এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৭ মার্চ ২০২৬ ২৩:৪৪550312
  • নেশা বাবদ খরচ খুব কমিয়ে এনেচি। প্রতিদিন মদ খাওয়ার অভ্যেস গত দশ বছরে আর নেই। উইকেন্ড এ খাই। খরচ একটা বড় কারণ। আর খেতে খেতে টুক করে বোতল ফুরিয়ে যায়,  তাই নীপ ছাড়া কিনিনা এখন। বা ওই হিপ ফ্লাস্কগুলো টিচার্স এর ব্যাস। মানে খুবই কায়ক্লেশে চালাই।  মাসে দু হাজার  ক্রস না করে চেষ্টায় থাকি। 
     
    ধূমপান একবছর হল ছেড়েচি। তামাক আনাতুম রাম্পুরহাট থেকে, তা মাসে ওই হাজার দেড়। কোল্কাতায় তো ব্যাংগালোরের মত সীডলেস ম্যাংগো ভ্যারাইটি পাওয়া যায়না। তাই তামাকের খরচ সীমিত। 
     
    এবাদে রইলো মাঝেমাঝে শিবশক্তি তে গিয়ে দুশো টাকার শরবত টা খাওয়া,  একটু সন্ধে করে। মাসে আটশো থেকে হাজার। 
     
    এবার ক্বচিৎ কদাচিত কারো সঙ্গে দেখা হয়ে গ্যালো বল্লো এসো ওম শিবা ট্রাই করি জিভের তলায়,  সেও গড় কল্লে মাসিক পাঁসশো ছাড়াবে না ভাই। কায়ক্লেশে দিন কাটচে আর কী। 
  • Srimallar Speaks | ১৭ মার্চ ২০২৬ ২৩:৪৩550311
    • কৌতূহলী | 103.249.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২৩:২৩550301
    • “আচ্ছা, এখানে যারা ধুমপান বা মদ্যপান করেন, তাঁদের কাছে প্রশ্ন, ধূমপান বা মদ্যপানের পিছনে মোটামুটি মাসিক খরচ কীরকম হয়?” 
     
    ধূমপানের পিছনে প্রতি মাসে প্রায় মাত্র ২৪০০ থেকে ২৫০০ টাকা খরচ হয় আমার। 
  • albert banerjee | ১৭ মার্চ ২০২৬ ২৩:৪০550310
  • কী এক দূরুহ অজানা কারণে লিবারালদের বাড়ির লোকরা নাকি বীফ রান্না করতে দেন না।  
    আমি গরু খাই কিন্তু আমার বাড়িতে যে কাজ করে সে তার ব্যক্তিগত বিশ্বাসে সেই বাসন গুলো নাই মাজতে পারে। এবং এর ফলে হোম মিনিস্রটি আমার উপর ঝাল ঝাড়বে। সবচেয়ে বেশি আমি যেটা খাই সেটা বৌকে ভয়।
  • হেঁয়ালি | 150.129.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২৩:৩৮550309
  • আলিপাব খুলেছে আবার?
  • dc | 2402:e280:2141:1e8:b1e4:6e9:ea3d:***:*** | ১৭ মার্চ ২০২৬ ২৩:৩৬550308
  • "কী এক দূরুহ অজানা কারণে লিবারালদের বাড়ির লোকরা নাকি বীফ রান্না করতে দেন না" - হ্যাঁ, এটা আমারও এক্সপি laugh
     
    কলকাতায় তাহলে অনেকটা কমে পাওয়া যাচ্ছে, ভালো। আমি চেন্নাইএর অ্যাভারেজ দাম বল্লাম, মিন্স নিলে আরেকটু কম পড়ে।  
  • albert banerjee | ১৭ মার্চ ২০২৬ ২৩:৩৫550307
  • মদ আমি সেই দিন ই খাই যে দিন আমি উল্টে যাবো বলে বা এমন কোনো জায়গায় গেছি যেখানে মাতাল দেরসাথে মিশলে ছবি পাবো উদহারণ পাইক পাড়া আমার তো বাংলাও চলে আবার Chivas Regal 18 ও তবে শেষের টা আর্ট গ্যালারির টাকায় খই  কোনো পার্থক্য বুজতে পারি না ৫০০ এম এল খবর পরে সব এক। তখন নিজেকে হাংরি লেখক বলে মনে হয়। ভুলে যাই আমি ফটোগ্রাফার। 
  • একক | ১৭ মার্চ ২০২৬ ২৩:৩১550306
  • বীফ টা কোল্কাতায় সস্তা লুরু বা চেন্নাই এর তুলনায়। তবে হাতেগোনা দু তিনটি যায়গায়।  ইন জেনেরাল কলকাতার বীফ অখাদ্য,  ছিবড়ে, মরা গরুর মাংস যারে কয়। এটা হওয়ার দুটো কারণ 
     
    ১) পবর মুসলমান রা মূলত গরীব। ওই গ্রামের দিকে কয়েক ঘর সৈয়দ - মোমিন বাদ দিলে বা শহরে কিছু ব্যবসায়ী। মুস্লিম রা মাঝারি থেকে খারাপ কোয়ালিটির বীফ কিনে ফুটিয়ে সেদ্ধ করে বেটে কেবাব করে ফেলেন। তখন আর কোয়ালিটি বোঝা যায় না। 
     
    ২) পবর শিক্ষিত লিবারাল হিন্দুরা চুটিয়ে বীফ খান। কিন্তু বাড়িতে রান্না করে নয়। দোকানে খান।  কাজেই এঁরা ওই খারাপ কোয়ালিটির মালটাই সেকুলারিজম - লিবারালিজম ইত্যাদি দিয়ে মেখে চেটেপুটে খেয়ে নেন। কী এক দূরুহ অজানা কারণে লিবারালদের বাড়ির লোকরা নাকি বীফ রান্না করতে দেন না।  
     
    মোটেই এসব সবার ক্ষেত্রে সত্যি না। কিন্তু সংখ্যাগুরু এরকম ই। এবং এর ফলে কোল্কাতায় ভালো বীফ পেতে মাথার ঘাম ছুটে যায়। গত তিন বছরে আমি দুটো দোকানে সেটেল করেছি। দাম লুরুর চে কম। এই ঈদের জন্যে নিলুম,  অতিথিরা আসবেন,  ৪৪০ টাকা। 
  • dc | 2402:e280:2141:1e8:b1e4:6e9:ea3d:***:*** | ১৭ মার্চ ২০২৬ ২৩:২৮550305
  • ফুচকায় ফাউ দেয় তো! তবে চেন্নাই এর ফুচকা অতি অখাদ্য। 
  • r2h | 134.238.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২৩:২৭550304
  • কোয়েল ফ্রাই জিনিসটা আমি একবারই খেয়েছি, তেমন পোষায়নি। অবশ্য হতে পারে বানানোটা ঠিক হয়নি। একবার নানাবিধ ডাল দিয়ে বিষম ঝাল খাসির মাথার তেলুগু ঘন্ট খেয়েছিলাম, সে খুব ভালো জিনিস। আর ষাঁড়ের ল্যাজের স্যুপও খুব ভালো। খেলেই নিজেকে কেমন সাহেব সাহেব মনে হয়। তবে যদি একটু তামসিক ধরনের ঠেক হয়, তাতে সবথেকে ভালো যায় চর্বিওলা শুয়োর কষা।
  • dc | 2402:e280:2141:1e8:b1e4:6e9:ea3d:***:*** | ১৭ মার্চ ২০২৬ ২৩:২৭550303
  • আমি ধূমপান করিনা। হুস্কির পেছনে মাসে চার হাজার, মাঝে মাঝে এক বোতল দুমাস চলে যায়, তবে মাঝে মাঝে একদুবোতল ওয়াইন কিনি, কাজেই অ্যাভারেজ মাসে চার হাজার মতো। 
  • হেঁয়ালি | 150.129.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২৩:২৬550302
  • ফুচকার দামও বেড়েছে। ফাউ দেয় এখনো?
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২৩:২৩550301
  • @মানালি
    আমি শেষ ফুচকা খেয়েছিলাম ২০২২ এ সেবারে ফুচকা খেয়ে সারারাত এত ভয়ানক পেটের যন্ত্রণা হয়েছিল যে তারপর থেকে ফুচকা দেখলেই ভয় পেতাম। তো আমাদের স্কুলে কিছুদিন আগে ফুচকা খাইয়েছিল, খেতে ভয় পাচ্ছিলাম সেই কারণেই। তখন একজন ম্যাডাম অভয় দিলেন যে টেনশনের কিছু নেই, ওঁরও নাকি ৬ বার জনডিস হয়েছিল, তাও উনি খাচ্ছেন। তারপর খাব না খাব না করে ৪৬ টা খেয়েছিলাম। 
     
    আচ্ছা, এখানে যারা ধুমপান বা মদ্যপান করেন, তাঁদের কাছে প্রশ্ন, ধূমপান বা মদ্যপানের পিছনে মোটামুটি মাসিক খরচ কীরকম হয়? 
  • albert banerjee | ১৭ মার্চ ২০২৬ ২৩:২০550300
  • সর্বভুক তা দেখলেন আর স্বল্পাহারী। 
  • dc | 2402:e280:2141:1e8:b1e4:6e9:ea3d:***:*** | ১৭ মার্চ ২০২৬ ২৩:২০550299
  • ভেবে দেখো, রাত্তির বেলা এক পেগ হুস্কি বানালে দু ফোঁটা জল দিয়ে আর সাথে একটু ডিমের ভুর্জি, সেও শান্তিতে খেতে পারবে না।  
  • একক | ১৭ মার্চ ২০২৬ ২৩:১৯550297
  • সর্বভুক হতে তো প্রচুর পয়সা লাগে। জলহস্তী বা সোনাব্যাং ছেড়ে দিলুম, মাঝে মাঝে বিয়ারের সঙ্গে কোয়েল ফ্রাই খেতে গেলেও একগাদা পয়সা খসে যায়।
  • albert banerjee | ১৭ মার্চ ২০২৬ ২৩:১৬550296
  • প্যারাফ্রেজ (কারভান ম্যাগাজিনের ২০২৩-এর একটা নিবন্ধে বলা হয়েছে: "By providing legitimacy to the tenets of Hindutva, Indira and Rajiv paved the way for the Hindu Right to capture Indian politics")। কোঠারীর লেখায় ধারণাটা আছে, কিন্তু শব্দশ: এই লাইন নেই।
  • dc | 2402:e280:2141:1e8:b1e4:6e9:ea3d:***:*** | ১৭ মার্চ ২০২৬ ২৩:১৬550295
  • আর চিকেন মটনের দাম বেড়েছে ব্যপক হারে। মটন এখন আটশো মতন চলছে, বিফও প্রায় ছশো। বোনলেস চিকেন বোধায় চারশোয় উঠেছে, মাসখানেক আগে সাড়ে তিনশো ছিল। 
  • dc | 2402:e280:2141:1e8:b1e4:6e9:ea3d:***:*** | ১৭ মার্চ ২০২৬ ২৩:১৩550294
  • সেকি আমাদের এদিকে ডিমের দাম বাড়েনি তো! অন্তত দুতিন মাস ধরে ছটাকাই আছে। তবে দিসি মুর্গির ডিমের দাম বেড়েছে খুব। 
  • albert banerjee | ১৭ মার্চ ২০২৬ ২৩:০৯550293
  • Communalism in Indian politics 1989? 
  • হেঁয়ালি | 150.129.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২৩:০৮550292
  • ফ্রি রেঞ্জ ডিম ২০ টাকার ওপর
  • একক | ১৭ মার্চ ২০২৬ ২৩:০৭550291
  • ছ টাকা তো কমার পর হলো!  কদিন আগেও পায়রার ডিমের মত ব্রয়লার আন্ডা আট টাকা পিস ছিল। হাঁসের ডিম এগারো। ডবল কুসুম ও এগারো।  
     
    ডিম নিয়ে হাহুতাশ করে একটা টই নেবে যায়। তবে এসব সমাজমাধ্যমে বলা আউট অফ ফ্যাশন। বাঙালি মধ্যবিত্ত আলোচনা করবে "ওরা কত খারাপ আছে"। গরিব মানুষ মূল্যবৃদ্ধির শিকার ইত্যাদি।  এদিকে নিজের পেছনে টমেটো ঢুকে যাচ্চে মূল্যবৃদ্ধির কোপে। 
  • albert banerjee | ১৭ মার্চ ২০২৬ ২৩:০২550290
  • ঘর ভাড়া লাগে না। আমিখুব স্বল্পাহারী এবং সর্বভুক বিড়ি =১৫*৩০= ৪৫০ টাকা মদ খাই মাসে একবা দুবার ৫০০*২=১০০০ টাকা। ১৫০ গ্রাম চাল পত্যেকদিন ৭৫ গ্রাম প্রোটিন ১০০ গ্রাম তরকারি ৩০০  + ৩০০ + ৪০০ = ১০০০ টাকা সাবান  + শ্যাম্পু  ৫০ + ৩০ =১০০ টাকা এসি আমিব্যবহার করিনা। পেট্রল ১০০০ টাকা তাহলে কত হলো ৩৫০০ টাকা নেট বিল৫০০ মানে ৪০০০ টাকা আর ২৪০০ টাকা পরে থাকে জামা কাপড় এর জন্য। বই ওটা আগে চুরি করার চেষ্টা করি ও লিনহোলে ভালো না হলে মার্ক টোয়েন জিন্দাবাদ। 
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:1000::***:*** | ১৭ মার্চ ২০২৬ ২৩:০০550289
  • আর ডিমের দাম হয়েছে পার পিস ছ টাকা। শান্তিতে একটা ডবল ডিমের অমলেট খাওয়ারও উপায় নেই :-(
  • Manali Moulik | ১৭ মার্চ ২০২৬ ২২:৫৩550288
  • এই যে এইটা, স‍্যরি, নামটা একটু ভুলে গেছিলাম। Communalism in Indian politics.
  • Manali Moulik | ১৭ মার্চ ২০২৬ ২২:৪৮550287
  • ফলে সবাই মদ খান সেটা আমি মানতে পারবো না। 
     
    ইয়ে, আমাদের সংবিধান কিন্তু সবধরনের মাদকদ্রব‍্য নিরসনের কথা বলেছে। কিন্তুক সব সরকারই জানে, সেটি সম্ভব নয়। একমাত্র মোরারজি দেশাই এটা বলবৎ করতে গিয়ে সরকারই  উল্টে ফেললেন। বিজয় মাল‍িয়াদের কোম্পানি,  ওর বাবা ভিক্টর মাল‍িয়া নাকি সেইসময়ে ভীত ডিষ্টিলারিগুলোর শেয়ার ঝপাঝপ কিনে নেন। উনি জানতেন এদেশে এ আইন বেশীদিন চলবেই না। এ নিয়ে একটা ব‍্যাপক ধারাবাহিক পড়তাম সমৃদ্ধ দত্তের "ব্ল‍্যাক করিডোর।"
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:4000::***:*** | ১৭ মার্চ ২০২৬ ২২:৪৭550286
  • তেলের দামও খুব বেড়েছে। টাটাবাবুর কোল্ড প্রেসড সর্ষের তেলের দাম হয়েছে এক লিটার ২৪০ টাকা আর বোর্গেস অলিভ অয়েলের দাম হয়েছে ১১০০ টাকা।অর্থাত বেগুনভাজা হোক বা পাস্তা, দুদিকেই বিপদ। 
  • . | ১৭ মার্চ ২০২৬ ২২:৪৫550285
  • ৬৪০০ টাকায় সব খরচ চালান?
    ঘর ভাড়া 
    বিদ‍‍্যুৎ
    গ‍্যাস (রান্নার)
    খাবার দাবার চাল ডাল তেল নুন মাছ মাংস তরি তরকারি
    সাবান
    বাস ভাড়া
    চা সিগারেট
    ইত‍্যাদি
  • albert banerjee | ১৭ মার্চ ২০২৬ ২২:৪৫550284
  •  "Cultural Context of Communalism in India" ১৯৮০ এ বই টা  কি? 
  • Manali Moulik | ১৭ মার্চ ২০২৬ ২২:৪৩550283
  • ওওও কৌতুহলী, আমার হেপাটাইটিসের পর থেকে strictly বাইরের খাবার বন্ধ। এইকারণে বন্ধুরা আমার সঙ্গে বেরোতে চায়না। মানে আমি যাওয়া মানে খাওয়া মাটি। ইনফ‍্যাক্ট একজন বসে থাকবে সামনে চুপচাপ এটাও কেমন একটা লাগে। তবে বহু বজ্রকঠোর প্রতিজ্ঞা করেও, মানে সেই অষ্টাবক্র, জমদগ্নি প্রভৃতি সব ঋষির সঙ্গে তুল‍্য --- আমি ফুচকা ছাড়তে পারিনি। ওটি কলকাতার গর্ব... আমার অক্সিজেন। ফুচকাহীন জীবন কাটাতে পারবো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত