এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ১৮ মার্চ ২০২৬ ০১:১১550342
  • দুধের সঙ্গে আফিং এর গোলা উড়িয়েচেন প্রচুর :)) নেশা তো মেয়েরাই আনলো পৃথিবীতে..ফল থেকে ফুল থেকে মাশ্রুম থেকে চিনে চিনে নেশা আলাদা করেচেন আমাদের নিয়েন্ডারথাল মাতামহীরা!  yes
  • albert banerjee | ১৮ মার্চ ২০২৬ ০১:০৭550341
  • জানি না তবে এটা  মানি ২০ % ভোটেও যদি NOTA  তে পড়ে তবে  "মানুষ আমাদের সাথে আছে বলা বের হয়েযাবে।" 
  • একক | ১৮ মার্চ ২০২৬ ০১:০৫550340
  • মেয়েরা পরিস্থিতি ও সু্যোগ পেলে তুমুল নেশা করেন। নেচার অফ সাবস্ট্যান্স আলাদা। কাঁচা সুপুরি, দোক্তাপাতা এগুলো, তারপর ধরুন একশো বিশ জর্দা এসব মেয়েদের খাস নেশা। ছেলেরা একশো বিশ খাবে, মেয়েরা ছেলেদের ডেকে বলবে, আমার জন্যেও একটা মিঠে পান এনো না গো... গাড়িতে বসে আদুরে সাজবে। এই মেয়েই চল্লিশ পেরোলে বাইপাসের ধারে গাড়ি দাঁড় করিয়ে বলবে : দাদা একশো বিশ দেবেন পানে। 
     
    নেশা নিয়ে মেয়েদের সোশ্যাল প্রেসার থাকে, বিবিধ ট্রমা থাকে, ফেলো নেশারুদের হাতে মলেস্টেড হবার ভ্যালিড আশংকা থাকে তাই একটা বয়েস অব্ধি চেপেচুপে থাকেন। ইন্টারেস্ট পয়েন্ট কিস্যু আলাদা না। আমাদের ঠাকুমা দিদিমা রা অম্বুরি তামাক আর দুধের সঙ্গে আফিং এর গোলা উড়িয়েচেন প্রচুর :)) নেশা তো মেয়েরাই আনলো পৃথিবীতে.. ফল থেকে ফুল থেকে মাশ্রুম থেকে চিনে চিনে নেশা আলাদা করেচেন আমাদের নিয়েন্ডারথাল মাতামহীরা!  
  • Manali Moulik | ১৮ মার্চ ২০২৬ ০১:০১550339
  • আর সমস্ত পার্টি যারা শুধু ভোটার রাজনীতি করে তাদের সম্পর্কে মাঝে মাঝে মনে হয় " 
     
    ঠিক বলেছেন। কিন্তু এইটা তো ৬৭ তেও বলা হতো। হোয়াট ইজ দ‍্যা সলিউশন? মোটের উপর যা আমার গবেট মাথায় ঢুকেছে তা হলো, বহুদলীয় সার্বিক গণতন্ত্র কোথাও গিয়ে মুষ্টিমেয় গণতন্ত্র (সবটা নয় এখনো তাই কিছুটা মানুষের say আছে) যে পার্টিই হোক না কেন, আসতে হলে ইলেক্টোরাল বন্ডের বিপুল অর্থসাহায‍্য ও পুঁজিপতিগণের সাপোর্ট ছাড়া পারবে না। তাই আসবে ও সুযোগ করে দেবে তাদের জন‍্য, যা ক্রোনি ক‍্যাপিটালিজম, প্রিডেটরি ক‍্যাপিটালিজম এগুলো বাড়াবে। দেশের অভ‍্যন্তরীণ বাজারটা এদের জন‍্য খুলে দেবে। সো মার্জিনালাইজড্ উইল ফেস ডিফিকাল্ট সারকামস্টেন্সেস্। আদিবাসী, চা শ্রমিক, গিগ শ্রমিক, ভাগচাষী এরা আরো আরো অন্ধকারে ডুবে যাবে। কেইনসীয়ান মডেল ফলো করে কিছুটা সামাজিক প্রকল্প চালু করবে যাতে ওই মনটা রাখা যায়। আর মধ‍্যবিত্ত এখন রাজনৈতিক সচেতনতা থেকে অ‍্যালুফ। আমার স্পেশালি মনে হয় মধ‍্যবিত্ত ধারণাটা নবজাগরণের যুগে ছিলো পজিটিভ পারস্পেক্টিভ, মানে উন্নত ভালো কাজ করা, নতুনকে গ্রহণ করা, জ্ঞানপিপাসা মেটানো ইত‍্যাদি। ক্রমে সেটা হয়ে গেছে নেগেটিভ ধারণা। মধ‍্যবিত্ত বলতে 'এই করবে না ', 'সেই করবে না' ইত‍্যাদি। তো এই আর কি!
  • albert banerjee | ১৮ মার্চ ২০২৬ ০০:৫৩550338
  • আর সমস্ত পার্টি যারা শুধু ভোটার রাজনীতি করে তাদের সম্পর্কে মাঝে মাঝে মনে হয় " ছিনালের আঠারো কলা / নাং নিয়ে যায় ষষ্ঠী তলা " গ্রামবাংলার মহিলাদের প্রাচীন প্রবাদ বাক্য 
  • P | 2402:3a80:42f8:a4b:778:5634:1232:***:*** | ১৮ মার্চ ২০২৬ ০০:৫২550337
  • আমার চকোলেট ও কফির নেশা আছে
  • albert banerjee | ১৮ মার্চ ২০২৬ ০০:৪৪550336
  • তবে কথা যাই হোক ধারণাটা ঠিক। 
  • Manali Moulik | ১৮ মার্চ ২০২৬ ০০:৩৭550335
  • আচ্ছা
  • albert banerjee | ১৮ মার্চ ২০২৬ ০০:৩৫550334
  • Manali Moulik আমি আবার ক্রস করবো। 
  • Manali Moulik | ১৮ মার্চ ২০২৬ ০০:৩৫550333
  • মৌরীর নেশা আছে কারো? লাঞ্চ ও ডিনার দুটোর পরেই?
  • albert banerjee | ১৮ মার্চ ২০২৬ ০০:৩৪550332
  • সাধারণত পুরুষদের সঙ্গে নেশা করেননা 
    একটা সেফটি পারপাস ও আছে তো এখনো কনসেন্ট শব্দের মানে অনেকের কাছে পরিষ্কার নয়। 
  • Manali Moulik | ১৮ মার্চ ২০২৬ ০০:৩৩550331
  • ওঁরও নাকি ৬ বার জনডিস হয়েছিল, তাও উনি খাচ্ছেন। তারপর খাব না খাব না করে ৪৬ টা খেয়েছিলাম
     
    বাহ্, আপনাকে স‍্যালুট। আমি কম করে তিরিশ-চল্লিশটা খেতে পারি, অবশ‍্যই মা না ধারেকাছে না থাকলে। মা থাকলে দশটার বেশী সম্ভব নয়। সঙ্গে একটা ফ্রি।
     
    @Albert Banerjee হ‍্যাঁ। ওটাই। রামচন্দ্র গুহ ওনার 'India after Gandhi' তেও তাই বলছেন।
  • albert banerjee | ১৮ মার্চ ২০২৬ ০০:৩১550330
  • এলাচ লবঙ্গ মেশানো সিগারেট সরি নেশার ব্যাপারে আমি বিশুদ্ধ বাদী 
    পাদ্রী এসেছেন বাড়ি তে, স্যার টি। উত্তর নো টি। স্যার কফি উত্তর নো কফি। এক ফচকে ছোঁড়া, স্যার স্কচ এন্ড সোডা, পাদ্রী উত্তর নো সোডা।
  • &/ | 151.14.***.*** | ১৮ মার্চ ২০২৬ ০০:৩০550329
  • হ্যাঁ, আমারও তাই ধারণা। কারুর বাড়িতে পার্টি ধরণের কিছু হলে মহিলারাও আসেন, স্বামী বা বয়ফ্রেন্ডের সঙ্গে আসেন। পার্টিতে মাদক সেবন চলে। কিন্তু খালাসীটোলায় ছেলেরা ছেলেরা মিলে বাংলা মদ খাওয়া, এর প্যারেলাল মহিলাদের মধ্যে নেই। থাকার কথাও নয়, পয়েন্ট অব ইন্টারেস্ট আলাদা।
  • একক | ১৮ মার্চ ২০২৬ ০০:২৭550328
  • মেয়েরা একজায়গা হয়ে নেশা করচেন এরকম টা কম ঘটে। মেয়েরা সাধারণত পুরুষদের সঙ্গে নেশা করেন। সেটা বয়ফ্রেন্ড হাজব্যান্ড বাবা ভাই বা যে কোনো ট্রাস্টেড ফ্রেন্ড হতে পারে। 
     
    মানে হারড নেশার কথা হচ্চে। সিগারেট বিড়ি না। 
  • &/ | 151.14.***.*** | ১৮ মার্চ ২০২৬ ০০:২৫550327
  • মাদকদ্রব্য সেই তুলনায় খানিকটা সেফ। যারা খাবে তারা বুঝবে, বাকীরা মটরভাজা আলুভাজা মাছভাজা চাঁট খাবেখন, সরাসরি রিস্ক নেই। কিন্তু ধোঁয়ার ব্যাপারে তা বলা চলে না।
  • Srimallar Speaks | ১৮ মার্চ ২০২৬ ০০:২৪550326
    • &/ | 151.14.***.*** | ১৮ মার্চ ২০২৬ ০০:২২
    • “যে স্মোক করে তার তো ক্ষতি হয়ই, প্যাসিভ স্মোকিং এ আশেপাশের আত্মীয় বন্ধুদেরও ক্ষতি হয়।”
    হ্যাঁ, ঠিকই বলেছেন।
  • albert banerjee | ১৮ মার্চ ২০২৬ ০০:২৪550325
  • খুব নিম্নবিত্ত দের মধ্যে এর কালচার আছে। মধ্যবিত্ত ওটা গায়ে দে না মাথায় মাখে জানা নেই। তবে মহিলা দের নেশা ট্রাই করতে যাবেন না। ঠিকঠাক দোক্তা পানের পাল্লায় পড়লে মাথা টা বনবনিয়ে যাবে। 
  • হেঁয়ালি | 150.129.***.*** | ১৮ মার্চ ২০২৬ ০০:২৩550324
  • গুদাং গরম বলে একটা এলাচ লবঙ্গ মেশানো সিগারেট পাওয়া যেত সেটা শেষ করতে কালঘাম ছুটে যেত
  • &/ | 151.14.***.*** | ১৮ মার্চ ২০২৬ ০০:২২550323
  • এককালে সিগারেট সারা দুনিয়াতে খুব পপুলার হয়েছিল। খুব ধূমপান চলত তখন, রাস্তায় ঘাটেও। মনে হয় নানারকম সচেতনতা আন্দোলন ইত্যাদি করে এখন ধূমপান তুলনায় অনেক কম। যে স্মোক করে তার তো ক্ষতি হয়ই, প্যাসিভ স্মোকিং এ আশেপাশের আত্মীয় বন্ধুদেরও ক্ষতি হয়।
  • Srimallar Speaks | ১৮ মার্চ ২০২৬ ০০:১৯550322
  • এখন যেমন সিগারেট ধরালাম। রাত্রে সিগারেট টানার মধ্যে মায়াজাদু লুকিয়ে থাকে, মনে হয়। 
  • albert banerjee | ১৮ মার্চ ২০২৬ ০০:১৯550321
  • এটা তো পুরো আপেক্ষিক আমি  ফটোশপ নিয়ে বসি . কেউ লেখা নিয়ে তবে বেস্ট হলো সেক্স 
  • &/ | 151.14.***.*** | ১৮ মার্চ ২০২৬ ০০:১৮550320
  • আচ্ছা, এই যে পুরুষরা বন্ধুরা বন্ধুরা মিলে একজায়গায় বসে মদ ভাং সিদ্ধি গাঁজা এইসবের নেশা করেন, মহিলারা বান্ধবীরা মিলে করেন? উচ্চবিত্ত মহিলারা হয়ত করেন। মধ্যবিত্ত মহিলারা মনে হয় এখনও করেন না। বা করলেও করতে পারেন, জানা নেই।
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:1000::***:*** | ১৮ মার্চ ২০২৬ ০০:১১550319
  • রাত বারোটার পর নেশা ছাড়া আর কিই বা থাকতে পারে! 
  • albert banerjee | ১৮ মার্চ ২০২৬ ০০:০৮550318
  • তবে এটাও ঠিক 
    "মুলুক মেরা হে দ্বারভাঙা / পিরেত  বনকে আওর ভি চাঙ্গা / না লো কোই হামসে পাঙ্গা / হো জায়গা মারদাঙ্গা। " এটা হলে ঠিক নয় 
  • albert banerjee | ১৮ মার্চ ২০২৬ ০০:০২550317
  • আমাদের সংবিধান কিন্তু সবধরনের মাদকদ্রব‍্য নিরসনের কথা বলেছে।
    কোন পাগোল এইকথাটা মানবে নেশার মতো স্যামবাদী কিছু আছে নাকি দেখুন না এখন কোনো তিনু নকু সেকু মাকু কেও নেই আছে শুধু নেশা 
  • একক | ১৮ মার্চ ২০২৬ ০০:০১550316
  • গাছ ছিলো এককালে। বয়েস হয়েচে। হ্যাপা কমেচে। আর শিবশক্তি পুরনো পহেচান সেই কলকাতা ছেড়েছিলুম সেই সময় থেকে। গেলে একটা কলেজবেলার অনুভূতি হয়।
     
    বিকেপালের দোকান টা থেকে একদিন ট্রাই করুন। একশোর গোলাটা দিতে বলবেন। ছোকরার হাত ভালো। 
  • albert banerjee | ১৭ মার্চ ২০২৬ ২৩:৫৬550315
  • পার হেড ১০ গ্রাম এরবেশি নয়। 
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:a000::***:*** | ১৭ মার্চ ২০২৬ ২৩:৫২550314
  • আমিও মদ খাওয়া অনেক কমিয়ে দিয়েছি। এখন কোন বন্ধু বা পড়শীর সাথে বসলে খুব বেশী হলে চার পেগ খাই, আর বৌ এর সাথে খেলে মোটে এক পেগ। সেও হপ্তায় এক কি দুদিন। এক্কেরে বুড়ো হয়ে গেছি :-(
  • albert banerjee | ১৭ মার্চ ২০২৬ ২৩:৫১550313
  • সিদ্ধি  ট্রাই করে দেখতে পারেন। নিজে বানাবেন। ইন্ডিয়াতে এটা  লিগ্যাল। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত