এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রত্যয় ভুক্ত | ৩১ মার্চ ২০২৬ ০০:৪৪551398
  • প্রফুল্ল রায়ের কেয়া পাতার নৌকো শেষ করে শতধারায় বয়ে যায় পড়ছি, খুব একটা ক্ষোভ, কষ্ট হচ্ছে পড়তে পড়তে- আর এই যুগেও এতো মিল পাচ্ছি। শ্রীরামপুরে ভ্যান্ডালাইজড মুখার্জি রেস্তোরাঁটি আমাদের বাড়ি থেকে দু মিনিট দূরে, সেখানে এরকম অবস্থা, দেখে ভয় লাগছে। আর এখানে তো মুসলমানরা হিন্দু ব্যবসায়ী প্রতিষ্ঠান আক্রমণ করেছে অজুহাত দেবার জায়গা নেই। এবারে পরীক্ষা না থাকলে আমিও ভোঠ দিতে বাড়ি যেতাম।
  • প্রত্যয় ভুক্ত | ৩১ মার্চ ২০২৬ ০০:৪০551397
  • জানিনা কেন এরকম, একটা কারণ হয়তো অবাধ ও সুলভ ইন্টারনেটের কারণে মানুষের মধ্যে পর্নোগ্রাফিক ও ভালগার মেটিরিয়াল অনেক বেশি ছড়িয়ে পড়েছে।
  • রঞ্জন | 2401:4900:882b:b707:a23b:ca8e:fd0d:***:*** | ৩১ মার্চ ২০২৬ ০০:৩৩551396
  • &/
    আপনি বোধহয় এই গানটার কথা বলেছেন -- "কথা কইতে যে পেলাম না। বলাই দাদা সঙ্গে ছিল"।
     
    বঙ্কিম চন্দ্র  विषवृक्ष।
    कुंदनंदिनी  প্রথম জমিদার বাড়ির  ভেতরে গেছেন।
    এক জায়গায় দালানে বসে বৈষ্ণব এর দল তিলক লাগিয়ে কীর্তন গাইছে।
  • Manali Moulik | ৩১ মার্চ ২০২৬ ০০:২৫551395
  • মেটালের স্কেল, পকেট নাইফ/কাঁটা কম্পাস
     
    কাঁটা কম্পাস তো থাকেই। সঙ্গে হেয়ারপিন, পেপার নাইফ। একেবারে হবসের 'ষ্টেট অফ নেচার' -এ পৌঁছেছি আমরা প্রত‍্যয় বাবু। কিছু প্রকাশিত আর কিছু অপ্রকাশিত। ভিতরের পারভার্টনেস এতো বেশী লোকজনের কেন? এতো মশাই পেনিলোপের যুগে ছিলো। তাহলে এগিয়েছিটা কোন্ দিকে আমরা?
  • Manali Moulik | ৩১ মার্চ ২০২৬ ০০:২২551394
  • @প্রত‍্যয় ভুক্ত  : একেবারেই তাই। নিজে কয়েকবার তা অনুভবও করেছি। এইজন‍্যই বললাম, কোনো বিষয়ে তাঁদের অমান‍্য করতে আমার মন সায় দেয় না। আমি তো জানি আমি মা বাবার কতোখানি।
  • প্রত্যয় ভুক্ত | ৩১ মার্চ ২০২৬ ০০:২১551393
  • আমার ব্যাপার কি জানেন তো মল্লারবাবু- "দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি", আমি এখানে বেনামে মাঝে মাঝে মন্তব্য করি, এখন স্বনামে এলাম ইচ্ছে হলো।
  • Manali Moulik | ৩১ মার্চ ২০২৬ ০০:২০551392
  • এ যে সেই মহাপুরুষ সিনেমার নিবারণদা বলে ডাকত যে ছেলেটি, se ওরকম টুকে টুকে চিঠি লিখত, বুঁচকি রেগে বোম
     
    সত‍্য। বিরিঞ্চি বাবার অবলম্বনে তো মুভিটা?
  • প্রত্যয় ভুক্ত | ৩১ মার্চ ২০২৬ ০০:১৯551391
  • পারলে কিছু আত্মরক্ষার জন্য শারীরিক ও মানসিক (যাতে বিরুদ্ধ পরিস্থিতিতে ভয়ে বিস্ময়ে জমে না যান একেবারে) ট্রেনিং নিয়ে রাখুন, আর অস্ত্র ক্যারি করুন, পেপার স্প্রে, ভোঁতা কিছু অস্ত্র, মেটালের স্কেল, পকেট নাইফ/কাঁটা কম্পাস/কাঁচি।
  • Srimallar Speaks | ৩১ মার্চ ২০২৬ ০০:১৯551390
  • প্রত্যয় ফিরেছেন! আপনার গুরুতে জমা করা লেখাগুলো প্রায় সবই প’ড়েছি... সম্ভাবনাময় লেখক আপনি। 
  • kk | 2607:fb91:4c8b:e2ab:69b1:a863:cebc:***:*** | ৩১ মার্চ ২০২৬ ০০:১৮551389
  • আরেঃ, অ্যান্ডর ঠিক আমার মনের কথাটা বলেছে! আমি এক্ষুণি ভাবছিলাম যে সেই "তোমার চিঠি? ওটা তোমার চিঠি? দু লাইন শেলী, দু লাইন কীটস, দু লাইন ইয়েটস। তারপর তুমি কেমন আছো? আমি ভালো আছি।"laugh
    [ কবিদের নামগুলো সামান্য এদিক ওদিক হয়ে থাকতে পারে, একটু ভুলে ভুলে গেছি ] 
  • প্রত্যয় ভুক্ত | ৩১ মার্চ ২০২৬ ০০:১৬551388
  • মানালিকে বলছি, আমাদের মা বাবারা আসলে বড়ো চিন্তায় থাকেন, তাঁরা তো এমন জঙ্গলে বড়ো হননি যেমনটি আমাদের হতে হচ্ছে- আমি তো সবসময়ই এতো মায়ের অভাববোধ করি, অনেকবারই ভিডিও কল করি দিনে। আর আপনি হাজার হোক নারী শরীরে জন্মেছেন- ওর ওপর যে কত হায়না শেয়ালের চোখ পড়ে, তার আর অবধি নেই।
  • &/ | 107.77.***.*** | ৩১ মার্চ ২০২৬ ০০:১৫551387
  • ঈশ, এযে সেই মহাপুরুষ সিনেমার নিবারণদা বলে ডাকত যে ছেলেটি, se ওরকম টুকে টুকে চিঠি লিখত, বুঁচকি রেগে বোম
  • কৌতূহলী | 103.249.***.*** | ৩১ মার্চ ২০২৬ ০০:১৩551386
  • প্রেমপত্র লেখার প্রাথমিক শর্ত হচ্ছে রবীন্দ্র সাহিত্য গুলে খাওয়া। 
  • কৌতূহলী | 103.249.***.*** | ৩১ মার্চ ২০২৬ ০০:১১551385
  • আমি তো মেসে থাকতাম, সলিড পড়া হত। বাড়িতে অত সলিড পড়া হয় না। এই বই ঘাঁটি, ওই গান শুনি, এসব ইচ্ছেগুলো মনে মাঝেমাঝেই উঁকি মারে। এই যেমন এখন বাড়িতে আছি বলে কাজ ফেলে গুরু পড়ছি।
  • Manali Moulik | ৩১ মার্চ ২০২৬ ০০:১১551384
  • আর প্রেমপত্র লিখলেও স্ট্রেস কমে। মানসিক উদবেগ কমে মনটা ঠান্ডা হয়। 
     
    হুম। এটাও। কাল্পনিক লেখা টেখা যায়, বেশ নেরূদা থেকে এলিয়ট, ঋতুসংহার, মালবিকাগ্নিমিত্রম্, তারপর সমর সেন, সুধীন্দ্রনাথ দত্ত কোট করে করে। মাঝে মাঝে দু - একটি সিলভিয়া প্লাথও দেওয়া যায় যদি সম্ভব হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে আর আলাদা করে উল্লেখ করা মানে ধৃষ্টতা, ওনাকে বাদ দিয়ে প্রেমপত্র কল্পনা করা যায়না।
  • Manali Moulik | ৩১ মার্চ ২০২৬ ০০:০৭551383
  • হস্টেল বা মেসে থাকলে বাড়ির থেকে পড়াশুনাও ভাল হয়
     
    সিকী !!  এইচএসে সেকেন্ড পজিশন পাওয়া আমার এক সিনিয়র দাদা যে বললো, হষ্টেলে কিস‍্যু পড়া যায় না। বাড়িতে দু-ঘন্টা পড়লেও সঠিক পড়াটা হয়।
  • কৌতূহলী | 103.249.***.*** | ৩১ মার্চ ২০২৬ ০০:০২551382
  • হস্টেল বা মেসে থাকলে বাড়ির থেকে পড়াশুনাও ভাল হয়। 
  • কালনিমে | 103.56.***.*** | ৩১ মার্চ ২০২৬ ০০:০২551381
  • বেসিকালি নিজের কমফর্ট zোন থেকে না বেরলে জীবন কিছুই দেখা হয় না। আমার তো মনে হয় আঠেরো বছর হয়ে গেলে ছেলেমেয়ে সকলেরি বাড়ির বাইরে পাড়লে হস্টেলে গিয়ে থাকা উচিত কয়েক বছর । তাতে সবারই মঙ্গল 
  • &/ | 107.77.***.*** | ৩১ মার্চ ২০২৬ ০০:০০551380
  • আমার তো একটা পার্টস কাল বেলায় আহীর ভৈরোঁ সাধতে চায়, অন্য পার্ট ঝাঁটা হাতে তাড়া করে, আরেক পার্ট তারস্বরে রাম্মা হো রাম্মা হো করে, আরেক পার্ট ঘুমের ঘোরে পাশ ফিরে বলে কী শুরু করেছিস তোরা ? :)
  • কৌতূহলী | 103.249.***.*** | ৩০ মার্চ ২০২৬ ২৩:৫৭551379
  • বই আর গান অবশ্যই স্ট্রেস ফ্রি করে। আর প্রেমপত্র লিখলেও স্ট্রেস কমে। মানসিক উদবেগ কমে মনটা ঠান্ডা হয়। 
  • kk | 2607:fb91:4c8b:e2ab:69b1:a863:cebc:***:*** | ৩০ মার্চ ২০২৬ ২৩:৫২551378
  • "মানুষের ভিতর দুটো প্রবৃত্তি থাকে। একটা তাকে দুর্জয় করে ঘরের থেকে সুদূর বাইরে টেনে নিয়ে যায়, অপরটা গৃহকোণে বা তরুচ্ছায়ার দিকে টানে। "
     
    দুটো নয়, অনেক গুলোই প্রবৃত্তি থাকে। একটা মানুষের ভেতরে অনেক গুলো মানুষ। তাদের 'পার্টস' বলে। এটা কিন্তু স্প্লিট পার্সোন্যালিটি নয়। এই পার্টসদের নিয়ে 'ইন্টার্নাল ফ্যামিলি সিস্টেম' বলে একটা কনসেপ্টই আছে।
  • &/ | 107.77.***.*** | ৩০ মার্চ ২০২৬ ২৩:৪১551377
  • আমিও এটাই লিখতে যাচ্ছিলাম, অরণ্যদা লিখে দিলেন :)
  • aranya | 2601:84:8501:15b0:80b7:11f7:c508:***:*** | ৩০ মার্চ ২০২৬ ২৩:৩১551376
  • মানালি, মাস্টার্স বা পিএইচডি করতে ভারতের বাইরে কোন দেশে যাও, তাহলে বাবা মা-র স্নেহের বাঁধন ছিঁড়ে বেশ অনেক দূর যেতে পারবে :-)
    দুনিয়া দেখাও হবে 
  • lcm | ৩০ মার্চ ২০২৬ ২৩:২৪551375
  • ড্রেক প্যাসেজ... ওরে বাবা! ... সেখানে সমুদ্দুর নাকি খুব নাপানাপি করে ... একজন বলেছিল - মাথাঘোরা, বমি টমি নিয়ে সে এক ইয়ে...
  • Manali Moulik | ৩০ মার্চ ২০২৬ ২৩:২৩551374
    • ৪৯551369
    • আচ্ছা মানালি - আপনি এত "কোট" করেন কেন? সেই ছেলেবেলার রচনা লেখার মতো । নিজের বক্তব্য রাখুন নিজের জোরেই - নাহলে কনফিডেন্স এর অভাব মনে হয় । যেমন এখানে এই কোটেশন এর মানে বুঝলাম না। বক্তৃতা দিতে না চাইলে ঘন ঘন কোটেশন দেওয়ার প্রয়োজন নেই ।
    না, এটা বোঝাতে চাইলাম যে ভিতরের প্রকৃতির সঙ্গে এই যে স্বাভাবিক পরিবেশের একটা দ্বন্দ্ব, তা এই একটি উক্তির সাহায‍্যে কবিগুরু বুঝিয়ে দিয়েছেন। বা আবার বিহারীলাল চক্রবর্তীর কবিতা সম্পর্কে ওনার আলোচনাতেও দেখেছি এই প্রসঙ্গটার পুনরাবৃত্তি। যে মানুষের ভিতর দুটো প্রবৃত্তি থাকে। একটা তাকে দুর্জয় করে ঘরের থেকে সুদূর বাইরে টেনে নিয়ে যায়, অপরটা গৃহকোণে বা তরুচ্ছায়ার দিকে টানে। এই দুটোর সংঘর্ষের অবিরাম পরিণতিই জীবন। সেটা বোঝাতে বললাম। 
     
    dc, ঠিক বলেছেন, ধন‍্যবাদ। বই আর গান ভীষণ ষ্ট্রেস ফ্রি করে।
  • lcm | ৩০ মার্চ ২০২৬ ২৩:২২551373
  • বি,
    হ্যাঁ, ইউনিয়ন টেরিটরি/ নর্থ ইস্ট/ জে এন্ড কে ... এগুলো বাদ দিলে, টোটাল জিডিপি চেঞ্জ হবে না, অন্যগুলোর বদল হবে... তবে ঐ আর কি, ২৩/৩৩ এর জায়গায়, হয়ত ১৯/২৫ এরকম কিছু হবে আর কি ...
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:4000::***:*** | ৩০ মার্চ ২০২৬ ২৩:১৬551372
  • দ দি আমার একটা ভাই কানাডায় কেমিস্ট্রি নিয়ে প্রফেসারি করে, সে কয়েকবছর আগে ড্রেক প্যাসেজ এক্সপেডিশানে গেছিল। ওর কাছে শুনেছিলাম সাংঘাতিক এক্সপেরিয়েন্স।
  • | ৩০ মার্চ ২০২৬ ২২:৫৯551371
  • ছোটিবেলায় মানে এইট নাইনে পড়ার সময় ম্যাপ দেখে ভাবতাম যে কন্যাকুমারী থেকে সোজা নাক বরাবর গেলেই তো আন্টার্কটিকা। কোন জাহাজ নিশ্চয়ই আছে যেটা যায়। পেঙ্গুয়িনদের কলোনী দেখার খুব শখ ছিল। 
  • | ৩০ মার্চ ২০২৬ ২২:৫৬551370
  • বাবারে ড্রেক প্যাসেজ যা জায়গা! অণুর ভাই অপুর একটা ভিডিও দেখেছিলাম ড্রেক প্যাসেজ দিয়ে ওরা যখন যাচ্ছিল। আঁউফস! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত