এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:fb91:4c8b:e2ab:915b:8c9e:be72:***:*** | ২৮ মার্চ ২০২৬ ০৬:৪৩551159
  • বইপড়ুয়া,
    হ্যাঁ, পড়েছি তো। এই বই নিয়ে পাপাঙ্গুল একটা রিভিউই লিখেছিলেন পুরো। এই যে -- ধনপতি
  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০৬:৩৮551158
  • ধ্রুপদী নৃত্যকলাও হয় তো! দক্ষিণ ভারতের নৃত্যশিল্প তো মনে হয় সবটাই ধ্রুপদী। নৃত্যের মাধ্যমে ঈশ্বরের উপাসনা। অবশ্য দেখার সুযোগ হয় নি কখনও। শুনেছি শুধু।
    (এইসব ব্যাপারগুলো, যে যাই বলুন, কিছুটা ধনবান লোকেদের জন্যই। প্রাথমিক প্রয়োজন যাঁদের মিটে গেছে ও অতিরিক্ত সম্পদ রয়েছে। তাঁরাই পারেন। চালডালতেলনুনের চিন্তায় দৌড়ের উপরে থাকলে এই সব কি আর হয় ? )
  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০৬:৩০551157
  • কেকে, 'ইস্পাত' এ অনেক চরিত্রকেই ভালো লাগত। পাভেলকে তো বটেই, ওর দাদা আরতিওমকে, ওর মাকে। ওদের পাড়ার বন্ধুদের মধ্যে ভালিয়া বলে একটি মেয়ে ছিল, তাকে। বনের মধ্যে জলের ধারে বসে বই পড়ত তানিয়া, তাকেও ভালো লাগত। পরের দিকে তো আরও অনেক চরিত্র এল, সের্গেই, রিতা, ওদেরও ভালো লাগত।
    প্রথম পড়া কৈশোরে, তখন আবেগ নিয়ে পড়া। আবেগ দৃষ্টিকে ঝাপসা করে দেয়। অনেকে পরে দূর থেকে ফিরে দেখি যখন, তখন সব মিলে একটা উত্থান পতনের নৃত্যের মতন লাগে, তখন আর আলাদা করে প্রিয় অপ্রিয় কিছুই মনে হয় না, যেন যে যার ভূমিকা পালন করেছে।
  • বইপড়ুয়া | 108.16.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০৬:২৬551156
  • "ধনপতির সিংহল যাত্রা" পড়েছেন কেউ? কোন বক্তব্য থাকলে শুনতে আগ্রহী।  
  • kk | 2607:fb91:4c8b:e2ab:915b:8c9e:be72:***:*** | ২৮ মার্চ ২০২৬ ০৬:১২551155
  • অ্যান্ডর,
    একটা র‌্যান্ডম প্রশ্ন করছি। কোনো কারণ নেই, এমনি মনে এলো তাই। 'ইস্পাত' এ তোমার সবথেকে প্রিয় চরিত্র কে ছিলো?
  • kk | 2607:fb91:4c8b:e2ab:915b:8c9e:be72:***:*** | ২৮ মার্চ ২০২৬ ০৬:০৭551154
  • ও, তা বেশ তো।কিন্তু ওস্তাদী নাচ কেমন? কত্থক বা ভারতনাট্যম বা কথাকলি, এইগুলো? হোক, সবই হোক যার প্রাণে যা চায়। আমি অবশ্য ধ্রুপদী গানবাজনা-নাচ কিছুই বুঝিনা! আমিও তাহলে ঘুমিয়ে থাকবো, মহাশ্বেতা দেবীর খেতার মত, ঘরের চালে উঠে।
  • :|: | 2607:fb90:bd4b:9211:9f7:fd0e:3d18:***:*** | ২৮ মার্চ ২০২৬ ০৬:০৪551153
  • ৫:৫৯ --সে হবার যোটি নাই। কফি ঘুমাতেই দেবেনা। তেমন হলে মাথাও ধরিয়ে দিতে পারে। 
  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০৫:৫৯551152
  • কেকে, এঁরা প্রস্তাব দিচ্ছেন ওস্তাদী গান বাজনা নাচ ইত্যাদির ব্যবস্থা থাকবে কফিশপে সপ্তাহে দু'দিন। আহ, তাহলে চমৎকার হবে। আমি ওস্তাদী বাজনা শুনতে শুনতে হুতেন্দ্রর মতন ঘুমোবো। ঃ-)
  • kk | 2607:fb91:4c8b:e2ab:915b:8c9e:be72:***:*** | ২৮ মার্চ ২০২৬ ০৫:৪১551151
  • কফিশপের সম্ভাব্য নাম বলেছেন অনেকে। আমার হুমায়ুন আহমেদের দেওয়া নাম মনে পড়ে গেলো -- "শুধুই কফিতা"।
  • aranya | 2601:84:8501:15b0:43b:3f12:296c:***:*** | ২৮ মার্চ ২০২৬ ০২:৩৮551148
  • 'চাকর মানে হচ্ছে চা করে যে'
    - ঠিক। চা - বিরোধী দের উদ্দেশ্যে নজরুল লিখেছিলেন -
     
    চা করে করে 
    ভৃত্য নফর 
    নাম হারিয়ে হল চাকর 
    সেই চায়ে যে মারিতে চায় 
    চামার সে শুনিশ্চয় 
  • r2h | 165.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০২:৩৫551147
    • &/ | ২৮ মার্চ ২০২৬ ০১:২১
    • ওস্তাদী গানের বা বাজনার আসরে ...
     
    অনেক মজার মজার জিনিস হয়। সেবার চিত্রেশ দাশের নাচ, তিনি মঞ্চে উঠেই বলেছেন অনেকদিন পর এরা আমায় ডেকেছে, আজ কিন্তু সহজে নামবো না। ওঁর পর বোধহয় আমজাদ আলি ছিলেন, অথবা অনুরূপ হেভিওয়েট কেউ। আর তো উনি নামেন না, এক সময় স্টেজে আলো নিভিয়ে দেওয়া হল, উনি তর্জন করে বললেন আমি অন্ধকারেই নাচবো, তারপর সে কি কান্ড।

    আরেকবার বিলায়েৎ খান সাহেব উঠেছেন, দর্শকাসন পুরো ভর্তি, কেউ বিড়ি খেয়ে এসে দেখে নিজের সিট নেই, সেই নিয়ে মৃদু বিতণ্ডা। খান সাহেব মঞ্চ থেকে ব্যাপারটা ঠাহর করতে পেরে বললেন, আহা সিট না পেলে দাঁড়িয়েই থাকুন না, এ বাজনা তো আর বেশিদিন শুনতে পাবেন না।

    সেটাই ডোভার লেনে তাঁর শেষ বাজনা ছিল।
  • r2h | 165.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০২:২৭551146
    • kk | ২৭ মার্চ ২০২৬ ২১:৪০
    • বাগানের মালিক তো হুতেনবাবু ... 
     
    আরে না না। বাগান তো যৌথ খামার।
  • r2h | 165.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০২:২৫551145
    • &/ | ৭ মার্চ ২০২৬ ২১:০৭
    • ... বিদেশে কত রকম কাজের সন্ধান যে পাওয়া যায়! ...
     
    ঠিক। এইটা একটা খুবই বড় ব্যাপার। মোটামুটিভাবে এক্সপ্লয়েটেড না হয়ে ডিগনিটির সঙ্গে কাজ করার অনেক সুযোগ আছে।

    বিপরীত চিত্রও আছে, সেগুলি খুবই বিপরীত, কিন্তু ঐ আরকি। যেমন আমাদের দেশে গিগ ওয়ার্কারদের শোসন একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কিন্তু পশ্চিমে গিগ ওয়ার্কটা এখনও অনেকটাই সুবিধেজনক।
     
    আবার যাদের হয় তাদের হয়। একটা ভিডিও ভাইরাল হয়েছে - একজন লম্বা কনস্ট্রাকশনের কাজ করিয়ে দিনের শেষে আইস ডেকে মজুরদের ফাঁসিয়ে দিয়েছে। এসব বাড়বে আরও।
  • r2h | 165.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০২:১৮551144
    • Manali Moulik | ২৭ মার্চ ২০২৬ ২০:১৪
    • গুরু কি সত‍্যি পিসির সাইট? আপনাদের স্বহস্তে লিখা? ওই যে প্রচুর ঝিঁঝিপোকা...
     
    আপনার বুদ্ধিতে কী বলে, মানালি?
  • r2h | 165.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০২:১৭551143
  • আলবার্টবাবুর সমস্যাটা কী? সারাক্ষণ জানিস আমি স্যান্ডো করি বলে লম্ফ ঝম্প করেন কেন? এত টেকনোলজি বোঝেন আর এটুকু বোঝেন না যে ঐ জুয়োর সাইটের বিজ্ঞাপন অটোমেটেড আনমনিটর্ড সিস্টেম থেকে আসে, আপনার গালমন্দ করতে বাসনা, সে বাসনা পুর্ণ হবে ঠিক আছে, কিন্তু বটের বাবাকে খগেন বললেই বা কী আর গগন বললেই বা কী। একটি উপোসী বালকের বিবাহাকাঙ্খা, তাকে আপনি জুয়ো খেলায় ডাকছেন, এ কেমন ধারা ব্যবহার, মানে আপনি তো মহাভারতবিদ, লোকে মন্দ বলবে যে।
  • r2h | 165.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০২:০৯551142
  • অনেকে আর কী। ডোভার লেনে রাত শেষ হচ্ছে, বাইরে ক্রমে আলো প্রকাশিত হচ্ছে, পাখির কিচির্মিচির, পণ্ডিত যশরাজ ভৈরব রাগে ভজন ধরেছেন - সে বাস্তবিকই স্বর্গীয়, অনির্বচনীয়, অপার্থিব। যত বিশেষণ লাগাই একটিও অত্যুক্তি হয় না।

    আর আমি ঘুমিয়ে কাদা, ধরে না রাখলে সিট থেকে গড়িয়ে মাটিতে পড়ে যাবো এমন অবস্থা।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৮ মার্চ ২০২৬ ০১:৪৪551141
  • ডোভার লেনে দেখেছি অনেকে ঘুমিয়ে পরে মাঝখানে। নাক টাক ডেকে একেবারে।
  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০১:২১551140
  • ওস্তাদী গানের বা বাজনার আসরে কীরকম কী হয় বড়ই জানতে ইচ্ছে করে। আপনাদের মধ্যে কেউ কি গিয়েছেন ওরকম কোনো আসরে? কীরকম ব্যাপার হয়?
  • Srimallar Speaks | ২৮ মার্চ ২০২৬ ০০:৪৫551136
  • ফাটিয়ে মেঘ ডাকছে কৃষ্ণনগরে! লুচ্চোড় হাওয়াটাও দাঁত ক্যালাচ্ছে...! বৃষ্টির কোনও দেখা নেই। 
  • ক্যাফের নাম | 2409:40e3:4062:e10f:8000::***:*** | ২৮ মার্চ ২০২৬ ০০:৩৫551135
  • কাফি ঠাট বিস্তারো- আর এই ক্যাফে বা  বিস্ত্রোতে প্রতি‌ দু সপ্তাহে একটি করে ঘরোয়া ধ্রুপদী সঙ্গীতের আসর, আলোচনাসভা বসবে। খুব নিরাড়ম্বর কিন্তু পরিচ্ছন্ন ভারতীয় পরিবেশ সেটাপ হবে, মাটিতে বসার ব্যবস্থাও থাকতে পারে বা নীচু মোড়া মত, দক্ষিণ ভারতীয় বাড়ির মতো কাঠের দোলনা থাকবে আর কাঁসার গ্লাসে ফিল্টার কফি পরিবেশন হতে পারে কমলা বিলাসের মতো।
  • . | ২৮ মার্চ ২০২৬ ০০:২০551134
  • youtube এ কন্টেন্ট ক্রিয়েটাররা অনেকেই শুনেছি ভাল পয়সা কামান। এবং কন্টেন্ট এ যত বেশি গসিপ থাকবে বেশিরভাগ পাবলিক সেটা দেখতে থাকবে। কিন্তু সেই গসিপের কোনও সীমা পরিসীমা থাকে না, কী আর বলব।
  • Manali Moulik | ২৭ মার্চ ২০২৬ ২৩:৫৩551133
  • কফি ও কথারা।.. 
    একটা সাজেশন দিয়ে গেলুম।
  • Manali Moulik | ২৭ মার্চ ২০২৬ ২৩:৫১551132
  • সামাজিক Trajectory বলে, কিছু মানুষজনকে টাকা, গাড়ি, বাড়ি সবকিছু থাকলেও সহ‍্য করা অসম্ভব হয়ে ওঠে। মানুষের সচেতন মূল‍্যবোধে যে মনুষ‍্যত্বের পরিচয়, তা যদি ডেকাডেন্ট, কদর্য কথাকাব‍্যে আরোপিত হয়ে যায় তার থেকে দুঃখজনক কিছু নেই। আসলে জেন্ডার ষ্টিরিওটাইপের জন‍্য সমাজে আমাদের একটি ধারণা আছে, যাদের টাকাপয়সা থাকবে বা যারা উচ্চবিত্ত আচরণ দেখাতে পারবে, মেয়েরা দলে দলে আকৃষ্ট হবে। খুবই ভুল কনসেপ্ট। পুরুষ-নারী কোনো কথা নয়, মানুষ আকৃষ্ট হয় সুন্দরের প্রতি, মেধা, মনন ও ব‍্যক্তিত্বের প্রতি। খুচরো আঁতলেমি বিরক্তির উদ্রেক করে মাত্র। এটি প্রায় সব মানুষের ক্ষেত্রেই প্রযোজ‍্য।
  • lcm | ২৭ মার্চ ২০২৬ ২৩:৩২551130
  • "ল্যা ক্যাফে ভাট" ... 
    "এল ভাটেতেরিয়া" ...
  • &/ | 107.77.***.*** | ২৭ মার্চ ২০২৬ ২৩:২৯551129
  • নানা ফেবুগ্ৰুপে আরবান  নকশাল  প্রায়ই  শুনি , সেকুমাকুও . একদল  রেডি  হয়েই  থাকে , সুযোগ  পেলেই   ঝাঁপিয়ে  পড়ে  সেকুমাকু  আরবান  নক্সাল  বলতে  থাকে  :)
  • aranya | 2601:84:8501:15b0:43b:3f12:296c:***:*** | ২৭ মার্চ ২০২৬ ২৩:২৪551128
  • আরবান নক্সাল টা গোলা হয়েচে :-) @রমিত 
  • Srimallar Speaks | ২৭ মার্চ ২০২৬ ২৩:২৩551127
  • রমিত, আপনার দেওয়া নামটা বেশ গোছানো। তবে, সরাসরি কবিকণ্ঠে কবিতা পাঠের সুযোগ থাকলে, ব্যাপারটা খুব খারাপ হবে না। 
  • &/ | 107.77.***.*** | ২৭ মার্চ ২০২৬ ২৩:২০551126
  • দেখুন  একটু  জ্যামিতি , ত্রিকোণমিতি , ক্যালকুলাস  ইত্যাদিও  রাখা  দরকার কবিতার  সঙ্গে  :)
  • dc | 2a09:bac2:3f46:a8c::10d:***:*** | ২৭ মার্চ ২০২৬ ২৩:১৭551125
  • বাঃ রমিতবাবুর নামটা ভালো লাগলো। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত