এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Anindya Rakshit | ০৮ মার্চ ২০২৬ ১০:৩২549561
  • FRANCE BECOMES THE FIRST COUNTRY TO FORCE ALL SUPERMARKETS TO GIVE UNSOLD FOOD TO THE POOR. 
     
     
    আমাদের দেশে 'কতদিনে হবে সে প্রেমোসঞ্চার...' 
  • dc | 2402:e280:2141:1e8:dd51:b736:9eb6:***:*** | ০৮ মার্চ ২০২৬ ০৮:২৩549560
  • অরণ্যদা, বাগানের পাশে তো লেক থাকতেই পারে। আর দূরে পাহাড়ও তো কতো জায়গাতেই থাকে। সেরকম একটা লোকেশান খুঁজে নিতে খুব অসুবিধে হবে না :-)
  • dc | 2402:e280:2141:1e8:dd51:b736:9eb6:***:*** | ০৮ মার্চ ২০২৬ ০৮:২১549559
  • সাই ফাই বলতে আপেল টিভিতে প্লুরিবাস দেখলাম। বিরাট বড়ো প্লট হোল, তবে সেটা ইগনোর করলে এমনি সিরিয়াল হিসেবে ভালো। 
     
    আর একটা পুরনো সিনেমা আবার দেখলাম, মুনস্ট্রাক। এবার ঘুরতে গিয়ে আবিষ্কার করলাম বৌ সিনেমাটা দেখেনি, তাই দুজনে মিলে দেখলাম। 
  • aranya | 2601:84:4600:5410:7175:de42:906f:***:*** | ০৮ মার্চ ২০২৬ ০৮:২০549558
  • ডিসি তো যাবে বলে, রেইজিং দ্য বার :-)
    এখন হ্রদ বা নদী লাগবে , আর দূরের পাহাড় 
  • &/ | 107.77.***.*** | ০৮ মার্চ ২০২৬ ০৮:১১549557
  • ডিসি, নতুন কোন ভালো সাই ফাই কিছু পড়লেন বা সিনেমা দেখলেন?
  • &/ | 107.77.***.*** | ০৮ মার্চ ২০২৬ ০৮:০৮549556
  • আঃ , তারাভরা রাতে আগুনের পাশে বসে গল্প কফি পেস্ট্রি পানীয় খাদ্য গান ..... লেকের জলে তারার ছায়া ....
  • dc | 2402:e280:2141:1e8:dd51:b736:9eb6:***:*** | ০৮ মার্চ ২০২৬ ০৭:৩৬549555
  • হ্যাঁ, কফিশপ আর বেকারি থাকবে, লো ভলিউমে জ্যাজ আর কান্ট্রিও থাকবে (দুয়েক সময়ে হয়তো মেটাল)। একটা ফায়ার পিট থাকবে, তার চারপাশে বসার ব্যবস্থা থাকবে, যাতে রাত্রিবেলা যখন কুয়াশা নামবে তখন আগুনের চারপাশে বসে আড্ডা মারা যায়, উইথ কফি অ্যান্ড কেকের পাস্ট্রামি অন রাই। এই সবই একটা লেকের ধারে হবে। কফিশপ থেকে খানিক দুরে একটা জেটি, সেখানে দাঁড়িয়ে লেকের কালো জলে তারা দেখা যাবে আর অনেক দূরের পাহাড়ের ঠান্ডা হাওয়া ওপারের জঙ্গ্লের ভেতর দিয়ে বয়ে আসবে। 
  • r2h | 165.***.*** | ০৮ মার্চ ২০২৬ ০৭:০২549554
  • কোন জায়গা, কোন শহর কেমন- সেসবের কিছু অব্জেক্টিভ জিনিসপত্র, পরিবহন বাসস্থান জল স্বাস্থ্য খরচ এসব নানান জিনিস হয় নিশ্চয়। আর ব্যক্তিগত- যেমন নিজে কেমন ট্রিটেড হয়েছি, কী ব্যক্তিগত অভিজ্ঞতা - এসব। আবার একটা জায়গাকে কতটা ঘনিষ্ঠ চিনেছি, সেসবও থাকে। কত কী।

    সমতল, পাহাড়.... এইসব কী জানি। ওরকম ভাবে কী আর পজিটিভ নেগেটিভ হয়। আসামের পাহাড়ের লোকজন, এমনিতে বড় ভালো। তবে আবার ঐ। কদিন আগে মণিপুর।
    এবার সেসবের ইতিহাস আছে। ঠিক যেমন বাঙালীরও আছে। ঐ মেল্টিং পট থেকে ইনভেশন।

    মানালির বাওবাব বেশ হয়েছে, অরণ্যদা যেমন বললও একটু বেশি সাজানো, তবে সে যার যার মনোভূমি!
  • . | ০৮ মার্চ ২০২৬ ০৪:৫৭549553
  •  
    এটা সত‍্যিকারের ভিডিও
  • &/ | 107.77.***.*** | ০৮ মার্চ ২০২৬ ০৩:০৫549552
  • গানবাজনার ব্যবস্থাও থাকা দরকার 
  • &/ | 107.77.***.*** | ০৮ মার্চ ২০২৬ ০৩:০৩549551
  • টালির উপরে নারকেল পাতার ছাউনি
  • &/ | 107.77.***.*** | ০৮ মার্চ ২০২৬ ০৩:০২549550
  • কফিতে ভেগানদের জন্য সয়ামিল্ক
    ওট মিল্ক, নারকেল দুধ এইসবের ব্যবস্থা
  • kk | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ০৮ মার্চ ২০২৬ ০৩:০০549549
  • একদম! আর ভেতরে গাছের গুঁড়ির টেবিল ও টুল।
  • aranya | 2601:84:4600:5410:7175:de42:906f:***:*** | ০৮ মার্চ ২০২৬ ০৩:০০549548
  • তবে কফি শপের মাথাতেও টালির চাল, যাতে একটা রাস্টিক ফিলিং হয় 
  • aranya | 2601:84:4600:5410:7175:de42:906f:***:*** | ০৮ মার্চ ২০২৬ ০৩:০০549547
  • ভুলে গেছলাম, কফিশপ এলাউড, বিবিধ ধরণের কফি ও পেস্ট্রি অবশ্যই দরকার :-)
  • kk | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ০৮ মার্চ ২০২৬ ০১:৫০549546
  • "তবে কফির কাপটা থাকবে"

    শুধু কফির কাপটা কেন? আমার একটা পুরো কফিশপই খোলার কথা হয়েছিলো তো অরণ্যদা, মনে নেই? ডিসি সেখানে বারিস্তা আর আমি পেস্ট্রি-শেফ laugh
  • Manali Moulik | ০৮ মার্চ ২০২৬ ০১:২৩549545
  • আচ্ছা, EPW তে G. Aloysius রচিত 'Trajectory of Hidutva' পড়েছেন কেউ? মাত্র চার-পাঁচ পাতার মধ‍্যে অপূর্ব ব‍্যাখ‍্যা করেছেন কিন্তু।
  • Manali Moulik | ০৮ মার্চ ২০২৬ ০১:২১549544
  • তার মাঝে ক্ষুদ্র এক বাড়ি, টালির চাল 
    বাওজাম বাগান এক আইডিয়া। তবে কফির কাপটা থাকবে :-)
     
     
    বাহ্, এটা খুব ভালো আইডিয়া অরণ‍্যদা। গ্রাম‍্য পরিবেশের স্নিগ্ধতাই আলাদা।
     
    @dc sir, হুম আমি পরে ভেবে দেখলাম যে নিজের ছবি পোষ্টের ঝঞ্ঝাট আছে। তবে মূলতঃ এটা তো কিছুটা হলেও সেফ প্ল‍্যাটফর্ম, আর আইডিয়াটা মাথায় আসতে পোষ্টালাম আর কী....
  • aranya | 2601:84:4600:5410:7175:de42:906f:***:*** | ০৮ মার্চ ২০২৬ ০০:৫৬549543
  • মানালি, চেষ্টা করার জন্য ধন্যবাদ। তবে এটা একটু শহুরে বাগান হয়ে গেছে। আরও অনেক গ্রাম্য ভাব দরকার। টবের বাহারি গাছ চলবে না, আর টুনি বাল্ব-এর মত কিছু একটা ঝুলছে, ওটাও চলবে না । বেঞ্চ কিছু থাকতে পারে, তার গায়ে কোন কারুকাজ থাকবে না, গাছ তলায় কিছু চাটাই পাতা থাকলে ভাল হয়  
    দিগন্ত বিস্তৃত প্রান্তরে  শুধু বাওবাব আর জাম গাছ, নীচের মাটিতে কিছু আগাছা, গুল্ম , কেয়ারি করা বাগান নয় এ । 
    আর তার মাঝে ক্ষুদ্র এক বাড়ি, টালির চাল 
    বাওজাম বাগান এক আইডিয়া। তবে কফির কাপটা থাকবে :-)
  • dc | 2402:e280:2141:1e8:dd13:9cd7:3dfb:***:*** | ০৭ মার্চ ২০২৬ ২১:৫৮549542
  • মানালি, ইন জেনারাল, নিজের ছবি পাবলিকলি পোস্ট করার আগে একটু ভেবে নেবেন। দরকার না হলে পোস্ট নাও করতে পারেন। (এটা অবশ্য আমি নিজের মেয়েকেও বলি, আপনি বোধায় একই বয়সি, কাজেই ইগনোর করতে পারেন :-))
  • Manali Moulik | ০৭ মার্চ ২০২৬ ২১:৫৫549541
  • যাগ্গে, অসংখ‍্য ধন‍্যবাদ @রমিত। 
    বারকয়েক চেষ্টা করে তবু শেখা গেলো। আশা করা যায়, বাওজাম বাগানে যেতে পারার আনন্দে সবাই পূর্ববর্তী ভুলগুলো ক্ষমা করে দেবেন। আর দেখুন তো, জৈমিনি দর্শনের দ্বারা আমাদের স্বপ্নের বাগানটা ঠিকঠাক আনতে পেরেছি কিনা।
  • Manali Moulik | ০৭ মার্চ ২০২৬ ২১:৫৩549540
  • "
  • রমিত চট্টোপাধ্যায় | ০৭ মার্চ ২০২৬ ২১:৩৫549537
  • img.bb সাইটে ছবি আপলোড করে html ফুল লিংকড অপশন সিলেক্ট করতে হবে। তারপর ইমেজ সোর্স এর মধ্যে যেটুকু অংশ কোটের মধ্যে লেখা মানে ডট জেপেগ বা ডট পিএনজি পর্যন্ত, ওটা সিলেক্ট করে পেস্ট করলে ছবিটা দেখা যাবে।
  • . | ০৭ মার্চ ২০২৬ ১৯:২০549536
  • দিদি তো ধরনাতলা থেকে মাননীয়া রাষ্ট্রপতিকে ধমক ধামক দিলেন। মাথার সব পোকা কি কিলবিলিয়ে ইঠেছে,
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত