এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ২৭ মার্চ ২০২৬ ২১:০৭551092
  • হুতেন্দ্র , বিদেশে কত রকম কাজের সন্ধান যে পাওয়া যায়! ছাত্রজীবন চলাকালীন একবার আমরা বেশ দশ কি বারো জনের একটি দল এক কারখানায় ছোটো ছোটো নতুন প্রোডাক্টের বাক্সে লোগো স্ট্যাম্প জুড়ে দেবার কাজ করেছিলাম :) তিন কি চার ঘন্টা। ঘন্টা হিসেবে পারিশ্রমিক ছিল।
  • Manali Moulik | ২৭ মার্চ ২০২৬ ২১:০৫551091
  • Kk নিশ্চয়ই। খুশী হলাম জেনে।
  • kk | 2607:fb91:4c8b:e2ab:3dce:62c5:896:***:*** | ২৭ মার্চ ২০২৬ ২১:০২551090
  • ২৭ মার্চ ২০২৬ ২০:১৪
     
    মানালি এই ধরণের একটা প্রশ্ন আগেও করেছিলেন। আমি গুরুর কোর কমিটির লোক নই। কিন্তু প্রায় কুড়ি বছর এই সাইটে এসেছি, পড়েছি ও লিখেছি। সেই জায়গা থেকে এটা লেখার তাগিদ বোধ করছি যে গুরু "পিসির সাইট", "তিনো সাইট" এইসব কিছুই নয়। টইপত্তরে কিছু লেখা বেরোয় যেগুলোতে বিভিন্ন রাজনৈতিক রং থাকে। সেগুলো ব্যক্তি লেখকের মতামত ও বক্তব্য। সাইটের বক্তব্য নয় বলেই আমার মনে হয় কারণ টইতে রাজনৈতিক লেখা যাঁরা লেখেন সাইটটা একা তাঁদের নয়। এই ভাটিয়ালিতেই আমি অনেক রাজনৈতিক মতবাদের মানুষ দেখেছি, অনেক অ-রাজনৈতিক মানুষও দেখেছি। গুরুচন্ডা৯ প্রথম থেকেই এটা বলে এসেছে যে সাইট সবার। অবশ্যই ট্রোল, স্প্যামার ও ধর্মীয় উস্কানিদাতাদের কথা বাদ দিয়ে বলছি। আশা করি মানালি আপনার প্রশ্নের কিছুটা জবাব দেওয়া হলো।
  • &/ | 107.77.***.*** | ২৭ মার্চ ২০২৬ ২০:৫৮551089
  • কে যেন কইলেন আদিত্য ধুরন্ধর
  • সুখী গৃহকোণ | 2409:40e0:59:41eb:8000::***:*** | ২৭ মার্চ ২০২৬ ২০:৫৪551088
  • যারা ইউ টিউব দেখে গুরুতে এসেছে, তারা লিবারাল সাইট মনে করেই এসেছে। এবং বিজেপি একটি সাম্প্রদায়িক ও স্বৈরতান্ত্রিক দল।
  • Manali Moulik | ২৭ মার্চ ২০২৬ ২০:১৪551087
  • আচ্চা, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, গুরু কি সত‍্যি পিসির সাইট? আপনাদের স্বহস্তে লিখা? ওই যে প্রচুর ঝিঁঝিপোকা..........ইত‍্যাদি ইত‍্যাদি
  • কৌতূহলী | 103.249.***.*** | ২৭ মার্চ ২০২৬ ১৯:৩৯551086
  • ''ব্ল্যাকআউটের কথা বলি / সে যে ঠিকানা আমার গলি /  সেথা আবছা আঁধারে ট্যাপাটেপিদের জমি ছিল ঢলাঢলি'' - এই প্যারোডিটা বানিয়েছিলেন মিন্টু দাশগুপ্ত। মান্না দের '' আমি কোন পথে যে চলি / কোন কথা যে বলি'' গানের প্যারোডি। এটা ইউটিউবে সার্চ করে পাচ্ছি না। কেউ গানটার লিঙ্ক বা লিরিকটা পেলে দেবেন প্লিজ
  • b | 117.238.***.*** | ২৭ মার্চ ২০২৬ ১৮:৫৬551085
  • গুপুগণ একটু মোদী টইটা দেখবেন 
  • Srimallar Speaks | ২৭ মার্চ ২০২৬ ১৭:৪০551084
  • হঠাৎ ক’রে নিজেকে ভালবাসতে ইচ্ছে করছে। নিজের সঙ্গে থাকতে ইচ্ছে করছে! 
  • Manali Moulik | ২৭ মার্চ ২০২৬ ১৭:২৬551083
    • হেঁয়ালি | 2401:4900:c09a:c263:bbe7:2650:9691:***:*** | ২৭ মার্চ ২০২৬ ১০:১৮551080
    • একক | 103.59.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২০:১৪
      সেকেন্ড ইয়ারে মানুষ দইওয়ালার মত জীবন যাপন করে। আপনি এমন অমল হয়ে গেলেন কেম্নে!!
    • ঠিক বুঝলাম না এই উপমাটার প্রয়োগযোগ‍্যতা ওই টইটার ক্ষেত্রে!
  • r2h | 134.238.***.*** | ২৭ মার্চ ২০২৬ ১৬:২০551082
    • kk  | ২৭ মার্চ ২০২৬ ০৮:৩০
    • মেরীল্যান্ড, ডিসি অঞ্চলে খুব একলেক্টিক রেস্টুরেন্ট চেন আছে তার নাম 'বাসবয়েজ অ্যান্ড পোয়েট্স'। ভারী ভালো রেস্টুরেন্ট। ওর ভেতরেই ছোট একটা বইয়ের দোকান থাকে। এতদিনে আমি বুঝলাম যে হুতোকে দেখেই ওরা সেই নাম দিয়েছিলো :-)
     
    হাহা এটা বেশ তোঃ)
    আমার মাথায় কত রকম কফি/ চা দোকান/ ছোট রেস্তোঁরার আইডিয়া গিজগিজ করে সেই কবে থেকে। কিন্তু অধ্যবসায়ের অভাবে কিছু হল না।
     
    • &/ | ২৭ মার্চ ২০২৬ ০৯:৪৫
    • ... রেস্টুরেন্টে  কাজ  ...

    ও নানান রকম। খুব অল্পবয়সে তেমন কিছু করিনি, একবার আমার খুব ঝোঁক উঠেছিল চুল কাটা শিখবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। অল্প বয়সে অর্থোপার্জন বলতে টিউশনি আর এদিক ওদিক ইলাস্ট্রেশনের কাজ।
    এগুলি সবই বিদেশে। কখনো হয়তো থাউকো দু'পয়সা পাওয়া যাবে, দেখা যাক কেমন হয়, কখনো, কেউ ধরুন বরাত নিয়ে লোক জোটাতে পারছে না, শুনে মনে হল বেশ তো নতুন রকম অভিজ্ঞতা হবে, কাজ শেষে ভরপেট খেতেও দেবে, দেখাই যাক না করে। আর স্যুপ কিচেন তো ভলান্টিয়ার, চার্চ থেকে। একটা সময় একটি গাঁয়ের গির্জেতে পাড়ার একটা বড় দল যেত, আমিও সেই দলে ভিড়ে গিয়ে এটা সেটা করতাম।
  • হেঁয়ালি | 2401:4900:c09a:c263:bbe7:2650:9691:***:*** | ২৭ মার্চ ২০২৬ ১০:৪৩551081
  • গানও শুনে নিন -
     
  • হেঁয়ালি | 2401:4900:c09a:c263:bbe7:2650:9691:***:*** | ২৭ মার্চ ২০২৬ ১০:১৮551080
  • একক | 103.59.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২০:১৪
    সেকেন্ড ইয়ারে মানুষ দইওয়ালার মত জীবন যাপন করে। আপনি এমন অমল হয়ে গেলেন কেম্নে!!
  • :|: | 2607:fb90:bd2a:d4a7:a08e:7b38:9e10:***:*** | ২৭ মার্চ ২০২৬ ০৯:৫৬551079
  • হেঁয়ালী টইতে যে ডাকঘরের উপমার কথা বলেছেন সেটি যদি কেউ আরেকবার পোস্টিয়ে দেন তো বড়ো খুশী হই।
    ধন্যবাদসহ --
  • &/ | 107.77.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০৯:৪৫551078
  • হুতেন্দ্র , এইরকম  সব  কমার্শিয়াল  রেস্টুরেন্টে  কাজ  কোথায়  করেছেন ? দেশে  না বৈদেশে ? তরুণ  বয়সে  কিছুটা  বাড়তি  অর্থোপার্জনের  জন্য কি ?  নাকি  রোমাঞ্চকর  কোনো অ্যাডভেঞ্চার  এর  জন্য ?
  • &/ | 107.77.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০৯:৪০551077
  • কিন্তু  লেভেল প্লেয়িং  ফিল্ড  হলে  মর্জিনা  কেস  হয়ে  যাবার  সম্ভাবনা  থাকে।  সব  বাড়ির  দেয়ালেই  মার্কিং  করে  দিল  মর্জিনা , এইবার  আলির  বাড়ি  বার  করা  দুষ্কর 
  • &/ | 107.77.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০৮:৫৩551076
  • এক্কেবারে  মোক্ষম . পোয়েট  বাসার 
  • kk | 2607:fb91:4c8b:e2ab:c1b2:237b:b2c1:***:*** | ২৭ মার্চ ২০২৬ ০৮:৩০551075
  • মেরীল্যান্ড, ডিসি অঞ্চলে খুব একলেক্টিক রেস্টুরেন্ট চেন আছে তার নাম 'বাসবয়েজ অ্যান্ড পোয়েট্স'। ভারী ভালো রেস্টুরেন্ট। ওর ভেতরেই ছোট একটা বইয়ের দোকান থাকে। এতদিনে আমি বুঝলাম যে হুতোকে দেখেই ওরা সেই নাম দিয়েছিলো :-)
  • dc | 2402:e280:2141:1e8:d4a5:ae3a:769a:***:*** | ২৭ মার্চ ২০২৬ ০৮:২৩551074
  • ওহ, ২৬শে ওনার জন্মদিন গেছে! স্পিক অফ দ্য ডেভিল এর অসাধারন উদাহরন। যদুবাবুকে ধন্যবাদ :-)
  • r2h | 134.238.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০৮:২১551073
    • &/ | ২৭ মার্চ ২০২৬ ০৫:১৬
    • বাসারেরে ব্যাপারটা ...
     
    -এর উত্তরে
  • r2h | 134.238.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০৮:২১551072
  • ওটা ভুল করে লিখেছি, একটা রে বোধ হয় বেশি পড়ে গেছেঃ)
    বাসার - ঐ যারা অভ্যাগতদের এঁটো তোলে, নতুন করে পরিপাটি টেবিল লাগায়। বাসবয়, বাসগার্ল-ও বলে।
  • যদুবাবু | ২৭ মার্চ ২০২৬ ০৮:১৪551071
  • আজকে ছাব্বিশে মার্চ এর্দোসের জন্মদিন-ও বটে। দুরন্ত লোক মাইরি উফ। এক বন্ধুর সাথে বাজি ধরেছিলেন যে এক মাস অ্যাম্ফেটামাইন না খেয়েও দিব্যি থাকতে পারবেন। তারপর সেই এক মাস পরে, বাজি জিতে, লিখলেন,
     
    Ron Graham, a friend and fellow mathematician, once bet Erdos five hundred dollars that he couldn't abstain from amphetamines for thirty days. Erdos won the wager but complained that the progress of mathematicians had been set back by a month: "Before, when I looked at a piece of blank paper, my mind was filled with ideas," he complained. "Now all I see is a blank piece of paper.

    বাই দি বাই, আমার এর্দোস নাম্বার চার। অবশ্য সেটা এমন কিছু আনকমন না। আমি এক-ও দেখেছি একাধিক। 

  • &/ | 107.77.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০৭:৫৭551070
  • লীলা  একবার  ছোট্টোবেলার  নলিনীর  আধা  জ্বরের  মধ্যে  বানিয়ে  বানিয়ে আলি  ভুলি র  নিখুঁত  ছড়ার  ছন্দে  বলা  গল্প  শুনে  হাঁ  হয়ে  থমকে গিয়ে  ভাবছিলেন  এ  মেয়ে  কেজানে কোথা  থেকে  রক্তে  করে  কী  নিয়ে  এসেছে !  অন্য  জগতের  যেন . অথচ  পরে  কিন্তু  নলিনী  আর  সেরকম  কিছু  করেননি , লেখালিখি  যদিও  করেছেন 
  • dc | 2402:e280:2141:1e8:d4a5:ae3a:769a:***:*** | ২৭ মার্চ ২০২৬ ০৭:২৮551069
  • ড্রিপ, ফ্রেঞ্চ প্রেস ইত্যাদি নিয়ে আমারও খুব আগ্রহ, একবার অরিন্দমবাবুর সাথেও এসব ব্যপার নিয়ে কথা হয়েছিল। নানারকম কফি বানাতে আমারও ভালো লাগে :-)
     
    আপনারা কলমোগরোভ আর রামানুজনের কথা বললেন। পল এর্ডোসের জীবন আর ফিলোজফিও আমার খুব ইন্টারেস্টিং লাগে (যদুবাবু যে কফিসংক্রান্ত কোটটা করলেন, সেটা ওনারই কোলিগ অ্যাল্ফ্রেড রেনি বলেছিলেন, হয়তো এর্ডোস কে নিয়েই)। বিশেষ করে, ওনর বুক কনসেপ্টটা আমার ভারি ভালো লাগে। 
  • প্রতিভা | 165.225.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০৭:১০551068
  • ওরকম প্রতিভারা গত শতাব্দীতে পাওয়া যেত যাঁরা অর্গানাইজেশানের বাইরেও প্রতিভা দেখিয়ে গেছেন! এখন বেশ শক্ত হবে - তুলনামূলক low hanging fruits কি আর আছে! 
     
    অনেকে বলবেন, এখন তো অ্যামেচারদের স্বর্ণযুগ হয়ে গেল - অ্যাই এসে গেছে! যাকে বলে level playing field! 
    আমার আবার উল্টোটা মনে হয় - ফারাক বেড়ে যাবার সমূহ সম্ভাবনা! 
  • :|: | 2607:fb90:bd2a:d4a7:a08e:7b38:9e10:***:*** | ২৭ মার্চ ২০২৬ ০৭:০৩551067
  • ৬টা ৪৯-- গ্রহ নক্ষত্র গ্যালাক্সি কি বলছেন-- উচ্চ আদর্শে আঁকা ভগবান, তাঁর ঐশ্বরিক গুণগুলি নিয়ে যারা কথা বলেন, তাঁদের মধ্যেই যদি এত দীনতা থাকে তাহলে তো জাগতিক অর্থে বিশালতা তো অতি তুচ্ছ। ব্যাপার ওই যে ৬টা ৩৫-এ যে লিখলেন তার শেষ ছত্রটিই অক্ষরে অক্ষরে সত্য।
  • &/ | 151.14.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০৬:৫১551066
  • তবে দেশপ্রেমিক, বেশ দেশপ্রেমিক। চন্দ্রযান, মঙ্গলযান ইত্যাদি নিয়ে গর্বিত। ছাব্বিশে জানুয়ারী দুর্গারা তরোয়াল নিয়ে কর্তব্যপথে, বড়ই জোর গলায় কইলেন।
  • &/ | 151.14.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০৬:৪৯551065
  • অ্যাস্ট্রো টকটা শুনতে শুনতে মনে হল গ্রহ নক্ষত্র গ্যালাক্সি নিয়ে কাজ করেও কত তিক্ততা মানুষের থাকে! কথায় কথায় সিনিকের মত কত কী বলছেন! ঝাড়ুদারের মাইনের থেকেও নাকি কম মাইনে পায় সেক্টর ফাইভের নতুন ঢোকারা, এইসব বলছেন।
  • :|: | 2607:fb90:bd2a:d4a7:a08e:7b38:9e10:***:*** | ২৭ মার্চ ২০২৬ ০৬:৪৮551064
  • ৬টা ৪৪ -- লাস ​​​​​​​লাইনের ​​​​​​​প্রেক্ষিতে --
    অথচ রবীন্দ্রনাথ এখনও অপ্রকাশিত লিখেই চলেছেন। কিন্তু রামানুজ? HHB বললে হবে! 
  • &/ | 151.14.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০৬:৪৪551063
  • আমাদের শ্রীনিবাস রামানুজনও তো ওরকম। কোন ছোটোবেলা থেকে গণিতের প্রতিভা, প্রায় নিজে নিজেই শিখেছেন লাইব্রেরী থেকে পাওয়া বই নির্ভর করে, ওই পর্যায়ের জিনিসপত্র শেখানোর কোনো ব্যব্স্থা ওখানে ছিল না। হার্ডি পরে ওঁকে বিলেতে ডেকে নিলেন বলে তবু দুনিয়ার কাছে কাজগুলো প্রকাশ পেল। শোনা যায় আজও অনেক সব থিওরেম দিয়ে ঠাসা আছে ওঁর অপ্রকাশিত ডাইরিগুলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত