কি নিজেদের চিনতে পেরেছে? নিজেকে (ব্যক্তিগত বা জাতিগত ভাবে) চেনার সাথে সে কোন ভাষায় কথা বলে তার সম্পর্কটা ঠিক কী?
     
    ভাষা এমনই একটা মাধ‍‍্যম যেখানে নিজেকে ব‍্যক্তিরূপ বা গোষ্ঠীরূপ যাই বলুন, ফুটিয়ে তোলার একটা প্রেক্ষাপট থাকে। অন‍্য জাতিগুলি যে সমধিক উন্নত নয় সেটা বোঝাই যায় বিভিন্ন ঘটনায়। কিন্তু সম্প্রতি আমাদের নৃতাত্ত্বিক পরিচয় থেকে নিয়ে সমাজতাত্ত্বিক ইস‍্যুগুলোও এতো বিভ্রান্তিতে ভরা, যে ঘুরেফিরে সেই তেনার কাছেই ফিরতে হয়, "রেখেছো বাঙালী করে, মানুষ করোনি।"  
    এবার আরেকটু সাম্প্রতিক ও ক্লিয়ার হতে চাইলে ' কাঙাল মালসাট'  দ্রষ্টব‍্য। 
  • lcm | ৩১ মার্চ ২০২৬ ২৩:৪২551510
  • ওহ .. এ তো সেই - রবিঠাকুর কি অন্য ঠাকুরের মতন পাপ দেন. .. সরস্বতী ঠাকুর পুজোর আগে কুল খেলে পাপ দেন ...
  • একক | ৩১ মার্চ ২০২৬ ২৩:৩৯551509
  • মনে পাপ থাগলে ওরম হয় :/
  • রমিত চট্টোপাধ্যায় | ৩১ মার্চ ২০২৬ ২৩:৩৮551508
  • ইশ কবিগুরু না বিশ্বকবি কোনটা লিখব ভাবতে গিয়ে আনমনে বিশ্বগুরু লিখে ফেলেছি।
  • রমিত চট্টোপাধ্যায় | ৩১ মার্চ ২০২৬ ২৩:৩৬551507
  • @ মানালি দেখুন গুরু হল গিয়ে খানিকটা নির্মোহ প্ল্যাটফর্ম। অত বড় বড় নাম পরমহংস, ভারতবন্ধু, বিশ্বগুরু, সাহিত্য সম্রাট এসব বলে উঠতে পারিনা আমরা পিঠে ব্যাথা করে। খোসা টোসা ছাড়িয়ে আসল মানুষটাকে নিয়ে কারবার। বেশি ফুল মালা থাকলে আসল মূর্তিটা ঢাকা পড়ে যায়।
  • একক | ৩১ মার্চ ২০২৬ ২৩:৩৫551506
  • কেনো! চণ্ডালের :)
  • r2h | 134.*.*.* | ৩১ মার্চ ২০২৬ ২৩:৩৫551505
  • হাহা, হ্যাঁ, তবে এর সঙ্গে যেহেতু চণ্ডাল আছে সুতরাং- ঃ)
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২৩:৩৩551504
  • হুতো এইটা কী বললো?!! তোমার কোনো গুরু নেই? কার পাতায় বসে তাহলে এত গপ্প করছো? ;-)
  • একক | ৩১ মার্চ ২০২৬ ২৩:৩২551503
  • আহ এই সেকেন্ড গরজে গগনে টা !
  • r2h | 134.*.*.* | ৩১ মার্চ ২০২৬ ২৩:২৯551502
  • রেফারেন্স? মানে কী রেফারেন্স, মানে এইটা সত্যি ঘটনা এমন দাবি কেউ করেছে- এমন মনে করছেন নাকি?

    এ বাদে, কোথায় পড়েছি তো মনে নেই, তপনবাবুর দুটো বই, শাঁটুলবাবুর গুটি কয় -এইগুলি পড়ে ফেলুন, হালকা পাতলা সুখপাঠ্য বই সব, কোথাও না কোথাও পেয়ে যাবেন। না হলে কেউ বলে দেবেন, এ পাতায় অনেকেই পড়েছে নিশ্চিত।

    হ্যাঁ, কবিগুরু বিশ্বগুরু ইত্যাকার আমারও কোন গুরু নেই। গুরুগুরু আছে, যেমন গুরুগুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২৩:২৭551501
  • "বাঙালী নিজেই বা নিজেকে চিনতে পেরেছে কবে?"
     
    এইখানে একটা প্রশ্ন। বাঙালী ছাড়া অন্য কোনো ভাষাভাষীরা কি নিজেদের চিনতে পেরেছে? নিজেকে (ব্যক্তিগত বা জাতিগত ভাবে) চেনার সাথে সে কোন ভাষায় কথা বলে তার সম্পর্কটা ঠিক কী?
  • Srimallar Speaks | ৩১ মার্চ ২০২৬ ২৩:২১551500
  • আপ্নারা কত কত গম্ভীর্বিষয় নিয়ে আড্ডা দিচ্ছেন! এত এত কী ক’রে লেখেন? হাতে ব্যথা হয় না আপ্নাদের? হাস্তে হাস্তে প্রশ্ন্টা কর্লাম......
  • Manali Moulik | ৩১ মার্চ ২০২৬ ২৩:১৯551499
  • সেই যে গল্প আছে, দেবেনঠাকুর গাঁয়ের ইস্টিশনে নেমেছেন, গরীব গুর্বো লোক তাকে চিনতে পার্চে না দেখে খুব বিরক্ত, শেষে বলেন, জানো আমি মহর্ষি দেবেন্দ্রনাথ। তা শুনে এক বৃদ্ধ এক নাতিবৃদ্ধকে বললেন, এসব শহুরে লোকের বলিহারি। আমাদের গাঁয়ে কত লোকের অর্শ আছে, কিন্তু তা নিয়ে এত আম্বা কিসের?
     
    হ‍্যাঁ, এটার রেফারেন্স পেলে ভালো হতো।
     
    আমরা কোনো কবিগুরু কে চিনিনা। কাজেই বাকিটা অপ্রসঙ্গ। দুঃখিত :)
     
    সেটা তো ঠিক আছে। বাঙালী নিজেই বা নিজেকে চিনতে পেরেছে কবে?
  • r2h | 134.*.*.* | ৩১ মার্চ ২০২৬ ২৩:০৫551498
  • ও আর দেবেন ঠাকুরের রসিকতাটার সোর্স উল্লেখ করা হয়নি। কমলকুমার? নাকি তপনবাবু, না রাধাপ্রসাদ? মানে ঐ আরকি, পুরনো কলকাতার বৈঠকী কে একটা।
  • r2h | 134.*.*.* | ৩১ মার্চ ২০২৬ ২৩:০৪551497
  • সেবার কী হয়েছে, আমাদের ওদিকে তো খুব রবীন্দ্রচর্চা হত, সরকারি উদ্যোগে রবিপক্ষ, মানে সে ভালোই হত, খুবই সুন্দর সংস্কৃতিচর্চার আবহ ছিল, তার দীর্ঘমেয়াদী ফল হয়নি, সে অন্য কথা। যাগ্গে, তো অনুরূপ রবিপক্ষে, আমি এই তিন ক্লাস টাস হবে, স্থানীয় লাইব্রেরিতে নানা জিনিসের মহড়া চলছে, আর তার ফাঁকে ফাঁকে নানান বিশ্রম্ভালাপ, জাম্বুরা ফুটবল লুকোচুরি খুচরো প্রেম ক্যুইজ ইত্যাদি নানান বয়সোচিত ও রুচি অনুযায়ী খেলাধুলো। সেখানে একজন ডেঁপো বালিকা, মানে আমার থেকে অনেকটাই বড়, বললো, আচ্ছা, রবীন্দ্রনাথ কি পৃথিবীর সব ভাষায় কবিতা লিখেছেন নাকি, যে তাঁকে বিশ্বকবি বলা হবে? সেই নিয়ে কিছু বন্ধু কিছু বশম্বদ কিছু অনুগ্রহপ্রত্যাশী একটু হাহাহিহি করলো। সেসব শুনে আমি চটে কাঁই, যুক্তিপরম্পরা যে এরকম চলে না তা বুঝি, কিন্তু গুছিয়ে বলতে পারছি না, অন্যদিকে এরা অনেক বড়, তাই একেবারে বিনা প্রস্তুতিতে শিং বাগিয়ে তেড়ে যেতেও ভরসা হচ্ছে না। তো এইসব ক্ষোভ চেপে বাড়ি এসে মা'র কাছে নালিশ করলাম। মা তো যথারীতি নিজে পড়াশুনো করে বুঝে নাও গে মোডে ভাগিয়ে দিল তা নিয়ে কিছু না, কিন্তু রেগে গিয়ে ঐ ডেঁপো বালিকার প্রতি কোন রূঢ় বাক্য উচ্চারণ করলো না, এমনকি এতে বড় স্যাক্রিলিজিয়াস কথাটাকে পাত্তাই দিল না- তা দেখে একেবারে মর্মাহত হয়ে গেলাম। ভাবলাম, যাহ, এই নিত্যদিনের সাতটা চল্লিশের রবিগান, এই মোটা মোটা প্রবন্ধ, বড়দের এমনধারা চঞ্চলা ভক্তি?
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২২:৫৪551496
  • মানে বাবামশায়ের জায়গায় বিবেকদা ইস্টিশানে নেমে অরিন্দম চ্যাটার্জির দাদাকে খুঁজছিলেন
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২২:৫২551495
  • অরিন্দম চ্যাটার্জির দাদা বললেও হত
  • একক | ৩১ মার্চ ২০২৬ ২২:৪৮551494
  • আমরা কোনো কবিগুরু কে চিনিনা। কাজেই বাকিটা অপ্রসঙ্গ। দুঃখিত :)
  • . | ৩১ মার্চ ২০২৬ ২২:৪৬551493
  • ২২ সপ্তাহের অধিক অন্তঃসত্ত্বা ছাত্রীদের ভাতা দেবার ঘটনা সত‍্য।
  • r2h | 134.*.*.* | ৩১ মার্চ ২০২৬ ২২:৪৩551492
  • দেখুন একজন ভবানী সেন কে তা জানেন না সে তো হতেই পারে। সে তো কত লোকেই কত কথা জানি না। কিন্তু তা নিয়ে অঙ্খার করার তো কিছু নেই।

    সেই যে গল্প আছে, দেবেনঠাকুর গাঁয়ের ইস্টিশনে নেমেছেন, গরীব গুর্বো লোক তাকে চিনতে পার্চে না দেখে খুব বিরক্ত, শেষে বলেন, জানো আমি মহর্ষি দেবেন্দ্রনাথ। তা শুনে এক বৃদ্ধ এক নাতিবৃদ্ধকে বললেন, এসব শহুরে লোকের বলিহারি। আমাদের গাঁয়ে কত লোকের অর্শ আছে, কিন্তু তা নিয়ে এত আম্বা কিসের?
  • Manali Moulik | ৩১ মার্চ ২০২৬ ২২:৩৭551491
  • আচ্ছা, আপনাদের স্বাভাবিক বুদ্ধিতে কী বলে সত‍্যিই কবিগুরুকে কোনো এরকম সাদা-কালো সংজ্ঞায় বাঁধা যায়? ওনাকে 'জাতীয়তাবাদী' কবি বলে দাগিয়ে দেওয়াটা আশ্চর্য লাগলো। রবীন্দ্রনাথের ধারণা ছিলো সর্বরাষ্ট্রিক জাতীয় সমবায় যা একটি বিশ্বমানবতার আহ্বান করে। ওনার 'নৈবেদ‍্য' কাব‍্যগ্রন্থ অবশ‍্যই পড়েছেন। "স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত "  আশা করি অনেকেই পড়েছেন। ওনার জাতীয়তাবাদ সম্পর্কে ধারণাই ছিলো কিছুটা আলাদা। তথাকথিত 'নেশন' -এর যে কোনো বাংলা প্রতিশব্দ হয় না, এবং জাতিই জাতির শত্রু তা এক্ষেত্রে উল্লেখ‍্য। এর উপর রবীন্দ্রনাথের সর্বমোট তিনটি বক্তৃতা আছে। 
    ন‍্যাশালিজম ইন ওয়েষ্ট
    ন‍্যাশানালিজম ইন জাপান এবং
    ন‍্যাশানালিজম ইন ইন্ডিয়া।
    সেখানে সুস্পষ্টভাবে উনি সভ‍্যতা (Civilization)  এবং সংস্কৃতি (culture) এর পার্থক‍্য নির্দেশ করেছেন। ইউরোপের সাম্রাজ‍্যবাদের প্রাথমিক কারণ যে এই জাতিপ্রেম নাম ধরি প্রচন্ড অন‍্যায় -- তা উনি আগেই চিত্রিত করেছেন। জাপানের নব‍্য-সাম্রাজ‍্যবাদী হয়ে এশিয়ায় আগ্রাসন এবং ভারতের ক্ষেত্রে একে 'আন্তর্জাতিক দুস্প্রবৃত্তির স্বাদেশিক সংস্করণ' বলে অভিহিত করেছেন। এই তিনটি বক্তৃতা নিয়ে 'ন‍্যাশানালিজম' নামক সংকলন প্রকাশিত হয় যা লেনিনের ব‍্যক্তিগত পাঠাগারে ছিলো। Max Plowman নামক যুবক সৈন‍্যের ঘটনাটা যদি জানেন তো অবশ‍্যই বিষয়টি আরো স্পষ্ট হবে বলে আশা রাখি। আর জমিদারী বা বুর্জোয়া কথা যদি বলেন, তো আমি মানবো না। শ্রীনিকেতন ও সুরুল গ্রামের যে মডেল উন্নয়ন উনি করে গেছেন, তার একটা উদাহরণ আগে অন‍্য কেউ দেখান। সেইযুগে পুত্র রথীন্দ্রনাথ ও জামাতাকে কৃষিবিদ‍্যা পড়তে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো যাতে ফিরে এসে তারা গ্রামের ও পল্লী -  উন্নয়নে হাত লাগাতে পারে। এটা আজকে কেউ করুন আগে নিজের সন্তানকে পাঠিয়ে। তারপর অন‍্য কথা। বাঙালীর একটি দোষ হলো আর্মচেয়ার অ‍্যানালাইসিস। যা  আমার সামান‍্য বুদ্ধিতে অসহ‍্য লাগে। আর কমিউনিষ্টদের উক্ত বিষয় সম্পর্কে ধারণাটিকে তো 1930 এর জার্মানির বিখ‍্যাত এক মার্ক্সিষ্ট ব‍্যক্তি অটো ষ্ট্র‍্যাসার (Otto Strasser) প্রকাশ‍্যে নিন্দ‍া করেছেন( Wilhelm Reich দ্রষ্টব‍্য)। নোবেল প্রাপ্তির সংবাদে ওনার প্রাথমিক প্রতিক্রিয়া ছিলো, "যাক, বিশ্বভারতীর কিছু কাজের জন‍্য অর্থের আপাতত সুরাহা হলো।" মৃণালিনী দেবীর গহনা পর্যন্ত একাজে ব‍্যয়িত হয়েছে। এগুলি পর্যালোচনা না করে ও জাতীয়তাবাদ বা সাম্রাজ‍্যবাদ সম্পর্কে তাঁর ব‍্যাখ‍্যা না জেনে বিশ্লেষণটা অতি বাজে লাগে। আর আমাদের প্রকৃতি হলো কবি শঙ্খ ঘোষের  সেই কবিতাটির মতো, "কোন দল? তুমি কোন দল?" তাই আমরা ভেবে বসি, এই মণীষী ছিলেন আমাদের লোক, উনি ওদের লোক। অভ‍্যেস এতো প্রখর,  আজ-কাল-পরশুর কোনো অসামান‍্য অভিনেতা-নাট‍্যকর্মী-লেখকের মৃত‍্যু হলেও সেই আমরা-ওরার সার্কাস দৃশ‍্যমান হয়। তাই মুশকিলটা হলো রবীন্দ্রনাথকে কোনো দলে ফেলা যায় না। সেই একমুঠো আকাশ উক্তি-প্রত‍্যুক্তির মুঠি থেকে বেরিয়ে যান। যিনি বিশ্বমানবতার, সামগ্রিকতার। বিপ্লবী উল্লাসকর দত্ত ব্রিটিশের আদালতে চরম শাস্তির মুখে দাঁড়িয়ে গেয়ে ওঠেন, "বিধির বাঁধন কাটবে তুমি এমনি শক্তিমান...." তাই মানুষের আত্মার আন্তরিক রসদের কান্ডারীকে এসব খবরের কাগজে ক্লিশেতে না ফেলাই ভালো। আর বিনম্রভাবে জানাই, এক বয়স্ক পরিচিতকেই একবার কী প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলাম, "ভবানী সেন এটা কেন বলেছিলেন, মানে এক্সপ্ল‍্যানেশনটা কী ছিলো একটু বিশদে জানতে চাই।" তিনি কিছুক্ষণ চোখ কুঁচকে ভেবে টেবে বললেন, "স‍্যরি, ঠিক মনে পড়লো না। তরণীসেন বধ তো বাবা শুনেছি, ভবানী সেন আবার কে?" আশাকরি আর কিছু ব‍্যাখ‍্যা করার দরকার নেই।
     
    খুব বিরক্ত হয়ে লিখলাম এতোগুলো কথা।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ৩১ মার্চ ২০২৬ ২১:৫৫551490
  • আপনাদের সব্বাইকে ধন্যবাদ। রমিত আর হেঁয়ালির বলা পন্থাগুলো করে দেখছি আবার। অন্য কোনো ডিভাইস থেকে হবার সম্ভাবনা কম রমিত। আমি এমন কোনো ডিভাইস ইউজ করিনা যাতে অন্য কেউ অন্য কোনো ইন্টারেস্টের জিনিষ সার্ফ করে। যাইহোক, তবু দেখছি।

    ডট,
    আমারও এই কথাটাই মনে হয়েছিলো :-)

    হুতোর কথাটা মোক্ষম! :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত