এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ২১:৪৭549862
  • পোলাও আর বিরিয়ানির পার্থক্যগুলো একটু পয়েন্ট করে করে যদি অনুগ্রহ করে বলেন কেউ, একটু ঋদ্ধ হতাম 
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ২১:৪৪549861
  • একতারা বাজাতে নেই ওখানে, দোতারাও না . তিনতারা হয়ত চলতেও পারে
  • dc | 2402:e280:2141:1e8:559:48a8:1e44:***:*** | ১১ মার্চ ২০২৬ ২১:৩৮549860
  • পাঁচ তারা হোটেলে তো পর্যাপ্ত পরিমাণে খাবার দেয় বলেই জানি! অবশ্য হ্যাঁ, অর্ডার করার আগে একবার বলে নিতে হয়, সাম্রজ্যবাদ নিপাত যাক, সেটা না বললে হাফ প্লেট খাবার নিয়ে আসে।  
  • r2h | 134.238.***.*** | ১১ মার্চ ২০২৬ ২১:৩৬549859
  • রমিত, ইয়াখনি বলে না, ভারতীয় উপমহাদেশের নানান জায়গায় নানান লোকে বিরিয়ানি বলে যা চেনে তার নানান রূপ তো, খিচুড়ি থেকে পোলাও হয়ে বিরিয়ানি পর্যন্ত নানান জিনিস ছুঁয়ে ছুঁয়ে, আর কলকাতার বিরিয়ানি তো কলকাতার এক ও অদ্বিতীয়। কলাপাতার ডন্নে বিরিয়ানি থেকে কেরালার নানান রকম মাছের বিরিয়ানি, সে কত কী।
  • কৌতূহলী | 115.187.***.*** | ১১ মার্চ ২০২৬ ২১:৩৪549858
  • মেশে থাকতাম ---->মেসে থাকতাম
  • কৌতূহলী | 115.187.***.*** | ১১ মার্চ ২০২৬ ২১:৩৩549857
  • @রমিতবাবু, হ্যাঁ হতে পারে মনে নেই ঠিক। আসলে তখন খাবার দিকে অতটা মনও ছিল না সেটাও ঠিক। স্যার খাওয়াতে নিয়ে যাচ্ছেন ,এটাই একটা সম্মানীয় ব্যাপার ছিল। 
  • r2h | 134.238.***.*** | ১১ মার্চ ২০২৬ ২১:৩৩549856
  • ওহ হাফ বিরিয়ানি হাফ পোলাও, একবার লুরুতে আপিস থেকে কোথায় একটা খেতে গেছি, যে জিনিসটা নেওয়া হয়েছে সেটা বিরিয়ানি না পোলাও সে নিয়ে কেউ কিছুতেই একমত হতে পারলো না। তার মধ্যে তামিল তেলুগু কন্নড় মালয়ালি বাঙালি বিহারি ইউপি - সব লোক ছিল।
    ওটা অবশ্য পাঁচতারা না, এমনি।
  • কৌতূহলী | 115.187.***.*** | ১১ মার্চ ২০২৬ ২১:৩২549855
  • শিবপুরের ভুতুড়ে হস্টেল নিয়েও অনেক কিছু শুনতাম। আমি অবশ্য হস্টেলে থাকতাম না , বাইরে মেশে থাকতাম ,কিন্তু রাতে দু একবার হস্টেলেও থেকেছিলাম বন্ধুদের সাথে। 
    সৈকতবাবুর একটা উপন্যাস ছিল , দিনগুলি রাতগুলি। ওখানে শিবপুরের হস্টেল ক্যাম্পাস এর জীবন্ত বিবরণ আছে। পড়তে গিয়ে পুরো ছবির মত ভেসে উঠছিল। নারায়ণ সান্যালের সত্যকামের প্রথমদিকটাতেও ওই জায়গাগুলোর , বি গার্ডেন এর জীবন্ত বিবরণ আছে। 
    এখন আর হীনমন্যতার কারণে ও মুখো হই না , যদি ওখানে যেতাম, আর কিছু না করি , শ্যামের হোটেলে পেট ভরে খেতামই। 
    আর ক্যাম্পাসের ভিতরে যে নতুন ক্যান্টিনটা হয়েছে ,অত সুন্দর মুড়িঘন্ট আর কোন ক্যাম্পাসে পাওয়া যায় কিনা জানি না। 
     
    হ্যাঁ , কোলে মার্কেট অনেকবারই গেছি। বি গার্ডেনও গেছি , তবে গাছ চেনা কারও সাথে গেলে আরও মজা পেতাম। 
  • রমিত চট্টোপাধ্যায় | ১১ মার্চ ২০২৬ ২১:২৯549854
  • হাফ বিরিয়ানি হাফ পোলাও? ইয়াখনি পোলাও এর কথা বলছেন কি?
  • Manali Moulik | ১১ মার্চ ২০২৬ ২১:২৫549853
  • আর ফার্স্ট গেট এর কাছে একটা দোকানে মুড়ি ঘুগনি অমৃতের মত। অত ভাল মুড়ি ঘুগনি সারা জীবনেও কোথাও খাইনি। 
     
     
     
     
    হ‍্যাঁ, হ‍্যাঁ কিছু এরকম দোকানও আছে। আমার বাড়ি প্রায় কাছাকাছিই। কোলে মার্কেট তো তাহলে নিশ্চয়ই চেনেন? ওর কাছে। আজকেই একটা কাজের জন‍্য IIEST এর ভিতরে যেতে হয়েছিলো, স্কুল টাইমের আইডি প্রুফের জন‍্য গেটে আটকায় না। ভিতরের পরিবেশটা এখনো তেমনই আছে.....মধুসূদন ভবন আর ওভাল মাঠের ধার দিয়ে হাঁটা....শীতকালের বিকেলে যখন স্কুল থেকে ফিরতাম, একটা মনকেমন করা হাওয়া দিতো ! আহ্! নষ্টালজিয়া!
  • কৌতূহলী | 115.187.***.*** | ১১ মার্চ ২০২৬ ২১:২৫549852
  • @র২হবাবু , হ্যাঁ তা অবশ্য হতে পারে। আমি একবারই ফাইভ স্টারে গেছি তাও সেটা আমাদের ইউনিভার্সিটির স্যার নিয়ে গেছিলেন। তখনই হাফ বিরিয়ানি হাফ পোলাও টাইপ কী যেন একটা অর্ডার করা হয়েছিল (আইটেমটার নাম ভুলে গেছি) , পরিমাণ যা দিয়েছিল ,কারওই পেট ভরেনি। তবে কেতা দেখে মাথা ঘুরে গেছিল। 
  • r2h | 134.238.***.*** | ১১ মার্চ ২০২৬ ২১:১৭549851
    • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৬ ০০:৫৩
    • ... শান্ত, কম ভীড়, ঘরোয়া। ঠিকঠাক বন্ধুজন সহকারে যেতে পারলে অনেক বইপত্র দেখা...
     
    নয়ের দশকের শেষে পাড়ায় পাড়ায় ছোট ছোট বইমেলা হতো। আমরা তিনচার্জন হাড়গিলে ছোক্রা কাত্রাতে কাত্রাতে ঘুর্বার বাতিকে সেসব জায়গায় যেতাম। অনেক সময় পুরনো পোকায় খাওয়া বই টই কম দামে পাওয়া যেত সেসব মেলায়। টালির নালা পেরিয়ে জনবিরল বাঁশদ্রোণী বইমেলা মনে পড়লো। তখন দুপুরবেলা রাস্তাঘাটে লোকজন কমে যেত, লোকাল দোকানপাট বন্ধ থাকতো। আর বিকেলবেলা রামঠাকুর আশ্রমে হালুয়া প্রসাদ পাওয়া যেত।
     
    • কৌতূহলী |  ১১ মার্চ ২০২৬ ১৯:১৬
    • ... তাতে পেটও ভরে না...
     
    এহ, মোটেই না। ভুলভাল অর্ডার দিলে আর কী হবে। আমি অবশ্য জীবনে দুবারই পাঁচতারায় গেছি, একবার নিজের আপিস থেকে রাতের খাওয়া, একবার স্ত্রীর আপিস থেকে পাঁচ দিন থাকা। সে খুবই এলাহী। আমার মনে হয় যত দামী জায়গা, তত ফেলাছড়া ও অপচয়। খামোখা কম কেন দেবে!
    তবে আমি অবশ্য নিরানব্বই আইটেমের চাইনিজ বাফেতে গেলে নব্বইটা আইটেম খেয়ে পয়সা উসুল করার চেষ্টা করি, তো আমার কথা এসবে ধর্তব্য না।
  • কৌতূহলী | 115.187.***.*** | ১১ মার্চ ২০২৬ ২১:১৫549850
  • @মানালী 
    আপনার ওখানেই বাড়ি নাকি? 
    আহা ,শ্যামের হোটেল শুনলেই টাইম মেশিন করে কয়েকবছর আগে চলে আসি। 
    সেখানে মুচমুচে আলুভাজা , শুক্তো , আলুপোস্ত , মাছভাজার বড় বড় পিস , পনীর তরকারি ,যেন অমৃত।  তরকা খাইনি বোধহয় ওখান থেকে। 
    এখনও পোনা মাছের বড় বড় পিসগুলো চোখের সামনে ভাসে। 
    রান্নায় ওঁরা প্রচুর তেল দেয় , বয়স্ক লোক খেলে পঞ্চত্বপ্রাপ্তি শিওর। কিন্তু আমার আবার সেই কারণেই ভাল্লাগত। 
    তরকারিগুলো এত ভাল হত , দাম একটু বেশি হওয়া সত্ত্বেও রোজ প্রতিজ্ঞা করতাম যে পয়সা বাঁচাতে হবে , ওখানে খাব না , করে রোজই ওখানে খেতে যেতাম। 
    আর ফার্স্ট গেট এর কাছে একটা দোকানে মুড়ি ঘুগনি অমৃতের মত। অত ভাল মুড়ি ঘুগনি সারা জীবনেও কোথাও খাইনি। 
    জিভে জল চলে এল পুরনো স্মৃতি রোমন্থন করতে গিয়ে। 
  • Manali Moulik | ১১ মার্চ ২০২৬ ২১:০৭549849
  • শুক্তো (নাকি সুক্তো) খেতে হলে শিবপুর আই আই ই এস টির সামনের শ্যামের হোটেলের শুক্তো খেতে হবে। নিরামিষ তরকারিও যে কত চমৎকার হতে পারে , এখনও ভাবলে জিভে জল চলে আসে। 
     
     
     
     
    ওহহহহ.....কৌতুহলী, আমার বাড়ির সামনের হোটেলটার নাম আপনি জানলেন কী করে? শ‍্যামের হোটেলের বাঙালী তড়কার রেসিপিটাও ব‍্যাপক ! 1st gate এর দিকে যেতে গিয়েই!
  • কৌতূহলী | 115.187.***.*** | ১১ মার্চ ২০২৬ ২১:০৬549848
  • শুক্তো (নাকি সুক্তো) খেতে হলে শিবপুর আই আই ই এস টির সামনের শ্যামের হোটেলের শুক্তো খেতে হবে। নিরামিষ তরকারিও যে কত চমৎকার হতে পারে , এখনও ভাবলে জিভে জল চলে আসে। ওই হোটেলে খেয়ে মনে হয়েছে ওখানে পড়া সার্থক হয়েছে। ওইসব ফাইভ স্টার হোটেল ফোটেল ফালতু। 
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ২১:০১549847
  • বেলুড়ের  রেলস্টেশনও  খুব  কঠিন  গাণিতিক  ব্যাপার ,  কোন  প্ল্যাটফর্মে  যে  গন্তব্যের  লাইনের  ট্রেন  আসবে ,  সে  মানে  একেবারে  ক্যালকুলেশনের  ব্যাপার 
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ২০:৫৯549846
  • বেলুড়ের  টোটো  থামে না ???
  • রমিত চট্টোপাধ্যায় | ১১ মার্চ ২০২৬ ২০:৫৬549845
  • যদুবাবু আমাদের সবার এই ক'টা স্টেশনেরই তো ট্রেন, তারই মধ্যে আবার গুরুগম্ভীর হয়ে লাভটা কি। বিন্দাস থাকাটাই বেশি জরুরি। যদুবাবুও এভারগ্রিন থাকার বদলে বয়সোচিত সিনিক হয়ে গেলে বুঝব আমরা ভুল করে ডার্ক টাইমলাইনে চলে এসেছি। তাই যদুবাবুকেও নিজের কথায় ইন্সপায়ার্ড হতে বারণ করব।
  • dc | 2402:e280:2141:1e8:559:48a8:1e44:***:*** | ১১ মার্চ ২০২৬ ২০:৫৫549844
  • কিন্তু দেখো, এই জেনারেটেড কন্টেন্ট দিয়ে কি এআই ট্রেন করা যাবে? প্রথমদিকে এলএলএম গুলো মানুষের জেনারেটেড কনটেন্ট দিয়ে ট্রেন হয়েছে, সেই কনটেন্ট ফুরিয়ে আসছে বলে এখন এআই স্কেলিং আর হচ্ছে না। 
  • একক | ১১ মার্চ ২০২৬ ২০:৫১549843
  • বাড়বে কিন্তু খুব ছোটো বৃত্তের কাছে। এখন যেমন লোকে অথেনটিক বাঙালি রেস্টুরেন্টে গিয়ে পলতা পাতার সুক্তো খায় সেরকম। 
     
    বৃহত্তর জনতা সুক্তোর স্বাদ ভুলে গেছে, প্যাকেটের খাবার খেয়ে খেয়ে। এয়াই কন্টেন্ট পড়ে পড়েও সেই হাল হবে। 
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:a000::***:*** | ১১ মার্চ ২০২৬ ২০:২২549842
  • যদুবাবুর লাস্ট প্যারার সাথে একমত। আর সেটা বোধায় অলরেডি কিছুটা হচ্ছেও। 
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:1000::***:*** | ১১ মার্চ ২০২৬ ২০:১৯549841
  • কমিউনিটি কিচেন কি মিচেলিন স্টার পাবেনা? 
  • কৌতূহলী | 115.187.***.*** | ১১ মার্চ ২০২৬ ২০:১৭549840
  • এখন যাই হোক ,  বিপ্লব হলে এই ফাইভ স্টার হোটেল এর মালিকদের গুলাগে বন্দি করা হবে আর ওগুলোকে কমিউনিটি কিচেন বানানো হবে। 
  • যদুবাবু | ১১ মার্চ ২০২৬ ২০:০০549839
  • দুয়েকপাতা পিছনে চলে গেছে এখন, তবুও একটা ডিঃ দিয়ে যাই। 

    @কেকে, আমার কথায় মোটেই ইন্সপায়ার্ড হবেন্না। আমি অবশ্য ভাটের কথা ভেবে লিখিনি। ভাটে তো বকতে দিব্যি লাগে। মাঝে মাঝে কুচুটেপনা কিংবা এ্যাইস্লপ বা নোংরামোজা দেখে বিরক্তও লাগে না তা নয়, তবে মোটের উপর দিব্যি, যেন বেলুড়ের রাস্তায় বিদ্যুতবেগে টোটো চলছে। ভাটিয়া৯-র ভাট,এবং সেই টোটো, কাহারও জন্য থামে না। 

    কেন লিখেছিলাম তার একটা কারণ আছে। তবে, পাবলিক ফোরামে লেখার মত গুরুতর কিছু না। তবে, খুব ভেগলি বলতে গেলে, জীবনে -  মানে আমার পার্সোন্যাল, প্রোফেশনাল, পলিটিক্যাল এইসব যে বিভিন্ন জীবন আছে, এইগুলোর ভেন ডায়াগ্রাম আঁকলে একটা বড়োসড়ো ইণ্টারসেকশন দেখা যাবে, সেই ইন্টারসেকশন জীবনের ব্যাপারে একদিন হঠাৎ এরকম একটা এপিফ্যানি হ'ল। মনে হল, বড়ো বেশি বকছি, বয়সোচিত গাম্ভীর্য আসেনি। অথবা সহজলভ্য, তাই টেকেন ফর গ্র্যান্টেড। 

    আমাদের ইংরেজি পাঠ্যে চিঠি লেখার বিষয়ে এইরকম একটা লাইন ছিল, "It is the difficulty or the scarcity of a thing that makes it treasured. If diamonds were as plentiful as pebbles we shouldn't stoop to pick them up." 

    এটা ভাবতে গিয়ে অবশ্য এটাও আজকাল মনে হয় যে এ্যাই দিয়ে লম্বা লম্বা রচনা কিংবা প্রবন্ধ লেখা এত সহজ হয়ে গেছে, যে সেইসব স্লপকে নিশ্চয়ই মানুষ পেবল/নুড়িপাথর হিসেবেই গণ্য করবে, আর তাই রসোত্তীর্ণ লেখার কদর হয়তো আরও বেড়ে যাবে।

    অতএব, কেকে, লিখুন। 
  • dc | 171.79.***.*** | ১১ মার্চ ২০২৬ ১৯:৫৭549838
  • "ফাইভ স্টার হোটেলগুলো কলোনিয়াল হ্যাংওভার আর মার্কিন সাম্রাজ্যবাদের মূর্ত প্রতীক ছাড়া কিচ্ছু নয়" - একদম ঠিক কথা। এইজন্যই তো ফাইভ স্টার হোটেলে খাবার সময়ে লোকজন মাঝে মাঝেই বলে ওঠে, সাম্রাজ্যবাদ নিপাত যাক! আর মিচেলিন স্টারড রেস্টুরেন্ট খাওয়ার সময়ে বলে, লালে লাল লাল সেলাম। যেকটা স্টার ততোবার লাল সেলাম। 
  • :|: | 2607:fb90:bdb0:99af:19b5:3e03:923c:***:*** | ১১ মার্চ ২০২৬ ১৯:৪৫549837
  • শান্তির কথা এইই যে সব খাওয়াই সেশ পর্যন্ত দেড় সের ছাই। কাজেই চিন্তার কিসু নাই।  
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ১৯:২৫549836
  • সমাজমাধ্যমে খণ্ডযুদ্ধ লেগে গেছে 
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ১৯:২৪549835
  • আবুল  বাশার !!!! 
  • কৌতূহলী | 115.187.***.*** | ১১ মার্চ ২০২৬ ১৯:১৬549834
  • . | ১১ মার্চ ২০২৬ ১৮:২১
    এইটা একদম ঠিক বলেছেন। আর বেশিরভাগ ফাইভ স্টার হোটেল মানেই ওভাররেটেড। খাবারের পরিমাণ এমন দেয় , তাতে পেটও ভরে না ,আর খাবারের টেস্টও আহামরি কিছু নয়। আসলে ফাইভ স্টার হোটেলগুলো কলোনিয়াল হ্যাংওভার আর মার্কিন সাম্রাজ্যবাদের মূর্ত প্রতীক ছাড়া কিচ্ছু নয়।  
  • . | ১১ মার্চ ২০২৬ ১৮:২৬549833
  • নোংরা খাবার খেলে, জার্ম টার্ম থাকলে হেগে পেট খারাপ হয়ে শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু ঐ সমস্ত জঘন্য চার্বি, মিষ্টি, ও সব জিনিস খেতে পাঁচ মিনিট লাগবে, আর শরীরে রয়ে যাবে সব বিষ সারাটা জীবন। কেবল তাইই নয়, অল্প বয়সে হার্ট অ্যাটাক, লিভারের রোগ, আরও কত কত সব রোগে পুরো পেড়ে ফেলবে জীবন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত