এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ২১ মার্চ ২০২৬ ০০:২২550672
  • @Albert Banerjee ঘুমোতে যাওয়ার আগে মনটা ভারাক্রান্ত করে দিলেন!!  
     
    যাগ্গে, তবু পৃথিবীজুড়ে এদেরই দাপট বাড়ছে কেন? নিও-লিবেরাল ইকোনমি না অন‍্য কারণ? আমার স্কুলবেলার পোলাপান দেখি ষ্ট‍্যাটাস দেয়, "Proud to be a brahmin" 
     কেন ভাই? কী কনট্রিবিউট করেছো সমাজে? ব্রাহ্মণত্বের সংজ্ঞা জানা আছে? লোকে লোককে 'মুঘল বংশধর' বলে গাল দিচ্ছে ! এগুলো রিয়েলি কিছু বছর আগেও ছিলো না। রিসেন্টলি একটা ডিবেটে ছিলাম, বিশ্বব‍্যাপী দক্ষিণপন্থার বাড়বাড়ন্তের কারণ অর্থনৈতিক অথবা সাংস্কৃতিক। তো সেই আর কি ! অবশ‍্য Reich এর "Mass psychology of fascism" বলছে কমিউনিষ্টরা সাইকোলজি ও অভ‍্যন্তরীণ desire কে metaphysical ধরে কম গুরুত্ব দেয়, আর সেগুলোই এঁয়ারা ইউজ করে ফ‍্যাসিজমের বিস্তার ঘটান।
  • albert banerjee | ২০ মার্চ ২০২৬ ২৩:৫৩550670
  • এ তো ডানপন্থীদের এক নিত্য অপকর্মের কাহিনী বাকি গল্প গুলো কলেজ স্ট্রিট এর গলিতে আছে।  পড়ে থাকা যুবকের আতর বিহীন থ্যাঁতলানো লাশের গন্ধ। গুজরাতে আছে  মায়ের পেটের থেকে ভ্রূণ বার করে ভ্রূণ টিকে নিয়ে জান্তব স্বর্গের দুয়ারে ঢোকার মরমিয়া স্বপ্ন। 
  • albert banerjee | ২০ মার্চ ২০২৬ ২৩:৩২550669
  • অমৃত নাহাতার ফিল্ম Kissa Kursi Ka (জরুরি অবস্থার উপর ব্যঙ্গাত্মক সিনেমা) — এর সব প্রিন্ট সঞ্জয় গান্ধীর নির্দেশে গুরগাঁওয়ের মারুতি ফ্যাক্টরিতে পুড়িয়ে ফেলা হয়
  • তরমুজ | 2402:3a80:4318:9aa0:778:5634:1232:***:*** | ২০ মার্চ ২০২৬ ২৩:৩১550668
  • @b, অজিত ডোভালের রেফারেন্স। একটু ভুল বলেছিলাম বক্তব্যটা বুদ্ধিজীবি দের নিয়েই ছিল। শিল্পী এবং কমিউনিস্ট দের নিয়ে এই ভাষনে বলেন নি। অনেক ভাষনে এই ধরনের কথা বলেছিলেন। যার রেফারেন্স এই মুহূর্তে পাচ্ছি না। কিন্তু শিল্পী এবং কমিউনিস্ট দের নিয়ে বিজেপি এবং আরএসএস এর ঘোষিত নীতি আছে। যেটা আমার ঐ বক্তব্য কেই সমর্থন করে। একটু রিসার্চ করলে জানতে পারবেন। কিন্তু সিভিল সোসাইটি নিয়ে ডোভালের এই বক্তব্য আরো বেশি মারাত্বক। দেখুন
     
  • Srimallar Speaks | ২০ মার্চ ২০২৬ ২২:৫৮550667
  • A Note to the Editorial Board 

    I could not quite bring myself to write a formal email, and so I take the liberty of addressing the editorial board of Guruchandali directly, in a more personal register.

    It has gradually become clear to me that bringing out a book of my poems is, for my own growth, a necessary step. The preparation and sustained discipline that precede such a publication are processes I have, over time, committed myself to and carried through.

    Within the coming month, I propose to submit, by email, a digital copy of my manuscript (approximately sixteen pages) of my poems to your esteemed editorial board. I would be grateful for your trust in considering my work.

    Once the manuscript has been submitted, I trust you will evaluate it with due care and discernment, and communicate your decision to me in due course.
  • b | 117.238.***.*** | ২০ মার্চ ২০২৬ ২২:২৮550666
  • সিপ্ ইয়েম কি আবার ভাইজানের সাথে ? হ্যাঁ বিমান্দা? 
  • b | 117.238.***.*** | ২০ মার্চ ২০২৬ ২২:১২550665
  • ধন্যবাদ। ডট্ নেটটা মনে ছিলো না, ডট কম, ডট অর্গ, গীতবিতানের বানানের নানা কম্বিনেশন এই সব নিয়ে ট্রাই কচ্ছিলাম।
  • &/ | 107.77.***.*** | ২০ মার্চ ২০২৬ ২২:১১550664
  • তেমন তেমন ডিরেক্টর হলে ওপেনহাইমার মুভির প্যারালেল একটি মজা হাসি হিউমার ধরনের ভার্সন করতে পারতেন (ওদের মধ্যে ছিলও ওইরকম সব ব্যাপার, স্পকের মতন নানা চরিত্র), সেখানে এই কড়ঃ কড়ঃ করে এটম ভাঙার কেসটা হিলারিয়াস হত :)
  • &/ | 107.77.***.*** | ২০ মার্চ ২০২৬ ২২:০৫550663
  • অরণ্যদা, দস্যু মোহনে কি সত্যি কোনো গল্পে 'মোহন সাইক্লোট্রন আনিয়া তাহাতে এক মুঠা এটম ফেলিয়া দিল, কড়ঃ কড়ঃ করিয়া এটম ভাঙ্গিয়া দিব্য গোলালো একটি এটম বোম প্রস্তুত হইল' ধরণের কিছু আছে ? :)
  • &/ | 107.77.***.*** | ২০ মার্চ ২০২৬ ২২:০১550662
  • তৃ প বু ভূ টাইপের ব্যাপার যদি আবারও আসতে থাকে, বুঝতে হবে পরিবর্তন আসন্ন। তবে সেটা কীরকম পরিবর্তন তা ... সময়ই বলবে..
  • aranya | 2601:84:8582:8580:203c:601b:2aa2:***:*** | ২০ মার্চ ২০২৬ ২১:৫৭550661
  • সুমিতদা-র গীতবিতান ডট নেট
    দারুণ লোক ছিলেন সুমিতদা, প্রতিভাবান, দরাজ হৃদয়। অভিনেতা বিকাশ রায়ের পুত্র
    শুধু ভালবেসে আমায় একটি বাঁশ দিয়ে গেছেন - দস্যু মোহন রচনা সমগ্র। বিশাল লাইব্রেরী ছিল, মৃত্যুর কিছুদিন আগে, তখন সব বই বিলিয়ে দিচ্ছেন, ওনার ধারণা আমি গোয়েন্দা গল্প ভালবাসি, মোহনকে আমার হাতে তুলে দিলেন :-(
    সে সব বই এখন আর পড়াও যায় না, ফেলে দেওয়াও যায় না, কোন গবেষকের হয়ত কাজে লাগতে পারে, এদিকে বাড়িতে আর বই রাখার জায়গা নাই, স্যাড ব্যাপার
  • :|: | 2607:fb90:bd57:43ad:6df6:8662:990e:***:*** | ২০ মার্চ ২০২৬ ২০:৫৪550660
  • কুড়ি আঠাশ -- গীতবিতান ডট নেটের লিংক দিয়েছি। সহিরিদয় নই, তবুও। 
  • :|: | 2607:fb90:bd57:43ad:6df6:8662:990e:***:*** | ২০ মার্চ ২০২৬ ২০:৫০550658
  • http://gitabitan.net/
  • b | 117.238.***.*** | ২০ মার্চ ২০২৬ ২০:২৮550657
  • ১। অজিত ডোভালের রেফারেন্সটা পাওয়া যাবে ?
    ২। মার্কিন প্রবাসীএক বাঙ্গালী ইঞ্জিনিয়ার (সম্ভবত: ২/৩ বছর আগে মারা গেছেন) গীতবিতানের একটি অসাধারণ সাইট খুলেছিলেন। ওটা খুঁজে পাচ্ছি না। সহৃদয় কেউ যদি ....
  • Manali Moulik | ২০ মার্চ ২০২৬ ১৯:৫৪550656
  • বৌদ্ধ ও জৈনদের এমন কোনো উৎসব এখন আছে কি ?
    বুদ্ধ পূর্ণিমা, মহানির্বাণ সোসাইটির উৎসব, মহাবীর জয়ন্তী
  • :|: | 2607:fb90:bd57:43ad:6df6:8662:990e:***:*** | ২০ মার্চ ২০২৬ ১৯:৫৩550655
  • বুদ্ধজয়ন্তী পয়লা মে 
  • &/ | 107.77.***.*** | ২০ মার্চ ২০২৬ ১৯:৩৪550654
  • আচ্ছা, বৌদ্ধ ও জৈনদের এমন কোনো উৎসব এখন আছে কি ? খ্রিষ্টানদের অবশ্য সামনেই গুড ফ্ৰাইডে আরইস্টার আসছে। আর কারও কিছু ?
  • &/ | 107.77.***.*** | ২০ মার্চ ২০২৬ ১৯:২৯550653
  • সুপ্রভাত  গুরুচণ্ডালি।  আজ  থেকে  নাকি  নবরাত্রি  শুরু  হচ্ছে  শুনলাম।  তো  সেই  শুভেচ্ছা  নিন।  ঈদের (সামান্য বিলম্বিত হয়ে  গেল  কি ?)  শুভেচ্ছাও  নিন।  
  • Manali Moulik | ২০ মার্চ ২০২৬ ১৮:১৪550652
  • একেবারে নাৎসিদের জেরক্স কপি। এথেনোন‍্যাশানালিজম্ আর ফ‍্যাসিষ্ট বলে যাকে।
  • P | 42.108.***.*** | ২০ মার্চ ২০২৬ ১৮:১০550651
  • @তরমুজ, হ্যা একদম ঠিক বলেছেন। এরা একই সাথে বিজ্ঞানেরও শত্রু। সদ্য ঘটে যাওয়া সোনম ওয়াংচুকের ঘটনাটা মনে আছে তো?
  • তরমুজ | 2402:3a80:4318:cf3c:778:5634:1232:***:*** | ২০ মার্চ ২০২৬ ১৭:৫৩550650
  • আর বিজেপির NSA অজিত ডোভাল। যার আমলে ভারতের জাতীয় সুরক্ষা সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এবং বিদেশ নীতি খারাপ হয়েছে। সেই অজিত ডোভাল প্রকাশ্য সেমিনারে বক্তব্য রেখেছিলেন,
     
    'ভারতে আমাদের প্রধান শত্রুদের চিহ্নিত করতে হবে। এবং প্রধান তিন শত্রু হল; বুদ্ধিজীবি, শিল্পী, ও কমিউনিস্ট।'
  • তরমুজ | 2402:3a80:4318:573c:778:5634:1232:***:*** | ২০ মার্চ ২০২৬ ১৭:৪২550649
  • @মানালি, আমি হাওয়ায় কথা বলছি না। এটা হয়েছে, সম্ভবত মধ্য প্রদেশে। যেটা খবর হয়েছিল। এর বাইরে যে কত কিছু হয়, আর গোদি মিডিয়া খবর করে না। সেটা ঐ রাজ্যগুলোয় কান পাতলে শোনা যায়। এবং ঐ ছেলেটিকে দেশ দ্রোহিতার দায়ে অভিযুক্ত করা হয়েছিল। 
  • dc | 2402:3a80:435:65c2:2446:372f:8929:***:*** | ২০ মার্চ ২০২৬ ১৭:৪০550648
  • মানালি, বইএর সাজেশানের জন্য ধন্যবাদ, যদিও পড়ে উঠতে পারবো কিনা জানিনা। 
     
    বিজেপি বা হিন্দুত্ব তামিল নাড়ুতে কিছু করতে পারছেনা বেশ কয়েকটা কারনে, তার একটা দ্রাবিড়িয়ান সেন্টিমেন্ট, যেটা আপনি বলেছেন। আরেকটা কারন হলো পেরিয়ার মুভমেন্ট, যার ফলে, ইন জেনারাল, তামিল নাড়ুর পলিটিক্সে উঁচু জাত বা ব্রাহ্মনদের ইনফ্লুয়েন্স অনেকটা কমে গেছে। আরও একটা কারন হলো, তামিলরা ভয়ানক ধর্মপ্রাণ, কিন্তু সেটা হিন্দুত্ববাদীদের থেকে আলাদা। তামিলরা নিজেদের মন্দির, অম্বলেশ্বর ইত্যাদি নিয়ে থাকে, অন্য ধর্মের লোকেদের খোঁচাতে যায় না। যার জন্য এখানে উদয়নিধি সনাতন ধর্মের কুদিক গুলো যখন তুলে ধরেন, তখন বিজেপির গৌমাতারা হাজার চেঁচালেও তামিলদের মধ্যে সেরকম এফেক্ট পড়ে না। এইসব নানান কারন।  
  • Manali Moulik | ২০ মার্চ ২০২৬ ১৭:২৭550647
  • বাড়িতে বাম ভাব-ধারার কোন বই পাওয়া গেলে গ্রেফতার করা হবে
    ___________________________
     
    ওমা কোতায় যাবো গা !!!! গোর্কি, অস্ত্রভস্কি, ষ্টিফেন কোকতিন, লাইপম‍্যান, উৎপল দত্ত, On the emancipation of women, মোটরসাইকেলে ডায়েরি, বলিভিয়ার ডায়েরি তো আমার বড্ড যত্নের জিনিস।
  • তরমুজ | 2402:3a80:4318:5874:778:5634:1232:***:*** | ২০ মার্চ ২০২৬ ১৭:১৩550646
  • বামপন্থীরা বিজেপির সব থেকে বড় ঘোষিত শত্রু। তবুও তারা আগে রাম পরে বাম তত্ত্বে বিশ্বাস করেছিলেন। এখন টের পেতে শুরু করেছেন। ভবিষ্যতে আরও টের পাবেন, বিজেপি কি জিনিস! পশ্চিম বঙ্গে বিজেপি যদি আসতে পারে, তা হলে সব থেকে বেশি অত্যাচারিত হবে বামেরাই। সারা ভারতে যা হয়েছে।

    এর পর বাজারে মূল্যবৃদ্বি হলে, বেকারত্ব বাড়লে। অন্যান্য সমস্যা হলে, কোন মানুষকে আর রাস্তায় পাওয়া যাবে না। যে প্রতিবাদ করবে সেই আর্বান নক্সাল হয়ে যাবে। বিজেপি এখনও এসে পারল না। আসবে কি না কেউ জানে না। এখন থেকেই জনগণ বিজেপির স্বাদ পেতে শুরু করেছে।

    আর বামপন্থী দের বলব দিক ভ্রষ্ট হবেন না। আদর্শকে সামনে রেখে লড়াই করুন। নীতি আদর্শের সঙ্গে আর আপোষ করবেন না। তা হলেই দেখবেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা আপনাদের সাথে থাকবে। লড়াইটা কঠিন কিন্তু আপনাদেরই লড়তে হবে।
  • তরমুজ | 42.108.***.*** | ২০ মার্চ ২০২৬ ১৭:০৪550645
  • দেখুন রাত দখলের নেত্রীরা কি বলছেন
     
  • @তরমুজ | 2402:3a80:4318:f152:778:5634:1232:***:*** | ২০ মার্চ ২০২৬ ১৬:০৯550644
  • এর পর বলবে ওরা আর্বান নাক্সাল। তার পর কানাইয়া কুমার বা উমর খলিদ হবে। বাড়িতে বাম ভাব-ধারার কোন বই পাওয়া গেলে গ্রেফতার করা হবে। আর বাজারে মূল্যবৃদ্ধি হলে, বেকারত্ব বাড়লে। সাধারন মানুষ সঠিক পারিশ্রমিক না পেলে, তখন কাউকে আর রাস্তায় পাওয়া যাবে না। বা মোদিজী বাঃ।
  • তরমুজ | 2402:3a80:4318:f152:778:5634:1232:***:*** | ২০ মার্চ ২০২৬ ১৫:৫৯550643
  • অভয়ার বাবা নাকি বলেছে 'বামপন্থীরা অভয়ার বিচার হতে দেয়নি' হায় রে অভাগা বাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত