এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কালনিমে | 2402:3a80:42ec:d043:8da6:43:3dfe:***:*** | ১৩ মার্চ ২০২৬ ০০:২৭549952
  • সুপারহিরো জঁর এ মার্ভেল এর মুন নাইট, hbo র পীসমেকার, ওয়াচম‍্যান সিরিজও বেশ ভাল । নেটফ্লিক্স এ একটা রাগনা রক সিরিজ আছে নর্স প্রোডাকশনের- যেটা মার্ভেল এর কমিক এপ্রোচ থেকে অনেকই ভালো ।
  • কালনিমে | 2402:3a80:42ec:d043:8da6:43:3dfe:***:*** | ১৩ মার্চ ২০২৬ ০০:১৬549951
  • @৯ঃ৩২ রমিত - poor things অবশ্যই দেখুন - এমা সটোন আর মার্ক রাফেলো দুজনেই দুরন্ত- অসাধারণ কমেডি । ভয় পেতে হলে অবশ্যই দেখুন নসফেরাতু - পারলে ঘর অন্ধকার করে একা দেখুন- লাইটহাউস ও দেখুন একই ভাবে - দুটোই রবার্ট এজার্স এর
  • . | ১২ মার্চ ২০২৬ ২১:২০549950
  • Them ও কিন্তু প্রচণ্ড ভয়ের। তবে এই ভয়টা গতানুগতিক থ্রিলার বা সাসপেন্স বা ভূতপ্রেতের গল্পের ভয় নয়।
  • . | ১২ মার্চ ২০২৬ ২১:১৬549949
  • অ‍্যামাজন প্রাইমে Them বলে একটা টিভি সিরিয়াল দেখতাম। ওটা ভাল লেগেছিল খুব।
    অধিকাংশই পাতে দেবার মতো হয় না। 
    সিনেমাও আজকাল ভালো কিছুই হচ্ছে না। 
  • &/ | 151.14.***.*** | ১২ মার্চ ২০২৬ ২১:০১549948
  • পুরোনো সোভিয়েতের কল্পবিজ্ঞান গল্পগুলো থেকে সিনেমা হলে বরং অনেক চমৎকার হবে। ভালো ভালো সব গল্প, ভবিষ্যকল্পনা যা করেছিলেন ওঁরা, এখন প্রযুক্তিগতভাবে তার বেশ কিছু এসেই গেছে, তাই চমৎকার সব সিনেমা হতে পারবে।
  • &/ | 151.14.***.*** | ১২ মার্চ ২০২৬ ২০:৫৭549947
  • মুফাসাকে নিয়ে যে সিকোয়েল করল লায়ন কিং এর, একেবারে পোষাল না। ঃ-( গল্প ব্যাপারটাই বোঝা গেল না, খালি কারিকুরি খালি কারিকুরি। অথচ সেই সিম্বা নলা র গল্পটা কত চমৎকার ছিল।
  • &/ | 151.14.***.*** | ১২ মার্চ ২০২৬ ২০:৫৫549946
  • ডিজনিরা নতুন কিছু করছেন কি? এককালে বেশ ভালো ভালো সিনেমা ওঁরা করতেন।
  • রমিত চট্টোপাধ্যায় | ১২ মার্চ ২০২৬ ২০:৩৫549945
  • মারভেলের অ্যান্টম্যান এর ফার্স্ট সিনেমাটা বেশ ভালো লেগেছিল। মানে কমেডি হিসেবেও বেশ ভালো। গারডিয়ান অফ দা গ্যালাক্সি ১ আর ৩ টা সবচেয়ে ভালো, ২টা খারাপ না, একটু দেখে নেওয়া গেলে ৩টা বেটার লাগবে। এন্ডগেম এর পর শুনলাম সবথেকে ভালো হয়েছে থান্ডারবোল্ট। সব হেরে যাওয়া অ্যান্টিহিরো দের নিয়ে।
  • একক | ১২ মার্চ ২০২৬ ২০:০৫549944
  • যবে থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট টীম রেখে কন্টেন্ট ডেভেলপমেন্ট শুরু হয়েছে ,  একটা ত্যানা প্যাঁচানো নীরস জগতের মধ্যে ঢুকে গেছে স্টোরি টেলিং ব্যাপারটাই। নতুন সিনেমা বা সিরিজ তবু দুএকটা হাত ফস্কে ভালো হয়। আর সেটাই হয় বিপদ। প্রোডিউসারের লোভ লেগে যায়। শুরু হয় আরো হাই পেইং টীম দিয়ে স্টোরি লেখানো।  ম্যানেজাররা তাতে পয়েন্ট এড করে। স্কোরিং করে। ওয়ার্ল্ড বিল্ডিং ব্যাপারটা পাশ্চাত্য সাহিত্য-সিনেমায়  এপিটোম ছুঁইয়ে এখন পতনের দিকে। আছে রিসোর্স তো লাগাও কাজে পুরো গ্যালাক্সী বিল্ড করে ছেড়ে দিচ্ছে :((
     
    এতে কিন্তু কোথাও কোনো এয়াই নেই,, গত বছর দশ এই চব্য চলছে !  
  • kk | 2607:fb91:4c8b:e2ab:9088:13b7:8af5:***:*** | ১২ মার্চ ২০২৬ ১৯:৫০549943
  • মার্ভেলের সিনেমা গুলো, এন্ডগেমের পর থেকে আমার আর কোনোটাই তত ভালো লাগছেনা। 'থর লাভ অ্যান্ড থান্ডার'টা তো যাচ্ছেতাই, তেমনি 'ইটার্নালস'। 'মাল্টিভার্স অভ ম্যাডনেস' টা তাও খারাপ না। আসলে এখন সীজন চার, পাঁচ যেমন আসছে, গুচ্ছের নতুন চরিত্র ইন্ট্রোডিউস করতে হবে, পুরোনোদের বাদ দিতে হবে, সুতো গোটাতে হবে, এইসব করতে গিয়ে অনেক গুলোই জাস্ট ফিলার তৈরী হচ্ছে। আমি 'অ্যাভেনজার্সঃ ডুমস ডে'র জন্য অপেক্ষা করছি। অন্য গুলোর জন্য এখনো সেরকম উত্সাহ তৈরী হয়নি।
  • dc | 2402:3a80:47e:d8d4:296d:7890:7693:***:*** | ১২ মার্চ ২০২৬ ১৯:৩৩549942
  • হতে পারে। তবে আমি মার্ভেল সব দেখিনি, দু তিনটে দেখেছি। থর র‌্যাগনারক ভাল্লেগেছিল তাইকার কোয়ার্কি হিউমারের জন্য, আর গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি দেখেছি, আর ব্ল্যাক প্যান্থার। আর দুয়েকটা সিনেমা একটু একটু দেখেছি।  
  • রমিত চট্টোপাধ্যায় | ১২ মার্চ ২০২৬ ১৯:১৬549941
  • তাইকা আসলে পরের সিনেমাটার ক্ষেত্রে সোর্স মেটেরিয়াল কে রেসপেক্ট করেনি, তাই থরের চরিত্রায়ন প্রথম সিনেমায় যত ভাল হয়েছিল, পরের টায় যাচ্ছেতাই হয়েছে, এন্ডগেমের গেমার থরের এক্সটেনশন হয়ে গেছে বরং। রাগনারক থেকে ভুল শিক্ষা নিয়েছিল।
  • dc | 2402:3a80:47e:d8d4:296d:7890:7693:***:*** | ১২ মার্চ ২০২৬ ১৯:১০549940
  • আওয়ার ফ্ল্যাগ মিনস ডেথ - দেখা হয়নি, তবে লিস্টে আছে। আর তাইকা মার্ভেলের দুটো সিনেমা বানিয়েছে, তার মধ্যে প্রথমটা, থর র‌্যাগনারক, আমার ভালো লেগেছিল। দ্বিতীয়টা অল্প খানিকটা দেখে ছেড়ে দিয়েছি। 
  • রমিত চট্টোপাধ্যায় | ১২ মার্চ ২০২৬ ১৮:৫১549939
  • মারভেল এর কি একটা প্রজেক্ট করে খুব দুয়ো পেল, তার পর থেকে ওর তেমন কাজ আর দেখতে পাচ্ছি না।
  • রমিত চট্টোপাধ্যায় | ১২ মার্চ ২০২৬ ১৮:৫০549938
  • জোজো র‌্যাবিট অসাধারণ! ভুলেই গেছিলাম। একটা শো করেছিল জলদস্যু দের নিয়ে, ওটাও ভালো লেগেছিল। তাইকার ডুয়েল রোল ছিল।
  • dc | 2402:3a80:47e:d8d4:296d:7890:7693:***:*** | ১২ মার্চ ২০২৬ ১৮:১৯549937
  • হান্ট ফর দ্য ওয়াইল্ডার পিপল তো অসাধারন লেগেছিল! জোজো র‌্যাবিটও খুব ভালো লেগেছিল। 
  • Manali Moulik | ১২ মার্চ ২০২৬ ১৫:৩৩549936
  • laugh
  • রমিত চট্টোপাধ্যায় | ১২ মার্চ ২০২৬ ১৩:৪৪549935
  • অবশ্যই পড়ুন। খুবই ভালো লাগবে পড়লে। আপনাকেও ধন্যবাদ।
  • Manali Moulik | ১২ মার্চ ২০২৬ ১২:২২549934
  • @গুরুচন্ডালীর কোর কমিটি। আজ ইমেল পেয়েছি। ইচ্ছে আছে, @রমিত স‍্যারের 'গাবলু-পাপান আর ত্রিপুরায় পিরামিড রহস‍্য' গল্পটি পাঠ করে অ‍্যাটাচমেন্ট হিসাবে দেবো। অনুমতি চাইছি সেজন‍্য। 
  • Manali Moulik | ১২ মার্চ ২০২৬ ১২:২০549933
  • ধন‍্যবাদ 
  • রমিত চট্টোপাধ্যায় | ১২ মার্চ ২০২৬ ১১:২২549931
  • হোয়াট উই ডু ইন দ্য শ্যাডোজ দারুণ মজার সিনেমা। তাইকার ওই সিনেমাটাও ভালো লেগেছিল, হান্ট ফর দ্য উইল্ডারপিপল
  • &/ | 107.77.***.*** | ১২ মার্চ ২০২৬ ১১:০৯549930
  • থেরন ২৭৫ না কত বছরের লোক, কিন্তু চেহারা তরুণ রাখেনি, বৃদ্ধ চেহারা। হয়ত তরুণ চেহারা দেখলে লোকে মানবে না, ম্যানড্রেক লোথার নার্দা কার্মা কেউই হয়ত তেমন মান্য করবে না, সেই কথা ভেবেই ....
  • &/ | 107.77.***.*** | ১২ মার্চ ২০২৬ ১১:০৫549929
  • টোয়াইলাইটে একজন সুন্দর তরুণ চেহারার ভ্যাম্পায়ার দেখায়, তার নাকি ৩০০ বছর না ৪০০ বছর এরকম বয়স :)
  • &/ | 107.77.***.*** | ১২ মার্চ ২০২৬ ১১:০১549928
  • ছোটবেলায় ড্রাকুলার গল্প পড়ে আমার তেমন ভয় টয় হয় নি, বরং ব্যাটার বাগানে বিরাট লেক আছে শুনে মনে হয়েছিল আহা, জলের কী সুবিধে! :) তবে সিনেমা তো অন্য জিনিস, ভিসুয়াল, সে দেখলে ভয় হতেও পারে।
  • &/ | 107.77.***.*** | ১২ মার্চ ২০২৬ ১০:৫৫549927
  • সকাল সকাল দেখে ফেললে সুবিধে, দিনের আলো অনেক ক্ষণ থাকবে সিনেমার পরেও :)
  • dc | 2402:e280:2141:1e8:70dc:bdd6:fec4:***:*** | ১২ মার্চ ২০২৬ ১০:৩৭549926
  • তবে ভ্যাম্পায়ার মুভি আমার খারাপ লাগে না, লেস্ট্যাট তো আমার বেশ প্রিয় ভ্যাম্পায়ার। ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার সিজন ১ দেখছি একটা একটা করে, তারপর সিজন ২ দেখবো। এই প্রসঙ্গে মনে পড়লো, কিছুদিন আগে দেখেছিলাম হোয়াট উই ডু ইন দ্য শ্যাডোজ, তাইকা ওয়াতিতির, খুব ভালো লেগেছিল।  
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:a000::***:*** | ১২ মার্চ ২০২৬ ১০:৩০549925
  • আমি এমনিতেও ভয়ের সিনেমা দিনের বেলা দেখি, বিকেল হওয়ার আগেই, যাতে সিনেমাটা দেখার পরেও খানিকক্ষন দিনের আলো থাকে। আপনাদের পোস্ট পড়ে মনে হচ্ছে এই সিনেমাটা সকাল বেলাতেই দেখে ফেলতে হবে। 
  • যদুবাবু | ১২ মার্চ ২০২৬ ১০:১৭549924
  • @রমিত, দ্যাখো ভয় তো ব্যক্তিনির্ভর। আমি যেমন খুব অশান্তি বা দাম্পত্য কলহের বা বন্ধুবিছেদ বা ভাই ভাই ঝগড়া, dysfunctional family এইসব দেখতে খুবই ভয় পাই। পারতপক্ষে দেখি না। 

    সেই তুলনায় জোম্বি কি ভ্যাম্পায়ারের ভয় কম। তবে আমি সিনেমা সিরিজ দেখার সময় খুব ভীতু মানুষ।
     
    Sinners এ ভয়ের উপাদান আছে তো অবশ্যই। তবে সিনেমা শেষের পর ভাবতে হয় সেই ভয়টা আসলে কিসের? কোনটা কিসের রূপক? তবে কিছু জিনিষ নিজের মত ভেবে নেওয়াই উচিত। 
  • সিনার্স | 165.225.***.*** | ১২ মার্চ ২০২৬ ০৯:৪৬549923
  • সিনার্স খুব ভালো সিনেমা! 
    এটি ভ্যাম্পায়ার মুভি - ত্রেলার দেখে বুঝিনি, বুঝলে অবশ্যই দেখতাম না, উহা পছন্দের জঁর নহে! এমনকি দেখার সময়েও  ব্রেক নিতে হয়েছে! 
    কিন্তু, গানের কথা বাদ দিয়েও স্টোরিটেলিং, মুভিমেকিং অতি উচ্চমানের, বেশ layred! ভ্যাম্পায়ার মোটিফও দারুণ্ভাবে কাজে লাগিয়েছে! একটাও বড় অস্কার না এলে অবাক হব! 
    ভয়ের ব্যাপারে, সত্যি কথা হল আমিও রাত্তিরে একটা সময় বন্ধ রাখতে বাধ্য হলাম! সেটা ভয়, না অস্বস্তি, না বেশি হেভি ডোজ হয়ে যাচ্ছিল রাত্তিরের পক্ষে - বলতে পারি না! 
    কেবল এটুকু বলতে পারি পুরোটা দেখার পরে - দেখার মত!  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত