এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ০৭ মার্চ ২০২৬ ০৩:০৭549471
  • এক যায়গায় বেশিদিন পেছন বসে না। বছর পাঁচ ছয় হলেই মন উড়ু উড়ু করে। নতুন যায়গা নতুন মানুষ নতুন প্রকৃতি। ওই কলকাতায় মন পড়ে থাকার অনুভূতিটা কখনো চেষ্টা করেও জাগেনি। দু তিন বছর বাদে বাদে হয়তো কলকাতা এসেছি। 
     
    এখন মা বাবার বয়েস অনেক বেড়ে গ্যাচে বলে কাছাকাছি দূরত্বে থাকা জরুরি। 
     
    ওয়ার্ক ফ্রম পাহাড় করে যদি কাটিয়ে দেওয়া যেত!  
  • &/ | 151.14.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০৩:০২549470
  • কলকাতা যে কত টান দেয়, সে জানতেন দাড়িদাদু। সেইজন্যেই গানে বলেছেন, "তোমার মতন এমন টানে কেউ তো টানে না।" ঃ-)
  • aranya | 2601:84:4600:5410:8c4a:5e20:c0f:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৫৯549469
  • 'শহর কলকাতা শুধু নয়, কলকাতা নামক আইডিয়াটা'
    - কলকাতা নামক আইডিয়া - এটা ভাল লাগল 
  • aranya | 2601:84:4600:5410:8c4a:5e20:c0f:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৫৬549468
  • ঠান্ডা আর কিছু জায়গায় সূর্যালোক কম, বছরের একটা সময় 
  • &/ | 151.14.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৫৪549467
  • স্ক্যান্ডিনেভিয়া বড্ড ঠান্ডা। ন্ড এর মিলটা খেয়াল করুন। ঃ-)
  • r2h | 134.238.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৫৩549466
  • হাহাঃD, হ্যাঁ প্রিয় শহরকে দয়িত কল্পনা করা যেতেই পারেঃ)
  • aranya | 2601:84:4600:5410:8c4a:5e20:c0f:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৫২549465
  • 'আর মাননীয়ার শহর বর্জন এত গুরুত্বপূর্ণ হলে তো বিশ্বগুরুর দেশে থাকাও উচিত না। আর সেই হিসেবে তো আমরা যে  দেশে আছি সেই দেশ সবার আগে ছাড়া উচিত'
     
    - ঠগ বাছতে গাঁ উজাড়। স্ক্যান্ডিনেভিয়ান দেশ গুলো মন্দের ভাল
  • &/ | 151.14.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৫১549464
  • সাইটে যারা আসতেন, আসেন, আসেন না এখন- তাঁরা লুরু হোক, নুউক হোক, আরা দরিয়ার পারে হোক, নীলনদের ধারে হোক, যে যেখানেই থাকুন, মনে মনে কলকাতায়ই সবাই (শহর কলকাতা শুধু নয়, কলকাতা নামক আইডিয়াটা)। সমাজ তো ওইখানে। দেহটা যেখানেই থাক না। সম্পাদক ঈশেন একটা গান গাইলেন শুনলাম, "যতই তুমি যাও না দূরে", খুবই যুক্তিযুক্ত গান। ঃ-)
  • aranya | 2601:84:4600:5410:8c4a:5e20:c0f:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৫০549463
  • উমাও শিব নিন্দা সহ্য করতে পারেন নি 
  • r2h | 134.238.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৪৮549462
  • হুমঃ) কলিকাতানিন্দা সহ্য হয় নাঃ)
  • r2h | 134.238.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৪৮549461
  • আর মাননীয়ার শহর বর্জন এত গুরুত্বপূর্ণ হলে তো বিশ্বগুরুর দেশে থাকাও উচিত না। আর সেই হিসেবে তো আমরা যে  দেশে আছি সেই দেশ সবার আগে ছাড়া উচিত।
  • aranya | 2601:84:4600:5410:8c4a:5e20:c0f:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৪৮549460
  • আমি সিরিয়াসলি বলি নি, স্মাইলি দিয়েছি তো 
    সম্ভব হলে আম্মো অবসর জেবন কলকেতায় কাটাতে চাই 
  • &/ | 151.14.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৪৬549459
  • এই সাইটের শুরুর সময়ের নিয়মিত ভাটুরেদের মধ্যে বেশিরভাগ লোকই লুরুতে থাকতেন, হয়ত অনেকেই এখনও থাকেন, তবে সাইটে আর আসেন না। বা হয়ত নী পা হয়ে আসেন।
  • r2h | 134.238.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৪৩549458
    • aranya |  ০৭ মার্চ ২০২৬ ০২:৩৭
    • ... পারলে কেটে পড়, ...শহর ও রাজ্য থেকে দূরে যেতে পারলে ভাল :-)
     
    অরণ্যদাকে চন্দ্রবিন্দু বিসর্গ হসন্ত তালব্যশ ইত্যাদি দিলাম।
    আমি লুরু ছিলাম, প্রথম সুযোগেই তল্পি গুটিয়ে কলকাতা ফেরত, যেই না করোনার কারফিয়ু ও ওফ্রোহো হল। ব্যক্তিগত পছন্দ অপছন্দ, জীবিকার সুবিধে অসুবিধে ইত্যাদি আছে যদিও। কলকাতায় যে কোটি কোটি লোক আছে সবাই তো আর নিরুপায় বাধ্য হয়ে নেই।
  • &/ | 151.14.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৩৯549457
  • রেভোলিউশনের বাংলা 'বিপ্লব' করেছিল কারা? উপপ্লবও শুনেছি অবশ্য কোথাও কোথাও। তবে সে বেশি না। বিপ্লবই চালু হয়ে গেছে।
  • aranya | 2601:84:4600:5410:8c4a:5e20:c0f:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৩৭549456
  • আচ্ছা, @একক 
    হ্যাঁ , পারলে কেটে পড়, মানীয়ার শহর ও রাজ্য থেকে দূরে যেতে পারলে ভাল :-)
  • &/ | 151.14.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৩৬549455
  • যাত্রা শুনে মনে পড়ে গেল, কতকাল যাত্রা দেখা হয় না! রেডিওতে যাত্রার সেই বিজ্ঞাপণমূলক অংশগুলো শোনা হয় না। আহা, সেই শান্তিগোপাল! সেই বীণা দাশগুপ্তা! হরি মন মজায়ে লুকালে কোথায়?
  • aranya | 2601:84:4600:5410:8c4a:5e20:c0f:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৩৪549454
  • ঠিক @হুতো 
  • একক | ০৭ মার্চ ২০২৬ ০২:৩৩549453
  • আগে থাকতুম। এখন কলকাতায়। আবার কেটে পড়ার তালে আচি :)
  • r2h | 134.238.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৩২549452
    • Manali Moulik | ০৭ মার্চ ২০২৬ ০১:৫৩
    • ... আমি হয়তো বোঝাতে পারিনি। ...
     
    হ্যাঁ, তা বুঝতে পেরেছিঃ)
    ঐ জন্যে, মাও সে তুং বা ব্যকরণ বই যা বলেছেই তার থেকে নিজে কী বুঝেছি, আর সেটার কী ব্যখ্যা করছি- সেই যাত্রাটা গুরুত্বপূর্ণ!
  • r2h | 134.238.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৩০549451
  • অরণ্যদা, হিংস্রতা থাকতে পারে সেটা অন্য জিনিস। এর সঙ্গে 'বিপ্লব হলো নিজেকে ভাঙচুরের হিংস্রতা' এই বাক্যের বিরাট তফাত।
  • aranya | 2601:84:4600:5410:8c4a:5e20:c0f:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০২:৩০549450
  • তুমি লুরুতে থাক না? 
  • একক | ০৭ মার্চ ২০২৬ ০২:২৯549449
  • সে যে কী প্লাবন এখেনে থাকলে টের পেতেন। আমি গত তিন বছর যাবত পাচ্ছি। 
  • aranya | 2601:84:4600:5410:8c4a:5e20:c0f:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০২:২৭549448
  • অনুপ্রেরণা ও কাটমানির প্লাবন - শান্তিপুর ডুবুডুবু, নদে ভেসে যায় :-)
  • aranya | 2601:84:4600:5410:8c4a:5e20:c0f:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০২:২৫549447
  • মাও একটা সাংস্কৃতিক বিপ্লব করেছিলেন, যাতে প্রচুর লোক মারা যায়। বিপ্লব শব্দ টা থাকলেই তা মহান কিছু হবে , এমন নয়। 
    হিংস্রতা ও থাকতেই পারে।  
  • একক | ০৭ মার্চ ২০২৬ ০২:২০549446
  • বিপ্লব শব্দটা শুধু এইটুকুই বার্তা বহন করে যে তা বিশেষ রুপে প্লাবন। বাকি যা যা জোড়া হয়েচে তা ব্যক্তিগত ও স্থানিক। 
     
    এই যে,  দিদির কৃপায় বাঙলা অনুপ্রেরণার প্লাবনে ভেসে গ্যাচে, যাচচে একে বিপ্লব বললে আটকানোর কেও নেই। কোন ভাষাতাত্বিক একে খণ্ডন করতে পারবে না।  
     
    তাহলে,  প্রতিপাদ্য এই যে,  শব্দের চুলচেরা বিশ্লেষণ বা বিশ্লেষণ করার জ্ঞান, এ একপ্রকার করপোরেট চাকুরী ছাড়া কিচু না। 
     
    যেটুকু যা লুকিয়ে আচে,  তা ওই প্রশ্নে যে আটকানোর কেও আচে না নেই। বা ভাঙার।  বা গড়ার। বাকি সব বালখিল্য পেডেন্ডোগিরি। 
  • Manali Moulik | ০৭ মার্চ ২০২৬ ০১:৫৩549445
  • হুতোবাবু, না না। আমি হয়তো বোঝাতে পারিনি। ওটা মাও ৎসে তুং বলেছিলেন। এটাতে হিংস্রতা বলতে কখনোই সেই অর্থে বোঝানো হয়নি। মধ‍্যযুগীয় সাংস্কৃতিক প্রতিপাদ‍্যগুলির অপনোদন বা মুছে ফেলা। তাই নব‍্য-ধ‍্যানধারণাগুলো গ্রহঢ করতে ও কনজারভেটিভ বিশ্বাসের খন্ডন করতে যতোটা মানসিক আঘাত পেতে হয়, সেইপ্রসঙ্গে বলা কথা। যেমন ধরুন, হুনান রিপোর্ট। সেখানকার লোকজন একটা সময়ে বুঝতে পারলো যে তাদের জীবনের আনন্দ বা কষ্ট কোনোটাতেই তাদের বাড়ির কাঠের প্রতিমাগুলোর কোনো ভূমিকা নেই। তখন নিজেরাই সেগুলো কেটেকুটে চ‍্যালাকাঠ বানিয়ে উনুনে দিলো। কেউ তাড়া করেনি, জোর করেনি, Impose করেনি কোনোকিছু। তো এটাই আর কি।... 
    শ্রীচৈতন‍্যের কোনো ক্ষেত্রেই হিংস্রতা ছিলো না। এটি একটি আন্তরিক ভক্তিরসধারার সামাজিক বিপ্লব। আগেই বলেছি তো 'তৃণাদপি সুনীচেন' কথাটা। যাইহোক, এটা ভাবজগতের আলোড়ন নাকি আদৌ কোনো সামাজিক বিপ্লব সেটার আলেখ‍্য খুব সুন্দরভাবে উঠে এসেছে ওই মহাশ্বেতাদেবীর 'বান' গল্পটায়। হয়তো আপনাদের অনেকেরই পড়া, আমার স্মৃতি থেকে কয়েকটা লাইন তুলে দিচ্ছি  ---
    রূপসী : মা, তুই কি সোনার গৌরাং দেখেছিস? 
    মা : না, দেখি লাই, যা, সোনার গৌরাং কী এক্কেরে রাজা করে দেবে মোকে !
    রূপসী : সোনার গৌরাং এলে সকলে সমান হয়ে যেবে। 
    মা: বটে? আমরা সমান হবো বাবুদের সনে? উয়াদের মতো খাট - পালঙে শোব? মুড়ি-চিঁড়ে - সন্দেশ যা মনে লয় খাবো? তবে সোনার গৌরাং দেখে কী হবে মোর? তিনি বান আনতেছেন, বানের সনে আপনি ভেসে চলে যাবেন।
    রূপসী : আঃ ! তবে মাছ ধরগা যা!
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৭ মার্চ ২০২৬ ০১:৪৬549444
  • নিজেকে ভাঙচুর করতে অনেক সময়েই হিংস্রতা লাগেনা। বরং খুব গভীর কম্প্যাশন আর ভালোবাসা লাগে।
  • r2h | 134.238.***.*** | ০৭ মার্চ ২০২৬ ০১:৪১549443
    • Manali Moulik | ০৭ মার্চ ২০২৬ ০০:৩৫
    • ... প্রবন্ধ রচনা নয়। বিপ্লব হলো নিজেকে ভাঙচুরের হিংস্রতা। তাই তার ঐতিহাসিক বিশ্লেষণে বর্তমান ধারণার প্রতি নরম, সুশীল ও মার্জিত হওয়া সম্ভবই নয়। অর্থাৎ যা পূর্বতন ধারণার সুতোগুলিকে হ‍্যাঁচকা টানে ছিঁড়ে ফেলে এক নতুন বাস্তবতা তৈরী করা ...
     
    হিংস্রতা?

    হিংস্রতা খারাপ জিনিস, কন্টেক্স্ট নির্বিশেষে, বিপ্লবই হোক আর প্রতিবিপ্লব। শ্রীচৈতন্যের ভক্তি আন্দোলনে হিংস্রতা ছিল শুনলে এমনকি স্বয়ং সনাতন গোস্বামীও হিংস্র হয়ে উঠতে পারেন।
  • Manali Moulik | ০৭ মার্চ ২০২৬ ০১:১৮549442
  • উনি কীভাবে কবিগানগুলোর সুর সম্পর্কে অবহিত হলেন , এ নিয়ে কোন লেখালেখি পাইনি। বিভিন্ন গ্রাম গঞ্জে গিয়ে সুর সংগ্রহ করেছিলেন , এমনটা হতে পারে?
     
     
     
     
     
    হতে পারে। অধিকাংশ লোকসঙ্গীতে সংগ্রাহকরাই সুরের আকর খুঁজে বেড়ান গ্রাম-গঞ্জে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত