এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ১০ মার্চ ২০২৬ ২৩:১৮549772
  • তাই চতুর্থ কৌন্তেয় হলে যেন সঠিক হয়। :-D
     
     
    কেন, প্রথম পার্থ ? লজ‍িক‍্যালি আর ভাষাতাত্ত্বিক দুইভাবেই যাচ্ছে।
  • Manali Moulik | ১০ মার্চ ২০২৬ ২৩:১৭549771
  • অতিদূর অতীতে, সে বড় কঠিন সময় ছিল তখন।
     
    কেন? কেন? 
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১০ মার্চ ২০২৬ ২৩:১৫549770
  • ডিসি, তুমি যেহেতু খাদ্যরসিক, 'হয়ত'-টিকে আমি নিশ্চিতের দিকে ঠেসে ধরে আছি।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১০ মার্চ ২০২৬ ২৩:০৯549769
  • @ রমিত 
    ... ষষ্ঠ পাণ্ডব ...
    সচলের সেই দিনগুলোয় সব পাণ্ডবরাই ছিলেন। এখন ষষ্ঠ ছাড়া আর কারো কোন সন্ধান এ চণ্ডালের জানা নেই।
     
  • syandi | 185.98.***.*** | ১০ মার্চ ২০২৬ ২৩:০৭549768
  • ষাঁড়ের টেস্টিকল এর রেসিপি প্রসঙ্গে মনে পরে গেল এটা। খুব সম্ভবত মুজতবা আলীর লেখায় পড়েছিলাম। এক ছোকরা তার এক সিনিয়র বন্ধুর সাথে বুলফাইটিং দেখতে গেল। সিনিয়র বন্ধুটির অনেকদিন থেকেই এরিনায় যাতায়াত আছে।খেলা শেষ হওয়ার পরে এরিনা সংলগ্ন রেস্তোঁরাতে বিয়ার মগে চুমুক দেওয়ার সময়ে তারা লক্ষ্য করল যে একজন বেশ গণ্যমান্য টাইপের লোককে বিশেষ আয়োজন  সহযোগে একটা ডিশ সার্ভ করা হল। জুনিয়র ছেলেটি তার  সিনিয়র বন্ধুকে জিজ্ঞাসা করে জানতে পারল যে ওটা মৃত ষাঁড়ের টেস্টিকলের প্রিপারেশান। জুনিয়র ছেলেটি ঐ মহার্ঘ্য ডিশ খাওয়ার বায়না জুড়তে সিনিয়র বলল "আজ তো আর সম্ভব নয়, নেক্সট ম্য়াচের সময়কার ডিশটা খেতে চাইলে এখন থেকেই বুক করতে হবে কারণ ঐ ডিশের খুব ডিমাণ্ড।" বুকিং হল এবং জুনিয়রের পকেট থেকে ভালই টাকা খসল—মহার্ঘ্য ডিশ কিনা! সিনিয়র বন্ধু তারপরে জুনিয়রটাকে বলল "খেলাতে যে ষাঁড়টি হারবেই তেমন কিন্তু কোন কথা নেই, অন্যটিও হতে পারে।" 
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:9000::***:*** | ১০ মার্চ ২০২৬ ২৩:০৫549767
  • অমিতাভদা, তা অবশ্য হতে পারে। 
  • | ১০ মার্চ ২০২৬ ২৩:০৪549766
  • যদুবাবুকে ক্যালাতে হবে। 

    @বিন্দুবাসিনী, হ্যাঁ ওই জার্মান ইউরোপীয়ান নাম মনে করেই ওই আইটেমটা ব্লাড সসেজ বলে ওরা অলাদাখিদের বোঝাতে। ওদের ভাষায় নামটা অন্য। পরেরবার গেলে লিখে আনবো। কিছুতেই মনে পড়ছে না। 

    সজনেফুল তো এখন বাজার ছেয়ে আছে। আরেকটা বড়া খেয়েছি, যুক্তিফুলের বড়া। হ্যাঁ স্থলপদ্মের বড়াও খুবই ভাল খেতে। 

    আজকে জলের গাছের গ্রুপে দেখলাম একজন কচুরিপানার চারা বিক্রি করছেন। কি কান্ড এইটে পুকুর খাল থেকে নির্মূল করতে গুচ্ছ টাকা লাগে।  সেইটের চারা আবার বিক্রি হচ্ছে। অবশ্য কন্ট্রোলড এনভায়রনমেন্টে ফলানোই ভাল পুকুর টুকুরের চেয়ে। 
  • &/ | 107.77.***.*** | ১০ মার্চ ২০২৬ ২৩:০৪549765
  • হাতভর  সাইজের  গরম  সিঙ্গারা , আলু ফুলকপির ঝালা  পুর, অপূর্ব  
  • &/ | 107.77.***.*** | ১০ মার্চ ২০২৬ ২৩:০২549764
  • সুইফট পাখির  বাসার  ঝোল 
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১০ মার্চ ২০২৬ ২৩:০২549763
  • ডিসি, সামোসা দেশে দেশে নানা রূপ। কোন কোনটা হয়ত পছন্দ হয়ে যেতেও পারে।
  • :|: | 2607:fb90:bd29:5cb:7912:b656:e7d5:***:*** | ১০ মার্চ ২০২৬ ২২:৫৮549762
  • ২০:১৭ -- খাবারে আমরা ওরা থাকবেই তো। আমরা ভেগান ওরা তিমিমাছের বমি ইত্যাদি। অদ্বৈতে যাবার আগে সবই ভাগাভাগির ব্যাপার কিনা :) 
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:a000::***:*** | ১০ মার্চ ২০২৬ ২২:৫৭549761
  • অমিতাভদা সিঙাড়া আমার প্রিয় খাবার, কিন্তু সামোসা ভাল্লাগেনা। 
     
    "বক ফুল, কুমড়ো ফুল, সজনে ফুল তিনটের বড়া-ই লা জবাব।" - একদম! 
  • &/ | 107.77.***.*** | ১০ মার্চ ২০২৬ ২২:৪৭549760
  • কর্ণ  অবশ্য  কর্ণপাত  করলেন  না , বললেন,  যে  আমার  দুর্দিনে  আমায়  বন্ধু  বলে  সম্মান  দিয়েছে  ভালোবাসা  দিয়েছে , তাঁকে  ছাড়তে  মোটেই  পারব  না . ঠিক  কাজই  করেছিলেন 
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১০ মার্চ ২০২৬ ২২:৪৫549758
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ২২:৩৫
    গিয়াছে সেই সব দিন, 
    সন্ধ্যা সমাসীন
    আসন্ন আঁধারে স্মৃতি রঙিন
     
  • &/ | 107.77.***.*** | ১০ মার্চ ২০২৬ ২২:৪৫549757
  • বাই  ডিফল্ট  পাণ্ডুর  পুত্র  হয়ে  যাবার  একটা  নিয়ম  ছিল ,  কুন্তীর  বিবাহপূর্ব  সন্তান সেই  স্ট্যাটাস  পায় , এইটা  কৃষ্ণ  দেখা  করে  বলছিলেন  কর্ণকে 
  • রমিত চট্টোপাধ্যায় | ১০ মার্চ ২০২৬ ২২:৪৩549756
  • কেকে প্লিজ যদুবাবুর কথায় একদম ইন্সপায়ার্ড হবেন না। ভাটে আপনার লেখা কম কম পেলে মোট্টে ভাল্লাগবে না।
     
  • রমিত চট্টোপাধ্যায় | ১০ মার্চ ২০২৬ ২২:৪১549755
  • ষষ্ঠ পাণ্ডব শুনলেই মনে হয় ভুল নাম। মানে পাণ্ডুর আর কোনো অ্যাফেয়ার ছিল কিনা জানা যায় না অবশ্য। কিন্তু কর্ণের সাথে পাণ্ডুর কোনও দূর দুরান্তেরও সম্পর্ক নেই, এমনকি সে পাণ্ডুর পালিত পুত্রও ছিল না। তাই চতুর্থ কৌন্তেয় হলে যেন সঠিক হয়। :-D
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ২২:৩৫549752
  • আহা, একলহমা আর ষষ্ঠ পান্ডবের সঙ্গে কমেন্ট সেক্শনে তুমুল আলোচনা সনকার রান্নাঘরের নানাবিধ রেসিপির। মনে পড়ে যায়। সেই সচলায়তন এখন তো প্রায় স্থির, কতকাল আর যাওয়া হয় না।
  • Manali Moulik | ১০ মার্চ ২০২৬ ২২:৩২549751
  • কাঁচালঙ্কা বাটা দিয়ে হেলেঞ্চার বড়া খেয়েচেন কেউ? ব‍্যাটারে হালকা চালগুঁড়ো মিশিয়ে?
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১০ মার্চ ২০২৬ ২২:৩১549750
  • সিঙ্গারা/সামোসা নিয়ে কোন কথা দেখছি না। এটি নানা রূপে বহু যুগ ধরে একটি আন্তর্জাতিক খাদ্য।
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ২২:৩১549749
  • সজনে ফুলের সুক্তো নিয়ে লিখেছেন একজন টইতে। শুনে সজনে ফুলের বড়া মনে পড়ল। বড়ই চমৎকার। আর বকফুলের পকোড়া। আহা।
  • Manali Moulik | ১০ মার্চ ২০২৬ ২২:৩১549748
  • পড়শোনা শেষ করে ব্যাঙ্গালোর বা চেন্নাই বা হায়দ্রাবাদে চাকরি নিয়ে চলে আসুন, মনের সুখে সাউথ ইন্ডিয়ান খানা খেতে পারবেন।  
     
     
     
    সে আর বলতে ! শুধু সাউথ ইন্ডিয়া কেন, যেখানে পাবো কেটে পড়ার চান্স একবার পেলে হাতছাড়া করবো না। আর সাউথ মানে তো উচ্চশিক্ষা, উজ্জ্বল ভাস্কর্য, ইডলি-ধোসা-বড়া, টক খাবার, সমুদ্র, ক্ল‍্যাসিকাল নৃত‍্যশৈলী........ওওহ!
  • b | 117.238.***.*** | ১০ মার্চ ২০২৬ ২২:২৭549747
  • ইন্ডিয়াতে থেকে যেনারা হায়দ্রাবাদ বা কলকাতা যেতে পার্ছেন না 
    https://pistahouse.in/collections/signature-haleem
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:6000::***:*** | ১০ মার্চ ২০২৬ ২২:২৫549746
  • রোজমেরি দিয়ে রাঙা আলুর রোস্ট খুবই ভালো হবে মনে হচ্ছে। সাথে কয়েক চামচ অলিভ অয়েল আর সি সল্ট, লাস্টে ডিল ছড়িয়ে দিতে হবে। 
  • kk | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ১০ মার্চ ২০২৬ ২২:১৯549745
  • ডিসি, তা অবশ্য ঠিক। খাওয়ার আলোচনা কোনো নিয়মের মধ্যেই ফেলা মুশকিল আছে!laugh
  • kk | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ১০ মার্চ ২০২৬ ২২:১৮549744
  • থানকুচি আর থাইচিলি তো ব্রাত্যবাবু অলরেডি বলে দিয়েছেন। তাতে তাহলে নতুনত্ব কী রইলো? আমি ও রাঁধিয়া কী করিব? তার চেয়ে বরং রোজমেরীর ছড়া দিয়ে রাঙা আলুর কাবাব করলে হয় :-)
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:2000::***:*** | ১০ মার্চ ২০২৬ ২২:১৭549743
  • আমার মনে হয় খাওয়ার আলোচনা যদুবাবুর নিয়মের মধ্যে পড়ে না :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত