এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২৩:৩৫550462
  • হ্যাঁ মানালি , ধন্যবাদ।  শুনে  ফেললাম ' ফাগুন  লেগেছে  বনে  বনে' , ভারী সুন্দর .
  • একক | ১৮ মার্চ ২০২৬ ২৩:০১550460
  • আশীষবাবুর সাক্ষাৎকার টা বেশ ভালো। হুতোকে থ্যাংকু! 
  • albert banerjee | ১৮ মার্চ ২০২৬ ২২:৪৮550459
  • Referee Jean-Jacques Ndala blew the final whistle of that match in Rabat almost two months ago, but the ramifications of events during the game will impact African football for a long time to come.
  • kk | 2607:fb91:4c8b:e2ab:117b:4dae:1db7:***:*** | ১৮ মার্চ ২০২৬ ২২:৪৩550458
  • অমিতাভ'দা,
    লিংকের জন্য থ্যাংকিউ। আমি চট্টোপাধ্যায়কে ভুল করে ভট্টাচার্য্য লিখেছি। মাই ব্যাড!
  • b | 117.238.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২২:৩৪550457
  • ইরান আমেরিকা থেকেও আরো বড় ক্যাচাল হতে চলেছে এটা, খেয়াল রাখবেন :  
  • Manali Moulik | ১৮ মার্চ ২০২৬ ২২:৩২550456
  • &/ অসামান‍্য, অসামান‍্য !! 
    মেঘমেদুর বর্ষায়,  এমন দিনে তারে বলা যায়, তিমির বিদারী, গহন কুসুম কুঞ্জ মাঝে,  এগুলো শুনে দেখবেন একবার....মনটা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে।
  • Manali Moulik | ১৮ মার্চ ২০২৬ ২২:৩০550455
  • আরও বেশি পরিচিত নন কেন তার নানা কারণ থাকতে পারে। আমার প্রিয় গায়ক।
     
     
    আমি গানের সেভাবে কিছু বুঝি না, কিন্তু ওনার প্রোডাকশনগুলো জাষ্ট সম্মোহিত করে। আমার বান্ধবী, যাদবপুরেরই আমার ডিপার্টমেন্টের,  শাস্ত্রীয় সঙ্গীতে বেশ দক্ষ। ওর বাড়ি শান্তিনিকেতনে, বাবা মণিপুরি শিল্প-সঙ্গীত বিভাগের অধ‍্যাপক। একবার বলেছিলেন, শৌনক চট্টোপাধ্যায়ের বিষয়ে, "এরকম কন্ঠশিল্পী কয়েকপ্রজন্ম পরে পরে আসে।' ইন্টারনেটেও তেমন কিছু পাই না ওনার সম্পর্কে তথ‍্য, যাই হোক, অনন‍্যসাধারণ।
  • &/ | 107.77.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২২:২৪550454
  • আরে  তাই  তো ! ধন্যবাদ  অমিতাভদা . কী ভালো  কী ভালো !!!!
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৮ মার্চ ২০২৬ ২২:১৪550453
  • @মানালি, @কেকে
    শৌনক চট্টোপাধ্যায় একজন অত্যন্ত দক্ষ, প্রতিভাবান উচ্চ মানের গায়ক। আরও বেশি পরিচিত নন কেন তার নানা কারণ থাকতে পারে। আমার প্রিয় গায়ক।
     
  • albert banerjee | ১৮ মার্চ ২০২৬ ২২:১২550452
  • যাহা করিলে কিছু হয় না। না করিলে বা না পাইলে নিজেকে পাগল বলিয়া প্রতীয়মান হয় তাহাই নেশা। যথা ভবঘুরামি। 
    আর যাহারা অঙ্কন শিল্পের মধ্যে আছেন একবার দয়া করিয়া রং বানাইবেন তাহা হইলেই প্রমান পাইবেন যমলোকের দূরুত্ব খুব একটা বেশি নহে। 
    পটাসিয়াম ফেরো সায়ানাইড বানাইতে গিয়া আমি প্রমান পাইয়াছি। 
  • &/ | 107.77.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২২:০৫550451
  • বিশ্বভারতী  এক ধরণের  রাজনৈতিক  আন্দোলন ও  ছিল . অসহযোগের  সময়  রীতিমতন  ব্রিটিশের  সিস্টেমের  বিরুদ্ধে . মুজতবা  আলীর  কিছু  কিছু  লেখায়  উল্লেখ  পাই . সেইদিক  থেকে  রামকৃষ্ণ  মিশন  অরাজনৈতিক ,  প্রচুর  বিদেশী  অনুদান  ও  উৎসাহ  সত্ত্বেও  ওঁরা  স্বাধীনতা  আন্দোলনে  নামেননি ।নিবেদিতার  সঙ্গে  তো  খটাখটি  হয়ে  গেল  সেই  নিয়েই .
  • r2h | 134.238.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২২:০১550450
  • বোঝা যে যায় না আসলে তার প্রমান দিয়েই দিয়েছেনঃ)
  • &/ | 107.77.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২২:০১550449
  • এই  ব্রি পূ  সো  ভা  টাইপ  লেখা  পড়ার  ইন্টারেস্ট  নেই , শুরুর  টুকু  পড়লেই  শেষটা  বোঝা  যায় . কনক্লুশান  আগে  টেনে  তারপর  ব্যাক  ক্যালকুলেট  করে  করে  বক্তব্য  সাজান ওঁরা 
  • r2h | 134.238.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২২:০০550448
  • স্বতন্ত্র চিন্তা তো হবেই, তবে শুধু ঐটুকু না। দৃষ্টিকোণ, মানুষ ও সমাজকে দেখার ধরন, সবই আরকি।
    বিশ্বভারতী আর রামকৃষ্ণ মিশনের স্কুলের মধ্যে সমান্তরাল টানা মনে হয় না সঙ্গত বা যৌক্তিক - দর্শনটা একেবারে আলাদা।
  • r2h | 134.238.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২১:৫৭550447
  • কী আশ্চর্য, আপনি কি সত্যিই পুরো লেখাটা পড়ে বলছেন?
  • &/ | 107.77.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২১:৫৬550446
  • চিন্তার  ধরণ  তো  আলাদা  বটেই . নেহাৎ  আমাদের  মত  চুনোপুঁটি সাধারণ লোকেরই  একজন  আরেকজনের  থেকে  চিন্তার  ধরণ  আলাদা , আর  ওঁরা  কত  বড়মাপের  মানুষ।  চিন্তা  স্বতন্ত্র  তো  হবেই 
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২১:৫৬550445
  • ''রেনেসাঁস আসেই নি'' এটা বোধহয় আশিসবাবুর বক্তব্য নয়। রামমোহন বিদ্যাসাগর অক্ষয় দত্তের অবদানে যে রিফরমস হয়েছিল , সেটা বিবেকানন্দ থামিয়ে দিয়েছিলেন , মোটামুটি এরকম ন্যারেটিভ।
    রেনেসাঁস আসেইনি - এই ন্যারেটিভটা অন্য গোষ্ঠীর। 
  • &/ | 107.77.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২১:৫৩550444
  • এঁদের  কথাবার্তা  স্ববিরোধী টাইপের।  একবার  বলছেন  রেনেসাঁস  আসেই  নি  আদপে , আবার  বলছেন  রেনেসাঁস  বন্ধ  করে  দিলেন   বিবেকবাবু . যে  জিনিস  আসেই  নি  তাকে  বন্ধ  করবেন  কীভাবে ? পুত্র  না  হলে  পুত্রশোক  পাবেন  কী  করে ?
  • r2h | 134.238.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২১:৫৩550443
  • এইটা বোধহয় ভুল বক্তব্য হল। ফ্যাকচুয়াল অসঙ্গতি আছে তা হয়তো না, বলার ধরনে।
    আর রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের চিন্তা খুবই আলাদা রকমের।
  • &/ | 107.77.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২১:৫০550442
  • মানে  বিবেকানন্দ নেহাৎই  পড়াশুনো  করা  লোকেদের  ক্যাঁক  করে  ধরে  ধরে কালীপদ  করে  দিলেন , এটা  বলা  যায়  না। 
  • &/ | 107.77.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২১:৪৭550441
  • আরে  পড়াশুনো  বলতে  মনে  পড়ল  বিদেশীর  গোলামির  শিক্ষে নিয়ে  জাতির  কিছু  হবে  না বলেই  তো  শান্তিনিকেতনে  উপনিষদের  আশ্রমে  ধরণের  স্কুল  খুললেন  রবিবাবু ।তাই  নয় ? বিবেকানন্দ ও  তো  রামকৃষ্ণ  মিশন  স্কুল ,  নানাবিধ  বেদান্ত  সোসাইটি ,  বৈদান্তিক  পত্র  পত্রিকা .....  সেইসব  নিয়ে  কিছু ....
     
  • dc | 2402:e280:2141:1e8:590:f5fe:7ebb:***:*** | ১৮ মার্চ ২০২৬ ২১:৪৬550440
  • আরে, আমিও ঐ গানটার কথা ভাবছিলাম, এক টানেতে যেমন তেমন! :-) আমাদের ছোটবেলায় খুব পপুলার হয়েছিল, পুজোর সময়ে অনেক প্যান্ডেলে বাজতো। আর তারপর যাদবপুরে পড়তে গিয়ে দেখি গাঁজার চল, আমরা বলতাম ভিটামিন জি। হস্টেলে বসে খেতাম, অনেক সময়ে সন্ধেবেলা ঝিলের ধারে বসে, তখন দুয়েকবার ঐ গানটার কথা মনে হতো। এখনও স্টুডেন্টরা গাঁজা টানে কিনা জানিনা, স্টুডেন্ট লাইফে এসব না করলে আর কবেই বা করবে। তারপর আমিও র২্হ এর মতো বহুকাল খাইনি, অফিসে প্রথম প্রথম দুয়েকবার, ডালাসে ক্লায়েন্ট টিমের সাথে খুব বন্ধুত্ব হয়েছিল, তখন কয়েকবার। আর এখন তো হুস্কি সহায়, মাঝে মাঝে একটু বিয়ার আর একটু ওয়াইন। যাই হোক, ছোটবেলার গানটা শুনুন :-)
     
  • r2h | 134.238.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২১:২৮550439
  • আমিও তাই, নানা কিছু চেখে দেখেছি, কিন্তু ঐ। গাঁজাটা অবশ্য বছর খানেক অনিয়মিত, তারপর খুব দুয়েকবার। শেষবারের পর মনে হল আর পারা যাবে না, তাই দণ্ডবত হয়েছি।
    সে হিসেবে হুইস্কিটাই সবথেকে নিয়মিত, সন্ধেবেলা কাজকর্ম না থাকলে বড়া হাজরির টেবিল লাগাতে লাগাতে হয়তো দুটো পেগ বানালাম। মক্ষিকাচক্র নিজের বাড়িতে না হলে মদ্যপান করি না, কারন গাড়ি চালিয়ে ফেরার ব্যাপার থাকে। তখন সিগারেট খাওয়া হয়। তবে আমার মতে সিগারেট খুব কঠিন নেশা। প্রবল ক্রেভিং হয়।
    আর শীতের দেশে গ্রীষ্মকাল আর দাওয়ায় বসে বিয়ার খুব জর্জাজড়ি হয়ে গেছে।

    সে হিসেবে নেশা যদি বলতেই হয় তাহলে হয়তো চা কফি।

    আর নিতান্তই যদি জানতে চান, তাহলে মল্লিখিত 'স্প্যাজমো প্রক্সিভন কিংবা ব্রুফেন/ ভরপুর হতে গেলে চাই এনটেন' পড়তে হবে।
     
    ও, সেদিন অ্যান্ডর বিবেকানন্দের নবজাগরণের চাকা থামানো নিয়ে বলেছিলেন। লিংটা হাতের কাছে এল, পড়ে ফেললাম। চমৎকার প্রাঞ্জল যৌক্তিক বক্তব্য। শিরোনামটা কিছুটা ক্লিকবেট হয়তো 
     
    ... বেঙ্গল রেনেসাঁস ব্যাপারটাকেই আমি মানি না। ... চার কোটির মধ্যে হাজার লোকে যে জিনিসটা সীমাবদ্ধ, তাকে কি আমরা রেনেসাঁসের মতো একটা বিরাট স্ট্যাম্প দিতে পারি? 
     
    ... শক্তিসাধন মুখোপাধ্যায় ... যে কথাটা বলেছেন তা হল, সে সময়ের চিন্তা-বিপ্লবকে যদি রেনেসাঁস বলে মেনেও নিই, সেই রেনেসাঁসের ধারাকে আটকে দিয়েছিলেন বিবেকানন্দ। অন্নদাশঙ্কর রায়ও একই কথা বলেছেন। আবার সৌমেন্দ্রনাথ ঠাকুরের চিঠিতেও আছে। তিনি একটু বিদ্রূপ করে বলেছেন, "যেই লোকগুলো ঘেঁটু পুজো, আর শীতলা পুজো ছেড়ে একটু লেখাপড়ার দিকে মন দিল – বলে বিদ্যাসাগর-রামমোহনের কথা বলছেন – "তাদের মুখ আবার কালীঘাটের দিকে ফিরিয়ে দিলেন বিবেকানন্দ!’’
  • Manali Moulik | ১৮ মার্চ ২০২৬ ২১:১৫550438
  • @অমিতাভ চক্রবর্তী    ধন‍্যবাদ। এনার কন্ঠস্বরে সত‍্যি একটা নেশার ব‍্যাপার আছে।
  • ? | 51.8.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২১:১১550437
  • সেতারের আওয়াজ বিরক্তিকর লাগে। মনে হয় সেতার বা গিটারে প্লাকিং একরকমের ডিসকন্টিনিউটির জন্ম দেয়। ওই যে পটাং পটাং ব্যাপারটা কিন্তু ভায়োলিন বা চেলোতে নেই, সেখানে কেবলই ছড় টেনে যাওয়া। এজন্যে বিলায়েত খান বা রবিশঙ্কর শুনতে পারি না। আর কারো মনে হয়েছে ব্যাপারটা?
  • P | 2402:3a80:4318:2743:778:5634:1232:***:*** | ১৮ মার্চ ২০২৬ ২০:৫২550435
  • বোতলে যা আছে আরাম আর কিছুতে নাই(বারে বাজানোর মত গান)
     
  • kk | 2607:fb91:4c8b:e2ab:71e5:1183:9152:***:*** | ১৮ মার্চ ২০২৬ ২০:৩৭550433
  • ও, আরেকটা কথা, এটা বেশি ইম্পর্ট্যান্ট জানানোর ছিলো -- ঐ যে পাশে গুরুপদ'র প্রোফাইল, কখনো টেরাকোটা, কখনো ডোকরা, কখনো মোজেইক হয়ে যায়, এইটা দুর্দান্ত হচ্ছে। যাঁর বা যাঁদের কীর্তি, তাঁদের জন্য বাহবা রইলো। এইটা দেখে আমার কিছুটা মাল্টিভার্স ট্র্যাভলিং ধরণের অনুভূতি হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত